Home আঞ্চলিক গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করে সাধারণ মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে

গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করে সাধারণ মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে

9

খুলনা বিএনপির ভার্চুয়াল আলোচনায় সভায় ড. খন্দকার মোশাররফ হোসেন

০ খবর বিজ্ঞপ্তি

আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে, ততোবারই গণতন্ত্র হরণ করেছে। আর বিএনপি যতবার ক্ষমতায় এসেছে ততোবারই জাতিকে ঐক্যবদ্ধ করেছে, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছে। আজ দেশে গণতন্ত্র নেই। একটি দেশের গণতন্ত্র না থাকলে সে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার শঙ্কা দেখা দেয়া। তাই, আমাদেরকে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে, সাধারণ মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. খন্দকার মোশাররফ হোসেন। তিনি আরও বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহান স্বাধীনতার ঘোষণা দিয়ে চুপ করে থাকেননি। তিনি জীবনবাজি রেখে রনাঙ্গনে যুদ্ধ করেছেন। রাষ্ট্রক্ষমতায় গিয়ে তিনি একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহু দলীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন। তিনি হচ্ছে আধুনিক বাংলাদেশের রূপকার। জিয়াউর রহমানের অসমাপ্ত কাজ অনেক দূর এগিয়ে নিয়েছেন আমাদের প্রিয় নেতা, মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া। তিনি গত এক যুগের বেশি সময় পর্যন্ত গণতন্ত্র ও ভোটাধিকার আদায়ের জন্য সংগ্রাম করছেন, কারাবন্দি হয়েছেন। এখনো কার্যত তিনি মুক্ত হন।

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম শাহাদাত বাষিকী উপলক্ষে খুলনা মহানগর ও জেলা বিএনপির ৩দিনের কর্মসূচির দ্বিতীয় দিনে রবিবার বেলা ১১টায় বিএনপি কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল অংশগ্রহন করে তিনি এসব কথা বলেন। মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু’র সভাপতিত্বে আলোচনা সভায় আরও অংশগ্রহন করেন জেলা বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা এসময় উপস্থিত ছিলেন আমির এজাজ খান, মুশাররফ হোসেন, এড. বজলুর  রহমান, এড ফজলে হালিম লিটন, রেহানা ঈসা, স ম আব্দুর রহমান, শাহ জালাল বাবলু, অধ্যক্ষ তারিকুল ইসলাম, মনিরুজ্জামান মন্টু, শেখ আব্দুর রশিদ, মোল্লা খায়রুল ইসলাম, আবু হোসেন বাবু, সিরাজুল হক নান্নু, মাহবুব কায়সার, কামরুজ্জামান টুকু, আসাদুজ্জামান মুরাদ, এড. তসলিমা খাতুন ছন্দা, অধ্যাপক মনিরুল হক বাবুল, মেহেদী হাসান দিপু,. মহিবুজ্জামান কচি,  ইকবাল হোসেন খোকন, মুজিবার রহমান, নিজাম উর রহমান লালু, শাহিনুল ইসলাম পাখি,

ইউসুফ হারুন মজনু, সাজ্জাদ আহসান পরাগ, হাসানুর রশিদ মিরাজ, মিজানুর রহমান মিলটন, শামসুজ্জান চঞ্চল, নাজমুল হুদা চৌধুরী সাগর, জাফরী নেওয়াজ চন্দন, মশিউর রহমান যাদু, নিয়াজ আহমেদ তুহিন, আবু সাঈদ শেখ, ওয়েজউদ্দিন সান্টু, ম শ আলম, গোলাম কিবরিয়া পাশা, কামরুল ইসলাম সিপার, শাহনাজ পারভীন, হাসান মেহেদী রিজভী,

ইশহাক তালুকদার, এড. মোহাম্মাদ আলী বাবু, শাহাবুদ্দিন মন্টু, খায়রুল ইসলাম জনি, ফকির শহিদুল ইসলাম, সেলিম সরদার, খন্দকার ফারুক হোসেন, শেখ হেমায়েত হোসেন, মেজবাহ উদ্দিন মিজু, রিয়াজুর রহমান, মহিউদ্দিন টারজান, কাজী মাহমুদ আলী, সায়মুন ইসলাম রাজ্জাক, শামসুল বারী পান্না, মনিরুজ্জামান লেলিন, তানভিরুল আজম রুম্মান, মাওলানা ফারুক হোসেন, মোহাম্মাদ আলী, সিদ্দিকুর রহমান, সিরাজুল ইসলাম লিটন, খান মঈনুল হাসান মিঠু, লিটু পাটোয়ারী, আবু বক্কর, ইকবাল হোসেন, আনজিরা খাতুন, জামাল উদ্দিন মোড়ল, নাসিমা পলি, জাবির আলী, শামীম আশরাফ, নাজমুল হাসান নাসিম, হাবিবুর রহমান কাজল, সাকিল আহমেদ, ইসমাইল হোসেন খানসহ অনেকে। আলোচনা শেষে শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল গফ্ফার।

এর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বাষিকী উপলক্ষে রবিবার সূর্যোদয়ের সাথে সাথে সকল দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত করন, কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারন করেন নেতা কর্মীরা। এছাড়া বাদ জোহর থেকে বাদ এশা নগরী ও জেলার থানা, ওর্য়াড ও ইউনিয়নে দুঃস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরন করা হয়।