Home আঞ্চলিক সিটি কর্পোরেশনের নিজস্ব তহবিল থেকে চাউল ও নগদ অর্থ বিতরণ

সিটি কর্পোরেশনের নিজস্ব তহবিল থেকে চাউল ও নগদ অর্থ বিতরণ

11

০খবর বিজ্ঞপ্তি

খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক মহানগরীর ৩১টি ওয়ার্ডে করোনার কারণে ক্ষতিগ্রস্থ ও কর্মহীন পরিবারের মাঝে শিশু খাদ্যসহ চাউল ও নগদ অর্থ বিতরণ করেছেন। মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কর্মসূচির আওতায় শিশু খাদ্য এবং সিটি কর্পোরেশনের নিজস্ব তহবিল থেকে চাউল ও নগদ অর্থ বিতরণ করা হয়। পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে এ খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগ নেয়া হয়।

খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচির আওতায় নগরীর ৩১টি ওয়ার্ডের ৫ হাজার ২’শ ৮০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ২৭ টি ওয়ার্ডের প্রতিটিতে ৪’শ ২৮ টি পরিবার এবং ১৭, ২৪, ৩০ ও ৩১ নং ওয়ার্ডের প্রতিটিতে ৫৭১ টি পরিবারের প্রত্যেককে ৭ কেজি চাউল ও শবজি ক্রয় বাবদ ১’শ টাকা বিতরণ করা হয়। এছাড়া প্রত্যেক ওয়ার্ডের ১’শ পরিবার অর্থাৎ ৩১টি ওয়ার্ডের ৩ হাজার ১’শ পরিবারের মাঝে শিশু খাদ্য বিতরণ করা হয়। শিশু খাদ্য হিসেবে পরিবার প্রতি ৫’শ গ্রাম গুড়ো দুধ, ১ কেজি চিনি, ১ কেজি সুজি ও ৩০টি ডিম প্রদান করা হয়।

খাদ্যসামগ্রী বিতরণকালে সিটি মেয়র বলেন, বর্তমান সরকার জনবান্ধব সরকার। যে কোন সংকটে সরকার জনগণের পাশে থেকেছে আগামীতেও থাকবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে করোনার কারণে কর্মহীন শ্রমজীবীদের খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে উল্লেখ করে তিনি করোনা সংক্রমণ প্রতিরোধে নগরবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।

খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানাসহ কেসিসি’র প্যানেল মেয়র, কাউন্সিলর, সংরক্ষিত আসনের কাউন্সিলরসহ আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।