খুলনাঞ্চল ডেস্ক
বিমানের ভেতর ঠিক যেন কবুতর-মানুষের লুকোচুরি। কেউ ধরার চেষ্টা করছেন তো, তারা উড়ে আরেক জায়গায় যাচ্ছে। সেখান থেকে কখনো ঢুকে পড়ছে ব্যাগের নিচে। সামাজিক যোগাযোগমাধ্যমে এক জোড়া কবুতরের এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে।
ঘটনাটি ঘটেছে ভারতের আমেদাবাদ থেকে জয়পুরগামী একটি বিমানে। শুক্রবার বিকেল ৫টার দিকে বিমানটির ওড়ার কথা থাকলেও প্রায় ৩০ মিনিট দেরি হয়ে যায়। এক যাত্রী ক্ষোভ প্রকাশ করে কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন।
তিনি জানান, আমেদাবাদ থেকে ওই বিমানে চড়েন যাত্রীরা। সবাই যখন বিমানে উঠেছেন, বিমানের দরজাও বন্ধ করে দেওয়া হয়েছে। তখন এক যাত্রী ব্যাগ রাখার জায়গায় দেখতে পান কবুতরটি। এরপরই সেটি কেবিনের ভেতর উড়তে থাকে।
বিমানসেবিকা থেকে সহযাত্রীরা পাখিটি ধরার জন্য বিমানের ভেতরে লাফালাফি শুরু করেন। শেষে বিমানের দরজা খুলে দেওয়ার কিছুক্ষণ পর বেরিয়ে যায় বিনা টিকিটের ‘যাত্রী’।










































