দুস্থ মানুষের পাশে দাড়ানোর জন্য নেতাকর্মী ও বিওবানদের প্রতি মঞ্জু আহবান
০খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, করোনাকালীন সময়ে দুস্থ ও অসহায় মানুষের সাহায্যে সমাজের বিত্তবান ও দলীয় নেতাকর্মীদের আহবান জানিয়েছেন। সোমবার (১০ মে) ২৫ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বাদ আছর বসুপারা কবরস্থানের সামনে ঈদ সামগ্রী বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান। ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আনিচুর রহমান আরজুর সহযোগিতায় এই সামগ্রী বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মুরাদ, ওয়ার্ড কাউন্সিলর মোঃ হাফিজুর রহমান মনি, মো. হেদায়েত হোসেন হেদু, সাজ্জাদ হোসেন জিতু, হুমায়ুন কবির, সাবেক ভিপি মোঃ শামীম, শেখ মারুফ, আবদুস সালাম, ডিহান প্রমুখ। অপরদিকে বিকাল সাড়ে ৫টায় ৩০ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে চানমারি বাজার চত্বরে ইফতার সামগ্রী বিতরণ করেন মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। এ সময় উপস্থিত ছিলেন হাসানুর রশিদ মিরাজ, তৌহিদুল ইসলাম খোকন, সেলিম বড়মিয়া, শাহাদাৎ গাজী, লোকমান মাহমুদ, শুকুর আলী, রবিউল ইসলাম রবি, মেহেদী হাসান, জাহাঙ্গির হোসেন, মাসুদুর রহমান মনির, ইউসুফ মোল্লা, সেলিম কাজি, মো. মুন্না, জহিরুল, ইব্রাহিম হোসেন লাল, রাজু আহমেদ সহ অনেকে।
খুকৃবি ছাত্রলীগের পক্ষ থেকে ইফতার উপহার
০খবর বিজ্ঞপ্তি
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় (খুকৃবি) ছাত্রলীগের পক্ষ থেকে সোমবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র ও খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েলের পক্ষে অসহায় ও দুস্থদের মধ্যে ইফতার উপহার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর ছাত্রলীগের সভাপতি ও মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক শেখ শাহজালাল হোসেন সুজন। তিনি বলেন, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ধারাবাহিক কর্মকান্ড প্রশংসার দাবিদার। ভবিষ্যতে খুকৃবি ছাত্রলীগ কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে আরও মানবিক কর্মকান্ডের সাথে যুক্ত হবে বলে আশা করেন তিনি।
প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ছাত্রলীগের দুই দিকপাল সংগ্রামী সভাপতি আল নাহিয়ান খান জয় ও বিপ্লবী সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এর সুনিপূণ নির্দেশনা অনুযায়ি বৈশি^ক করোনা মহামারীর এই ক্রান্তি লগ্নে পবিত্র মাহে রমজান ও পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে অসহায়, সুবিধাবঞ্চিত মানুষদের মুখে হাসি ফোটানোর জন্য খুকৃবি ছাত্রলীগের এই ক্ষুদ্র প্রচেষ্টা বলে জানান বিশ^বিদ্যালয়ের ছাত্রলীগ নেতা ও অন্যতম আয়োজক মাহিরুল হক শিলং।
শিলং বলেন, অসহায় দুস্থদের পাশাপাশি খুলনা মেডিকেল কলেজের ডেডিকেটেড করোনা ইউনিটে নিয়োজিত স্বাস্থ্যকর্মী ও কোভিভ রোগীর স্বজনদের মাঝে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পক্ষ থেকে ইফতার বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেখ হাসান ইফতেখার চালু ( সাধারণ সম্পাদক, ১৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ), ডাঃ সাইফুল্লাহ মানছুর(সাবেক সভাপতি খুমেক ছাত্রলীগ), মশিউর রহমান সুমন (যুবলীগ নেতা), কামরুজ্জামান কামরুল ( খুমেক ছাত্রলীগ নেতা), নয়ন পাল ( খুমেক ছাত্রলীগ নেতা) বিশ্ববিদ্যালেয়র শিক্ষার্থী পিয়াল রায়, মইনুল ইসলাম, সৈয়দ সাকিব, আহনাফ তাহমিদ শব্দ, মাহাদী হাসান সীন, অচিন্ত্য কুমার সরকার, মাহিন সাকলাইন, হাসিবুর রহমান নুহান প্রমূখ।
খুলনা সোসাইটির পক্ষ থেকে ১’শ পরিবারকে ঈদ উপহার প্রদান
০খবর বিজ্ঞপ্তি
প্রতিবারের ন্যায় এবারও পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষ্যে ১০০ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান করেছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন খুলনা সোসাইটি। গতকাল সোমবার বিকেলে নগরীতে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপহার সামগ্রীর মধ্যে ছিলো : সেমাই, লাচ্চা সেমাই, পোলাও চাল, গুড়া দুধ, বাদাম, কিসমিস।
বিতরণ কমিটির চেয়ারম্যান ইঞ্জিঃ সাব্বির হোসেন এর সভাপতিত্বে ও কো-চেয়ারম্যান রোটারিয়ান মনিরুল ইসলাম সোহাগ এর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের চেয়ারম্যান এস এম সোহেল ইসহাক। বিশেষ অতিথি ছিলেন খুলনা পাবলিক কলেজের উপাধ্যক্ষ প্রফেসর তাসরিনা বেগম, খুলনা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের রেজিস্ট্রার ডা. উপানন্দ রায়।
এছাড়া আরও উপস্থিত ছিলেন ও বাড়ি বাড়ি ঈদ সামগ্রী পৌঁছে দিতে সহযোগিতা করেন আজিজুল হাসান দুলু, সাবেক হৃদরোগ বিশেষজ্ঞ ডা. বিষ্ণুপদ সাহা, খুলনা চেম্বারের পরিচালক মো. মাহাবুব আলম, সাবেক ভিপি কাজী সাকিনুর সেতু, এস এম ময়েজ উদ্দিন চুন্নু, মো. শফিকুল আলম বিপ্লব, শারমিন সুলতানা রুনা, ডা: চয়ন বিশ্বাস, আল আমিন শিশির, ডা: মেহেদী হাসান, ইয়াফেজ ইস্তেহাদ দ্বীপ, নাজমুল জোয়াদ্দার, নয়ন পাল, মো. জয়নাল ফরাজী, মো. সাইফুর রহমান সুজন, শিউলী বিশ্বাস, জি এম শহিদুল ইসলাম, চার্টার্ড একাউন্টেন্ট মো: কামরুজ্জামান, মলয় কান্তি বালা, সাইফুল ইসলাম সবুজ, ডা: সফিকুর রহমান, ইঞ্জিঃ তুহিন প্রমুখ।
করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলাতেও আমরা সফল হবো : সালাম মূর্শেদী
০রূপসা প্রতিনিধি
খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী বলেছেন, করোনা মোকাবেলায় বাংলাদেশ বিশ্বের বুকে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। সঠিক সময়ে সঠিক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনার প্রথম ঢেউ সফলতার সঙ্গে মোকাবেলা করা হয়েছে। দ্বিতীয় ঢেউ মোকাবেলার ক্ষেত্রেও সরকারের সময় উপযোগী সঠিক পদক্ষেপের কারণে পরিস্থিতি যথেষ্ট নিয়ন্ত্রণে রয়েছে।
তিনি আরো বলেন, করোনা মহামারীর সংকটে মানুষের স্বাভাবিক জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। জীবন রক্ষার্থে সরকার লকডাউন ঘোষণা করেছে। যার ফলে কর্মহীন হয়ে পড়েছে মানুষ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দুঃস্থ ও অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। মহামারী করোনাভাইরাস এর কারণে আর্থিক সঙ্কটে পড়া মানুষের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রাখার পাশাপাশি তাদের ঈদ উপহারও দেওয়া হচ্ছে।
‘সালাম মূশের্দী সেবা সংঘে’র আয়োজনে আজ সোমবার দুপুরে রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের মিল্কী দেয়াড়া গ্রামের ৪’শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ভিডিও কনফারান্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন, জেলা আ’লীগের সদস্য ও অধ্যক্ষ ফ ম আব্দুস সালাম,জেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মোতালেব হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আলহাজ্ব শেখ আসাদুজ্জামান, ইউপি সদস্য আলহাজ্ব শেখ আনিচুর রহমান মিঠু, শহিদুল ইসলাম,তাসলিমা বেগম,আনজিরা বেগম,বাবুল হাওলাদার,রূহুল আমিন, শহিদুল শেখ,এস এম রিয়াজ, রাসেল প্রমুখ।
যশোরের কেশবপুরে কুড়িয়া পাওয়া বোমে নিহত ঘটনায় আরো দু’জন গ্রেফতার
০যশোর অফিস
যশোরের কেশবপুরে কুড়িয়ে পাওয়া বোমা বিস্ফোরণে স্কুল ছাত্র আব্দুর রহমান নিহতের মামলায় আরো দুইজনকে আটক করেছে পুলিশ। তারা হলেন,বাউশালা গ্রামের নফর আলী মোড়লের ছেলে শাহিনুর রহমান শাহীন ও একই গ্রামের এরেদ আলী গাজীর ছেলে শামীম গাজী। গত রোববার রাতে তাদের আটকের পর সোমবার আদালতে সোপর্দ করা হয়। একই সাথে আটক শামীম গাজী আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহাদী হাসান একজনের জবানবন্দি গ্রহন করেন। পরে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরআগে একই মামলায় যুবলীগ নেতা ফারুক হোসেনকে আটক করে তাকে রিমান্ডে নেয়। পরে আদালত থেকে তিনি জামিনে মুক্তি পান।
জবানবন্দিতে শামীম গাজি জানান, গত ২৮ মার্চ কেশবপুরে নির্বাচন ছিলো। তার আগেরদিন রাতে যুবলীগ নেতা ফারুক সহ আরো চারপাচজন মোটরসাইকেলে করে কেশবপুরে যাচ্ছিলেন। তাদের হাতে একটি ব্যাগ ছিলো। ওই ব্যাগে ৬টা বোমা ছিলো। সেসময় শামীম ও তাদের বহরে ছিলো। যাবার পথে পুলিশের কথা শুনে তারা একটি বিলের মধ্যে যায়। ওই ব্যাগ খুলে বোমা বের করে। এসময় শামীম ঘটনাস্থল ত্যাগ করে। এরপর থেকে শামীম আর ফারুকদের সাথে মেলা মেশা বাদ দিয়ে দেয়। পরে জানতে পারে এ ঘটনা। মামলার বিবরণে জানা গেছে, কেশবপুর উপজেলার বিদ্যানন্দাকাটি ইউনিয়নের কাউশালা গ্রামের মিজানুর রহমানের ছেলে আব্দুর রহমান তার ছোট বোন মারুফাকে সাথে নিয়ে বাড়ির পাশে বিলের মধ্যে খেলা করতে যায়। বিলের মধ্যে পরিত্যাক্ত একটি টোং ঘরের মধ্যে পলিথিনে মোড়ানো একটি কৌটা পেয়ে তারা হাতে করে নিয়ে বাড়ির উদ্দেশে রওনা দেয়। পথিমধ্যে মসজিদের কাছে আসার পরে তার মা নিলুফা বেগমকে কৌটাটি দেখানোর সময় বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলেই আব্দুর রহমান মারা যায়। একই সাথে গুরুতর আহত হন তার মা নিলুফা বেগম ও বোন মারুফা খাতুন। সাথে সাথে তাদের দুইজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায় স্থানীয়রা। এই ঘটনায় নিহত আব্দুর রহমানের চাচা সিরাজুল ইসলাম বাদী হয়ে কেশবপুর থানায় অজ্ঞাতনামা আসামি দিয়ে মামলা করেন। পুলিশ সন্দেহমূলক বিদ্যানন্দকাটি ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক ফারুক হোসেনকে আটক করে। পরে এই দুই আসামিকে আটক করে আদালতে সোপর্দ করে। এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা এসআই লিখন কুমার সরকার বলেন, একজন জবানবন্দি দিয়েছেন। তারকাছথেকে চাঞ্চল্যকর তথ্য এসেছে। অপরজনকে রিমান্ডে নিতে আদালতে আবেদনের প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।
যশোর জেনারেল হাসপাতাল থেকে পালানো ৭ করোনা রোগী জামিনে মুক্ত
০যশোর অফিস
জামিনে মুক্তি দেয়া হয়েছে যশোর সদর হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া ১০জনের মধ্যে ভারত ফেরত ৭জনকে। সোমবার বিকেল সাড়ে ৪টায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহাদী হাসান শুনানী শেষে তাদের জামিন আবেদন মঞ্জুর করেন। কোর্ট পরিদর্শক ইন্সপেক্টর কামরুজ্জামান জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন।
করোনা রোগি হয়েও গত ৮ মে যশোর হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া এই ৭জনকে গতকাল সোমবার দুপুরে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করে পুলিশ।
গত ২৩ ও ২৪ এপ্রিল ভারত ফেরত করোনা আক্রান্ত কিছু পাসেপার্ট যাত্রী যশোর জেনারেল হাসপাতালে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়। এরপর হাসপাতাল থেকে ৭ ভারত ফেরত করোনা আক্রান্ত ও স্থানীয়ভাবে আক্রান্ত তিনজন মোট ১০জন পালিয়ে যান। বিষয়টি ২৬ এপ্রিল সংবাদ মাধ্যমে প্রচার হওয়ায় তোলপাড় শুরু হয়। এরপর ওইদিন দিবাগত রাতের মধ্যে পলাতক সকলকে শনাক্ত করে হাসপাতালে ফিরিয়ে আনা হয়। এ ঘটনায় গত ৮ মে শনিবার যশোর কোতোয়ালী থানার পুলিশ ২০১৮ সালের সংক্রামক রোগ প্রতিরোধ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইনের ২৫ (২) ধারায় পলাতকদের বিরুদ্ধে আদালতে অভিযোগ দাখিল করে। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত রোববার ওই ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। গতকাল সোমবার সকালে পুলিশ যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে তাঁদের মধ্যে সাতজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।
কোর্ট পরিদর্শক ইন্সপেক্টর কামরুজ্জামান জানান, করোনার কারণে সীমিত পরিসরে আদালতের কার্যক্রম চলছে। গ্রেফতারকৃতদের বিষয়ে বিকেল ৪টা ১৫ মিনিটে শুনানী শুরু করেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহাদী হাসান। শুনানী শেষে বিচারক আসামিদের পক্ষে তাদের আইনজীবীদের জামিন আবেদন মঞ্জুর করেন। জামিনের কাগজপত্র সম্পন্ন করে তাদের বাড়ি ফেরত পাঠানো হয়েছে।
জামিন প্রাপ্ত সাতজন হলেন ভারতফেরত যশোর শহরের পশ্চিম বারান্দিপাড়া এলাকার বিশ্বনাথ দত্তের স্ত্রী মণিমালা দত্ত (৪৯), সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপপাড়া গ্রামের মিলন হোসেন (৩২), রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর গ্রামের নাসিমা আক্তার (৫০), খুলনা সদর উপজেলার বিবেকানন্দ (৫২), খুলনার পাইকগাছা উপজেলার ডামরাইল গ্রামের আমিরুল সানা (৫২), খুলনার রূপসা উপজেলার সোহেল সরদার (১৭) এবং স্থানীয় রোগী যশোর সদর উপজেলার পাঁচবাড়িয়া গ্রামের রবিউল ইসলামের স্ত্রী ফাতেমা (১৯)।
এদিকে অভিযুক্ত ভারতফেরত সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার শেফালি রানী সরদার (৪০) এবং স্থানীয় যশোর সদর উপজেলার পাঁচবাড়িয়া গ্রামের একরামুল কবীরের স্ত্রী রুমা (৩০) ও যশোর শহরের ওয়াপদা গ্যারেজ এলাকার ভদ্র বিশ্বাসের ছেলে প্রদীপ বিশ্বাস (৩৭) হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতাল থেকে ছাড়পত্র পেলে তাদেরও গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম।
খুলনার সাংস্কৃতিক আন্দোলন সমন্বয় কমিটি
০খবর বিজ্ঞজ্ঞ
গতকাল সকাল ১১টায় খুলনা নাট্য নিকেতন কার্যালয় মোঃ এনামুল হক মিলু মিলনায়তনে খুলনা সাংস্কৃতিক আন্দোলন সমন্বয় কমিটির এক সভা সামাজিক দুরুত্ব বজায় রেখে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সমন্বয় কমিটির আহ্বায়ক মুক্তিযোদ্ধা মোখলেছেুর রহমান বাবলু। সভা পরিচালনা করেন এ্যাড.এম এম সাজ্জাত আলী। সভায় সংগঠনের ৯ দফা দাবীর আলোকে বক্তারা বক্তব্য রাখেন। পরিশেষে সমন্বয় কমিটির আহ্বায়ক সকলকে পবিত্র ঈদুল ফিতরের আগাম শুভেচ্ছা জানান।
সভায় করোনাকালীন সময়ে খুলনার অনেক শিল্পী কবি,সাহিত্যিক,কলা কুশলী ও সাংস্কৃতিক কর্মীরা নানা সংকটে সমস্যায় মানবতার জীবন-যাপন করছে। তাদের প্রতি আমাদের অর্থনৈতিক সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে বলে সরকারের কাছে আহবান জানানো হয়। সংগ্রামের ৯ দফায় দাবী আদায়ের লক্ষ্যে অবিলম্বে আরও কর্মসূচি ঘোষনা করা হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন এ্যাড. মিনা মিজানুর রহমান,মোঃ নওরোজ আলী ফরাজী,এস এম শেরআলি শেরবাগ, নাজমুল তারেক তুষার,শেখ নুরুল হুদা,মোঃ কামরুজ্জামান বিশ্বাস,শেখ মোস্তাক আহম্মেদ,হাসিবুজ্জামান বাবু,উজ্জ্বল কুমার সাহা,দীপক দত্ত,জাহানার আক্তার,এ্যাড. এম এম সাজ্জাদ আলী,মোঃ শহীদুল ইসলাম রাজু,তাহমিনা জেসমিন, সন্তোষ মজুমদার,এ এইচ বাপ্পী,আশীষ কুমার মন্ডল, শেখ ইকবাল মাহমুদ,জাবেদ আহম্মেদ সাইদ,শেখ নাসির আহমেদ,শেখ আব্দুল সালাম,জেসমিন জামান, ইফফাত সানিয়া ন্যান্সি,শাহানাজ সুলতানা,আশরাফুজ্জামান বাবুল,মোঃ মান্নান খান, এনামুল হক বাচ্চু, শংকর কুমার সাহা,এ্যাড. সাহারা ইরানী পিয়া,রীনা জাহান মিতু, এ্যাড.অসীম কুমার বৈদ্য,মোঃ ওয়ালিদ হাসান,শেখ আছাদুজ্জামান মিথুন,মো” কামরুল ইসলাম বাবলু,রহিমা খানম,এস এম মাজেদ জাহাঙ্গীর,মোঃ জহিরুল ইসলাম রাতুলসহআরও অনেকে।
রূপসা উপজেলা প্রেসক্লাবের বিশেষ বর্ধিত সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
রূপসা প্রতিনিধিঃ
রূপসা উপজেলা প্রেসক্লাবের এক বিশেষ বর্ধিত সভা ১০ মে বিকেল ৫ টায় উপজেলা প্রেসক্লাবের পূর্ব রূপসা শাখায় অনুষ্ঠিত হয়। উপজেলা প্রেসক্লাবের সহ- সভাপতি এম মুরশিদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক শেখ এর পরিচালনায় বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক মোঃ মুস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক আঃ মজিদ শেখ, দপ্তর সম্পাদক চন্দন ভট্টাচার্য্য, ক্রীড়া সম্পাদক মোঃ নাজিম সরদার, প্রচার সম্পাদক মোশারফ হোসেন, সদস্য মিলন সাহা আমন্তিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো মাসুম আলী, মো: বদিউজ্জামান প্রমূখ।
কেশবপুরে আশ্রয়ণ প্রকল্পের অসহায় এবং দরিদ্র ৩শ’ পরিবারকে ঈদ সামগ্রী দেওয়া হয়েছে
আলমগীর হোসেন,কেশবপুর
যশোরের কেশবপুরে আশ্রয়ণ প্রকল্পের ৩শ’ পরিবারকে ঈদ সামগ্রী দেওয়া হয়েছে। সোমবার বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে ওই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। জানা গেছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপজেলার সাবদিয়া, আটন্ডা-শ্রীফলা, তেঘরি, বিদ্যানন্দকাটি, আলতাপোল, সন্ন্যাসগাছা ও আগরহাটি আশ্রয়ণ প্রকল্পের অসহায় এবং দরিদ্র ৩শ পরিবারের মাঝে ঈদ সামগ্রী হিসেবে সেমাই, চিনি, তেল, কিচমিচ, বাদাম ও গুড়া দুধ দেওয়া হয়। আশ্রয়ণ প্রকল্পে ঈদ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ রিজিবুল ইসলাম, মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ূন কবির পলাশ, গৌরিঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, ইউপি সদস্য গৌতম রায় প্রমুখ।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন বলেন, ঈদকে সামনে রেখে সোমবার উপজেলার বিভিন্ন স্থানে আশ্রয়ণ প্রকল্পে থাকা ৩শ’ অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
পাইওনিয়ার্স সেবা সংস্থার ঈদ সামগ্রী ও মাক্স বিতরণ
খবর বিজ্ঞপ্তি
পাইওনিয়ার্স সেবা সংস্থা দুঃস্থদের মাঝ ঈদ সামগ্রী ও মাক্স বিতরণ করে। সোমবার সকাল সাড়ে ১০টায় নগরীর মুজগুন্নী এলাকায় সংস্থার নিজস্ব কার্যালয় এর আয়োজন করা হয়। এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সভাপতিত্ব করেন সংস্থার চেয়ারম্যান কাজী ইবাদুল হক বাদল। অনুষ্ঠান পরিচালনা করেন সহাসচিব মোল্লা মোক্তাফা । বক্তৃতা করেন সোলাইমান হোসেন, মো. আজিজুল হাকিম ও মোল্লা আব্দুল মালেক। এ সময় ৫শতাধিক অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে স্বাস্থ্য বিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে সেমাই,চিনি ও মাক্স বিতরণ করা হয়।
কেসিসি হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন’র দোয়া মাহফিল
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (৫৮২)’র পক্ষ থেকে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৫টায় নগরীর কদম তলাস্থ ইউনিয়নের নিজস্ব কার্যালয় মহান মে দিবস উপলক্ষে এর আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি মো. আব্দুর রহমান ব্যাপারী। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো. আব্দুল বারেক খান। উপস্থিত ছিলেন ২১নং ওয়ার্ড কাউন্সিলর সামসুজ্জামান মিয়া স্বপন, ওয়ার্ড আওয়ামী লীগের সাভাপতি আলহাজ¦ জামিরুল হুদা জহর, সাধারণ সম্পাদক এমরানুল হক বাবু, স্বেচ্চাসেবক লীগ জেলা শাখার যুগ্ম আহবায়ক মো.মোতালেব হোসেন, সংগঠনের সাবেক সভাপতি মো. আ. রহমান সরদার, শামীম সরদার ও শ্রমিক নেতা মিনা আসাদুজ্জামানসহ সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার ব্যবসায়ীগণ । মোনাজাত পরিচালনা করের নূরানী জামে মসজিদের ইমাম মাওলানা শফিকুর রহমান ও বড় বাজার মাছুয়া চান্দি জামে মসজিদের ইমাম মুফতি মাওলানা মো.নূরুল ইসলাম।
এসময় ইউনিয়নের মৃত্যু সদস্য, জেলা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (১২১২)’র প্রয়াত সভাপতি নাছির খানের আত্মার মাগফেরাত কামনা এবং করোনা সংক্রমন থেকে রক্ষা পাওয়ার জন্য দোয়া করা হয়।
মশিয়ালিতে জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে শ্রমিক নেতাকে পুনরায় প্রাননাশের হুমকি
ফুলবাড়ীগেট ( খুলনা ) প্রতিনিধি ঃ
মশিয়ালিতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে শ্রমিক নেতা আঃ রশিদ সরদারকে প্রাননাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে , ভুক্তভোগি এ ব্যাপারে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন। দামোদর বরণপাড়া এলাকার কোমরেজ সরদার এর পুত্র ও বন্ধকৃত নিউজপ্রিন্ট মিলের সাবেক সিবিএ সহ-সভাপতি আঃ রশিদ সরদার লিখিত অভিযোগে উল্লেখ করেন, কিন্তু তারপরও মশিয়ালির মৃত রোস্তম গাজীর পুত্র ইব্রাহিম গাজীর নিকট থেকে ২৬ কাটা জমি লিজ নিয়ে মাছ চাষ শুরু করার প্রায় ২ মাস পর মশিয়ালির আবেদ গাজীর স্ত্রী রওশনারা বেগম উক্ত জমির ভিতরে তার ৬ কাটা জমি রয়েছে বলে দাবী করে । পরবর্তিতে ঐ জমি সরকারি আমিন দ্বারা মাপঝোপের পর রওশনারা বেগমের কোন জমি না থাকায় আমাকে হয়রানি করার জন্য দামোদর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য কায়েস এর সহযোগিতায় আদালতে মিথ্যা মামলা দায়ের করে। যার নং সি আর ৭৪/ ১৮ তাং ১০-০৯- ১৮ আঃ রশিদ সরদারের অভিযোগ থেকে আরও জানা যায় ২০১৮ সালের ২৩ জুন আমি আমার কর্মস্থল আইয়ান জুট মিলে কর্মরত ছিলাম , আমার ভাই ইব্রাহিম সরদার আলীম জুট মিলে ও আমার পুত্র রফিক সরদার ঢাকার একটি পরিবহনে সুপারভাইজার হিসাবে কর্মরত ছিলো স্ব স্ব কর্মস্থল থেকে আমাদের এ সংক্রান্ত পত্যায়নপত্র ও দেওয়া হয়েছে । আদালত থেকে মামলা তুলে নেওয়ার জন্য ২ লক্ষ টাকা চাঁদা দাবী করে রওশানারা ও কায়েস মেম্বার। রওশানারা ও কায়েস চাঁদার টাকা না দিলে আব্দুর রশিদকে জীবন নাশের হুমকী সহ বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিচ্ছে। এব্যপারে দামোদর ইউপি চেয়ারম্যান শিপলু ভুইয়ার নিকট জানতে চাইলে তিনি বলেন রওশনারা বেগমকে বিষয়টি নিষ্পত্তির জন্য বলা হয়েছিলো তিনি আমাদেরকে কিছু না জানিয়ে আদালতে মামলা দায়ের করেছে। ভুক্তভোগি আঃ রশিদ সরদার প্রশাসনের উর্দ্ধোতন কর্তৃপক্ষের নিকট ঘটনার সুষ্ঠ তদন্তপূর্বক ন্যায় বিচারের দাবী জানান ।
ওব্যাট থিংক ট্যাংক এর উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে ঈদ উপহার বিতরন
ফুলবাড়ীগেট ( খুলনা ) প্রতিনিধি
ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য ওব্যাট থিংক ট্যাংক সুন্দরবন গিলাতলা খুলনা দল আজ সোমবার গিলাতলা ২ নং কলোনী, সবুজ পল্লী,ও সি ব্লক এলাকায় ২০ জন সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে ঈদ উপহার সামগ্রী ( নতুন কাপড় ও সিমাই) বিতরন করেছে। এ সময় উপস্থিত ছিলেন ওব্যাট থিংক ট্যাংক সুন্দরবন গিলাতলা সভাপতি মোঃ শান্ত হোসেন, সাধারণ সম্পাদক সামির আহম্মেদ , লাভলি আক্তার, রাসেল আহম্মেদ প্রমুখ সংগঠনের গিলাতলা সভাপতি শান্ত বলেন সুবিধাবঞ্চিত মানুষদের খুশিতে আমাদের খুশি। তাই ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য ওব্যাট থিংক ট্যাংক সুন্দরবন গিলাতলা খুলনা দল আজ সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে ঈদ উপহার বিতরন করেছে।
শিরোমনি তরুন সংঘের ঈদ উপহার সামগ্রী বিতরন
ফুলবাড়ীগেট ( খুলনা ) প্রতিনিধি
ঐতিহ্যবাহি শিরোমনি তরুন সংঘের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এ বছরও পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে শনিবার সন্ধায় শিরোমনি সংগঠনের নিজস্ব কার্যালয়ে ১৫ শতাধিক পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী (সেমাই, চিনি, লুডুস) সহ বিভিন্ন খাদ্রসামগ্রী বিতরন করা হয় । এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি শেখ তরিকুল ইসলাম, সাধারন সম্পাদক শাহিদুল ইসলাম, শেখ জাহাঙ্গির হোসেন হাবু, নুর ইসলাম শনু, শেখ ইফতেখায়রুল ইসলাম বাপ্পি, ইঞ্জিনিয়ার মুন্সি লিমন, শেখ মকবুল হোসেন, ওমর ফারুক মিন্টু, মেহেদি হাসান মুন্নুা , নাজমুল হুদা মনি, তাসলিমা বেগম , সানজিদা আক্তার সুমি প্রমুখ । সংগঠনের সভাপতি শেখ তরিকুল ইসলাম বলেন শুরু থেকে শিরোমনি তরুন সংঘ বিভিন্ন সামাজিক কর্মকান্ড করে আসছে ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন ।
সোনালী ব্যাংক সিনিয়র কর্মকর্তা (অবঃ) ফাহিদা বেগম-এর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা
খবর বিজ্ঞপ্তি
সোনালী ব্যাংক লিমিটেড অবসরপ্রাপ্ত কর্মকর্তা/নির্বাহী ফোরাম, খুলনা’র সদস্য, সোনালী ব্যাংক, খুলনার সিনিয়র কর্মকর্তা (অবঃ) ফাহিদা বেগম (৬৭) খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন সোমবার সকাল ১০টায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে…..রাজিউন) এবং সোনাডাঙ্গা মজিদ সরণি-১ এ নামাজে জানাজা শেষে পিরোজপুর নিজ গ্রামের বাড়ি নিয়ে গিয়ে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি ১ পুত্র, ১ কন্যা, পুত্রবধূ, জামাতা, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেনÑফোরামের সভাপতি বেগম নাজমা সুলতানা, সহ-সভাপতি এস এম হাফিজুর রহমান, মোঃ আতিয়ার রহমান, সরদার ফরিদ আহমেদ, শাহজাহান আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক কাজী শহীদুল্লাহ, সহ-সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ হাসমত আলী, অর্থ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কে এম জালাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম খান ও আনোয়ারা বেগম, উপদেষ্টাম-লীর সদস্য মীর খবির উদ্দিন আহম্মদ, হারুন অর রশীদ খন্দকার, ড. শেখ গোলাম সাকলায়েন, আবু হোসেন শেখ, এ এম ফরহাদ হোসেন, জয়নাল আবেদীন, মানিক চন্দ্র ম-ল, সম্পাদকম-লীর সদস্য নজমল ইসলাম, এ এম ইউনুছ আলী, ইলিয়াস আলী মালঙ্গী, বেলায়েত হোসেন, প্রফুল্ল চন্দ্র ম-ল, হাবিবুল্লাহ খান, গোলাম রব্বানি, নৃপেন রায়চৌধুরী, শেখ আসাদুজ্জামান, সেকেন্দার হায়াত, মোদাচ্ছের হক, শেখ মিজানুর রহমান, মুন্সী ইলিয়াচুর রহমান, আফজাল হোসেন খান, মতিয়ার রহমান খান বাবলু প্রমুখ।
মোরেলগঞ্জে ৫৮ হাজার পরিবার পেলেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার
মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধি:
ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, বৈশি^ক মহামারি করোনায় এ উৎসব ঘরে বসে পালন করেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার প্রতিটি ঘরেই পৌছে যাচ্ছে। মলিন মুখে খুশির হাসি সাধারণ মানুষের মাঝে। ঈদ উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে ১৬টি ইউনিয়নে ৫৮ হাজার পরিবার পেলেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার জনপ্রতি ৪৫০ টাকা ও ৮শ’ পরিবার পেলেন ৫শ’ টাকা সর্বত্রই বিতরণ চলছে। একই দিনে বাগেরহাট-২ আসনের এমপি শেখ সারহান নাসের তন্ময় এর দেওয়া মাস্ক বিতরণ করা হয় সাধারণ মানুষের মাঝে। সোমবার সকালে তেলিগাতি ইউনিয়নে ২৯শ’, পঞ্চকরণ ইউনিয়নে ৩৭শ’ হোগলাপাশা ইউনিয়নে ২৯শ’ দৈবজ্ঞহাটী ইউনিয়নে ৩৭শ’ সুবিধাভোগীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার আনুষ্ঠানিকভাবে বিতরণ করেন ইউপি চেয়ারম্যান মোর্শেদা আক্তার, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মজুমদার, রেজাউল ইসলাম নান্না, পারুল বেগম। সংশ্লিষ্ট ট্যাগ অফিসার প্রভাস চন্দ্র মন্ডল, বাকি বিল্লাহ, সিফাত আল মারুফ, শেখ আব্দুল মজিদ, ইউপি সচিব জাহিদুল ইসলাম, আসাদুজ্জামান, দেবাশিস মজুমদার, সরদার আব্দুল হালিম, ইউপি সদস্য মিল্টন শেখ মিলু, আবুল কালাম আজাদ, ইলিয়াস শেখ, রতন কুমার দাস, দেলোয়ার হোসেন, ফেরদৌসি খানম। গত এক সপ্তাহ ধরে এ উপজেলায় সহায়তা বিতরণ চলছে।
এ সর্ম্পকে উপজেলা নির্বাহী অফিসার মো. দেলোয়ার হোসেন বলেন, প্রধানমন্ত্রীর ঈদ উপহার উপজেলার ১৬টি ইউনিয়নে ৫৭ হাজার ১৬৩ জনকে ৪৫০ টাকা করে এ ছাড়াও প্রতিটি ইউনিয়নে ৫শ’ পরিবারকে ৫শ’ টাকা করে বিতরণ অব্যাহত রয়েছে।
যশোরে আহার ফাউন্ডেশনের ইফতার বিতরণ
যশোর অফিস
আহার ফাউন্ডেশনের উদ্দ্যোগে শহরে এক শতাধিক মানুষকে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সংগঠনের প্রতিষ্ঠাতা নাসিব খান সহ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাট্যকার ও নাট্যপরিচালক এবং ক্যাম্পাস থিয়েটার আন্দোলন, বাংলাদেশ, যশোর জেলা সংসদের সাধারণ সম্পাদক কামরুল হাসান রিপন, সেচ্ছাসেবী যুব সংগঠন বাংলার মেলা সভাপতি ও যশোর ভলিন্টিয়ার্সের প্রতিষ্ঠাতা রোহিত রায়, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মেজবাউর রহমান, সহ সম্পাদক সামিউল মোস্তফা, সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমেদ আলিফ,নারী বিষয়ক সম্পাদক ইসরাত জাহান অর্পন সহ নূসরাত জাহান অথি।
যশোরে গাঁজা ইয়াবাসহ গ্রেফতার-৪
যশোর অফিস
কোতয়ালি মডেল থানা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় ক সার্কেলের সদস্যরা আলাদা অভিযান চালিয়ে এক কেজি গাঁজা ও ৩৪ পিস ইয়াবা উদ্ধার করেছে। এসময় চার জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে,যশোর শহরের লোন অফিস পাড়ার মৃত মোজাহারের ছেলে রাসেল,সদর উপজেলার শেখহাটি বাবলাতলার আবু জেহেরের ছেলে মনিরুল ইসলাম,শেখহাটি জামরুল তলার ফাটা গোল্লার মোড় কামেলের বাড়ির ভাড়াটিয়া মৃত আক্তার হোসেনের ছেলে আছাদুল ও যশোরের ঝিকরগাছা উপজেলার কাশিপুর মাঠপাড়ার আব্দুল খালেকের ছেলে আজিম হোসেন।
কোতয়ালি মডেল থানা পুলিশ রোববার ৯ মে রাত সাড়ে ৯ টায় শহরের বারান্দীপাড়া কদমতলা মোড়ের পাকা রাস্তার উপর ১ নং ওয়ার্ড এলাকা থেকে রাসেল ও মনিরুল ইসলামকে ১৪পিস ইয়াবাসহ,সদর পুলিশ ফাঁড়ির সদস্যরা রোববার ৯ মে বিকেল সাড়ে ৫ টায় শেখহাটি জামরুল তলা বাজার ফাটা গোল্লার মোড় সৈকত লেদের দোকানের সামনে থেকে আছাদুলকে ২০পিস ইয়াবাসহ গ্রেফতার করে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় ক সার্কেলের সদস্যরা রোববার গভীর রাত সাড়ে ১২ টায় করিচিয়া মধ্যপাড়াস্থ বাগেরহাট বাজার টু নতুন হাট সড়কের দক্ষিণ পাশে জনৈক হাদিউজ্জামান চায়ের দোকানের সামনে থেকে আজিম হোসেনকে ১ কেজি গাঁজা ও ১টি মোটর সাইকেলসহ গ্রেফতার করে। এসময় আজিম হোসেনের সহযোগী ঝিকরগাছা উপজেলার মির্জাপুর গ্রামের রেজাউল ইসলামের ছেলে হেলাল উদ্দীন পালিয়ে যায়। এ ব্যাপারে মাদক দ্রব্য আইনে আলাদা তিনটি মামলা হয়েছে।
ঈদুল ফিতর উপলক্ষ্যে ফ্রেন্ডস ক্লাবের আয়োজনে খাদ্যপন্য বিতরণ
যশোর অফিস
দরিদ্রদের মাঝে ইদুল ফিতর উপলক্ষ্যে খাদ্যপণ্য বিতরণ করেছে ফ্রেন্ডস ক্লাব যশোর। সোমবার শহরের বেজপাড়া কবরস্থান রোডে ফ্রেন্ডস ক্লাব যশোর কার্যালয়ের সামনে এক অনুষ্ঠানে এই খাদ্যপণ্য বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করে ফ্রেন্ডস ক্লাব যশোরের সভাপতি মাহমুদ এলাহী মানু। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর সাহেদ হোসেন নয়ন, বেজপাড়া অনিবার্ণ সংসদের সাবেক সভাপতি ও পৌরসভার সাবেক কমিশনার আফজালুল করিম রানু, ফ্রেন্ডস ক্লাব যশোরের সাধারণ সম্পাদক কাজী আশরাফুল আজাদ, যুগ্ম সম্পাদক শেখ নাইম মনু, ফারুক হোসেন, সংগঠনের উপদেষ্টা মাহাতাফ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম টিপু, কোষাধ্যক্ষ মিঠুন মোল্লা, ইমরান হোসেন, সাকিব হাসান প্রমুখ। অনুষ্ঠানে দুইশতাধিক মানুষের মাঝে খাদ্যপণ্য বিতরণ করা হয়।
যশোরে ২০ গ্রামবাসীর মধ্যে বস্ত্র বিতরণ
যশোর অফিস
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের ২০ গ্রামের গরীব, অসহায়দের মধ্যে বস্ত্র সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (১০ মে) দুপুরে স্বাস্থ্যবিধি মেনে এ শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন ইউনিয়নের এড়েন্দা গ্রামের বাসিন্দা, বিশিষ্ট সমাজসেবক ও কাপড় ব্যবসায়ী মাসুদ রানা।
মাসুদ রানা জানান, প্রতি ঈদে ও বছরের বিভিন্ন সময়ে তার ইউনিয়নে গরীব, দুস্থ ও অসহায়দের মধ্যে খাদ্য, বস্ত্র বিতরণ করা হয়। তারই ধারাবাহিকতায় সোমবার দুপুরে তার বাড়িতে ইউনিয়নের ২০টি গ্রামের প্রায় ২ হাজার শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। এছাড়া করোনায় ক্ষতিগ্রস্থদের মধ্যে খাদ্য, বস্ত্র ও ঈদ সামগ্রী বিতরণ করা হচ্ছে।
ডিসি ইউএনওর ঈদ উপহার পেলেন চুলকাটি প্রেসক্লাবের সাংবাদিকরা
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাট সদর উপজেলার চুলকাটিতে অবস্থিত চুলকাটি প্রেসক্লাবের সকল সংবাদকর্মিদের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার এর পক্ষ হতে ঈদ শুভেচ্ছা প্রদান করা হয়েছে। রবিবার দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে সংবাদকর্মিদের সাথে এক মতবিনিময় সভা শেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোছাবেরুল ইসলাম ঈদ উপহার স্বরুপ ২১জন-কে নগত অর্থ প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন, কার্য নির্বাহী কমিটির সভাপতি পি কে অলোক, সহ-সভাপতি চন্দন কুমার দেবনাথ, সাধারন সম্পাদক শেখ আনিছুর রহমান, যুগ্ন-সাধারন সম্পাদক মোঃ জাকারিয়া শাওন, তথ্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ আসাদুজ্জামান সোবহান, অর্থ বিষয়ক সম্পাদক অমিত কর বিলাশ, কার্য নির্বাহী কমিটির সদস্য বিপুল দেবনাথ, মোঃ আরিফুজ্জামান ঢালী,ফটিক ব্যনাজী, সাধারন সদস্য সেকেন্দার আলী মোড়ল ও মুরাদ হোসেন।
চুলকাটি প্রেসক্লাবের নিন্দা জানিয়ে বিবৃতি
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাট সদর উপজেলার চুলকাটিতে অবস্থিত চুলকাটি প্রেসক্লাবের কার্যনিবাহী কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক শেখ আনিছুর রহমান-কে জড়িয়ে একটি কুচক্রি মহল মিথ্যা ও বানোয়াট গল্প বানিয়ে ০৮মে বাগেরহাট প্রেসক্লাবে হোসনেয়ারা পুতুল নামের এক মহিলাকে দিয়ে একটি সংবাদ সম্মেলন করেছেন। সম্মেলনে সাংবাদিক শেখ আনিছুর রহমান-কে জড়িয়ে যা বলানো হয়েছে,তার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন, নির্বাহী কমিটির সভাপতি পি কে অলোক, সহ-সভাপতি চন্দন কুমার দেবনাথ, যুগ্ন-সাধারন সম্পাদক মোঃ জাকারিয়া শাওন, তথ্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ আসাদুজ্জামান সোবহান, অর্থ বিষয়ক সম্পাদক অমিত কর বিলাশ, কার্যনির্বাহী কমিটির সদস্য শিশির শিকদার, শেখ মিজানুর রহমান মিঠু, বিপুল কুমার দেবনাথ, ফটিক ব্যানাজী, মোঃ আরিফুজ্জামান ঢালী, সাধারন সদস্য জিএম মিজানুর রহমান, সেকেন্দার আলী মোড়ল, বাদশা আলম, মুরাদ হোসেন, শেখর ব্যানাজী ও মাহাফুজুর রহমান প্রমুখ।
উল্লেখ্য গত ২৭শে এপ্রিল পেশাগত দায়িত্ব পালনের জন্য বাগেরহাটের দক্ষিন খানপুরে তিনি যান। এসময় তিনি দেখতে পান হোসনেয়ারা পুতুল এর পুত্র হেলাল-কে চুরির অভিযোগে স্থানীয় জনতা আটক করে। শুধু তাই নয় তার নিটক হতে চোরাইকৃত কিছু মালামাল উদ্ধার হয়। এসময় সাংবাদিক শেখ আনিছুর রহমান তার ছবি তুলেন ও হেলালের বক্তব্য ভিডিও ধারন করেন। এবং এই চোরচক্রের বিরুদ্ধে অনুসন্ধ্যান শুরু করায় চোরচক্রের মুল হোতারা ক্ষিপ্ত হয়ে উক্ত মহিলাকে দিয়ে মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করেছেন।
ফকিরহাটে ৬৫০টি পরিবারের বাড়ী বাড়ী গিয়ে খাদ্য সামগ্রী বিতরন
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটের লখপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ৩নং খাজুরা ওর্য়াডের মেম্বর শেখ আলী আহম্মদ করোনা কালিন ঘর বন্দি মানুষের জন্য পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৯৫০টি পরিবারের মধ্যে ৬৫০টি পরিবারকে তিনদিন ধরে তাদের বাড়ীবাড়ী গিয়ে ঈদ উপহার স্বরুপ সিমাই চিনি সহ অন্যান্য খাদ্য সামগ্রী প্রদান করেছেন। সোমবার সকালে উক্ত গ্রামের খাজুরা আদর্শ গ্রাম, নদীর চর ও মদিনা নগর এলাকায় গিয়ে দেখা যায় তিনি একটি ভ্যানে করে প্রতিটি বাড়ীতে বাড়ীতে উপরোক্ত খাদ্য সামগ্রী বিতরন করছেন। এর আগে তিনি শনি ও রবিবার ঘোষপাড়া, মুন্সিপাড়া, দুইগেট, ফারাজী পাড়া, সাহেব পাড়া, ঠাকুরবাড়ী সহ বিভিন্ন এলাকায় ঈদ উপহার স্বরুপ সিমাই চিনি সহ নানা প্রকার খাদ্য সামগ্রী বিতরন করেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন, মোঃ ফকরুল হাওলাদার, শওকত আলী শেখ, আবুল হোসেন, আসিব শেখ, কালাম ফারাজী, লুৎফার রহমান ও জাহিদ হোসেন প্রমুখ। এব্যাপারে প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য শেখ আলী আহম্মদ এর সাথে আলাপ করা হলে তিনি বলেন, করোনা কালিন সময়ে এই এলাকার মানুষ ঘর বন্দি হয়ে জীবন যাপন করছে। তাই তাদের জন্য তিনি এ ব্যবস্থা গ্রহন করেছেন। তিনি আরো বলেন, তার ওর্য়াডে মোট ৯৫০টি পরিবার (খানা) রয়েছে, তার মধ্যে ৬৫০টি পরিবারকে তিনি খাদ্য সহায়তা প্রদান করছেন।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কয়রায় ভিজিএফ এর নগদ ক্যাশ বিতরণ করলেন এমপি বাবু
০কয়রা প্রতিনিধি
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ সহায়তার আওতায় ভিজিএফ এর চাউলের পরিবর্তে নগত টাকা বিতরনের উদ্বোধন করেন সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আকতারুজ্জামান বাবু। তিনি সোমবার উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদে ১৭৩২ জন অসহায় পরিবারের মাঝে পরিবার প্রতি ৪৫০ টাকা করে বিতরন করেন। মহারাজপুর ইউপি চেয়ারম্যান জিএম আব্দুল্লাহ আল মামুন লাভলুর সভাপতিত্বে ক্যাশ বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ এসএম শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ^াস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকতসহ স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য প্রধান অতিথির ভিজিএফএর টাকা উদ্বোধনের মাধ্যমে উপজেলার অন্যান্য ৬ টি ইউনিয়নেও অসহায়দের মাঝে ১৮ হাজার পরিবারে উল্লেখিত টাকা বিতরনের কার্যক্রম শুরু হয়েছে।
অন্যদিকে সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আকতারুজ্জামান বাবু বিকাল ৪ টায় উপজেলার আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে ১০০ শতাধিক কোরআন খতম পাঠ শেষে ইফতার ও দোয়া মাহফিল করেন। উপজেলা আওয়ামীলীগের আয়োজনে এবং উপজেলা ছাত্রলীগের সার্বিক তত্বাবধায়নে ছাত্রলীগ সভাপতি শরিফুল ইসলাম টিংকু সাধারণ সম্পাদক আমিনুল হক বাদলের নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও সাংসদ হেলাল উদ্দিন এর মাতা রিজিয়া নাসের, সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগেরে সাধারণ সম্পাদক এসএম মোস্তফা রশিদীসুজা, খোদেজা রশিদী, স্থানীয় সাংসদ আলহাজ¦ মোঃ আকতারুজ্জামান বাবুর মাতা ফাতেমা খানম, কয়রা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাদিউজ্জামান রাসেল ও উপজেলা আওয়ামীলীগের প্রয়াত সকল নেতাকর্মীর রুহের মাগফেরাত কামনায় ১০০ কোরআন খতম পাঠ করে বকশিষ দিয়ে দোয়া মোনাজাত করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক জাফরুল ইসলাম পাড়, সাংগঠনিক সম্পাদক এসএম বাহারুল ইসলাম, মহারাজপুর ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা জিএম আব্দুল্লাহ আল মামুন লাভলু, ছাত্রলীগ নেতা মাসুদ রানা. তরিকুল ইসলাম, আছাফুর.ইসমাইল, ফেরদাউস, বিলাল আহমেদ বিলু, জুবায়ের, নিতিশ, শরিফুল প্রমুখ
অসহায় ও দুঃস্থদের মাঝে ইসলামী আন্দোলন খুলনা মহানগর কমিটির ইফতার বিতরণ
০খবর বিজ্ঞাপ্তি
গতকাল সোমবার (১০ মে) বিকাল সাড়ে ৫ টায় পাওয়ার হাউজ মোড়ে অসহায়, দুঃস্থ ও পথচারী রোজাদারদের মাঝে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর কমিটির উদ্দোগে ইফতারের খাবার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি আলহাজ্ব মুফতী আমানুল্লাহ, নগর সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, সহ প্রচার ও দাওয়াহ্ সম্পাদক ফেরদৌস গাজী সুমন, মুফতী আমিরুল ইসলাম, আলহাজ্ব মোঃ জাহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা জিএম কিবরিয়া, নির্বাহী সদস্য শেখ হাসান ওবায়দুল করীম, ছাত্রনেতা এইচ এম খালিদ সাইফুল্লাহ, মোঃ মঈনুল ইসলাম, মোঃ মইনউদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, হাবিবুল্লাহ মেসবাহ, উসামা আবরার প্রমুখ নেতৃবৃন্দ।
ফকিরহাটে আর্থিক সহায়তা পাচ্ছেন ২২হাজার পরিবার
০ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে পবিত্র রমজান ও ঈদ উল ফিতর উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার অসহায়, দুস্থ ও দরিদ্রদের মাঝে আর্থিক সহায়তা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। উপজেলার ৮টি ইউনিয়নে মোট ২১হাজার ৮শত ২৫জনকে মোট ১কোটি ২১হাজার ২শত ৫০টাকা প্রদান করা হবে। সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, অত্র উপজেলায় ১৭হাজার ৮২৫ ভিজিএফ কার্ডের সদস্যের প্রত্যেক পরিবারকে ৪৫০টাকা ও ৪ হাজার হতদরিদ্রের প্রত্যেককে ৫শত টাকা করে আর্থিক সহায়তরা প্রদান করা হচ্ছে। সোমবার সকাল ১০টায় ফকিরহাট সদর ইউনিয়ন, পিলজংগ, বাহিরদিয়া-মানসা, মূলঘর ও নলধা-মৌভোগ ইউনিয়নের আর্থিক সহায়তা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। এসময় উপস্থিত ছিলেন মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ মো: খায়রুল আনাম সহ স্ব স্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিরিনা আক্তার, মো: রেজাউল করিম ফকির, খান শামিমজামান পলাশ, এ্যাড: হিটলার গোলদার, স্ব স্ব ইউপি সচিব, ট্যাগ অফিসার ও ইউপি সদস্যগন। এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ বলেন, পবিত্র রমজান ও ঈদ উল ফিতর উপলক্ষে ভিজিএফ কার্ডধারী ও হতদরিদ্রদের মাঝে এই আর্থিক সহায়তা প্রদানের আয়োজন করা হয়েছে।
একুশের আলো-খুলনার উদ্যোগে খালিশপুরে ঈদ সামগ্রী বিতরণ
০খবর বিজ্ঞপ্তি
গতকাল (সোমবার) বিকেলে বেসরকারি সামাজিক সংগঠন একুশের আলো-খুলনার উদ্যোগে প্লাটিনাম গেটস্থ নিজস্ব কার্যালয়ে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান নির্বাহী মোঃ মাহবুবুল হক, প্রধান অতিথি ছিলেন ১১নং ওয়ার্ড কাউন্সিলর বীরমুক্তিযোদ্ধা মুন্সি আঃ ওয়াদুদ, বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত আসনের কাউন্সিলর পারভীন আক্তার, ১১নং ওয়ার্ড আ’লীগের সভাপতি জাকির হোসেন, সাঃ সম্পাদক সরদার আলী আহমেদ, ১৩নং ওয়ার্ড আ’লীগের সাঃ সম্পাদক জিয়াউল আলম খোকন, প্লাটিনাম মিল সিবিএ সভাপতি শাহানা শারমীন, সাবেক সভাপতি কওছার আলী মৃধা ও খলিলুর রহমান, সাঃ সম্পাদক হুমায়ুন কবির, সুশাসনের জন্য নাগরিক সুজন খালিশপুর থানা কমিটির সম্পাদক খলিলুর রহমান সুমন। অবকাশ গণগ্রন্থাগারের সাঃ সম্পাদক খন্দকার খলিলুর রহমানের উপাস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অংশ নেন আ’লীগ নেতা শাহাদাৎ হোসেন, ইরাক আলী, আশিকুর রহমান ও রাসেল।
মোংলায় দুস্থদের শাড়ী-লুঙ্গি ও অটোভ্যান দিলেন সাংবাদিক এবং ব্যবসায়ী এইচ এম দুলাল
০মোংলা প্রতিনিধি
ঈদুল ফিতর উপলক্ষে মোংলায় দুই হাজার দুস্থ পরিবারের মাঝে শাড়ী, লুঙ্গি, পাঞ্জাবি বিতরণ করেছেন দৈনিক ইত্তেফাক প্রতিনিধি ও বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী এইচ এম দুলাল। সোমবার সকালে পৌর শহরের নিজ বাড়ীতে দুস্থদের হাতে ঈদ উপহার হিসেবে নতুন কাপড় তুলে দেন তিনি। এছাড়া পরিবার নিয়ে জীবিকা নির্বাহের জন্য ১০ জন ব্যক্তিকে ১০টি অটোভ্যান দিয়েছেন তিনি। তিনি দীর্ঘদিন ধরে সমাজের দরিদ্র শ্রেণীর মানুষকে বিভিন্ন ধরণের সহায়তা দিয়ে আসছেন।
খুলনা বিভাগে করোনায় কর্মহীনদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ অব্যাহত
০তথ্য বিবরণী
খুলনা বিভাগের চুয়াডাঙ্গা, সাতক্ষীরা ও মেহেরপুর জেলায় করোনায় কর্মহীন মানুষের মাঝে সোমবার নগদ অর্থ ও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কর্মসূচির আওতায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের উদ্যোগে ৩২জন হিজড়া জনোগষ্ঠীর মাঝে মাথাপিছু ১০ কেজি চাল, এক কেজি মশুর ডাল, দুই কেজি আলু, এক কেজি পেঁয়াজ, সয়াবিন তেল এক লিটার, এক কেজি চিনি এবং সেমাই এক প্যাকেট বিতরণ করা হয়। চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোঃ নজরুল ইসলাম সরকার এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন।
সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে এ পর্যন্ত ত্রাণ হিসেবে ২৯ হাজার পরিবারের মাঝে এক কোটি ৪৫ লাখ টাকা বিতরণ করা হয়। এছাড়া ভিজিএফ কর্মসূচির আওতায় এক লাখ ৮৫ হাজার দুইশত উপকারভোগী পরিবারের মাঝে আট কোটি ৩৩ লাখ ৪০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়। এছাড়া ৩৩৩ কল এর মাধ্যমে ৬৫টি পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়।
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে এ পর্যন্ত ছয় হাজার ছয়শ ৫০ উপকারভোগী পরিবারের মাঝে ২৯ লাখ ৪৭ হাজার পাঁচশত টাকার খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এছাড়া ভিজিএফ কর্মসূচির আওতায় এক লাখ উপকারভোগী পরিবারের মাঝে ৪৬ লাখ ৩৫ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়। খুলনা বিভাগের অন্যান্য জেলাগুলোতে অনুরূপ খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।
বাগেরহাটে কর্মহীন পেশাজীবীরা পেলেন প্রধানমন্ত্রীর উপহার
০বাগেরহাট প্রতিনিধি
করোনায় কর্মহীন বাগেরহাটের পেশাজীবীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (১০ মে) দুপুরে জেলা আইনজীবী ভবনের সামনে বাগেরহাট জেলা আইনজীবী সহকারী সমিতির সদস্যদের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। পরে বাগেরহাট খানজাহান আলী কলেজ মাঠে বেকারী, ডেকরেটর ও বাবুর্চী সমিতির সদস্যদের মাঝেও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য বিতরণের সময়,স্থানীয় সরকার বিভাগ বাগেরহাটের উপ-পরিচালক দেব প্রসাদ পাল, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মাদ রিজাউল করিম, বাগেরহাট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ মোছাব্বেরুল ইসলাম, বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি ড. আজাদ ফিরোজ টিপু, বাগেরহাট জেলা আইজীবী সহকারী সমিতির সভাপতি মোড়ল মোস্তাফিজুর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক আল আমিন মোল্লা লিটনসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
এ দিন বাগেরহাট জেলা আইনজীবী সহকারী সমিতির ১‘শ৮০ জন সদস্য এবং বেকারী, ডেকরেটর ও বাবুর্চী সমিতির ২শতাধিক সদস্যদের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
নগরীর লিটন স্মৃতি সংসদের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ
০খবর বিজ্ঞপ্তি
নগরীর রায়পাড়া রোডস্থ লিটন স্মৃতি সংসদ (সাবেক কস্মস্ একাদশ) এর উদ্যোগে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দু:স্থ অসহায় ও ছিন্নমুল নারী ও পুরুষের মাঝে শাড়ী ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। সোমবার (১০মে) দুপুর ২টার দিকে এ ঈদবস্ত্র বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে দু:স্থ অসহায়দের মাঝে ঈদবস্ত্র বিতরণ করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক।
লিটন স্মৃতি সংসদের সাধারন সম্পাদক মো. মনিরুজ্জামান চৌধুরী বাবু’র পরিচালনায় ঈদবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ডি এম বাবুল রানা ও সংরক্ষীত মহিলা আসনের সাবেক কাউন্সিলর রুমা খাতুন। এসময় উপস্থিত ছিলেন কাজী কামাল হোসেন, ক্লাবের সহ-সভাপতি ফরিদ আহমেদ খোকন, যুগ্ম-সাধারন সম্পাদক শেখ নাজমুল কবির সাদী, করিম বাবু, বিকাশ চন্দ্র রায় চৌধুরী, এম এ জলিল, জয়নুল আবেদিন সাগর, আনিসুর রহমান, নাজু, কিংকর, মুকুল, গণেশ, রাজা, পারভেজ, কাকন, আনোয়ার, অহিদুল, ফয়সালসহ ক্লাবের কর্মকর্তা-কর্মচারী এবং সকল সদস্যবৃন্দ।
অভুক্ত বদলী শ্রমিকেরা বকেয়া পরিশোধ না করলে ঈদের পরে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে
০খবর বিজ্ঞপ্তি
ঈদের পূর্বে বদলী-দৈনিকভিত্তিক ও নাম ভুলের সমস্যা সংশোধনপূর্বক সকল শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধ এবং চাল-ডাল-তেল-পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদের উদ্যোগে সোমবার বেলা ১১টায় খুলনা মহনগরের খালিশপুর শিল্পাঞ্চলে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন পরিষদের আহবায়ক এ্যাড. কুদরত-ই-খুদা এবং সঞ্চালনা করেন সদস্য সচিব এস এ রশীদ। বক্তব্য রাখেনÑসিনিয়র যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আ ফ ম মহসীন, বাম গণতান্ত্রিক জোট ও গণসংহতি আন্দোলন খুলনা জেলা সমন্বয়ক মুনীর চৌধুরী সোহেল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় সদস্য ও জেলা সভাপতি ডাঃ মনোজ দাশ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ খুলনা জেলা সমন্বয়ক জনার্দন দত্ত নান্টু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি মোজাম্মেল হক খান, ইউনাইটেড কমিউনিস্ট লীগ খুলনা জেলা সম্পাদকমন্ডলীর সদস্য কাজী দেলোয়ার হোসেন, টিইউসি খুলনা মহানগর সভাপতি রঙ্গলাল মৃধা, জেলা সাংগঠনিক সম্পদক এস এম চন্দন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট খুলনা জেলা সভাপতি আব্দুল করিম, সিপিবি নেতা মিজানুর রহমান বাবু, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম খুলনা জেলা সভাপতি কোহিনুর আক্তার কনা, নাগরিক নেতা এ্যাড. জাহাঙ্গীর আলম সিদ্দিকী, খালিশপুর সিপিবি নেতা মিজানুর রহমান স্বপন, গণসংহতি আন্দোলন খালিশপুর থানা আহ্বায়ক আলমগীর হোসেন লিটু, যুব ইউনিয়ন খুলনা মহানগর সভাপতি আফজাল হোসেন রাজু, ছাত্র ফেডারেশন খুলনা মহানগর আহ্বায়ক আল আমিন শেখ শ্রমিকনেতা আব্দুর রাজ্জাক তালুকদার, শামস শারফিন শ্যামন প্রমুখ। বক্তারা বলেন, রাষ্ট্রায়ত্ত পাটকলের বদলী-দৈনিকভিত্তিক ও নাম ভুলের সমস্যা সংশোধনপূর্বক সকল শ্রমিকের বকেয়া বেতন-ভাতা পরিশোধ না করায় অবর্ণনীয় অর্থকষ্টে দিন কাটাচ্ছে। তাদের ঘরে খাবার নেই। সন্তানদের লেখাপড়া চরম অনিশ্চয়তার দিকে ধাবিত হচ্ছে। কর্মহীন শ্রমিক পরিবারের বয়স্ক সদস্যরা হৃদরোগ, স্ট্রোক, হাঁপানী, এ্যাজমা, কিডনীসহ জটিল রোগে আক্রান্ত হলেও ওষুধ কেনার ন্যূনতম সামর্থ নেই। করোনার ভয়াবহতায় তাদের বিকল্প কর্মসংস্থান নেই। এক কথায় শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছে। বক্তারা আরও বলেন, ঈদ অত্যাসন্ন। ২ দিন বাদেই ঈদ উদযাপন করা হবে। অথচ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির ফলে নিরন্ন মানুষেরা দিশেহারা হয়ে পড়েছে। প্রতি রমজানে নিত্যপণ্যসামগ্রীর দাম বৃদ্ধি একটি প্রচলিত রীতিতে পরিণত হয়েছে। বাজার সিন্ডিকেট ভেঙ্গে ফেলতে না পারায় অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে মূল্যবৃদ্ধি করে ফায়দা লোটে আর প্রদর্শিত হয় সরকারের ব্যর্থ আস্ফালন।
অপরদিকে গত ৯ মে রবিবার খুলনা জেলার ফুলতলার আটরা এবং যশোরের রাজঘাট শিল্পাঞ্চলে পাটকলের বদলী ও দৈনিকভিত্তিক শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ উপলক্ষে পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদের উদ্যোগে শ্রমিকসভা অনুষ্ঠিত হয়। আটরা শিল্পাঞ্চলে বিকেল ৫:৩০টায় ফুলতলা ইস্টার্ণ গেট চত্বরে অনুষ্ঠিত শ্রমিকসভায় সভাপতিত্ব করেন পরিষদের যুগ্ম আহবায়ক ও ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) খুলনা জেলা সভাপতি শ্রমিকনেতা মোঃ মোজাম্মেল হক খান এবং সন্ধ্যা ৭টায় রাজঘাট শিল্পাঞ্চলের শ্রমিকসভায় সভাপতিত্ব করেন নাগরিক পরিষদের আঞ্চলিক কমিটির সদস্য সচিব শ্রমিকনেতা নজরুল ইসলাম মল্লিক। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেনÑপরিষদের সদস্য সচিব ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় সদস্য এস এ রশীদ, বাম গণতান্ত্রিক জোট ও গণসংহতি আন্দোলন খুলনা জেলা সমন্বয়ক মুনীর চৌধুরী সোহেল, যুগ্ম আহবায়ক ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ খুলনা জেলা সমন্বয়ক জনার্দন দত্ত নান্টু, গণসংহতি আন্দোলন ফুলতলা উপজেলা আহবায়ক মোঃ অলিয়ার রহমান, ফুলতলা সিপিবি নেতা গাজী আফজাল হোসেন, শ্রমিকনেতা আব্দুর রাজ্জাক তালুকদার, শামস শারফিন শ্যামন, নাসিম উদ্দীন জয় প্রমুখ।
ইট বালিবাহী অবৈধ ভটভটি চলাচলে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান নাগরিক সমাজের
০খবর বিজ্ঞপ্তি
ইট-বালি-খোয়াবাহী অবৈধ ভটভটি তথা নছিমন-করিমন চলাচলে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন খুলনা নাগরিক সমাজের নেতৃবৃন্দ। এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সম্পূর্ণ স্থানীয় ও মনগড়া পদ্ধতিতে প্রস্তুতকৃত ভটভটি খুলনা শহর থেকে শহরতলীতে ইট-বালি-খোয়া ইত্যাদি বহনকারী এ যানটি সারাদিন বিশেষ করে সন্ধ্যা থেকে গভীর রাত অবধি শহরের প্রাণকেন্দ্র এবং মহাসড়কে দানবের ন্যায় দাপটের সাথে অবাধে চলাচল করে। বিকট শব্দে চলাচলকারী এ বাহনটির শব্দ অসহনীয় মাত্রার। স্থানীয় পদ্ধতিতে অবৈজ্ঞানিক ও অপ্রকৌশলগত প্রস্তুত প্রণালীর কারণে এতে নেই কোনো ব্রেক এবং প্রচুর পরিমাণে কালো ধোয়া নির্গত হয়। বেশির ভাগ ক্ষেত্রে অপ্রাপ্ত বয়স্ক প্রশিক্ষণ বিহীন লোক দ্বারা এ যানটি চালানোয় দুর্ঘটনার মারাত্মক ঝুঁকি থাকে। ছোট-বড় দুর্ঘটনা ঘটেও থাকে প্রতিনিয়ত। প্রশাসনের নাকের ডগায় চলাচলকারী এ যানটি অবৈধ এবং বিভিন্ন দিক থেকে মারাত্মক ঝুঁকিপূর্ণ হওয়া সত্বেও কি কারণে বন্ধ হচ্ছে না তা আমাদের বোধগম্য নয় ! আশ্চর্যজনক হলেও সত্যি এ যানটিতে কোনো নাম্বার-প্লেট বা মার্কিং নেই। ফলে এ যান দ্বারা কোনো দুর্ঘটনা বা যেকোনো ধরনের অবৈধ কাজ সংঘঠিত হলে চিহ্নিত করে আইনের আওতায় আনাও কঠিন। অনেক সময় দূরত্ব কমাতে বা সময় বাঁচাতে এ যানগুলো অলিগলি দিয়ে দ্রুতগতিতে চলাচল করে। যার কারণে দুর্ঘটনার ঝুঁকি আরও বেশি থাকে। রাস্তায় চলাচলকারী বিশেষ করে বয়ঃবৃদ্ধ, অসুস্থ, নারী, শিশুদের জন্য এর বিকট শব্দ এবং দ্রুতগতির কারণে একটি আতঙ্ক। কালো ধোয়া নির্গমন এবং বিকট শব্দের কারণে এটি পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকরও বটে। সম্প্রতি এ কাজে ব্যাটারি চালিত কিছু বাহন চালু হলেও এবং কিছুদিন এ ভটভটির দৌরাত্ম কিছুটা কমলেও পুনরায় বৃদ্ধি পেয়েছে। নেতৃবৃন্দ এ ব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসনের সদয় দৃষ্টি কামনা করেন। বিবৃতিদাতারা হলেনÑসংগঠনের পক্ষে আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাডঃ আ ফ ম মহসীন, সদস্য সচিব অ্যাডঃ মোঃ বাবুল হাওলাদার।
ত্রাণ পেল আনসার-ভিডিপি’র ৬০ অস্বচ্ছল সদস্য
০মণিরামপুর (যশোর) প্রতিনিধি
মণিরামপুরে আনসার-ভিডিপি’র ৬০ অসচ্ছল সদস্যদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (১০ মে) উপজেলা পরিষদ চত্বরে এই ত্রাণ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান।
এসময় আনসার-ভিডিপি’র উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রকাশ চন্দ্র সরকার, উপজেলা আনসার কোম্পানি কমান্ডার আবুল হোসেন, ইউনিয়ন দলনেতা বাহারুল ইসলাম, ইব্রাহিম খলিল প্রমুখ উপস্থিত ছিলেন।
আনসার-ভিডিপি’র উপজেলা ভারপ্রাপ্ত ফারুক হোসেন বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী এবং যশোর জেলা কমান্ডেন্ট সঞ্জয় কুমার সাহার তত্ত্বাবধানে মণিরামপুরে আনসার-ভিডিপি’র ৬০ জন সদস্যেকে ত্রাণ দেওয়া হয়েছে। ত্রাণের প্রতি প্যাকেটে রয়েছে তিন কেজি চাল, এক কেজি আলু, আধা লিটার তেল, আধা কেজি ডাল ও আধা কেজি পেঁয়াজ।
হিলি ও বেনাপোল দিয়ে আমদানি-রফতানি বন্ধ
০খুলনাঞ্চল রিপের্ট
পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে সোমবার (১০ মে) দিনাজপুরের হিলি ও যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে সব ধরনের পণ্য আমদানি-রফতানি বন্ধ রয়েছে। একইসঙ্গে বন্দরের ভেতরের কার্যক্রমও বন্ধ রয়েছে।
বাংলাহিলি কাস্টমস সিআ্যন্ডএফ এজেন্ট আস্যোসিয়েশনের সভাপতি আব্দুল আজিজ বাংলা ট্রিবিউনকে বলেন, রবিবার দিবাগত রাতে পবিত্র শবে কদর বা ২৭ রমজানের রাত পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সরকারি ছুটি থাকায় হিলি কাস্টমসের সব বিভাগ বন্ধ রয়েছে। সকাল থেকে দু’দেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি বন্ধ থাকার পাশাপাশি বন্দরের ভেতরের সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে। ছুটি শেষে মঙ্গলবার থেকে সব ধরনের কাজ স্বাভাবিক হবে।
এদিকে পবিত্র শবে কদর উপলক্ষে সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রোপোল বন্দরে আমদানি-রফতানি বাণিজ্যও বন্ধ রয়েছে। তবে এ বন্দর দিয়ে দুই দেশের হাইকমিশন থেকে এনওসি নিয়ে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে পাসপোর্ট যাত্রীরা যাতায়াত করছেন। সকালে আমদানি-রফতানি বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল স্থলবন্দরের পরিচালক আব্দুল জলিল। তিনি বলেন, শবে কদরের সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রোপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ রয়েছে। মঙ্গলবার সকাল থেকে যথারীতি স্বাস্থ্যবিধি মেনে আমদানি-রফতানি শুরু হবে।
বেনাপোল পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব বলেন, শবে কদর উপলক্ষে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকলেও করোনা সংক্রমণ রোধে গত ২৬ এপ্রিল থেকে এ বন্দরে নতুন করে পাসপোর্ট যাত্রী যাতায়াত দুই সপ্তাহের জন্য বন্ধ ছিল। ভারতে করোনা সংক্রমণের হার আরও বেড়ে যাওয়ায় দুই সপ্তাহের জন্য নতুন পাসপোর্ট যাত্রী যাতায়াতের নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ সরকার। তবে যেসব যাত্রী ভারত ও বাংলাদেশে আটকা পড়েছেন শুধু তারাই দুই দেশের হাইকমিশন থেকে অনুমতিপত্র নিয়ে নিজ নিজ দেশে ফিরে যাচ্ছেন।
তালায় তালগাছ থেকে পড়ে প্রাণ গেল ব্যক্তির
০তালা প্রতিনিধি
সাতক্ষীরার তালায় তালগাছ থেকে পড়ে হাবিল ফকির (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (৯ মে) বিকেল ৪টার দিকে উপজেলার জেঠুয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। হাবিল ফকির একই এলাকার মৃত পবন ফকিরের ছেলে।
নিহতের পারিবারের সদস্যরা জানান, হাবিল ফকির তাল পাড়ার জন্য বাড়ির পাশে একটি তালগাছে ওঠেন। পরে অসাবধানতাবশত পড়ে গিয়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
করোনা মোকাবিলায় খুলনা কারাগারে নেয়া হয়েছে যে ব্যবস্থা
স্টাফ রিপোর্টার
দেশে এ বছর মার্চে শুরু হয়েছে করোনার দ্বিতীয় ঢেউ। প্রথম ঢেউয়ের চেয়ে এবার সংক্রমণের হার তীব্র। এ পরিস্থিতিতে খুলনা জেলা কারাগারে নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। রাখা হয়েছে দু’জন চিকিৎসকও।
করোনা মোকাবিলায় খুলনা জেলা কারাগারে ৩০ সেল প্রস্তুত করা হয়েছে। এখানে দু’জন চিকিৎসক রয়েছেন। রোগীদের চিকিৎসায় একজন সেবক রয়েছেন। একজন ফার্মাসিস্ট রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা কারাগার কর্তৃপক্ষ।
জানা যায়, নতুন আসামি গ্রেপ্তার হলে জেলা কারাগার কর্তৃপক্ষ ১৪ দিনের আইসোলেনে ভৈরব ওয়ার্ডে স্থানান্তর করা হয়। এরপরে যদি করোনা সংক্রমণের কোন আশঙ্কা না থাকে তাহলে কারাগারের অন্য ওয়ার্ডে স্থানান্তর করা হয়। যদি কারো মধ্যে করোনা পজিটিভ হয় তাহলে এখান থেকে তারা প্রাথমিক চিকিৎসা শেষে খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে পাঠান।
অপরদিকে বিভাগীয় স্বাস্থ্য দপ্তর সূত্র জানায়, গত এপ্রিলে করোনার সংক্রমণে সবচেয়ে বেশি মারা যায় খুলনায় ২৯ জন। সবচেয়ে কম মাগুরা ১ জন। এছাড়া দ্বিতীয় স্থানে রয়েছে কুষ্টিয়া ১৬ জন। যশোর ১২, ঝিনাইদহে ও সাতক্ষীরা ১০ জন, বাগেরহাটে ৭ জন, চুয়াডাঙ্গা ৫ জন, নড়াইল ৪, মেহেরপুর ৩ জন মারা যায়। এপ্রিলে মোট মারা গেছেন ৯৭ জন।
বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্যানুযায়ী, মোট আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৩৭২ জন। যার মধ্যে খুলনায় ১ হাজার ৩৯৯। দ্বিতীয় স্থানে রয়েছে যশোর ১ হাজার ১৮২ জন। এছাড়া কুষ্টিয়া ৫৩০, ঝিনাইদহে ৩২১, বাগেরহাটে ২৬০, নড়াইল ২১১ জন, চুয়াডাঙ্গা ১৫২, মাগুরা ১২৭, মেহেরপুর ৯৯ ও সবচেয়ে কম আক্রান্ত হয়েছে সাতক্ষীরায় ৯১ জন।
খুলনা কারাগারের জেল সুপার ওমর ফারুক বলেন, কারাগারে কারো মধ্যে করোনা পজিটিভ হলে এখানে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেছি। এরপরে তাকে খুলনা করোনা ডেডিকেটেড হাসাপাতালে স্থানান্তর করি। তবে কারাগারে দ্বিতীয় ঢেউয়ে এখনও কোন করোনা রোগী শনাক্ত হয়নি।








































