Home আঞ্চলিক কপিলমুনিতে সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবীতে মানববন্ধন

কপিলমুনিতে সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবীতে মানববন্ধন

12

0কপিলমুনি (খুলনা) প্রতিনিধি

দৈনিক প্রথম আলো’র সিনিয়র রিপোর্টার রোজিনা ইসলামকে হেনস্থার প্রতিবাদ ও অবিলম্বে মুক্তির দাবীতে কপিলমুনিতে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেল ৫ টায় কপিলমুনির প্রধান সড়কে কপিলমুনি প্রেসক্লাবের সভাপতি শেখ শামছুল আলম পিন্টু’র সভাপতিত্বে ও প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি জি এম আসলাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন পাইকগাছা সাংবাদিক জোটের সাঃ সম্পাদক ও প্রবাসীর দিগন্তের বার্তা সম্পাদক শেখ সেকেন্দার আলী, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এ কে আজাদ, সাবেক কোষাধ্যক্ষ মিলন দাশ, দৈনিক পূর্বাঞ্চলের নিজস্ব সংবাদদাতা পলাশ কর্মকার, সাংবাদিক এইচ এম শফিউল ইসলাম, সরদার ফরিদ আহম্মেদ, মহানন্দ অধিকারী মিন্টু, আঃ সবুর আল আমীন, এস কে আলীম, জি এম হাসান ইমাম, খায়রুল ইসলাম প্রমূখ। বক্তারা বলেন, রোজিনা ইসলামকে নানাভাবে হেনস্থা ও নির্যাতনের পর সাজানো মামলা দিয়ে কারাগারে পাঠানোর ঘটনা পুরোটাই গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাতের সামিল। পেশাগত দায়িত্ব পালনের জন্য সচিবালয়ে যাওয়ার পর সেখানে একটি কক্ষে তার গলা চেপে ধরার ঘটনা মত প্রকাশ ও সাংবাদিকতার জন্য অশনি সংকেত। তাই অবিলম্বে ষড়যন্ত্রের শিকার রোজিনাকে মুক্তি দিতে হবে।