Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবরা খবর

সারা খুলনা অঞ্চলের খবরা খবর

25

কুষ্টিয়ায় বিধিনিষেধ আরোপ করে গণবিজ্ঞপ্তি জারি

কুষ্টিয়া প্রতিনিধি

জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করোনাভাইরাসের বিস্তার রোধে কুষ্টিয়া জেলায় কিছু বিধিনিষেধ আরোপ করেছে জেলা প্রশাসন। গতকাল রোববার রাত ১২টায় কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম এ–সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করেন।

জুন মধ্যরাত থেকে ১৬ জুন মধ্যরাত পর্যন্ত জেলায় বিধিনিষেধ বহাল থাকবে। জারি করা গণবিজ্ঞপ্তি মোতাবেক জেলায় দোকানপাট শপিং মল সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত কঠোর স্বাস্থ্যবিধি মেনে খোলা রাখা যাবে। তবে স্বাস্থ্যবিধি ভঙ্গ হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। রাত আটটার পর খাবারের দোকান, হোটেল-রেস্তোরাঁ, কাঁচাবাজার, খুচরা পাইকারি বাজারসহ সব ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে। তবে খাবারের দোকান হোটেল–রেস্তোরাঁগুলো অনলাইনে অর্ডারের ভিত্তিতে খাবার সরবরাহ করতে পারবে। কোনো অবস্থাতেই হোটেল-রেস্তোরাঁয় বসে খাবার খাওয়া যাবে না।

সব ধরনের পর্যটনকেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার বিনোদনকেন্দ্র বন্ধ থাকবে। জনসমাবেশ হয়Íধরনের সামাজিক অনুষ্ঠান, রাজনৈতিক ধর্মীয় আচার-অনুষ্ঠান বন্ধ থাকবে। রাস্তা পাড়া-মহল্লার চায়ের দোকান সন্ধ্যা সাতটার পর বন্ধ রাখতে হবে।

আন্তজেলাসহ সব ধরনের গণপরিবহন আসনসংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করতে পারবে। তবে অবশ্যই যাত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে মাস্ক পরতে হবে। শিল্পকারখানা স্বাস্থ্যবিধি অনুসরণ করে নিজস্ব ব্যবস্থাপনায় চালু থাকবে। তবে শ্রমিকদের নিজ নিজ প্রতিষ্ঠানকে নিজস্ব পরিবহন ব্যবস্থাপনায় আনা-নেওয়া করতে হবে।

জেলা করোনা প্রতিরোধ কমিটি সূত্র জানায়, কুষ্টিয়ায় গতকাল করোনা সংক্রমণের হার ছিল ২৪ দশমিক ১৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় জেলায় ১৮১ জনের নমুনা পরীক্ষায় ৫৬ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। চলতি মাসের ছয় দিনে কুষ্টিয়ায় ৭৫১টি নমুনা পরীক্ষায় ২২৭ জনের পজিটিভ শনাক্ত হয়। শনাক্তের হার প্রায় ৩০ শতাংশ। জেলায় এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন হাজার ২০৫ জন। এর মধ্যে সদর উপজেলাতেই হাজার ১৫৭ জন। জেলায় মারা গেছেন ১১৯ জন, এর মধ্যে সদরের ৬৯ জন।

রূপসায় নির্বাহী অফিসার সহ ১৭ জন করোনা পজেটিভ

রূপসা প্রতিনিধি

রূপসা উপজেলায় গত দিনে উপজেলা নির্বাহী অফিসার সহ ১৪ জন করোনা পজেটিভ হয়েছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানাগেছে গত জুন নমুনা পরীক্ষায় উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া তাছনিম, উপজেলা আইসিটি কর্মকর্তা মো: রেজাউল করিম, উপজেলা ভূমি অফিসের প্রধান সহকারী গোলাম মাহমুদ, সার্টিফিকেট সহকারী রেজোয়ানুর রহমান, প্রসেস সার্ভার শ্যামা পদ সহ জন করোনা পজেটিভ হন। তাছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার সঙ্গীতা চৌধুরী জানান, গত জুন সকালে ১৫ জন সাধারণ জনগন করোনা পরীক্ষার জন্য হাসপাতালে আসে। পরীক্ষাকালে তাদের মধ্যে ৭  জনের করোন পজেটিভ দেখা দেয়। এছাড়া গত ১০/১২ দিন পূর্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: কামাল উদ্দীন বাদশা এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য প: প: কর্মকর্তা ডা. আনিসুর রহমান করোনা পজেটিভ হন। তারা নিজ নিজ বাড়ীতে হোম কোয়ারেন্টাইনে আছেন। তাছাড়া কাজদিয়া গ্রামের বলরাম সেন নামে এক ব্যবসায়ী করোনা পজেটিভ হয়ে নিজ বাড়ীতে হোম কোয়ারেনটাইনে আছেন। এদিকে উপজেলা পর্যায়ের কর্মকর্তা করোনা পজেটিভ হওয়ায় সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা করোনা আতঙ্কে ভুগছেন।

নড়াইলে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার

স্টাফ রিপোর্টার

নড়াইল জেলার সদর থানাধীন তুলারামপুর গ্রামের কাজীবাড়ীর সামনে অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবাসহ দু’মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। জুন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের মাধ্যমে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার দু’মাদক ব্যবসায়ী হলেন নড়াইল জেলার সদরের তুলারামপুর গ্রামের নওশের মোল্লার ছেলে  মো. মঞ্জুর আলম (৩০) কাশেম মোল্লার ছেলে মো. রবিউল ইসলাম (৩২)

র‌্যাব-জানায়, জুন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নড়াইল জেলার সদর থানাধীন তুলারামপুর গ্রামের কাজীবাড়ীর সামনে অভিযান পরিচালনা করে র‌্যাবের একটি আভিযানিক দল। এসময় নড়াইল টু যশোর মহাসড়কের উত্তর পাশ থেকে ৪০ পিস ইয়াবাসহ মঞ্জুর আলম রবিউল ইসলামকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের  মামলা রুজু করা হয়েছে।

যাত্রা শিল্প উন্নয়ন পরিষদের খুলনা মহানগর ভারপ্রাপ্ত সভাপতি আয়নাল

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশ যাত্রা শিল্প উন্নয়ন পরিষদ খুলনা মহানগর সভাপতি মোঃ আজিজ খা সংগঠন থেকে স্বেচ্ছায় অব্যহতি নেওয়ায় সংগঠনের সহ-সভাপতি মোঃ আয়নাল হোসেনকে ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে দায়িত্ব দেওয়া হয় এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে সাংস্কৃতিক মন্ত্রনালয় হতে খুলনা শিল্পকলা একাডেমি এর মাধ্যমে খুলনা মহানগর আ’লীগের সভাপতি খুলনা সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক নিজ হাতে করোনা কালীন সময় অসহায় যাত্রা শিল্পীদের মাঝে নগদ অর্থ প্রদান করায় ধন্যবাদ জানানোর জন্য ১২ই জুন শনিবার বিকাল টায় করোনা ভাইরাসের কারনে সীমিত আকারে নবপল্লী কমিউনিটি সেন্টারে জরুরী সভার আহবান করা হয়। উক্ত সভায় খুলনা মহানগর এলাকায় বসবাসরত সকল যাত্রাশিল্পীদের উপস্থিত থাকার আহবান জানিয়ে বিবৃতি প্রদান করেছেন বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদ খুলনা মহানগর সাধারন সম্পাদক মোঃ শারাফাতউল্লাহ স্বপন সাংগঠনিক সম্পাদক মোঃ হাবিব রায়হান।

কুষ্টিয়ায় সানশাইন স্কুল এন্ড কলেজকে ভ্রম্যমান আদালতের জরিমানা

মোঃ রেজাউর রহমান তনু কুষ্টিয়া

কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলায় সরকারি নির্দেশনা অমান্য করে গোপনে ক্লাস করানোর অপরাধে ভ্রাম্যমান আদালতের অভিযানে সানশাইন স্কুল এন্ড কলেজ কে জরিমানা করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি নির্দেশনা অমান্য করে ভেড়ামারা পৌরসভার রথপাড়ায় তারিখ সোমবার বিকেলে সানশাইন স্কুল এন্ড কলেজ খোলা রেখে গোপনে করোনা মহামারীর মধ্যেও শিশুদের ক্লাস পড়ানো হচ্ছে এমন সময় গোপন সংবাদের ভিত্তিতে ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব দীনেশ সরকার মহোদয়ের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত সরকারি নির্দেশনা অমান্য করে গোপনে ক্লাস করানোর অপরাধে সানশাইন স্কুল এন্ড কলেজ, ভেড়ামারা কর্তৃপক্ষকে “সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ নির্মূল) আইন-২০১৮ অনুসারে ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা করেছেন।

সানশাইন স্কুল এন্ড কলেজ খোলা রেখে করোনা ভাইরাস কালীন সময়ে শিশু বাচ্চাদের জীবন বিপন্ন করার দায়ে এই অর্থদ- প্রদান করা হয়েছে।

খুলনার সাংস্কৃতিক আন্দোলন সমন্বয় কমিটি

খবর বিজ্ঞপ্তি

গতকাল খুলনা দৌলতপুরের সমি¥লিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক মফিজুর রহমান হিরুর সহধর্মিনী কামরুন্নেসা রহমান (৫০) এর অকাল মৃত্যুতে শোক জানিয়েে রুহের মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা সাংস্কৃতিক আন্দোলন সমন্বয় কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোকলেসুর রহমান বাবলু,যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম বাবলু, এ্যাড. মিনা মিজানুর রহমান,সদস্য সচিব এম এম সাজ্জাত আলী,শাহীন জামান পন,নাসির জাবেদ,শের আলী শেরবাগ,এম এম জাফর ইকবাল,এনমুল হক বাচ্চুসহ আন্দোলন সমন্বয় কমিটির সকল সদস্য বৃন্দ।

সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে খুলনায় ইশা ছাত্র আন্দোলনের মানববন্ধন

খবর বিজ্ঞপ্তি

গতকাল সোমবার (জুন) সকাল ১১ টায় নগরীর দৌলতপুর শহীদ মিনার চত্বরে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন খুলনা জেলা মহানগরের যৌথ উদ্দোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে স্বাস্থ্যবিধি মেনে সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলা উপকূল অঞ্চলে স্থায়ী টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন ইশা ছাত্র আন্দোলন জেলা সভাপতি মোঃ নাজমুস সাকিবের সভাপতিত্বে নগর সাধারন সম্পাদক মোঃ ইব্রাহিম ইসলাম আবীরের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দীন, বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন খুলনা জেলা সেক্রেটারী হাফেজ আসাদুল্লাহ গালীব।

প্রধান অতিথি তার আলোচনায় বলেন,” যতাযথ স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করে অনতিবিলম্বে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে হবে এবং উপকূলীয় অঞ্চলে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করতে হবে”তিনি আরও বলেন, করোনার অজুহাতে দুই শিক্ষাবর্ষে দীর্ঘ ৪৩৬ দিন যাবত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার দরুন প্রাথমিক থেকে উচ্চশিক্ষা স্তর পর্যন্ত দেশের প্রায় সাড়ে পাঁচ কোটি শিক্ষার্থী অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে। যেখানে রাষ্ট্রের সকল কার্যক্রম চলমান। গণ পরিবহন, অফিস-আদালত, কারখানা-গার্মেন্টসসহ কি খোলা নেই বাংলাদেশে! কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান খুললেই শুধু করোনা বাড়বে? এটি অযৌক্তিক অজুহাত রাজনৈতিক দুরভিসন্ধি। সর্বশেষ শিক্ষা মন্ত্রণালয় ১৯ তম সাধারণ ছুটি বাড়িয়ে উপমহাদেশে সবচেয়ে দীর্ঘ সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘৃণিত নজির স্থাপন করেছে।

বক্তারা বলেন, শিক্ষা জাতির মেরুদন্ড। কিন্তু শিক্ষা যদি হয় অটোপাশ তবে জাতি হবে মেধা শূন্য। শিক্ষার্থীরা আজ বই-খাতা রেখে জীবিকার তাড়নায় কাজে নিয়োজিত হচ্ছে। অনেকেই শিক্ষার আশা ছেড়ে দিচ্ছে। অপর দিকে শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘদিন বন্ধ থাকায় শিক্ষার্থীরা বিভিন্ন সামাজিক অপরাধে জড়িয়ে যাচ্ছে। মাদক, ইয়াবা শিশু ধ্বংসাত্মক ডিভাইস তাদের নিত্য সঙ্গী হচ্ছে। এভাবে জাতিকে বোকা বানিয়ে একটি মেধাহীন প্রজন্ম তৈরি করে দেশকে অনিশ্চিত গন্তব্যের দিকে নিয়ে যাওয়া হচ্ছে এবং ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বেসরকারি কলেজে, বিশ্ববিদ্যালয়ের আয়ের উপর আরোপিত ১৫% ভ্যাট প্রত্যাহারের দাবি জানান তারা।

মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলন নগর সভাপতি মোঃ মইনুল ইসলাম, মোঃ মাহমুদুল হাসান, মোঃ মইনুদ্দিন,মোঃ ইনামুল হাসান সাইদ, মোঃ ফরহাদ মোল্লা, মোঃ আবু বকর,মোঃ আবু রায়হান, মোঃ মাহদী হাসান মুন্না, গাজী শফিকুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, মোঃ রফিকুল ইসলাম, মোঃ হাবিবুল্লাহ মিছবাহ, মোঃ রাসেল বিন জামাল সহ জেলা নগর থানা শাখা সমুহের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

৫নং ওয়ার্ড আ’লীগের সভাপতি স্ত্রীর মৃত্যু ; নেতৃবৃন্দে শোক

খবর বিজ্ঞপ্তি

নগরীর ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মফিজুর রহমান হিরুর সহধর্মিনী কামরুন্নেচ্ছা রহমান চান্দা (৫০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ……….. রাজেউন)বেশ কিছু দিন তিনি অসুস্থ হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত রবিবার কামরুন্নেচ্ছার তলপেটে অপারেশন শেষে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ৩টায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্বামী, ছেলে, আত্মীয় স্বজন অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমার নামাজে জানাযা সোমবার বাদ জোহর দৌলতপুরস্থ আঞ্জুমান ঈদগা মাঠে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে মরহুমাকে আঞ্জমান রোডস্থ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। কামরুন্নেচ্ছার মৃত্যুর সংবাদ পেয়ে খুৃলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক এবং মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা শোকাহতদের পাশে যান। নেতৃবৃন্দ সেখানে কিছু সময় অবস্থান করেন এবং শোকাহতদের ধৈর্য্য ধারনের জন্য সান্তনা দেন। এসময়ে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগ সহ-সভাপতি নুর ইসলাম বন্দ, মহানগর আওয়ামী লীগ দপ্তর সম্পাদক মো: মুন্সি মাহবুব আলম সোহাগ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মাকসুদ আলম খাজা, যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক শেখ ফারুক হাসান হিটলু, নির্বাহী সদস্য মোজাম্মেল হক হাওলাদার, দৌলতপুর থানা আওয়ামী লীগ সভাপতি শেখ সৈয়দ আলী, থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বন্দ, মনিরুজ্জামান খান খোকন, কাউন্সিলর শেখ মোহাম্মদ আলী, কাউন্সিলর কাজী তালাত হোসেন কাউট, কাউন্সিলর আব্দুর রাজ্জাক, মো. হারুন অর রশীদ হাওলাদার, মাকসুদ হাসান পিকু, রেজাউল ইসলাম, ডা. মঞ্জুর মোর্শেদ, সাবেক কাউন্সিলর শেখ কামরুজ্জামান, শেখ দাউদ হায়দার, শাহীন জামান পন, গোলাম রাব্বানী টিপু, রানা পারভেজ সোহেল, বাচ্চু মোড়ল, শেখ মোশাররফ হোসেন, সুমন দাস সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এলাকার বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে নেতৃবৃন্দ জানাযা দাফন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

এদিকে মফিজুর রহমানের সহধর্মিনী কামরুন্নেচ্ছা রহমানের মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন, শ্রম কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা-আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, খুলনা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিাকারী।

৩০নং ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু ; নেতৃবৃন্দে শোক

খবর বিজ্ঞপ্তি

নগরীর ৩০নং ওয়ার্ড আওয়ামী লীগের আলহাজ্ব কাজী আবু তাহের (৯১) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ……….. রাজেউন)বেশ কিছু দিন তিনি অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ৩টায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ছেলে, মেয়ে নাতি নাতনি, আত্মীয় স্বজন অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাযা সোমবার বাদ আসর রূপসা স্ট্যান্ড রোড জানাযা চত্বরে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে মরহুমকে হাজী মালেক কবরস্থানে দাফন করা হয়। কাজী আবু তাহেরের মৃত্যুর সংবাদ পেয়ে খুৃলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক এবং মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা শোকাহতদের পাশে যান। নেতৃবৃন্দ সেখানে কিছু সময় অবস্থান করেন এবং শোকাহতদের ধৈর্য্য ধারনের জন্য সান্তনা দেন। এসময়ে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগ ত্রাণ সমাজ কল্যাণ সম্পাদক মো. শাহাজাদা, এ্যাড. মো. সাইফুল ইসলাম, গাজী মোশাররফ হোসেন, ফারুক হোসেন তুরান, মো. মনির হোসেন, কামরুল ইসলাম, ইলিয়াছ হোসেন সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এলাকার বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে নেতৃবৃন্দ জানাযা দাফন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

এদিকে আলহাজ্ব কাজী আবু তাহেরের মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন, শ্রম কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা-আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, খুলনা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিাকারী, সদর থানা আওয়ামী লীগ সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলাম সাধারণ সম্পাদক কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি এ্যাড. মো. ফারুক হোসেন শেখ, সাধারণ সম্পাদক মো. শিহাব উদ্দিন।

দিঘলিয়ায় বিদ্যালয়ের ১৬ টি ল্যাপটপ চুরি

আসাদ, দিঘলিয়া

দিঘলিয়া উপজেলার ফাতেমা মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব এর তালা ভেঙ্গে গতকাল রাতে ল্যাবে থাকা এইচ পি কোম্পানির ১৬ টি ল্যাপটপ চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক বাজার মূল্য ৬-লক্ষ টাকা। প্রাথমিক সূত্রে জানাযায় ঘটনার রাতে আবহাওয়া ভালো না থাকায় ঘন ঘন বিদুৎ যাওয়ার সুযোগকে কাজে লাগিয়ে সংঘবদ্ধ চোরেরা পূর্ব পরিকল্পিত ভাবে কাজটি করেছে বলে ধারনা করা হচ্ছে। ঘটনার খবর পেয়ে দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুল আলম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান উল্লাহ চৌধুরী, ওসি তদন্ত রিপন কুমার সরকার, সি আাই ডির ক্রাইম সিন বিভাগের প্রতিনিধি দল পিবিআাই এর প্রতিনিধি দল ঘটনা স্থান পরিদর্শন করেন।

বিষয়ে জানতে চাইলে দিঘলিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান উল্লাহ চৌধুরী বলেন উক্ত চুরির ঘটনায় তদন্ত চলছে, আশা করি খুব তাড়াতাড়ি চোর সনাক্ত করে গ্রেফতার করতে পারব। রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।

খুলনাস্থ ভারতীয় সহকারি হাই কমিশনারের কার্যালয়ে বৃক্ষরোপণ

খবর বিজ্ঞপ্তি

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক সোমবার সকালে নগরীর খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুল প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন। বিশ্ব পরিবেশ দিবস পালন উপলক্ষে খুলনাস্থ ভারতীয় সহকারি হাই কমিশনারের কার্যালয় বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে। সহকারি হাইকমিশনার রাজেস কুমার রায়না সময় উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সিটি মেয়র বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি গাছ আমাদের আর্থিকভাবেও লাভবান করে। সে কারণে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশবাসীকে বৃক্ষ রোপণ আন্দোলনে এগিয়ে আসার আহবান জানিয়েছেন। প্রধানমন্ত্রীর আহবান বাস্তবে রূপ দিতে তিনি পর্যাপ্ত বৃক্ষ রোপণ যথাযথ পরিচর্যার ওপর গুরুত্বারোপ করেন। সিটি মেয়র খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুল নির্মাণে ভারত সরকারের সহযোগিতা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন এবং দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নে আগামীতেও সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনকালে ভারতের সহকারি হাই কমিশনার বলেন, গাছ আমাদের পরম বন্ধু। পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ থেকেও গাছ আমাদের রক্ষা করে। তিনি আরো বলেন, পরিবেশ রক্ষা কোন দেশের একার কাজ নয়। বিশ্ব সম্প্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্রদায়কে সম্মিলিতভাবে কাজে যতœশীল হতে হবে।  উভয় দেশের পারস্পারিক সহযোগিতা বিদ্যমান এবং ভবিষ্যতে সহযোগিতার ক্ষেত্র আরো প্রসারিত হবে বলে তিনি উল্লেখ করেন।

কেসিসি’কাউন্সিলর মুন্সী আব্দুল ওয়াদুদ, মোঃ মনিরুজ্জামান, কাজী তালাত হোসেন কাউট, সংরক্ষিত আসনের কাউন্সিলর পারভীন আক্তার, চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার, শিক্ষা সাংস্কৃতিক কর্মকর্তা এসকেএম তাছাদুজ্জামানসহ স্কুলের শিক্ষক, শিক্ষার্থী এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মামুদকাটী জেলে পল্লীর জেলেরা ত্রান নয়, টেকসই ভেড়িবাঁধ চায়

এইচ এম হাশেম, কপিলমুনি

উত্তাল সমুদ্রের ভয়ংকর তরঙ্গের চোখ রাঙ্গানির তোয়াক্কা না করে জীবনের ঝুঁকি নিয়ে গহীন সাগরে জাল ফেলে মাছ ধরে জীবিকা নির্বাহ করে। কখনো কখনো ঝড় ঝাঞ্চা আর বনদস্যুদের সাথে লড়তে হয় জীবন বাজী রেখে, তারপরও থেমে নেই লড়াই। কেননা সাগরে মাছ ধরা এদের প্রধান উপজীব্য, এরা সাগর যোদ্ধা। মাঝে মধ্যে যুদ্ধে হেরে সলিলসমাধী হয় সাগর বক্ষে। তবুও এতে নেই দুঃখ, নেই বেদনা। এসব নিয়েই সাগরের বুকে নিত্যদিনের পথ চলা তাদের। এদের দুঃখ প্রাকৃতিক দুর্যোগে নিজেদের ভিটায় অনিরাপদ বসবাসের জন্য।

পাইকগাছা উপজেলার কপিলমুনির অদূরে কপোতাক্ষ নদের পাড়ে মামুদকাটি গ্রামে গড়ে উঠা প্রায় পাঁচশ বছরের জেলে পল্লীর জেলেদের মর্মবেদনার কথা সরেজমিনে গিয়ে জানা যায়। কপোতাক্ষীর পাড়ে পল্লীর প্রায় সহস্রাধিক মানুষের নিজ আবাসনে বসবাসের আরেক লড়াইয়ে এরা পরাজিত। বৈশ্বিক জলবায়ুর পরিবর্তনে প্রকৃতির বৈরিতায় এরা ক্ষতবিক্ষত। ঝড় আর জ্বলোচ্ছাসে এরা বেশী ক্ষতিগ্রস্থ। ভূক্তভোগীরা জানান, বিগত আইলা, সিডর আর আম্ফানে এদের জীবনে নেমে এসেছিল ভয়াবহ দুঃখ। লন্ডভন্ড হয়েছিল এদের ঘরবাড়ি। পানিতে ডুবেছিল পল্লীটি। দুর্বল ভেড়ি বাঁধ ছিল এর মুল কারণ বলে তারা জানান। এখনো সেই দুর্বল ভেড়ি বাঁধ দৃশ্যমান। যার কারণে ঘূর্নিঝড় ইয়াসের প্রভাবে কপোতাক্ষর বাড়তি পানি উগরে দিয়েছিল এখানে। দুর্বল ভেড়িবাঁধ ভেঙ্গে প্লাবিত হয় গ্রামটি। জন্য এখানে মাত্র এক কিলোমিটার একটি টেকসই ভেড়িবাঁধ নির্মানের জোর দাবি উঠেছে এলাকার সর্ব মহলে।

জেলে পল্লীর যুবক বাসিন্দা সন্তোষ বিশ্বাস বলেন, আমরা ত্রান চাইনা, নিরাপদ ভেড়িবাঁধ চাই, নদীর পাড় আঁকড়ে ধরে আমরা বাঁচতে চাই। ধীবর বধূ জয়ন্তী বিশ্বাস বলেন, আমরা আবাসন সুরক্ষা চাই, চাই পানি বন্দিহীন জীবন। কথা হয় ৬৫ বছরের বৃদ্ধা দিপালী বিশ্বাসের সাথে তিনি জানান, স্বামী সন্তানরা মাস সাগরের বুকে থাকলেও চিন্তিত নই, তবে এই জেলেপল্লীর  অনিরাপদ ভেড়িবাঁধে আমরা আতংকিত। আমরা খাদ্য চাইনা দীর্ঘ মেয়াদি টেকসই ভেড়িবাঁধ চাই। মামুদকাটি জেলে পল্লীকে আবাসন সুরক্ষা দিতে দেশের বিভিন্ন এনজিও সরকারকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন স্থানীয় সুধী মহল। জেলেদের বসবাস সাধারণত নদীর কোল ঘেঁষেই তাই শুধু মামুদকাটি নয় দেশের সব জেলেপল্লীর আবাসন সুবিধা সুরক্ষা দেয়া অতিব প্রয়োজন বলে তাঁরা মনে করেন। কেননা এই সাগর যোদ্ধারা ঝড়ঝাঞ্চা তরঙ্গ বিক্ষুব্ধ ভয়াল সাগরের গভীর জল থেকে মাছ আহরণ করে একদিকে যেমন দেশের মানুষের আমিষের চাহিদা মেটায় অন্যদিকে সরকারের রাজস্ব আয়ে অবদান রাখে।

পাইকগাছায় সাবেক স্পীকার রাজ্জাক আলীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছায় বাংলাদেশ জাতীয় সংসদের দু’বারের সাবেক স্বীকার এ্যাড. শেখ রাজ্জাক আলীর ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। সোমবার, সকালে পিতার নামে প্রতিষ্ঠিত ইন্তাজ আলী স্মৃতি পাঠাগারের উদ্যোগে হিতামপুরস্থ মরহুমের নিজ বাড়ীতে কোরানখানি, কবর জিয়ারত দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে এ্যাড. জি সবুর, জি.এম মিজানুর রহমান সহ স্থানীয় জামে মসজিদের মুসল্লীরা কবর জিয়ারতে অংশ নেয়। উল্লেখ্য, তিনি ২০১৫ সালের জুন বার্ধক্যজনিত কারণে মারা যান। তাকে নিজ বাড়ীতে দাফন করা হয়।

পাইকগাছায় করোনা পরিস্থিতি ভয়াবহ : দিনে শনাক্ত ১৪

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছায় মে মাসে থেকে জুন পর্যন্ত ৩৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। তার মধ্যে গত শনিবার জন এবং রবিবার জন সহ মোট ১৪ জন। তথ্যটি নিশ্চিত করেছেন পাইকগাছা করোনা ইউনিটের মূখপাত্র ডাঃ ইফতেখার বিন রাজ্জাক। তারা হলেন, গোপালপুর গ্রামের জিনারুল ইসলাম (৩০), মোমেন্ট বেগম (৬০) মোঃ হাসান (৪০), রামনগরের কামরুল ইসলাম (৪৬) এবং পুরাইকাটি দিথী খাতুন (২৫)উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদার জানান, এখন করোনা ভাইরাস পরীক্ষার জন্য খুমেক নমুনা পাঠাতে হয় না। পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাবে র‌্যাপিড এন্টিজেন্টে পরীক্ষার মাধ্যমে করোনা পরীক্ষা করা হয়। গত এক মাসে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাবে র‌্যাপিড এন্টিজেন্টে পরীক্ষার মাধ্যমে মোট ১২১ জনের শরীরের করোনা ভাইরাস নমুনা পরীক্ষা করা হয়েছে। তারমধ্যে ৩৬ জনের করোনা সনাক্ত। এরমধ্যে গত দু’দিনে ২৬ জনের নমুনা নিয়ে কোভিড-১৯ এর র‌্যাপিড এন্টিজেন টেষ্টে ১৪ জন পজেটিভ। এদিকে উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী’স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে লক্ষ্মীখোলার মিতা (১৮), বাতিখালী তাসলিমা আক্তার (২৭), স্বাস্থ্য কমপ্লেক্সের শংকর বালা (৩৯), ভিলেজ পাইকগাছা নাহিদ হাসান বাবু (২৭), বান্দিকাটি নান্টু (৩২), আলমতলার সহিদুল (৩৮), জিরোপয়েন্ট মোঃ আরিফ (৩০), পুলিশ স্টেশন মোঃ আনোয়ার (৩০), সরল অবিরণ (৬৫), কামনা (২৮) ভবতোষ (৩২), কাটাখালীর মোঃ মজিদ মালী (৫৩), মোট ১২ জনের বাড়ি ১৪ দিনের লকডাউন ঘোষনা করেছেন।

যশোরে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ৬৪ জন

যশোর অফিস

যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে গত ২৪ ঘণ্টায় ৩৭১ জনের নমুনা পরীক্ষা করে ৭১ জনের করোনা পজেটিভ এসেছে।

সোমবার যবিপ্রবি জিনোম সেন্টারের পরীক্ষণ দলের সদস্য অনুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ইকবাল কবির জাহিদ তথ্য নিশ্চিত করেছেন।

খুলনা বিভাগে ১৫ দিনে করোনায় মৃত্যু দ্বিগুণ শনাক্ত আড়াই গুণ বেড়েছে

তিনি জানান, করোনা টেস্টের ফলাফলে যশোরের ২৩৭ জনের নমুনা পরীক্ষা করে ৬৪ জনের, মাগুরার ১২ জনের নমুনা পরীক্ষা করে জনের নড়াইলের ২২ জনের নমুনা পরীক্ষা করে জনের নমুনাতে করোনা পজেটিভ পাওয়া গেছে।

করোনা প্রতিরোধে যশোরের মৎস্যপল্লীতে সুরক্ষা সামগ্রী বিতরণ

যশোর অফিস

করোনা প্রতিরোধে যশোরের মৎস্যপল¬ীতে সুরক্ষা সামগ্রী বিতরণ করোনাকে ভয় নয়, আমরা করব জয়-এই শ্লোগানকে কে সামনে রেখে যশোর চাঁচড়া মৎস্যপল্লী এলাকায় শ্রমিকদের মধ্যে  পথচারীদের মধ্যে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার সকালে যশোর শহর আওয়ামী লীগ নেতা কাজী তৌহিদের এর আয়োজনে এই মাস্ক বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো ফরিদ আহমেদ চৌধুরী।

সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা কামাল হোসেন,  কামরুজ্জামান চৌধুরী, শফিকুল ইসলাম পারভেজ, হাসমত আলী,  সোহরাব হোসেন মনা, যুবলীগ নেতা বিপ¬রায়, মাহমুদুল হাসান , মনোয়ার হোসেন লিটন, মোস্তুাফিজুর রহমান সবুজ, মিলন রহমান প্রমুখ।

ঝিকরগাছায় চাচার বিরুদ্ধে ভাইপোকে নির্যাতনের অভিযোগ

যশোর অফিস

যশোরের ঝিকরগাছা উপজেলায় জমি জায়গার বিরোধে চাচার বিরুদ্ধে নির্যাতন করার অভিযোগ করেছে এক ভাইপো। সোমবার সকালে সে ঝিকরগাছা থানায় লিখিত অভিযোগ করেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার হাজিরবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান প্রার্থী বরুনহাল গ্রামের সোহরাব হোসেন জমি জায়গা বিরোধে এবং বিভিন্ন সাংসারিক বিষয় নিয়ে তার ভাই নাজিম উদ্দীন ভাইপো তুহিন কবীর কে নানাভাবে নির্যাতন করেন।

কারণে অকারণে অকথ্যভাষায় গালিগালাজ, খুনসহ বিভিন্নভাবে হুমকি প্রদান করেন। গত শনিবার সকালে সোহরাব হোসেন(৫৫), মৃত কোমরউদ্দীনের ছেলে সুজাউদ্দীন(৫০) অহিদ(৪০) এবং সুজাউদ্দীনের ছেলে ইভেল(২১) তুহিন কবীরের বাড়িতে এসে তাকে মারপিট করতে যায়। এসময় তারা অকথ্যভাষায় গালিগালাজ করে খুন করার হুমকি প্রদান করেন।

তুহিন কবীর জানান, ছোট থেকে দেখে আসছি আমার চাচা সোহরাব হোসেন আমার বাবার উপর বিভিন্নভাবে নির্যাতন করেন। এখন আমার উপর শুরু করেছে। আমাকে অস্ত্র মাদক দিয়ে পুলিশের কাছে ধরিয়ে দেবে বলে হুমকি দিয়েছে। এখন আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। যেকারণে নিরুপায় হয়ে থানায় অভিযোগ করেছি।

ব্যাপারে ঝিকরগাছা থানার ডিউটি অফিসার এএসআই রুমা রায় জানান, লিখিত অভিযোগ করেছেন কিন্তু এখনও কারও দায়িত্ব দেয়া হয়নি। স্যার পরে দায়িত্ববন্টন করবেন।

মোড়েলগঞ্জে পরিবহনের ধাক্কায় কৃষক নিহত, চালক আহত

মোড়েলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোড়েলগঞ্জে সোমবার ভোররাত ৪টার দিকে ঢাকাগামী যাত্রীবাহী পরিবহনের ধাক্কায় ভ্যানের যাত্রী নিহত চালক গুরুতর আহত হয়েছেন।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন কৃষক জয়নাল মোল্লা(৬৫)সে নিশানবাড়িয়া ইউনিয়নের উমাজুরি গ্রামের ইমান উদ্দির মোল্লার ছেলে। রবিবার বিকেল ৪টার দিকে ব্যাটারি চালিত একটি ইজিভ্যানকে ঢাকাগামী ইসলাম পরিবহনের একটি বাস পিছন থেকে ধাক্কা দিলে দুর্ঘটনা ঘটে। এতে ভ্যান চালক বারইখালী গ্রামের জাকির খান গুরুতর আহত হন।

থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বিকার করে বলেন, শরণখোলা থেকে ঢাকাগামী ইসলাম পরিবহনের খুলনা মেট্রো ব-১১-০০৯২ নং বাস এর চালক গোপালগঞ্জ জেলার হরিদাসপুর গ্রামের মোমতাজুল হককে(৪৮) আটক করা হয়েছে।

খুলনা বিএনপির মানবিক সহায়তা কার্যক্রম শুরু আজ

খবর বিজ্ঞপ্তি

আজ মঙ্গলবার (জুন) ঘূর্নিঝড় ইয়াসে দাকোপ উপজেলায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রানসামগ্রী বিতরণের মধ্যদিয়ে খুলনা জেলা মহানগর বিএনপি গঠিত মানবিক সহায়তা কমিটির সহায়তা কার্যক্রম শুরু হবে। ত্রান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু। বিশেষ অতিথি থাকবেন জেলা বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা। ত্রান বিতরণ অনুষ্ঠান সফল করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন মানবিক সহায়তা কমিটির মহানগর শাখার আহবায়ক জাফরুল্লাহ খান সাচ্চু, জেলা শাখার আহবায়ক আমির এজাজ খান মহানগর সদস্য সচিব অধ্যক্ষ তারিকুল ইসলাম জেলা সদস্য সচিব মোল্লা খায়রুল ইসলাম।

কেইউজে’সদস্য নিউটনের মায়ের ইন্তেকাল, নেতৃবৃন্দের শোক

খবর বিজ্ঞপ্তি

খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) এর সদস্য শেখ আমিনুর রহমান নিউটন এর পিতা কামরুন নাহার (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি …. রাজিউন)গতকাল সোমবার দুপুর ১২টার দিকে নিরালাস্থ নিজস্ব বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তিন পুত্র, তিন কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বাদ আছর সোনাডাঙ্গা সবুজবাগ জামে মসজিদে নামাজে জানাজা শেষে তাকে বসুপাড়া কবরস্থানে দাফন করা হয়।

এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন কেইউজে’নেতৃবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।

বিবৃতিদাতারা হলেন ইউনিয়নের সভাপতি মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, সহ-সভাপতি মোঃ হুমায়ুন কবীর মহেন্দ্রনাথ সেন, সাধারণ সম্পাদক বিএফইউজের নির্বাহী সদস্য মোঃ সাঈয়েদুজ্জামান সম্রাট, যুগ্ম সম্পাদক নেয়ামুল হোসেন কচি, কোষাধ্যক্ষ অভিজিৎ পাল, প্রচার সাংস্কৃতিক সম্পাদক নূর হাসান জনি, নির্বাহী সদস্য আনোয়ারুল ইসলাম কাজল, আল মাহমুদ প্রিন্স বিমল সাহা। অনুরূপ বিবৃতি দিয়েছেন বিএফইউজের নির্বাহী সদস্য এস এম ফরিদ রানা।

খালিশপুরে বঙ্গবন্ধু পরিষদের নেতা কমিটের স্ত্রীর মাগফিরত কামনায় দোয় মাহফিল অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি

খুলনা মহানগর বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম সাধারন সম্পাদক কাজী হাসনাত হোসেন কমিটের সহধর্মিনী, খালিশপুর থানার আহবায়ক জাহানারা জ্যোতির রুহের মাহফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন  ১০নং ্ওয়ার্ড কাউন্সিলর কাজী তালাত হোসেন কাউট, দৌলতপুর থানা আ”লীগের সাধারণ সম্পাদক মো: শহিদুল ইসলাম বন্দ,খালিশপুর বণিক সমিতির সাধারন সম্পাদক মো: সাহিদুর রহমান সাহিদ,কাজী ইয়াসির আরাফাত হোয়াইট,শেখ ্ওয়াহিদুজ্জামান সহ প্রমূখ

পাইকগাছার লস্কর ইউপিতে আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

পাইকগাছা প্রতিনিধি

আগামী ২১ জুন ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে পাইকগাছা উপজেলার নং লস্কর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে স্থানীয় নবারুন মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সচিব বিভুতি ভুষন সানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সমীরণ কুমার সাধু, ইউনিয়ন আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী কে এম আরিফুজ্জামান তুহিন, মুমারী মোহন সরকার, বিজন বিহারি সরকার, আফছার মোল্লা, কুদ্দুস সানা, এম এম আজিজুল হাকিম। স্নেহেন্দু বিকাশের পরিচালনায় বক্তব্য রাখেন গোপাল চন্দ্র সরদার, মৃত্যুঞ্জয় সরদার, আবুল হাসান, রফিকুল ইসলাম, জহুরুল সানা, মানব কুমার সানা, নিতাই চন্দ্র মিস্ত্রি, আফি আজাদ বান্টি, রায়হান পারভেজ রনি, রাশেদুজ্জামান রাসেল, রসুল গাজী, অপি মন্ডল, নাজমুল হোসেন, রাকিব হোসেন।

দিঘলিয়ায় করোনা ভাইরাস (কোভিড-১৯) মোকাবেলায় কর্মপরিকল্পনা নির্ধারন

আসাদ, দিঘলিয়া

গতকাল সকাল ১১ টায় দিঘলিয়া উপজেলা পরিষদের কনফারেন্স রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে করোনা ভাইরাস (কোভিড-১৯) মোকাবেলায় কর্মপরিকল্পনা নির্ধারন সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুল আলম এর সভাপতিত্বে, সভায় আলোচকেরা জানান, যেহেতু করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপের প্রাদুর্ভাবের করনে পার্শ্ববর্তী দেশ ভারতে ব্যাপক হারে সংক্রমন মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। পর্শ্ববর্তী জেলা সাতক্ষীরা বর্ডার এলাকা হওয়ায় খুলনা জেলায় সংক্রমনে হার দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এরই প্রেক্ষিতে খুলনা জেলা প্রশাসন ইতিমধ্যে খুলনা মহানগর একটি উপজেলার আংশিক লকডাউনের আওতায় এনেছে। এরই মধ্যে স্থনীয় সরকার নির্বাচনের প্রথম ধাপে দিঘলিয়া উপজেলার টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, ফলে দিঘলিয়াতে করোনা প্রাদূর্ভাব দেখা দিতে পারে। সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রত্যেক প্রার্থীকে স্বল্প পরিসরে সামাজিক দূরত্ব মেনে মাক্স পরিধান করে প্রচারনা চালাতে বলা হয়েছে। মসজিদে মাক্স ছাড়া নামাজ আদায় থেকে বিরত থাকতে বলা হয়েছে, হাট বাজারে একই নিময় মেনে বেচা-কেনা করতে বলা হয়েছে, অন্যথায় আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে বলে জানানো হয়। দোকান-পাট স্বাভাবিক ভাবে নিয়ম মেনে খোলা রাখা যাবে। প্রতিটি করোনা রোগীর বাড়ী লকডাউনের আওতায় আনা হবে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জেলা পরিষদ সদস্য মোল্লা আকরাম হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) মমতাজ শিরিন ময়না, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আলিমুজ্জামান মিলন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান উল্লাহ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা গাজী আজগর আলী, উপজেলা প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান তারেক, সদর ইউনিয়ন ছাত্রলীগ এর আহবায়ক সৈয়দ জামিল মোর্শেদ মাসুম, উপজেলা কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মাওঃ আব্দুল্লাহ, পথের বাজার বনিক সমিতির সভাপতি ডাঃ বি এম আলম সহ উপজেলার বিভিন্ন দপ্তরের দাপ্তরিক প্রধানগন, ইমাম পরিষদ প্রতিনিধি, স্বাস্থ্য বিভাগ প্রতিনিধি সুধীজন। হাসপাতাল সূত্রে জানাযায়, গত এপ্রিল মাস হতে সরকারীভাবে সারা বাংলাদেশের প্রতিটি উপজেলার ন্যায় দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স র‌্যাপিড এন্টিজেন টেষ্টের মাধ্যমে করোনা সনাক্তের কাজ শুরু হয়েছে, এর মাধ্যমে ৩০-৬০ মিনিটের মধ্যে করোনার রিপোর্ট পাওয়া যাবে। প্রতিদিন ১৫০-২০০ জন করোনার পরিক্ষা করতে পারবে। সরকারী ভাবে এর ফিস নির্ধারন করা হয়েছে ১০০ টাকা। উল্লেখ্য দিঘলিয়া উপজেলায় পর্যন্ত ৬৫৫ জনকে করোনা পরিক্ষা করানো হয়েছে এর মধ্যে ২০৫ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে। সুস্থ হয়েছেন ১৭৯ জন, মৃত্যু হয়েছ জনের। বর্তমানে দিঘলিয়া উপজেলায় ২৪ জনের করোনা পজেটিভ রয়েছে।

খুলনা উন্নয়ন কমিটির শোক বিবৃতি

খবর বিজ্ঞপ্তি

বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির অন্যতম আজীবন সদস্য শেখ মফিজুর রহমান হিরুর স্ত্রী কামরুন্নেছা রহমানের অকাল মৃত্যুতে গভীর শোক সমাবেদনা প্রকাশ করেছেনÑবৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ-উজ-জামান, মহাসচিব কাউন্সিলর শেখ মোহাম্মাদ আলী, সহ-সভাপতি শাহীন জামাল পন, মোঃ নিজাম-উর রহমান লালু, জেড মামুন ডন, মিজানুর রহমান বাবু, অধ্যাপক মোঃ আবুল বাসার, বীর মুক্তিযোদ্ধা মাস্টার বদিয়ার রহমান, শেখ হাফিজুর রহমান হাফিজ, চৌধুরী মোঃ রায়হান ফরিদ, চৌধুরী মিনহাজ উজ-জামান সজল, আরজু ইসলাম আরজু, মামনুরা জাকির খুকুমনি, যুগ্ম মহাসচিব এড. শেখ হাফিজুর রহমান হাফিজ, মীর বরকত আলী, মোঃ মনিরুজ্জামান রহিম, মিজানুর রহমান জিয়া, শেখ ইফতেখার চালু, কোষাধ্যক্ষ মিনা আজিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাস্টার মনিরুল ইসলাম, মহিলা সম্পাদক রসু আক্তার, দপ্তর সম্পাদক নুরুজ্জামান খান বাচ্চু, প্রচার সম্পাদক মোঃ মফিদুল ইসলাম টুটুল, আইন বিষয়ক সম্পাদক এড. লুৎফর রহমান, তথ্য গবেষণা সম্পাদক ইলিয়াস মোল্লা, ছাত্র বিষয়ক সম্পাদক সরদার রবিউল ইসলাম রবি, যুব বিষয়ক সম্পাদক মতলেবুর রহমান মিতুল, ক্রীড়া সম্পাদক শেখ আবিদ উল্লাহ, সমাজসেবা সম্পাদক মোঃ আব্দুস সালাম, শ্রম সম্পাদক মোঃ খলিলুর রহমান, শিক্ষা সম্পাদক অধ্যাপক আযম খান, সাংস্কৃতিক সম্পাদক মোল্লা মারুফ রশীদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এস এম আসাদুজ্জামান মুরাদ, পরিবেশ সম্পাদক এস এম ইকবাল হোসেন বিপ্লব, সাহিত্য প্রকাশনা সম্পাদক সৈয়দ এনামুল হাসান ডায়ম-, কৃষি সম্পাদক আহমেদ ফিরোজ ইব্রাহিম, বাণিজ্য সম্পাদক এস এম আখতার উদ্দিন পান্নু, লাইব্রেরী সম্পাদক মল্লিক মাসুদ করিম, নির্বাহী সদস্য আলহাজ্ব শেখ মোশাররফ হোসেন, এড. মঞ্জুরুল আলম, এড. আব্দুল্লাহ হোসেন বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা আবু জাফর, শেখ মোশাররফ হোসেন, এড. কুদরত-ই-খুদা, আলী আকবর টিপু, আনিসুর রহমান বিশ্বাস, অধ্যক্ষ রেহেনা আক্তার, মোঃ মামুন রেজা, মোঃ তরিকুল ইসলাম, মোঃ শফিকুর রহমান, এস এম জাহিদুর রহমান, জুবায়ের আহমদ খান জবা, শেখ আব্দুস সালাম, ফেরদৌস হোসেন লাবু, মোঃ হায়দার আলী, কামরুল করিম বাবু, রফিকুল ইসলাম বাবু, প্রমিতি দফাদার প্রমুখ।

তেরখাদার নলিয়ারচর গ্রামে কদমতলা মাঠ সংলগ্নে আলম মুন্সির বসতবাড়িতে আগুন

তেরখাদা প্রতিনিধিঃ

গত জুন রাত অনুমান ২টার দিকে তেরখাদার নলিয়ারচর গ্রামে কদমতলা মাঠ সংলগ্নে  আলম মুন্সির বাড়িতে আগুন লেগে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এলাকাবাসী ভুক্তভোগী সূত্রে জানা যায় যে, জুন রাতে আলম মুন্সি স্বপরিবারে তার আত্মীয় বাড়ি বেড়াতে যান। রাত অনুমান দুটার দিকে স্থানীয় এলাকাবাসী আলম মুন্সির বসত ঘরে আগুন দেখতে পেয়ে নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হয়ে ফাইয়ার সার্ভিস কে খবর দিলে ফাইয়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করেন। এই ঘটনায় প্রায় লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়। তবে আগুনের সূত্রপাত কিভাবে সে বিষয়ে এখনো স্পষ্ট কোন ধারনা পাওয়া যায়নি।

বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু বঙ্গমাতা অনুরুদ্ধ ১৭ ফুটবল টুর্নামেন্ট

বটিয়াঘাটা প্রতিনিধি

বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু বঙ্গমাতা অনুরুদ্ধ ১৭ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষ্যে এক প্রস্তুুতিমূলক সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম এর সভাপতিত্বে গত রবিবার বিকাল টায় স্থানীয় নির্বাহী কর্মকর্তার নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম কুমার হালদার, সমাজ সেবা কর্মকর্তা অমিত সমাদ্দার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নারায়ন চন্দ্র মন্ডল, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মোনায়েম খান, পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার দেবু টিকাদার, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদের সদস্য দিলীপ হালদার, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, জলমা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আশিকুজ্জামান আশিক, ইউপি চেয়ারম্যান হাদি উজ-জ্জামান হাদী, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সমীর কুমার মন্ডল, সাধারণ সম্পাদক ধীমান মন্ডল, সাংবাদিক বুদ্ধদেব মন্ডল, সাংবাদিক মোঃ ইমরান হোসেন, ক্রীড়া শিক্ষক পার্থ প্রতিম মন্ডল, অংশুপতি মল্লিক, উমেশ চন্দ্র মন্ডল, উপজেলা চেয়ারম্যানের সিএ মোঃ হারুন অর রশীদ নির্বাহী কর্মকর্তার সিএ মোঃ মনিরুজ্জামান। আগামী জুন মঙ্গলবার সকাল ১০ টা থেকে উপজেলা পরিষদ মাঠে টুর্ণামেন্টের শুভ  উদ্বোধন হবে বলে সিদ্ধান্ত গৃহিত হয়।

অভয়নগরে করোনার বিস্তার ভয়াবহ ঃস্বাস্থ্যবিধি মেনে চলার আহবান নওয়াপাড়া পৌরসভা  উপজেলা প্রশাসনের

অভয়নগর (যশোর) প্রতিনিধি

যশোরের অভয়নগরে করোনার বিস্তার আশংকাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। করোনার বিস্তাররোধে উপজেলা প্রশাসন নওয়াপাড়া পৌরসভা যৌথ উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জনগনকে সচেতন করা হয়। গতকাল সোমবার সকাল থেকে শুরু করে বিকাল টা পযর্ন্ত নওয়াপাড়া নুরবাগ, স্বাধীনতা চত্ত্বর, প্রফেসর পাড়া মোড়ে নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাস শান্ত’পক্ষ থেকে বিনামূল্যে মাস্ক বিতরণ, মাইকিং করা হয় ।এসময় উপস্থিত ছিলেন, অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুর রহমান, নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাস শান্ত, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম শামীম হাসান, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি(ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম মল্লিকসহ বিভিন্ন পত্রিকার সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরসহ পুলিশ সদস্যবৃন্দ।এ সময় মেয়র সুশান্ত কুমার দাস শান্ত বলেন, করোনা রোধ করতে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর বেশি গুরুত্ব দিতে হবে। এর পাশাপাশি নওয়াপাড়া পৌরসভার ৪নং, ৫নং ৬নং ওয়ার্ডে সংক্রমন বেশি হওয়ার কারনে বাঁশ দিয়ে রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে। যাতে করে জনসমাগম থাকবে না। বিনামূল্যে মাস্ক বিতরণ মাইকিং করা হচ্ছে। জনগনকে সচেতন করা সহ স্বাস্থ্যবিধি মেনে কাজ করতে হবে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম শামীম হাসান বলেন, স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জনগনকে অবহিত করা সহ পুলিশ পাশে থাকবে এবং বিভিন্ন   মোড়ে মোড়ে করোনার বিস্তাররোধে পুলিশ বিশেষ ভুমিকা পালন করছে। বিধিনিষেধ সম্পর্কে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, অভয়নগরে করোনা সংক্রমনের হার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে নওয়াপাড়া পৌরসভার ৪, ৫,৬নং ওয়ার্ডে সংক্রমন বেশি। তাই করোনা সংক্রমনরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জনগনকে সচেতন করা হচ্ছে। করোনার বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাইলে অভয়নগর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদুর রহমান রিজভী  বলেন, পর্যন্ত মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৬৫৮জন। মারা গেছেন ২০ জন। হাসপাতালে ভর্তি আছেন ১৮জন। বাকি সকল রোগী বাড়িতে থেকে চিকিৎসা গ্রহন করছেন। তিনি সকলকে যথাযত স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।

রূপসা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এসডিজি ফোরাম-কে মাস্ক প্রদান

খবর বিজ্ঞপ্তি

রূপসা উপজেলায় কোভিড-১৯ এর প্রভাব বিস্তারে এক সপ্তাহের জন্য চলছে লক ডাউন। এই লক ডাউনে সরকারের সাথে মাঠ পর্যায়ে রূপসা উপজেলা এসডিজি ফোরাম, সাধারণ জনগণকে সচেতন করার লক্ষ্যে প্রচার প্রচারণা এবং মাস্ক বিতরণ কার্যক্রম পরিচালনা করছে।

আজ জুন সোমবার এই কার্যক্রমের অংশ হিসাবে উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া তাসনিমের উদ্যোগে উপজেলা প্রশাসন সাধারণ জনগণের মাঝে মাস্ক বিতরণ করতে এসডিজি ফোরামকে মাস্ক প্রদান করেন। মাস্ক প্রদান অনুষ্ঠানে এসডিজি ফোরামের পক্ষে মাস্ক গ্রহণ করেন উপজেলা এসডিজি ফোরামের আহবায়ক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা।

এই সময় উপস্থিত ছিলেন, উপজেলা এসডিজি ফোরামের সদস্য সচিব জুলফিকার আলী, সদস্য অলক চন্দ্র দাস, সাংবাদিক কৃষ্ণ গোপাল সেন, চিত্তরজ্ঞন সেন, ঘাটভোগ ইউনিয়ন এসডিজি ফোরামের আহবায়ক শক্তিপদ বসু, এসডিজি ফোরামের নারীনেত্রী মাধুরী সরকার, সুমিত্রা হালদার, টিএসবি ইউনিয়ন এসডিজি ফোরামের সদস্য সচিব নাহিদুজ্জামান, রূপান্তর-এর প্রজেক্ট অফিসার গোলাম মোস্তফা প্রমুখ।

ঝিনাইদহে নিরাপদ অভিবাসন এবং দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে নিরাপদ অভিবাসন এবং দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় ঝিনাইদহ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) মিলনায়তনে সেমিনার অনুষ্ঠিত হয়। ঝিনাইদহ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র’অধ্যক্ষ মোঃ রুস্তম আলি এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম শাহীন, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান। বক্তারা কারিগরি দক্ষতার মাধ্যমে বিদেশে যাওয়ার পরমর্শ প্রদান করেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (বালক) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব (বালিকা) জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’র (অনুর্ধ্ব-১৭) উদ্বোধন

ঝিনাইদহ প্রতিনিধি

খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল, খেলাধুলা করবো, সুস্থ শরীর গড়বো’ এই শ্লোগানকে সামনে রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (বালক) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব (বালিকা) জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) ২০২০-২১ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন ঝিনাইদহ-আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ আব্দুল হাই। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহীন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রাশিদুর রহমান রাসেল, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হানসহ অন্যান্যরা।

৭ই জুন ঐতিহাসিক ৬-দফা দিবস উপলক্ষে নগর শ্রমিক লীগের আলোচনা-সভা দোয়া মাহফিল

খবর বিজ্ঞপ্তি

৭ই জুন ঐতিহাসিক ৬-দফা দিবস উপলক্ষে বৈশিক মহামারী করোনা ভাইরাসে সৃষ্ট সংকটের কারনে সীমিত পরিসরে স্বাস্থ্য-সুরক্ষা বিধিমেনে আজ বাদ-মাগরিব সংগঠনের কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে খুলনা মহানগর শ্রমিক লীগের উদ্যোগে আলোচনা-সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভার সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: মোতালেব মিয়া। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক রনজিত কুমার ঘোষ। দোয়া পরিচালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক মো: আব্দুর রহিম খান।

উক্ত আলোচনা-সভা দোয়া অনুষ্ঠানে বক্তৃতা করেন, সংগঠনের সহ সভাপতিদ্বয় সাইফ মো: হুমায়ুন কবির, মল্লিক নওশের আলী, কিংকর সাহা, মো: জয়নাল আবেদীন, শেখ মো: রমজান আলী, মো: মঈনুল ইসলাম মোহন, মো: শরিফুল ইসলাম, বিপ্লব কুমার দে, মো: আজিম উদ্দিন, মো: সেলিম ফরাজী, মো: ফারুখ খা, প্রশান্ত কুমার ঘোষ, শংকর কুমার, মো: আলাউদ্দিন, খোকন শীল কুটি, মো: হারুন, মো: আইনুল ইসলাম, মো: রাজু, মো: পাপ্পু, মোহাম্মদ আলী, মো: শাহাদাৎ হোসেন প্রমুখ নেতৃবৃন্দ। সভায় নেতৃবৃন্দ বলেন, জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘোষিত ৬-দফা দাবি বাঙ্গালীর মুক্তির সনদ হিসাবে বুনে দিয়েছির স্বাধীন বাংলাদেশের স্বপ্নবীজ। এরই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু অবিসাংবাদিত নেতৃত্বে বাঙ্গালী ধাপে ধাপে প্রস্তুত হয়েছিল স্বাধীনতা অর্জনের জন্য। নেতৃবৃন্দ আরো বলেন, মাতৃভুমির কল্যানে জীবন উৎস্বর্গকারী বীর শহীদদের পবিত্র সৃতি, চেতনায় মূল্যবোধে উদ্বুদ্ধো হয়ে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বে উন্নত-সমৃদ্ধি  সুখি শান্তিপূর্ন কল্যানকর বাংলাদেশ বিনির্মানে শ্রমিক লীগের নেতা কমী সকল পর্যায়ের শ্রমিক কর্মচারীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। সভাশেষে, জাতিরপিতা বঙ্গবন্ধু  তার পরিবারের সকল শহীদদের , শহীদ মনু মিয়া সহ ৭ই জুন সকল বীর শহীদের, মহান মুক্তযুদ্ধের ৩০ লাখ শহীদের, দেশ মাতৃকার স্বাধীনতা, মুক্তি, গনতন্ত্র প্রগতি প্রতিষ্ঠায় আত্মদান কারী সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

এমপি সালাম মূর্শেদীর প্রচেষ্টায় রূপসার অবহেলিত পিয়ারা গ্রামে উন্নয়নের ছোয়া লেগেছে

রূপসা প্রতিনিধি

রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের অবহেলিত পিয়ারা গ্রামে খুলনা-আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদীর ঐকান্তিক প্রচেষ্টায় ইটের সোলিং দ্বারা নির্মিত হচ্ছে ৭৮১ ফুট পাকা রাস্তা। সূত্র জানায় উক্ত গ্রামে কোন স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ সহ কোনই উন্নয়নের ছোয়া নেই। আব্দুস সালাম মূর্শেদী নির্বাচিত হওয়ার পর উক্ত গ্রামের মধ্যে দিয়ে কিলোমিটার হ্যারিংবন  (ডাবল ইটের সোলিং) দ্বারা একটি রাস্তা নির্মিত হয়েছিল প্রায় বছর পূর্বে। কারনে উক্ত গ্রামের মানুষ শ্রীফলতলা ইউনিয়নের সাথে সংযুক্ত হওয়ার প্রধান রাস্তা চন্দনশ্রী গ্রামের সাথে সংযুক্ত হয়েছে। কারনে পিয়ারা গ্রামের স্কুলগামী কোমলমতি শিক্ষার্থীরা কাদা বা পানি মিশ্রন ব্যতিত বিদ্যালয়ে সহজে যাতায়াত করতে পারে। এমপি সালাম মূর্শেদী আবারো পিয়ারা গ্রামের একটি কাচা রাস্তায় ৭৮১ ফুট ইটের সোলিং দ্বারা রাস্তা নির্মান করায় উক্ত গ্রামের মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করেছে। রাস্তা নির্মান কাজের উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস এম হাবীব, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম শেখ, আওয়ামীলীগ নেতা আকরাম খান, সারাফাত হোসেন উজ্জল, কামরুল খান, মাহাবুবুর রহমান, জামাল শেখ, জাহিদ শেখ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সম্পাদকীয়

সাততলা বস্তিতেই কেন বারবার আগুন?

মাত্র মাসের ব্যবধানে আবারও অগ্নিকা-ের ঘটনা ঘটলো রাজধানীর মহাখালী এলাকার সুপরিচিত বস্তি সাততলা বস্তিতে। সোমবার গভীর রাতে লাগা আগুন কয়েক ঘণ্টার অবিরাম চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের অন্তত ১৮টি ইউনিট। তবে ক্ষতি যা হওয়ার ওই সময়ের মধ্যেই হয়ে যায়। নিশ্চিত করে বলা না হলেও শতাধিক ঘরসহ অনেক কিছুই পুড়ে ছাই হয়ে গেছে। সব হারিয়ে নিঃস্ব হয়েছেন বহু মানুষ। আমরা জানি, গত বছরের নভেম্বরে শেষ দফা আগুন লাগার আগেও ২০১২, ২০১৫ এবং ২০১৬ সালে কয়েকবার পুড়েছে সাততলা বস্তি। অদ্ভুতভাবে প্রতিবারই আগুন লেগেছে ঠিক গভীর রাতে। পরে দেখা গেছে তা যেন একই নাটকের অভিন্ন মঞ্চায়ন। আরেকটি ক্ষেত্রেও চমৎকার মিল পাওয়া গেছে, তা হলো তাৎক্ষণিক একটি তদন্ত কমিটি গঠন করা এবং যথারীতি সেই কমিটির প্রতিবেদন কোনোদিনও আলোর মুখ দেখতে না দেওয়ার বিষয়টি নিশ্চিত করা। আর জড়িত বা দোষী ব্যক্তিদের তো খুঁজেই পাওয়া যায় না, সেসব তদন্ত প্রতিবেদনে! অথচ এই অগ্নিকা- নিয়ে গণমাধ্যমে প্রকাশিত ধারাবাহিক প্রতিবেদনগুলোতে উঠে আসে ‘প্রকৃত সত্য’সেখান থেকে জানা যায়, মূলত বস্তির নিয়ন্ত্রণ নিতেই বেশির ভাগক্ষেত্রে বস্তিতে আগুন লাগিয়ে দেওয়া হয়। যদিও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার এই পদ্ধতি নতুন নয়, বহু পুরানো। নতুন হিসাব-নিকাশ মেলাতে কোনো একটি পক্ষ যখনই চায়, তখনই সেই নির্দিষ্ট বস্তিতে অদৃশ্য জাদু-মন্ত্রে আগুন লেগে যায়। এমন সত্য আমরা অনেকেই জানি, অথচ কখনও কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে দেখি না।

আমরা বলছি না- এই আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, কিংবা দুর্ঘটনাবশত লেগেছে। সেটা তদন্তের পরই জানা যাবে। সমস্যাটা হলো, সেই তদন্ত প্রতিবেদন থেকে শেষ পর্যন্ত মানুষ কিছু জানতে পারে না। আর জানতে পারে না বলেই নানা ধরনের সন্দেহ, অনুমান আর ভ্রান্ত ধারণা দ্রুত ছড়িয়ে পড়ে। এটা ঠিক, রাজধানীর প্রতিটি বস্তিতেই অবৈধ গ্যাস বিদ্যুতের সংযোগ রয়েছে। আর তা কারোর কাছেই অজানা নয়। সেসব অনিরাপদ সংযোগ থেকেও কখনও কখনও আগুন লেগেও থাকে। যাই ঘটুক না কেন শেষ পর্যন্ত সত্যটা প্রকাশ্যে আসে না।

তাহলে কি এই নির্মম নিয়তিকে মেনে নিয়েছে সাততলা বস্তিবাসী? বস্তির নিয়ন্ত্রকরা যখন ইচ্ছা, তাদের কপাল পোড়াবে; আর তারা কয়েকদিন চোখের পানি ফেলে আবার নতুন করে গড়বে তাদের স্বপ্ন! অন্যদিকে ঘটনার আড়ালেই থেকে যাবে আসল ঘটনা? আমরা মনে করি, একই বস্তিতে বারবার আগুন লাগা স্বাভাবিক কোনো ঘটনা নয়। এর পেছনে যে কারণই থাকুক না কেন; তা তদন্ত করে প্রকাশ্যে আনা প্রয়োজন। তাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি বন্ধ হবে।

#