Home আঞ্চলিক মোল্লাহাটে বৃদ্ধকে গলাকেটে হত্যা

মোল্লাহাটে বৃদ্ধকে গলাকেটে হত্যা

11

০বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোল্লাহাটে মো. ইউসুফ শেখ (৭৫) নামের এক বৃদ্ধকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৪ মে) ফজরের আজানের আগমুহূর্তে উপজেলার হাঁড়িদাহ গ্রামে নিজ বাড়িতে হত্যার শিকার হন তিনি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে মোল্লাহাট থানা পুলিশ।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী গোলাম কবির বলেন, ‘হত্যাকাণ্ডের খবর শুনে আমরা গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। তার গলা ও শরীরের একাধিক স্থানে কোপের চিহ্ন রয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে।’

নিহতের স্বজনদের বরাদ দিয়ে ওসি আরও বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে একই এলাকার প্রতিপক্ষরা এই হত্যাকাণ্ড ঘটাতে পারে।’