Home আঞ্চলিক জনগণের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে সকলকে ঝুঁকি নিয়ে মানুষের সেবা করতে হবে:...

জনগণের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে সকলকে ঝুঁকি নিয়ে মানুষের সেবা করতে হবে: সিটি মেয়র

6

০খবর বিজ্ঞপ্তি

খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, আওয়ামী লীগ জনগণের রাজনৈতিক দল। জনগণের স্বার্থ সংরক্ষণের লক্ষেই সৃষ্টি থেকে কাজ করে আসছে। সে কারনেই আওয়ামী লীগ আজ দীর্ঘ সময় রাষ্ট্রীয় ক্ষমতায়। এই জনগোষ্ঠীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করাও আওয়ামী লীগের নেতাকর্মীদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। তিনি আরো বলেন, আজ বিশ্বে করোনা মহামারী আকার ধারণ করেছে। বাংলাদেশ তার আওতায়। আর খুলনাসহ বিভাগের ১০ জেলার প্রায় অধিকাংশ জেলাই ভারতের সিমান্ত ঘেষা। সিমান্ত ঘেষার কারনেই ভারত থেকে পালিয়ে আসা মানুষের শরীরে বয়ে আনা জীবানু আজ খুলনাসহ দেশময় ছড়িয়ে পড়ছে। এই পালিয়ে আসা মানুষদেরকে ধরে স্থানীয় প্রশাসনের মাধ্যমে কোয়ারেন্টাইনে রাখার পরে বাড়িতে ফেরত পাঠাতে হবে। তাহলেই পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে। এ ছাড়া নগরীতে মানুষের চলাচল নিয়ন্ত্রিত করতে হবে। কেউ অহেতুক রাস্তায়, মোড়ে আড্ডা দিতে পারবে না। কোন মানুষ মাস্ক ছাড়া জরুরি কাজেও বের হতে পারবে না। তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, জনগণের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে সকলকে ঝুঁকি নিয়ে মানুষের সেবা করতে হবে।

গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় দলীয় কার্যালয়ে খুলনা মহানগর আওয়ামী লীগের জরুরি বর্ধিত সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময়ে বক্তব্য রাখেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। সভা পরিচালনা করেন খুলনা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ।

এ সময়ে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা বেগ লিয়াকত আলী, মল্লিক আবিদ হোসেন কবীর, শেখ শহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, বীরমুক্তযোদ্ধা নুর ইসলাম বন্দ, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, শেখ ফারুক হোসেন, বীর মুক্তিযোদ্ধা অধ্যা. আলমগীর কবির, শেখ মো. আনোয়ার হোসেন, কাউন্সিলর জেড এ মাহমুদ ডন, প্যানেল মেয়র আমিনুল ইসলাম মুন্না, কাউন্সিলর শামছুজ্জামান মিয়া স্বপন, বীরমুক্তযোদ্ধা মাকসুদ আলম খাজা, শেখ ফারুক হাসান হিটলু, শেখ নুর মোহাম্মদ, মোজাম্মেল হক হাওলাদার, শেখ সৈয়দ আলী, এ কে এম সানাউল্লাহ নান্নু, শেখ আবিদ হোসেন, মনিরুল ইসলাম বাশার, কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম, তসলিম আহমেদ আশা, শহীদুল ইসলাম বন্দ, এস এম আনিছুর রহমান, অধ্যা. রুনু ইকবাল, বীরমুক্তিযোদ্ধা মুন্সি আব্দুল ওয়াদুদ, মনিরুজ্জামান সাগর, এস এম আকিল উদ্দিন, কাউন্সিলর এস এম মোজাফফর রশিদী রেজা, এ কে এম শাহজাহান কচি, মো. মোতালেব মিয়া, রনজিত কুমার ঘোষ, মো. সফিকুর রহমান পলাশ, মীর বরকত আলী, এম এ নাসিম, এস এম আসাদুজ্জামান রাসেল, মোস্তফা কামাল, নজিবুর রহমান, কাউন্সিলর রেক্সোনা কালাম লিলি, বীরমুক্তিযোদ্ধা মুন্সি আইয়ুব আলী, মাহাবুবুল আলম বাবলু মোল্লা, ফেরদৌস হোসেন লাবু, আব্দুল হাই পলাশ, মো. সফিউল্লাহ, এনায়েত আলী আলো কাজী, শেখ আবিদ উল্লাহ, আব্দুস সাত্তার লিটন, জিয়াউল ইসলাম মন্টু, বাবুল সরদার বাদল, শেখ জাহিদ হোসেন, মঈনুল ইসলাম নাসির, আব্দুর রউফ মোড়ল, চ.ম মুজিবর রহমান, মো. নুর ইসলাম, মো. জাহিদুল হক, মো. জাকির হোসেন, এমরানুল হক বাবু, ফয়েজুল ইসলাম টিটো, হারুনুর রশীদ হাওলাদার, জিয়াউল আলম খান খোকন, মোল্লা হায়দার আলী, আসলাম আলী, মো. জিয়াউল ইসলাম, মো: শাহজাহান জমাদ্দার, মো. শিহাব উদ্দিন, শেখ হাসান ইফতেখার চালু, ইমরুল ইসলাম, শেখ মো. রুহুল আমিন, সরদার আব্দুল হালিম, আতাউর রহমান খান রাজু, ওয়াহিদুল ইসলাম পলাশ, ইউসুফ আলী খান, মো. মোতালেব মিয়া সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় ৪ জুন থেকে আগামী ৭ দিন নগরীর সদর, সোনাডাঙ্গা, খালিশপুর ও দৌলতপুর থানার ৫ টি ওয়ার্ডের কাচা বাজার ও ওষুধের দোকান বাদে সকল ব্যবসা প্রতিষ্ঠান, শপিংমল বন্ধ রাখার জন্য কঠোর বিধি নিষেধ আরোপ করা হয়েছে। এ বিধি নিষেধ বাস্তবায়নের জন্য দলের নেতাকর্মী ও নির্বাচিত কাউন্সিলরদের প্রতি আহবান জানান।

 খুলনা সাংবাদিক ইউনিয়নকে আ’লীগের মাস্ক প্রদান

খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)-কে করোনা প্রতিরোধক মাস্ক প্রদান করেছেন খুলনা মহানগর আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রিয় ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটি প্রেরিত এ মাস্ক প্রদান করেন খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক এবং সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় আওয়ামী লীগ কার্যালয়ে মাস্ক গ্রহণ করেন খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. মুন্সি মাহবুব আলম সোহাগ। এসময়ে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা বীরমুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, সাংবাদিক নেতা বীরমুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, বীরমুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, বীরমুক্তিযোদ্ধা অধ্যা. আলমগীর কবীর, প্যানেল মেয়র আমিনুল ইসলাম মুন্না, বীরমুক্তিযোদ্ধা মাকসুদ আলম খাজা, মো. সফিকুর রহমান পলাশ, মীর বরকত আলী, সাংবাদিক নেতা মোজাম্মেল হক হাওলাদার, হুমায়ূন কবীর, নুর হাসান জনি, বিমল চন্দ্র সাহা, সাগর সরকার, শহীদুল হাসান সহ বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ ও সাংবাদিক নেতৃবৃন্দ।