Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবরা খবর

সারা খুলনা অঞ্চলের খবরা খবর

66

করোনা সংক্রমন আতংকে রয়েছে বেনাপোল সীমান্তের মানুষ

বেনাপোল প্রতিনিধি

করোনা সংক্রমন আতংকে রয়েছে বেনাপোল সীমান্তের মানুষ। মাক্স পরিধান এবং অপ্রয়োজনে ঘরের বাইরে বের না হবার জন্য  বেসরকারিভাবে মাইকিং করা হচ্ছে দিনরাত। তারপরও স্বাস্থ্যববিধি মানছে না লোকজন। আবার বেনাপোলের বিভিন্ন হোটেলে ভারত ফেরত যাত্রিরাও মানছে না কোয়ারেন্টাইন। হোটেলে নিরাপত্তার দায়িত্বে  থাকা আনসারদের ম্যানেজ করে বাজারঘাটে ঘুরে বেড়াচ্ছেন। ফলে সাধারন মানুষের মধ্যে বিরাজ করছে আতংক।

গত ১৫ দিনে বেনাপোল এবং আশপাশের এলাকায় করোনা আক্রান্তের সংখ্যা তিনগুন বেড়ে গেছে। ২ জুন পর্য্যন্ত শার্শা উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪শ ২৩ জন।এর মধ্য আইসোলেশনে আছেন ৬৯ জন। ভারত ফেরত যাত্রিদের নিয়ে  সবচেয়ে বেনাপোল  বন্দর এলাকা রয়েছে ঝুঁকির মধ্যে। সরকারিভাবে আক্রান্তের সংখ্যা ২২ জন বলা হলেও আক্রান্তের সংখ্যা দু’শতাধিক। সবচেয়ে সংক্রমিত এলাকা চেকপোষ্ট ও ভারত সীমান্ত সংলগ্ন গ্রাম বড়আঁচড়া, গাজীপুর এবং দীঘিরপাড় এলাকা। সংক্রমন ঠেকাতে সীমান্ত এলাকা সিলগালা করে দেয়া হয়েছে। অবৈধ অনুপ্রবেশ বন্ধ করতে বিজিবি কঠোর নজরদারি চালাচ্ছে। গত২০ জুন স্থানীয় একটি হোটেল থেকে বের হয়ে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আম বুকিং দিতে গেলে কুরিয়ারের ম্যানেজার পাসপোর্ট যাত্রিকে পুলিশের হাতে তুলে দেয়।

এদিকে গত ১জুন বেনাপোলের বিভিন্ন হোটেলে কোয়ারেন্টাইনে থাকা ৭ জন যাত্রী  করোনা পজিটিভ সংক্রামনে আক্রান্ত হয়েছে। এ খবর চারিদিকে ছড়িয়ে পড়ায় সাধারন মানুষ আতঙ্কগ্রস্থ হয়ে পড়েছে। এর আগে, গত মে মাসে বেনাপোল শহরের আশে পাশে ২৪ জন করোনা পজিটিভ সংক্রামনে আক্রান্ত হবার খবর নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্যকর্মকর্তা।

জেলা সিভিল সার্জন শাহীন হোসেন জানান, হোটেলে অবস্থান করা  ভারত ফেরত যাত্রিদের মধ্যে সংক্রমন ধরা পড়ার বিষয়টি  ঝুঁকিপুর্ণ। গত ২ জুন ৪২ জনের শরীর থেকে নমুনা নেয়া হয়েছে। আক্রান্তদের হোটেল থেকে যশোর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। কোয়ারেন্টাইনে থাকা যাত্রিদের ১৩ দিন পর নেগেটিভ নিশ্চিত করেই ছাড়পত্র দেয়া হচ্ছে।

যারা ভারত থেকে করোনা নেগেটিভ সনদ নিয়ে আসছে তাদেরকেও  বাংলাদেশে পরীক্ষা নিরিক্ষা করা হচ্ছে।

বেনাপোল সিএন্ডএফ এজেন্টের সভাপতি মফিজুর রহমান সজন জানান,  বৈধ অবৈধভাবে অনেকেই সীমান্ত পেরিয়ে বেনাপোলে আসে। সাধারন মানুষের সাথে তাদের মেলামেশা ও হোটেলে থাকাটা বেনাপোলবাসির জন্য বেশ ঝুঁকিপূর্ণ।  বেনাপোলের মানুষ এখন বেশ শঙ্কিত। আবাসিক হোটেল থেকে বিশেষ ব্যবস্হায় যাত্রিরা নেমে বাজারে ঘুরাঘুরি এবং কেনাকাটা করে  হোটেলে প্রবেশ করছে যা খুবই ঝুঁকিপুর্ণ। পুলিশ প্রশাসন কে আরও কঠোর না হলে সংক্রমন ঠেকিয়ে রাখা যাবে না।

২০২১-২০২২ অর্থবছরের গণমুখী বাজেট পেশ করায় অভিনন্দন

খবর বিজ্ঞপ্তি

মহান জাতীয় সংসদে প্রান্তিক জনগোষ্ঠীকে প্রাধান্য দিয়ে ২০২১-২০২২ অর্থবছরের গণমুখী বাজেট পেশ হওয়ায় খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল’কে অভিনন্দন জানিয়েছেন।

এক বিবৃতিতে সিটি মেয়র বলেন, করোনা ভাইরাসের সংকট মোকাবেলায় স্বাস্থ্যসেবার সক্ষমতা বাড়াতে ঘোষিত বাজেটে বাস্তবভিত্তিক দিক নির্দেশনা থাকার পাশাপাশি দেশের পিছিয়ে পড়া কর্মহীন মানুষের জীবন জীবিকার পথ সুগম করতে এ বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া কৃষি, শিক্ষা, শিল্পসহ ইত্যাদি খাতে পর্যাপ্ত বরাদ্দ রাখা হয়েছে যা দারিদ্র বিমোচনসহ কর্মসংস্থান সৃষ্টি ও সামাজিক নিরাপত্তা বেষ্টনি গড়ে তুলতে সহায়ক হবে। সর্বোপরি বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের সংক্রমণের কারণে অর্থনৈতিক বিপর্যয় কাটিয়ে ওঠাসহ দেশের কাঙ্খিত উন্নয়ন ও অগ্রগতি ত্বরান্বিত হবে বলে সিটি মেয়র আশাবাদ ব্যক্ত করেন।

খুলনা সিপিবি’র বাজেট প্রতিক্রিয়া: বাজেটে খুলনার গুরুত্বপূর্ণ সকল খাতই উপেক্ষিত

খবর বিজ্ঞপ্তি

প্রস্তাবিত জাতীয় বাজেটকে গরীব মারার বাজেট আখ্যায়িত করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র খুলনা জেলা ও মহানগর নেতৃবৃন্দ বলেন, এ বাজেটে শ্রমিক ও শিল্পখাতের উন্নয়নে সুনির্দিষ্ট কোনো প্রস্তাবনা নেই। করোনকালীন বিপুল অংশের বেকারদের কর্মসংস্থানের বিষয়টি উপেক্ষিত। স্বাস্থ্যখাতকে প্রাধান্য দেয়ার কথা বলা হলেও তা মারাত্মকভাবে উপেক্ষিত। খুলনার সুন্দরবন রক্ষা, উপকূলীয় বাঁধ নির্মাণ, লবণ পানি অপসারণ, বিশেষ করে বন্ধ পাটকলগুলো চালু, শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধ বা নতুন কোনো শিল্প কারখানা তৈরির দিকনির্দেশনা নেই। একটি বড় সংখ্যার জিডিপি এবং বিশাল অংকের বাজেট দেখালেও ঘাটতির এ বাজেটে রয়েছে শুভঙ্করের ফাঁকি। করের যে লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে তা একেবারেই অবাস্তব। সরকারের উচিৎ ছিল গত বাজেটের ঘাটতি এবং মূল্যস্ফিতি বিবেচনায় রেখে একটি বাস্তবসম্মত বাজেট উত্থাপন করা। একটি বড় অংকের এডিপি’র প্রস্তাবনা থাকলেও এ ব্যাপারে অতীত অভিজ্ঞতা খুবই তিক্ত। বড়লোকের পক্ষের গরীব মারার এ বাজেট প্রত্যাখ্যান করেন নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেনÑসিপিবি’র কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি ডাঃ মনোজ দাশ, সাধারণ সম্পাদক অ্যাড. এম এম রুহুল আমিন, মহানগর সভাপতি এইচ এম শাহাদাৎ, সাধারণ সম্পাদক অ্যাড. মোঃ বাবুল হাওলাদার।

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২১ উপলক্ষে ঝিনাইদহে সাংবাদিকদের অবহিতকরণ সভা

ঝিনাইদহ প্রতিনিধি-

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২১ উপলক্ষে  ঝিনাইদহে সাংবাদিকদের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় ঝিনাইদহ সিভিল সার্জন কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন  ডা. সেলিনা বেগম, এছাড়া ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপু বক্তব্য রাখেন।

অবহিতকরণ সভায় সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয় আগামী ৫ থেকে ১৯জুন তারিখ পর্যন্ত সারা দেশের ন্যায় ঝিনাইদহে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন-২০২১ অনুষ্ঠিত হবে। এই ক্যাম্পেইন চলা কালে ঝিনাইদহ জেলার ৬টি উপজেলার ৪টি পৌরসভার ১৯৬৮টি অস্থায়ী এবং ৯টি স্থায়ীসহ ১৯৭৭টি ক্যাম্পের মাধ্যমে ৬ থেকে ১১ মাসের ২৭,৯৫৯ শিশুকে এবং ১২ থেকে ৫৯ মাস বয়সের ২,০৭,৮৫৯ জন শিশুকে এই টিকা খাওয়ানো হবে বলে জানানো হয়।

অবিলম্বে টেকসই বেড়িবাঁধ নির্মাণসহ টিআরএম পদ্ধতি চালু করতে প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি উপকূলবাসীর

খবর বিজ্ঞপ্তি

দক্ষিণাঞ্চলে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে খুলনার কয়রা-পাইকগাছা, সাতক্ষীরার শ্যামনগর-আশাশুনি উপকূলবাসীর উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ৩ জুন বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে খুলনা প্রেসক্লাবের সামনে  এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় তারা অবিলম্বে টেকসই বেড়িবাঁধ নির্মাণসহ টিআরএম পদ্ধতি চালু করার জন্য প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানান।

মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন খুলনা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক, দৈনিক জন্মভুমির চিফ রিপোর্টার সাংবাদিক সোহরাব হোসেন। কয়রা-পাইকগাছা উন্নয়ন ফোরামের সভাপতি এস এ মুকুলের পরিচালনায় বক্তৃতা করেন খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, সাংবাদিক নেতা কাজী মোতাহার রহমান বাবু, বিশিষ্ট সমাজ সেবক জিএম শহিদুল ইসলাম, সাংবাদিক আহমদ মুসা রঞ্জু, আশরাফুল ইসলাম নূর, আওসাফুর রহমান কাজল, পঙ্কজ দেবনাথ, ড. তহিরুল ইসলাম, ডা. সুবোল চন্দ্র অধিকারী, আইনজীবী রুহুল আমীন, শিক্ষক নেতা হাফিজুর রহমান মন্টু, ইঞ্জিনিয়ার গোলাম রব্বানী, অধ্যাপক মফিজুল ইসলাম, ডাক্তার নূরুল ইসলাম, শি ক্ষক দবির হোসেন, মো. আবু হানিফ, আব্দুল্লাহ আল মামুন, মো. জাকারিয়া, মো. আব্দুল হাই সিদ্দিকী, মো. সালাউদ্দিন, প্রান্ত মন্ডল, অরবিন্দ বৈরাগী, গোপাল চন্দ্র দাস, ডা. নিখিল চন্দ্র, মো. নূরুল্লাহ, শাহীনুর রহমান, আরাফাত হোসাইন, আব্দুল্লাহ বিন আজাদ, ইয়াসিন আরাফাত, মোস্তাফিজুর রহমান, মাহবুবুর রহমান, রবিউল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, উপকূলবাসী ত্রাণ চায় না, টেকসই বেড়িবাঁধ নির্মাণ চায়। বর্তমানে ভাঙন কবলিত বানভাসী মানুষেরা নিদারুণ কষ্টে মানবেতর জীবনযাপন করছে। বিশেষ করে নারী ও শিশুরা সুপেয় পানি, স্যানিটারীর অভাবে খুব কষ্টে রয়েছে। এর মধ্যে আবার পানিবাহিত রোগ দেখা দিয়েছে। বক্তারা আরো বলেন, লোনাপানিতে প্লাবিত হয়ে শিক্ষার্থীদের বই, খাতাসহ শিক্ষা উপকরণ নষ্ট হয়ে গেছে। তাদের লেখাপড়া বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। একদিকে তারা অর্ধাহারে-অনাহারে দিনাতিপাত করছে অপরদিকে চিকিৎসা না পেয়ে দুর্বিসহ জীবন কাটছে। অবিলম্বে বক্তারা বানভাসী এ সব অহসায় মানুষের পাশে দাড়ানোর জন্য সমাজের বিত্তবানদের এগ্রিয়ে আসার আহবান জানান।

দেবহাটায় নতুন দুইজনের বাড়ি লকডাউন ও খাদ্য সামগ্রী প্রদান

কে এম রেজাউল করিম

দেবহাটা উপজেলার পারুলিয়াতে দুই জন ব্যাক্তির শরীরে নতুন করে  করোনা পজেটিভ  হয়েছে। আক্রান্ত ব্যক্তিরা হলেন  দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মাঝ পারুলিয়া গ্রামের আব্দুল করিম মোড়লের পুত্র শরিফুল ইসলাম এবং ৬ নং ওয়ার্ডের খেজুরবাড়ীয়া গ্রামের আব্দুল গফুর গাজীর পুত্র মিঠু গাজী । তারা সম্প্রতি তীব্র জ্বর ও সর্দি কাশিতে ভুগছিলেন। তাই তারা  সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা টেস্ট করার জন্য নমুনা প্রদান করেন।  চিকিৎসকরা তাদের নমুনা গত ২ জুন পরীক্ষায় শরিফুল ইসলাম ও মিঠু গাজী দুই জন  করোনা পজেটিভ হয়। বর্তমানে তারা নিজ বাড়ীতে চিকিৎসাধীন রয়েছেন। করোনা পজেটিভ হওয়ায় ২জুন  উপজেলা প্রসাশনের পক্ষ থেকে শরিফুল  ইসলাম ও মিঠু গাজীর বাড়িতে  ২ জুন থেকে ১৬ জুন পর্যন্ত ১৪ দিনের জন্য লকডাউন ঘোষনা করেন সাইনবোর্ড ও লাল পতাকা টানিয়ে দেওয়া হয়েছে।  তাদের দুইজনের বাড়ি লকডাউন হওয়ার কারনে  উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তারের নির্দেশে পারুলিয়া পরিষদ চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ৩ জুন বৃহস্পতিবার সকাল ১১টায় শরিফুল ইসলাম (৩২) ও মিঠু গাজীর (২৪) বাড়িতে খাদ্য সমগ্রী নিয়ে হাজির হন । উক্ত খাদ্য সমগ্রী প্রদানকালে উপস্থিত ছিলেন ইউপি সদস্য সালাহউদ্দীন সরাফি, সিরাজুল ইসলাম,, ইউপি সচিব আব্দুল হাকিম, দফাদার নুরুল ইসলাম, গ্রাম পুলিশ জহুরুল ইসলাম প্রমুখ।

কয়রার ঘূর্ণিঝড় দূর্গতদের মানবিক সহায়তা করবে খুলনা বিএনপি

খবর বিজ্ঞপ্তি

ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্থ উপকূলীয় জনপদের দূর্গত মানুষের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়াবে বিএনপি। দ্রুততম সময়ের মধ্যে অর্থ ও ত্রাণ সামগ্রী সংগ্রহ করে তা ক্ষতিগ্রস্থ কয়রা উপজেলার দূর্গত মানুষের মাঝে বিতরণ করা হবে।

এ লক্ষ্যে খুলনা মহানগর ও জেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন সমূহের এক যৌথ সভা বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় নগরীর কে ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

সভায় মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি আলহাজ সাহারুজ্জামান মোর্ত্তজাকে আহবায়ক এবং জেলা বিএনপির সিনিয়র সাংগঠনিক সম্পাদক এস এম মনিরুল হাসান বাপ্পীকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এসময় বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীসহ বিত্তবান সামর্থ্যবান নগরবাসীর প্রতি বিএনপির ত্রাণ তহবিলে অর্থ সহায়তা প্রদানের আহবান জানানো হয়।

সভা থেকে বারবার প্রাকৃতিক দূর্যোগের কালে উপকূলীয় বেড়িবাঁধ ভেঙ্গে যাওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এ জনপদের মানুষ ও সম্পদ রক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানানো হয়।

সভা থেকে দূর্গত মানুষদের জন্য মানবিক সহায়তা কার্যক্রমে সকলকে স্বতঃস্ফ’র্তভাবে অংশ নেয়ার আহবান জাননো হয়।

সভা থেকে সরকার এবং পানি উন্নয়ন বোর্ডের অনিয়ম. দুর্নীতার কারণে এই অঞ্চলের মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে উল্লেখ করে অবিলম্বে দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন নগর বিএনপির সিনিয়র সহ সভাপতি আলহাজ সাহারুজ্জামান মোর্ত্তজা। প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি শেখ মুজিবর রহমান। 

সভায় বক্তব্য রাখেন শফিকুল আলম তুহিন, মনিরুল হাসান বাপ্পী, আজিজুল হাসান দুলু, আজিজা খানম এলিজা, কে এম হুমায়ুন কবির, মাহবুব হাসান পিয়ারু, তৈয়েবুর রহমান, একরামুল হক হেলাল, ইবাদুল হক রুবায়েদ, আব্দুল আজিজ সুমন, আব্দুল মান্নান মিস্ত্রি, তাজিম বিশ^াস।

এ সময় উপস্থিত ছিলেন মেজবাউল বারী লাভলু, এহতেশামুল হক শাওন, ইলিয়াস মল্লিক, নিঘাত সীমা, রফিকুল ইসলাম বাবু, সরদার আব্দুল মালেক, জাভেদ মল্লিক, হাবিবুর রহমান হবি, তারিকুল ইসলাম তারেক, মইদুল হক টুকু, সোহরাব হোসেন। অঙ্গ সহযোগী সংগঠনের মধ্যে উপস্তিত ছিলেন কাজী নেহিবুল হাসান নেহিম, শফিকুল ইসলাম শাহিন, আনোয়ার হোসেন আনো, শহিদুল ইসলাম, সজীব তালুকদার, ইশতিয়াক আহমেদ ইস্তি, গোলাম মোস্তফা তুহিন, মুনতাসির আল মামুন, মেহেদী মাসুদ সেন্টু, আয়ুব মোল্লা, জাকির ইকবাল বাপ্পী, শরিফুল ইসলাম টিপু, ওয়াহিদুজ্জামান হাওলাদার, আসাদুজ্জামান আসাদ, ইউসুফ মোল্লা, সোহেল মোল্লা, মঞ্জুর আরফিন, হারুনর রশিদ মাসুম, মনিরুজ্জামান মনি, মাহমুদ হাসান বিপ্লব, এম এম জসিম, মাশকুর হাসান ফ্রান্স, শফিকুল ইসলাম বাচ্চু, বেলাল হোসেন, খায়রুজ্জামান সজীব, মুহিদুল ইসলাম, সাইফুল ইসলাম মল্লিক, জাহিদুল ইসলাম বাচ্চু, খায়রুজ্জামান শামীম, মুজাহিদুল ইসলাম টনি, জসিমউদ্দিন ডেভিড, হুমায়ুন কবির রুবেল, সিরাজুল ইসলাম, আবু জাফর, লাবু বিশ^াস, বিল্লাল হোসেন, আল আমিন সরদার রতন, নাসিম আহমেদ ঈমন, কে এম হেলাল, খান রাজিব প্রমুখ।

দাকোপ উপজেলা উন্নয়ন সংগ্রাম কমিটি গঠিত

খবর বিজ্ঞপ্তি

সাবেক সংসদ সদস্য ননী গোপাল মন্ডলকে আহবায়ক এবং এ্যাডঃ জি এম কামরুজ্জামানকে সদস্য সচীব করে ৭৩ সদস্য বিশিষ্ট দাকোপ উপজেলা উন্নয়ন সংগ্রাম কমিটি গঠিত হয়েছে।

ঝপঝপিয়া নদীতে ব্রীজ নির্মান, টেকসই মজবুত ভেড়ীবাঁধ নির্মানসহ পরিকল্পিতভাবে দাকোপের উন্নয়নে দাবী আদায়ের লক্ষে দাকোপ সদর চালনা ডাকবাংলার মোড়স্থ সাবেক এমপি ননী গোপাল মন্ডলের কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। বুধবার বেলা ১১ টায় সাবেক এমপি ননী গোপাল মন্ডলের সভাপতিত্বে এবং বনবিভাগের সরকারী কৌশুলী এ্যাডঃ জি এম কামরুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন দাকোপ উপজেলা চেয়ারম্যান মুনসুর আলী খান, দাকোপ উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক অসিত বরন সাহা, চালনা পৌরসভার সাবেক মেয়র ড.অচিন্ত্য কুমার মন্ডল, সিনিয়র সাংবাদিক গোলাম মোস্তফা খান, দাকোপ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বির, পানখালী ইউপির চেয়ারম্যান প্রার্থী শেখ সাব্বির আহম্মেদ, মাখন চক্রবর্তী, কমলেশ বাছাড়, আব্দুর রহিম গাজী, গাজী সরোয়ার হোসেন প্রমুখ। সভায় দাকোপের উন্নয়নে বিভিন্ন দাবী দাওয়া আদায়ের লক্ষে সাবেক সংসদ সদস্য ননী গোপাল মন্ডলকে আহবায়ক, গোলাম মোস্তফা খান, আজগর হোসেন ছাব্বির, শেখ যুবরাজ, এ্যাডঃ রুহুলামিন, এ্যাডঃ সুভদ্রা সরকার, সজ্ঞয় মোড়ল, ড. অচিন্ত্য কুমার মন্ডল, মীর্জা সাইফুল ইসলাম টুটুলকে যুগ্ম আহবায়ক এবং এ্যাডঃ জিএম কামরুজ্জামানকে সদস্য সচীব করে ৭৩ সদস্য বিশিষ্ট দাকোপ উপজেলা উন্নয়ন সংগ্রাম কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন দাকোপ উপজেলা চেয়ারম্যান মুনসুর আলী খান, অসিত বরন সাহা, প্রিন্সিপ্যাল জাকির হোসেন, দেবপ্রসাদ গাইন, শেখ সাব্বির আহম্মেদ, অধ্যাপক দুলাল রায়, উমাশংকর রায়, দেবব্রত সরকার দেবু, শাহাবুদ্দিন গাজী, দেবব্রত বিশ^াস, কিশোর রায়, প্রসেনজিত রায়, আঃ রহিম গাজী, নির্মল সরদার, শাহাবুদ্দিন মোল্যা, আফজাল হোসেন খান, মাখন চক্রবর্তী, কমলেশ বাছাড়, অমিত সাহা, সঞ্জয় বৈদ্য, কমলেশ গোলদার, শচীন্দ্রনাথ মন্ডল, গাজী সরোয়ার হোসেন, মলিনা জোয়াদ্দার, শীবেন্দ্র প্রসাদ রায়, বিলাস বিশ^াস, সাইফুল ইসলাম গাজী, ফয়সাল আলম গাজী, তাপস জোয়াদ্দার, দেবদাস গাইন, রাধা রানী রায়, আবু মুছা গাজী, হাসিনা বেগম, জুলফিক্কার গাজী, দীপংকর বৈদ্য, মনিরুল ইসলাম খান, খানজাহান মোল্যা, উত্তম রায়, আবেদ খান, বিশ^জিত রায়, অঙ্গন বাইন, মিজানুর রহমান ফারাজী, ধ্রুবশংকর রায়, সিন্ধু শেখর রায়, শ্যামল বৈদ্য, মিল্টন সরকার, আতাউর রহমান বাবু, বিল্লাল হোসেন মোল্যা, কৃষ্ণপদ, মঞ্জু রানী ধর, কোহিনুর বেগম বিউটি, বাসুদেব রায়, মনোয়ারা বেগম, আনিসুর রহমান, মিল্টন গোলদার, সুভেন রায়, অর্চনা রায়, প্রনব কবিরাজ, তন্ময় রায়, শহিদ সানা, মুছা গাজী, মনিষা গাইন, বুলু রানী রায়, রীনা রায়, রীতা রায়।

খুলনা বিভাগের মাগুরায় করোনায় কর্মহীনদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণসামগ্রী বিতরণ

তথ্য বিবরনী

খুলনা বিভাগের মাগুরা জেলা ত্রাণ ও পুনর্বাসন দপ্তর হতে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কর্মসূচির আওতায় আজ (বৃহস্পতিবার) করোনায় কর্মহীন চারশত পরিবারের মাঝে পরিবার প্রতি পাঁচশত টাকার খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

খুলনা বিভাগের অন্যান্য জেলাগুলোতে অনুরূপ খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।

মোংলায় জমি নিয়ে বিরোধে এক নারীকে মারলো ছয়জনে, মামলা হলেও কেউকে গ্রেফতার করছেনা পুলিশ

মোংলা প্রতিনিধি

জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মোংলায় স্বপ্না বেগম নামে এক নারীর উপর সশস্ত্র হামলা চালানোর অভিযোগ উঠেছে। উপজেলার দিগরাজের বিদ্যারবাহন এলাকায় নিজ বাড়ীতে হামলা শিকার হন তিনি। এ সময় ওই নারীর স্বামী সরকারী কর্মচারী ও তার ছেলে ঠেকাতে এলে তাদেরকেও বেধড়ক মারপিট করে হামলাকারীরা। এ ঘটনায় ছয়জনকে আসামী করে মোংলা থানায় মামলা করেছেন ভূক্তভোগী স্বপ্না বেগম।

মামলার বরাত দিয়ে মোংলা থানার ওসি (তদন্ত) ঠাকুর দাশ মন্ডল বলেন, মোংলা উপজেলার দিগরাজের বিদ্যারবাহন এলাকার বাসিন্দা ও টেলিফোন এক্সচেঞ্জের টেকনিশিয়্যান মো: জয়নাল আবেদীনের স্ত্রী স্বপ্না দলিলমূল্যে জমি ক্রয় করে দীর্ঘদিন বসবাস করে আসছিলেন। কিন্তু ওই জমির সীমানা সংক্রান্ত বিরোধের জের ধরে গত ২৯ মে পাশ্ববর্তী সুভাষ মন্ডল, প্রতিমা রায়, রেজা, গোলাম হোসেন ও সোবাহান তার সীমানা ভেঙ্গে দেশীয় অস্ত্র নিয়ে স্বপ্নার উপর হামলা চালায় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এ সময় তার স্বামী জয়নাল আবেদীন ও ছেলে রিপন শিকাদার এগিয়ে আসলে তাদেরকেও লোহার রড দিয়ে বেধড়ক মারপিট করা হয়। মামলার বিবরণে আরও বলা হয়, হামলার পরপরই আহত স্বপ্নার নগদ টাকা ও স্বর্ণালঙ্কারও ছিনিয়ে নেয়া হয়েছে।

এ ঘটনায় ৩০ মে স্বপ্না বেগম হামলাকারী ওই ছয়জনকে আসামী করে মোংলা থানায় মামলা করেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই লিটন বিশ্বাস বলেন, এ ঘটনার তদন্ত করে সতত্যা পাওয়া গেলে দোষীদের আইনের আওতায় আনা হবে।

ভুক্তভোগী স্বপ্না বেগমের স্বামী সরকারী কর্মচারী জয়নাল আবেদীন বলেন, মামলা করায় ক্ষিপ্ত হয়ে আসামীরা তাদের প্রতিনিয়ত প্রকাশ্যে হুমকি দিয়ে গেলেও পুলিশ এখনও তাদের গ্রেফতার করছেন না। #

যশোর সদর উপজেলা চেয়ারম্যান নীরা আর নেই

যশোর অফিস

যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নূরজাহান ইসলাম নীরা (৫৪) আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।  বৃহস্পতিবার সকালে তিনি ইন্তেকাল করেছেন।

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে গেলে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পরিবারের সদস্যরা তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। ভর্তির প্রায় ২০ মিনিট পরেই তিনি মারা যান।

যশোর জেনারেল হাসপাতালের ডা. কাজলকান্তি দাঁ বলেন, নূরজাহান ইসলাম নীরা মূলত শ্বাসকষ্টজনিত কারণে মারা গেছেন। তিনি শ্বাসকষ্ট ছাড়াও ডায়াবেটিস, ব্লাড প্রেশার ও হার্টের রোগী ছিলেন।

যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন বলেন, বেশকিছু দিন ধরে তিনি হার্টের সমস্যাজনিত রোগে আক্রান্ত ছিলেন। সম্প্রতি তার হার্টে রিং পরানো হয়।

শোক প্রকাশ করে তিনি বলেন, নূরজাহান ইসলাম নীরা ছাত্রলীগের রাজনীতি থেকে শুরু করে আজকের এই অবস্থানে। তার অকাল মৃত্যুতে দলের অপূরণীয় ক্ষতি হয়ে গেল।

বেলা ১২টার দিকে তার মরদেহ যশোর শহরের কাজীপাড়ায় নিজ বাসভবনে নিয়ে যাওয়া হয়।

বৃহস্পতিবার এশা বাদ যশোর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মরহুমার জানাজা শেষে খড়কি কবরস্থানে দাফন করা হবে বলে তার ব্যক্তিগত কর্মকর্তা রফিকুল ইসলাম হিরণ নিশ্চিত করেন। তিনি জানান, মা-বাবার কবরের পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে।

করোনা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় জেলা প্রশাসক: ‘যশোরে করোনা একটু বাড়লেও নিয়ন্ত্রণের বাইরে নয়’

যশোর অফিস

করোনা পরিস্থিতি এবং তা নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের পদক্ষেপ নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় যশোরের জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান বলেছেন, জেলায় করোনা সংক্রমণ একটু বৃদ্ধি পেয়েছে ঠিক; কিন্তু তা নিয়ন্ত্রণের বাইরে নয়। যশোরে করোনা প্রতিরোধ কমিটি প্রতিনিয়ত এসব বিষয়ে আলোচনা করছে।

তিনি জানান, করোনা নিয়ন্ত্রণে যেসব স্বাস্থ্যবিধি আরোপিত আছে, তা আরও কঠোরভাবে প্রয়োগ করা হচ্ছে। স্বাস্থ্যবিধি মানতে এবং জনসচেতনতায় আরও বেশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

তিনি বলেন, পরিস্থিতি যদি অনুকূলে না থাকে তবে আরও কঠোর ব্যবস্থা নিতে প্রশাসন পিছপা হবে না।

বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত এই সভায় তিনি সভাপতিত্ব করেন।  সভায় অন্যদের মধ্যে যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন প্রমুখ আলোচনা করেন।

সভায় সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বলেন, সীমান্তবর্তী জেলা যশোরে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর, বিমানবন্দর, রেলজংশন আছে। সড়ক যোগাযোগে বহু জেলার সঙ্গে সংযুক্ত রয়েছে যশোর। সেক্ষেত্রে করোনাসহ যেকোনও নতুন রোগ সংক্রমণের ক্ষেত্রে এই জেলা ঝুঁকিপূর্ণ। ২০২০ সালে প্রতিদিন গড়ে ১০০ জন সংক্রমিতও হয়েছে। কিন্তু এই বছরের এপ্রিলে সংক্রমণের হার ছিল ২৫ শতাংশ, মে মাসে ১৮ শতাংশ আর জুন মাসের এই তিনদিনের প্রথম দিনে ২৮-২৯ শতাংশ, দ্বিতীয় দিনে ২৩ শতাংশ এবং আজকে ২৩ দশমিক ৫ শতাংশ।

তিনি বলেন, ‘ভারতফেরত কোয়ারেন্টিন শেষ করা যাত্রীদের মধ্যে সংক্রমণের হার খুবই নগণ্য। বৃহস্পতিবার ১০০ জনের পরীক্ষা করে দুইজনের পজেটিভ শনাক্ত হয়েছে।  আমরা এইসব বিষয় পর্যবেক্ষণে রেখেছি; তবে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে নয়।’

সভায় লিখিত বক্তব্যে জেলা প্রশাসক জানান, সীমান্তবর্তী এলাকা হওয়ায় করোনাভাইরাস মোকাবেলায় যশোর জেলার চ্যালেঞ্জ বহুমুখী। ভারতে করোনা মহামারি আকারে ছড়িয়ে পড়ার পর সেখানে মারাত্মক ভারতীয় ধরন আবিষ্কৃত হয়। এর ফলে বাংলাদেশ সরকার ভারতের সীমান্তে যাত্রীদের আগমন ও বহির্গমন বন্ধ করে দেয়। এতে বিপুল সংখ্যক বাংলাদেশি নাগরিক আটকা পড়েন ভারতে। দিল্লিতে বাংলাদেশ হাই কমিশন ও কলকাতায় উপ হাই কমিশন থেকে বিশেষ অনুমতিক্রমে আটকে পড়া যাত্রীদের দেশে ফেরার জন্য যশোর জেলার বেনাপোল স্থলবন্দর উন্মুক্ত করা হয়। এরই ধারাবাহিকতায় গত ২৬ এপ্রিল ছয়জন বাংলাদেশি যাত্রী বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করলে জেলা প্রশাসন তাদের গ্রহণ করে। শুরু হয়, যশোর জেলায় ভারতীয় যাত্রীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন; যা এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। ২ জুন পর্যন্ত বেনাপোল স্থলবন্দর দিয়ে চার হাজার ৩৭১ জন প্রবেশ করেছে। গতকাল (২ জুন) ৭০ জন যাত্রী প্রবেশ করেছে।

ভারতফেরত যাত্রীদের কোয়ারেন্টিনে জরুরি পদক্ষেপ হিসেবে বেনাপোল এলাকায় ১৩টি হোটেল, ঝিকরগাছা উপজেলার গাজীর দরগাহ মাদরাসা হোস্টেল এবং যশোর শহরের ১৯টি হোটেল নির্ধারণ করা হয়। এছাড়াও শেখ হাসিনা আইটি পার্ক, এফপিএবির হোস্টেলসহ মোট ২০টি স্থানে কোয়ারেন্টিনের জন্য প্রস্তুত রাখা হয়। প্রত্যেক হোটেলে জেলায় কর্মরত সরকারি অফিসারদের মধ্য হতে ট্যাগ অফিসার ও চিকিৎসককে দায়িত্ব প্রদান করা হয়। কয়েকদিনের মধ্যেই যাত্রীর চাপে এসব হোটেলসমূহ পূর্ণ হয়ে গেলে তাদের অন্য জেলায় স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। খুলনা, ঝিনাইদহ, সাতক্ষীরা, মাগুরা, কুষ্টিয়া ও বাগেরহাটে এ পর্যন্ত এসব জেলায় এক হাজার ৬১৮ জনকে পাঠানো হয়েছে। এই সময়ে ২৯টি লাশ গ্রহণ করে অ্যাম্বুলেন্সে তাদের নিজেদের বাড়িতে পাঠানো হয়েছে। ২৬ এপ্রিলের মোট ১৩ জন সার্টিফাইড কোভিড রোগী গ্রহণ করে হাসপাতালে ভর্তি করা হয়।

বলা প্রয়োজন, ভারতফেরত যাত্রীরা কেউই প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আগ্রহী ছিলেন না। তারা আর্থিক ও মানসিভাবে মোটেও রাজি হচ্ছিলেন না। সেক্ষেত্রে হোটেলগুলোতে কথা বলে অল্প টাকায় তাদের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে।

ভারত থেকে দেশে প্রবেশের সময় যাত্রীদের পাসপোর্ট জমা রাখা হয়। ১৪ দিন শেষে তাদের প্রত্যেককে পিসিআর টেস্টে অংশ নিতে হয়। এই টেস্টে নেগেটিভ ফলাফল এলেই কেবল তাদের লিখিত ছাড়পত্র ও পাসপোর্ট ফেরত দেওয়া হয়। এপর্যন্ত যশোর জেলায় কোয়ারেন্টিন শেষে ২৫ জন পজেটিভ হয়েছেন, যাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল থেকে পজেটিভ রোগী পালিয়ে গেলেও তাদের আবার হাসপাতালে ফিরিয়ে আনা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আইনের হাতে সোপর্দ করা হয়েছে।

কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিদের জন্যে উচ্চ, মধ্যম ও নিম্ন ক্যাটাগরিতে ভাগ করে সামর্থ্য অনুযায়ী থাকার ব্যবস্থা করা হয়েছে। এরপরেও অনেক অসহায় ব্যক্তির বিল জেলা প্রশাসন থেকে দেওয়া হয়েছে। অন্য জেলাগুলোতে ভারতফেরত যাত্রীদের নিয়ে লোকজনের প্রতিক্রিয়া থাকলেও যশোর ছিল পুরোপুরি ব্যতিক্রম। অনেকে স্বেচ্ছায় এসব যাত্রীকে বিনামূল্যে খাবার দিয়ে যাচ্ছেন। বিগত ঈদুল ফিতরের দিনে যশোর সদরে জেলা প্রশাসন, বেনাপোলের হোটেলে স্থানীয় সংসদ সদস্য ও মেয়র উন্নতমানের খাবারের ব্যবস্থা করেছেন। পরিবারের সাথে কোনও পুরুষ যাত্রী না থাকা নারী যাত্রীদের জন্য ডেডিকেটেড কোয়ারেন্টিন সেন্টার নির্ধারণ করা হয়।

লিখিত বক্তব্যে বলা হয়, করোনার দ্বিতীয় ঢেউ আসার পর থেকে প্রধানমন্ত্রীর উপহার ও নগদ অর্থ বিতরণ করে যাচ্ছে৷ এক্ষেত্রে করোনায় নিষেধাজ্ঞার ফলে সরাসরি ক্ষয়ক্ষতির শিকার পরিবহন শ্রমিক, টেইলরিং শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী, অটোচালক, হোটেল শ্রমিক, তৃতীয় লিঙ্গের মানুষ অগ্রাধিকার পেয়েছেন। যশোরের শিল্পী ও সংবাদকর্মীদেরও উপহার দেওয়া হয়েছে।

দায়িত্ব নিয়েই বঙ্গবন্ধুর ম্যুরালে যবিপ্রবি উপাচার্যের শ্রদ্ধা

যশোর অফিস

দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সাথে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন। তিনি বলেছেন, সবাইকে নিয়মের মধ্যে চলতে হবে। এ বিশ্ববিদ্যালয়কে একটি গবেষণা বিশ্ববিদ্যালয় তৈরির জন্য সবাইকে একসাথে কাজ করতে হবে।

বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ে যবিপ্রবির দ্বিতীয় মেয়াদে উপাচার্যের দায়িত্ব গ্রহণ করে অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন যশোর শহরস্থ বকুলতলায় ও যবিপ্রবির প্রধান ফটকে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি ক্যাম্পাস প্রাঙ্গণে একটি বৃক্ষ রোপণ করেন। গত ১ জুন মঙ্গলবার মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর-এঁর অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এক প্রজ্ঞাপনে তাঁকে দ্বিতীয় মেয়াদে যবিপ্রবির উপাচার্য হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে।

যোগদানপত্রে স্বাক্ষরের সময় উপস্থিত শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী যে চিন্তা-চেতনা এ বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে বাস্তবায়ন চাচ্ছেন, আমরা যেন তাঁকে সেটা উপহার দিতে পারি। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে যেন একটি গবেষণা বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে পারি, সে জন্য আপানাদের সবার সহযোগিতা চাই।’ তিনি বলেন, অতীতে আপনাদের যে সাহায্য সহযোগিতা পেয়েছি, আশা করি, আগামীতেও আপনাদের কাছ থেকে সেই সাহায্য সহযোগিতা পাবো। অতীত ভুলে যান। আমরা এখন নতুনভাবে চিন্তা করে বিশ্ববিদ্যালয়কে গড়ে তুলি। তবে বিশ্ববিদ্যালয়ের নিয়ম-কানুন মেনে সবাইকে চলতে হবে। আশা করি, আমরা সেভাবে চলতে সবাই বদ্ধপরিকর আছি। একইসঙ্গে তাঁকে দ্বিতীয়বার যবিপ্রবির উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ায় মহামান্য রাষ্ট্রপতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।

এরপরে তিনি দক্ষতার সাথে অন্তর্ববর্তীকালীন দায়িত্ব পালন করায় যবিপ্রবির সদ্য বিদায়ী উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় বিশ্বাসসহ সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।

যবিপ্রবিতে দ্বিতীয় মেয়াদে উপাচার্য হিসেবে যোগদানের পর অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেনকেকে ফুলেল শুভেচ্ছা জানায় যবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীসহ বিভিন্ন বিভাগ, ইনস্টিটিউট ও দপ্তরের শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এ ছাড়া যবিপ্রবি নীল দল, যবিপ্রবি ছাত্রলীগ, সাংবাদিক সমিতি, সহায়ক, রোটার‌্যাক্ট ক্লাব, বঙ্গবন্ধু সাহিত্য পরিষদসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। যবিপ্রবি উপাচার্যকে স্থানীয় চুড়ামনকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মান্নান মুন্নাও ফুল দিয়ে শুভেচ্ছা জানায়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধা নিবেদনসহ বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত ছিলেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল মজিদ, রিজেন্ট বোর্ডের সদস্য অধ্যাপক ড. মোঃ আনিছুর রহমান, অধ্যাপক ড. বিপ্লব কুমার বিশ্বাস, অধ্যাপক ড. মো. ইকবাল কবীর জাহিদ, ডিন অধ্যাপক ড. সৈয়দ মো. গালিব, অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় বিশ্বাস, অধ্যাপক ড. মো. জিয়াউল আমিন, ড. মো. নাসিম রেজা, ড. আব্দুল্লাহ আল মামুন, ড. সুমন চন্দ্র মোহন্ত, ড. মো. মেহেদী হাসান, জ্যেষ্ঠ অধ্যাপক ড. শেখ মিজানুর রহমান, ড. মো: সিরাজুল ইসলাম, অধ্যাপক ড. মো. আমিনুর রহমান, রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব, শহীদ মসিয়ূর রহমান হলের প্রভোস্ট ড. মো. নাজমুল হাসান, শেখ হাসিনা ছাত্রী হলের প্রভোস্ট ড. সেলিনা আক্তার, বীর প্রতিক তারামন বিবি হলের প্রভোস্ট ড. শিরিন নিগার, মুনশি মোহাম্মদ মেহেরুল্লাহ হলের প্রভোস্ট ড. মো. জাফিরুল ইসলাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোঃ আলম হোসেন, শিক্ষক সমিতির সভাপতি ড. মোহাম্মদ তোফায়েল আহমেদ, সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন, ড. ইঞ্জি., কর্মকর্তা সমিতির সভাপতি ড. মো. আব্দুর রউফ, কর্মচারী সমিতির সভাপতি শওকত ইসলাম সবুজ প্রমুখ।

এ ছাড়া কর্মসূচিসমূহে যবিপ্রবি ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আফিকুর রহমান অয়ন, শহীদ মসিয়ূর রহমান হলের সভাপতি বিপ্লব দে শান্ত, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, নাজমুস সাকিবসহ ছাত্রলীগের নেতা-কর্মীরা, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মোসাব্বির হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।

চুড়ামনকাটি ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট পেশ

যশোর অফিস

যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়ন পরিষদের ২০২১-২২ অর্থবছরের উন্মুক্ত বাজেট অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বাজেট পেশ করেন ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মুন্না। ইউনিয়ন পরিষদের হল রুমে অনুষ্ঠিত উন্মুক্ত বাজেট পেশ ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলতাফ হোসেন, ইউপি সদস্য আনোয়ার হোসেন শান্তি, আনিসুর রহমান, তরিকুল ইসলাম মিলন, শাহানা পারভীন, সালেহা খাতুন, লিপিকা আক্তার, হাফেজ মাওলানা নুরনবী, পল্লী চিকিৎসক মাজেদুল ইসলাম, সাংবাদিক মিজানুর রহমান, শিক্ষক মোজাম্মেল হক, আওয়ামীলীগ নেতা ইছহাক আলী গাজী, মহসীন আলী, এনামুল কবীর, কুরবান আলী, রকিব উদ্দীন, বাবলুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে আগামী ২০২১-২২ অর্থবছরে আয় ১,৩০,৪৫,১৭১ টাকা ও ব্যয় ১,২৯,৮০,৯৪৫ টাকা ধরে বাজেট ঘোষণা করেন ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মুন্না। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন ইউপি সচিব এস, এম, রেয়াজুল কবীর।

যশোরে আরো ৫৬ জনের করোনা শনাক্ত

যশোর অফিস

যশোরে আরো ৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টার থেকে করোনা টেস্টের এই তথ্য জানানো হয়েছে।

এদিন জিনোম সেন্টারে যশোরের ২৩৫ জনের নমুনা পরীক্ষা করে ৫৬ জনের, মাগুরার ২০ জনের মধ্যে সাতজনের ও নড়াইলের ১৭ জনের মধ্যে  চারজনের নমুনাতে কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে।

এর আগে বুধবার ও মঙ্গলবার এখান থেকে যথাক্রমে যশোরের ৪৩ ও ৭০ জনের করোনা শনাক্তের তথ্য জানানো হয়।

মহেশপুরের ৬ ইউনিয়ন ১৫ দিনের লকডাউন

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি

সীমান্তবর্তী এলাকায় মহামারী করোনা ভাইরাস দেখা দেওয়ায় ১৫ দিনের জন্য সীমান্তবর্তী ৬টি ইউনিয়ন লকডাউন ঘোষনা করেছেন ঝিনাইদহ জেলা প্রশাসক মোঃ মুজিবুর রহমান। বৃহস্পতিবার সকালে এ লকডাউনের ঘোষনা দেন জেলা প্রশাসক।

মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাশ^তীশীল জানান, মহেশপুর উপজেলার সীমান্তবর্তী স্বরুপপুর ইউনিয়ন, শ্যামকুড় ইউনিয়ন, নেপা ইউনিয়ন, কাজিরবেড় ইউনিয়ন, যাদবপুর ইউনিয়ন ও বাঁশবাড়ীয়া ইউনিয়ন ১৫ দিনের জন্য লকডাউনের ঘোষনা করা হয়েছে। এই ১৫ দিনের মধ্যে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৬টি ইউনিয়নের মুদি দোকান, ঔষধের দোকান, চাউলের দোকান ও কাঁচামালের দোকান ছাড়া সকল দোকান বন্ধ থাকবে। সেই সাথে ৬টি ইউনিয়নে কোন যাত্রীবাহী বাস চলাচল করতে পারবে না।

উল্লেখ্যঃ সীমান্তবর্তী নেপা ইউনিয়নের বাউলী গ্রামে একই পরিবারের ৫জন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া ও ভারত থেকে একের পর এক চোরাই পথে করোনা রোগী আসার কারণে এ লকডাউনের ঘোষনা দেওয়া হয়েছে।

মোরেলগঞ্জে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

মোরেলগঞ্জ প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জ পল্লীতে মাহিমা আক্তার (১১) নামে এক স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে তার নিজ বসতঘর থেকে লাশ উদ্ধার করা হয়।

মাহিমা নিশানবাড়িয়া ইউনিয়নের নিশানবাড়িয়া গ্রামের আব্দুল গফ্ফার হাওলাদারে মেয়ে। সে স্থানীয় রূপচাঁদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেনির ছাত্রী ছিল।

এ বিষয়ে মাহিমার মা মাসুরা বেগম বলেন,  বিকেলে তিনি মাহিমাকে একা ঘরে রেখে এক আত্মীয়ের বাড়িতে যান। কিছুক্ষণ পরে জানতে পারেন মেয়ে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। সেখান থেকে বাড়ি ফিরে তিনি রশি খুলে মেয়েকে নামান।

তবে কি কারণে মাহিমা আত্মহত্যা করেছে তা জানতে পারেননি তিনি। তার বাবা আব্দুল গফ্ফার কয়েক বছর ধরে নিখোঁজ। মাহিমার বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারজানা বিথি বলেন, মাহিমা লেখাপড়ায় খুব ভালো ছাত্রী ছিলো।

অতিরিক্ত পুলিশ সুপার মোরেলগঞ্জ সার্কেল সোনিয়া পারভিন ও  মোরেলগঞ্জ থানার ওসি মো. মনিরুল ইসলাম রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ বৃহস্পতিবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

মোরেলগঞ্জে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

মোরেলগঞ্জ প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জ পল্লীতে মাহিমা আক্তার (১১) নামে এক স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে তার নিজ বসতঘর থেকে লাশ উদ্ধার করা হয়।

মাহিমা নিশানবাড়িয়া ইউনিয়নের নিশানবাড়িয়া গ্রামের আব্দুল গফ্ফার হাওলাদারে মেয়ে। সে স্থানীয় রূপচাঁদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেনির ছাত্রী ছিল।

এ বিষয়ে মাহিমার মা মাসুরা বেগম বলেন,  বিকেলে তিনি মাহিমাকে একা ঘরে রেখে এক আত্মীয়ের বাড়িতে যান। কিছুক্ষণ পরে জানতে পারেন মেয়ে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। সেখান থেকে বাড়ি ফিরে তিনি রশি খুলে মেয়েকে নামান।

তবে কি কারণে মাহিমা আত্মহত্যা করেছে তা জানতে পারেননি তিনি। তার বাবা আব্দুল গফ্ফার কয়েক বছর ধরে নিখোঁজ। মাহিমার বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারজানা বিথি বলেন, মাহিমা লেখাপড়ায় খুব ভালো ছাত্রী ছিলো।

অতিরিক্ত পুলিশ সুপার মোরেলগঞ্জ সার্কেল সোনিয়া পারভিন ও  মোরেলগঞ্জ থানার ওসি মো. মনিরুল ইসলাম রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ বৃহস্পতিবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

মোরেলগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

মোরেলগঞ্জ প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জ পল্লীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধা সাড়ে ৬ টার দিকে উপজেলার পূর্ব চিপা বারইখালী গ্রামে।

উপজেলার খাউলিয়া ইউনিয়নের পূর্ব চিপা বারইখালী গ্রামে সাইদুর রহমান হাওলাদারের ছেলে নজরুল ইসলাম হাওলাদার (৪০) নিজ ঘরে বিদ্যুৎ সংযোগের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন। দ্রুত তাকে পার্শ্ববর্তী শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত নজরুল ইসলামের স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

এ বিষয় মোরেলগঞ্জ থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, যেহেতেু শরণখোলা হাসপাতাল তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে সেহেতু ওই থানায় অপমৃত্যু মামলা ও পরবর্তী আইনগত কার্যক্রম সম্পন্ন হবে।

২৫ বছরেও পাকাকরনের কাজ হয়নি

আরিফুল ইসলাম আরিফ, মোড়েলগঞ্জ

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার ১৬ নং খাউলিয়া ইউনিয়নের জনগুরুত্বপূর্ণ একটি কাঁচা রাস্তা ২৫ বছরেও পাকাকরনের কাজ হয়নি। বৃষ্টি হলেই পানি কাঁদায় রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে। বৃষ্টির সময় বিপাকে পড়তে হয় শিশু শিক্ষার্থী সহ স্কুল মাদ্রাসাগামী অনেক শিক্ষার্থীকে।

সরেজমিনে জানা গেছে, কেয়ার বাজার হয়ে সন্ন্যাসী ও বাদশা মিয়ার হাট হয়ে খাউলিয়া পর্যন্ত এ দুটি পাকা রাস্তার সংযোগ হিসেবে নিশানবাড়িয়া গ্রামের ২ কিমি. কাঁচা রাস্তাটির অবস্থান। এ রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার লোক সহ স্কুল মাদ্রাসা ও কলেজগামী শিক্ষার্থীরা চলাচল করে।

এ রাস্তাটি মোড়েলগঞ্জ পৌর শহর ও উপজেলা, সন্নাসী বাজার এবং কেয়ারের বাজার যাবার একমাত্র পথ। রাস্তাটি খানা-খন্দে ভরে গেছে। রাস্তাটি যাতায়াতের জন্য অনুপযোগী হয়ে পড়েছে। বিশেষ করে বৃষ্টির সময় এ ২ কিমি. রাস্তাটি দিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। বৃষ্টির সময় বিপাকে পড়তে হয় শিক্ষার্থীদের। শিশু শিক্ষাথী সহ অনেক শিক্ষার্থীর চলাচল বন্ধ হয়ে যায় ।

  এ সর্ম্পকে খাউলিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. আলমগীর হোসেন জানান, ইতোমধ্যে এ রাস্তায় মাটির কাজ করা হয়েছে। জনদুর্ভোগ রাঘবে এখন প্রয়োজন ইটসোলিংয়ের কাজ। এজন্য প্রয়োজন সরকারী বরাদ্ধ।

 এ বিষয়ে উপজেলা প্রকৌশলী আব্দুল মতিন বলেন, সরকারি বরাদ্ধের প্রেক্ষিতে এসব রাস্তার কাজ পর্যায়ক্রমে হবে বলে।

৩ দফা দাবীতে ঝিনাইদহে ম্যাটস শিক্ষার্থীদের বিক্ষোভ

ঝিনাইদহ প্রতিনিধি-

স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খোলা, সাপ্লিমেন্ট পরীক্ষার ফলাফল প্রকাশ ও ২০১৮ সালে পাশকৃত শিক্ষার্থীদের মুল সনদ প্রদাণের দাবিতে বিক্ষোভ ও সমাবেশে করেছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ মেডিকেল এ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুল (ম্যাটস)’ এর সামনে এ বিক্ষোভের আয়োজন করে ডিপ্লোমা ইন্টার্ন চিকিৎসক পরিষদ। এতে ব্যানার ফেস্টুন নিয়ে বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্ট’স এ্যাসোসিয়েশন জেলা শাখার সমন্বয়ক আবু বকর সিদ্দিক, সহ-সম্পাদক আকাশ টিকাদারসহ অন্যান্যরা। এসময় বক্তারা বলেন, এ বছরের বেশি সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে হাজার হাজার শিক্ষার্থী হতাশাগ্রস্থ। তাই দ্রুত স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পাশাপাশি সাপ্লিমেন্ট পরীক্ষার ফলাফল প্রকাশ ও সনদ প্রদাণের দাবি জানান।

অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে দুই নারীসহ আটক ৩

ঝিনাইদহ প্রতিনিধি-

চুয়াডাঙ্গার দর্শনা উপজেলার নতুন তেতুলিয়া বটতলা এলাকা থেকে অবৈধভাবে ভারত সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের অপরাধে নারীসহ ৩ জনকে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো- নারায়নগঞ্জ সদর উপজেলার আমলাপাড়া গ্রামের মৃত সামসুল শেখ এর মেয়ে মিম আক্তার (২০) ও খুলনার দিঘলিয়া উপজেলার গাজির হাট মহিশদিয়া গ্রামের মৃত হানিফ সরকারের মেয়ে রহিমা খাতুন (২২)। এসময় অবৈধভাবে সীমান্ত পারাপারে সহায়তা করার অপরাধে চুয়াডাংগা জেলার জীবননগর উপজেলার হাসাদাহ গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে মোমিন (৪৫) কে আটক করা হয়।

মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, অবৈধভাবে ভারত থেকে ২ নারী বাংলাদেশে প্রবেশ করেছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় ২নারীসহ মোট ৩ জনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করে দর্শনা থানায় সোপর্দ করা হয়েছে।

ঝিনাইদহে মানবপাচারকারী চক্রের অন্যতম সদস্য খালেদ গ্রেপ্তার

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহে খালেদ (৩৬) নামে মানব পাচারকারী চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। বুধবার বিকেলে সদর উপজেলার রাউতাইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে সদর উপজেলার রামনগর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

বাদি ও মামলার বিবরণে জানা যায়, ঝিনাইদহ সদর উপজেলার কুমড়াবাড়িয়া গ্রামের প্রবাসী শাহিনুর রহমানের স্ত্রী তৃষœা বেগমকে তার পরিবারের কাউকে না জানিয়ে চলতি বছরের পহেলা জানুয়ারি বিদেশে কাজের কথা বলে দুবাই পাঠায় মানব পাচারকারী এক চক্র। দুবাই প্রবেশের পর থেকে তৃষœা বেগমের কোন সন্ধান পাওয়া যায়নি। পরে বিষয়টা জানাজানি হয়।

এ ঘটনায় তৃষœা বেগমের কন্যা শ্যামলী খাতুন বাদি হয়ে নাসির উদ্দিন (৪৮) ও পটল (৪৫) এর নাম উল্লেখ করে ১লা ফেব্রুয়ারি মানব পাচার পিটিশন ৩/২১ এ ঝিনাইদহ জেলা ও দায়রা জজ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেন। পরে বিজ্ঞ আদালত ঝিনাইদহ থানার অফিসার ইনচার্জকে এজাহার হিসেবে গণ্য করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন। ৬ এপ্রিল সদর থানায় মামলাটি রুজু হয়। যার নং ১৬।

এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান জানান, এ ঘটনায় থানা পুলিশ তদন্ত করে নাসির উদ্দিনের স্বীকারোক্তি মোতাবেক তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে খালেদকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, মামলাটি রুজু হওয়ার পর এজাহার নামীয় আসামী নাসির উদ্দিন (৪৮) কে ইতিপূর্বে গ্রেপ্তার করা হয়েছে। সে সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়নের ধুপাবিলা দক্ষিণপাড়া গ্রামের মৃত কলিম উদ্দিনের ছেলে। ।

ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্থ কয়রায় ‘মানবসেবা ডট কম’ এর খাদ্য সামগ্রী বিতরণ

খবর বিজ্ঞপ্তি

ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ( ই-ক্যাব) এর সহযোগিতা উইং ‘মানবসেবা’ এর পক্ষ থেকে গত বুধ ও বৃহস্পতিবার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের আংটিহারা ও মহারাজপুর ইউনিয়নের পবনা এলাকায় ‘ইয়াস’ এর প্রভাবে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ই-ক্যাবের রুরাল স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ইব্রাহিম খলিল। মানবসেবার উপকূলীয় ভলেন্টিয়ার পার্টনার আইসিডি’র আয়োজনে এই খাদ্য সামগ্রী প্যাকেজে চাল, ডাল, আলু,  তেল, চিনি, স্যালাইন, পেঁয়াজ, মুড়ি ইত্যাদি রয়েছে। উল্লেখ্য, গতবছর ঘূর্ণিঝড় আম্পানেও মানবসেবা উপকূল এলাকায় ক্ষতিগ্রস্থ অসংখ্য পরিবারের পাশে দাঁড়িয়েছিলো। এবছরও মানবসেবার এমন উদ্যোগে কৃতজ্ঞতা জানিয়েছে উপকূলবাসী।