Home আঞ্চলিক পাইকগাছায় রাস্তায় কাঁটা : অবরুদ্ধ ১০টি পরিবার

পাইকগাছায় রাস্তায় কাঁটা : অবরুদ্ধ ১০টি পরিবার

146

০ পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্রকরে রাস্তায় কাটা দিয়ে বেড়া দেয়ায় ১০টি পরিবার অবরুদ্ধ হয়ে পড়েছে।

অভিযোগে জানা গেছে, উপজেলার হাঁড়িয়া গ্রামের চন্দ্র কান্ত বিশ্বাসের ছেলে বাবুলাল বিশ্বাস কাকা সৃষ্টিধর বিশ্বাসের মধ্যে জমা-জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। বুধবার সকাল ৭টায় সৃষ্টিধর বিশ্বাস ঘেরে বেড়া দিতে গেলে তাতে বাঁধা দিয়ে বাবুলাল, শংকর পংকজ বিশ্বাস বেধড়ক লাঠি পেটা করে সৃষ্টিধর ছেলে তন্ময় বিশ্বাসের মাথা পাঠিয়ে দেয়। সময় তাদের ঠেকাতে গেলে চম্পক, নিউটন, ক্লিনটন ভূধর আহত হয়। আহতদের এলাকাবাসী স্বজনরা উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে ভর্তি করে। ঘটনায় পাইকগাছা থানায়  মামলা হয়েছে। 

এর পর  বুধবার রাতে লতা ইউনিয়ন যুবলীগ সভাপতি বাবুলাল বিশ্বাসের নির্দেশে চলাচলের রাস্তায় কাট বেড়ায় দিয়ে হরেন্দ্র নাথ বিশ্বাস এর বাড়ী থেকে কেয়ারের রাস্তা পর্যন্ত ১০ টি পরিবারে  এক শতাধিক মানুষ অবরুদ্ধ হয়ে পড়ে। ভূধর চন্দ্র বিশ্বাস জানান যুবলীগ নেতা হিসেবে দাপট দেখিয়ে আমাদের  ব্যঙ্গ চ্যাপটা করার চেষ্টা করছে বলে তারা অভিযোগ করেন।বাবুলাল বিশ্বাস জানান, আমার কাকা আমাদের জমিতে ঘেরে যাওয়া-আসার পথে বেড়া দিতে যায়।

পাইকগাছায় টক্কর সাপ সহ আটক

পাইকগাছায় থেকে একটি টক্কর সাপ সহ একজন আটক করেছে থানাপুলিশ। বৃহস্পতিবার দুপুর পৌনে একটার দিকে গোপন সংবাদে ওসি এজাজ শফীর নির্দেশনায় রাড়–লী ক্যাম্প টুআইসি এএসআই গোলাম রসুল সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে রবিউল ইসলাম (৩৩) কে আটক করে। সে উপজেলার রাড়ুলী ইউনিয়নের বেঁদেরডাঙ্গা গ্রামের রুহুল আমিন গাজীর ছেলে। নিজ ঘরের দক্ষিণ পাশের বারান্দায় সুরক্ষিত থাকা অবস্থায় উদ্ধার করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, ওসি এজাজ শফী পিআইও ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনায় পাইকগাছা থানায় মামলা হয়েছে।