Home আঞ্চলিক ডুবে যাওয়ার ২৪ ঘন্টা পর ভৈরব নদী থেকে কিশোর শামিমের লাশ উদ্ধার

ডুবে যাওয়ার ২৪ ঘন্টা পর ভৈরব নদী থেকে কিশোর শামিমের লাশ উদ্ধার

7

০ ফুলবাড়ীগেট ,( খুলনা) প্রতিনিধি

নিখোজের ২৪ ঘন্টা পর মানিকতলা গোডউন ঘাট থেকে কিশোর শামিমের লাশ  উদ্ধার করেছে ফায়ার সার্ভিস , নগরির খানজাহান আলী থানাধীন কেবলঘাটে ১৬ মে রবিবার দুপুর ২ টায় বন্ধুদের সাথে গোসল করতে নামে যোগিপোল ৯ নং ওয়ার্ডের সালাম শেখের পুত্র শামিম (১৬) নিখোজ হয়েছিলো।

ঘটনার দিন খানজাহান আলী ফায়ার সার্ভিস ও স্থানিয়রা অনেক খোজাখুজি করে নিখোজ শামিমের সন্ধান পায়নি । খানজাহান আলী ফায়ার সার্ভিসের টিম লিডার সোয়াইব হোসেন মুন্সি বলেন   ১৭ মে  সোমবার পুনরায় উদ্ধার অভিযান শুরু করি, বেলা পৌণে ২ টায় ভৈরব নদীর মানিকতলা গোডাউন ঘাটে  রশির সাথে ভাসমান অবস্থায়  নিখোজ হওয়া কিশোর শামিমের   লাশ   উদ্ধার করি ।