০ মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
আজ শনিবার মোংলায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.৫ ডিগ্রী সেলসিয়াস বিরাজ করছে। আর যশোরে ৩৬ ডিগ্রী সেলসিয়াস। আজ মোংলা ও যশোরে দেশের সর্বোচ্চ তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। যা আরো বিস্তার লাভ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
প্রচন্ড তাপপ্রবাহের কারণে মোংলার রাস্তাঘাটে লোকজনও অন্যান্য দিনের তুলনায় কম। তাই বন্দর ও পৌর শহরের দোকানপাট ও রাস্তাঘাট অনেকটা ফাঁকা। খুব বেশী প্রয়োজন ছাড়া যেন ঘর থেকে বের হচ্ছেনা লোকজন। শহরের মাদ্রাসা রোড ও রিজেকশন গলির খেটে খাওয়া দিনমজুরদেরও কাজে দেখা যাচ্ছেনা। প্রচন্ড গরমে এখানকার জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। মানুষের পাশাপাশি এর প্রভাব পড়েছে প্রাণীকুলের উপরও। চরম ঝুঁকিতে রয়েছে এখানকার বেশির ভাগ মানুষের আয়ের উৎস সাদা সোনাখ্যাত বাগদা চিংড়ি শিল্প।
উপজেলা মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, তাপদাহ চিড়িং ঘেরের জন্য অত্যন্ত। এ গরমে ঘেরের মাছ মারা যাওয়ার ঝুঁকি রয়েছে। ক্ষতি এড়াতে তিনি ঘেরের পানি নিয়মিত উঠানামা ও পানি বৃদ্ধির পরামর্শ দিয়েছেন তিনি।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা) ডাঃ জীবিতেষ বিশ্বাস বলেন, এ গরমে পানি স্বল্পতাসহ হীট স্ট্রোকের ঝুঁকি রয়েছে। তাই তাপপ্রবাহে বাহির বের না হওয়ার পরামর্শ তার। #











































