Home কলাম চলে গেলেন রম্য নাটিকা ‘আয়না’র নাট্যকার অধ্যাপক অচিন্ত্য কুমার ভৌমিক

চলে গেলেন রম্য নাটিকা ‘আয়না’র নাট্যকার অধ্যাপক অচিন্ত্য কুমার ভৌমিক

122

০ আল মাসুম সবুজ

অধ্যাপক অচিন্ত্য কুমার ভৌমিক আজীবন শিক্ষকতা আর শিল্প-সাহিত্যের মাঝে নিজেকে সমর্পিত রেখেছিলেন। তিনি ছিলেন সাদাসিধে প্রকৃতির সাহিত্যপ্রেমী একজন মানুষ। লোভ, বিলাসিতা, কৃত্রিমতা কখনো তাঁকে স্পর্শ করতে পারেনি। জীবনভর প্রচুর লিখে গেছেন। শিল্প-সাহিত্যের সকল ক্ষেত্রে তার ছিল অবাধ বিচরণ। রম্য রচনায় তিনি ছিলেন সিদ্ধহস্ত।

আশির দশকে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে প্রচারিত দুই বাংলার শ্রোতাদের কাছে সমাদৃত ছিলো তাঁর রচিত রম্য নাটিকা ’আয়না’সেই সময় আয়না নাটিকার সুরত আলী, ইজ্জত আলী ময়না ভাবীর চরিত্র শ্রোতামহলে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে।

তাঁর লেখা নাটক, ছোট গল্প আর গণসঙ্গীতে সমাজের অসহায় মানুষের নিপীড়নের কথা স্পষ্ট পরিলক্ষিত হয়।

১৯৪৩ সালে গোপালগঞ্জের ভাটিয়াপাড়ায় তাঁর জন্ম। বাবা ডাঃ প্রফুল্ল কুমার ভৌমিক এবং মা রেনুকা ভৌমিক। পরবর্তীতে খুলনার ফুলতলা অঞ্চলে আবাসস্থল গড়ে তোলেন তিনি। শিক্ষকতা করেছেন খুলনার সুন্দরবন কলেজে।

খুলনার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে নিজেকে যুক্ত রেখেছিলেন তিনি। ফুলতলায় দক্ষিনডিহিতে রবীন্দ্রকমপ্লেক্স প্রতিষ্ঠা কার্যক্রমে তাঁর ছিল জোরালো ভুমিকা।

২০২১ সালের ২৮মে শুক্রবার রাত ১১.২০ মিঃ বার্ধক্যজনিত কারনে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। লেখনী কর্মের মাঝে খুলনাবাসীর কাছে আজীবন স্মরনীয় হয়ে থাকবেন গুণী এই মানুষটি।

– লেখক:আল মাসুম সবুজ, সংবাদ সাংস্কৃতিক কর্মী