Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবরা খবর

সারা খুলনা অঞ্চলের খবরা খবর

21

রামপাল উপজেলা গৌরম্ভা ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী

০খবর বিজ্ঞপ্তি

রামপাল উপজেলা গৌরম্ভা ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।গতকাল বিকেল ৪টায় গৌরম্ভা ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ের সামনে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ আলীদাদ হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি এ সময় প্রধান অতিথির বক্তৃতায় বলেন, সকলে ধৈর্য্য সহকারে কাঁধে কাঁধ মিলিয়ে শান্তি শৃংখলা বজায় রেখে সকলের প্রিয় সংগঠনকে এগিয়ে নিতে হবে। গৌরম্ভা ইউনিয়নে কেউ যদি সন্ত্রাসী কর্মকান্ড চালায় আইন-শৃংখলা বাহিনীকে কঠোর হস্তে দমনের নির্দেশ দেন। এ সময় উপস্থিত বাগেরহাট জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি অধ্যাপক মোল্লা আব্দুর রউফ, রামপাল জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও উপজেলার চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, রামপাল উপজেলা আওয়ামীলীগের সদস্য বিমল কৃষ্ণ কুন্ডু, যুবলীগের সাধারণ সম্পাদক মনি আহমেদ প্রিন্স, বাকী বিল্লাহ, মোঃ আযম আকুঞ্জি, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস উদ্দিন গাজী, প্রদীপ কুমার রায়, ই¯্রাফিল শেখ, মোঃ জুলহাস ইজারাদার, বিরাজ খাঁ প্রমুখ।

সড়ক দুর্ঘটনায় নিহত এক

বটিয়াঘাটা প্রতিনিধি

বাপের বাড়ীতে থাকা অবস্থায় বাসার কাজের ঝিঁকে মোটরসাইকেল যোগে তুলে আনতে গিয়ে স্পীড ব্রেকারের উপর ওভারটেক করতে গিয়ে অসতর্কতা অবস্থায় পড়ে গিয়ে মাথায় অতিরিক্ত রক্তক্ষরণে প্রাণ হারিয়েছে ঝিঁ সাধনা রায় (৪৫)। ঘটনাটি ঘটেছে গতকাল বিকাল ৫ টার দিকে বটিয়াঘাটা  উপজেলার ডাকবাংলোর সন্মুখে  স্পীড ব্রেকারের উপর। স্থানীয়রা জানায়, উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নের কায়েমখোলা হুলা গ্রামের মৃতঃ সুশীল বালার স্বামী পরিত্যাক্তা কন্যা সাধনা রায়(৪৫) বিগত ১০/১২ ধরে মহানগরীর বানরগাতী এলাকার মৃতঃ হরিবর বিশ্বাসের পুত্র অবসরপ্রাপ্ত সিএসএস কর্মকর্তা প্রিয়তোষ বিশ্বাস (৬০) এর বাসায় গৃহকর্মীর কাজ করতো ও তার দুই সন্তানের দেখভালের কাজ করতো। গত দুইদিন পূর্বে সাধনা রায় ছুটি নিয়ে বাবার বাড়ীতে বেড়াতে আসতে চাইলে প্রিয়তোষ নিজেই তাঁর নিজ ব্যবহৃত মোটরসাইকেল যোগে সাধনার বাপের বাড়ীতে এগিয়ে দিয়ে যায়। গতকাল শনিবার বেলা ১২ টার দিকে প্রিয়তোষ বিশ্বাস ওই একই মোটরসাইকেল যোগে গৃহকর্মী সাধনাকে এগিয়ে নিতে আসে। বেলা ৫ টার দিকে সাধনাকে নিয়ে অতি দ্রুতগতিতে রওনা দিয়ে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ডাকবাংলার সন্মুখে স্পীড ব্রেকার পার হওয়ার সময় আকষ্মিকভাবে সাধনা রায় রাস্তার পিচের উপর পড়ে গিয়ে মাথায় প্রচন্ড আঘাতপ্রাপ্ত হয়ে রক্তক্ষরণ ঘটে। স্থানীয়রা ছুঁটে এসে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

দেবহাটা থানায় সিআর ওয়ারেন্টভূক্ত ১ জন সাজাপ্রাপ্ত আসামী আটক

কে এম রেজাউল করিম দেবহাটা

দেবহাটা থানায় পুলিশের অভিযানে সিআর ওয়ারেন্টভূক্ত ১ জন সাজাপ্রাপ্ত আসামী আটক হয়েছে। আটককৃত আসামীর নাম হযরত আলী সরদার (৪২)। সে দেবহাটা উপজেলার দক্ষিন নাজিরের ঘের এলাকার সোবান সরদারের ছেলে। হযরত ১ বছর ৭ মাসের সাজাপ্রাপ্ত আসামী। পুলিশ জানায়, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) এর দিক নির্দেশনায় এবং দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহার নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনাকালে ইং ২১/০৫/২০২১ তারিখ এএসআই (নিঃ)/ রসিদুল ইসলাম ও এএসআই (নিঃ)/মোঃ সোহেল উদ্দীন দেবহাটা থানাধীন নাজিরের ঘের এলাকা থেকে সিআর ৪২/২০ এর ০১ (এক) বছর ০৭ (সাত) মাস সাজাপ্রাপ্ত অনাদায়ে ১,১০,০০০/-টাকা জরিমানা এর আসামী হজরত আলী সরদারকে গ্রেফতার করেন। শনিবার সকালে আটককৃত আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও তাঁতী দল নেতা আবুল কালাম আজাদ এর সুস্থতা কামনায় দোয়া

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন, দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের কেন্দ্রিয় আহবায়ক আবুল কালাম আজাদ এর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২২ মে) দুপুর ১২টায় নগরীর কেডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে মহানগর তাঁতী দলের আহবায়ক মোহাম্মদ আবু সাঈদ শেখের সভাপতিত্বে এ দোয়া মাহফিল ও সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী ৩০ মে শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান এর শাহাদাৎ বার্ষিকী যথাযথ মর্যাদায় পালনে তাঁতী দলের সকল পর্যায়ের নেতাকর্মিদের একসাথে কাজ করার আহবান জানান আহবায়ক মোহাম্মদ আবু সাঈদ শেখ।

এসময় মহানগর তাঁতী দলের সদস্য সচিব ম শ আলম, রিয়াজুর রহমান, সেলিম বড় মিয়া, সৈয়দ গাজী, এড. আসলাম, আসিফ ইকবাল, মোল্যা আলী আহমেদ, আসলাম কচি, ডা. হালিম মোড়ল, সৈয়দ হুমায়ুন কবির, মাসুদ রেজা, মো. মুনসুর আলী বাবলু, সালাউদ্দিন সুইট, আলী আজগর, ইউনুস শেখ, ইব্রাহিম আজাদ, নাভিন মোল্যা, হাবিবুর রহমান, আরমান হোসেন, সরোয়ার ফকির, অলিয়ার রহমান, শাহ্আলম, আবু হাসানসহ দলের অন্যান্য নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।         

কেশবপুরে দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আলমগীর হোসেন, কেশবপুর প্রতিনিধি

কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি সভা শনিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর উপজেলা নির্বাহি অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার রাজিবুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার ভূমি ইরুফা সুলতানা, উপজেলা ভাইস-চেয়ারম্যান নাছিমা সাদেক ও পলাশ মল্লিক এবং অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সুফলাকাটি ইউপি চেয়ারম্যান মাস্টার আব্দুস সামাদ,  মঙ্গলকোট ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন, ত্রিমোহিনী ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান, কেশবপুর সদর ইউপি চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দিন আলা, হাসানপুর ইউপি চেয়ারম্যান প্রভাষক জুলমত আলী, মজিদপুর ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির পলাশ, গৌরীঘোনা ইউপি চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান হাবিব প্রমূখ। সভায় দুর্যোগ মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়। তাং ২২-০৫-২০২১ইং।

জাতীয় পার্টির জেলা নেতৃবৃন্দের সাথে রূপসা উপজেলা নেতৃবৃন্দের মতবিনিময় সভা

খবর বিজ্ঞপ্তি

জাতীয় পার্টি খুলনা জেলা নেতৃবৃন্দের শনিবার বেলা ১১টায় ডাকবাংলাস্থ দলীয় কার্যালয়ে সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে রূপসা উপজেলা নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও খুলনা জেলা সভাপতি শফিকুল ইসলাম মধু এবং পরিচালনা করেন কেন্দ্রীয় সদস্য আলহাজ্ব ইসমাইল খান টিপু। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেনÑজাপার কেন্দ্রীয় নেতা ও খুলনা জেলা সাধারণ সম্পাদক এম হাদিউজ্জামান, জেলা সহ-সভাপতি ফরহাদ হোসেন, কেন্দ্রীয় সদস্য অদুদ মোড়ল, আব্দুল ওহাব শেখ, মোঃ আব্দুল আজিজ, শাহজাহান আলী সাজু, রহমত আলী খান, আব্দুস সালাম, আব্দুল জলিল, ডাঃ ফিরোজ মামুন, আব্দুল গফফার, বি এম শহীদুল্লাহ, ইফতেখার আহম্মেদ, গোলাম মাওলা, মাহাতাব হোসেন, নুর ইসলাম, গাজী মোশারেফ হোসেন প্রমুখ। সভায় সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করার জন্য বিভিন্ন সাংগঠনিক কর্মসূচি গ্রহণ করা হয়।

বঙ্গবন্ধুর সমাধিসৌধে অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় বিশ্বাসের শ্রদ্ধা নিবেদন

যশোর অফিস

দায়িত্ব গ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের সাথে নিয়ে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় বিশ্বাস। শনিবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় বিশ্বাস গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জাতির পিতার সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। স্বাস্থ্যবিধি মেনে অত্যন্ত সংক্ষিপ্ত পরিসরে এ কর্মসূচি পালন করা হয়।   

যবিপ্রবি ক্যাম্পাস থেকে সকালে বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা টুঙ্গীপাড়ার উদ্দেশ্যে যাত্রা করেন। বেলা সাড়ে ১১টার দিকে বঙ্গবন্ধুর সৌমাধি সৌধে পৌঁছানোর পর বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় বিশ্বাস। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগস্টে শহীদ সকল সদস্যের রূহের মাগফিরাত এবংপ্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একইসঙ্গে করোনা মুক্ত পৃথিবী এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বঙ্গবন্ধুর সমাধিসৌধ মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা সামিউল আলম নওয়াব। পরে যবিপ্রবির উাপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় বিশ্বাস সমাধিসৌধের শোক বইয়ে স্বাক্ষর করেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদনসহ বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত ছিলেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল মজিদ, রিজেন্ট বোর্ডের সদস্য অধ্যাপক ড. বিপ্লব কুমার বিশ্বাস, ডিন অধ্যাপক ড. মো. জিয়াউল আমিন, অধ্যাপক ড. সৈয়দ মো. গালিব, ড. মো. নাসিম রেজা, ড. আব্দুল্লাহ আল মামুন, ড. সুমন চন্দ্র মোহন্ত, ড. মো. মেহেদী হাসান, রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব, শহীদ মসিয়ূর রহমান হলের প্রভোস্ট ড. মো. নাজমুল হাসান, শেখ হাসিনা ছাত্রী হলের প্রভোস্ট ড. সেলিনা আক্তার, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোঃ আলম হোসেন, শিক্ষক সমিতির সভাপতি ড. মোহাম্মদ তোফায়েল আহমেদ, সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন, ড. ইঞ্জি., কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক এ টি এম কামরুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহেদ রেজা, কর্মচারী সমিতির সভাপতি মো. শওকত ইসলাম সবুজ, সাধারণ সম্পাদক মো. বদিউজ্জামান বাদল প্রমুখ।

গত ২০ মে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মোঃ নূর-ই-আলমের স্বাক্ষর করা এক অফিস আদেশে অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় বিশ্বাসকে যবিপ্রবির উপাচার্যের রুটিন দায়িত্ব অর্পণ করা হয়। ওইদিন অপরাহ্নে তিনি রুটিন উপাচার্য হিসেবে যবিপ্রবিতে যোগ দেন।

যশোরে টিকার দ্বিতীয় ডোজের অপেক্ষায় ৩৬ হাজার মানুষ

যশোর অফিস

করোনার দ্বিতীয় ডোজের টিকা প্রদান নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠায় সময় পার করছেন যশোরের প্রায় ৩৬ হাজার মানুষ। কবে তাদের টিকা দেওয়া হবে, তা নিশ্চিত করে বলতে পারছে না স্বাস্থ্য বিভাগ।

যশোর সিভিল সার্জন অফিসের আবাসিক মেডিকেল অফিসার (এমওসিএস) ডা. রেহেনেওয়াজ বলেন, যশোরে প্রথম পর্যায়ে করোনা টিকা দেওয়া হয়েছিল এক লাখ ১৯ হাজার ২৭৩ জনকে। আর দ্বিতীয় দফায় এসেছিল ৮৩ হাজার ডোজ। এর মধ্যে যশোর জেনারেল হাসপাতাল, মেডিকেল কলেজ, পুলিশ লাইন, সিএমএইচ ও বিমান বাহিনীতে টিকা দেওয়া হয়েছে ৩৬ হাজার ৮১৫ জনকে। তাদের মধ্যে পুরুষ ২৪ হাজার ৭১৫ জন ও নারী ১২ হাজার ১০০ জন।

এছাড়া অভয়নগর উপজেলায় ছয় হাজার ৬০ জন, বাঘাপাড়া উপজেলায় ছয় হাজার ৩৫৮ জনকে, চৌগাছা উপজেলায় চার হাজার ৩৮৩ জনকে, ঝিকরগাছা উপজেলায় পাঁচ হাজার ৬১৯ জনকে, মণিরামপুর উপজেলায় নয় হাজার ৭৮৫ জনকে ও শার্শা উপজেলায় ছয় হাজার ৯১৮ জনকে দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হয়েছে। এখনও ৩৫ হাজার ৭৭৩ জনের দ্বিতীয় ডোজের টিকা বাকি রয়েছে।

তিনি বলেন, দ্বিতীয় ডোজের যে টিকা পাওয়া গিয়েছিল তার মধ্যে এক হাজার ৮৪৭ ডোজ নষ্ট হয়েছে। বর্তমানে মজুদ আছে এক হাজার ৬০০ ডোজ। নতুন করে টিকার বরাদ্দ পেলে আবার দ্বিতীয় ডোজের টিকা দেওয়া শুরু করা হবে।

বাংলাদেশে এখন পর্যন্ত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি টিকা মানুষের শরীরে পুশ করা হয়েছে। ভারতের প্রতিষ্ঠানটির সঙ্গে বাংলাদেশের দীর্ঘমেয়াদে টিকা সরবরাহের চুক্তি রয়েছে। কিন্তু অভ্যন্তরীণ চাহিদা বেড়ে যাওয়ায় ভারত সরকার কোভিড-১৯-এর টিকা রফতানি বন্ধ করে দেয়। ফলে বিপাকে পড়ে বাংলাদেশ। ইতিমধ্যে সরকার চীন-রাশিয়াসহ পৃথিবীর নানা দেশ থেকে টিকা আমদানির কার্যক্রম চালাচ্ছে। দ্রুতই টিকার চালান আশা শুরু হবে বলে সরকারের সংশ্লিষ্টরা বলছেন।

কিন্তু যারা অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম ডোজ নিয়েছেন, আট সপ্তাহের মধ্যে তাদের দ্বিতীয় ডোজ নেওয়ার কথা। পরিস্থিতি যা তাতে সংশ্লিষ্টরা মনে করছেন, দ্বিতীয় ডোজের ঘাটতি পূরণ হচ্ছে না। অর্থাৎ এই সময়কালে ভারত অ্যাস্ট্রাজেনেকার টিকা রফতানির অনুমতি দিচ্ছে না। বিশেষজ্ঞদের মত, কোনো ব্যক্তি প্রথম ডোজ যে কোম্পানির টিকা ব্যবহার করেছেন, দ্বিতীয় ডোজও সেই কোম্পানির টিকাই ব্যবহার করতে হবে। অন্য কোম্পানির তৈরি টিকা এই ক্ষেত্রে কার্যকর নাও হতে পারে। ফলে অ্যাস্ট্রাজেনেকার টিপা গ্রহণকারী বিপুল সংখ্যক মানুষ দ্বিতীয় ডোজ থেকে বঞ্চিত হতে চলেছেন। যশোরে এই সংখ্যা ৩৬ হাজারের কাছাকাছি।

জানতে চাইলে সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বলেন, ‘সরকার জোর চেষ্টা করছে টিকা সংগ্রহ করে সাপ্লাই দিতে। আশা করছি, খুব দ্রুতই টিকা হাতে পাবো। টিকা হাতে পেলেই অবশিষ্ট লোকদের দ্বিতীয় ডোজের টিকার কার্যক্রম শুরু করা হবে।’

ঝিকরগাছায় ‘খুন’ হলো মণিরামপুরের যুবক

যশোর অফিস

মণিরামপুরের পিয়ার হোসেন আকাশ (২১) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ঝিকরগাছা পুলিশ। শুক্রবার (২১ মে) দিবাগত রাত একটার দিকে ঝিকরগাছা-বেনাপোল সড়কের গদখালী বেলতলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

পিয়ার হোসেন মণিরামপুর উপজেলার মাহমুদকাটি গ্রামের ভ্যানচালক আব্দুল মোতালেব ভুট্টোর ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন।

নিহতের দেহে একাধিক কালো স্পট রয়েছে। তার নাক দিয়ে রক্ত ও মুখ দিয়ে ফেনা ঝরছিল।

স্বজনদের দাবি, পিয়ার হোসেনকে বাড়ি থেকে ডেকে নিয়ে খুন করে লাশ ফেলে রাখা হয়েছে। পুলিশের ধারণাও তাই।

তার বাবা আব্দুল মোতালেব বলেন, ‘শুক্রবার সকালে বেনাপোলের কাগজপুকুর এলাকায় বড় বোন ফাতেমা খাতুনের বাড়ি যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় আমার ছেলে। এরপর রাত একটার দিকে ঝিকরগাছা পুলিশের মাধ্যমে ওর দুর্ঘটনায় আহত হওয়ার খবর পাই। পরে ঘটনাস্থলে যেয়ে দেখি আমার ছেলের লাশ পড়ে আছে।’

আব্দুল মোতালেব আরো বলেন, ‘আমার ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে সারাদিন বিভিন্ন স্থানে ঘুরিয়েছে। পরে রাতে তাকে খুন করা হয়েছে। আমার বাড়ির পাশের লোকই শত্রু। তারা একাজ করতে পারে।’ তবে, স্পষ্ট করে কারও নাম বলতে চাননি আব্দুল মোতালেব।

এ বিষয়ে ঝিকরগাছা থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, ‘রাত একটার দিকে আমরা ওই যুবকের মরদেহ উদ্ধার করি। ধারণা করা হচ্ছে, হত্যার পর মরদেহ ফেলে গেছে দুর্বৃত্তরা। কারণ ছেলেটি পাশের উপজেলার বাসিন্দা। গভীর রাতে তার এ এলাকায় আসার কোনো কারণ নেই। মরদেহ থানায় আছে। ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।’

বাগআঁচড়া ইউপি চেয়ারম্যানের ছেলে মদসহ আটক

যশোর অফিস

যশোরের শার্শায উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইলিয়াস কবির বকুলের ছেলে আশরাফুল আলম অপুকে (২৬) বিদেশি মদসহ আটক আটক হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার বসতপুর এলাকা থেকে পুলিশ তাকে আটক করে।

জানা যায়, এক যুবক বেনাপোল সীমান্তের গোগা থেকে প্রাইভেটকার যোগে বিদেশি মদ নিয়ে বাগআঁচড়ায় আসছে এমন সংবাদের ভিত্তিতে বাগআঁচড়া-গোগা সড়কের বসতপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। এ সময় দুই বোতল বিদেশি মদ ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়। পরে পুলিশ জানতে পারে আটক অপু শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইলিয়াস কবির বকুলের ছেলে।

শার্শা থানার ওসি বদরুল আলম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক অপুর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

স্থলপথে ভ্রমণ নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ল ৩১ মে পর্যন্ত বেনাপোল বন্দরে আমদানি রপতানি বাণিজ্যে মন্দা

যশোর অফিস

প্রতিবেশী দেশ ভারতে করোনাভাইরাস পরিস্থিতি অবনতি হওয়ায় সংক্রমণ রোধে দুই দেশের মধ্যে পাসপোর্টযাত্রী যাতায়াত বন্ধে তৃতীয় ধাপে ৮ দিন সীমান্ত পথে ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। ২৩ থেকে ৩১ মে পর্যন্ত নতুন এই নিষেধাজ্ঞায় যাত্রী যাতায়াত বন্ধ থাকছে।

এর আগে প্রথম ধাপে গত ২৬ এপ্রিল থেকে ৯ মে পর্যন্ত ১৪ দিনের নিষেধাজ্ঞা ছিল। পরবর্তীতে দ্বিতীয় ধাপে ৯ থেকে ২৩ মে এবং তৃতীয় ধাপে ২৩ থেকে ৩১ মে পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করা হয়।

তবে নিষেধাজ্ঞার আগে যারা ভারত ও বাংলাদেশের মধ্যে অবস্থান করছিল সে সব যাত্রীরা দূতাবাসের ছাড়পত্র নিয়ে ফিরতে পারবেন বলে জানিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

এদিকে ভারতের ২৪ পরগনা জেলায় করোনা সংক্রমণ ও মৃত্যুহার বেড়ে যাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে ভারত সরকার ১৫ মে থেকে ৩০ মে পর্যন্ত ১৫ দিনের লকডাউন ঘোষণা করেছে। এতে নানান প্রতিবন্ধকতায় যশোরের বেনাপোল ও পেট্রাপোল বন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি ও রফতানি বাণিজ্যে মারাত্মক বিরূপ প্রভাব পড়েছে।

বেনাপোল সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন বলেন, আমদানি-রফতানি বাণিজ্যের ক্ষেত্রে ব্যবসায়ীদের  ভারত-বাংলাদেশের যাতায়াত করতে হয়। কিন্তু করোনার কারণে ভ্রমণ নিষেধাজ্ঞা বন্ধ হয়েছে। ফলে যোগাযোগ ব্যবস্থাসহ নানান প্রতিবন্ধকতায় বাণিজ্য কমে আসছে।

ভারতের পেট্রাপোল বন্দরের সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সেক্রেটারি কার্তিক চন্দ্র বলেন, ভারতের পশ্চিমবঙ্গে করোনা পরিস্থিতি আরও অবনতি হওয়ায় ১৫ দিনের লকডাউন চলছে। এতে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে ট্রেন-বাস, অফিস বন্ধ রয়েছে। ফলে পণ্য সরবরাহ কমায় আমদানি-রফতানি বাণিজ্য বিঘœ হচ্ছে।

বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার জানান, ভারতের সঙ্গে ভ্রমণ নিষেধাজ্ঞা এবং দেশে চলমান লকডাউনের মধ্যে সরকারের নির্দেশনায় বন্দরে আমদানি-রফতানি সচল রয়েছে। তবে পরিমাণের দিক দিয়ে বাণিজ্য কমেছে।

বেনাপোল আমদানি-রফতানি সমিতির সহসভাপতি আমিনুল হক জানান, স্বাভাবিক সময়ে প্রতিদিন সাড়ে ৪শ ট্রাক বিভিন্ন ধরনের পণ্য ভারত থেকে আমদানি এবং ১৫০ ট্রাক পণ্য ভারতে রফতানি হতো। বর্তমানে বাণিজ্যের পরিমাণ কমেছে।

বেনাপোল ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, নতুন করে ৩১ মে পর্যন্ত  ৮ দিন ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে যাদের দূতাবাসের ছাড়পত্র থাকবে তাদের যাতায়াতে বাধা নেই। ২১ মে ভারত থেকে ফিরেছেন ৮৭ জন। ফেরত আসা যাত্রীদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

যশোরে বোমাসদৃশ ৬ বস্তু উদ্ধার

যশোর অফিস

যশোরে অভিযান চালিয়ে ছয়টি বোমাসদৃশ বস্তুসহ একজনকে আটক করেছে র‌্যাব।

আটক অকিল উদ্দিন ওরফে তুষার (৩৩) যশোর সদর উপজেলার চাঁচড়া দারোগা বাড়ির মোড় এলাকার মৃত মোজাহার আলী বাবুর ছেলে।

শনিবার (২২ মে) সকালে চাঁচড়া ভাতুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার লে. এম সারোয়ার হুসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি মডেল থানাধীন চাঁচড়া মোমিনপাড়া এলাকায় ভাতুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে সেলিম মিয়ার চৌচালা টিনের ঘরে অভিযান চালানো হয়। সেখান থেকে অকিল উদ্দিন তুষারকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি সাদা রঙের বাজারের ব্যাগের মধ্যে রক্ষিত কালো স্কচটেপে মোড়ানো ছোট তিনটি ও বড় তিনটি মোট বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়।

তেরখাদায় অল্পের জন্য বড়ধরণের অগ্নিকান্ড থেকে রক্ষা পেল একটি ডেইরীর ফার্ম

তেরখাদা প্রতিনিধি

তেরখাদার আজগড়া ইউনিয়নের বলরামপুর গ্রামে বড় ধরণের অগ্নিকান্ড থেকে রক্ষা পেল প্রয়াত মুক্তিযোদ্ধা কমান্ডার এসএম আব্দুল্লার পুত্র উবায়দুল্লাহ বাবুর ডেইরী ফার্ম।

সরেজমিনে পরিদর্শন ও স্থানীয় বাসিন্দাদের সাক্ষাতে  জানা যায়, গতকাল শনিবার বেলা অনমান ২.৩০ টায় বলরামপুর গ্রামে উবায়দুল্লাহ বাবুর ডেইরী ফার্ম সংলগ্নে খড়ের গাদায় অসাবধানতাবসত আগুনের সুত্রপাত হয়। আগুনের ফুলকি দেখে এলাকাবাসী আতংকিত হয়ে পড়লে বলরামপুর পুলিশ ক্যাম্পের সহযোগিতায় ফায়ার সার্ভিস কে জানালে ১২ সদস্যের একটি দমকল কর্মী দ্রুত ঘটনাস্থলে পৌছে প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হন।

কারো কারো ধারণা, অসাবধানতাবসত বিড়ি বা সিগারেট খেয়ে কেউ খড়ের মধ্যে ফেলে দেওয়ায় এই আগুনের সূত্রপাত ঘটেছে। তবে এই ঘটনায় ডেইরী ফার্মের কোন ক্ষতি না হলেও ২টি খড়ের গাদা পুড়ে গিয়েছে।

খানজাহান আলী থানা ওয়ার্কার্স পার্টির জিবি বৈঠক অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি

২১ মে শুক্রবার বিকেল ৪:৩০টায় আফিল মাধ্যমিক বালিকা বিদ্যালয় হল রুমে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, খানজাহান আলী থানা কমিটির আয়োজনে সকল শাখা কমিটির পার্টি সভ্যদের উপস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে এক সাধারণ সভা (জিবি) কমরেড আমিরুল সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন পার্টির খুলনা মহানগর কমিটির সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলাম। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, রাষ্ট্রায়ত্ব পাটকল অবিলম্বে চালু করে কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং এখনও পর্যন্ত যে সকল শ্রমিক-কর্মচারী বিশেষ করে বদলী শ্রমিক ও অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের পাওনা পরিশোধ করা হয়নি তাদের পাওনা পরিশোধের আহ্বান জানান। প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম করোনাকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতি ও অব্যবস্থাপনার চিত্র তুলে ধরার আক্রোশে তাঁকে হেনস্থা ও গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, হেনস্থাকারীদের বিচার ও অবিলম্বে রোজিনা ইসলামকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। সভায় বিশেষ অতিথি ছিলেন পার্টির মহানগর সম্পাদকম-লীর সদস্য কমরেড মোঃ খলিলুর রহমান। জিবি বৈঠকে থানা কমিটির সাংগঠনিক রিপোর্ট পেশ করেন সম্পাদক কমরেড আব্দুস সাত্তার মোল্লা। সাংগঠনিক রিপোর্টের উপর বক্তব্য রাখেনÑকমরেড সাইদুল ইসলাম, কমরেড এ গনি, কমরেড শামীমুল ইসলাম, কমরেড বাবুল আখতার, কমরেড ইলিয়াস, কমরেড ইকবাল, কমরেড ফারুক মাস্টার প্রমুখ নেতৃবৃন্দ। সভায় সর্বসম্মতিক্রমে প্রশিক্ষণ কর্মশালাসহ বিভিন্ন সাংগঠনিক কর্মসূচি গ্রহণ করা হয়।

সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে কচুয়ায় বিএমএস এফ এর মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ

বাগেরহাট প্রতিনিধি

প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের নামে মিথ্যা হয়রানি মূলক মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির দাবিতে শনিবার বেলা সাড়ে ১১টায় থেকে সাড়ে বারটা পর্যন্ত বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম(বিএমএসএফ)কচুয়ার উদ্যোগে ঘন্টা ব্যাপী মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে রোজিনা ইসলামের নামে হয়রানি মূলক মিথ্যা মামলা প্রত্যাহার করে অনতি বিলম্বে যেন তাকে মুক্তি সহ এসময় তাকে নির্যাতন কারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানান। এ সময় বক্তারা উল্লেখ্য করেন অন্যথায় অনুসন্ধানী সাংবাদিকতা বাঁধাগ্রস্ত হবে।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তৃতা করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম(বিএমএসএফ) এর বাগেরহাট জেলা শাখার সাধারন সম্পাদক ও এশিয়ান টিভি, দৈনিক সমাজের কথার বাগেরহাট জেলা প্রতিনিধি মোঃ কামরুজ্জামান, সহ-সভাপতি ও চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি আরিফুর ইসলাম, জাতীয় পার্টি বাগেরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক হাজরা শহিদুল ইসলাম বাবলু, জাতীয় পার্টির কচুয়া উপজেলা শাখার সভাপতি নুরুল হুূদা মিয়া (হাদি), দৈনিক পূর্বাঞ্চাল ও দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার কচুয়া প্রতিনিধি দিহিদার জাহিদুল ইসলাম (বুলু), দৈনিক অনির্বাণ পত্রিকার কচুয়া প্রতিনিধি ক মীর আওসাফুর রহমান মারুফ, দৈনিক ভোরের কলাম, দৈনিক শিরোমনি পত্রিকা ও অনুভূতি টিভির কচুয়া প্রতিনিধি উজ্জ্বল কুমার দাস, দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিদিন ও দৈনিক নিউজ ৭১ পত্রিকার প্রতিনিধি সূর্য্য চক্রবর্তী, দৈনিক প্রতিদিনের কথা পত্রিকার কচুয়া প্রতিনিধি সাইদুল ইসলাম, দৈনিক গনতদন্ত্র ও দৈনিক সমাজের কথা পত্রিকার কচুয়া প্রতিনিধি শেখ রাকিবুল হাসান, দৈনিক গ্রামের কাগজ ও দৈনিক তথ্য পত্রিকার কচুয়া প্রতিনিধি মোঃতরিকুল ইসলাম তারেক, দৈনিক প্রবাহ পত্রিকার কচুয়া প্রতিনিধি ওলিউজ্জামান উজ্জ্বল, দৈনিক সংযোগ বাংলাদেশ পত্রিকার কচুয়া প্রতিনিধি মোঃতুহিন খান, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার কচুয়া প্রতিনিধি মোঃসাইফুল ইসলাম, দৈনিক আমার একুশ ও দৈনিক যায়যায়দিন পত্রিকার কচুয়া প্রতিনিধি মিরাজুল ইসলাম সজীব ,দৈনিক নবরাজ পত্রিকার কচুয়া প্রতিনিধি আঃকাইউম হাওলাদার,মানবাধিকার খবরের কচুয়া প্রতিনিধি শরীর তুহিন মাহামুদ প্রমূখ। #

বাগেরহাটে জমি নিয়ে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোল্লাহাট উপজেলার আটজুড়ি ইউনিয়নের ভান্ডারখোলা গ্রামে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে আহত রবিউল মোল্লা (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৭টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত রবিউল মোল্লা উপজেলার ভান্ডারখোলা গ্রামের রতু মোল্লার ছেলে। ফের সংঘর্ষ এড়াতে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

থানা পুলিশ ও ভান্ডারখোলা গ্রামের স্থানীয়রা জানায়, উপজেলার ভান্ডারখোলা গ্রামের রতু মোল্লার সাথে প্রতিবেশি ইরাজ মোল্লার সাথে দীর্ঘদিন ধরে জমি-জমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জেরে গত বৃহস্পতিবার (২০ মে) বিকালে দু’পক্ষের সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে উভয় পক্ষের নারী পুরুষ মিলে অন্তত ৯ জন আহত হয়। আহতদেরকে মোল্লাহাট ও খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদের মাঝে রতু মোল্লার ছেলে রবিউল মোল্লার চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ৭টার দিকে তার মৃত্যু হয়।

মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ কাজী গোলাম কবীর জানান, ভান্ডারখোলা গ্রামে দু’পক্ষের সংঘর্ষে রবিউল মোল্লা চিকিৎসাধীন অবস্থায় খুলনা মেডিক্যালে মারা গেছে। রবিউলের মৃত্যুর খবরে ওই এলাকায় আবার উত্তেজনা সৃষ্টি হয়। ফের সংঘর্ষ এড়াতে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রনে আছে।

বাগেরহাটে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাটের জেলা প্রশাসক বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে শনিবার (২২মে) সকালে বাগেরহাট প্রেসক্লাব সামনে জেলা বীর মুক্তিযোদ্ধা বৃন্দ  মানববন্ধন করেছে।

এসময়  জেলা প্রশাসক আ ন ম ফয়জুল হকের বদলির আদেশ প্রত্যাহারের দাবি জানিয়ে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শেখ শওকত হোসেন. ডা: আব্দুল রাজ্জাক, নকীব সিরাজুল হক, রিশিকেশ দাশ, মোতালেব হোসেন, আব্দুল হাকিম, মীরা বেগম, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের জেলা সভাপতি সাংবাদিক মাসুম হাওলাদার, এ্যাডভোকেট ফকির নওরেশুজ্জামান লালন, আজিজুল হোসেন, স্বপন বসু, প্রানের বাগেরহাটের চিপ এ্যাডমিন শাওন পারভেজ প্রমুখ।

বক্তারা জেলা প্রশাসকের অনভিপ্রেত বদলির আদেশ অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, আ ন ম ফয়জুল হক বাগেরহাটে  যোগদানের পর থেকে অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। জনবান্ধব এই কর্মকর্তা বিচক্ষণতার সঙ্গে করোনা পরিস্থিতি মোকাবিলা করছেন। হঠাৎ করে তার এই বদলির আদেশে জেলার সার্বিক উন্নয়ন কর্মকা- বাধাগ্রস্ত হবে। এ কারণে জেলাবাসী হতাশ হয়েছেন। তাই তার বদলির আদেশ অবিলম্বে বাতিলের দাবি জানান।

রূপসায় অবৈধ থ্রি হুইলার ও ইজিবাইক বন্ধের দাবিতে যৌথ সভা অনুষ্ঠিত

রূপসা প্রতিনিধি

অবৈধ থ্রি হুইলার ও ইজিবাইক চলচল বন্ধের দাবিতে রূপসা-বাগেরহাট, বাস মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতি এবং রূপসা-আন্ত:জেলা শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্দোগে শনিবার বেলা ১১ টায় উক্ত সমিতির কার্যালয়ে এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মালিক সমিতির কার্যকরী সভাপতি মো. আকতার হোসেন খানের সভাপতিত্বে ও সমিতির দপ্তর সম্পাদক মো. আরিফুর রহমান মোল্লার সঞ্চালনায় বক্তৃতা রাখেন, সমিতির সহ-সভাপতি মো. দেলোয়ার হোসেন, আব্দুস সালাম শেখ, শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মো. হারুন মোল্লা, সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, মো. মিজান শেখ, মো. আকি মেম্বর, মো. সেলিম মুন্সি। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হোসেন শেখ, রেজাউল মোল্লা, মিঠু মোল্লা, নজরুল ইসলাম বাবু, মো. মেহেদী হাসান, শাহিন শেখ, সোহেল, আজিজুল শেখ, বিল্লাল হোসেন পান্না, জাহিদুর রহমান বাবু, মো. আসাদ শেখ, আতিয়ার রহমান সহ প্রায় শতাধিক মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ। বক্তারা অবৈধ থ্রি হুইলার ও ইজিবাইক চলাচল বন্ধ করার জন্য প্রশাসনের প্রতি জোরালো দাবি জানান।

সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘ইয়াস’-এর ক্ষয়ক্ষতি মোকাবেলায় রূপান্তর-এর প্রস্ততি সভা

খবর বিজ্ঞপ্তি

শনিবার সকালে রূপান্তর দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘ইয়াস’-এর ক্ষয়ক্ষতি মোকাবেলায় নিয়ন্ত্রণ কক্ষ খেলা, বৃহত্তর খুলনার তৃণমূল পর্যায় পর্যন্ত প্রশাসন এবং রূপান্তরের অংশীজনের সাথে যোগাযোগ রক্ষা, জনসচেতনতা তৈরি, কর্মএলাকার সকল কর্মীর ছুটি বাতিল করে স্ব স্ব কর্ম এলাকায় অবস্থানের জন্য কর্মীদের প্রতি নির্দেশনা প্রদান করা হয়েছে।

রূপান্তর-এর নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন অপর নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম খোকন। রূপান্তর দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান ফারুক আহমেদ সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘ইয়াস’-এর সার্বিক পরিস্থিতি ব্যাখ্যা করেন।

সভায় সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘ইয়াস’-এর ক্ষয়ক্ষতি হ্রাসে বৃহত্তর খুলনা জেলার প্রতিটি কর্মএলাকার সাধারণ মানুষকে ঘূর্ণিঝর আশ্রয় কেন্দ্রে যাওয়ার বিষয়ে উদ্বুদ্ধকরণসহ সচেতনা সৃষ্টিতে কাজ করার জন্য প্রতিটি প্রকল্পের মাঠ পর্যায়ের কর্মীদের নির্দেশনা প্রদান করে সব ছুটি বাতিলের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ ব্যাপারে এ সভা থেকেই রূপান্তর-এর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবেই নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়। এ ছাড়া যোগাযোগ, উদ্ধার তৎপরতা এবং অর্থের সংস্থান ও ব্যবস্থাপনার জন্য ৩৩ সদস্য বিশিষ্ট পৃথক পৃথক টিম গঠন করা হয়।

বিএনপি নেতা বাবু’র পিতা ও ছাত্রদল নেতা মুন্নার ইন্তেকাল

খবর বিজ্ঞপ্তি

২৫নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক আহসান হাবিব বাবুর পিতা আব্দুল মতিন ইন্তেকাল করেছেন (ইন্না……..রাজিউন)। শুক্রবার রাতে তিনি মৃত্যুবরণ করেন। মরহুমে নামাজে জানাযা শুক্রবার (২২ মে) সকাল ১১টায় বানরগাতী বাজারের পাশের মাঠে অনুষ্ঠিত হয়েছে।

জানাযায় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাবেক সাংসদ জননেতা নজরুল ইসলাম মঞ্জু, সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, সাবেক ভিপি থানা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মুরাদ, সরদার রবিউল ইসলাম রবি, মিজানুর রশীদ মিজান, হুমায়ুন কবির, শরিফুল ইসলাম সাগর, হেদায়েত হোসেন হেদু,  শেখ মারুফ, আবদুস সালাম, যুবনেতা মনিরুজ্জামান মনি, মাহাবুবুর রহমানসহ নেতৃবৃন্দ।

অপরদিকে সকাল ১০টায় বয়রা হাজি ফয়েজ উদ্দিন স্কুল মাঠে ছাত্রদল নেতা মউনুল ইসলাম মুন্নার নামাজের জানাযা অনুষ্ঠিত হয়েছে। নামাজে জানাযায় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাবেক সাংসদ জননেতা নজরুল ইসলাম মঞ্জু, সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, সাবেক ভিপি আসাদুজ্জামান মুরাদ, সাদেকুর রহমান সবুজ, সাজ্জাদ আহসান পরাগ, সেখ জামিরুল ইসলাম জামিল, মোস্তফা কামাল, সৈয়দ শামীম আহসান, জাহিদুল ইসলাম খোকন, আকিরুল ইসলাম, সেখ হাফিজুর রহমান, হারুন মোল্লা, তুষার আলম, মউন, মনির প্রমূখ।

নগরীতে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন প্রদর্শনের দায়ে দু’জনের জেলজরিমানা

স্টাফ রিপোর্টার

নগরীর দৌলতপুরের ‘সেফ এন্ড সেভ’ চেইনসপের পশ্চিম পার্শ্বস্থ চায়ের দোকান ‘বাপ্পী টি-স্টল’-এ দুই ব্যক্তিকে ট্যাব ব্যবহার করে সিগারেটের বিজ্ঞাপন প্রদর্শন কার অপরাধে তাদের বিভিন্ন মেয়াদে জেলজরিমানার আদেশ দিয়েছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব দেবাশীষ বসাক। শনিবার (২২ মে) দিনব্যাপি এ অভিযান চলে। 

কর্তব্যরত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট একজন আসামিকে উক্ত আইনের সংশ্লিষ্ট ধারার বিধান মোতাবেক ১০ দিনের কারাদ- ও ১০ হাজার টাকা অর্থদ- এবং অপর আসামিকে ৫ দিনের কারাদ- ও ৫ হাজার টাকা অর্থদ- প্রদান করেন।

সুত্র জানায়, ‘বিশ্ব তামাক মুক্ত দিবস, ২০২১’-কে সামনে রেখে খুলনা জেলায় ধুমপান ও তামাক বিরোধী অভিযান জোরদার করা হয়েছে। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেন এর নির্দেশে এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইউসুপ আলী এর তত্ত্বাবধানে নগরে ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসময় দৌলতপুরের ‘সেফ এন্ড সেভ’ চেইনসপের পশ্চিম পার্শ্বস্থ চায়ের দোকান ‘বাপ্পী টি-স্টল’-এ দুই ব্যক্তিকে ট্যাব ব্যবহার করে সিগারেটের বিজ্ঞাপন প্রদর্শন করতে দেখে মোবাইল কোর্ট। ‘ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ’-এর এমপ্লয়িদ্বয় প্রোমোশনাল বিজ্ঞাপনের অংশ হিসেবে হ্রাসকৃত মূল্যে সিগারেট, দেশলাই ও গ্যাস লাইটার বিক্রয় করছিলেন। এরূপ কর্মকা- ‘ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫’ এর সংশ্লিষ্ট ধারার বিধান মোতাবেক অপরাধ হওয়ায় যথাযথ প্রসিকিউশনের ভিত্তিতে আভিযোগ আমলে নেওয়া হয়। অপরাধের সাথে সংশ্লিষ্ট সরঞ্জামাদি জব্দ করা হয় এবং অভিযোগ গঠনপূর্বক আসামির দোষ স্বীকারোক্তির ভিত্ততে সাজা প্রদান করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন দৌলতপুর থানার এসআই ইব্রাহিম তালুকদারসহ পুলিশের অন্যান্য সদস্যগণ এবং তামাকজাত দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণে নিয়োজিত অর্গানাইজেশন এইড ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার কাজী মোহাম্মদ হাসিবুল হক। ধুমপান রোধে এবং তামাকজাত দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের এমন উদ্যোগ অব্যাহত থাকবে।

কেএমপির অভিযানে মাদকসহ গ্রেফতার ৩

স্টাফ রিপোর্টার

মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে ১০০ পিস ইয়াবা ও ১৫০ গ্রাম গাঁজাসহ ৩  মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর ছোট বয়রা পূঁজাখোলা শ্মশানঘাট এলাকার  মো. আলমগীর হোসেনের ছেলে  মো. আমিরুল ইসলাম (২৭), মিয়াপাড়া বাগান বাড়ীর  মো.  হেমায়েত শেখের ছেলে  জুয়েল শেখ (৩০) ও  শিরোমণি পূর্বপাড়ার  মো. তৈয়ব ফকিরের ছেলে  মো. মুন্না ফকির (২০)। 

কেএমপির সিটি স্পেশাল ব্রাঞ্চের বিশেষ পুলিশ সুপার রাশিদা বেগম জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় ১০০ পিস ইয়াবা ও ১৫০ গ্রাম গাঁজাসহ ৩  মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সংশ্লিষ্ট ৩টি থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।

ফুলতলায় জেলা ডিবির অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার

খুলনা জেলার ফুলতলা থানাধীন উত্তর আলকা গ্রামে অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ২১ মে বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক ব্যবসায়ী হলেন যশোর জেলার অভয়নগর থানার গুয়াখেলা  রেলবস্তির আমিনুর রহমান শেখের ছেলে মো. মাসুম শেখ (৩৫)।

জেলা ডিবি জানায়, ২১ মে বিকেল ৪টার দিকে খুলনা জেলার ফুলতলা থানাধীন উত্তর আলকা গ্রামে অভিযান পরিচালনা করেন  পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসানএর দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত এর নেতৃত্বে এসআই সৌরভ কুমার দাস। এসময়  খুলনা টু যশোর মহাসড়কের দক্ষিণ পাশের্^ মেসার্স ইউনাইটেড ব্রিকস্ এর সামনে থেকে ২৫ পিস ইয়াবাসহ মাসুম শেখকে গ্রেফতার করা হয়।  তার বিরুদ্ধে এসআই সৌরভ কুমার দাস বাদী হয়ে ফুলতলা থানার মামলা নং-১২, তারিখ- ২১/০৫/২০২১ খ্রিঃ, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬ (১) সারণির ১০ (ক) দায়ের করেন। আসামি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার নামে যশোর জেলার অভয়নগর থানার বিস্ফোরক দ্রব্য আইন, বিশেষ ক্ষমতা আইনসহ মাদকদ্রব্য আইনে সর্বমোট ৮টি মামলা রয়েছে।

যশোরে র‌্যাবের অভিযানে বোমাসহ গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার

যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন চাঁচড়া মোমিনপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি সাদা রংয়ের বাজার ব্যাগের মধ্যে রক্ষিত কালো কসটেপ দ্বারা মোড়ানো ছোট বড় ৬  টি বোমা সাদৃশ্য বস্তুসহ একজনকে করেছে র‌্যাব-৬। শুক্রবার দিবাগত সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। আসামি হলেন যশোর জেলার কোতয়ালী মডেল থানার চাঁচড়া দারোগা বাড়ীর মোড় এলাকার মৃত. মোজাহার আলী ওরফে বাবু’র ছেলে মো. অকিল উদ্দিন ওরফে তুষার (৩৩)।  

র‌্যাব-৬ জানায়, শনিবার (২২ মে) বিকেল সাড়ে ৪টার দিকে যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন চাঁচড়া মোমিনপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যবের একটি আভিযানিক দল। এসময় চাঁচড়া ভাতুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুর্ব পাশের সেলিম মিয়ার চৌচালা টিনের ঘরের উত্তর পাশ থেকে কালো কসটেপ দ্বারা মোড়ানো ছোট বড় ৬  টি বোমা সাদৃশ্য বস্তুসহ তুষারকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে যশোর কোতয়ালী মডেল থানায় বিস্ফোরক আইনে মামলা রুজু করা হয়েছে।

চুয়াডাঙ্গায়  র‌্যাবের অভিযানে সাড়ে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানাধীন কাশীপুর গ্রামে অভিযান চালিয়ে সাড়ে ৪ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাব-৬। শনিবার দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক ব্যবসায়ী হলেন চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানাধীন কাশীপুর গ্রামের মো. মহত আলীর ছেলে মো. শাহিন হোসেন (২৮)।  

র‌্যাব-৬ জানায়, চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানাধীন কাশীপুর গ্রামে অভিযান পরিচালনা করে র‌্যবের একটি আভিযানিক দল। এসময় কাঁঠালতলা বাজারের আব্দুস শুকুর সরকারের কৃষি ঘর নামক দোকানের সামনে থেকে ৪ কেজি গাঁজা, একটি মোবাইল ও ২টি সিমকার্ড সহ শাহিন হোসেনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজ করা হয়েছে।

কলারোয়ায় র‌্যাবের অভিযানে ইয়াবসহ গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার

সাতক্ষীরা জেলার কলারোয়া থানাধীন ঝাপাঘাট এলাকায় অভিযান চালিয়ে ৭৬ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাব-৬। শনিবার (২২ মে)  দুপুর পৌনে ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক ব্যবসায়ী হলেন সাতক্ষীরা জেলার কলারোয়া থানার বড়ালী গ্রামের  মো. রফিকুল বিশ্বাস এর ছেলে  মো. আল-মামুন বিশ্বাস (২৫)। 

র‌্যাব-৬ জানায়, শনিবার দুপুর পৌনে ২টার দিকে সাতক্ষীরা জেলার কলারোয়া থানাধীন ঝাপাঘাট এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যবের একটি আভিযানিক দল। এসময় মিন্টু আলম এর বসত বাড়ীর দক্ষিন পার্শ্বে আবু বক্কর এর আম বাগানের মধ্যে হতে ৭৬ পিস ইয়াবাসহ আল-মামুন বিশ্বাসকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে কলারোয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজ করা হয়েছে।