Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবরা খবর

সারা খুলনা অঞ্চলের খবরা খবর

35

সরকার জীবন জীবিকা রক্ষার ব্যবস্থা না করে জনগনের সাথে প্রতারণা করছে: মঞ্জু

০খবর বিজ্ঞপ্তি

দেশের একটি অঞ্চলকে পানিতে ডুবিয়ে কোনো দেশ উন্নত দেশের কাতারে যেতে পারে না উল্লেখ করে খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, আইলা পরবর্তী সময়ে বাঁধ মেরামতের নামে সরকার দলীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতা এবং পানি উন্নয়ন বোর্ডের অসাধু কর্মকর্তাদের পকেট ভারীই হচ্ছে। বছরের পর বছর ঝড়-জলোচ্ছ্বাসে পানিতে ডুবছে দেশের দক্ষিণাঞ্চলের লাখো মানুষ। দক্ষিন-পশ্চিমাঞ্চলের উপকূলের মানুষকে জিম্মি করে বাঁধ ভাঙার আশায় থাকেন এক শ্রেণির অসাধু জনপ্রতিনিধি ও তাদের আত্মীয় স্বজন ঠিকাদারেরা। বেড়িবাধ নির্মাণের নামে জোড়াতালি দিয়ে চালানোর কারণে সামান্য ঝড় বা জলোচ্ছ্বাসের কথা শুনলেই আঁতকে ওঠে উপকূলের বাসিন্দারা। বুধবার (০২ জুন) দুপুর ১২টায় বিএনপি কার্যালয়ে খুলনা উপকূলীয় অঞ্চলে ঘূর্নিঝড় ইয়াসে বিধ্বস্ত মানুষদের মানবিক সহায়তা প্রদানের জন্য খুলনা মহানগর ও জেলা বিএনপির প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাবেক সাংসদ মঞ্জু আরো বলেন, টেকসই বেড়িবাঁধ দয়া নয়, উপকূলের মানুষের বেঁচে থাকার অধিকার। সরকার জীবন জীবিকা রক্ষার ব্যবস্থা না করে জনগনের সাথে প্রতারণা করছে। বেড়িবাধ ভাঙ্গলেই শাসক দলের জনপ্রতিনিধি ও তাদের আত্মীয় স্বজনদের কপাল খুলে যায়। জনবান্ধব দল বিএনপি সবসময়ই দক্ষিন পশ্চিমাঞ্চলের দুর্গত মানুষের পাশে ছিলো ভবিষতেও পাশে থাকবেন। একদিকে ত্রাণ এবং অন্যদিকে উপকূলীয় এলাকার মানুষের সমস্যা সমাধানে তাদের ন্যায্য দাবী আদায়ে আন্দোলন হিসেবে কার্যক্রম পরিচালনা করবে। বাঁধ নির্মানে অবহেলা ও দূর্নীতি, লুটপাট ও সরকারের প্রতারণামূলক আচরনের প্রতিবাদে কর্মসুচি অব্যহত থাকবে। সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা, জেলা সাধারণ সম্পাদক আমীর এজাজ খান, শেখ মোশাররফ হোসেন, জাফরউল¬াহ খান সাচ্চু, এড. ফজলে হালিম লিটন, শাহজালাল বাবলু, অধ্যক্ষ তারিকুল ইসলাম, মনিরুজ্জামান মন্টু, শেখ আব্দুর রশিদ, মোল্যা খায়রুল ইসলাম, আরিফুজ্জামান অপু, আব্দুর রকিব মল্লিক, সিরাজুল হক নান্নু, আবু হোসেন বাবু, মো. মাহবুব কায়সার, জিএম কামরুজ্জামান টুকু, আশরাফুল আলম নান্নু, আসাদুজ্জামান মুরাদ, মহিবুজ্জামান কচি, এড. গোলাম মওলা, মেহেদী হাসান দিপু, ইকবাল হোসেন খোকন, জালু মিয়া, শেখ সাদী, নিজাম উর রহমান লালু, ইউসুফ হারুন মজনু, সাজ্জাদ আহসান পরাগ, মুর্শিদ কামাল, হাসানুর রশিদ মিরাজ, মিজানুর রহমান মিলটন, নিয়াজ আহমেদ তুহিন, সুলতান মাহমুদ, শাহনাজ পারভীন, জাফরী নেওয়াজ চন্দন, আবু সাঈদ শেখ, ম শ আলম, গোলাম কিবরিয়া আশা, নাজির উদ্দিন নান্নু, তারিকুল্লাহ খান, জহর মীর, ইশহাক তালুকদার, আকরাম হোসেন খোকন, আবুল কালাম শিকদার, মেজবাহ উদ্দিন মিজু, রবিউল ইসলাম রবি, আব্দুল জব্বার, ইমতিয়াজ আলম বাবু, জাহিদ কামাল টিটো, নাসির খান, আসলাম হোসেন, মোস্তফা কামাল, আব্দুর রহমান ডিনো, কাজী মাহমুদ আলী, তৌহিদুর রহমান খোকন, তানভিরুল আজম রুম্মান, শামসুল বারী পান্না, এনামুল হক সজল, খায়রুল ইসলাম জনি, শেখ সরোয়ার হোসেন, নান্না মোল্যা, মোজাফ্ফর হোসেন, মোহাম্মাদ আলী, আনসার আলী, লিটু পাটোয়ারী, মুছা খান, সিরাজুল ইসলাম লিটন, শাকিল আহমেদ, জামাল উদ্দিন মোড়ল, জাকারিয়া লিটন, শেখ হেমায়েত হোসেন, বাসির মোল্যা, রেহানা ইসলাম, মনিরুজ্জামান লেলিন, এনামুল হক, আবু সাঈদ, হাবিবুর রহমান কাজল, রাজিবুল আলম বাপ্পী, কাজী একরাম মিন্টু, সেলিম বড় মিয়া,  এমরান হোসেন, আবু বক্কার, শেখ আল মামুন প্রমুখ।

সভায় সেকেন্দার জাফরুল্লাহ খান সাচ্চুকে আহবায়ক ও অধ্যক্ষ তারিকুল ইসলামকে সদস্য সচিব করে ১০১ সদস্যের মহানগর ও কুদরতে আমির এজাজ খানকে আহবায়ক ও মোল্লা খায়রুল ইসলামকে সদস্য সচিব করে ১০১ সদস্যের জেলা ত্রাণ সহায়তা কমিটি গঠন করা হয়। এছাড়া নজরুল ইসলাম মঞ্জু ও এড. শফিকুল আলম মনাকে উভয় কমিটির সমন্বয়কারী দায়িত্ব পালনের সিদ্ধান্ত হয়। সভায় টেকসই বেড়িবাধ নির্মাণের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে বিএনপির সাক্ষাতের সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় দলীয় নেতাকর্মী, সর্মথক ও শুভ্যানধ্যায়ীদের ত্রাণ কার্যক্রমে সহায়তা করার জন্য আহবান জানানো হয়।

জনগণের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে সকলকে ঝুঁকি নিয়ে মানুষের সেবা করতে হবে: সিটি মেয়র

খবর বিজ্ঞপ্তি

খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, আওয়ামী লীগ জনগণের রাজনৈতিক দল। জনগণের স্বার্থ সংরক্ষণের লক্ষেই সৃষ্টি থেকে কাজ করে আসছে। সে কারনেই আওয়ামী লীগ আজ দীর্ঘ সময় রাষ্ট্রীয় ক্ষমতায়। এই জনগোষ্ঠীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করাও আওয়ামী লীগের নেতাকর্মীদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। তিনি আরো বলেন, আজ বিশ্বে করোনা মহামারী আকার ধারণ করেছে। বাংলাদেশ তার আওতায়। আর খুলনাসহ বিভাগের ১০ জেলার প্রায় অধিকাংশ জেলাই ভারতের সিমান্ত ঘেষা। সিমান্ত ঘেষার কারনেই ভারত থেকে পালিয়ে আসা মানুষের শরীরে বয়ে আনা জীবানু আজ খুলনাসহ দেশময় ছড়িয়ে পড়ছে। এই পালিয়ে আসা মানুষদেরকে ধরে স্থানীয় প্রশাসনের মাধ্যমে কোয়ারেন্টাইনে রাখার পরে বাড়িতে ফেরত পাঠাতে হবে। তাহলেই পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে। এ ছাড়া নগরীতে মানুষের চলাচল নিয়ন্ত্রিত করতে হবে। কেউ অহেতুক রাস্তায়, মোড়ে আড্ডা দিতে পারবে না। কোন মানুষ মাস্ক ছাড়া জরুরি কাজেও বের হতে পারবে না। তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, জনগণের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে সকলকে ঝুঁকি নিয়ে মানুষের সেবা করতে হবে।

গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় দলীয় কার্যালয়ে খুলনা মহানগর আওয়ামী লীগের জরুরি বর্ধিত সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময়ে বক্তব্য রাখেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। সভা পরিচালনা করেন খুলনা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ।

এ সময়ে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা বেগ লিয়াকত আলী, মল্লিক আবিদ হোসেন কবীর, শেখ শহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, বীরমুক্তযোদ্ধা নুর ইসলাম বন্দ, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, শেখ ফারুক হোসেন, বীর মুক্তিযোদ্ধা অধ্যা. আলমগীর কবির, শেখ মো. আনোয়ার হোসেন, কাউন্সিলর জেড এ মাহমুদ ডন, প্যানেল মেয়র আমিনুল ইসলাম মুন্না, কাউন্সিলর শামছুজ্জামান মিয়া স্বপন, বীরমুক্তযোদ্ধা মাকসুদ আলম খাজা, শেখ ফারুক হাসান হিটলু, শেখ নুর মোহাম্মদ, মোজাম্মেল হক হাওলাদার, শেখ সৈয়দ আলী, এ কে এম সানাউল্লাহ নান্নু, শেখ আবিদ হোসেন, মনিরুল ইসলাম বাশার, কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম, তসলিম আহমেদ আশা, শহীদুল ইসলাম বন্দ, এস এম আনিছুর রহমান, অধ্যা. রুনু ইকবাল, বীরমুক্তিযোদ্ধা মুন্সি আব্দুল ওয়াদুদ, মনিরুজ্জামান সাগর, এস এম আকিল উদ্দিন, কাউন্সিলর এস এম মোজাফফর রশিদী রেজা, এ কে এম শাহজাহান কচি, মো. মোতালেব মিয়া, রনজিত কুমার ঘোষ, মো. সফিকুর রহমান পলাশ, মীর বরকত আলী, এম এ নাসিম, এস এম আসাদুজ্জামান রাসেল, মোস্তফা কামাল, নজিবুর রহমান, কাউন্সিলর রেক্সোনা কালাম লিলি, বীরমুক্তিযোদ্ধা মুন্সি আইয়ুব আলী, মাহাবুবুল আলম বাবলু মোল্লা, ফেরদৌস হোসেন লাবু, আব্দুল হাই পলাশ, মো. সফিউল্লাহ, এনায়েত আলী আলো কাজী, শেখ আবিদ উল্লাহ, আব্দুস সাত্তার লিটন, জিয়াউল ইসলাম মন্টু, বাবুল সরদার বাদল, শেখ জাহিদ হোসেন, মঈনুল ইসলাম নাসির, আব্দুর রউফ মোড়ল, চ.ম মুজিবর রহমান, মো. নুর ইসলাম, মো. জাহিদুল হক, মো. জাকির হোসেন, এমরানুল হক বাবু, ফয়েজুল ইসলাম টিটো, হারুনুর রশীদ হাওলাদার, জিয়াউল আলম খান খোকন, মোল্লা হায়দার আলী, আসলাম আলী, মো. জিয়াউল ইসলাম, মো: শাহজাহান জমাদ্দার, মো. শিহাব উদ্দিন, শেখ হাসান ইফতেখার চালু, ইমরুল ইসলাম, শেখ মো. রুহুল আমিন, সরদার আব্দুল হালিম, আতাউর রহমান খান রাজু, ওয়াহিদুল ইসলাম পলাশ, ইউসুফ আলী খান, মো. মোতালেব মিয়া সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় ৪ জুন থেকে আগামী ৭ দিন নগরীর সদর, সোনাডাঙ্গা, খালিশপুর ও দৌলতপুর থানার ৫ টি ওয়ার্ডের কাচা বাজার ও ওষুধের দোকান বাদে সকল ব্যবসা প্রতিষ্ঠান, শপিংমল বন্ধ রাখার জন্য কঠোর বিধি নিষেধ আরোপ করা হয়েছে। এ বিধি নিষেধ বাস্তবায়নের জন্য দলের নেতাকর্মী ও নির্বাচিত কাউন্সিলরদের প্রতি আহবান জানান।

খুলনা সাংবাদিক ইউনিয়নকে আ’লীগের মাস্ক প্রদান

খবর বিজ্ঞপ্তি

খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)-কে করোনা প্রতিরোধক মাস্ক প্রদান করেছেন খুলনা মহানগর আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রিয় ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটি প্রেরিত এ মাস্ক প্রদান করেন খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক এবং সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় আওয়ামী লীগ কার্যালয়ে মাস্ক গ্রহণ করেন খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. মুন্সি মাহবুব আলম সোহাগ। এসময়ে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা বীরমুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, সাংবাদিক নেতা বীরমুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, বীরমুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, বীরমুক্তিযোদ্ধা অধ্যা. আলমগীর কবীর, প্যানেল মেয়র আমিনুল ইসলাম মুন্না, বীরমুক্তিযোদ্ধা মাকসুদ আলম খাজা, মো. সফিকুর রহমান পলাশ, মীর বরকত আলী, সাংবাদিক নেতা মোজাম্মেল হক হাওলাদার, হুমায়ূন কবীর, নুর হাসান জনি, বিমল চন্দ্র সাহা, সাগর সরকার, শহীদুল হাসান সহ বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ ও সাংবাদিক নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে ওয়াসা’র পরিচালকের বক্তব্যে খুলনার বিশিষ্টজনেরা ক্ষুব্ধ

খবর বিজ্ঞপ্তি

আড়াই হাজার কোটি টাকা ব্যয়ে খুলনার ওয়াসা সুপেয় পানি সরবরাহ করার যে প্রকল্প বাস্তবায়ন করেছে, তার শুরুতেই লবণাক্ত পানি সরবরাহ করছে, যা ব্যবহারে অনুপযোগী। ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়েছেন আগামী ২ বছরে খুলনাবাসীকে লবণাক্ত পানি খেতে হবে। তার এ ধরনের বক্তব্যে খুলনা পরিবেশবাদী সংগঠনসহ বিশিষ্টজনেরা বিস্মিত ও ক্ষুব্ধতা প্রকাশ করে তারা বলেন, ওয়াসার প্রজেক্টের বিশুদ্ধ পানি সরবরাহ করার কথা, কিন্তু ওয়াসা যে পানি সরবরাহ করছে তা পান করাতো দূরের কথা, গৃহস্থলি কাজেও ব্যবহারের অনুপযোগী। উপরন্তু পানিতে মাত্রাতিরিক্ত লবণাক্ত বৃদ্ধি পেয়েছে। এ ব্যাপারে খুলনা সুপেয় পানি আন্দোলন কমিটি গত ২৯ মে খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে খুলনা পরিবেশবাদী সংগঠন ও বিশিষ্ট নাগরিকবৃন্দ। খুলনা নাগরিকবৃন্দ মনে করেন, ওয়াসার এমডি’র এই ধরনের বক্তব্য তাদের অদক্ষতা ও দুর্নীতি চাপা দেয়ার একটি প্রয়াস। বিবৃতিদাতারা মনে করেন, অনতিবিলম্বে ওয়াসা পানির সমস্যা সমাধান করবে এবং খাওয়ার উপযোগী পানি সরবরাহ করবে। অন্যথায় খুলনাবাসী বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে। আড়াই হাজার কোটি টাকার প্রজেক্টের কাজ শেষ হতে না হতেই আর একটি প্রকল্প প্রস্তাবনার কথা জানিয়েছে। এটাও ধোয়াশাপূর্ণ। বিবৃতিদাতারা বলেন, নতুন প্রকল্প শুরুর আগে পূর্বের প্রকল্পের একটি সুষ্ঠু তদন্তের দাবি জানান। বিবৃতিদাতার হলেনÑসাবেক সংসদ সদস্য ও খুলনা পৌর সভার সাবেক চেয়ারম্যান বিশিষ্ট আইনজীবী মোঃ এনায়েত আলী, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আনোয়ারুল কাদির, পরিবেশ সুরক্ষা মঞ্চে আহ্বায়ক বিশিষ্ট নাগরিক নেতা এড. কুদরত-ই-খুদা, খুলনা নাগরিক সমাজের আহ্বায়ক বিশিষ্ট আইনজীবী আ ফ ম মহসীন, রাজনীতিবিদ ডাঃ মনোজ দাশ, এস এ রশীদ, প্রফেসর ড. ইয়াহিয়া আখতার, বিশিষ্ট সাংবাদিক গৌরাঙ্গ নন্দী, সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির খুলনার আহ্বায়ক এস এম শাহনওয়াজ আলী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহীন জামাল পন, পরিবেশ সুরক্ষা মঞ্চের সদস্য সচিব নারী নেত্রী সুতপা বেদজ্ঞ, ঐতিহ্য পানি সম্পদ ব্যবস্থাপনা ফোরামের সাধারণ সম্পাদক নাজমুল আজম ডেবিট, পরিবেশ সুরক্ষা মঞ্চের এড. তছলিমা খাতুন ছন্দা, বেলা’র মাহফুজুর রহমান মুকুল, অধ্যাপক অজন্তা দাশ, আফজাল হোসেন রাজু, নাগরিক নেতা এড. জাহাঙ্গীর আলম সিদ্দিকী, সুজনের বিভাগীয় সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু, শরীফুল ইসলাম সেলিম, পলাশ দাস, মেরিনা যুথি, কাজী খালিদ পাশা জয়, সাংবাদিক খলিলুর রহমান সুমন প্রমুখ।

কয়রায় বিভ্রান্তিকর সংবাদ প্রচারের প্রতিবাদে এমপি বাবুর সাংবাদিক সম্মেলন

কয়রা প্রতিনিধি

কয়রা-পাইকগাছার জাতীয় সংসদ সদস্য আলহাজ¦ আকতারুজ্জামান বাবু কয়রায় বিধ্বস্থ বেঁড়িবাঁধ নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেন। তিনি বুধবার বিকাল সাড়ে ৫ টায় কয়রা উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে কয়রা ও পাইকগাছা উপজেলা আওয়ামীলীগের সভাপতিদ্বয় এবং দলের একাধিক নেতাকর্মীদের সাথে নিয়ে সংবাদ সম্মেলনে মঙ্গলবারের দশালিয়া বাঁধের বিভ্রান্তিকর সংবাদসহ কয়রা পাইকগাছার ক্ষতিগ্রস্থ বাঁধ নিয়ে বক্তব্য রাখেন। সংবাদ সম্মেলনে খুলনা থেকে আগত বিভিন্ন টেলিভিশনের প্রতিনিধি  ও একাধিক গণমাধ্যম প্রতিনিধির প্রশ্নের উত্তরও দেন সংসদ সদস্য। তিনি বলেন, মঙ্গলবার দুপুরে যখন ইয়াসে ক্ষতিগ্রস্থ দশালিয়ার বেঁড়িবাঁধ কয়রা, মহারাজপুর ও বাগালী ইউনিয়নের সর্বস্তরের মানুষ সেচ্ছা¤্রমে কাজ করছিলেন । এসময় তিনি ট্রলার যোগে ঘটনাস্থলে পৌছালে  দলের ঘাপটি মেরে থাকা নৌকার বিপক্ষে কাজ করে এমন কতিপয় ব্যক্তির উস্কানিতে একদল যুবক চিৎকার করতে থাকে। কিন্তু তিনি সেখানে ট্রলার ভিড়িয়ে সবার সাথে কাজ করেন এবং শুকনা খাবারসহ সংক্ষিপ্ত বক্তব্যও দেন। অথচ প্রথম আলো পত্রিকা সহ কয়েকটি গনমাধ্যম ঘটনার কয়েক সেকেন্ডের ভিডিও ফুটেজ এর ভিত্তিতে প্রচার করলেও সম্পূর্ণ ঘটনা প্রকাশ করেন নি। তিনি বলেন, তার দলের নৌকা প্রতিকের বিপক্ষে অবস্থান এবং কখনও নৌকার প্রতিকের পক্ষে আবার দলের বিদ্রোহীদের উৎসাহ দাতা ঘাপটিমারা কয়েকজন ব্যক্তি পূর্ব পরিকল্পিতভাবে এর আগে আম্পান পরবর্তী বাঁধ নিয়ে এমনটি ষড়যন্ত্র করেছিলেন এবং তারই ধারাবাহিকতায় গতকাল করেছেন। তিনি বলেন, জামাতে ইসলামের এক কেন্দ্রীয় নেতাকেও তারা কয়রায় এনে বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন। সংবাদ সম্মেলনে সাংসদ এধরনের কিছু ছবি সাংবাদিকদের কাছে হস্তান্তর করেন। দীর্ঘ ১ ঘন্টার সংবাদ সম্মেলনে খুলনা থেকে আগত একাধিক সাংবাদিকের প্রশ্ন উত্তরে এমপি বাবু বলেন, প্রাকৃতিক দূর্যোগে ২০০৯ সালের ২৫ মে আইলা, ২০২০ সালে ২০ মে আম্পান এবং একই মে মাসে চলতি বছরে ২৬ মে ইয়াস আঘাত এনেছে। তিনি বলেন, ১২০ কিলোমিটার কয়রায় বেঁড়িবাঁধ একসাথে সংস্কার করা সম্ভব নয়। এছাড়া মোটা অঙ্কের একটি বরাদ্ধ পাশ হলেও পানি উন্নয়ন বোর্ড তার কাজ শুরু করতে আরও কয়েকমাস সময় লাগবে। তিনি বলেন, আম্পান এবং এবারের ইয়াস চলাকালীন সময় তিনি কয়রার মাটিতে অবস্থান করেছিলেন এবং খুলনার অনেক গণমাধ্যম কর্মীর কাছে তিনি ঔ সময় দূর্যোগ প্রস্তুতি সম্পর্কে বক্তব্যও দিয়েছিলেন। সাংসাদ সর্বশেষ বক্তব্যে গণমাধ্যম কর্মীদের জানান, টেকসই বেঁড়িবাঁধ কয়রায় অবশ্যই হবে।

কয়রার বেড়ীবাঁধ বিষয়ে খুলনা জেলা আওয়ামীলীগের বিবৃতি

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশ আওয়ামীলীগ খুলনা জেলা শাখার সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশিদ ও জেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী এক যুক্ত বিবৃতিতে বলেন, গত ০১লা জুন খুলনা জেলার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের দশহালিয়া ভাঙ্গন কবলিত বেড়ীবাঁধে ঘটে যাওয়া অনাকাংখিত ঘটনাটি কারো কাম্য নয়। খুলনা-৬ এর সংসদ সদস্য জেলা আওয়ামীলীগের সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবুর প্রতি এলাকাবাসীর ক্ষোভ প্রকাশ যাহা ছিল অনাকাংখিত। কয়রা পাইকগাছার জনগন স্বেচ্ছাশ্রমে বেড়ীবাঁধ মেরামত করায় জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে তাদের অভিনন্দন জানিয়ে নেতৃবৃন্দ বলেন, সৃষ্ট ঘটনার স্থলে কর্মরত স্বেচ্ছাসেবীদের উৎসাহ দিতে এম.পি বাবু সেখানে উপস্থিত হয়ে ছিলেন।

নেতৃবৃন্দ আরও বলেন, উপকূলের জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে টেকসই বেড়ীবাঁধের বিকল্প নাই। জনগণের এই দাবীর প্রতি জেলা আওয়ামীলীগ সমর্থন করে। এই এলাকার যোগাযোগ ব্যবস্থা, অবকাঠামো উন্নয়ণ সহ সার্বিক উন্নয়ণ আওয়ামীলীগ সরকারের আমলেই হয়েছে। নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন, জননেত্রী শেখ হাসিনার সরকার এই জনগুরুত্বপূর্ন সমস্যার সমাধান কল্পে অচিরেই টেকসই বেড়ীবাঁধ তৈরীর প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ দুর্যোগ কবলিত এলাকা পরিদর্শন করেন ও ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেন।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দৌলতপুর থানা যুব দলের অনুষ্ঠান

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪০তম শাহাদাৎ বার্ষিকী উদযাপনের লক্ষে দৌলতপুর থানা যুবদলের উদ্যোগে গতকাল বিকাল ৫ ঘটিকায় দৌলতপুর থানার প্রাণকেন্দ্র সেইফ এন্ড সেইভ  এর সামনে আলোচনা  সভা, দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হয়। উক্ত অন্ষ্ঠুানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগর, বিএনপি নেতা আবুল কালাম শিকদার, শরিফুল আনাম, আরমান শেখ, আরিফ খান, মোঃ আসাদ, লোকমান হোসেন, সাবেক ছাত্রনেতা রবিউল ইসলাম রুবেল, যুবনেতা শামীম আজাদ খান মিলু, খোশনুর রহমান জনি, মোঃ কামরুল হোসেন এরশাদ, সন্দীপ চট্টপাধ্যায়, আশিকুল আনাম আশু, সাইজুদ্দিন কবির সাজু, ছাত্রনেতা রাশিকুল আনাম রাশু, মনিরুল ইসলাম, সালেহা আমম্মেদ রাজা, মোঃ আসাদুর রহমান আসাদ, ইকাবাল ফকির, নামজুল হোসেন, মনিরুরজ্জামান মনি, চুন্ন শেখ, ফয়েজ আহমেদ দিপু, রাজু খান, রাজু আহমেদ, সাম্য শেখ, , ইকবাল হোসেন ডলার, , আরিফুল ইসলাম, রাকিব হোসেন, জসিম উদ্দিন, মহিলা দল নেত্রী সাথী আমিন, সুমাইয়া আক্তার কাকলি।

করোনার ভয়ে রোগী শূণ্য হাসপাতালের বেডে বিড়াল !

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

ভয়াবহ পরিস্থিতির দিকে এগুচ্ছে মোংলায় করোনা সংক্রমণের হার। হু হু করে বাড়ছে আক্রন্তের সংখ্যা। এ অবস্থায় আতংকে হাসপাতাল ছেড়ে পালিয়েছেন রোগীরা। তাই ফাঁকা রোগীদের বেডে আয়েশ করে ঘুমিয়ে আছে বিড়াল! এমন চিত্র মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের।

বুধবার বিকেল সাড়ে ৬ টায় সরেজমিনে গিয়ে দেখা যায়, হাসপাতালটির নারী বেডে একজন রোগীও নাই। আর পুরুষ বেডে আছে দুই থেকে তিনজন। হাসপাতালে ডিউটিরত নার্সেরা বলেন, যেভাবে করোনার হার বাড়ছে, তাই বিভিন্ন রোগে ভর্তি হওয়া রোগীরা ভয়ে হাসপাতাল ছেড়ে পালিয়েছেন। দুপুরের পর থেকে কেউকে কিছু না জানিয়েই তারা চলে যান বলেও জানান তারা।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জীবিতেষ

বিশ্বাস বলেন, মুলত করোনায় ভয়েই রোগীরা হাসপাতাল ছেড়ে চলে গেছে। তিনি আরো বলেন, প্রতিদিন অত্যন্ত ৫০ জন্য পুরুষ ও মহিলা ওয়ার্ডে রোগী ভর্তি থাকতো। আর প্রতিদিন আড়াই’শর বেশি রোগী আসতো। কিন্তু করোনা বাড়ায় গত দুই তিন দিনে তা কমে ১শ’র নিচে চলে এসেছে।

 বুধবার ভর্তি ছিলো ২৭ জন। কিন্তু নারী একজনও নেই, পুরুষ আছে ৩/৪জন।

এদিকে গত মঙ্গলবার করোনা উপসর্গ নিয়ে মোংলায় ৫৯ জন নমুনা পরীক্ষা করালে তাদের মধ্যে ৩৩ জনের রিপোর্ট পজেটিভ আসে। এর আগে গত

শনিবার ৪২ জনের মধ্যে ৩১ জন ও শুক্রবার ২২ জনের মধ্যে ১৬ জন সনাক্ত

হয়েছেন। গত মঙ্গলবার দুইজন ও  বুধবার একজন মোংলায় করেনা উপসর্গ নিয়ে মারা গেছে।

এর আগে করোনা আক্রান্ত হয়ে মারা যান আরো দুইজন। করোনা আক্রান্ত ও করোনা উপসর্গ নিয়ে মৃত্যুসহ সংক্রমণ বাড়লেও কেন যেন সচেতনতা বাড়ছে সাধারণ মানুষের মাঝে

খুলনা মহানগর পূজা পরিষদের শোক

খবর বিজ্ঞপ্তি

ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) খুলনা জেলা কমিটির সাধারণ সম্পাদক ও ১৪ দল নেতা ও খুলনা মহানগর পূজা উদযাপন পরিষদ উপদেষ্টা তপন কুমার রায় এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা সদর থানা শাখা সহ-সভাপতি উজ্জ্বল রায়ের পিতা সুবোধ কুমার রায় (৯৬) বার্ধক্যজনিত কারণে গত ৩১ মে সোমবার বেলা ১১:৫০টায় নগরীর বকসীপাড়াস্থ নিজ বাসভবনে পরলোক গমন করেন (দিব্যাং লোকান গচ্ছতু)। তাঁর মৃত্যু সংবাদ পেয়ে মহানগর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ প্রয়াতের বাসভবনে যান এবং ফুলের মালা দিয়ে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেনÑবাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখার সভাপতি শ্যামল হালদার, সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কু-ু, কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা বিজয় কুমার ঘোষ, সাবেক মহানগর সভাপতি গোপী কিষণ মুন্ধড়া, সাবেক সহ-সভাপতিগণ যথাক্রমেÑঅধ্যক্ষ মাধব চন্দ্র রায়, অরবিন্দু সাহা, প্রকৌশলী পরিমল দাস, এ্যাড. অলোকানন্দা দাস, উপদেষ্টা শ্যামল সিংহ রায়, কোষাধ্যক্ষ রতন কুমার নাথ, যুব ঐক্য পরিষদ খুলনা মহানগর সভাপতি বিশ্বজিৎ দে মিঠু, সদর থানা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বিকাশ কুমার সাহা, সাধারণ সম্পাদক বিপ্লব সাহা লব, সোনাডাঙ্গা থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিপ্লব মিত্র, সাধারণ সম্পাদক রামচন্দ্র পোদ্দার, বিশিষ্ট সাংবাদিক অরুণ সাহা ও অমিয় কান্তি পাল, বিশিষ্ট ধর্মানুরাগী ও সমাজসেবক বাবলু বিশ্বাস, গৌরাঙ্গ সাহা, সঞ্জীব দাস, স্বপন সাহা, দিলীপ সাহা, অলোক কু-ু, তপন সাহা, শিবু ভক্ত, বিদ্যুৎ দাস, অঞ্জন দে, তাপস সাহা, শঙ্কর কর্মকার, শিবু রায়, মহাদেব সাহা, সাংবাদিক বিমল সাহা, সাংবাদিক অভিজিৎ পাল, প্রসীত সাহা, অভিজিৎ চক্রবর্ত্তী দেবু, সুশান্ত ব্যানার্জী, খুলনা মহানগর পূজা উদযাপন পরিষদের সম্পাদকম-লীর সদস্য সুব্রত হালদার তপা, উজ্জ্বল ব্যানার্জী, ভবেশ সাহা, রূপন দে, দৌলতপুর থানা সভাপতি তিলক গোস্বামী, সাধারণ সম্পাদক প্রকাশ অধিকারী, খালিশপুর থানা সভাপতি রজত কান্তি দাস, সাধারণ সম্পাদক দীপক দত্ত, লবচণচরা থানা সভাপতি ডাঃ শেখর চন্দ্র পাল, সাধারণ সম্পাদক পার্থ রায় মিঠু, হরিণটানা থানা সভাপতি মনোজ কান্তি রায়, সাধারণ সম্পাদক রঞ্জন রায়, খানজাহান আলী থানা সভাপতি দুলাল সরকার, সাধারণ সম্পাদক সুভাষ দত্ত, আড়ংঘাটা আহ্বায়ক আশিষ কবিরাজ, সদস্য সচিব দেবদাস ম-ল দেবু, সুজিত মজুমদার, স্বপন চক্রবর্ত্তী, দীপক দত্ত, ভোলানাথ দত্ত, সত্যপ্রিয় সোম বলাই, পাপ্পু সরকার, বাবু শীল, মানিক শীল, রবিন দাস, প্রবণ চক্রবর্ত্তী, রাজকুমার শীল, সজল দাস, মিতা বাগচি, সবিতা মজুমদার, সন্ধ্যা রানী বিশ্বাস, অশোক ঘোষ প্রমুখ।

স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ ও শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে খুলনায় ইসলামী আন্দোলনের মানববন্ধন আজ

খবর বিজ্ঞপ্তি

খুলনার উপকূলে স্থায়ী টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও স্বাস্থ্যবিধি মেনে সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলার উদ্দোগে আজ ৩ জুন বৃহস্পতিবার নগরীর পাওয়ার হাউজ মোড়ে বেলা ১১ টায় মানববন্ধন অনুষ্ঠিত হবে। আজকের মানববন্ধনে যোগদানের জন্য সকল নেতাকর্মী ও খুলনা বাসীকে আহবান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মুফতী আমানুল্লাহ, জেলা সভাপতি অধ্যাপক মাওঃ আব্দুল্লাহ ইমরান, নগর সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিন ও জেলা সেক্রেটারী হাফেজ আসাদুল্লাহ আল গালিব।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ-এর আলোচনাসভা ও দোয়া মাহফিল

খবর বিজ্ঞপ্তি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ, খুলনা মহানগর-এর উদ্যোগে বুধবার বিকেল ৫টায় নিরালা সংলগ্ন কমিউনিটি সেন্টারে এক আলোচনসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এড. এ কে এম মফিজুল ইসলাম এবং পরিচালনা করেন মহানগরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ হাসমত আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু হেলাল মোল্লা। বক্তব্য রাখেনÑমহানগর সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী মোল্লা, বীর মুক্তিযোদ্ধা মোঃ নাসির উদ্দিন সরদার, বীর মুক্তিযোদ্ধা এস এম কবীরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোঃ ইকবাল, বীর মুক্তিযোদ্ধা ওয়াহিদুজ্জামান ডাবলু, বীর মুক্তিযোদ্ধা আলী আহমেদ, জেলা সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শরীফ মাহমুদ হাসান চিশতি, বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক মল্লিক, মহানগর মহিলা আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের সভাপতি পারভীন হাসমত, সাধারণ সম্পাদক জেসমিন নাহার লাকী, সহ-সভাপতি আফরোজা আক্তার, রশিদা বেগম, রেবেকা গাজী, রাফেজা কামাল, আজিজুর রহমান আজাদ, বীর মুক্তিযোদ্ধা জিল্লুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর সরদার, বীর মুক্তিযোদ্ধা শ্যামল কান্তি দাস, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল, বীর মুক্তিযোদ্ধা মোসলেম আলী কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলী মৃধা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, বীর মুক্তিযোদ্ধা বদরুজ্জামান বদু ফকির, রাহমাত ইলা রুমি, মোল্লা তমজিদ হোসেন, তাইজুল ইসলাম তাজু প্রমুখ। আলোচনা শেষে মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া করা হয়।

বটিয়াঘাটায় কর্মশালা অনুষ্ঠিত

বটিয়াঘাটা প্রতিনিধি

বটিয়াঘাটা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গতকাল বুধবার সকাল দশটায় স্থানীয় ডিএই প্রশিক্ষণ মিলনায়তনে জৈব প্রযুক্তির মাধ্যমে নিরাপদ সবজি ফল ও ফসল চাষ সম্প্রসারণ শীর্ষক এক কর্মশালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডেপুটি ডাইরেক্টর মোহাম্মদ আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যানদ্বয় নিতাই চন্দ্র গাইন ও চঞ্চলা মন্ডল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, কোষাধ্যক্ষ মোহাম্মদ মনিরুজ্জামান। এছাড়াও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও কর্মকর্তা-কর্মচারী এবং সুফলভোগীরা। কর্মশালায় ৬০ জন কৃষক কৃষাণী অংশগ্রহণ করেন।

বাগেরহাটে বাড়ি বাড়ি গিয়ে জমি অধিগ্রহনের চেক বিতরণ করলেন জেলা প্রশাসক

বাগেরহ্টা প্রতিনিধি

বাগেরহাট নার্সিং কলেজ নির্মাণের জন্য অধিগ্রহণকৃত জমির ক্ষতিগ্রস্থ মালিকদের বাড়িতে গিয়ে ক্ষতিপূরনের চেক প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে বাগেরহাট শহরের হরিণখানা এলাকার জমির মালিক শেখ মোঃ মনিরুজ্জামান ও শেখ সুজানুর রহমানের হাতে ক্ষতিপূরনের টাকার চেক তুলে দেন নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। এসময়, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ শাহিন হোসেন, ভূমি অধিগ্রহন কর্মকর্তা মমতাজ বেগমসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। করোনাকালীন সময়ে কোনো প্রকার ঝামেলা ছাড়াই ক্ষতিপূরনের চেক পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন জমির মালিকরা।

জমির মালিক শেখ মোঃ মনিরুজ্জামান বলেন, অধিগ্রহনকৃত জমির টাকা পেতে অনেক সময় লাগে শুনেছি। আজ আমার সে ধারণা পাল্টে গেছে। এক সাথে যে ৩১ লক্ষ টাকা পেয়েছি। এই টাকা দিয়ে ভবিষ্যতের জন্য কিছু একটা করতে পারব। আরও ভাল লাগছে যে এই টাকা পেতে আমাকে কোন অতিরিক্ত খরচ করতে হয়নি।

বাগেরহাটের জেলা প্রশাসক মুহাম্মদ আজিজুর রহমান বলেন, ক্ষতিগ্রস্থ জমির মালিকদের করোনাকালীন সময়ে যাতে কোনো হয়রানিতে পড়তে না হয়, সেই লক্ষ্যে আমরা বাড়ি বাড়ি গিয়ে চেক হস্তান্তর করছি। এর মাধ্যমে যেমন জমির মালিকরা হয়রানির হাত থেকে রক্ষা পাচ্ছে, তেমনি ভূমি অধিগ্রহনকে কেন্দ্র করে দালালচক্রের দৌরাত্ব বন্ধ হয়েছে। ভবিষ্যতেও বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্য অধিগ্রহনকৃত জমির মালিকদের এভাবেই ক্ষতিপূরণের অর্থ দেওয়ার আশ্বাস দেন তিনি।

বাগেরহাট নার্সিং কলেজ নির্মাণের জন্য বাগেরহাট পৌরসভার হাড়িখালি মৌজায় ২একর ৯২ শতক জমি অধিগ্রহন করা হয়েছে। ক্ষতিগ্রস্থ ৩৪ জন মালিককে ৬ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৪’শ ৫২ টাকা প্রদান করার প্রক্রিয়া চলছে। এর ধারাবাহিকতায় বুধবার শেখ মোঃ মনিরুজ্জামানকে ৩১ লাখ ১৯ হাজার ২‘শ ৫৭ টাকা এবং শেখ সুজানুর রহমানকে ৩১ লাখ ৮৪ হাজার ৩‘শ ৯ টাকার চেক দেওয়া হয়েছে।

রামপালে চার ইউনিয়নে ত্রান সহায়তা ও নগদ অর্থ বিতরন করা হয়েছে

খবর বিজ্ঞপ্তি

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে উপকুলীয় উপজেলা রামপালে প্রবল জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে এমন চার ইউনিয়নে সরকারি ভাবে নগদ অর্থ ও ত্রান সহায়তা দেওয়া হয়েছে। বুধবার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত রামপাল উপজেলা চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন উপজেলার গৌরম্ভা, রাজনগর , উজলকুড় ও বাঁশতলী উইনিয়নের প্রায় এক হাজার  চারশত নারী- পুরুষের মধ্যে নগদ অর্থ ও ত্রান সহায়তা হিসেবে চাল,ডাল, তেল, লবন ,আলু পিয়াজ,মাস্ক  সহ বিভিন্ন  খাদ্য উপকরন বিতরন করেন। এরমধ্যে গৌরম্ভা ইউনিয়নে ত্রান সহায়তা পেয়েছে ৪০০ জন,  রাজনগরে ৪০০ জন, বাঁশতলীতে ৩২০ জন ও উজলকুড় ইউনিয়নে এক হাজার টাকা করে ২৭৫ জনের মধ্যে নগদ অর্থ বিতরন করা হয়েছে। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মতিউর রহমান, ইউপি চেয়ারম্যান গাজী গিয়াস উদ্দিন, সরদার আ. হান্নান ডাবলু, গাজী আকতারুজ্জামান, আলহাজ মোহাম্মাদ আলী, রামপাল প্রেসক্লাব সভাপতি হাওলাদার আ. হাদি. ট্যাগ অফিসার মিজানুর রহমান, ইমতিয়াজ বুরবুল, জুলহাস ইজারদার, ইসরাফিল হোসেন, শেখ আক্কেল আলী, নিখিল রঞ্জন চৌধুরী, মুজিবুর রহমান, মিজানুর রহমান, ইউপি সচীব গৌতম কুমার সহ ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন। উপজেলা চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন ত্রান বিতনের আগে বলেন যে কোন দুর্যোগ, বিপদ আপদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের পাশে থাকেন। তিনি ভবিষ্যতেও থাকবেন। রামপাল – মোংলায়  খুলনা সিটি মেয়র তালুকদার আ. খালেক ও উপমন্ত্রী হাবিবুন নাহারের অবদান সবচেয়ে বেশি। তাদের ব্যস্ততা থাকায় আসতে না পারয় আমি তাদের পক্ষ থেকে ত্রান ও নগদ অর্থ বিতরন করছি। আপনারা তাদের জন্য দোয়া করবেন।

রূপসায় অগ্নিকান্ডে বসতঘর ভষ্মিভূত

রূপসা প্রতিনিধি:

রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের আনন্দ নগর গ্রামের মেঝো ঝিলা খালের দক্ষিন পাড়ে অগ্নিকান্ডে ভষ্মিভূত হয়েছে একটি বসতঘর। ভূক্তভোগী সূত্রে জানাগেছে উক্ত গ্রামের আ: জলিল লস্করের পুত্র আল হেলাল লস্করের বসত ঘরে গত ১ জুন বিকাল ৬ টায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে। পরবর্তীতে ঘরের মধ্যে থাকা গ্যাসের সিলিন্ডারে আগুন লাগলে তা দ্রুত সর্বত্র ছড়িয়ে পড়ে। এ ঘটনায় আশে পাশের লোকজন আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করলেও টিনের দ্বারা নির্মিত ঘরটি আগুনে পুড়ে সম্পূর্ন ভষ্মিভূত হয়। এ ঘটনায় আনুমানিক ৩ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে। বর্তমানে আল হেলাল লস্কর সর্বস্ব হারিয়ে পরিবার পরিজন নিয়ে খোলা আকাশের নিচে নির্ঘূম রাত কাটাচ্ছে।

যশোরের ৪৩ জন করোনা পজেটিভ

যশোর অফিস

যশোরে ২০২ জনের নমুনা পরীক্ষা করে ৪৩ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ২ জুন ঘোষিত করোনার টেস্টের ফলাফলে বিষয়টি জানা যায়।

যবিপ্রবির ল্যাবে মোট ২৩৬ জনের নমুনা পরীক্ষা করে ৪৯ জনের করোনা পজিটিভ এবং ১৮৭ জনের নেগেটিভ ফলাফল এসেছে। যারমধ্যে যশোরের ২০২ জনের নমুনার মধ্যে ৪৩ জন, মাগুরার ৮ জনের মধ্যে ৩ জন ও নড়াইলের ২৬ জনের নমুনা পরীক্ষা করে ৩ জনের কোভিড-১৯ পজেটিভ পাওয়া গেছে।

অর্থাৎ, যবিপ্রবির ল্যাবে মোট ২৩৬ জনের নমুনা পরীক্ষা করে ৪৯ জনের করোনা পজিটিভ এবং ১৮৭ জনের নেগেটিভ ফলাফল এসেছে।

যবিপ্রবির পরীক্ষণ দলের সদস্য, অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. ইকবাল কবীর জাহিদ এক বিজ্ঞপ্তিতে জানান, পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য সংশ্লিষ্ট জেলারগুলোর সিভিল সার্জন অফিসে প্রেরণ করা হয়েছে।

চুড়ামনকাটি ইউপি চেয়ারম্যান মুন্নার বিরুদ্ধে নানা অভিযোগ মেম্বারদের

যশোর অফিস

অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে যশোর সদরের চুড়ামনকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান মুন্নার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ওই ইউনিয়নের ৬ ইউপি সদস্য।

বুধবার দুপুরে প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য গোলাম মোস্তফা।

এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য সিরাজুল ইসলাম, ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল মান্নান, ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আনিচুর রহমান, ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুস সবুর ও ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মো. গিয়াস উদ্দীন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইউপি সদস্য গোলাম মোস্তফা বলেন, ২০১৬ সালের ৩১ মার্চ নির্বাচনে নির্বাচিত হয়ে ওই বছরের সেপ্টেম্বর মাসের ৪ তারিখে শপথ নিয়ে আমরা ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনায় অংশগ্রহণ করি। কিন্তু চেয়ারম্যান মুন্না আজ পর্যন্ত উন্নয়নমূলক কোনো কাজে আমাদের সম্পৃক্ত রাখেননি। সমস্ত কাজ তিনি পোষা দালালদের দিয়ে পরিচালনা করেন। আমরা কিছু বললে আমাদের গালিগালাজ করে প্রাণনাশের হুমকিসহ এবং মামলায় জড়ানোর হুমকি দেন। আজ পর্যন্ত আমাদের কোনো সম্মানিভাতাও দেয়া হয়নি।

তারা অভিযোগ করেন, তিনি বিভিন্নভাবে ইউনিয়নের জনগণের কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায় করেন। তার পোষা গুন্ডাবাহিনী দিয়ে জমি দখলের মাধ্যমে চাঁদা আদায় করেন। এ ব্যাপারে আমরা যশোর জেলা প্রশাসকের কাছে আবেদন করেছি।

সংবাদ সম্মেলনের মাধ্যমে ইউপি সদস্যরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিষয়টির সঠিক তদন্ত ও উপযুক্ত ব্যবস্থা গ্রহণেরর দাবি জানান।

গণপরিবহনে মানা হচ্ছে না নির্দেশনা করোনা ঝুঁকিতে যশোর অঞ্চল

যশোর অফিস

করোনা মোকাবেলায় গণপরিবহনে অর্ধেক যাত্রী উঠিয়ে ভাড়া ৬০ শতাংশ বাড়ানোর নির্দেশনা দিয়েছে সরকার। কিন্তু যশোর অঞ্চলে বর্ধিত ভাড়া আদায় করা হলেও মানা হচ্ছে না যাত্রী কম উঠানোর নির্দেশনা। উল্টো প্রতি সিটে যাত্রী তো উঠানো হচ্ছেই, কোন কোন ক্ষেত্রে গাড়ির মধ্যে দাঁড়ানোর জায়গা পর্যন্ত থাকছে না।

এমন পরিস্থিতিতে যশোর অঞ্চলে করোনা ঝুঁকি বহুগুন বাড়িয়ে দিচ্ছে। বিশেষ করে যশোর সীমান্তবর্তী জেলা হওয়ায় রীতিমতো শঙ্কা তৈরি হয়েছে।

স্বাস্থ্য সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, যশোরে প্রতিনিয়ত করোনা রোগীর সংখ্যা বাড়ছে। বাড়তে বাড়তে বর্তমানে জেলায় সংক্রমনের হার ২৫ শতাংশে এসে ঠেকেছে। এছাড়া ছড়িয়ে পড়েছে করোনার ভারতীয় ধরনও। ইতিমধ্যে ভারতফেরত সাত জন ও স্থানীয় আট জনের শরীরে ভারতীয় ধরন শনাক্ত হয়েছে। এমন পরিস্থিতিতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর বিধিনিষেধ মেনে চলার আহবান জানানো হচ্ছে।

মঙ্গলবার রাত থেকে পুলিশ বিধিনিষেধ মানাতে মাঠে নেমেছে। রাত আটটার পর দোকান বন্ধ করতে পুলিশের শীর্ষ কর্মকর্তারাও তৎপর ছিলেন। কিন্তু গণপরিবহনে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। যা বেশ উদ্বেগের কারণ বলে মনে করছেন অনেকে।

যশোর শহরে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ইসমাইল হোসেন বলেন, ‘আমি প্রতিদিন ঝিনাইদহের বারোবাজার থেকে যশোরে আসি। ২০ টাকার ভাড়া এখন বাসে ৪০ টাকা নেয়া হচ্ছে। কিন্তু যাত্রী কম উঠানোর নিয়ম মানা হচ্ছে না। সব সিটে যাত্রী নেয়ার পাশাপাশি দাঁড়িয়েও অনেক যাত্রীকে আনা হচ্ছে। যাদের আবার অনেকের মাস্ক নেই। বিষয়টি নিয়ে কিছু বললে পরিবহন শ্রমিকরা অসৌজন্যমূলক আচরণ করেন। এজন্য অনেকেই কিছু বলেন না।’

একই ধরনের অভিযোগ করেন অনিমেষ মল্লিক নামে এক ব্যাংকার। তিনি বলেন, ‘আমাকে সপ্তাহে একদিন নড়াইলে যেতে হয়। যশোর থেকে ৫০ টাকার ভাড়া এখন করোনার কারণে ৮০ টাকা নেয়া হচ্ছে। কিন্তু যাত্রী সেই আগের মতোই আছে। করোনা ঝুঁকি নিয়েই চলাচল করতে হচ্ছে। আমরা চাই টাকা বেশি নেয়া হলেও যেনো যাত্রী কম উঠানো হয়। তাহলে করোনা ঝুঁকি কিছুটা হলেও কমবে। এ ব্যাপারে আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।’

এদিকে, মঙ্গলবার বাসের সিট ক্যাপাসিটির ৫০ শতাংশ ফাঁকা রেখে ও স্বাস্থ্যবিধি মেনে যাত্রী নেয়ার জন্যে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়েছে যশোর জেলা সড়ক পরিবহন মালিক সমিতি।

সমিতির সভাপতি আলী আকবর ও সাধারণ সম্পাদক অসীম কুন্ডু স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, যদি কোনো বাসে ৫০ শতাংশের বেশি যাত্রী উঠানো হয় তাহলে তার পরবর্তী ট্রিপ সাসপেন্ডসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এছাড়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গাড়িতে হ্যান্ড স্যানিটাইজার রাখা বাধ্যতামূলক করা হয়েছে। গাড়িতে মাস্ক ছাড়া কোনো যাত্রী উঠানো যাবে না।

করোনায় মোংলা বন্দরে আটকা ৮৬ কন্টেইনার পণ্য

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

করোনা প্রার্দুভাবে ভারতে রপ্তানি আদেশ বন্ধ থাকায় মোংলা বন্দরে কাঁচামাল পণ্য নিয়ে ৮৬টি কন্টেইনার আটকে আছে। গত সপ্তাহে আমদানি হওয়া এসব কন্টেইনারে মোংলা ইপিজেডের ভিআইপি নামক উৎপাদনকারী ভারতীয় প্রতিষ্ঠানের কাঁচামাল রয়েছে।

ভিআইপি’র বাংলাদেশের মানবসম্পদ বিভাগের ব্যবস্থাপক মোঃ মিজানুর রহমান খাঁন বুধবার জানান, সময় মত এসব কন্টেইনারে আটকে থাকা পণ্য উৎপাদনকারী কাঁচামাল ছাড়িয়ে না নিলে তাদের জরিমানা গুনতে হবে। বন্দর কর্তৃপক্ষ থেকে আগামী রবিারের মধ্যে এসব পণ্য সরিয়ে নেওয়ার আদেশ রয়েছে বলেও জানান তিনি।

করোনার ভয়াবহ সংকটে ভারতে রপ্তানি আদেশ বন্ধ থাকায় সেদেশে পণ্য রপ্তানি করতে পারছেনা মোংলা ইপিজেডের ভারতীয় ফ্যাক্টরী ভিআইপি কর্তৃপক্ষ। এরই মধ্যে পণ্য রপ্তানি ব্যাহত হওয়ায় ১৫ দিনের জন্য তাদের ফ্যাক্টরী সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে।

তাই পণ্য রপ্তানি বন্ধ থাকায় ভারত থেকে কন্টেইনারে আসা পণ্য উৎপাদনকারী কাঁচামাল মোংলা বন্দরের জেটিতে পড়ে আছে। পণ্যই যখন উৎপাদন করা যাবে না, সে ক্ষেত্রে এসব কাঁচামাল দিয়ে কী হবে বলেও জানান মিজানুর রহমান। ভারতে পণ্য রপ্তানি আদেশ শিথিল হলে এসব পণ্য ছাড় করা হবে বলেও জানান তিনি।

এদিকে মোংলা বন্দর কর্তৃপক্ষের সহকারী ট্রাফিক ম্যানেজার (কন্টেইনার) মোঃ শামিম হাওলাদার বলেন, বন্দরে আসা ইপিজেডের ভিআইপি ফ্যাক্টরীর ৮৬ কন্টেইনারের মধ্যে ২০ ফিট কন্টেইনার প্রতি প্রথম ১০ দিন তিন ডলার এবং ১০ দিনের পর অবশিষ্ট দিনগুলোর জন্য আট ডলার ট্যারিফ চার্জ (বন্দর মাশুল) দিতে হবে। আর ৪০ ফিট কন্টেইনার প্রতি দিতে হবে প্রথম ১০ দিন আট ডলার এবং অবশিষ্ট দিনের জন্য ১৬ ডলার ট্যারিফ চার্জ।

বর্তমান সময়ে অন্য যে কোন সময়ের থেকে ক্রীড়াঙ্গনে অর্থনৈতিক বাজেট দ্বি-গুনের বেশি: এমপি সালাম মূর্শেদী

রূপসা প্রতিনিধি

খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেছে, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জাতির জনকের কন্যা শেখ হাসিনা ক্রীড়া বান্ধব প্রধানমন্ত্রী।ফুটবল হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে জনপ্রিয় খেলা। ফুটবল খেলার মাধ্যমে সঠিক যোগ্যতা অর্জন করতে পারলে মানুষের মনে বিনোদনের পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে দেশকে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করা সম্ভব। এ কারনে বর্তমান সময়ে অন্য যে কোন সময়ের থেকে ক্রীড়াঙ্গনে অর্থনৈতিক বাজেট দ্বি-গুনের বেশি। এখন সময় এসেছে ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজানোর। তাছাড়া খেলাখুলার চর্চা না থাকায় কিশোর কিশোরীরা মাদক সেবনের দিকে ঝুকে যাচ্ছে। এ জন্য মাদক মুক্ত সুখী, সমৃদ্ধ সোনার বাংলা গড়তে এবং যুব সমাজকে মাদকের করাল গ্রাস থেকে মুক্ত করতে রাষ্ট্রীয় ভাবে খেলাধুলার পরিবেশ সৃষ্টি করতে হবে।  তিনি ২ জুন সকালে রূপসা উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ অনুর্দ্ধ (১৭) বালক ও বালিকা ফুটবল টুর্ণামেন্টর প্রস্তুতি মূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া তাছনিম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মাও: মো: আব্দুল্লাহ যোবায়ের, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, সহকারী কমিশনার (ভূমি) খান মাসুম বিল্লাহ, সমাজসেবক খান আহমেদুল কবীর চাইনিজ। সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মো: গোলাম মোস্তফার পরিচালনায় বক্তৃতা করেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইরিন পারভীন, কাজদিয়া সরকারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খান মারুফুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, ওসি (তদন্ত) সিরাজুল ইসলাম, তথ্য কর্মকর্তা দিলশান আরা, আওয়ামীলীগ নেতা আ: মজিদ ফকির, আলহাজ¦ নজরুল ইসলাম, মোর্শেদুল আলম বাবু, ইউপি চেয়ারম্যান মো: জাহাঙ্গীর শেখ, বিনয় কৃষ্ণ হালদার, ফিফা রেফারী আব্দুর রহমান ঢালী, সাবেক জাতীয় দলের ফুটবলার শাহিনুর রহমান, প্রশান্ত কুমার দে, আ: হামিদ খান ভাসানী, , প্রধান শিক্ষক মনিরুজ্জামান, কৃষ্ণ পদ রায়, প্রভাষক বাশির আহম্মেদ লালুপ্রমুখ। উল্লেখ্য আগামী ৫ ও ৬ জুন ৫ টি ইউনিয়নের ৮ টি ফুটবল টিমের মধ্যে সামাজিক দুরত্ব বজায় রেখে খেলা অনুষ্ঠিত হবে।

মোংলা উপজেলা ভাইস চেয়ারম্যানের ঠিকাদারী প্রতিষ্ঠানের কাছে চাঁদা দাবীর অভিযোগ

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

মোংলা পৌর মহিলা কাউন্সিলর ও প্যানেল মেয়র যুবলীগ নেত্রী শিউলী আকন এবং তার স্বামীর বিরুদ্ধে চাঁদা দাবীর অভিযোগ উঠেছে। উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি মোঃ ইকবাল হোসেনের মালিকানাধীন মেসার্স ইকবাল এন্টারপ্রাইজ নামক ঠিকাদারী প্রতিষ্ঠানের কাছে চাঁদা দাবীর এ অভিযোগ উঠে। চাঁদার ইস্যুতে উপজেলা ভাইস চেয়ারম্যান ও পৌর সভার প্যানেল মেয়র পরস্পর বিরোধী অবস্থান নিয়েছেন। আর এ ঘটনাটি পৌর শহর জুড়ে টক অব দ্যা টাউনে পরিণত হয়েছে। এদিকে চাঁদা দাবীর অভিযোগ তুলে মেসার্স ইকবাল এন্টারপ্রাইজের ম্যানেজার মোঃ লিটন মোংলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। মোংলা থানায় জমা দেয়া লিখিত অভিযোগে তিনি বলেন, পৌরসভার মার্কেট র্নিমাণসহ প্রায় ৫০ কোটি টাকার উন্নয়নমুলক কাজ করছে এ ঠিকাদারী প্রতিষ্ঠানটি। গত ১৬ জানুয়ারী পৌর নির্বাচনে যুবলীগ নেত্রী শিউলী আকন সংরক্ষিত ৭, ৮ ও ৯ ওয়ার্ডে মহিলা কাউন্সিলর নির্বাচিত হয়ে প্যানেল মেয়র মনোনীত হন। পরবর্তীতে শিউলী আকনের স্বামী হাসান আকন ওই ঠিকাদারী প্রতিষ্ঠানকে বাড়তি সুবিধা দেয়ার আশ্বাস দিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবী করেন। আর চাহিদার এ টাকা না দিলে পৌরসভার কাজে ব্যাঘাত ঘটতে পারে বলে জানান। এক পর্যায় গত ১১ মে ঈদুল ফিতরের আগে হাসান আকনকে ৫০ হাজার টাকা দেয় ঠিকাদার প্রতিষ্ঠানটি। পরবর্তীতে নারী কাউন্সিলরের স্বামী ওই ঠিকাদারী প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি ইকবাল হোসেনের কাছে আরও ৪ লাখ ৫০ হাজার টাকা চাঁদা দাবী করাসহ তাকে নানাভাবে হুমকি দেয়। পরবর্তিতে এ বিষয়টি ঠিকাদারী প্রতিষ্ঠানটির পক্ষ থেকে থানায় লিখিতভাবে জানানো হয়।

এ বিষয় মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী বলেন, উপজেলা ভাইস চেয়ারম্যানের ঠিকাদারী প্রতিষ্ঠানের ম্যানেজার লিটন চাঁদা দাবীর অভিযোগ তুলে পৌর কাউন্সিলর শিউলী ও তার স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এছাড়া কাউন্সিলর শিউলী আকন মারধরের ঘটনা উল্লেখ করে উপজেলা ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে পাল্টা লিখিত অভিযোগ করেছেন। পরস্পর বিরোধী অভিযোগ দুইটি পুলিশ তদন্ত করছে। এদিকে নেতা ও নেত্রীর পরস্পর বিরোধী অভিযোগ ও অবস্থান নেয়ার বিষয়ে শহরে জুড়ে দলীয় নেতা-কর্মীদের মুখে মুখে ছড়াচ্ছে। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে চলছে পাল্টা-পাল্টি লেখালেখীর আক্রমণ।

এ ব্যাপারে উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি ইকবাল হোসেন বলেন, তাকে ব্যবসায়ীক ও রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করতে কাউন্সিলর শিউলী আকন ও তার স্বামী হাসান আকন তাদের দাবিকৃত চাঁদা না পেয়ে উল্টো তার বিরুদ্ধে নানা চক্রান্ত আর অপপ্রচার চালাচ্ছেন। আর এর নেপথ্যে তার প্রতিপক্ষ একটি প্রভাবশালী মহল নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

অপরদিকে উত্থাপিত অভিযোগ প্রসঙ্গে পৌর কাউন্সিলর শিউলী আকন বলেন, স্বামীসহ তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের গবেষণার ফলাফল দেশ ও জাতির কাক্সিক্ষত উন্নয়নে ভূমিকা রাখতে পারে : উপাচার্য

খবর বিজ্ঞপ্তি

বুধবার সকাল সাড়ে ১০টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেনকে তাঁর কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা জানান বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির নেতৃবৃন্দ। সংগঠনের সভাপতি শেখ আশরাফ উজ জামানের নেতৃত্বে উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ নবনিযুক্ত উপাচার্যকে আন্তরিক অভিনন্দন জানিয়ে খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আন্দোলন থেকে শুরু করে এ পর্যন্ত তাদের ভূমিকা তুলে ধরেন এবং এ বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে তাদের পক্ষ থেকে সর্বত সহযোগিতা অব্যাহত রাখার কথা ব্যক্ত করেন। নতুন উপাচার্যের নেতৃত্বে এ বিশ্ববিদ্যালয় দ্রুত সমৃদ্ধির লক্ষ্যে এগিয়ে যাবে এবং বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ের রূপপরিগ্রহ করবে বলে তারা আশা প্রকাশ করেন। একই সাথে খুলনা অঞ্চলের উন্নয়নে গবেষণার মাধ্যমে আরও নতুন দিকনির্দেশনা দিতে পারবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন। অপরদিকে সকাল ১১টায় বঙ্গবন্ধু পরিষদ খুলনার সাধারণ সম্পাদক ও বিভাগীয় চেয়ারম্যান গাজী লিয়াকত হোসেনের নেতৃত্বে সংগঠনের পক্ষ থেকে নবনিযুক্ত উপাচার্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এসময় নেতৃবৃন্দ অনুরূপভাবে খুলনা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে তাদের সর্বাত্মক সহযোগিতার কথা ব্যক্ত করেন।

উপাচার্য উভয় সংগঠনকে তাঁর নিজের এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আন্দোলন থেকে শুরু করে এ পর্যন্ত স্থানীয় রাজনৈতিক, অরাজনৈতিক, সামাজিক সংগঠনসহ আপামর মানুষ এ বিশ্ববিদ্যালয়ের প্রতি অভূতপূর্ব সহযোগিতা ও ভূমিকা পালন করে আসছে। তিনি এজন্য গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। উপাচার্য ভবিষ্যতেও তাদের সহযোগিতা কামনা করেন এবং সম্মিলিত প্রচেষ্টায় খুলনা বিশ্ববিদ্যালয়কে উৎকর্ষের জায়গায় এগিয়ে নিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে একটি সবিশেষ অবস্থান তৈরির অভিলক্ষ্য ব্যক্ত করেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের মতো একটি প্রতিষ্ঠানের সমৃদ্ধির জন্য শিল্প, প্রতিষ্ঠান, সংগঠন, ব্যক্তির ভূমিকা ও অবদান রাখার সুযোগ রয়েছে। স্কলারশিপ, ট্রাস্ট, অবকাঠামো নির্মাণ, গবেষণাসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নত বিশ্বের মতো ভূমিকা পালন করে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়া যায়। তিনি বলেন, শিক্ষার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের মুখ্য উদ্দেশ্য হলো গবেষণা। আমরা গবেষণার উপর সবিশেষ গুরুত্বারোপ করছি এবং উপকূলীয় অঞ্চলের সমস্যা নিয়ে আরও গবেষণার উদ্যোগ গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় থেকেই প্রাপ্ত গবেষণার ফলাফল ও দিকনির্দেশনা একটি দেশ, জাতি, সমাজ ও এলাকার কাক্সিক্ষত উন্নয়নে ভূমিকা রাখতে পারে।

এসময় উন্নয়ন কমিটির পক্ষে আরও উপস্থিত ছিলেন মহাসচিব শেখ মোহাম্মদ আলী, মোঃ নিজাম উর রহমান লালু, মিনা আজিজুর রহমান, মনিরুজ্জামান রহিম, মিজানুর রহমান জিয়া, মিজানুর রহমান বাবু, চৌধুরী মোঃ রায়হান ফরিদ, শেখ মুজিবুর রহমান, হাওলাদার আলমগীর হাদী, প্রমিতি দফাদার প্রমুখ। বঙ্গবন্ধু পরিষদ খুলনার পক্ষে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুন্সি হেকমত আলী, যুগ্ম সম্পাদক মোঃ আসলাম শেখ, ডাঃ মোঃ আলমগীর হোসেন, সহ-সাধারণ সম্পাদক হাওলাদার আলমগীর হাদী, মোঃ জহির উদ্দিন, সম্পাদকমন্ডলীর সদস্য মোঃ মাহমুদুর রহমান রাজা, মাছুম হুদা বাপ্পী, মোঃ আরিফ নেওয়াজ, কাজী আব্দুল ওয়াহাব, বঙ্গবন্ধু কর্মকর্তা পরিষদ খুলনা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোঃ তারিকুজ্জামান লিপন, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম বাবু, সহ-সভাপতি এস এম আতিয়ার রহমান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ গৌতম রায়।

অবৈধভাবে ভারতে থেকে বাংলাদেশে আসার সময় ৪ জন আটক

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার অপরাধে নারীসহ ৪ জনকে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত সীমান্তের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো-বরিশালের অগৈলঝাড়া উপজেলার রাজিহার গ্রামের হারান জয়দারের ছেলে পরেশ জয়দার (৫০), মেয়ে দিপালী জয়দার, নড়াইলের কালিয়া উপজেলার বড়নাল গ্রামের নিজাম মোল্লার ছেলে করিম মোল্লা (২৪) ও যশোরের চৌগাছা উপজেলার বেড়গোবিন্দ গ্রামের ষষ্টি বিশ্বাসের ছেলে সুরত বিশ্বাস (২৪)।

মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক নজরুল ইসলাম খান জানান, সীমান্তের তারকাটা বিহীন এলাকা থেকে অবৈধভাবে ভারত থেকে কয়েকজন ব্যক্তি বাংলাদেশে প্রবেশে করেছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় গতরাত ও বুধবার সকালে মাটিলা সীমান্ত থেকে নারীসহ ৩ জন ও যাদবপুর সীমান্ত এলাকা থেকে ১ জনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

ঝিনাইদহে ৫ বছরের শিশু ধর্ষণকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহের কালীগঞ্জে ৫ বছরের একটি কণ্যা শিশু ধর্ষণের প্রতিবাদে দোষিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বুধবার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচীর আয়োজন করে সম্মিলিত সাংস্কৃতিক জোট। এতে ব্যানার ফেস্টুন নিয়ে জোটের নেতৃবৃন্দ, সাংস্কৃতিক কর্মী, জেলা ছাত্রলীগের নেতাকর্মীসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন, সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা শাখার সভাপতি শান্ত জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক বাবুল আক্তার লাল্টু, মহিলা সংস্থার চেয়ারম্যান দিপ্তী রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাংগঠনিক সম্পাদক অমিয় মজুমদার অপু, নির্বাহী সদস্য এম এ সালাম, শাহীনুর আলম লিটন, জেলা নাট্য সমন্বয় পরিষদের সভাপতি রুবেল পারভেজ, সাধারণ সম্পাদক তারেক হোসেন পল্লব, উই এর নির্বাহী পরিচালক শরিফা আক্তারসহ অন্যান্যরা। এসময় বক্তারা বলেন, গত শুক্রবার কালীগঞ্জের সুবিতপুর গ্রামে প্রতিবেশী সেলিম হোসেন ওই শিশুকে পাশবিক নির্যাতন করে। বিষয়টি জানান পর পরিবারের লোকজন স্থানীয় চেয়ারম্যান মহিদুল ইসলাম মন্টুকে জানালে তিনি বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। এ ঘটনায় অভিযুক্ত সেলিম হোসেন ও ধামাচাপা দেওয়ার চেষ্টাকারী চেয়ারম্যান মহিদুল ইসলাম মন্টুর শাস্তির দাবি জানান বক্তারা।

ইউটিউব দেখে মদ তৈরি শেখা, ব্যবসা করতে গিয়ে গ্রেফতার যুবক

সাতক্ষীরা প্রতিনিধি  

ইউটিউবে ভিডিও দেখে শখের বশে চোলাই মদ তৈরি করতেন সাতক্ষীরার কালীগঞ্জের ডিভ্যাল সরকার (৩৭)। এক সময় শখ থেকে চোলাই মদের ব্যবসায়ী বনে যান। অবশেষে ৫০ লিটার চোলাই মদসহ ধরা খেলেন পুলিশের হাতে। মঙ্গলবার (১ জুন) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার ডিভ্যাল সরকার কালীগঞ্জ উপজেলার দক্ষিণশ্রীপুর ইউনিয়নের গোবিন্দকাটি এলাকার শ্যামপদ সরকারের ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে পুলিশ সদস্যরা ব্যবসায়ী ডিভ্যালের বাড়িতে মাদক অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ৫০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানিয়েছেন, প্রথমে শখের বশে ইউটিউব থেকে ভিডিও দেখে মদ তৈরি করতেন। পরে গোপনে মদ তৈরি ও ব্যবসা শুরু করেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিকে বুধবার (২ জুন) দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

কলারোয়ায় রোহিঙ্গাসহ ১০ অনুপ্রবেশকারী আটক

সাতক্ষীরা প্রতিনিধি

অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারত থেকে বাংলাদেশে আসার সময় এক রোহিঙ্গাসহ ১০ জনকে আটক করেছে বিজিবি। এক প্রেস বিজ্ঞপ্তিতে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন জানায়, মঙ্গলবার (১ জুন) রাতে পৃথক অভিযানে তাদেরকে কলারোয়া উপজেলার মাদরা, কাকডাঙা ও তলুইগাছা সীমান্ত এলাকা থেকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার শিংলাল গ্রামের মতিয়ার রহমানের ছেলে মোমিন (২৫), ভাদিয়ালি গ্রামের আকবর আলীর ছেলে আতিকুল ইসলাম (২৭), সদর উপজেলার শ্রীরামপুর গ্রামের আজিজুল বিশ্বাসের ছেলে শাহাজাহান বিশ্বাস (৩৭), তার স্ত্রী আরিফা খাতুন (২২), মুকুন্দপুর গ্রামের জিয়ারুল ইসলামের ছেলে আবীর হোসেন (১৬) ও আসিফ কবীর (১৪), কক্সবাজেরর উখিয়া রেহিঙ্গা শরণার্থী শিবিরের নাজির হোসেনের ছেলে রফিকুল ইসলাম (৪১), নড়াইলের কালিয়া উপজেলার পেরুলি গ্রামের মিলন শেখের ছেলে মাহাবুব শেখ (২৫), একই উপজেলার জামিলডাঙ্গা গ্রামের চাঁন খার স্ত্রী কুয়াছিনা (৩২) ও যশোর জেলার কোতোয়ালি থানাধীন ছাবরা গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী মরিয়ম বেগম (৩৫)। সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আল মাহমুদ জানান, করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট প্রতিরোধে বিজিবির বিশেষ টহল বাহিনীর সদস্যরা মঙ্গলবার রাতে ভারত থেকে আসার সময় তাদের আটক করে। তাদেরকে কালীগঞ্জের নলতা আহছানিয়া মিশনের আশ্রয়কেন্দ্রে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। কোয়ারেন্টাইন শেষে তাদের কলারোয়া থানায় সোপর্দ করা হবে।

নিষ্ঠুরতা থেকে রেহাই মেলেনি অবুঝ শিশুরও

নড়াইল প্রতিনিধি

নড়াইলের লোহাগড়ায় প্রতিপক্ষের নিষ্ঠুরতা থেকে রক্ষা পায়নি আড়াই বছরের শিশু আবু তালহা। বুধবার (২ জুন) ভোরে উপজেলার চরব্রাহ্মণডাঙ্গা গ্রামে প্রতিপক্ষের হামলার শিকার হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে সে। আবু তালহা ওই গ্রামের ব্যাংক কর্মকর্তা মো. শামীমুর রহমান বুলুর ছেলে। সে ঈদ উদযাপনে সাতক্ষীরা থেকে বাবা-মায়ের সঙ্গে গ্রামের বাড়িতে আনে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের ব্রাহ্মণডাঙ্গা, চর-ব্রাহ্মণডাঙ্গা, বাড়ীভাঙ্গা ও হান্দলা গ্রাম নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বিরোধে একটি গ্রুপের নেতৃত্ব দেন নাজির মোল্যা ও মাহাবুব মোল্যা। অপর গ্রুপের নেতৃত্ব দেন তাইজুল মোল্যা ও জাকির মেম্বার। মঙ্গলবার ব্রাহ্মণডাঙ্গা বাজারে দোকানি জিয়ার ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে নাজির মোল্যার লোকজন। এ ঘটনার জেরে বুধবার ভোরে অস্ত্রশস্ত্র নিয়ে ওই বাড়িতে হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। এসময় ইটের আঘাতে আবু তালহার মাথায় আঘাত লাগে। পরে তাকে উদ্ধার করে প্রথমে নড়াইল সদর হাসপাতালে পরে সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সুজন রায় বলেন, শিশুটির মাথায় আঘাত লেগেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শিশুর বাবা শামীমুর রহমান বুলু বলেন, গ্রামের দলাদলি নিয়ে অবুঝ শিশুর ওপর হামলা কেন হবে? আমি এর সুষ্ঠু বিচার চাই।

লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহমুদুর রহমান বলেন, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। এলাকায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

সীমান্তে করোনা পরিস্থিতি উদ্বেগজনক

বেনাপোল প্রতিনিধি

যশোরের বেনাপোলে দুটি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা ভারতফেরত বাংলাদেশিদের মধ্যে ছয়জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। গত ১৮ মে এসব যাত্রী ভারত থেকে ফিরে বেনাপোলের দুটি আবাসিক হোটেলে কোয়ারেন্টাইনে ছিলেন। মঙ্গলবার (১ জুন) ভারতফেরত ৭০ জনের নমুনা পরীক্ষা করে ছয়জনের শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। করোনায় আক্রান্ত ছয় যাত্রীকে পুলিশি পাহারায় অ্যাম্বুলেন্সযোগে যশোর জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে নেয়া হয়েছে। শার্শা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইউসুফ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

বেনাপোল বাজারের মৌ আবাসিক হোটেল ও চেকপোস্টে অবস্থিত নিশাত বোর্ডিংয়ে গত ১৩ দিন ধরে ভারতফেরত ওই ছয় যাত্রী প্রশাসনের তত্ত্বাবধায়নে নিজ খরচে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ছিলেন বলে জানা যায়।

ভারতফেরত যাত্রী রিশপা বাশারের স্বামী জানান, গত ১৮ মে তারা বৈধ পাসপোর্ট নিয়ে ভারত থেকে ফিরে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ছিলেন। ছাড়পত্র পেয়েছেন বাড়ি ফেরার। কিন্তু দুর্ভাগ্যবশত তার স্ত্রীর করোনা পজিটিভ হয়েছেন। স্ত্রী সুস্থ ও স্বাভাবিক রয়েছেন এমনকি শরীরে করোনার কোনো উপসর্গ নেই তবুও ফলাফল পজিটিভ এসেছে বলে জানান তিনি।

এ বিষয়ে শার্শা স্বাস্থ্য কর্মকর্তা জানান, ভারতফেরত সকল যাত্রী করোনা নেগেটিভ সনদ নিয়ে দেশে ফিরছে তারপরও সরকারি নির্দেশনায় বাড়তি সচেতনতায় আমরা ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নিবিড় পর্যবেক্ষণে রাখছি। গত শনিবার (৩১ মে) তাদের নমূনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছিল। নমুনা পরীক্ষায় বেনাপোলের দুটি আবাসিক হোটেলে থাকা ছয়জন ভারতফেরত যাত্রীর ফলাফল পজিটিভ এসেছে।

সংক্রামন রোধে ইতোমধ্যে আক্রান্তদের যশোর ২৫০ শয্যা হাসপাতালের করোনা ইউনিটে পাঠানো হয়েছে। সাথে সাথে হোটেল কর্তৃপক্ষকে ওই ছয় যাত্রীর থাকার জায়গাগুলো সঠিকভাবে স্যানেটাইজের নির্দেশ দেয়া হয়েছে।

যশোরের সিভিল সার্জন শেখ আবু শাহীন বলেন, গত এপ্রিল মাসে যশোরে করোনা শনাক্তের হার ছিল ২৫ শতাংশ। মে মাসের শুরুতেই শনাক্তের হার কিছুটা নিম্নমুখী হলেও মাসের শেষের দিকে আবারও বাড়তে শুরু করে। মঙ্গলবার জেলায় ২৮৯ জনের নমুনা পরীক্ষা করে ৭০ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। এর মধ্যে ভারতফেরত পাসপোর্ট যাত্রী রয়েছেন ছয়জন। আক্রান্তদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থেকে যশোর জেনারেল হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে ভর্তি করা হয়েছে।

যশোরে এখন পর্যন্ত ১৫ জনের শরীরে করোনার ভারতীয় ধরন শনাক্ত হয়েছে। সবমিলিয়ে করোনা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন যশোরের মানুষ। সেই সঙ্গে উদ্বিগ্ন স্বাস্থ্যবিভাগও। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব ধরনের কার্যক্রম চালানো হচ্ছে।

বেনাপোল বন্দরের উপপরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার জানান, করোনা সংক্রমণ রোধে বন্দর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। অনিয়মকারীদের জরিমানা করা হচ্ছে। বন্দরের পাশাপাশি সচেতনতা বৃদ্ধিতে পুলিশ, বিজিবি, আনসার, গ্রাম পুলিশ ও বাণিজ্যিক সংগঠনের নেতারা বন্দর এলাকায় মাইকিংসহ সচেতনতায় কাজ করছেন।

যশোর জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, যশোরে এখনই ‘কঠোর লকডাউন’ না দিয়ে অন্যভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের কথা ভাবা হচ্ছে। সেই অনুযায়ী গত দুইদিন ধরে জেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান জোরদার করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটরা বিভিন্নস্থানে অভিযান চালিয়ে মাস্ক পরা, ভিড় এড়ানোর পরামর্শ দিচ্ছেন। যারা এইসব সতর্কতা মানছেন না, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হচ্ছে। এতেও যদি পরিস্থিতির উন্নতি না হয় তাহলে যশোরে ফের ‘লকডাউন’ দেয়া হতে পারে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় আরও ৫০ জনের করোনা শনাক্ত

সাতক্ষীরা প্রতিনিধি

ভারতীয় সীমান্তবর্তী জেলা সাতক্ষীরায় হঠাৎ করোনা সংক্রমণ আশংকাজনকভাবে বেড়েছে। প্রতিদিন উদ্বেগজনক হারে বাড়ছে শনাক্তের হার।

বুধবার (২ জুন) জেলায় শনাক্তের হার ৫১ শতাংশের বেশি। গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরা মেডিকেল কলেজের আরটিপিসিআর ল্যাবে ৯৪ নমুনা পরীক্ষা করে ৫০ জন পজিটিভ হয়েছেন। এর আগে গত ৩১ মে ৯০ রোগীর নমুনা পরীক্ষায় শনাক্ত হয় ৩৭ জন। সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত জানান, ২২ মে’র পর থেকে সাতক্ষীরায় করোনা সংক্রামণ বেড়েছে। ২৩ মে সংক্রমণের হার ছিল ৩৮ শতাংশ। ২৪ মে এ হার বেড়ে দাঁড়ায় ৪১ শতাংশে। ২৫ মে আবারো কমে দাঁড়ায় ৪০ শতাংশে। ২৬ মে সংক্রমণের হার দাঁড়ায় ৪৬ শতাংশে। ২৭ মে শূন্য থাকার পরে ২৮ মে সংক্রমণের হার দাঁড়ায় ৪৩ শতাংশে। সবশেষ ৩০ মে ৯১ টেস্টের বিপরীতে পজিটিভি হয়েছেন ৩৭ জন। এছাড়া ২৩ মে করোনায় একজন মারা যান।

তিনি আরও বলেন, সীমান্তবর্তী জেলা হওয়ায় ভারতীয় নাগরিক এবং ভারতফেরত বাংলাদেশিদের যাতায়াতের কারণে দিন দিন করোনার হটস্পট হয়ে উঠেছে সাতক্ষীরা। এজন্য জেলার চোরাপথ দিয়ে অবৈধ প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

পজিটিভ শুনেই হাসপাতাল ছেড়ে পালাল ৩ করোনা রোগী

 মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

করোনা পজিটিভ শুনে হাসপাতাল থেকে পালিয়েছে চিকিৎসাধীন তিন রোগী। পরে তাদের অবস্থান শনাক্ত করে তিনটি বাড়িই লকডাউন ঘোষণা করে প্রশাসন। ঘটনাটি ঘটেছে মাগুরার মহম্মদপুর উপজেলায়।

মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. কাজী আবু আহসান জানান, গত সোমবার রাতে করোনা উপসর্গ জ্বর, ঠা-া-কাশি নিয়ে হাসপাতালে ভর্তি হন ছয়জন রোগী। তারপর চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার তাদের করোনা টেস্টের নমুনা সংগ্রহ করা হয়। বুধবার  সকালে রিপোর্ট আসে। তাতে তাদের মধ্যে তিনজনের করোনা পজিটিভ পাওয়া যায়। এ খবর শুনেই পজিটিভ ওই তিন রোগী হাসপাতাল থেকে পালিয়ে যায়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বিষয়টি জানতে পেরে হাসপাতালে দেওয়া তথ্যের ভিত্তিতে দুইজন রোগীর বাড়ি উপজেলার সদর ইউনিয়নের রুইজানি গ্রাম ও একজন রোগীর বাড়ি বিনোদপুর ইউনিয়নের নারানপুর গ্রামে যায় উপজেলা প্রশাসন। রুইজানি গ্রামে দুইজনকে পাওয়া গেলেও নারানপুর গ্রামের ওই রোগীকে পাওয়া যায় শ্যামনগর গ্রামের আত্মীয় বাড়িতে।

উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পাল বলেন, ওই তিনজন করোনা রোগীর অবস্থান নেওয়া তিনটি বাড়িই লকডাউন ঘোষণা করা হয়েছে। সেখানে লাল পতাকা টাঙানো হয়েছে। এছাড়া তাদের জন্য প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তাও দেওয়া হয়েছে।

রাস্তার বাস ঢুকল মিষ্টির দোকানে, আহত ১২

 পাইকগাছা (খুলনা) প্রতিনিধি 

খুলনার পাইকগাছায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মিষ্টির দোকানে ঢুকে পড়েছে। এ সময় দোকানে ঘুমিয়ে থাকা দোকানদারের মা-ছেলেসহ গাড়ির ১২ যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার রাত ১২টার দিকে উপজেলার গদাইপুর ইউনিয়নের নতুনবাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও দোকানদার জানান, মঙ্গলবার রাত ১২টার দিকে হেনা ক্লাসিক ঢাকা মেট্রো-চ-৮৬৩৫ গাড়িটি ৩২ জন যাত্রী নিয়ে বরিশালে যাচ্ছিল। পথিমধ্যে উপজেলার নতুনবাজারে পৌঁছলে গাড়ির ব্রেক কেটে যায়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি কনেক চন্দ্র অধিকারীর মিষ্টির দোকানে ঢুকে পড়ে। দোকানে ঘুমিয়ে থাকা দোকানদারের মা মায়া অধিকারী ও ছেলে তন্ময় অধিকারীসহ গাড়ির ১২ জন যাত্রী আহত হন। এ সময় চালক ও হেলপার পালিয়ে যায়। বৃদ্ধা মায়া অধিকারী ও তন্ময়কে পাইকগাছা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দোকানদার কনেক অধিকারী বলেন, আমার দোকানের মালামালসহ অনেক ক্ষতি হয়েছে। পুলিশ গাড়িটি জব্দ করে থানা হেফাজতে রেখেছে। অফিসার ইনচার্জ (ওসি) এজাজ শফি বলেন, আমি ঘটনাস্থলে গিয়ে গড়িটি জব্দ করে থানা হেফাজতে রেখেছি। এ ঘটনায় মামলা হয়েছে।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০ তম শাহাদাৎ বার্ষিকি পালিত

ফুলবাড়ীগেট ( খুলনা) প্রতিনিধি

মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের ৪০ তম শাহাদাৎ বার্ষিকি উপলক্ষে খানজাহান আলী থানা যুবদলের একাশেংর আয়োজিত এবং খুলনা ৩ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল এর সার্বিক সহযোগীতায় ২ জুন বুধবার বিকাল ৫ টায় ফুলবাড়ীগেটস্থ বিএনপি কার্যালয়ে এক দোয়া ও দুস্থদের মাঝে খাদ্য বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।খানজাহান আলী থানা  যুবদল নেতা মোঃ আলমগির হোসেনের  সভাপতিত্বে ও মোঃ মিজানুর রহমানের পরিচালনায়  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খানজাহান আলী থানা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ এনামুল হাসান ডায়মন্ড, প্রধান বক্তা ছিলেন মহানগর যুবদলের সাধারন সম্পাদক নাজমুল হুদা চৌধুরি সাগর, অনুষ্ঠানে বক্তৃতা করেন খানজাহান আলী থানা বিএনপির সহ সভাপতি মুন্সি আঃ রব, মহানগর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ রবিউল ইসলাম রুবেল, মোঃ জামাল হোসেন, মোঃ এমদাদুল হক, মোঃ মিজনুর রহমান, হাদিউজ্জামান, মোঃ আল মামুন জুয়েল, শাহিন রেজা, হেলাল শরিফ, শেখ ইব্রাহিম, মিজানুর রহমান, আরমান সিকদার সেন্টু, কামরুল হাসান, আলামিন হাওলাদার, তৌহীদুর , মিরাজ হোসেন, মিথুন, সোহেল , রাজু, রবিউল ইসলাম, রবি, রমজান প্রমুখ ।

ফুলতলায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা

ফুলতলা প্রতিনিধি

ফুলতলা উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অনুর্ধ্ব ১৭ বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের এক প্রস্তুতি সভা বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়। সহকারী কমিশনার (ভূমি) রুলী বিশ^াসের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ ইনসাদ ইবনে আমিন, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভুইয়া শিপলু, মাওঃ সাইফুল হাসান খান, শেখ আবুল বাশার, অধ্যক্ষ শেখ মিজানুর রহমান, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদ ভুইয়া, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আফরুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, প্রেসক্লাব ফুলতলা সভাপতি তাপস কুমার বিশ^াস, আইসিটি কর্মকর্তা পুষ্পেন্দু দাশ, সহকারী শিক্ষা অফিসার মাসুদ রানা, ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোঃ নবিরুল ইসলাম রাজা, ক্রীড়া শিক্ষক আশিষ কুমার মন্ডল, ক্রীড়াবিদ তারেক হোসেন নাইচ, জামির হোসেন প্রমুখ। সভায় আজ বৃহস্পতিবার বিকাল ৩টায় স্থানীয় ডাবুর মাঠে আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদ একাদশ বনাম ফুলতলা ইউনিয়ন পরিষদ একাদশের মধ্যে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হবে। এর পরে একই ভ্যেনুতে দামোদর ইউনিয়ন পরিষদ একাদশ বনাম জামিরা ইউনিয়ন পরিষদের মধ্যে দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে।

ফুলতলায় প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা আইন আলোচনা সভা

ফুলতলা প্রতিনিধি

ফুলতলা উপজেলা বান্ধব প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উদ্যোগে বুধবার সকাল ১০টায় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা আইন-২০১৩ বিষয়ক এক আলোচনা সভা বিআরডিবি অফিসের হল রুমে অনুষ্ঠিত হয়। বান্ধব প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি রাশেদা বেগমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন দি গ্লেনকো ফাউন্ডেশনের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর মোঃ মামুন হোসেন। বিশেষ অতিথি ছিলেন জাতীয় তৃনমুল প্রতিবন্ধী সংস্থার প্রোগ্রাম ম্যানেজার বশির আল হুসাইন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ পারভেজ মোল্যা, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তাসমিনা হুসাইন, সাংবাদিক শেখ মনিরুজ্জামান, ইউপি সদস্য শেখ আঃ রশিদ, মাসুদ পারভেজ মুক্ত, প্রধান শিক্ষক হোসনেয়ারা বেগম ও কাজী ইমরান হোসেন।

দিঘলিয়ায় নারী নির্যাতন এবং বাল্যবিয়ে প্রতিরোধ প্লাটফর্মের শেয়ারিং সভা

বাল্যবিয়ের আগাম খবর প্রদানকারীকে পুরষ্কৃত করার সিদ্ধান্ত

খবর বিজ্ঞপ্তি

নারী নির্যাতন এবং বাল্যবিয়ে প্রতিরোধে গঠিত দিঘলিয়া উপজেলা প্লাটফর্ম সদস্যরা বাল্যবিয়ে সংঘটনের আগাম খবর সরবরাহকারীদের পুরষ্কৃত করবেন। প্লাটফর্মের সদস্য সচিব সাংবাদিক শেখ মনিরুল ইসলামের এমন প্রস্তাব সভার সবাই সমর্থন করেন। বুধবার সকালে নারী নির্যাতন ও বাল্যবিয়ে বন্ধে দিঘলিয়া উপজেলা প্লাটফর্ম-এর শেয়ারিং সভায় সদস্যবৃন্দ এ কথা বলেন। জুম অন-লাইন প্লাটফর্মে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, বাল্যবিয়ে এবং নারী নির্যাতন সামাজিক অভিশাপ। এই অভিশাপ থেকে জাতিকে মুক্ত করতে সচেতন সবাইকে জোরালো ভূমিকা পালন করতে হবে। বাল্যবিয়ে এবং নারী নির্যাতন বন্ধে রাষ্ট্রীয়ভাবে যে সব উদ্যোগ গ্রহণ করা হয়েছে তা’ সফল করে তোলার দায়িত্ব নাগরিকদের। করোনাকালেও যে যার অবস্থানে থেকে নারী নির্যাতন ও বাল্যবিয়ে রোধে ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন প্লাটফর্মের উপদেষ্টা ও দিঘলিয়া উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু, তথ্যসেবা কর্মকর্তা সাইয়েদা খাতুন, প্লাটফর্মের যুগ্ম-আহ্বায়ক মেহেদী হাসান, আলহাজ্ব সারোয়ার খান ডিগ্রী কলেজের অধ্যক্ষ আলতাফ হোসেন, দিঘলিয়া প্রেস ক্লাব সাবেক সভাপতি মোঃ একরামুল হোসেন, সাংবাদিক ডাঃ সৈয়দ আবুল কাশেম, নাগরিক নেতা মোল্লা মাকসুদুল ইসলাম, পথের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাম্মৎ সালমা ফেরদৌসী, নারীনেত্রী জেসিকা সুলতানা, রুবিনা আক্তার, ফরিদা বেগম প্রমূখ। সভার সমাপ্তি ঘোষণা করেন রূপান্তর-এর প্রকল্প সমন্বয়কারী অসীম আনন্দ দাস।

এই সভায় নারী নির্যাতন এবং বাল্যবিয়ে প্রতিরোধ করতে প্লাটফর্ম সদস্যরা আগামী তিন মাস স্ব স্ব অবস্থানে থেকে বহুমুখী কর্মসূচী গ্রহণ করেছেন। কর্মসূচীর মধ্যে রয়েছে, বিভিন্ন সভায় সুযোগ মিললে বাল্যবিয়ে ও নারী নির্যাতন বন্ধে কথা বলা, উঠান বৈঠক, ব্যক্তির সাথে ব্যক্তির আলোচনা, হট-লাইন বিষয়ে প্রচারণা ইত্যাদি।

সাতক্ষীরার দেবহাটা উপজেলার  টাউনথ শ্রীপুরের ইতিকথা!

কে এম রেজাউল করিম দেবহাটা (সাতক্ষীরা)

সাতক্ষীরা সদর উপজেলা থেকে প্রায় ২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে প্রতœতাত্ত্বিক নিদর্শন ও প্রকৃতি ঘেরা দেবহাটা। বাংলাদেশ-ভারতের সীমান্তবর্তী এই উপজেলায় আছে ঐতিহ্যবাহী বেশ কয়েকটি দর্শনীয় স্থান আর প্রাচীন ও প্রতœতাত্ত্বিক নিদর্শন। এখানে ইছামতি নদী ও রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রের অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হন পর্যটকরা। এছাড়া বিস্তীর্ণ বটগাছ আর ১৮ জমিদারের স্মৃতিবিজড়িত টাউন শ্রীপুর গ্রামে দর্শনার্থীদের উপস্থিতি লক্ষণীয়।

দেবহাটা উপজেলায় সীমান্ত ঘেঁষে বাংলাদেশ-ভারতের মাঝখান দিয়ে বয়ে চলা ইছামতি নদী পর্যটকদের অন্যতম আকর্ষণ। এই নদীর তীরে টাকির ঘাটে প্রতি বছর দুর্গাপূজার সময় দুই বাংলার মিলনমেলার তরী ভাসে। ভ্রমণপিপাসুরা এখানে পিকনিক ও বেড়ানোর জন্য ভিড় জমায়।

দেবহাটা উপজেলা প্রশাসনের উদ্যোগে শিবনগর গ্রামে ৩১ দশমিক ৪৬ একর জমির ওপর প্রায় পাঁচ বছর আগে চিত্তবিনোদনের লক্ষ্যে গড়ে তোলা হয় ‘রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র’। পিকনিক স্পট হিসেবে সুন্দরবন আদলের এই জায়গা বেশ জনপ্রিয়। তৎকালীন সাতক্ষীরা জেলা প্রশাসক ড. আনোয়ার হোসেন হাওলাদার এটি উদ্বোধন করেন। সুন্দরবন থেকে বিভিন্ন প্রজাতির গাছ এনে রোপণের পাশাপাশি এখানে খনন করা হয় একটি দিঘি। এছাড়া আছে একটি রেস্টহাউজ।

বর্তমান ইউএনও’র উদ্যোগে এই পর্যটন কেন্দ্রকে আরও নয়নাভিরাম করে তুলতে ট্রেইল নির্মাণ, দিঘিতে প্যাডেল বোট রাখা, পাকা বেঞ্চ নির্মাণসহ বাঘ, হরিণ, কুমির, বানরসহ বিভিন্ন পশু-পাখির কৃত্রিম ভাস্কর্য স্থাপন করা হয়েছে। শিশু কর্নারে বিভিন্ন খেলনাসামগ্রী ও পর্যটকদের বসার জন্য রয়েছে ১০টি গোলঘর। আগামীতে এখানে শিশুদের উপযোগী ট্রেন, ক্যাবল কার ও মিনি চিড়িয়াখানা তৈরির পরিকল্পনা রয়েছে উপজেলা প্রশাসনের।

বনবিবির বটতলা

দেবহাটার কাছেই প্রায় সাড়ে তিন বিঘা জমির ওপর একটি বিস্তৃত বটগাছ দেখতে দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকরা আসেন। এর শাখা-প্রশাখা শিকড় থেকে বিরাট রূপ লাভ করেছে। এই জায়গা স্থানীয়ভাবে ‘বটতলা’ ও ‘বনবিবিতলা’ নামে পরিচিত। স্থানীয়দের ধারণা, সাধু-সন্ন্যাসীরা এখানে ধ্যানে মগ্ন থাকতেন। তারা দেবদেবীর পূজা-অর্চনা করতেন। বর্তমানে সাধু-সন্ন্যাসীদের ধ্যান আর পূজা-অর্চনা দেখা না গেলেও স্থানীয় জনসাধারণের উদ্যোগে বটগাছের নিচে প্রতি বছর পহেলা মাঘে হাজত মেলা হয়ে থাকে। এছাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে প্রতি বছর পহেলা বৈশাখে এখানে জমে ওঠে বৈশাখী মেলা।

সাতক্ষীরা শহর থেকে প্রায় ২৬ কিলোমিটার দূরে ইছামতি নদীর তীরঘেঁষা গ্রামটির নাম টাউন শ্রীপুর। সেখানে উপমহাদেশের প্রখ্যাত চিকিৎসক ডা. বিধান চন্দ্র রায়ের পৈতৃক নিবাস ছিল। ১৮৬৭ সালে টাউন শ্রীপুর গ্রামে প্রতিষ্ঠিত দেবহাটা হলো খুলনা বিভাগের প্রাচীনতম পৌরসভা। তখন খুলনায়ও পৌরসভা ছিল না। ব্রিটিশ শাসনামলে টাউন শ্রীপুরকে বলা হতো এখানকার বর্ধিষ্ণু অঞ্চল। এই জায়গা এখন পৌরসভা থেকে অনুন্নত গ্রামে রূপ নিয়েছে।

১৮ জমিদারের বাস ছিল টাউন শ্রীপুর গ্রামে। তবে কালের বিবর্তনে সব হারিয়ে গেছে। জনশ্রুতি আছে, এখানকার কোনও কোনও জমিদার ছিলেন অত্যাচারী, আবার কেউ কেউ মানবদরদী হিসেবে সুনাম কুড়ান। তাদের মধ্যে অনেক জমিদার সমাজে কিছু অবদানও রেখে গেছেন। দেবহাটার টাউন শ্রীপুরে জমিদারদের বিশাল অট্টালিকা, পূজা, মন্দির ও থিয়েটার রুমের এখন কোনও অস্তিত্ব নেই।

ইছামতি নদীর তীরঘেঁষে টাউন শ্রীপুর, সুশীলগাঁতী ও দেবহাটা পাশাপাশি তিনটি গ্রাম। ইছামতির ওপারে ভারতের হাসনাবাদ রেলস্টেশন। মূলত এজন্যই ব্রিটিশ শাসনামলে এই অঞ্চলে মানুষের দ্বিতীয় ঠিকানা ছিল কলকাতা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাছলিমা আক্তার সাংবাদিক কে এম রেজাউল করিমকে জানান, ইতিহাস ও ঐতিহ্যের দিক দিয়ে দেবহাটার গুরুত্ব অনেক। একসময়ের দেবহাটা গ্রাম এখন উপজেলা সদর। তিনি আশ্বাস দিয়েছেন, দেশি-বিদেশি পর্যটকদের মুগ্ধ করতে আরও সৌন্দর্যময় করা হবে রূপসী দেবহাটা ম্যানগ্রোভ। পাশাপাশি ঐতিহাসিক নিদর্শন, বনবিবির বটতলা, টাকির ঘাটসহ অন্যান্য।

দেবহাটায় ইউএনও তাছলিমা আক্তারের ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায়

কে এম রেজাউল করিম দেবহাটা

দেবহাটায় ইউএনওর ভ্রাম্যমান আদালতে ৭ হাজার টাকা জরিমানা আদায় হয়েছে। বর্তমানে করোনা পরিস্থিতি মারাত্মক আকার ধারন করায় মাক্স না পরা এবং সামাচিক দূরত্ব না মানায় ইউএনও এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। সাতক্ষীরা জেলাসহ সীমান্ত এলাকার কয়েকটি জেলায় করোনা পরিস্থিতি দিনদিন খারাপ হচ্ছে। কিন্তু মানুষের ভিতর সেই সচেতনতাবোধ এখনো তৈরি হয়নি। বুধবার ২ জুন, ২০২১ সকাল ১১ টার দিকে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার উপজেলার সখিপুর, পারুলিয়া, কুলিয়াসহ বিভিন্ন বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় মাক্স না পরা এবং সামাচিক দূরত্ব না মানায় বিভিন্ন দোকানদার ও সাধারন মানুষদেরকে নিকট থেকে নগদ ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ইউএনও তাছলিমা আক্তার বলেন, বর্তমানে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকার বিভিন্নভাবে সাধারন মানুসকে সচেতন করে ও বিভিন্ন পদক্ষেপ গ্রহন করে এই করোনা মোকাবেলায় কাজ করছে। ইউএনও বলেন, ইতিমধ্যে দেবহাটা উপজেলার সীমান্ত বরাবর বিভিন্ন বাজারে পথসভা ও মাইকিং করে ভারত থেকে যাতে কেউ অবৈধভাবে আসতে না পারে সেবিষয়ে স্থানীয়দের সতর্ক করা হচ্ছে সাথে সাথে বিজিবিকে কঠোরভাবে এ বিষয়ে সতর্ক থাকতে নির্দেশনা দেয়া হয়েছে। ইউএনও তাছলিমা আক্তার বলেন, আসুন সকলে মিলে ভয় না পেয়ে সতর্কতার সাথে এই মহামারিকে মোকাবেলা করি এবং নিজেদের সাথে সাথে পরিবার ও দেশকে বাচাই। এই ধরনের ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যহত থাকবে বলে তিনি জানান।

ফকিরহাটে নিরাপদ খাদ্য নিশ্চিত করনে ওরিয়েন্টেশন

ফকিরহাট প্রতিনিধি।

বাগেরহাটের ফকিরহাট উপজেলা পরিষদ এর আয়োজনে ভোক্তা অধিকার সংরক্ষন এবং ব্যাবসায়ীদের মাঝে সচেতনতা মুলক ওরিয়েন্টেশন বুধবার সকাল ১১টায় শহীদ স্মৃতি ডিগ্নী মহাবিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার সানজিদা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ ও উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মুস্তাহীদ সুজা। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (অঃ দাঃ) মনোতোষ কুমার মজুমদার এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন শহীদ স্মৃতি ডিগ্নী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সেখ মশারেফ হোসেন, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর দেবরাজ মিত্র, পিলজংগ ইউপি চেয়ারম্যান খান শামীম জামান পলাশ ও অচিন কুমার দাশ। সচেতনতামুলক এ ওরিয়েন্টেশনে বিভিন্ন বাজারের প্রায় শতাধিক ব্যাবসায়ী উপস্থিত ছিলেন।