Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবরা খবর

সারা খুলনা অঞ্চলের খবরা খবর

62

খুলনায় সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

স্টাফ রিপোর্টার

নগরীর লবনচরা এলাকার রূপসা সেতু সংলগ্ন মহাসড়কে মেহেরুন্নেছা শার্লী (২১) নামের ঢাকা তিতুমীর কলেজের এক ছাত্রী নিহত হয়েছে। শুক্রবার (জুন) দুপুরে দুর্ঘটনা ঘটে। শার্লী বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার বাহিরদিয়া ইউনিয়নের আট্টাকা গ্রামের মৃত. মহিউজ্জামানের মেয়ে।

এলাবাবাসি জানায়, কলেজছাত্রী শার্লী বাবার মৃত্যুর পর ঢাকা মিরপুরে চাচার বাসায় থেকে লেখাপড়া করতেন। করোনাকালে তিনি ফকিরহাট চলে আসেন এবং ঈদের সময় সাতক্ষীরা সোনালী ব্যাংকে কর্মরত চাচির কাছে বেড়াতে গিয়েছিলেন। সেখানে চাচার সঙ্গে মোটরসাইকেলে বাড়িতে ফেরার পথে খুলনার লবণচরা পৌঁছালে পাশের রাস্তা থেকে একটি বাইসাইকেল হঠাৎ তাদের সামনে চলে আসে। এসময় সাইকেল আরোহীকে বাঁচাতে গেলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে শার্লী ছিটকে রাস্তার পাশের রেলিংয়ের ওপর পড়ে যান। এতে তার মাথায় প্রচ- আঘাত লাগলে ঘটনাস্থলে জ্ঞান হারিয়ে ফেলেন। তাকে উদ্ধার করে প্রথমে খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং পরে খুলনা মেডিক্যার কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত. ঘোষণা করেন।

লবণচরা থানার অফিসার ইনচার্জ সমীর কুমার সরকার বলেন, ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো মামলা দায়ের করতে চায়নি। তারা জেলা প্রশাসকের অনুমতি নিয়ে এলে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়। মেহেরুন্নেছা শার্লীর মরদেহ বর্তমানে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছে।

নগরীতে গোয়েন্দা পুলিশের অভিযানে ৫০০পিস ইয়াবাসহ গ্রেফতার

স্টাফ রিপোর্টার

নগরীর হরিণটানা থানাধীন মোস্তফার মোড়ে অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)৩জুন রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক ব্যবসায়ী হলেন  সাতক্ষীরা জেলা সদরের শ্রীরামপুর গ্রামের মৃত. সিরাজ উদ্দীন সরদার এর ছেলে মো. শহীদুল ইসলাম (৫৩)

ডিবি জানায়, ৩জুন রাত সাড়ে ১১টার দিকে নগরীর হরিণটানা থানাধীন মোস্তফার মোড়ে অভিযান পরিচালনা করে মহানগর ডিবি পুলিশের একটি টিম। এসময় বাবলু হাওলাদারের চায়ের দোকানের সামনে ৫০০ পিস ইয়াবাসহ শহীদুল ইসলামকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে হরিণটানা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

নগরীতে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতে ৭জনকে জরিমানা

স্টাফ রিপোর্টার

নগরীর সদর সোনাডাঙ্গা থানাধীন বিভিন্ন এলাকায় করোনা ভাইরাসের সচেতনতা উপেক্ষা করে জনসমাগম করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে করোনা ভাইরাস রোধকল্পে ৭জনকে সাড়ে হাজার টাকা জরিমানা করেছে র‌্যাব-খুলনা, এর একটি আভিযানিক দল। শুক্রবার (৪জুন) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত খুলনা জেলার সহকারী কমিশনার কেএমপি নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

দ-প্রাপ্তরা হলেন নগরীর বাগমারার কাশেম হাওলদার এর ছেলে মো. বাবুল (৪৩) কে ৩০০ টাকা,  বসুপাড়ার ছলেমান মোল্লার ছেলে মহিউদ্দিন মোল্লা (৩০) কে ১০০ টাকা,  শেখপাড়া

১৫৫ বিকে রায় রোডের গোলাম রসুলে ছেলে আমানুল্লাহ (২৫) কে  ২০০ টাকা,  কদমতলার সোহরাব হোসেনের ছেলে লিমন (২৬) কে ২০০ টাকা,  সোনাডাঙ্গার আব্দুর রহমানের ছেলে মো. নাজমুল ইসলাম (৩০) কে  হাজার টাকা,  সোনাডাঙ্গা হাসানবাগের

শেখ আশরাফ আলীর ছেলে শেখ দেলোয়ার (৪৫) কে  ৫০০ টাকা ও  খালিশপুর পিপলস্ জুট মিলের সিদ্দিকুর রহমানের ছেলে দীন মোহাম্মদ (২৫) কে ২০০ টাকা। অভিযুক্ত ব্যক্তিরা জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে স্বেচ্ছায় পরিশোধ করেন।

র‌্যাব-জানায়, শুক্রবার (৪জুন) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নগরীর সদর সোনাডাঙ্গা থানাধীন বিভিন্ন এলাকায় করোনা ভাইরাসের সচেতনতা উপেক্ষা করে জনসমাগম করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে র‌্যাবের সহযোগিতায় খুলনা জেলার সহকারী কমিশনার কেএমপি নির্বাহী ম্যাজিস্ট্রেট। এসময় ভাইরাসের সচেতনতা উপেক্ষা করে জনসমাগম করায় ৭জনকে সাড়ে হাজার টাকা জরিমানা করা হয়।

চুয়াডাঙ্গায় র‌্যাবের অভিযানে ২১ কেজি  গাঁজাসহ গ্রেফতার

স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানাধীন জয়রামপুর গ্রামে অভিযান চালিয়ে ২১ কেজি  গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। শুক্রবার (৪জুন) দুপুর পৌনে ২টার দিকে গোপন সংবাদের মাধ্যমে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন চুয়াডাঙ্গা জেলা সদরের জালফুকা মাঠপাড়ার মৃত. আব্দুল হামিদের ছেলে মো. হারুন অর রশিদ (৩৮), আলমডাঙ্গা থানার হাকিমপুর গ্রামের মৃত.  সনজের আলীর ছেলে মো. টিটন (৩৫) ও  লাই লক্ষীপুর গ্রামের মো. তাহের এর ছেলে মোহাম্মদ জাহাঙ্গীর (৪৫)। 

র‌্যাব-জানায়, শুক্রবার (৪জুন) দুপুর পৌনে ২টার দিকে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানাধীন জয়রামপুর গ্রামে অভিযান পরিচালনা করে র‌্যাবের একটি আভিযানিক দল। এসময়

হযরত আলী এর খেজুর বাগান থেকে ২১ কেজি  গাঁজাসহ  হারুন অর রশিদ, মো. টিটন ওমোহাম্মদ জাহাঙ্গীরকে গ্রেফতার করা হয়। তাদের দামুড়হুদা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজ করা হয়েছে।

মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধর মৃত্যু

মণিরামপুর (যশোর) প্রতিনিধি :

যশোরের মণিরামপুরে মোটরসাইকেলের ধাক্কায় আমিন মোল্লা (৭৫) নামে এক বৃদ্ধর মৃত্যু হয়েছে। শুক্রবার (৪জুন) সকাল নয়টার দিকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এরআগে বৃহস্পতিবার (৩জুন) রাত আটটার দিকে মণিরামপুর-নেহালপুর সড়কের কামালপুর মোড়ে তিনি দুর্ঘটনার শিকার হন।

নিহত আমিন মোল্লা কামালপুর ওয়ার্ডের কাউন্সিলর বাবুল আক্তারের পিতা।

মণিরামপুর থানার এসআই আক্তারুল ইসলাম বলেন, বৃহস্পতিবার রাতে রাস্তা পার হচ্ছিলেন আমিন মোল্লা।  এসময় নেহালপুরের দিক থেকে আসা দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় স্বজনরা আমিন মোল্লাকে মণিরামপুর হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে যশোর জেনারেল হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে মারা যান বৃদ্ধ। ফুলবাড়ীগেট

মাইলপোষ্টে  ইজিবাইক গ্যারেজে ডাকাতির ঘটনায় ১ সপ্তাহ অতিবাহিত হলেও আসামী গ্রেফতার হয়নি

নিজস্ব (খুলনা) প্রতিনিধি

নগরীর দৌলতপুর থানাধীন ফুলবাড়ীগেট মাইলপোষ্ট এ ইজিবাইক গ্যারেজে ডাকাতির ঘটনায় ভুক্তভোগি মমতাজ বেগম বাদী হয়ে দৌলতপুর থানায় মামলা দায়ের করার ১ সপÍাহের বেশি সময় পার হলেও মালামাল উদ্ধার বা আসামীকে আটক করতে পারেনি পুলিশ । মামলার এজাহার সুত্রে জানা যায় , গত ২৮ মে রাত পৌনে ১১ টায় মাইলপোষ্টএলাকার মমতাজের ইজিবাইক এর গ্যারেজে মুখোশ পরিহিত কয়েকজন ডাকাত মমতাজের বসত ঘরে ঢুকে তার হাত পা ও মুখ বেঁধে শরীরের বিভিন্ন স্থানে যখম করে আলমারি খুলে নগদ ২৬ হাজার টাকা সহ প্রায় ৭০ হাজার টাকার স্বর্নলংকার নিয়ে যায় । মমতাজ বেগম গত ১ জুন ৪ জনকে এজাহার নামীয় ও অজ্ঞাত ২/৩ জনকে আসামী করে দৌলতপুর থানায় মামলা করে। যার নং- ০৩, মামলার আসামীরা হলো খুলনার শেখ পাড়ার মুন্ন া (৪০), অভয়নগরের সিদ্দিপাশার মৃত আয়নাল শেখ এর পুত্র আসলাম শেখ, একই এলাকার মৃত মতিউর রহমানের পুত্র এম মশিউর রহমান টুটুল ও ফুলতলা বরণপাড়া কাইয়ুমের পুত্র রাজু(৩৬)। মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই মিজানুর রহমান জানান আসামীদের আটক ও মালামাল উদ্ধ্রা করতে অভিযান অব্যাহত রয়েছে। মামলার বাদী মমতাজ বেগম বলেন মামলা দায়েরের পর থেকেই আসামীরা আমাকে ও আমার পরিবারের সদস্যদের বিভিন্ন ভাবে হুমকী ধামকী প্রদর্শন করছে মামলা তুলে নেয়ার জন্য। এব্যপারে তিনি প্রশাসনের ঊর্দ্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।

বারাকপুরে স্বতন্ত্র ইউপি চেয়ারম্যান প্রার্থী আনসারের সমর্থকদের বসত বাড়ী ভাংচুর : পিস্তল, গুলি, ককটেল, দেশী অস্ত্রসহ ৫টি মটরসাইকেল উদ্ধার

ফুলবাড়ীগেট (খুলনা) প্রতিনিধি

দিঘলিয়ার বারাকপুর ইউনিয়ন পরিষদের সতন্ত্র ইউপি চেয়ারম্যান প্রার্থী আনসার শেখ এর সমর্থকদের বসত বাড়ীতে ভাংচুর করেছে অস্ত্রধারী সন্ত্রাসীরা। দিঘলিয়া থানা পুলিশ খবর পেয়ে ইউনিয়নের নন্দনপ্রতাপ এলাকার মল্লিকপুর থেকে ১টি পিস্তল, ১টি ম্যাগজিন, ২ রাউন্ড গুলি, ১টি ককটেল, ১টি ছোরা ও ৫টি  মোটরসাইকেল উদ্ধার করেছে। শুক্রবার সকাল পৌনে ৮ টায় নন্দনপ্রতাপ এর ফেরদাউস শেখ এর বাড়িতে বারাকপুরের জাহাঙ্গীর গাজীর পুত্র একাধিক মামলার আসামী পাভেল গাজীর নেতৃত্বে ১৫/২০ জনের একটি সংঘবদ্ধ সন্ত্রাসী দল বসতবাড়ী ভাংচুর করে। এলাকাবাসী থানা পুলিশকে খবর দিলে পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের কাছে থাকা আগ্নেয়াস্ত্র, ককটেল ও মটরসাইকেলসহ অন্যান্য অস্ত্র ফেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। স্বতন্ত্র ইউপি চেয়ারম্যান প্রার্থী আনসার শেখ জানান, এর আগেও একাধিকবার আমার বাড়িতে হামলা হয়েছে। শুক্রবার সকালে নন্দনপ্রতাপের ফেরদাউস শেখসহ আমার কয়েকজন সমর্থকদের বাড়িতে  ইউপি চেয়ারম্যান গাজী জাকির হোসেনের পোষা সন্ত্রাসী বাহিনী পাভেল গাজী, সাইদুল নিকেরী, আজাদ নিকেরী, ইলিয়াজ শেখ , পলাশ মিনার নেতৃত্বে এ হামলা হয়েছে। এদের বিরুদ্ধে এলাকাবাসী বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিলেও প্রশাসন কোন পদক্ষেপ না নেয়াতে তারা বেপরোয়া হয়ে ওঠে। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এব্যাপারে দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ আহসান উল্লাহ চৌধুরী জানান, এঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং জিজ্ঞাসাবাদের জন্য নন্দনপ্রতাপ এলাকার পরমানন্দ ব্যনার্জীর পুত্র প্রকাশ ব্যনার্জীকে থানা হেফাজতে আনা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

প্রস্তাবিত বাজেট শিল্প শ্রমিক স্বার্থ বিরোধী বাজেট: বাম জোটের নেতৃবৃন্দ

খবর বিজ্ঞপ্তি

২০২১-২২ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটকে শিল্প শ্রমিক স্বার্থ বিরোধী বাজেট হিসেবে আখ্যায়িত করে বাম গণতান্ত্রিক জোট খুলনা জেলা কমিটির নেতৃবৃন্দ বিবৃতি প্রদান করেছেন। তাঁরা বলেন, এই বাজেটে আমলা, ধনী বড় বড় ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করা হয়েছে। খুলনাসহ সারাদেশে বন্ধকৃত রাষ্ট্রীয় পাটকল চিনিকল পুনরুজ্জীবিত করার উদ্যোগ বাজেটে অনুপস্থিত। দীর্ঘমেয়াদী করোনা ভাইরাসের আঘাত মোকাবিলায় বাজেটে উল্লেখযোগ্য কোন দিকনির্দেশনা নেই। কোন বরাদ্দও নেই। ধনী তোষণ, কর্পোরেট কর কমানো, কালো টাকা অপ্রদর্শিত টাকাকে সাদা করার সুযোগ দেয়াসহ আমলা-ধনীদের খুশি করার দিকেই বেশী গুরুত্ব দেয়া হয়েছে। সাধারণ মানুষের ওপর ভ্যাট-ট্যাক্স বৃদ্ধি করে তাদেরকে আরো অর্থনৈতিকভাবে দুর্বল করা হচ্ছে।  বাম গণতান্ত্রিক জোট খুলনা জেলা কমিটির পক্ষ থেকে বাজেট সম্পর্কে এই প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়। প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ভ্যাট-ট্যাক্সসহ পরোক্ষ করের বোঝা বৃদ্ধি করে সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়ানো হচ্ছে। ৪২ শতাংশ কর্মসংস্থান-খাদ্য নিরাপত্তার ক্ষেত্র কৃষিখাত ১৭ কোটি মানুষের স্বাস্থ্য ব্যবস্থা বরাবরের ন্যায় উপেক্ষিত। বন্ধকৃত ২৫টি পাটকল চালু, আধুনিকায়ন, বদলী-দৈনিকভিত্তিক নাম বিভ্রাট সংশোধনপূর্বক স্থায়ী পাটকল শ্রমিকদের সমুদয় বকেয়া পাওনা পরিশোধের জন্য কোন বরাদ্দের কথা উল্লেখ নেই। নেতৃবৃন্দ আরো বলেন, করোনায় নতুন করে কর্মহীন হয়ে পড়া আড়াই কোটি মানুষ, ৪২ শতাংশ দারিদ্রসীমার নীচে চলে যাওয়াসহ অসংগঠিত খাতে সাড়ে কোটি শ্রমজীবীর জন্য সুরক্ষা ব্যবস্থা গ্রাম-শহরের শ্রমজীবী-মধ্যবিত্ত জনগণের জন্য রেশনসহ খাদ্য নিরাপত্তার জন্য বরাদ্ধ ঘোষিত বাজেটে অনুপস্থিত। এই বিশাল আকারের বাজেটে চাতুর্যপূর্ণ কথামালার আপ্তবাক্যে জনগণের মৌলিক বিষয় সুকৌশলে আড়াল করার প্রয়াস মাত্র। নেতৃবৃন্দ ঘোষিত বাজেট প্রত্যাখ্যান করে ১৭ কোটি মানুষের স্বাস্থ্য, শিক্ষা, শিল্প, কৃষি, সামাজিক নিরাপত্তা, কর্মসংস্থানসহ জনস্বার্থকে প্রাধান্য দিয়ে এবং সকল মানুষকে টিকার আওতায় আনার রোডম্যাপও বাজেটে ঘোষণা করার আহবান জানান। বিবৃতিদাতারা হলেনÑবাম গণতান্ত্রিক জোট গণসংহতি আন্দোলন খুলনা জেলা সমন্বয়ক মুনীর চৌধুরী সোহেল,বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় সদস্য জেলা সভাপতি ডাঃ মনোজ দাশ, কেন্দ্রীয় সদস্য এস রশীদ, জেলা সাধারণ সম্পাদক এ্যাড. এম এম রুহুল আমীন,বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ খুলনা জেলা সমন্বয়ক জনার্দন দত্ত নান্টু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) কেন্দ্রীয় সদস্য খুলনা জেলা সভাপতি মোজাম্মেল হক খান, সাধারণ সম্পাদক গাজী নওশের আলী, ইউনাইটেড কমিউনিস্ট লীগ খুলনা জেলা সম্পাদক ডাঃ সমরেশ রায়, সিপিবি খুলনা মহানগর সভাপতি এইচ এম শাহাদাৎ, সাধারণ সম্পাদক এ্যাড. মোঃ বাবুল হাওলাদার, গণসংহতি আন্দোলন খুলনা জেলা সদস্য সচিব মারুফ গাজী, ইউসিএলবি’জেলা সম্পাদকমন্ডলীর সদস্য মোস্তফা খালিদ খসরু, কাজী দেলোয়ার হোসেন, আনিসুর রহমান মিঠু, বাসদ সদস্য আবদুল করীম, কোহিনুর আক্তার কণা প্রমুখ।

যশোওে গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ি আটক

যশোর অফিস

যশোরে দুই কেজি গাঁজাসহ নাজমা বেগম নামের একজন নারী মাদক ব্যবসায়িকে আটক করেছে কোতয়ালী পুলিশ।

শুক্রবার দুপুর ২টার দিকে শহরের শংকরপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে তাকে আটক করা হয়।

নাজমা বেগম খুলনা জেলার রুপসা উপজেলার রাজাপুর মালোপাড়ার ফারুক মোল্যার স্ত্রী।

কোতয়ালী থানার এসআই রেজাউল করিম বলেন, পুলিশের কাছে গোপন খবর ছিল- বেনাপোল সীমান্ত থেকে আনা গাঁজার একটি চালান যশোর হয়ে খুলনা যাচ্ছে। দুপুর ২টার দিকে অভিযান চালিয়ে একটি শপিং ব্যাগের মধ্যে থাকা দুই কেজি গাঁজা উদ্ধারসহ নাজমা বেগমকে আটক করা হয়। ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

যশোরে গাঁজা বিক্রির সময়ে আটক

যশোর অফিস

এক কেজি গাঁজা বিক্রির পরে হাতবদলের সময় তিন কারবারিকে আটক করেছে যশোর সদর ফাঁড়ি পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে যশোর শহরের পূর্ববারন্দীপাড়া বউবাজার থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন পূর্ববারান্দীপাড়া বউবাজারের টগর ওরফে মিন্টুর ছেলে বাঁধন, সদর উপজেলার সতীঘাটা গ্রামের শহিদুলের ছেলে নয়ন এবং একই গ্রামের ১৬ বছরের এক কিশোর।

ফাঁড়ির এসআই শরিফুল ইসলাম বলেন, ‘পূর্ববারান্দীপাড়ার আলোচিত মাদক ব্যবসায়ী বাঁধন। আমাদের কাছে গোপন খবর ছিল, বাঁধন এক কেজি গাঁজা বিক্রি করছে সতীঘাটা গ্রামের দুই ব্যাক্তির কাছে। রাত সাড়ে ১২টার সময় গাঁজা বিক্রেতা বাঁধন ক্রেতা নয়নকে আটক করি। নয়নের সাথে ইমন একজন নামে এক কিশোরকেও থানায় আনা হয়েছে। ঘটনায় তিনজনের নামেই মাদক মামলা হয়েছে।’

যশোওে সন্ত্রাসী-চাঁদাবাজদের গ্রেফতার দাবিতে ভোরের সাথী’মানববন্ধন

যশোর অফিস

সংগঠনের সদস্য ব্যবসায়ী সঞ্জীবন ভদ্রের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ এবং চাঁদাবাজচক্রকে গ্রেফতারের দাবিতে ‘ভোরের সাথী’ নামে একটি সামাজিক সংগঠন শুক্রবার সকালে প্রেসক্লাব যশোরে সামনে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ করেছে।

সকাল দশটায় শহরের মুজিব সড়কস্থ প্রেসক্লাবের সামনে শুরু হওয়া মানববন্ধনে সংগঠনের অর্ধশতাধিক সদস্য অংশ নেন। মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতায় বলা হয়, এই শহরের স্বাস্থ্য সচেতন নাগরিকদের সংগঠন ভোরের সাথী সামাজিক নানা কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। অরাজনৈতিক এই সংগঠনের অন্যতম সদস্য সঞ্জীবন ভদ্রের বসবাস শহরের ভোলা ট্যাংক রোডে। সেখানে তিনি একটি বাড়ি নির্মাণ করতে গেলে ওই এলাকার চিহ্নিত চাঁদাবাজরা তার কাছে চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকার করায় গত ২৫ মে দুপুরে তাকে বাড়ি থেকে ডেকে সন্ত্রাসীরা তার উরুতে উপর্যুপরি ছুরিকাঘাত কওে যাওয়ার সময় শাসিয়ে যায়, চাঁদা না দিলে আরও বড় ধরনের ক্ষতি করবে।

সমাবেশে বলা হয়, গুরুতর আহত সঞ্জীবনকে স্থানীয়রা উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে দেন। এই ঘটনায় সন্ত্রাসীদের বিরুদ্ধে কোতয়ালী থানায় মামলাও করা হয়েছে। কিন্তু পরিতাপের বিষয়, পুলিশ এখন পর্যন্ত হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার করতে পারেনি।

যশোরের পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করে বলা হয়, তারা শুনেছেন চাঁদাবাজ, অস্ত্রবাজ-সন্ত্রাসীদের প্রতি জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। কিন্তু ঘটনার প্রায় দশ দিন অতিবাহিত হলেও আসামিদের গ্রেফতার করা হয়নি।

তারা অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান।

সংগঠনের সাধারণ সম্পাদক হারুন অর রশিদের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তৃতা করেন সহ-সভাপতি মোবাশ্বের হোসেন বাবু, একেএম কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক হাতেম আলী সরদার, প্রশিক্ষক ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম, নির্বাহী সদস্য জাকির হোসেন পলাশ, অসীম কুণ্ডু, অ্যাড. মাহমুদ হাসান, তৌহিদ জামান, হাঁটার সাথীর সদস্য সুশীলকুমার প্রমুখ।

যশোরে বিএসপির সাহিত্য সভা অনুষ্ঠিত

যশোর অফিস

বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) যশোরের উদ্যোগে শুক্রবার সকাল ১০টায় ভার্চুয়ালে সাহিত্য সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি কবি কাজী রকিবুল ইসলাম।

সাহিত্য সভায় আলোচক হিসেবে বক্তব্য রাখেন ড. শাহনাজ পারভীন, কবি পারভীনা খাতুন কবি শাহরিয়ার সোহেল।

বিএসপির সাংগঠনিক সম্পাদক রবিউল হাসনাত সজল মোস্তাফিজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না।

সাহিত্য সভায় কবিতা পাঠ আলোচনায় অংশ নেন, কবি কলামিস্ট শাহ আলম খসরু, রাশিদা আখতার লিলি, এমএ কাসেম অমিয়, অরুন বর্মণ, জাহানারা খান কোহিনূর, সোনিয়া সুলতানা চাঁপা, হুমায়ন কবীর, স্বপ্ন সাহা (ভারত) রাজপথিক, কাজী নূর প্রমুখ।

যশোরে আরো ৫৪ জনের করোনা শনাক্ত

যশোর অফিস

যশোরে আরো ৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টার থেকে করোনা টেস্টের এই তথ্য জানানো হয়েছে।

এদিন জিনোম সেন্টারে যশোরের ২৩৪ জনের নমুনা পরীক্ষা করে ৫৪ জনের, মাগুরার ২৩ জনের নমুনা পরীক্ষা করে জনের নড়াইলের ১৮ জনের নমুনা পরীক্ষা করে জনের নমুনাতে করোনা পজেটিভ পাওয়া গেছে।

এর আগে বৃহস্পতিবার বুধবার এখান থেকে যথাক্রমে যশোরের ৪৩ ৫৬ জনের করোনা শনাক্তের তথ্য জানানো হয়।

ফুলতলায় প্রফেসর অচিন্ত্য কুমার ভৌমিকের স্মরণে নাগরিক শোক সভা

ফুলতলা প্রতিনিধি

কথা সাহিত্যিক, গীতিকার, নাট্যকার ফুলতলার কৃতি সন্তান প্রফেসর অচিন্ত্য কুমার ভৌমিকের স্মরণে ফুলতলা উপজেলা পরিষদ আয়োজিত নাগরিক শোক সভা উপজেলা অডিটরিয়ামে শুক্রবার বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ শেখ আকরাম হোসেনের সভাপতিত্বে শ্কো সভায় প্রধান অতিথি ছিলেন যশোর শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ আলহাজ¦ আনোয়ারুজ্জামান মোল্যা, ওয়ার্কার্স পার্টি খুলনা জেলা শাখার সভাপতি এ্যাড. মিনা মিজানুর রহমান, সাধারণ সম্পাদক কম. আনছার আলী মোল্যা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহীন জামান পন, প্রফেসর অচিন্ত্য কুমার ভৌমিকের ছোট ভাই ইঞ্জিনিয়ার অপূর্ব কুমার ভৌমিক। প্রভাষক গৌতম কুন্ডুর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভুইয়া শিপলু, সাংবাদিক গবেষক বিধানদাশ গুপ্ত, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফজলে খোদা বাচ্চু, প্রেসক্লাব সভাপতি তাপস কুমার বিশ^াস, অনুপম মিত্র। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির থানা সম্পাদক সন্দিপন রায়, প্রভাষক জাহাঙ্গীর আলম, রেজোয়ান রাজা, সহকারী অধ্যাপক মোঃ নেছার উদ্দিন, সুব্রত কুমার বিশ^াস, সাংবাদিক শেখ মনিরুজ্জামান, আরিফুজ্জামান বাবলু, ইউপি সদস্য আঃ রহমান সরদার, বীর মুক্তিযোদ্ধা সুবোধ কুমার বসু, নওশাদ হোসেন মিলু, ডাঃ সরোজ কুমার সুর, অনুপ বিশ^াস, শাহীনুর রহমান প্রমুখ।

ফুলতলায় প্রয়াত বিএনপি নেতা সরদার তাহেরুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

ফুলতলা প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফুলতলা উপজেলা শাখার যুগ্ন আহবায়ক সাবেক ছাত্রনেতা সরদার তাহেরুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার বিকাল ৪টায় স্থানীয় নতুনহাট দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা, দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক সরদার সেলিম সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা সহসভাপতি এস রহমান বাবুল। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন যুগ্ন আহবায়ক ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার, শেখ আঃ সালাম, আনোয়ার হোসেন বাবু, মশিউর রহমান বিপ্লব, শফিক আহমেদ মেঝবা, মোল্যা কামরুল ইসলাম, মোঃ হালিম সরদার, মোঃ তুষার মোল্যা, ইদ্রিস মোল্যা, কামরান হোসেন, মোঃ ইয়ার আলী, সিরাজুল ইসলাম মিন্টু, মোঃ মমিন সরদার, আনিছুর রহমান রনি, মোঃ মিনা মুরাদ, সৈয়দ আল শাকিল, মোঃ আলামিন সানা, মফিজুর জমাদ্দার, ইউসুফ মোড়ল প্রমুখ। 

ম্যাটস্ খুলে দেওয়ার দাবিতে সাতক্ষীরার নলতায় শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ”

কে এম রেজাউল করিম দেবহাটা

স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খোলা, সাপ্লিমেন্ট পরীক্ষার ফলাফল প্রকাশ ২০১৮ সালে পাশকৃত শিক্ষার্থীদের মূল সনদপত্র প্রদাণের দাবিতে বিক্ষোভ সমাবেশে করেছে ম্যাটস শিক্ষার্থীরা।

জুন বৃহস্পতিবার দুপুরে কালিগঞ্জ উপজেলার নলতায় সাতক্ষীরা মেডিকেল এ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুল (ম্যাটস)’ এর সামনে বিক্ষোভের আয়োজন করে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্ট’এ্যাসোসিয়েশন সাতক্ষীরা ম্যাটস্ শাখা এতে ব্যানার ফেস্টুন নিয়ে বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা অংশ নেয়।

 সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্ট’এ্যাসোসিয়েশন ম্যাটস্ সাতক্ষীরা শাখার সমন্বয়ক মো: মুজাহিদুল ইসলাম সহ-সমন্বয়ক মাসুম বিল্লাহ

বক্তারা বলেন, বছরের বেশি সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে হাজার হাজার শিক্ষার্থী হতাশাগ্রস্থ। তাই দ্রুত স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পাশাপাশি সাপ্লিমেন্ট পরীক্ষার ফলাফল প্রকাশ সনদ প্রদাণের দাবি জানানো হয়।

কর্মসূচি সম্পর্কে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মো: আর এইচ রিফাত জানান, জুন সারাদেশে ম্যাটস শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করছে। আগামী সাত দিনের মধ্যে দাবির বিষয়ে অগ্রগতি না হলে দাবি সংশ্লিষ্ট রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদের সম্মুখে অবস্থান ধর্মঘট ঘোষণা করবে বিডিএমএসএ কেন্দ্রীয় ছাত্র সংসদ।

দেবহাটায় ছোট ভাইয়ের মারপিটে বড় ভাই আহত, হাসপাতালে ভর্তি

কে এম রেজাউল করিম দেবহাটা

দেবহাটার পল্লীতে এক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছোট ভাইসহ তার সহযোগীদের মারপিটে বড় ভাই আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। ঘটনায় আহতের স্ত্রী বাদী হয়ে দেবহাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে। থানায় লিখিত অভিযোগটি দায়ের করেছেন দেবহাটা উপজেলার তিলকুড়া গ্রামের গোলাম মোস্তফার স্ত্রী সালমা খাতুন (৩০)লিখিত অভিযোগ মতে জানা গেছে, ৪জুন, ২০২১ ইং শুক্রবার সকাল ১০ টার দিকে বাদীনির স্বামী গোলাম মোস্তফাকে তার ছোট ভাই তিলকুড়া গ্রামের আবুল হাসান তার বাড়িতে ডাকে। গোলাম মোস্তফা সেখানে গেলে আবুল হাসান (৪৫), আবুল হাসানের ছেলে আবু রায়হান (১৮), আবুল হাসানের স্ত্রী হীরা খাতুন (৩৫), একই গ্রামের আব্দুল রশিদের স্ত্রী হেলেনা খাতুন (৫৫) সুবর্নাবাদ গ্রামের ওয়াজেদ আলী (৬৫) একত্রে মিলে আবুল হাসানের বাড়ির উঠানে মারপিট করে। সকল আসামীদের মারপিটে ডাক চিৎকার শুনিয়া বাদী তার ছেলে সাদিকুর ঘটনাস্থলে গেলে ১নং আসামী আবুল হাসান বাদীর ছেলে সাদিকুরকেও মারপিট করে এবং বাদীকেও মারপিট করে। পরে স্থানীয়দের সহযোগীতায় রক্তাক্ত অবস্থায় বাদীর স্বামী গোলাম মোস্তফাকে সখিপুরস্থ দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এঘটনা উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে। দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা জানান, মারপিটের বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

কুষ্টিয়ায় দৌলতপুরে এক নারীর লাশ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে শ্যামলী খাতুন (৩০) নামের এক স্বামী পরিত্যক্ত নারীকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ শুক্রবার সকালে উপজেলার আড়িয়া ইউনিয়নের ঘোড়ামারা গ্রামের বাড়ির পাশের ধনচে ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত শ্যামলী ঘোড়ামারা গ্রামের মো. তাজমত

আলির মেয়ে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির উদ্দিন জানান, ধনচে ক্ষেতে শ্যামলীর লাশ পরে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দিলে আমরা এসে তার লাশ উদ্ধার করি। নিহতের গলায় চোখে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময় তাকে শ্বাসরোধ করে হত্যা করে হয়েছে। কী কারণে কে বা কারা শ্যামলীকে হত্যা করেছে তা তদন্ত করা হচ্ছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ১০ জনকে আটক

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ১০ জনকে আটক করেছে ৫৮ বিজিবি। শুক্রবার সকালে মহেশপুরের শ্যামসকুড় সীমান্ত এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো, মোঃ শহিদুল ইসলাম কোয়েল (৫৫), মোঃ রবিউল ইসলাম (২১), তার স্ত্রী মোছাঃ কহিনুর খাতুন (১৯), মোঃ আব্দুল হক (৩০), মোছাঃ লুতফুন্নেছা (৩৫), মোঃ আব্দুল করিম (২৫), মোছাঃ নাছরিন বেগম (২৩), মোঃ ওহিদুল মোড়ল (৩১), শ্রী শ্যামল রায় (২৮)এবং শ্রী মিল্টন রায় (২৮)তাদের বাড়ি সাতক্ষীরা, যশোর, মাদারীপুর, গোপালগঞ্জ খুলনা জেলায়।

মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়ানের পরিচালক লে. কর্ণেল কামরুল আহসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার ভোরের দিকে মহেশপুর শ্যামকুড় সীমান্ত এলাকার  থেকে নারী পুরুষসহ ১০ জনকে আটক করেছে বিজিবি।

আটককৃতদের অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে প্রবেশের চেষ্টা করার অপরাধে পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় মহেশপুর থানায় মামলা দায়ের সোপর্দ করা হয়েছে।

ডাস্টবিন চুরি!

মণিরামপুর (যশোর) প্রতিনিধি :

মনিরামপুর পৌরসভার নম্বর সদর ওয়ার্ড চত্বর থেকে চারটি প্রাস্টিকের ডাস্টবিন চুরি হয়েছে। বৃহস্পতিবার (জুন) দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে ঘটনাটি ঘটে। ময়লা ঢেলে রেখে অপরিচিত দুই যুবক মোটরসাইকেলে চড়ে ডাস্টবিনগুলো নিয়ে গেছেন বলে অভিযোগ ওই ওয়ার্ডের কাউন্সিলর বাবুলাল চৌধুরীর। এমন ঘৃণ্য ঘটনায় হতবাক স্থানীয়রা। তবে এই ঘটনায় থানায় কোন অভিযোগ করেননি কেউ।

মণিরামপুর পৌরসভার সদর ওয়ার্ডের সদ্য নির্বাচিত কাউন্সিলর বাবুলাল চৌধুরী বর্জ্য নিষ্কাশনের জন্য নিজ খরচে এলাকায় ১২ টি প্রাস্টিকের তৈরি ডাস্টবিন বসান গত দুই মাস আগে। ওই সময় ডাস্টবিনের পাশে তিনজন পরিচ্ছন কর্মীর নাম মোবাইল নম্বর সম্বলিত ব্যানারও সাটা হয়েছিল।

কাউন্সিলর বাবুলাল চৌধুরী বলেন, ১২ টি ডাস্টবিন বসানো হয়েছিল। তারমধ্যে ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তারের বাড়ির সামনেরটি দোলখোলা মোড় হয়ে নিউপাড়া ভগবানপাড়া পর্যন্ত রাস্তার পাশ থেকে তিনটি ডাস্টবিন চুরি হয়েছে। কাউন্সিলর বলেন, সুমন সাহ নামে ওয়ার্ডের এক বাসিন্দা রাত সাড়ে ১১ টার দিকে মোটরসাইকেলে চড়ে আসা দুই যুবককে ড্রাম নিয়ে পালিয়ে যেতে দেখেন। পরে তিনি তাড়া করলে তারা দ্রুত পালিয়ে যায়। এরপর সুমন সাহ বিষয়টি আমাকে মুঠোফোনে জানান।

বাবুলাল চৌধুরী বলেন, নির্বাচনে হেরে যাওয়া প্রতিপক্ষের কেউ ঘটনাটি ঘটাতে পারেন বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি আমি থানা পুলিশকে জানাইনি।

       জনবান্ধব বাজেট ঘোষনায় সোনাডাঙ্গা থানা আওয়ামীলীগের অভিনন্দন

খবর বিজ্ঞপ্তি

করোনা সংকটে জীবন জীবিকার প্রাধান্য দিয়ে দুর্যোগকে মোকাবেলা করতে ২০২১-২০২২ অর্থ বছরের জনবান্ধব বাজেট ঘোষনা করায় জননেত্রী প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা তার সরকারকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন সোনাডাঙ্গা থানা আওয়ামীলীগ নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা হলেন সোনাডাঙ্গা থানা আওয়ামীলীগের সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, সাধারন সম্পাদক সাবেক ছাত্রনেতা তসলিম আহম্মেদ আশা, মোঃ আমির হোসেন, মোঃ মোজাফফার হোসেন, জান্নাতুল ফেরদৌস পিকুল, রফিকুল ইসলাম পিটু, জাহাঙ্গির আলী মন্টু, আঃ কাইয়ুম গোরা, এস এম রাজুল হাসান রাজু, এস এম কবির উদ্দিন বাবলু, টি এম আরিফ, কাউন্সিলর আমেনা হালিম বেবী, শরীফ এনামুল কবীর, মোক্তার হোসেন, এজাজ পারভেজ বাপ্পি, কামরুজ্জামান, এড এনামুল হক, আলী আকবর, মোঃ রুহুল আমীন খান, এড শামীম আহম্মেদ পলাশ, খাজা মঈনুদ্দিন, শাহাদাৎ হোসেন, আইয়ুব আলী, তৌহিদুর রহমান দিপু, শিপন চৌধুরী, মেহেজাবিন খান, ইঞ্জিনিয়ার আঃ জব্বার, তোতা মিয়াঁ ব্যাপারী, সেলিম খান মঈন, খান হুমায়ুন কবীর, এড সোহেল পারভেজ, আসাদুজ্জামান মিলটন, নাসরিন ইসলাম, হায়দার আলী খোকন, আরজুল ইসলাম আরজু, মোঃ রাজ্জাক হোসেন, মুন্সি আইয়ুব আলী, চম মুজিবুর রহমান, শেখ নুর ইসলাম, শেখ আবিদ উল্লাহ, শেখ জাহিদুল হক, শেখ আব্দুল আজিজ,মোঃ জাহিদুল ইসলাম,সরদার আঃ হালিম, শেখ হাসান ইফতেখার চালু, ইউসুফ আলী খান, হাজি মোতালেব মিয়াঁ, শেখ রুহুল আমিন, মীর মোঃ লিটন, জাকির হোসেন,রেজাউল করিম, মোঃ সবুর হোসেন,শেখ কুদ্দুস হোসেন, মহাদেব সাহা, মোস্তাক আহম্মেদ টুটুল, সোহেল চৌধুরী, আলী রেজা হায়দার রনি, আনিসুর রহমান, মীর মাসুদ আলী, রকিবুল ইসলাম রকি, এম এম সিপার হায়দার, শেখ সিদ্দিকুর হক, মোঃ মামুন উকিল, মাহবুব মম, জিয়াউর রহমান বাবু সাহেব, এড রাকিবুল ইসলাম, এম আল মামুন চৌধুরী, এস এম মনির হোসেন, মশিউজ্জামান খান মশি, এড জসিমউদ্দিন খান লিটন প্রমুখ।

দাকোপে জমিজমা বিরোধে প্রতিপক্ষের হামলায় ৪জন আহত

দাকোপ (খুলনা) প্রতিনিধি  

দাকোপে জমিজমার বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় দুইজন গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। ঘটনাটি ঘটেছে গত রবিবার সকাল সাড়ে ৭টায় উপজেলার কৈলাশগঞ্জ ইউনিয়নের রামনগর এলাকায়।

ভূক্তভোগী শিক্ষক চঞ্চল মন্ডল জানায়, দীর্ঘদিন যাবৎ তাদের সাথে প্রতিপক্ষ প্রতিবেশি নিখিল মন্ডল গংদের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। ঘটনার দিন চঞ্চলসহ অন্যান্য ভাইরা তাদের স্বত্ব দখলীয় জমিতে মাটি কাটতে গেলে নিখিল গংরা বাধা দেয়। বাক বিতন্ডার এক পর্যায়ে দেশি অস্ত্র সস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। এতে শিক্ষক চঞ্চলসহ তার ভাই চিত্তরঞ্জন মন্ডল, শিক্ষক ললিত মোহন মন্ডল মা বাসন্তি মন্ডল আহত হয়। চঞ্চল চিত্তরঞ্জন মন্ডলকে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এঘটনায় চিত্তরঞ্জন মন্ডল বাদি হয়ে প্রতিপক্ষের নিখিলসহ শ্যামল মন্ডল, রাসমোহন মন্ডল, হেমলতা মন্ডল জোৎ¯œমন্ডলের বিরুদ্ধে দাকোপ থানায় একটি এজাহার দায়ের করেছেন। শিক্ষক চঞ্চল  মন্ডল বলেন, প্রতিপক্ষের কাছ থেকে দীর্ঘ ৩০ বছর আগে ৩৬ শতক জমি কিনে ভোগদখলে আছেন। কিন্তু সেই থেকে প্রতিপক্ষরা তাদের সাথে অহেতুক বিরোধ করে আছেন। ব্যাপারে থানা পুলিশের উপ-পরিদর্শক (এস আই) আব্দুল হালিম বলেন উভয়পক্ষ এজাহার দাখিল করেছেন। তদন্ত করে ঘটনার সত্যতা পেয়ে মামলা হবে।

বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেনি – ইসলামী আন্দোলন

খবর বিজ্ঞপ্তি

২০২১-২০২২ অর্থবছরের ঘোষিত বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেনি। আয়ের উৎস না বাড়িয়ে জনগণের মাথার উপরে ঋণের হার বাড়িয়েই চলছে সরকার। গতানুগতিক বড় বাজেট প্রনয়নের চিন্তা মাথা থেকে ফেলে দিয়ে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে বাস্তব জনবান্ধন বাজেট প্রনয়ন করতে হবে।

গতকাল জুন শুক্রবার গনমাধ্যমে পাঠানো ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর কমিটির সভাপতি আলহাজ্ব মুফতী আমানুল্লাহ সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিন এক যুক্ত বিবৃতিতে একথা বলেন।

তারা আরও বলেন; করোনার সঙ্কটময় পরিস্থিতিতে বাজেট প্রণেতাদের বাজেটে স্পষ্ট হওয়া প্রয়োজন ছিল দূর্নীতিবাজ মন্ত্রী, এমপি, আমলা, ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোকে চাপে ফেলে দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার জন্য পরিকল্পনা সমূহের। প্রয়োজন ছিল সাধারণ জনগণের জন্য সুযোগ-সুবিধা বাড়ানোর। দেশের সঙ্কটময় পরিস্থিতিতেও দুর্নীতিবাজদের দৌরাত্ম থামাতে সরকার পুরোটাই ব্যর্থ।

তারা বলেন, গতানুগতিক বড় বাজেট প্রনয়নের আগে দুর্নীতিবাজদের তালিকা তৈরি করে তাদের অসৎ আয় বিদেশে টাকা পাচারকারীদের টাকা দেশে ফেরত আনতে পারাটার মধ্যেই স্বার্থকতা রয়েছে। জনগণ মাথায় ঘাম পায়ে ফেলে উপার্জন করবে আর এসি রুমে বসে আপনারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দিবেন এটা মেনে নেয়া যায় না। দেশ দেশের জনগণকে বাঁচাতে আগে দুর্নীতি রুখে দিন। প্রস্তাবিত বাজেটে করোনায় বিপর্যস্থ মধ্যবিত্তদের জন্য কিছুই নেই। অথচ জনপ্রশাসনে সর্বোচ্চ বরাদ্দ দিয়ে অবৈধ সরকার আবারো প্রমাণ করলো তারা জনগণের ভোটে নয়; বন্দুকের নল দিয়ে ক্ষমতায় টিকে থাকতে চায়। সামাজিক নিরাপত্তার কথা বললেও সামাজিক নিরাপত্তার মাথাপিছু বরাদ্দ বাড়েনি, এই বাজেটে নতুন দরিদ্র শহরের দরিদ্রদের জন্য কোনই কর্মসূচি রাখা হয়নি। বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান এই অর্থ বাজেটে তিনটি খাতকে গুরুত্ব দেয়ার বিষয় সুপারিশ করেছে এবং কর্মসংস্থান সৃষ্টি করবে এমন ব্যয় রেখে অনুৎপাদনশীল ব্যয় কাট ছাট করার পরামর্শ দিয়েছেন। কিন্তু প্রস্তাবিত বাজেটে তা সম্পূর্ন রুপে উপেক্ষিত হয়েছে।

পাইকগাছায় দ্বিতীয় পক্ষের স্ত্রী, সন্তান কর্তৃক প্রথম পক্ষের স্ত্রীর ক্রয়কৃত জমির গাছ কেটে ক্ষয়ক্ষতি

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছায় দ্বিতীয় পক্ষের স্ত্রী সন্তানরা  প্রথম পক্ষের স্ত্রীর জমির পুকুরের মাছ, গাছ, কেটে ক্ষতি অভিযোগ। ঘটনায় পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল মেজিষ্ট্রেট আদালতে মামলা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, পাইকগাছা পৌরসভার ৯নং ওয়ার্ডে সাহেব আলী গাজীর দ্বিতীয় স্ত্রী, পুত্ররা ঘটনা ঘটায়। সময় দ্বিতীয় পক্ষের ছেলে তুহিন,শাহিনুর, রহিমা, মিলে প্রথম পক্ষের স্ত্রী হাসিনা কন্যাদের ক্রয়কৃত জমি জোর পূর্বক জবর দখল করে রাখে। ১২ এপ্রিল পুকুরে জাল টেনে মাছ মেরে বিক্রি করে। ২৬ এপ্রিল গোল বাগান কেটে ক্ষতিসাধন করে। মৎস্য ঘেরের বাসা ভাংচুর করে  জবরদখলে রেখেছে।  তুহিন শাহিনুর গাজী বলেন, আমার পিতার নিকট থেকে প্রথম পক্ষের স্ত্রী পুত্র কন্যারা জোর পূর্বক জমি লিখে নিয়েছে। পিতা সাহেব আলী গাজী বলেন, আমার জমি টাকার জন্য প্রথম স্ত্রীর কাছে বিক্রি করেছি। আমার কাছ থেকে কেউ জোর পূর্বক জমি লিখে নেয়নি। ঘটনায় পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল মেজিষ্ট্রেট আদালতে  হাসিনা বেগম মামলা করে। বিজ্ঞ বিচারক মামলাটি আমলে নিয়ে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহনের জন্য পাইকগাছা  থানা অফিসার ইনচার্জ (ওসি) কে নির্দেশ দিয়েছেন। ওসি এজাজ শফি জানান বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।

পাইকগাছায় বঙ্গবন্ধু বঙ্গমাতা টুর্নামেন্টের উদ্বোধন

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছায় উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্ট বালক বালিকা অনূর্ধ্ব-১৭ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার দুুপুর পৌনে ১২টায় পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। উদ্বোধনী খেলায় চাঁদখালী ইউনিয়ন লতা ইউনিয়ন ফুটবল একাদশ অংশ নেয়। খেলায় লতা ইউনিয়ন একাদশকে চাঁদখালী ফুটবল একাদশ ১-গোলে পরাজিত করে জয়লাভ করে। উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী’সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌরসভার মেয়র সেলিম জাহাঙ্গীর, ওসি এজাজ শফী, উপজেলা ভাইস চেয়ারম্যান শিহাবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, প্যানেল মেয়র শেখ মাহবুবুর রহমান রঞ্জু, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সম্পাদক ইলিয়াস হোসেন, পাইকগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. মোসলেম উদ্দীন আহম্মেদ, কোষাধ্যক্ষ এস,এম, বাবুল আক্তার সহ সরকারী বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। খেলাটি পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন শেখ মিনারুল ইসলাম মিনার, সহকারী পরিচালক ছিলেন, মোঃ হাফিজুর রহমান আজিজুল ইসলাম। এছাড়া একই সময় অপর ভেন্যু পাইকগাছার কপিলমনি সহচরী বিদ্যামন্দির মাঠে আরও একটি খেলা উদ্ভোধন করা হয়।  প্রতিনিধি পাইকগাছা : পাইকগাছায় উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্ট বালক বালিকা অনূর্ধ্ব-১৭ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার দুুপুর পৌনে ১২টায় পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। উদ্বোধনী খেলায় চাঁদখালী ইউনিয়ন লতা ইউনিয়ন ফুটবল একাদশ অংশ নেয়। খেলায় লতা ইউনিয়ন একাদশকে চাঁদখালী ফুটবল একাদশ ১-গোলে পরাজিত করে জয়লাভ করে। উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী’সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌরসভার মেয়র সেলিম জাহাঙ্গীর, ওসি এজাজ শফী, উপজেলা ভাইস চেয়ারম্যান শিহাবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, প্যানেল মেয়র শেখ মাহবুবুর রহমান রঞ্জু, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সম্পাদক ইলিয়াস হোসেন, পাইকগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. মোসলেম উদ্দীন আহম্মেদ, কোষাধ্যক্ষ এস,এম, বাবুল আক্তার সহ সরকারী বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। খেলাটি পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন শেখ মিনারুল ইসলাম মিনার, সহকারী পরিচালক ছিলেন, মোঃ হাফিজুর রহমান আজিজুল ইসলাম। এছাড়া একই সময় অপর ভেন্যু পাইকগাছার কপিলমনি সহচরী বিদ্যামন্দির মাঠে আরও একটি খেলা উদ্ভোধন করা হয়।

১নং ওয়ার্ড বিএনপি দোয়া বিতরণ

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪০তম শাহাদাৎ বার্ষিকী উদযাপনের লক্ষে ০১নং ওয়ার্ড বিনপি’উদ্যোগে পুলিশ ফাঁকি বায়তুন মামুনুর জামে মসজিদে দোয়া দুস্থদের মাঝে তবারক বিতরণ করা হয়। সময় উপস্থিত ছিলেন খুলনা মহানগরী’বিএনপি’সভাপতি নজরুল ইসলাম মঞ্জু , শেখ মোশাররফ হোসেন, সিরাজুল হক নান্নু, বেলায়েত হোসেন, আবুল কালাম সিকদার, হাসানুর রশিদ, মিরাজ, জলিল হাওলাদার, এ্যাডঃ কামাল হোসেন, বারেক হাওলাদার, মাজেদুল ইসলাম, লোকমান হোসেন, শাহাজাহান খাঁন, মোঃ হান্নান, সিরাজুল ইসলাম সাগর, মোঃ লাভলু, আব্দুল হামিদ, মোঃ আব্দল্লাহ, মুজিবুর রহমান, বাবলা প্রমুখ।

মহসেন জুট মিল শ্রমিকদের পাওনা পরিশোধের দাবিতে বিক্ষোভ মিছিল

ফুলবাড়ীগেট( খুলনা) প্রতিনিধি

শিরোমনি শিল্প এলাকার বন্ধকৃত মহসেন জুট মিল শ্রমিক কর্মচারীদের চুড়ান্ত পাওনা পরিশোধের দাবিতে বিক্ষোভ মিছিল শুক্রবার  বিকাল টায় গাফফারফুড মোড় থেকে শুরু হয়ে মিলগেটে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয় শ্রমিক নেতা কাজী আমির মুন্সির সভাপতিত্বে মোঃ সাইফুল্লাহ তারেকের পরিচালনায় পথসভায় বক্তৃতা করেন  বেসরকারী পাট , সুতা , বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশন এর সাধারন সম্পাদক গোলাম রসুল খান , বীর মুক্তিযোদ্ধা ক্বারী আসহাফ উদ্দিন, মোঃ মোঃ বাবুল শেখ, আবু তালেব, মোঃ সোহরাব, মোঃ বাবুল, সাংবাদিক মিহির রঞ্জন বিশ্বাস প্রমুখ। পথসভায় নেতৃবৃন্দ বলেন শ্রমিকের পিঠ দেয়ালে ঠেকে গেছে , অতিদ্রত , জেলা প্রশাসক শ্রম পরিচালক এর মাধ্যমে     শ্রমিকদের পাওনা পরিশোধের ব্যাপারে পদক্ষেপ গ্রহন না করা না হলে কঠিন থেকে কঠিনতর আন্দোলন কর্মসুচি ঘোষনা করা।