Home আঞ্চলিক রেন্টাল ও কুইক রেন্টাল পাওয়ার প্লান্ট দুর্নীতিকে পুষতে যেয়ে বিদ্যুৎ মূল্যবৃদ্ধি :...

রেন্টাল ও কুইক রেন্টাল পাওয়ার প্লান্ট দুর্নীতিকে পুষতে যেয়ে বিদ্যুৎ মূল্যবৃদ্ধি : খুলনা বিএনপি

296

খবর বিজ্ঞপ্তি

খুলনা মহানগর বিএনপির নেতারা বলেছেন, বারবার দাম বাড়ানোয় সাধারণ মানুষের দেয়ালে পিঠ ঠেকে গেছে। এই নিয়ে ৯ বার বিদ্যুৎ এর মূল্য বৃদ্ধি। রেন্টাল ও কুইক রেন্টাল পাওয়ার প্লান্ট বিদ্যুৎ দুর্নীতিকে পুষতে যেয়ে এই মূল্যবৃদ্ধি। এমনকী উৎপাদনে না থাকলেও পূর্ব চুক্তি অনুযায়ী নির্দিষ্ট হারে রেন্টাল কোম্পানীগুলিকে সরকারী অর্থ প্রদান করতে হচ্ছে, যা গণবিরোধী এবং সরকারের মদদপুষ্ট বিশেষ ব্যক্তি বা ব্যবসায়ী গ্রুপকে অবৈধ সুবিধা দিতেই এরুপ চুক্তি করা হয়েছে। দুষ্ট লোকেরা বলে এই লুটের অর্থের ভাগ ক্ষমতার শীর্ষ পর্যন্ত যায়। জনগণ কর্তৃক নির্বাচিত নয় বলে দেশের সাধারণ মানুষের প্রতি সরকারের কোন দায় নেই। চুনোপুঁটি বাড়ির সিন্দুক থেকে কোটি কোটি টাকার খনি পাওয়া যাচ্ছে যা লুটপাটের মাধ্যমে অর্জিত আর অন্যদিকে দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধগতিতে জনজীবন নাকাল। দফায় দফায় বিদ্যুৎ এর মত অপরিহার্য সেবাসামগ্রীর মূল্য বৃদ্ধিতে অন্যান্য সকল কিছুরই মূল্যবৃদ্ধি ঘটবে।

গতকাল শুক্রবার নগর বিএনপির এক বিবৃতিতে নেতারা আরো বলেন, এই সরকার সাধারণ মানুষের কথা বিবেচনা না করে দাম বাড়ানো হয়েছে। শিল্প কারখানার পাশাপাশি  সেচ বিদ্যুতের দাম বাড়ায় কৃষিতেও নেতিবাচক প্রভাব পড়বে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যসহ জীবনযাত্রার সব খরচ বেড়ে যাবে। মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করবে। বিদ্যুৎ ও ওয়াসার পানির দাম বৃদ্ধিসহ গণবিরোধী সব সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।

বিবৃতিদাতারা হলেন, বিএনপির চেয়ারপাসনের উপদেষ্টা এম নুরুল ইসলাম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, সৈয়দা নার্গিস আলী, মীর কায়সেদ আলী, শেখ মোশারফ হোসেন, জাফরউলাহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আমজাদ হোসেন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু প্রমূখ।