০ খুলনাঞ্চল ডেস্ক
পুনেতে একটি রাসায়নিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ১৮ জন কর্মী নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। সোমবার বেলা সাড়ে তিনটার দিকে এসভিএস একুয়া টেকনোলজির কারখানার স্যানিটাইজার তৈরির ইউনিটে আগুন লাগে। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের ছয়টি দল আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের বরাত দিয়ে এনডিটিভি জানায়, ওই সময় কারখানায় ৩৭ জন কর্মী কাজ করছিলেন। ২০ জনকে জীবিত উদ্ধার করা গেছে। উদ্ধার কর্মীরা ১২ জনের লাশ উদ্ধার করার তথ্য জানায়। এছাড়া আরো ৫ জন নিখোঁজ রয়েছেন।











































