Home আঞ্চলিক মুক্তস্বাধীন পত্রিকার সম্পাদক আবুল কালাম মুক্তিযোদ্ধা সন্তান সংসদের যুগ্ম-আহবায়ক

মুক্তস্বাধীন পত্রিকার সম্পাদক আবুল কালাম মুক্তিযোদ্ধা সন্তান সংসদের যুগ্ম-আহবায়ক

11

খান নাজমুল হুসাইন, সাতক্ষীরাঃ  

সাতক্ষীরা থেকে প্রকাশিত সাপ্তাহিক মুক্ত-স্বাধীন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আবুল কালামকে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সাতক্ষীরা সদর উপজেলা কমিটির যুগ্ম-আহবায়ক মনোনীত হওয়ায় দৈনিক খুলনাঞ্চল পত্রিকার  সাতক্ষীরা পরিবারের পক্ষ থেকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এ সময় শুভেচ্ছায় সিক্ত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধার সন্তান মোঃ আবুল কালাম বলেন, যারা আমাকে এই পদে মনোনীত করেছেন তাদের  সকলকে আমার পক্ষ থেকে  আন্তরিক অভিনন্দন কৃতজ্ঞতা জানাই।

যার জন্য আমার এই প্রাপ্তি আমার সেই প্রান প্রিয় পিতা মরহুম আব্দুল খালেক এক জন বীর মুক্তিযোদ্ধা সে জীবনদশায় সেনা কর্মকর্তা ও পরে জীবনের শেষ দিন পর্যন্ত সাংবাদিকতা পেশায় নিয়জিত ছিলেন।

তিনি তার পরিবারের জন্য দোয়া কামনা করেন।