Home আঞ্চলিক খুলনা বিএনপির মানবিক সহায়তা কার্যক্রম শুরু আজ

খুলনা বিএনপির মানবিক সহায়তা কার্যক্রম শুরু আজ

4

০ খবর বিজ্ঞপ্তি

আজ মঙ্গলবার (জুন) ঘূর্নিঝড় ইয়াসে দাকোপ উপজেলায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রানসামগ্রী বিতরণের মধ্যদিয়ে খুলনা জেলা মহানগর বিএনপি গঠিত মানবিক সহায়তা কমিটির সহায়তা কার্যক্রম শুরু হবে। ত্রান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু।

 বিশেষ অতিথি থাকবেন জেলা বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা। ত্রান বিতরণ অনুষ্ঠান সফল করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন মানবিক সহায়তা কমিটির মহানগর শাখার আহবায়ক জাফরুল্লাহ খান সাচ্চু, জেলা শাখার আহবায়ক আমির এজাজ খান মহানগর সদস্য সচিব অধ্যক্ষ তারিকুল ইসলাম জেলা সদস্য সচিব মোল্লা খায়রুল ইসলাম।