কেন্দ্রীয় বিএনপির কর্মসুচির অংশ হিসেবে হাসপাতালে চিকিৎসাধীন সাবেক সফল
প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও
রোগ মুক্তি কামনায় আজ (০৭ মে) শুক্রবার বাদ জুম্মা দেশব্যাপী মসজিদে
মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
সে লক্ষ্যে খুলনা মহানগরী ও জেলার সকল
মসজিদে দোয়া মাহফিলের কর্মসুচি ঘোষনা করেছে খুলনা বিএনপি। বৃহস্পতিবার এক
বিবৃতিতে খুলনা বিএনপি নেতৃবৃন্দ বলেছেন, বেগম জিয়ার স্বাস্থ্যের অবস্থা
অত্যন্ত নাজুক। কারাবন্দী হওয়ার আগ থেকেই তার বেশ কিছু অসুখ ছিল। প্রায়
দু’বছর কারাবন্দী থাকায় ওই রোগগুলো মারাত্মক আকার ধারণ করেছে। এরই মধ্যে
তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন। সবমিলিয়ে বেগম জিয়ার স্বাস্থ্যের অবস্থা
বেশ উদ্বেগজনক।
এই অবস্থায় সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও একজন বীর
উত্তমের স্ত্রী হিসেবে তাঁর সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার দায়িত্ব
সরকারের। নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার শারীরিক অসুস্থতাকে গুরুত্বের সাথে
বিবেচনা করে সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত সরকারের প্রতি আহবান
জানিয়েছেন।
একই সাথে খুলনা মহানগর ও জেলা বিএনপির সকল থানা, ওয়ার্ড নেতৃবৃন্দকে আজকের দোয়া মাহফিল সফল করার আহবান জানিয়েছেন খুলনা মহানগর সভাপতি ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, জেলা সভাপতি এড. শফিকুল আলম মনা, মহানগর সাধারন সম্পাদক ও সাবেক সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি ও
জেলা সাধারন সম্পাদক আমির এজাজ খান।
-খবর বিজ্ঞপ্তি











































