Home বিনোদন ঈদের গান “এলো খুশির ঈদ” ভাইরাল (ভিডিও)

ঈদের গান “এলো খুশির ঈদ” ভাইরাল (ভিডিও)

44

০ বিনোদন ডেস্ক

পবিত্র ঈদ উল ফিতরে খুলনার তরুন প্রজন্মের প্রিয় শিল্পি স্পর্শ শিবলুসহ ঢাকার শিল্পিদের গাওয়া “এলো খুশির ঈদ” তাক লাগিয়েছে ইউটিউব দুনিয়াকে।

বৃহস্পতিবার (১৪ মে) গানটির ভিউয়ার্স  ছিলো ১১ লাখ ৯৫ হাজার। লাইক পড়েছে ২৭ হাজারের বেশি আর কমেন্ট করেছেন প্রায় এক হাজার। ডিআই এন্টারটেইনমেন্টের ব্যানারে অবমুক্ত করা ঈদের গান “এলো খুশির ঈদ” এ কণ্ঠ দিয়েছেন শিপলু, কাজী শুভ, মিলন ও দ্বীন ইসলাম।

ঈদের এ গানটি লিখেছেন সালাউদ্দিন সাগর এবং কম্পোজিশন আহমেদ সজীব। গাজীপুরের বিভিন্ন লোকেশনে চিত্রায়িত হয়েছে গানটি।