Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবরা খবর

সারা খুলনা অঞ্চলের খবরা খবর

47

খালিশপুরে হিমেল তৈয়্যেবা যুব কল্যাণ পরিষদের মাস্ক বিতরন

খবর বিজ্ঞপ্তি

গতকাল বিকাল ঘটিকায় খালিশপুরস্থ হিমেল তৈয়্যেবা যুব কল্যাণ পরিষদের উদ্যোগে থানার অন্তর্গত বিভিন্ন মোড়ে করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে প্রচারনা এবং মাস্ক বিতরন করা হয়। সময় প্রধান অতিথি ছিলেন খালিশপুর থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্জ মনিরুল ইসলাম বাশার, বিশেষ অতিথি ছিলেন ১১ নাম্বার ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ জাকির হোসেন, সাধারন সম্পাদক সরদার আলী আহম্মেদ, মুন্সি হারুনার রশীদ, তৈয়্যেবা ইউনিট আওয়ামীলীগের সভাপতি কে.এম.উজির আলী, সাঃ সম্পাদক ইলিয়াস শিকদার, তৈয়্যেবা মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মীর মনির, হিমেল তৈয়্যেবা যুব কল্যাণ পরিষদের সভাপতি ইঞ্জিঃ হুসাইন আল মামুন (মুন্না) সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সহ সভাপতি আলমগীর হোসেন আলম, সহ সম্পাদক কামাল হোসেন (ফুটবলার), কোষাধক্ষ শফিকুল ইসলাম, সমাজ কল্যান সম্পাদক সৈয়দ আলম গুড্ডু, প্রচার সম্পাদক হাফেজ ক্বারি সাব্বির আহামাদ, কার্যনির্বাহী সদস্য ইউসুফ খান তাঈন, আব্দুল আহাদ, কামাল, শফিক, মোখতার,আব্দুর রহমান (আরমান), সার্বিক পরিচালনায় হিমেল তৈয়্যেবা যুব কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক কাজি নেয়ামুল হক মিঠু।

খুলনায় ইসলামী আন্দোলন নেতার মৃত্যুতে নগর কমিটির শোক প্রকাশ

খবর বিজ্ঞপ্তি

ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলার ফুলতলা উপজেলার সেক্রেটারী মোঃ সোহেল মোল্লা গত শনিবার সকাল ১১ টায় খুলনা সিটি মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন,(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)মরহুমের মৃত্যুতে তার আত্মার মাগফিরাত কামনা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি আলহাজ্ব মুফতী আমানুল্লাহ, নগর সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিন,  নগর সহ সভাপতি মাওঃ মোজাফ্ফার হোসাইন, মুফতী মাহবুবুর রহমান, জয়েন্ট সেক্রেটারী মাওঃ ইমরান হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওঃ দ্বীন ইসলাম, মোঃ সাইফুল ইসলাম, প্রচার দাওয়াহ্ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, গাজী ফেরদাউস সুমন, মোঃ শরিফুল ইসলাম, মোঃ মঈন উদ্দিন ভূইয়া, আলহাজ্ব মোঃ মোমিনুল ইসলাম, মোল্লা রবিউল ইসলাম তুষার, ডাঃ কেএম আল আমিন এহসান, মুফতী আমিরুল ইসলাম, আলহাজ্ব মোঃ জাহিদুল ইসলাম, মাওঃ শায়খুল ইসলাম বিন হাসান, এ্যাডভোকেট মোঃ কামাল হোসেন, আলহাজ্ব মোঃ আমজাদ হোসেন, আলহাজ্ব হাফেজ আব্দুল লতিফ, আলহাজ্ব আবু তাহের, মুক্তিযোদ্ধা জিএম কিবরিয়া, আলহাজ্ব সরোয়ার হোসেন বন্দ, আলহাজ্ব আব্দুস সালাম, নির্বাহী সদস্য শেখ হাসান ওবায়দুল করীম, মাওঃ হাফিজুর রহমান প্রমুখ নেতৃবৃন্দ।

ইয়াসে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবিতে দাকোপের ঢাংমারীতে সিপিবি’মানববন্ধন

খবর বিজ্ঞপ্তি

সম্প্রতি ঘটে যাওয়া ঘূর্ণিঝড় ইয়াসের জলোচ্ছ্বাসে ঢাংমারীসহ সংশ্লিষ্ট এলাকার ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’বানিয়াশান্তা ইউনিয়ন শাখার উদ্যোগে শনিবার ঢাংমারীতে বিকেল ৫টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয় সিপিবি নেতা বিশ্বজিৎ ম-লের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিবি’কেন্দ্রীয় সদস্য এস রশীদ। বিশেষ অতিথি ছিলেনÑজেলা সাধারণ সম্পাদক অ্যাড. এম এম রুহুল আমিন দাকোপ উপজেলা সাধারণ সম্পাদক কিশোর রায়। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেনÑসিপিবি নেতা সমীরণ রায়, সুবর্ণা মিত্র, নূর মোহম্মদ ঢালী, উত্তম ম-ল, দীপক ম-প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, দাকোপ উপজেলার বানিয়াশান্তা ইউনিয়নের ওয়াপদা রাস্তার বাইরে রেখামারী ঢাংমারীর প্রায় কিলোমিটার লম্বা গ্রাম। এর একপাশে পশুর নদী, অন্য পাশে ঢাংমারী নদী। ঘূর্ণিঝড় ইয়াসের জলোচ্ছ্বাসে দুই গ্রাম প্লাবিত হয়ে যায়। অনেকের বাড়িঘর ভেসে গেছে। গ্রামের রিং বাঁধ দেয়াও সম্ভব নয়। ফলে অন্যত্র পুনর্বাসন ছাড়া বিকল্প নেই। জুন বিশ্ব পরিবেশ দিবসে কর্মসূচি পালন করা হয়। সময়ে সিপিবি’পক্ষ থেকে স্থানীয়দের মধ্যে সামান্য অর্থ সাহায্য করা হয়। 

নগর আ’লীগের উপদেষ্টা কাশেম মুন্সির মৃত্যু ; নেতৃবৃন্দের শোক

খবর বিজ্ঞপ্তি

খুলনা মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা ম-লীর সদস্য, দৌলতপুর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কাশেম মুন্সি (৯৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ………… রাজেউন)বার্ধক্য জনিত কারনে দীর্ঘদিন অসুস্থ থেকে তিনি গতকাল রবিবার রাত ৩টায় ইস্পাহানি কলোনীর বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে মেয়ে নাতি নাতনি আত্মীয় স্বজন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাযা রবিবার বাদ জোহর দৌলতপুরস্থ ইস্পাহানি কলোনী জামে মসজিদে জানাযা শেষে মহেশ^রপাশা কবরস্থানে দাফন করা হয়। আবুল কাশেমের মৃত্যুর সংবাদ পেয়ে খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা শোকাহত পরিবারের পাশে যান। সেখানে তিনি কিছু সময় অবস্থান করেন এবং ধৈর্য্য ধারনের জন্য সান্তনা দেন। সময়ে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা বেগ লিয়াকত আলী, বীরমুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, ত্রাণ সমাজ কল্যাণ সম্পাদক মো. শাহাজাদা, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মাকসুদ আলম খাজা, কাউন্সিলর শেখ মোহাম্মদ আলী, মো. আসিবুর রশীদ,মাকসুদ হাসান পিকু, গোলাম রাব্বানী টিপু, এম সেলিম, মো. ফয়সাল, গোলাম সরোয়ার, রুহুল আমিন, বজলুর রহমান হাওলাদার সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং এলাকার বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এদিকে খুলনা মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা ম-লীর সদস্য আবুল কাশেম মুন্সির মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন, খুলনা মহানগর আওয়ামী লীগের সম্মানিত নির্বাহী সদস্য, শ্রম কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক, খুলনা মহানগর আওয়ামী লীগের সম্মানিত নির্বাহী সদস্য খুলনা-আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, খুলনা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারী।

যোগীপোল ইউপি নির্বাচনে নৌকার প্রার্থীকে সমর্থন জানিয়ে ফয়সালের প্রার্থীতা প্রত্যাহার

খবর বিজ্ঞপ্তি

আসন্ন ইউপি নির্বাচনে যোগীপোল ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী আনিছুর রহমানকে সমর্থ জানিয়ে নিজের প্রার্থীতা প্রত্যাহার করেছেন যুবলীগ নেতা মো. ফয়সাল হোসেন। নিজের ভুল স্বীকার করে দলের প্রতি আনুগত্য এবং প্রধানমন্ত্রী দেশরতœ জননেত্রী শেখ হাসিনা’সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে নৌকা প্রতীকের প্রার্থী শেখ আনিছুর রহমানের পক্ষে সমর্থন জানিয়ে গতকাল রবিবার থানা আওয়ামী লীগ মহানগর আওয়ামী লীগের বরাবরে দেয়া এক আবেদনে সমর্থন জানান। তিনি আবেদনে উল্লেখ করেন, “মনোনয়নপত্রের অঙ্গিকার এবং আওয়ামী লীগের গঠণতন্ত্রের ৪৭ অনুচ্ছেদের ১১ ধারার প্রতি শ্রদ্ধা রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শেখ আনিছুর রহমানের পক্ষে সমর্থন দিয়ে আমি চেয়ারম্যান পদ থেকে আমার প্রার্থীতা প্রত্যাহার করে নিচ্ছি। আমি আমার সমর্থকদের সাথে নিয়ে নৌকার প্রার্থী আনিছুর রহমানকে বিজয়ের লক্ষে নির্বাচনী কাজ করবো। অসুস্থতা অজ্ঞতার কারণে সময়মত প্রার্থীতা প্রত্যাহার করতে না পারায় দলের নেতৃবৃন্দের কাছে ক্ষমা প্রার্থনা করছি। ভবিষ্যতে সংগঠনের সিদ্ধান্তের বিরুদ্ধে আমি ধরনের কোন কর্মকা-জাড়িত হবো না।” তিনি তার সমর্থিত ভোটার শুভানুধ্যায়ীদের নৌকার প্রার্থী আনিছুর রহমানের পক্ষে কাজ করার জন্য অনুরোধ জানিয়েছেন বলে দলীয় সূত্র জানিয়েছেন।

আজকের নগরী

ঐতিহাসিক ৬দফা দিবস উপলক্ষে খুলনা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আজ সোমবার বিকাল ৫টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

কুষ্টিয়ায় জানাজা নামাজে মোবাইল ফোন চুরি

মোঃ রেজাউর রহমান তনু, কুষ্টিয়া

কুষ্টিয়ার দৌলতপুরে জানাজার নামাজের মধ্যেই অন্তত ৮টি স্মার্টফোন চুরির ঘটনা ঘটেছে। রোববার (জুন) সকাল সাড়ে ১০ টায় উপজেলার তারাগুনিয়া ফুটবল মাঠে নদু মোল্লার জানাজার নামাজে এই চুরির ঘটনা ঘটে।

নদু মোল্লা বিএনপির নির্বাহী কমিটির সদস্য, কুষ্টিয়া জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি রেজা আহমেদ বাচ্চু মোল্লার চাচাতো ভাই। তিনি ঢাকা সিএমএইচ চিকিৎসাধীন অবস্থায় শনিবার (জুন) ইন্তেকাল করেন।

জানা গেছে, নদু মোল্লার জানাজার নামাজে সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সমাগম ঘটে। পূর্বপরিকল্পনা অনুযায়ী পকেটমার সিন্ডিকেটের সদস্যরা নামাজের বিভিন্ন কাতারে মুসল্লির সঙ্গে দাঁড়িয়ে পাঞ্জাবির পকেটে থাকা মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়। দৌলতপুর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক সরদার তৌহিদুল ইসলাম বলেন, জানাজা নামাজ পড়তে আসার পর মোবাইলটি পকেটে রেখে দিই। নামাজ শেষে দেখি পকেটে মোবাইলটি নেই। কখন যে পকেটমার চক্রের সদস্যরা ফোনটি চুরি করে নিয়ে গেল টেরই পেলাম না।

নামাজে আরও যাদের মোবাইল চুরি হয়েছে তারা হলেন, ভেড়ামারা পৌরসভার সাবেক মেয়র শামীমুল ইসলাম ছানা, দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকবুল হোসেন, ডাংমড়কা এলাকার বাসিন্দা আওয়ামী লীগের নেতা মোখলেসুর রহমান, সবুর মোল্লাসহ অন্তত জনের।

সাবেক মেয়র শামীমুল ইসলাম ছানা বলেন, সকালে দৌলতপুরে একটি জানাজার নামাজে অংশগ্রহণ করতে গিয়েছিলাম। সেখানে নামাজ শেষ করে পাঞ্জাবির পকেটে রাখা মোবাইল খুঁজে পাচ্ছিলাম না। কিছুক্ষণ পরে হইচই শুরু হয়ে যায়। শুধু আমার মোবাইলই না, অনেকের মোবাইলই চুরি হয়ে গেছে।

জানা যায়, মোবাইল চুরি হওয়ার কিছুক্ষণ পরই বিভিন্ন মোবাইল থেকে চুরি হয়ে যাওয়া নম্বরে কল করলে বন্ধ পাওয়া গেছে। দু-একজনের নম্বর খোলা পেলেও কল করলে অপরপ্রান্ত থেকে কলটি কেটে দেওয়া হয়। এরপর থেকে ফোনগুলো বন্ধ পাওয়া যায়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিনের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, আমি একটা সভায় আছি, বিষয়টি জানি না। ডিউটি অফিসার এসআই শাহনাজ পারভীন বলেন, এখন পর্যন্ত থানায় কেউ বিষয়ে লিখিত অভিযোগ দেয়নি। তবে বিভিন্ন মাধ্যমে বিষয়টি শুনেছি।

ফুলতলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে দামোদর ইউনিয়ন পরিষদ চ্যাম্পিয়ান

ফুলতলা প্রতিনিধি

ফুলতলা উপজেলা প্রশাসন উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অনুর্ধ্ব ১৭ বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে দামোদর ইউনিয়ন পরিষদ একাদশ চ্যাম্পিয়ান। রোববার বিকালে ফুলতলার ডাবুর মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদ একাদশকে ১-গোলের ব্যবধানে পরাজিত করে। তীব্র প্রতিদ্বন্ধীতামুলতক ম্যাচে নির্ধারিত সময়ে গোল শুন্য ড্র থাকে। পরে টাইব্রেকারের গড়ায়। খেলাটি পরিচালনা করেন ফুটবল ফেডারেশনের আজিবুর রহমান। তাকে সহযোগিতা করেন পারভেজ আলম তারেক হাসান নাইচ। পরে ইউএনও সাদিয়া আফরিনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ শেখ আকরাম হোসেন। বিশেষ সহকারী কমিশনার (ভূমি) রুলী বিশ^াস, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার শাহাবুদ্দিন জিপ্পী, ওসি মোঃ মাহাতাব উদ্দিন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদ ভুইয়া, ইউপি চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, শরীফ মোহাম্মদ ভুইয়া শিপলু, তরুণ শিল্পপতি মোহাম্মদ জহির উদ্দিন রাজীব ভুইয়া, সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহীন আলম, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আফরুজ্জামান, আইসিটি কর্মকর্তা পুষ্পেন্দু দাশ, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, প্রেসক্লাব ফুলতলা সভাপতি তাপস কুমার বিশ^াস, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, সাংবাদিক শেখ মনিরুজ্জামান, সহকারী অধ্যাপক মোঃ নেছার উদ্দিন, ইউপি সদস্য শেখ আঃ রশিদ, মাসুদ পারভেজ মুক্ত, সোহাগ সরদার প্রমুখ।

ফুলতলার মাস্ক ব্যবহার না করায় ব্যক্তির দন্ড

ফুলতলা প্রতিনিধি

নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) রুলী বিশ^াসের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত রোববার দুুপরে ফুলতলা উপজেলা চত্ত্বরে মাস্ক ব্যবহার না করার অপরাধে ব্যক্তিকে ৫’টাকা জরিমানা ধার্য আদায় করেন। দন্ডপ্রাপ্তদের মধ্যে চন্দ্রজিৎকে ১’টাকা, বৈদ্যনাথ বৈরাগীকে ১’টাকা, জিন্নাহকে ১’টাকা, আঃ গফ্ফারকে ১’টাকা এবং রুহুল আমিনকে ১’টাকা টাকা।

ফুলতলায় করোনা আইসোলেশনে ইউপি সদস্য’পিতার ইন্তেকাল

ফুলতলা প্রতিনিধি

ফুলতলার দামোদর ১নং ওয়ার্ডের ইউপি সদস্য কায়েস সরদারের পিতা বরণপাড়া গ্রামের বাসিন্দা আলহাজ¦ মোঃ ওসমান গণি ওরফে ওসমান কবিরাজ (৯০) শনিবার দিবাগত রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহী রাজেউন)মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩পুত্র, ১কন্যাসহ বহু আত্মীয় স্বজন গুনগ্রাহী রেখে যান। রোববার সকাল সাড়ে ১০টায় বরণপাড়া মহিল মাদ্রাসা চত্বরে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হয়। মাওঃ আব্দুর রহমানের ইমামতিতে অন্যান্যের মধ্যে জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল, জেলা নেতা জামিল খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কে এম জিয়া হাসান তুহিন, গাউসুল আজম হাদি, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, মোঃ আসলাম খান, বিএনপি নেতা সরদার সেলিম হোসেন, জেলা যুবলীগ নেতা সরদার জাকির হোসেন, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভুইয়া শিপলু, অধ্যক্ষ খায়রুল ইসলাম, ইউপি সদস্য শেখ আঃ রশিদ, মহাসিন বিশ^াস, মাসুদ পারভেজ মুক্ত, নজরুল ইসলাম, ইসমাইল হোসেন বাবলু, প্রভাষক মাজহারুল ইসলাম, মশিউর রহমান বিপ্লব, হাসান মাহমুদ টিটো, গাজী মোরশেদ মামুন, শামীম সরদার, সরদার ফেরদাউস হোসেন বেলু প্রমুখ।

যুব ইউনিয়ন পাইকগাছা উপজেলা শাখার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশ যুব ইউনিয়ন, পাইকগাছা উপজেলার শাখার উদ্যোগে এক সাংগঠনিক প্রশিক্ষণ কর্মশালা গতকাল জুন শনিবার দিনব্যাপী পাইকগাছা আইনজীবী সমিতি ভবনে অনুষ্ঠিত হয়। একই স্থানে সকাল ১০টায় প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান সংগঠনের উপজেলা সভাপতি মোঃ আজিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন পাইকগাছা সিপিবি’প্রবীণ নেতা গুলজার রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ইউনিয়নের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অ্যাড. মোঃ বাবুল হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য খুলনা জেলা সভাপতি অ্যাড. নিত্যানন্দ ঢালী। সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা জেলার সহ-সাধারণ সম্পাদক শেখ আব্দুল হান্নান, উপজেলা সাধারণ সম্পাদক অ্যাড. প্রশান্ত কুমার ম-ল, যুব ইউনিয়নের জেলা সাধারণ সম্পাদক জয়ন্ত মুখার্জী, অমল ম-ল, বিপ্লব ম-ল। বক্তব্য রাখেন যুব ইউনিয়নের উপজেলা সাধারণ সম্পাদক শঙ্কর ম-সাংগঠনিক সম্পাদক শেখ নাভিদ আহমেদ সাম্য। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাড. মোঃ বাবুল হাওলাদার এবং অ্যাড. নিত্যানন্দ ঢালী। প্রশিক্ষণের বিভিন্ন বিষয়ের উপরে আলোচনায় অংশগ্রহণ করেনÑযুব ইউনিয়ন নেতা মোঃ আব্দুর রাজ্জাক, পিংকী দাস, মিঠুন ম-ল, সবুজ বৈরাগী, মিথুন ম-ল, সজীবর রহমান, নাহিম ইসলাম প্রমুখ।

ফুলতলায় শোকাহত পরিবারদ্বয়ের পাশে জেলা আওয়ামী লীগ নেতা জামাল

খবর বিজ্ঞপ্তি

খুলনা জেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সরদার জাকির হোসেনের চাচা সরদার ওসমান গনি (৮২) গতকাল বার্ধক্যজনিত কারণে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেণ ( ইন্ন ইলাহি.. রাজিউন)তার মৃত্যুর সংবাদ শুনে ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়নের কারিকর পাড়াস্থ নিজ্ব বাসভবনে ছুটে যান খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জেলা যুবলীগ সভাপতি মোঃ কামরুজ্জামান জামাল। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ জামিল খান, আওয়ামী লীগ নেতা মোঃ আসলাম খান, উপজেলা ভাইস চেয়ারম্যান কে এম জিয়া হাসান তুহিন, দামোদর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ইসমাইল হোসেন বাবলু, দামোদর ইউপি চেয়ারম্যান শরিফ মোঃ শিপলু ভ’ইয়া, জেলা যুবলীগ নেতা বিধান চন্দ্র রায়, মোঃ আসলাম হোসেন, আব্দুর জব্বার, ছাত্রনেতা মফিজুর রহমান মুন্না, এস কে সাদ্দাম, বাধন মিরাজুল প্রমুখ।

এসময় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

রূপসা জাবুসার চিহ্নিত ডাকাত চোরা রবি সহ দুই জনকে আটক করে জেল হাজতে প্রেরণ

স্টাফ রিপোর্টার

রূপসা উপজেলার জাবুসা এলালার ডাকাতি মামলার চিহ্নিত আসামী মো. রবিউল ইসলাম শেখ ওরফে চোরা রবি (৪৫) তার আর এক সহযোগী বটিয়াঘাটার আমিরপুর এলাকার মো. মাসুম শেখ (৩২)কে বটিয়াঘাটা থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে আটক করেছে। আটককৃত রবিউলকে জুন রাতে রূপসার নৈহাটী জাবুসা এলাকা থেকে একই রাতে সহযোগী মাসুমকে বটিয়াঘাটার চরঝিনাইখালী বিল হতে আটক করা হয়। পরে আসামীদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বটিয়াঘাটা উপজেলার ভাতগাতী এলাকার মো. ইছা শেখের বসতবাড়িতে গত জুন রাত ১১ টার দিকে তার পরিবারের লোকজন রাতের খাওয়া শেষ করে দোতলায় ঘুমিয়ে পড়ে। রাত আনুমানিক টার ৭/জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল দোতলার ফাঁকা রুমের জানালার গ্রীল কেটে তার শয়ন কক্ষে এসে তাদের হাতে থাকা ধারালো দা দিয়ে আঘাতের ভয় দেখিয়ে ঘরের মধ্যে থাকা ভুক্তভোগীর পরিবারের সদস্যদের কাপড় দিয়ে তাকে এবং তার স্ত্রীর হাত-পা মুখ বেধে ফেলে। ওই সময় ডাকাতরা রুমে থাকা শোকেসের ড্রয়ার ভেঙ্গে নগদ ৭০ হাজার টাকা, ৩টি স্বর্নের চেইন নিয়ে নেয়। সেই সাথে ছেলের কক্ষে থাকা শোকেসের ড্রয়ার ভেঙ্গে নগদ ৮০ হাজার টাকা এবং স্বর্নলংকার সহ প্রায় লাখ ৩২ হাজার টাকা নিয়ে ডাকাতরা ভুক্তভোগীর বাড়ির কর্মচারী হিজরত মোড়লকে ভয় দেখিয়ে তার বিল্ডিংয়ের দোতলার ক্লপসিয়েবল গেইট লক করে ঘটনা স্থল ত্যাগ করে যাওয়ার মুহুর্তে হুমকি দিয়ে বলে কাউকে ডাকাডাকি করলে জীবনে শেষ করে দেওয়া হবে। পরে ভুক্তভোগী মো. ইছা শেখ বটিয়াঘাটা থানায় বাদী হয়ে রূপসার নৈহাটী ইউনিয়নের জাবুসা এলাকার চিহ্নিত ডাকাত মো. রবিউল ইসলাম শেখ ওরফে চোরা রবি আমিরপুর এলাকার মো. মাসুম শেখ সহ অজ্ঞাত ৭/জনের নাম উল্লেখ করে একটি ডাকাতি মামলা দাখিল করেছেন। যার মামলা নং-৩, তারিখ-২/৬/২০২১ইং। ধারা-৩৯৫/৩৯৭, পেনাল কোড।

উল্লেখ্য এই চোরা রবির বিরুদ্ধে গরু চুরি সহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকা-ের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে জাবুসা এলাকাবাসী জানিয়েছেন। এছাড়াও সে নিজেকে কবিরাজ বলে দাবি করে আসছিলো। এমনকি কবিরাজের নাম ভাঙ্গিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিলো এমন অভিযোগ রয়েছে।

মামলার আইও এবং বটিয়াঘাটা থানার ওসি (তদন্ত) মোল্লা মো. খালিদ হোসেন বলেন, আটক করে আসামীদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তবে কোট শুনানির দিন ধার্য করলে শুনানিতে অংশগ্রহণ করবো।

অসুস্থ্য সাংবাদিক বিষ্ণ প্রসাদ চক্রবর্ত্তীর শয্যা পাশে নবাগত জেলা প্রশাসক

বাগেরহাট প্রতিনিধি

নানা উপসর্গ নিয়ে একমাস ধরে অসুস্থ থাকা দৈনিক কালের কন্ঠ একাত্তর টেলিভিশন, বাগেরহাটের ষ্টাফ রিপোর্টার বিষ্ণু প্রসাদ চক্রবর্ত্তীকে দেখতে গেলেন নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। রবিবার (জুন) বিকেলে তিনি বাগেরহাট শহরের শালতলাস্থ বিষ্ণু প্রসাদ চক্রবর্ত্তীর বাসায় যান। বিষ্ণু প্রসাদ চক্রবর্তীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং চিকিৎসার খোজ খবর নেন জেলা প্রশাসক।উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন তিনি।

এসয় বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নিহাররঞ্জন সাহা, সাবেক সভাপতি আহাদ উদ্দিন হায়দার, সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর টুটুল, কোষাধক্ষ্য মাসুদুল হক, সাংবাদিক ইয়ামিন আলী, এইচএম মইনুল ইসলাম, এস.এস শোহান উপস্থিত ছিলেন।

গত ফেব্রুয়ারি করোনার ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়ার পর থেকে মাথা ব্যাথা, শ্বাসকষ্ট, বুক-পিঠে ব্যাথা, শরীরে দূর্বলতা, সার্বক্ষনিক জ্বরসহ নানা উপসর্গ নিয়ে অসুস্থ্য রয়েছেন সাংবাদিক বিষ্ণু প্রসাদ চক্রবর্ত্তী।পরবর্তীতে বাগেরহাট সদর হাসপাতাল, খুলণা মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউতে দুই দফা এবং বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা নিয়েছেন।বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পরেও নির্দিষ্ট করে কোন রোগ শনাক্ত না হওয়ায় বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি।

বাগেরহাটে ২৪ ঘন্টায় আক্রান্ত ৫৭, মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে গেল ২৪ ঘন্টায় নতুন করে আরও ৫৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। এই সময়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন একজন। এই নিয়ে বাগেরহাট জেলায় হাজার ৭৫২ জনের করোনা সংক্রান্ত হল। মারা গেছে ৪৫ জন। বাগেরহাট সদর হাসপাতালে ১৭জন করোনা আক্রন্ত রোগী চিকিৎসা নিচ্ছেন। দিন দিন করোনা সংক্রামন বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে।

রবিবার (জুন) দুপুরে বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির বলেন, গত দশদিন যাবত বাগেরহাটে করোনা সংক্রমন বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে অতিরিক্ত বৃদ্ধি পেয়েছে মোংলা মোরেলগঞ্জে। সদরেও সংক্রমনের হার কিছুটা বৃদ্ধি পেয়েছে। মোংলায় ৭০ শতাংশ এবং জেলায় সংক্রমনের হার ৪৫ শতাংশ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেষণা অনুযায়ী সকল বিধি নিষেধ প্রয়োগ করে আমরা চেষ্টা করছি সংক্রমনের হার নিম্নমুখী রাখতে।

প্রধানমন্ত্রীকে বঙ্গবন্ধু পরিষদ খুলনা’পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন

খবর বিজ্ঞপ্তি

বঙ্গবন্ধু পরিষদ খুলনা জাতীয় বাজেট ২০২১-২০২২ অর্থ বছর জনহিতকর, বাস্তবসম্মত, উন্নয়নমখী গণমানুষের বাজেট প্রদান করায় যা ঘোষণার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু’সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাননীয় অর্থমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বঙ্গবন্ধু পরিষদের নিজস্ব কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু পরিষদ খুলনার সাধারণ সম্পাদক বিভাগীয় চেয়ারম্যান গাজী লিয়াকত হোসেন, সভাপতির বক্তব্যে তিনি বলেন, মহান জাতীয় সংসদে বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহত ৬,০৩,৬৮১ কোটি টাকার বাজেট পেশ করা হয়। এটা বর্তমান সরকারের ১৩ তম জাতীয় অর্থ বাজেট এবং কারোনা কালীন সময়ের দ্বিতীয় বাজেট। বাজেট একটি সুষম বাজেট এর সুফল দেশের সমগ্র জনগনই পাবেন। তিনি আরো বলেন, করোনা ভাইরাস সংকট মোকাবেলায় স্বাস্থ্য সেবার সক্ষমতায় বাড়াতে দ্রুত বাস্তব ভিত্তিক প্রয়োগের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করে কর্মহীন মানুষের জীবন জীবীকার পথ সুগম করবে। এছাড়া সভায় বক্তব্য রাখে বিশিষ্ট ব্যবসায়ী এস এম নুরুল হক নুরু, বীরমুক্তিযোদ্ধা মুন্সী হেকমত আলী, মোঃ আছলাম শেখ, খুবির সাবেক ট্রেজারার প্রফেসর আতিয়ার রহমান, ডাঃ মাহমুদ হোসেন খান, এ্যাড. এম হারুনার রশিদ, ইঞ্জিঃ রফিকুল ইসলাম তাপস, গাজী আব্দুল্লাহ আল নোমান নিতুল, উপাধ্যক্ষ এস এম নজরুল ইসলাম, অধ্যাপক আবুল বরকত মুকুল, ডা. মোল্লা আলমগীর হোসেন, মোঃ জহির উদ্দিন, মাসুম হুদা বাপ্পী, কাজী আব্দুল ওহাব, মোঃ আরিফ নেওয়াজ, সরদার জিয়াউর রহমান, ওয়ালিদ হাসান, রবিউল ্সলাম, খালিদ হাসান, রফিকুল ইসলাম, এ্যাড. বাহালুল করিম, শহিদুল ইসলাম রাজু, রিনা জাহান মিতু, মোঃ শওকত মোল্লা, কবির আহমেদ, দেওয়ান আবুল বাশার বাচ্চু, মোস্তাফিজুর রহমান, ডাঃ নৃপেন্দ্রনাথ বৈরাগী, ফতেমা ফেরদৌস বিউটি, জ্যোতি, সীমা সাহা, এ্যাড. শিপ্রা বিশ^াস, এ্যাড. পলাশী মজুমদার, তুলসী দাস মন্ডল, সীমা সাহা, সুজানা জলি, ফারিয়া পিংকী প্রমুখ।

সাংবাদিকদের সঙ্গে যবিপ্রবি উপাচার্যের মতবিনিময় সভা: ৩ বছরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম ডিজিটাইজড হবে

যশোর অফিস

আগামী তিন বছরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সকল অ্যাকাডেমিক, আর্থিকও প্রশাসনিক কার্যক্রমকে ডিজিটাইজড করার রোডম্যাপ ঘোষণা করেছেন যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন। তিনি বলেছেন, এই সময়ে বিশ্ববিদ্যালয়ের সকল শ্রেণিকক্ষও ডিজিটাইজড করা হবে। একইসঙ্গে শহরের অপরাজনীতির সঙ্গে জড়িত শিক্ষক-কর্মকর্তা কর্মচারীরা ফিরে না এলে তাঁদের বিরুদ্ধে প্রশাসনিক আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে দ্বিতীয় মেয়াদে যবিপ্রবির উপাচার্যের দায়িত্ব গ্রহণ উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন এসব কথা বলেন।

অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বলেন, আগামীতে আমরা অনলাইন এবং সশরীরে দুই ধরনের ক্লাস একই সাথে চালু রাখব। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ছয়টি ডিজিটাল ক্লাসরুম রয়েছে। এই অর্থ বছরে আরও ২৬টি ডিজিটাল ক্লাসরুম সংযোজন করা হবে; যেন অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা যায় এবং ভবিষ্যতে যেকোনো পরিস্থিতিতে শিক্ষার্থীরা ক্লাসের সাথে সংযুক্ত থাকতে পারে। তাঁর আগামী চার বছরের লক্ষ্য সম্পর্কে তিনি বলেন, ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সম্পর্ককে বিশেষ গুরুত্ব দিয়ে উন্নত বিশে^বিশ্ববিদ্যালয়গুলোর ন্যায় অ্যাকাডেমিক কারিকুলাম প্রণয়ন, অত্যাধুনিক ল্যাব স্থাপন, স্টার্টআপ কোম্পানি স্থাপন এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব উদ্ভাবন প্যাটেন্ট রাইট-এর মাধ্যমে জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখার পরিবেশ সৃষ্টি করা হবে। বহির্বিশে^সাথে যোগাযোগ রক্ষা এবং বিদেশি শিক্ষার্থীদের আকৃষ্ট সংখ্যা বৃদ্ধির জন্য বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল সার্ভিস সেন্টারকে আরও গতিশীল করা হবে।

অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বলেন, গত চার বছরে যবিপ্রবিতে অ্যাকাডেমিক প্রশাসনিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে পেরেছিলাম। কিন্তু আমার দুই সপ্তাহের অনুপস্থিতির ফলে সেটার অবনতি হতে শুরু করে। আমি শুনেছি, যশোর শহর কেন্দ্রীক অপরাজনীতির চর্চাকারীদেরকে এখানে আহ্বান জানানো হয়েছে। আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, বিশ্ববিদ্যালয় চলবে বিশ্ববিদ্যালয়ের নিয়ম-কানুনে। যশোর শহরের অপরাজনীতিকদের বিশ্ববিদ্যালয়ে ঢুকতে দেওয়া হবে না; প্রভাবও বিস্তার করতে দেওয়া হবে না। বিশ্ববিদ্যালয় পরিবারের যে সকল সদস্য সেই অপরাজনীতির সাথে এখনো যুক্ত আছেন, তাদেরকে আমি ফিরে আসার আহ্বান জানাচ্ছি। তা না হলে তাদের প্রতিটি অপকর্মের জন্য প্রশাসনিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিশৃঙ্খলাকারীদের মধ্যে অনেকে আমার কাছে ক্ষমা চেয়েছে। অভিভাবক হিসেবে আমি ক্ষমা করেছি, কিন্তু আবার অপরাধ করলে কোনো ছাড় দেওয়া হবে না।’

বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চালুর বিষয়ে অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বলেন, বাংলাদেশসহ বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হলে সারা বিশে^ন্যায় এখানেও শিক্ষা কার্যক্রম স্থবির হয়ে পড়ে। এখন আমাদের প্রথম অগ্রাধিকার হচ্ছে, ছেলেমেয়েদের পরীক্ষা নেওয়া। জন্য আমার দ্বিতীয় মেয়াদের প্রথম কর্ম দিবসেই বিভিন্ন অনুষদের ডিনদের সঙ্গে সভা করেছি। আপনারা জেনে খুশি হবেন যে, করোনা পরিস্থিতরি মধ্যেও আমরা স্নাতক শ্রেণির সকল বর্ষের দুটো সেমিস্টারের ক্লাস শেষ করেছি। কিন্তু এখন পরীক্ষা না নিলে বর্ষ উন্নয়ন সম্ভব নয়। পরিস্থিতি অনুকূলে থাকলে আমরা আগামী মাসেই পরীক্ষা শুরু করতে পারব বলে আশাবাদী। বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী সপ্তাহে অ্যাকাডেমিক কাউন্সিলে বিষয়টি চূড়ান্ত করা হবে।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক মোঃ আব্দুল মজিদ, রিজেন্ট বোর্ডের সদস্য অধ্যাপক ড. মোঃ আনিছুর রহমান, অধ্যাপক ড. মোঃ ইকবাল কবীর জাহিদ, ফলিত বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় বিশ্বাস, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. তহিদুল ইসলাম, যশোর প্রেস ক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক আহসান কবির প্রমুখ।

চৌগাছার একবাড়ি থেকে পাঁচটি গরু চুরি

যশোর অফিস

চৌগাছায় এক রাতে একই বাড়ি থেকে পাঁচটি গরু চুরি হয়েছে। শনিবার দিবাগত গভীরাতে রাতে চৌগাছা পৌরসভার শহরের পাঁচ নম্বর ওয়ার্ডের ডিগ্রি কলেজ এলাকার চান্দু বিশ্বাসের বাড়িতে এই চুরির ঘটনা ঘটে।

চুরি যাওয়া গরুর মধ্যে দুটি গাভী, একটি এঁড়ে দুটি বাছুর রয়েছে। যার অনুমানিক মূল্য লাখ টাকা বলে জানান পরিবারের সদস্যরা। বাড়ি মালিকের স্ত্রী শাহানারা বেগম ছেলে শেখ সাদি জানান, রাত ১২টা পর্যন্ত গরুগুলো গোয়ালঘরে ছিল। রাত তিনটার দিকে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির কিছু সময় পর গোয়ালঘরে গিয়ে দেখেন, সেখানে একটিও গরু নেই। খোঁজ নিয়ে দেখতে পান, বাড়ির পেছনের গেটের তালা ভাঙা। চোরেরা গরুগুলো চুরি করে নিয়ে গেছে।

স্থানীয় কাউন্সিলর জিএম মোস্তফা বলেন, ঘটনার ব্যাপারে চৌগাছা থানায় একটি জিডি করেছেন চুরি যাওয়া গরুর মালিক চান্দু বিশ্বাস। চৌগাছা থানার অফিচার্জ ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সবুজ বলেন, ‘গরু চুরির বিষয়টি আমাদের জানানো হয়েছে। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।’

যশোরে চোরাই সোনাসহ চোরচক্রের জন আটক

যশোর অফিস

চোরাই সাড়ে সাত ভরি সোনা নগদ ৫০ হাজার টাকা উদ্ধারসহ গ্রিল কাটা চোরচক্রের ছয় সদস্যকে আটক করেছে পুলিশ।

শনিবার বিকেলে কোতয়ালী থানার এসআই কামাল হোসেন যশোর শহরের বেজপাড়া এলাকা থেকে তাদের আটক করেন।

আটক ব্যক্তিরা হলেন বেজপাড়া এলাকার আশিকুর রহমান ওরফে বাপ্পি (২০), মানিক সর্দার (২১), হাসান (২৪) শারমিন আক্তার নীলা (৩০) এবং যশোর সদরের ঝুমঝুমপুর এলাকার ফিরোজ আলম (৩০) আজগর হোসেন (৩৫)

কোতয়ালী থানার ওসি তাজুল ইসলাম বলেন, বাপ্পি মানিক নামে আটক দুজনকে রিমান্ডে জিজ্ঞাসাবাদে চোরচক্রের সন্ধান পাওয়া যায়। তাদের স্বীকারোক্তি অনুযায়ী চারজনকে আটক করা হয়েছে। তারা চোরাই সোনা বিক্রি করে শহরের বেজপাড়ার ‘ফিরোজ জুয়েলার্স’ নামে একটি দোকানে। পুলিশ সেখানে অভিযান চালিয়ে ওই জুয়েলার্স থেকে সাত ভরি পাঁচ রতি সোনা ৫০ হাজার টাকা উদ্ধারসহ ফিরোজ জুয়েলার্সের মালিক ফিরোজ তার কর্মচারী আজগরকে আটক করে।

যশোর শহরের দুটি ওয়ার্ডে কঠোর বিধিনিষেধ

যশোর অফিস

করোনা প্রতিরোধ কমিটি যশোর পৌরসভার দুইটি ওয়ার্ডকে সরকারি বিধিনিষেধ কঠোরভাবে প্রতিপালনের সিদ্ধান্ত নিয়েছে।  শনিবার রাতে অনুষ্ঠিত কমিটির সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

যশোরে করোনা প্রতিরোধ কমিটির সদস্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মো. সায়েমুজ্জামান রাত নয়টার দিকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় যশোর পৌরসভার নম্বর ওয়ার্ডে সরকারি বিধি নিষেধ কঠোরভাবে প্রতিপালনে সীমিত পরিসরে জনসাধারণ চলাচল করতে পারবে। বিনা প্রয়োজনে এই দুই ওয়ার্ডের লোকজন ঘরের বাইরে যেতে পারবেন না। লক্ষ্যে স্থানীয় প্রশাসন সংশ্লিষ্ট এলাকায় মাইকিঙের ব্যবস্থা করবে। জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনা করবে। পুলিশ সার্বক্ষণিক সহযোগিতা করবে। আইন অমান্যকারীদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা নেয়া হবে বলে জানানো হয়।

তিনি জানান পৌরসভার নম্বর নম্বর ওয়ার্ডে করোনা আক্রান্তের সংখ্যা (জুন পর্যন্ত) ৩৩ জন করে। সেক্ষেত্রে নম্বর ওয়ার্ডকে ৮টি পয়েন্টে ভাগ করা হয়েছে। এরমধ্যে দুইট পয়েন্ট দিয়ে জনসাধারণ স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে পারবে। অপরদিকে, নম্বর ওয়ার্ডে ১৫টি পয়েন্টের মধ্যে ৭টি পয়েন্ট দিয়ে চলাচল করতে পারবে। বাকি পয়েন্টগুলো সম্পূর্ণ বন্ধ করে দেয়া হবে।

এক প্রশ্নের জবাবে এডিএম এই প্রতিনিধিকে বলেন, আমরা এটিকে লক ডাউন বলছি না। সরকারি বিধিনিষেধ কঠোরভাবে প্রতিপালন করা হবে বলা হচ্ছে। 

এছাড়া, যশোর পৌরসভার নম্বর ওয়ার্ডে যেখানে আক্রান্তের সংখ্যা ২১ এবং নম্বর ওয়ার্ডে ২২জন, সেই এলাকা দুটি কঠোরভাবে মনিটরিং করা হবে বলে তিনি জানান।

যশোর ছাড়াও অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার নম্বর ওয়ার্ডে করোনা আক্রান্তের সংখ্যা যথাক্রমে ১৮ ১১জন।  উপজেলা প্রশাসন ওই দুটি ওয়ার্ডে বিধিনিষেধ কার্যকর করতে কঠোর ব্যবস্থা নেবে।

অপরদিকে, ঝিকরগাছা উপজেলার নম্বর গদখালী ইউনিয়নে আক্রান্তের সংখ্যা ১১ জন। উক্ত ইউনিয়নে আক্রান্তদের বাড়ি চিহ্নিত করে কঠোরতা অবলম্বনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মোঃ সায়েমুজ্জামান বলেন আজকের সভায় যশোরের জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খানের সভাপতিত্বে অন্যদের মধ্যে পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন, যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আখতারুজ্জামান জেলা প্রশাসনের কর্মকর্তরা উপস্থিত ছিলেন।

বেনাপোলে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

যশোর অফিস

যশোরের বেনাপোল পৌর এলাকায় প্রতিবন্ধী এক মাদ্রাসা ছাত্রীকে (১৩)কে ধর্ষণ চেষ্টার অভিযোগে উঠেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত ধর্ষণ চেষ্টাকারী মান্না পালাতক রয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পাশ্ববর্তী ফুফু বাড়িতে নিয়ে মুখ চেয়ে ধর্ষণের চেস্টা করে মান্না।

রোববার কিশোরীর মা বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় অভিযোগ দায়ের করে। অভিযুক্ত ধর্ষণ চেষ্টাকারী মান্না বেনাপোল পৌরসভার ভবারবেড় গ্রামের সোহারাব গাজীর ছেলে।

নির্যাতিত কিশোরী জানান, ঐদিন সে পাশের বাড়ি উপর দিয়ে বাড়ি ফিরছিল। এসময় প্রতিবেশি মান্না তাকে কথা আছে বলে ডাক দিয়ে মুখ চেপে ধরে ঘরের মধ্যে নিয়ে জোর পূর্বক ধর্ষনের চেষ্টা করে। এসময় সে চিৎকার করলে প্রতিবেশিরা এগিয়ে আসে। এতে মান্না তাকে হত্যার হুমকি দিয়ে কাউকে না বলার জন্য ভয় দেখিয়ে পালিয়ে যায়। পরে সে বাড়ি ফিরে তার মাকে ঘটনা খুলে বললে মা পুলিশে অভিযোগ দায়ের করে।

কিশোরীর মা বলেন, তারা দিন মজুর পরিবার। অনেক কষ্টে প্রতিবন্ধী মেয়েকে লেখা-পড়া করাচ্ছিলেন। তার মেয়ের সাথে এমন জঘন্য আচারণ করে আবার বিভিন্ন ভাবে হুমকি দেওয়া হচ্ছে। ঘটনার দৃষ্টান্ত শাস্তি দাবী করেন তিনি।

খুবি’নবনিযুক্ত ভিসি’কে শুভেচ্ছা মতবিনিময় খুলনার বিশিষ্ট নাগরিকবৃন্দের

খবর বিজ্ঞপ্তি

খুলনা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. মোঃ মাহমুদ হোসেনকে রবিবার বেলা ১০:৪৫টায় ভিসি কার্যালয়ে খুলনার বিশিষ্ট নাগরিকবৃন্দের পক্ষে ফুলেল শুভেচ্ছা প্রদান মতবিনিময় করা হয়। মতবিনিময়কালে খুলনা বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো, শিক্ষার মানোন্নয়ন শিক্ষক-ছাত্র সম্পর্ক এবং সম্প্র্র্রতি উদ্ভুত তিন শিক্ষকের বহিষ্কারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। অত্যন্ত সৌহার্দপূর্ণভাবে আলোচনা অনুষ্ঠিত হয়। সময়ে উপস্থিত ছিলেনÑবাংলাদেশের সংবিধান প্রণেতা, সাবেক সংসদ সদস্য খুলনার সাবেক পৌর সভার চেয়ারম্যান অ্যাড. মোঃ এনায়েত আলী, খুবি’সিনেট সদস্য, বিএমএ কেন্দ্রীয় সহ-সভাপতি খুলনার সভাপতি ডাঃ শেখ বাহারুল আলম, খুলনা নাগরিক সমাজ-এর আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এড. মহসীন, সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর বিভাগীয় সম্পাদক অ্যাড. কুদরত-ই-খুদা, খুলনা বিভাগীয় আয়কর আইনজীবী ফেডারেশনের সভাপতি এস এম শাহ নওয়াজ আলী, অধ্যক্ষ ড. আবুল কালাম আজাদ, বিশিষ্ট সাংবাদিক গবেষক গৌরাঙ্গ নন্দী, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহীন জামাল পন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি খুলনা মহানগর সভাপতি শেখ মফিদুল ইসলাম, বাম গণতান্ত্রিক জোট গণসংহতি আন্দোলন খুলনা জেলা সমন্বয়ক মুনীর চৌধুরী সোহেল প্রমুখ।

মণিরামপুরে নতুন ছয় জনের করোনা সনাক্ত

মণিরামপুর (যশোর) প্রতিনিধি :

যশোরের মণিরামপুরে ফের করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে। রোববার (৬জুন) বিকেলে নতুন ছয় জনের আক্রান্তের খবর পায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। শনিবার (৫জুন) আক্রান্ত ছয় জনসহ দশজন মণিরামপুর হাসপাতালে নমুনা দেন। যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনম সেন্টারে সেই নমুনা পরীক্ষার পর ছয় জনের ফলাফল পজেটিভ আসে।

আক্রান্ত ছয়জন হলেন, পল্লীমঙ্গল কর্মসূচি এনজিওর রাজগঞ্জ শাখার দুই স্টাফ আবুল কালাম আজাদ (৪১) নজরুল ইসলাম (৩৩), বিজয়রামপুর গ্রামের গোপাল কুমার (৩০), ঝাঁপা গ্রামের প্রশান্ত কুমার দত্ত (২৪), কামালপুর গ্রামের সরদার গাজী (৭০) এবং মণিরামপুর সদর ওয়ার্ডের বাসন্তি রায় (৭৩)

মণিরামপুর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অনুপ বসু এই তথ্য নিশ্চিত করেছেন।

ডাক্তার বসু বলেন, শনিবার জ্বর, সর্দি কাঁশি নিয়ে ১০ জন হাসপাতালে নমুনা দেন। তাদের মধ্যে ছয় জনের ফলাফল পজেটিভ এসেছে।

আক্রান্তরা নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নেবেন। এছাড়া পূর্বের চারজন করোনা রোগী বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।

গত মার্চ থেকে এই পর্যন্ত মণিরামপুরে ২২৪ জনের দেহে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে,বলেন ডা. বসু।

মোরেলগঞ্জে  প্রবাসী ছেলের স্ত্রীর বিরুদ্ধে শ্বশুর-শ্বাশুড়ির নেতৃত্বে মানববন্ধন!

মোরেলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে প্রবাশে থাকা নিজ ছেলের  স্ত্রীর অনৈতিক আচরণে অতিষ্ট হয়ে উঠেছেন শ্বশুর-শ্বাশুড়ি। একই অভিযোগ গোটা গ্রামের মানুষের। ঘটনার প্রতিবাদে পুত্রবধূর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রোববার বেলা ১১টার দিকে  শেখপাড়া গ্রামে মানববন্ধন করেছেন স্থানীয়রা। নিজ বাড়ির সামনের রাস্তায় অনুষ্ঠিত মানববন্ধনে নেতৃত্ব দেন ভূক্তভোগী শ্বশুর সোহরাব হোসেন হাওলাদার শ্বাশুড়ি রওশন আরা বেগম মানববন্ধনে ওই গ্রামের শাতাধিক মানুষ অংশ গ্রহন করেন।

ভূক্তভোগীরা সময় অভিযোগ করেন যে, সোহরাব হোসেন হাওলাদারের ছেলে জুয়েল হাওলাদার দীর্ঘদিন যাবত প্রবাশে থাকার সুযোগে তার স্ত্রী অনৈতিক কর্মকান্ডে জড়িয়ে পড়ে। বিষয়টি অনেকে হাতেনাতে ধরে ফেলেন। কয়েক দফা বিচারও বসানো হয়েছে। কিন্তু ওই পুত্রবধূর চলাফেরা আচার-আচড়ণে কোন পরিবর্তন হয়নি। বরং, দিনদিন সে আরো বেপরোয়া হয়ে উঠছে। ঘটনার কেউ প্রতিবাদ করলে উল্টো তাকে নাজেহাল হতে হয় ওই পুত্রবধূ কাছে।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শাশুড়ী রওশন আরা বেগম, চাচা শ্বশুর সাবেক ইউপি সদস্য মোশারেফ হোসেন, আব্দুল গফ্ফার হাওলাদার, মো. হারুন শিকদার, হাবিবুর রহমান জামিরুন্নেছা।

বিষয়ে জানার জন্য ওই পুত্রবধূও সঙ্গে একাধিকবার  মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

মোরেলগঞ্জে করোনায় মৃত্যু ২, আক্রান্ত ৩০

মোরেলগঞ্জ প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জে করোনায় আক্রান্ত দু’জনের মৃত্যু গত সাত দিনে ৩০ জন আক্রান্ত হয়েছে। করোনা প্রতিরোধে পৌরসভার উদ্যোগে বিভিন্ন কর্মসূচি নিলেও প্রশাসনের পক্ষ থেকে তেমন কোন উদ্যোগ পরিলক্ষিত হয়নি। জনসাধারণ মাস্ক ছাড়া অবাধে ঘোরা ফেরা করছে

কোভিড –১৯ পজেটিভ নিয়ে শনিবার মৃত্যুবরণ করছে নিশানবাড়িয়া ইউনিয়নের হোগলপাতি গ্রামের কৃষক আব্দুল ওহাব শেখ(৬৫)সন্তনের বাবা কৃষক ওহাব শেখ মোরেলগঞ্জ হাসপাতালে পরীক্ষা করিয়ে করোনা পজেটিভ পান। একইদিনে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন পূর্ব বহরবুনিয়া গ্রামের ব্যবসায়ী মিজানুর রহমান আকন (৪৫)তিনি মোরেলগঞ্জ হাসপাতালের পরীক্ষায় করোনা পজেটিভ হয়েছিলেন। অবস্থা খারাপ হওয়ায় পরে তাকে খুলনায় নেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি বলেন, গত সপ্তাহে ৬২ জনের নমুনা পরীক্ষা করে ৩০ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে। সর্বশেষ রোববার জনের নমুনা পরীক্ষায় জনের পজেটিভ মিলেছে। এর মধ্যে পৌরসভার মধ্যে পজেটিভ রোগী বেশি বলে তিনি জানান

করোনা সংক্রমন রোধে ইতোমধ্যে মোরেলগঞ্জ পৌরসভা এলাকায় কড়া বিধি নিষেধ আরোপ করেছেন পৌরসভা মেয়র এসএম মনিরুল হক তালুকদার। রোগীর সন্ধান পাওয়া বাড়িগুলো লকডাউন করেছেন। নিয়মিত মাইকিংও চলছে। পৌর শহরে জীবানুনাশক ওষুধ প্রয়োগ করে স্প্রে দেওয়া হচ্ছে সর্বত্র। #

মুক্তিযোদ্ধা মো. ছিদ্দিকুর রহমান মোল্ল্া হাওলাদার

মোরেলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বারইখালী ইউনিয়নের বারইখালী গ্রামের  বীর মুক্তিযোদ্ধা সাবেক অগ্রণী ব্যাংক ম্যানেজার মো. ছিদ্দিকুর রহমান মোল্লা (৭০) শনিবার সন্ধ্যায় ঢাকা সিএমএউচ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি……….রাজিউন)তিনি স্ত্রী, ছেলে রেখে গেছেন। তিনি দির্ঘ দিন ধরে বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন। গতকাল রোববার বেলা ১১ টায় রাষ্ট্রীয় মর্যাদা জানাজা শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

নড়াইলে ভূমি সেবা সপ্তাহ-২০২১ উদযাপনের উদ্বোধন

নড়াইল প্রতিনিধি

নড়াইলে ভূমি সেবা সপ্তাহ-২০২১ উদযাপনের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুর সাড়ে ১২টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ভূমি সেবা সপ্তাহ-২০২১ উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠান আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মাদ হাবিবুর রহমান। জেলা প্রশাসন উপজেলা রাজস্ব প্রশাসনের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নড়াইল সদর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেবাশীষ চৌধুরী, নড়াইল সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কৃষ্ণা রায়, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু, নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হুমায়ুন কবীর।অনুষ্ঠানে নড়াইল পৌর ভূমি সহকারি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান মিলন, মুলিয়া ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা সমীর রায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভূমি সহকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বক্তারা ভূমি উন্নয়ন কর আদায়ের উপর গুরত্বারোপ করে বলেন, কর আদায়ে ভূমি সহকারি কর্মকর্তাদের আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।ভূমিকর দেয়ার ব্যাপারে জমির মালিকদের সচেতন উদ্বুদ্ধ করতে হবে।

মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে থেকে আসার সময় জন আটক

মহেশপুর(ঝিনাইদহ) প্রতিনিধিঃ

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার সময় নারীসহ জনকে আটক করেছে বিজিবি। রোববার সকাল শনিবার বাড়ে মহেশপুরের শ্যামকুড় বাঘাডাঙ্গা সীমান্ত এলাকা থেকে তাদের  আটক করা হয়। আটককৃতরা হলো- নড়াইলের কালিয়া উপজেলার শীতলপাটি গ্রামের খাজা শেখের ছেলে প্রিন্স শেখ (২১), একই গ্রামের জুয়ায়েদ মোল্লার ছেলে মুন্না মোল্লা (১৮), কামাল শেখের ছেলে রাকিব শেখ, (১৬), নোয়াগ্রামের মস্ত গাজীর স্ত্রী আসমা বেগম (৪০) লোহাগড়া উপজেলার বন্ধবাড়িয়া গ্রামের সুর্যকান্ত বিশ্বাসের মেয়ে মুক্তি রানী বিশ্বাস (৩০)৫৮ বিজিবির সহাকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, সীমান্ত দিয়ে অবৈধ প্রবেশের খবর পেয়ে অভিযান চালানো হয়। অভিযান চলাকালে শনিবার রাতে বাঘাডাঙ্গা সীমান্ত থকে মুক্তি রানী বিশ্বাস রোববার সকালে শ্যামকুড় সীমান্ত থেকে ওই জনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে মহেশপুর থানায় মামলা দায়ের করে থানায় সোপর্দ করা হয়েছে।

করোনা বিধি নিষেধের ৮ম দিনে মোংলায় সব কিছু ঢিলেঢালা, প্রশাসনের সাথে দোকানী লোকজনের লুকোচুরি

মোংলা প্রতিনিধি

করোনার কঠোর বিধি নিষেধের ৮ম দিন রবিবার সকাল সাড়ে ৯টার দিকে পৌর শহরের কোথাও প্রশাসনের নজরদারী দেখা যায়নি। ফলে ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত শহরের রাস্তাঘাটে যানবাহন মানুষের চলাচল ছিল চোখে পড়ার মত। সকাল ১০টার পর রাস্তায় প্রশাসন নামার পর তাদের তদারকিতে লোকজন যান চলাচল কমে যায়। এর আগে মুহূর্ত পর্যন্ত যে যার মত দোকানপাট খুলে বসে থাকেন। প্রশাসন দেখা মাত্র বন্ধ করে দেন।

প্রশাসনের সাথে স্থানীয় দোকানীদের কেমন যেন লুকোচুরি খেলা চলছে। কঠোর বিধি নিষেধের মধ্যেও এখানকার মানুষের মধ্যে ভীতি সচেতনতা কোনটিই নেই। সকালে শহরে দেখা গেছে লোকজন মাস্ক বিহীন চলাচল করছে। আর বরাবরই একই চিত্র পৌরসভার প্রধান মাছ, মাংস, মুদি কাঁচা বাজারের। সেখানে স্বাস্থ্য বিধি, সামাজিক-শারিরীক দুরত্ব মাস্ক ব্যবহারের বালাই নেই। রবিবার সকালেও করোনা আক্রান্ত হয়ে পৌর শহরের জয়বাংলা এলাকায় হাসিব মোল্লা নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত এক সপ্তাহে করোনা আক্রান্ত উপসর্গ নিয়ে অন্তত ৮/১০ জনের মৃত্যু হয়েছে।

মোংলায় করোনা সনাক্তের হার একদিনের ব্যবধানে ৭১ থেকে নেমেছে ৫৩ ভাগে, গড় সনাক্তের হার ৬৫ ভাগ

মোংলা প্রতিনিধি

মোংলায় করোনা সনাক্তের হার শনিবার যেখানে ছিল শতকরা প্রায় ৭১ ভাগ রবিবার সেখানে এসে দাঁড়িয়েছে তা প্রায় ৫৩ ভাগে। এর আগে সপ্তাহ দুই ধরে এখানে সনাক্তের হার ছিল ৫৫ থেকে ৭০/৭১ ভাগ পর্যন্ত। তবে চলতি সপ্তাহের নমুনা সংগ্রহ পক্রিয়া শেষ না হলে করোনা পরিস্থিতি উর্ধগতি নাকি নি¤œগামী তা বলা যাচ্ছেনা বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: জীবিতেষ বিশ্বাস। তিনি বলেন, গত এপ্রিল থেকে জুন পর্যন্ত স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৭২ জন নমুনা পরীক্ষা করিয়েছেন। তার মধ্যে ২০৯ জনের করোনা সনাক্ত হয়েছে। বিশেষ করে গত দুই সপ্তাহ ধরে এখানে করোনা সনাক্তের হার বাড়তে থাকে। শনিবার সনাক্তের হার প্রায় ৭১ ভাগ হলেও রবিবার হয়েছে প্রায় ৫৩ ভাগ। তিনি আরো বলেন, প্রতিনিয়ত যারা করোনা সনাক্ত হচ্ছেন তারা ঠিক মত বিধি নিষেধ মানছেন না। আমরা এবং প্রশাসনও তাদেরকে মানাতে পারছিনা। এক্ষেত্রে সংক্রমণরোধে আক্রান্ত কিংবা সনাক্তদেরকে চিহ্নিত করে হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা খুবই জরুরী। এজন্য অবশ্যই স্থানীয় জনপ্রতিনিধিদের কঠোর হস্তক্ষেপের প্রয়োজনীয়তা রয়েছে। আক্রান্তদেরকে আটকাতে না পারলে সংক্রমণ আরো দ্রুত ছড়িয়ে পড়ার আশংকার করা হচ্ছে বলেও জানান তিনি।

বাগেরহাট জেলা সিভিল সার্জন ডা: কেএম হুমায়ুন কবির বলেন, মোংলায় সনাক্তের হার গড়ে শতকরা ৬৫ ভাগ। তবে মাঝে মধ্যে তা উঠানামা করছে। এক সপ্তাহের কঠোর বিধি নিষেধ গেল মাত্র, আরো এক সপ্তাহ না গেলে পুরোপুরি পরিস্থিতির বিষয়টি নিশ্চিত হওয়া যাচ্ছেনা। চলতি সপ্তাহের নমুনা সংগ্রহ সনাক্তের উপরই নির্ভর করে এখানকার বাস্তব চিত্র। তবে বর্তমান পরিস্থিতি খুব বেশি ঝুঁকিতে নেই উল্লেখ করে তিনি আরো বলেন, বর্তমান পরিস্থিতি স্থিতিশীল অবস্থায় রয়েছে।

পাইকগাছার বাইশারআবাদ নদীর জায়গা অবৈধ দখলদারদের দখলে

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছার বাইশারআবাদ নদী দু’পাশের জমি দখল হওয়ায় নদীটি খুবই সংকীর্ণ হয়ে পড়েছে। নদীর থেকে দু’পাড়ের দখলের জমির আয়তন অনেক বেশি।

উপজেলার গদাইপুর কপিলমুনি  ইউনিয়নে বাইশারআবাদ নদী অবস্থিত। এক কালের বিশাল নদীটি এখন ছোট খালে পরিণত হয়েছে। বেশ কিছু অংশ বন্দোবস্ত দেয়া হয়েছে। বন্দোবস্তের আড়ালে যে যা পেরেছে জবর দখল করে নিয়েছে। বাস্তবতায় দেখা যায়, নদীর দু’পাড় দিয়ে বিশাল বিশাল অংশ দখল হওয়ায় তা খবই সংকীর্ণ হয়ে পড়েছে। কমে গেছে তার গভীরতা। এমন কি এর মাথাটুকুও দখল হয়ে গেছে। নদী দিয়ে বাইশাআবাদ, কচুবুনিয়া, ভেটকা, মটবাটী, পরানমালী, নোয়ালতলা, বিরাশি সহ ১০/১২টি মৌজায় হাজার হাজার বিঘা জমিতে পানি সরবরাহ করা হয়। কিন্ত এখন তা প্রায় বন্ধ হয়ে যাওয়ায় পরিবেশ নষ্ট হয়ে গেছে। এ্যাপরে কর্তৃপক্ষকে বার বার অবহিত করা হলেও তারা উদ্যোগ নিয়ে মাঝ পথে থেমে গেছে। সময়ের প্রয়োজনে নদীটি খনন যেমন জরুরী হয়ে পড়েছে তেমনি প্রয়োজন হয়ে পড়েছে অবৈধ দখল মুক্ত করার। মঠবাটী গ্রামের বাসিন্দা ইজাহার আলী গাজী জানান, বিশাল এই নদীতে এক সময় অনেকেই মাছ ধরে জীবিকা নির্বাহ করত। এখন আর সে অবস্থা নেই। অবৈধ দখলমুক্ত করে নদীটি খননের দাবী জানাচ্ছি। উপজেলা নির্বাহী অফিসার বলেন, যদি এমন কিছু হয় তাহলে জনগনের বৃহৎ স্বার্থে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

পাইকগাছায় গৃহবধুকে উত্যক্তের অভিযোগে এক ব্যক্তিকে জেল-জরিমানা

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছায় এক গৃহবধুকে উত্যক্ত করায় আলমগীর মিস্ত্রী (৩২) কে ১৫ দিনের বিনাশ্রম  কারাদ- ৫শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সে উপজেলার রাড়ুলী  গ্রামের খানু মিস্ত্রীর ছেলে। শনিবার রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী রাড়ুলী ক্যাম্পে আদালত পরিচালনা করেন। উভয় পক্ষ, স্বাক্ষীদের কাছে শুনে প্রমান সাপেক্ষে তাকে ১৫ দিনের বিনাশ্রম জেল ও  নগদ টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন দিনে জেল দেয়া হয়। এব্যাপরে থানায় আসমা বেগম বাদী হয়ে আলমগীরের বিরুদ্ধে অভিযোগ করলে প্রাথমিক সত্যতা পাওয়ায় তাকে শনিবার সন্ধ্যায় ওসি এজাজ শফীর  নির্দেশনায় এস আই গোলাম রসুল রাড়–লীস্থ বাড়ী থেকে আলমগীরকে আটক করেন।

পাইকগাছায় জমির বিরোধের বসত-ভিটার গাছপালা কাঁটার অভিযোগ

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছায় জমির বিরোধের জেরে বসত-ভিটার গাছপালা কাঁটার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি উপজেলার খালিয়ার চক গ্রামে। ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জানা যায়, মৃত্যু ভগীরথ মন্ডলের ছেলে শুকদেব কুমার মন্ডলদের সহিত পার্শ্ববর্তী মৃত্যু গোবিন্দ মন্ডলের ছেলে প্রহলাদদের মধ্যে জমি-জমার বিরোধ চলে আসছে। শুকদেব মন্ডল জানান, রবিবার সকালে  আমার বসতবাড়ী ভিতরে ঢুকে নবকুমার, সুকুমার, সুকৃতি বিভিন্ন প্রকার ফলজ গাছ কেটে ফেলে। সময় জিজ্ঞসা করলে আমার পরিবারের অন্যন্য সদস্যদের মারপিট করতে উদ্যত হয়। পরে খুন-জখমের হুমকি দিয়ে চলে যায়। বিষয় প্রহলাদ মন্ডল জানান, শরীক সম্পত্তি নিয়ে বিরোধ আছে। তবে গাছপালা কারা কেটেছে তা আমার জানা নেই। তদন্তকরী কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক তনয় জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। যারাই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা গ্রহন করা হবে।

নমুনা দিয়েও খাবার নিয়ে যান রোগীর বাড়ি, পরে পজিটিভ চেয়ারম্যান

সাতক্ষীরা প্রতিনিধি

নমুনা দিয়েও সাতক্ষীরার দেবহাটায় লকডাউনে থাকা করোনা রোগীর বাড়িতে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী নিয়ে যাওয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম করোনায় আক্রান্ত হয়েছেন।

শনিবার (জুন) নমুনা পরীক্ষার রিপোর্টে তার করোনা পজিটিভ আসে। সাইফুল ইসলাম দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি দক্ষিণ পারুলিয়া গ্রামের বাসিন্দা।

চেয়ারম্যান সাইফুল ইসলামের ছায়াসঙ্গী দফাদার নুরুল ইসলাম জানান, জনপ্রতিনিধি হওয়ায় সবসময় জনগণের কাজে ইউনিয়নের বিভিন্ন এলাকায় যাতায়াত মানুষদের সঙ্গে মেলামেশা করতে হয় চেয়ারম্যানকে। বিগত কয়েকদিন ধরে সাইফুল ইসলাম সর্দি তীব্র জ্বরে ভুগছিলেন। বৃহস্পতিবার (জুন) সকাল ১০টার দিকে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে করোনা পরীক্ষার জন্য চিকিৎসকের কাছে নমুনা দেন তিনি।

তিনি আরও জানান, নমুনা দেয়ার ঘণ্টাখানেক পর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তারের নির্দেশে মাঝ পারুলিয়া খেজুর বাড়িয়া গ্রামে লকডাউনে থাকা করোনা রোগী শরিফুল ইসলাম এবং মিঠু গাজীর বাড়িতে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দিতে যান চেয়ারম্যান সাইফুল ইসলাম। সেখান থেকে অফিসিয়াল ব্যক্তিগত কাজ শেষে অসুস্থ শরীরে বাড়িতে ফেরেন।

পরদিন শুক্রবারও নিজের ব্যক্তিগত জনগণের প্রয়োজনে একাধিকবার তিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন বলে স্থানীয় একাধিক ব্যক্তি জানানা। পারুলিয়া শিয়াপাড়া মসজিদের ঈমাম মো. কাশেম শিকারী জানান, সাইফুল ইসলাম এই মসজিদের বেশিরভাগ নামাজ আদায় করেন। শুক্রবার সম্ভবত বাইরে থাকার কারণে জুমার নামাজে আসেননি। তবে শনিবার করোনা পজিটিভ রিপোর্ট আসার আগে মসজিদেই মুসল্লিদের সঙ্গে জোহরের নামাজ পড়েন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাছলিমা আক্তার বলেন, ‘রিপোর্ট পাওয়ার পর তাৎক্ষণিক সাইফুল ইসলামের বাড়ি লকডাউন করা হয়েছে। বর্তমানে তিনি বাড়িতেই কোয়ারেন্টাইনে রয়েছেন ‘

কৃষিজমির মাটি কেটে ইটভাটায় ব্যবহার, মালিককে ৫০ হাজার জরিমানা

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বালিহুদা গ্রামে ব্রিজের কাছে কৃষিজমি থেকে মাটি কেটে ইটভাটায় মাটি বিক্রি করার অভিযোগে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় এক ইটভাটা মালিকসহ পাঁচ ট্রাক্টরচালককে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। রোববার (জুন) বিকেল ৩টার দিকে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম মুনিম লিংকন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক এসএম মুনিম লিংকন জানান, জীবননগর হিরো ব্রিক্সের মালিক আতিয়ার রহমান উপজেলার বালিহুদা গ্রাম থেকে কৃষিজমির মাটি কিনে নিজের ইটভাটায় নিচ্ছিলেন। অভিযোগের ভিত্তিতে রোববার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালুমহাল মাটি ব্যবস্থাপনা আইনে ইটভাটা মালিক আতিয়ার রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে গ্রামীণ সড়ক নষ্ট করার অপরাধে ট্রাক্টরচালক কন্দর্পুর গ্রামের মৃত মোল্লা ম-লের ছেলে আলম হোসেমকে ২০ হাজার টাকা, সুটিয়া গ্রামের আব্দুল মোতালেব হোসেনের ছেলে সাগরকে ২০ হাজার টাকা, রবিউল হকের ছেলে সুমনকে ২০ হাজার টাকা, বাঁকা গ্রামের মন্টু মিয়ার ছেলে জুয়েলকে ২০ হাজার টাকা কাটাপোল গ্রামের দুখু মিয়ার ছেলে বাদুকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

সরকারি সহযোগিতা নিতে চান না ৭৫ বছরের বৃদ্ধা ভবানী রানী

মাগুরা প্রতিনিধি

বিধবা হওয়ার দেড়যুগ পর অবশেষে বিধবা ভাতার কার্ড পেয়েছেন ১১ সন্তানের জননী ৭৫ বছরের বৃদ্ধা ভবানী রানী বসু। তবে এখন তিনি আর বিধবা ভাতা সরকারি আর্থিক সহযোগিতা নিতে চান না। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। প্রশংসায় ভাসছে পরিবারটি।

খোঁজ নিয়ে জানা গেছে, মাগুরার শ্রীপুরের হিন্দু-অধ্যুষিত মাসালিয়া গ্রামের ভবানী রানী বসুর স্বামী গৌর গোপাল বসু ১৮ বছর আগে ছয় ছেলে পাঁচ মেয়েসন্তান রেখে মারা যান। পরিবারের একমাত্র উপার্জন করা ব্যক্তিটি মারা যাওয়ায় ভবানী রানী বসুর পরিবারে নেমে আসে কষ্টের দিন। সংসারে সচ্ছলতা ফেরাতে আর্থিক সাহায্য ভাতার একটি কার্ডের জন্য চেয়ারম্যান-মেম্বারসহ জনপ্রতিনিধিদের কাছে ধর্না দেন এই বৃদ্ধা। কিন্তু তার সব চেষ্টা ব্যর্থ হয়। ভবানী রানীর ভাগ্যে জোটেনি বিধবা বা বয়স্ক ভাতার কার্ড।

২০২০ সালের ২২ জুন বিষয়টি সমাজসেবা কর্তৃপক্ষের নজরে আসলে তারা একটি বিধবা ভাতার কার্ড করে দেন ভবানী রানী বসুকে। কার্ডে লেখা রয়েছে-‘ভবানী রানী বসু ২০১৯ সালের জুলাই থেকে বিধবা ভাতা পাবেন।’ অবাক করার বিষয় হলো ভবানী রানী বসু ভাতার টাকা নিতে অস্বীকৃতি জানান। এখন পর্যন্ত তিনি ভাতার একটি টাকাও নেননি। বিষয়টি উপজেলা সমাজসেবা কর্তৃপক্ষের নজরে আসে। কর্তৃপক্ষ ভাতার টাকা নেয়ার জন্য ভবানী রানী বসুকে অনুরোধ করে। কিন্তু ভবানী রানী তার সিদ্ধান্তে অটল, নেবেন না ভাতার টাকা।

ব্যাপারে উপজেলার ১নং গয়েশপুর ইউনিয়নের মেম্বার আফসার উদ্দিন শেখ বলেন, ‘ভবানী রানী বসুর স্বামী গৌর গোপাল বসু অনেক আগেই মারা গেছেন। ভবানী রানী বসুকে আমরা একটি বিধবা ভাতার কার্ড করে দিয়েছি কিন্তু তিনি ভাতার টাকা নিচ্ছেন না।’

কেন তিনি ভাতার টাকা নিচ্ছেন না, এমন প্রশ্ন করা হলে মেম্বার বলেন, আগে এই পরিবারের আর্থিক অবস্থা ভালো ছিল না কিন্তু এখন আর্থিক অবস্থা ভালো। তাই হয়তো ভাতার টাকা নিচ্ছেন না।

ভবানী রানী বসুর চতুর্থ ছেলে নারু গোপাল বসু বলেন, ‘আমি একজন কৃষক। আমরা ভাই বোন। এরমধ্যে তিন ভাই ভারতে, তারা দেশে আসেন না। এক ভাই মারা গেছেন। বোনদের বিয়ে হয়ে গেছে। আমরা দুই ভাই দেশে থেকে মায়ের দেখাশোনা করি। আমাদের মায়ের ভাতার টাকা লাগবে না। মেম্বার সাহেবকে বলেছি, ভাতার টাকা অন্য অসহায় গরিব লোককে দিয়ে দেয়ার জন্য।’

জানতে চাইলে ভবানী রানী বসু জাগো নিউজকে বলেন, ‘আমার চেয়েও অতিদরিদ্র অনেক ভবানী রানী সমাজে রয়েছে, কর্তৃপক্ষ যেন আমার ভাতার টাকা তাদেরকে দিয়ে দেয়। আমি ভালো আছি।’

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ওয়াসিম আকরাম বলেন, আমার চাকরিজীবনে কোনোদিন দেখিনি যে, সরকারি ভাতা পেয়ে বলেছে, আমি ভাতার টাকা নেব না। ধন্যবাদ ভবানী রানী বসুকে। আমরা চাই যাদের পরিবারে সচ্ছলতা আছে তারাও সারেন্ডার করুক। যাতে তার পাশের অন্য বিধবা অথবা বয়স্ক ব্যক্তিকে আমরা ভাতার আওতায় আনতে পারি।’

খুলনায় করোনা উপসর্গে মৃত্যু

০ স্টাফ রিপোর্টার

খুলনা বিভাগে করোনায় ছয়জন এবং উপসর্গে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ২৪২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০১ জন। রোববার (জুন) দুপুরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. রাশেদা সুলতানা বিষয়টি নিশ্চিত করেন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুহাস রঞ্জন হালদার জানান, খুলনা করোনা হাসপাতালে বর্তমানে ১২৫ রোগী ভর্তি রয়েছেন। তাদের মধ্যে রেডজোনে ৯৫ এবং ইয়োলোজোনে রয়েছেন ৩০ রোগী।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে খুলনায় তিন, সাতক্ষীরা, বাগেরহাট যশোরের একজন করে রয়েছে। এছাড়া উপসর্গে খুমেক হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে।

ঝিনাইদহে শ্বাসরোধ করে যুবককে হত্যা

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জে শাহিন (২৮) নামের এক যুবককে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (জুন) সকাল ৮টার দিকে উপজেলার বালিয়াডাঙ্গা পালপাড়া এলাকার একটি কলা বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

তিনি একই এলাকার বটতলা পাড়ার চান মিয়ার ছেলে। সম্প্রতি বালিয়াডাঙ্গা বাজারে একটি লেদ মেশিন বসিয়ে কাজ করতেন তিনি।

স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেন বলেন, শাহিন হোসেনকে পাওয়া যাচ্ছেনা সংবাদটি ছড়িয়ে পড়লে সবাই খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশের রাস্তার উপর তার ব্যবহৃত একটি জুতা পাওয়া যায়। একপর্যায়ে এলাকায় রণজিৎ কুমার নামে এক ব্যক্তির কলা বাগানে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশকে খবর দিলে তারা মরদেহ উদ্ধারকরে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। তিনি আরও বলেন, তার বা শক্ত কিছু গলায় পেঁচিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর মিয়া বলেন, শ্বাসরোধ পিটিয়ে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। তবে কি কারণে বা কারা তাকে হত্যা করেছে সে সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না।

এ্যাহোন এট্টু মাথা গুজার ঠাই হইছে

মেহেদী হাসান,( রামপাল)

এ্যাহোন এট্টু মাথা গুজার ঠাই হইছে। জীবনে যে কতো কষ্ট করিছি তা বলে কয়ে শেষ হবে নানে। আমরা মূর্খ সুর্খ মানুষ আমাগে দিকে কিডা তাকায়। পরের বাড়ি কাজ করে আমাগে সংসার চলে। কেউ কাজ না কললি খাতি দে না থাকতিও দে না। খালি শুনতাম সরকারি টাহা আসে, ঘর আসে, চাল আসে। আমিতো পাবো নানে তাই চুপ করে থাকতাম। কিন্তু কি কবো আমাগো ওই যে প্রধানমন্ত্রী সে নাকি জাগে ঘর নেই তাগে খালি খালি ঘর দিচ্ছে। পরে আমাগেও একটি টিনির ঘর টাহা ছাড়া দিছে। সাথে জমিও আছে। আমি জীবনে আর কিছু চাইনা। বর্ষাকালে এ্যাহোন শান্তিতে ঘুমোতি পারি। কথাগুলো দীর্ঘশ্বাস নিয়ে বলছিলেন রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়নের হতদরিদ্র হানিফ শেখের স্ত্রী রত্মা বেগম। দুই ছেলে মেয়ে আর স্বামী নিয়ে এখন সুখেই দিন কাটাচ্ছেন দিনমুজুরি হানিফ শেখ। তবে কাজ করতে গিয়ে বহুবছর আগে হানিফের চোখে লোহার রড ঢুকে একেবারেই নষ্ট হয়ে যায় তার বামচোখ। অসহায়ত্বের বোঝা নিয়ে হেরে জাননি তিনি বরং দিনমুজুরি কাজ করে জীবন জীবিকা পার করছেন হানিফ। প্রধানমন্ত্রীর উপহার সেমিপাকা ঘর পেয়ে স্ত্রী সন্তান নিয়ে বসবাস করে সুখে শান্তিতেই দিন কাটাচ্ছেন তারা। তাদের মতো হতদরিদ্র মোঃ হামিদ হাওলাদার বলেন, আমরা আগে থাকতাম আমার শোউর বাড়ি। মানুষ কতো অপমান কত্ত, গালি দিতো কিন্তু কিছুই করার ছিলো না আমাগে। কনে জাবো, কি করবো। ছোট ছোট দুই মেয়ে নিয়ে তাই অপমান আর গালি শুনে থাকতাম শোউরবাড়ি। এ্যাহোন আমাগে দিন ফিরে গেইছে। অনেক ভালো আছি। কাজ করি, খাই আর পরিবার নিয়ে সুমায় কাটাই। ভুক্তভোগী হতদরিদ্রদ হুমায়ুন শেখের স্ত্রী আরর্জিনা বেগম, জরিনা বেগম, মোঃ আব্দুর রউফ ইজারদার, তামিদুল শেখ মোঃ হানিফ শেখ একই কথা বলেন তারা।

বাগেরহাটের রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়নে মুজিব শতবর্ষ উপলক্ষে রামপাল উপজেলায় আশ্রয়ন-প্রকল্পের আওতায় গৃহহীন ভূমিহীনদের মাঝে সেমিপাকা ঘর নির্মাণ করা শতাংশ জমির উপর নির্মিত বাড়িটিতে রয়েছে দুটি কক্ষ, একটি বারান্দা, রান্নার জায়গা একটি টয়লেট। প্রতিটি বাড়ি নির্মাণ ব্যয় হয়েছে লাখ ৭৫ হাজার টাকা।

এবিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মতিউর রহমান বলেন, মুজিব বর্ষের অঙ্গীকার কেউ থাকবেনা গৃহহীন আর। মাননীয় প্রধানমন্ত্রীর সেই অঙ্গীকার হিসাবে বাগেরহাটের রামপালে প্রকৃত যাচাই বাচাইয়ের মাধ্যমে হতদরিদ্র ভূমিহীনদের মাঝে আধাপাকা নির্মিত এই ঘরগুলো আমরা প্রকৃত ভুমিহীনদের মাঝে বিতরণ করেছি। ভুক্তভোগীরা মাননীয় প্রধানমন্ত্রীর ঘর পেয়ে খুশি। তারা বর্তমানে নির্মিতি সেই ঘরে বসবাস করছেন। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আপনাদের মাধ্যমে জানাতে চাই যেহেতু বাগেরহাট তথা রামপাল উপজেলা ঘুর্ণীঝড় প্রবণ এলাকা তাই ঘরের কাঠামা আরো একটু উন্নত করে দুর্যোগ সহনশীল করলে হয়তো আরো একটু ভালো ও  মজবুতও হতো। এছাড়া আমি সর্বদাই প্রাপ্তি ঘর মালিকদের সাথে তাদের খোঁজখবর নিচ্ছি। ঈদ উপহার সিসাবে প্রতিটি পরিবারকে আমরা দশ কেজি করে চাউল দিয়েছি। নির্মিত ওই ঘরের পাশে নতুন করে  লক্ষ ৯০ হাজার টাকা ব্যয় আরো ১৫ টি এবং দুটি ইউনিয়নে মোট ৪০ টি আধাপাকা ঘর নির্মাণ কাজ চলমান রয়েছে।

বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কবির হোসেন বলেন, মুজিব বর্ষের অঙ্গীকার কেউ থাকবেনা গৃহহীন আর। মাননীয় প্রধানমন্ত্রীর সেই অঙ্গীকার হিসাবে বাগেরহাটের রামপাল উপজেলায় হতদরিদ্র ভূমিহীনদের মাঝে আধাপাকা ঘরগুলো আমরা ইতিমধ্যে ভুক্তভোগীদের মাঝে হস্তান্তর করেছি। তারা এখন মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া ওই ঘরেই বসবাস করছেন। তাছাড়া উপজেলার বাঁশতলী ইউনিয়নের বড়দিয়া গ্রামে ১৫ টি, মল্লিকেরবেড় ইউনিয়নের বেতিবুনিয়া গ্রামে ১০ টি গৌরম্ভা ইউনিয়নে আরো ১৫ টি আধাপাকা ঘর নির্মাণ করছি। আশাকরি আর কিছু দিনের মধ্যেই ঘরগুলির নির্মাণ কাজ শেষ হবে এবং ২০ জুন মাননীয় প্রধানমন্ত্রী এই ঘরগুলো উদ্বোধন করবেন। পাশাপাশি প্রাপ্তি ঘর মালিকদের সাথে উপজেলার প্রশাসন তাদের দেখভাল খোঁজখবর প্রতিনিয়তই করছে।

ক্রীড়া ক্ষেত্রে মানুষ ব্যাস্ত থাকলে সন্ত্রাস বা মাদক তাদের স্পর্শ করতে পারেনা: সালাম মূর্শেদী

রূপসা প্রতিনিধি

খুলনা-আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, বর্তমান সরকার ক্রীড়া ক্ষেত্রে অসামান্য অবদান রাখছে। শেখ হাসিনা সরকার যখনই দেশ পরিচালনা করে তখনই ক্রীড়া ক্ষেত্রে বাংলাদেশের নাম বহি: বিশে^ ছড়িয়ে পড়ে। আর বাংলাদেশের খেলোয়াড়রা তাদের নৈপূন্য খেলার মাধ্যমে বহি: বিশে^কাছে আত্ম প্রকাশ করে। তিনি বলেন ক্রীড়া ক্ষেত্রে মানুষ ব্যাস্ত থাকলে সন্ত্রাস বা মাদক তাদের স্পর্শ করতে পারেনা। কারনে বর্তমান সরকার মাদক সন্ত্রাস নির্মূলে সকল ধরনের খেলার আয়োজন করে যেমন যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে তেমনি মানুষের মাঝে আনন্দ, উল্লাস ছড়িয়ে বিনোদনের চাহিদা পূরণ করে। তিনি গতকাল জন বিকালে কাজদিয়া সরকারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ড কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জুম কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতা কালে কথা বলেন। খেলায় নৈহাটি ইউনিয়ন পরিষদ আইচগাতী ইউনিয়ন পরিষদ অংশ গ্রহন করে। তুমুল প্রতিদ্বন্দ্বিতা পূর্ন খেলায় প্রধমার্ধ গোল শূন্য অবস্থায় শেষ হয়। পরে দ্বিতীয়ার্ধের ১৫ মিনিট বাকী থাকতে নৈহাটি ইউনিয়ন পরিষদের পক্ষে ১০ নম্বর জার্সি পরিহিত রানা পর পর টি গোল করে আইচগাতী ইউনিয়ন পরিষদকে পরাজিত করে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় বিজয়ী দলের রানা এবং ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হয় আইচগাতী ইউনিয়ন পরিষদের ফেরদৌস। খেলা পরিচালনা করেন মাহবুবুর রহমান, শাহ আলম এবং কিশোর বকশী। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া তাছনিমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন সহকারী কমিশনার (ভূমি) খান মাসুম বিল্লাহ, মি. বাংলাদেশ আজাদ আবুল কালাম, যুব উন্নয়ন কর্মকর্তা মোল্লা আবু বকর, জেলা আওয়ামীলীগ সদস্য জাহাঙ্গীর হোসেন মুকুল। টুর্নামেন্ট কমিটির আহবায়ক অধ্যাপক আহমেদুল কবীর চাইনিজের পরিচালনায় বক্তৃতা করেন জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আ: মজিদ ফকির, নৈহাটি ইউপি চেয়ারম্যান কামাল হোসেন বুলবুল, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোরশেদুল আলম বাবু, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মো: মনিরুজ্জামান, রূপসা প্রেসক্লাবের সাধারন সম্পাদক কৃষ্ণ গোপাল সেন, প্রভাষক বাসির আহম্মেদ লালু, রূপসা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার দে, ফিফা রেফারী আ: রহমান ঢালী, সাংবাদিক খান আ: জব্বার শিবলী, চিত্ত রঞ্জন সেন, আওয়ামীলীগ নেতা ইলিয়াজ শেখ, নাজির হোসেন, মোস্তাকুজ্জামান, সাবেক খেলোয়াড় শাহিনুর রহমান প্রমুখ।

রূপসায় ছেচড়া চোরের উপদ্রবে অতিষ্ট ঘাটভোগের সাধারন মানুষ

রূপসা প্রতিনিধি

রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের বিভিন্ন এলাকায় ছেচড়া ছিচকে চোরের উপদ্রবে অতিষ্ট সাধারন মানুষ। জানাগেছে গত কয়েকদিন যাবত ঘাটভোগ ইউনিয়নের ডোবা গ্রাম থেকে অর্ধশত পানির পাম্প, পান, ভ্যান, মোটর সাইকেল সহ পারিবারিক কাজে ব্যবহৃত নিত্যপ্রয়োজনীয় জিনিস প্রতিনিয়ত চুরি হচ্ছে। এলাকাবাসী চোরের প্রকোপে অতিষ্ট হয়ে চুরি যাওয়া মাল উদ্ধারের সন্ধানে সংঘবন্ধ ভাবে বের হয়ে এলাকার বিভিন্ন বাড়ীতে তল্লাশী করে। সময় বেরিয়ে আসে নানা ধরনের অভিযোগ। সূত্রমতে ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি রবীন্দ্রনাথ বিশ^াসের পুত্র সমিত বিশ^াসের বিরুদ্ধে নানা ধরনে চুরির অভিযোগ প্রমান পায় গ্রামবাসী। তথ্যমতে সকল চুরির নেপথ্যে উক্ত সমিতের হাত রয়েছে। সর্বশেষ এলাকাবাসীর শালিশী বৈঠকে সমিত নিজের দোষ স্বীকার করে এবং গ্রামবাসী তাকে অর্থদন্ড করে। উল্লেখ্য গত মে অমিত বিশ^াসের বাড়ী থেকে টি মোটর সহ বিভিন্ন মালামাল উদ্ধার হয় এবং উক্ত যুবকের বিরুদ্ধে মাদক ব্যবসা এবং ছিচকে চুরির অভিযোগ পূর্ব থেকে রয়েছে।

রূপসায় রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন

রূপসা প্রতিনিধি

রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের দেয়াড়া এলাকায় বীর মুক্তিযোদ্ধা মো: ওয়াজেদ আলী শেখ (৭১) গত জুন রাতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি—- রাজিউন)তিনি বেশ কিছুদিন ঘরে ক্যান্সার রোগে ভুগছিলেন। আজ জুন দুপুরে দেয়াড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় স্কুল মাঠে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। সময় গার্ড অব অনার প্রদান করে রূপসা থানার আইচগাতী ক্যাম্পের একদল পুলিশ। সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি খান মাসুম বিল্লাহ, আইচগাতী ইউপি চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, মুক্তিযোদ্ধা ডেপুটি কামান্ডার কাজী ইয়াহিয়া, মুক্তিযোদ্ধা বজলুর রশীদ আজাদ, আতিয়ার রহমান, নাসির উদ্দিন, আনোয়ার হোসেন, আবু বকর, খান দেলোয়ার হোসেন প্রমুখ।

রূপসায় গাঁজা ও  ইয়াবাসহ  ২জন ডিবি পুলিশের হাতে গ্রেফতার

রূপসা প্রতিনিধিঃ 

খুলনা জেলার  পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান এর দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ  উজ্জ্বল কুমার দত্ত এর নেতৃত্বে এসআই (নিঃ) আল আমিন সংগীয় অফিসার ফোর্সসহ একটি টীম রূপসা থানা এলাকায় অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাজা ২০পিচ ইয়াবাসহ ২জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হল রূপসার নৈহাটি ইউনিয়নের ইলাইপুর এলাকার আলী হোসেনের ছেলে  কবির মীর (৪৫) বাগমারা এলাকার কওসার আলী মীরের ছেলে আজগর আলী মীর (২৬)মামলা সূত্রে জানাযায়, গোপন সংবাদের মাধ্যমে ৫জুন  রাত ১০টার টিকে ডিবি পুলিশ জানতে পারে উক্ত এলাকায় দুইজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য বিক্রয়ের জন্য অবস্থান করছে। রূপসা থানাধীন ইলাইপুর সাকিনস্থ জনৈক কবির মীর এর বাড়ীর উঠানে পৌছায়ে আসামীদের গ্রেফতার করে।  এসময় আসামী কবির মীর (৪৫) তার পরিহিত লুঙ্গির ডান কোমরে গোজা একটি সাদা রংয়ের পলিথিনের ভিতর খবরের কাগজ দ্বারা মোড়ানো ১০০ গ্রাম  গাঁজা, এবং আসামী আজগর আলী মীর (২৬) তার পরিহিত প্যান্টের সামনের ডান পকেট হইতে  পলিব্যাগে রক্ষিত ২০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উক্ত ঘটনায় উপরোক্ত আসামিদ্বয়ের বিরুদ্ধে এসআই (নিঃ) আল আমিন জেলা ডিবি খুলনা বাদী হয়ে রূপসা থানায় মামলা দায়ের করেন, যার নং- ০৭, তারিখ- ০৬/০৬/২০২১, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬ (১)