বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের ইফতার বিতরণ
খবর বিজ্ঞপ্তি
বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বুধবার বিকাল ৫-৩০টায় ৬নং কেডি ঘোষ রোডস্থ দলীয় কার্য্যলয়ের সম্মূখে অসহায় পথচারী রোজাদারগনের মাঝে “ইফতারী বিতরণ” কর্মসূচি পালিত হয়।
উক্ত “ইফতারী বিতরণ” কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও খুলনা মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি জনাব সাহারুজ্জামান মোর্ত্তজা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুব বিষয়ক সম্পাদক শফিকুল আলম তুহিন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আজিজুল হাসান দুলু। খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি একরামুল হক হেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত কর্মসূচিতে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের খুলনা বিভাগীয় সহ-সভাপতি ও মহানগর সভাপতি মাহবুব হাসান পিয়ারু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের খুলনা বিভাগীয় সহ-সভাপতি ও জেলা সভাপতি মোঃ তৈয়েবুর রহমান, খুলনা মহানগর ছাত্রদলের আহবায়ক ইস্তিয়াক আহমেদ ইস্তি, সদস্য সচিব তাজিন বিশ্বাস।
আরও উপস্থিত ছিলেন শফিকুল ইসলাম শাহীন, জাকির হোসেন, শেখ আনোয়ার হোসেন আনো, শরিফুল ইসলাম টিপু, সাইফুল ইসলাম মল্লিক, ওহিদুজ্জামান হাওলাদার, মুন্তাসির আল মামুন, আলহাজ্ব আলামিন হোসেন, মহিদুল ইসলাম, মোঃ নাসির উদ্দিন, খায়রুজ্জামান সজীব, জাহিদুল ইসলাম বাচ্চু, মিজান সরদার, আবুল কালাম, মোঃ আলামিন সরদার রতন, মোঃ বেলাল হোসেন, নজরুল ইসলাম বাবু, হাসিব নাইম, কবির গাজী, রিপন শিকদার, ইদ্রিস হোসেন সোহান, আলামিন সেখ, রিপন সেখ, মীর আলামিন হোসেন, সাজ্জাদ হোসেন সাদ্দাম প্রমূখ।
খুলনা জিলা স্কুলের সাবেক শিক্ষার্থীদের আয়োজনে পথচারীদের মাঝে ইফতার বিতরন
খবর বিজ্ঞপ্তি:
মানবিক কর্মসূচীর ধারাবাহিকতায় নগরীর রূপসা ট্রাফিক মোড়ে প্রায় দের’শতাধিক পথচারীদের মাঝে ইফতার বিতরন করেন খুলনা জিলা স্কুলের সাবেক শিক্ষার্থীদের সংগঠন “গোল্ডেন জেনারেশন অব কেজেডএস”। কর্মসূচীতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য ও জিলা স্কুলের ১৯৯১ সালের ব্যাচের সাবেক শিক্ষার্থী চৌধুরী রায়হান ফরিদ, ১৯৭৭ সালের ব্যাচের সাবেক শিক্ষার্থী শাহজাহান কচি। কর্মসূচী ইবনুল হাসানের সভাপতিত্বে ও তানভীর বারী হামিমের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাহরিয়ার রোহান, মোস্তাকিন রাফাত, জহুরুল তানভীর, ইমতিয়াজ ইফতি, মাশরুর লাবিব, প্রথম চৌধুরী, অভিজিৎ রাহুল, আব্দুল্লাহ সাদাফ, তওরীদ সিফাত, ইফাজ জোয়ার্দার প্রমুখ। সংগঠনের পক্ষে হাসানুল সাকী জানান, আমাদের মানবিক কর্মসূচী ধারাবাহিক ভাবে ৬দিন সাধারন মানুষের মাঝে ইফতার এবং ৫০ জনের মাঝে ঈদ বাজার ও ১০০ এতিমদের মাঝে ঈদ উপহার বিতরন করা হবে।
এসময় জেলা পরিষদ সদস্য চৌধুরী রায়হান ফরিদ জেলা স্কুলের সংগঠনটির সদস্যদের নিকট স্যানিটাইজ এবং মাস্ক উপহারস্বরূপ তুলে দেন ।
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর সাথে ব্যক্তিমালিকানা জুট মিল শ্রমিক নেতাদের জরুরী বৈঠক অনুষ্ঠিত
ফুলবাড়ীগেট ( খুলনা) প্রতিনিধি
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান এমপি’র সাথে বেসরকারি পাট সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারি ফেডারেশনের নেতৃবৃন্দ মঙ্গলবার রাত ১১ টায় রেলিগেটস্থ বাসভবনে বৈঠক করেন । বৈঠকে শ্রমিক নেতারা পবিত্র ঈদুল ফিতরের পুর্বে শ্রমিক কর্মচারিদের যাবতীয় পাওনাদি এককালিন পরিশোধ ও বন্ধকৃত জুট মিলের সকল শ্রমিক পরিবারকে মিল মালিকের নিকট থেকে ঈদুল ফিতর এর আগে তাদের পাওনা টাকার বিপরিতে জনপ্রতি ৫ হাজার টাকা পেতে পারে, সে ব্যাপারে শ্রম প্রতিমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করেন । প্রায় পৌনে ১ঘন্টা বৈঠক শেষে সংগঠনের সাধারন সম্পাদক গোলাম রসুল খান জানান, ব্যক্তিমালিকানা জুট মিলের সকল সমস্যাগুলি শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী শুনেছেন। এ সময় তিনি বলেন মহসেন জুট মিলের শ্রমিকের পাওনাদি ইতিমধ্যে ডিসি অফিসে জমা হয়েছে , করোনা ও আদালতের একটি মামলার কারনে মহসেন জুটমিলের চুড়ান্ত পাওনা পরিশোধে কিছুটা বিলম্ব হচ্ছে , অতিদ্রত মহসেন জুট মিলের শ্রমিকরা তাদের চুড়ান্ত পাওনাদি পেয়ে যাবে । আফিল জুট মিলের এমডিকে ডেকে শ্রমিকের সমস্যা নিরসনে বিভাগিয় শ্রম পরিচালক মোঃ মিজানুর রহমানকে বলা হয়েছে , এছাড়া এ্যাযাক্স জুট মিলের এমডি মান্নান সাহেবকে ঈদের পুর্বে প্রতিটি শ্রমিককে ৫ হাজার টাকা প্রদান করার জন্য বলা হয়েছে । বৈঠকে উপস্থিত ছিলেন বেসরকারি পাট সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারি ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেন, সহ সভাপতি নিজামউদ্দিন, কাবিল হোসেন, সেকেন্দার আলী, লিয়াকত মুন্সি , সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম , প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেক , মিহির রঞ্জন বিশ্বাস প্রমুখ ।
আফিলগেট চেকপোষ্টে ৪৫ বোতল ফেনসিডিলসহ ১ মাদক ব্যবসায়ী আটক
ফুলবাড়ীগেট (খুলনা) প্রতিনিধি
নগরীর খানজাহান আলী থানাধীন আফিলগেট পুলিশ চেকপোষ্টে ৪৫ বোতল ফেনসিডিল ও একটি মটর সাইকেল (যশোর হ –১৪-৯১৬২) সহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ । আফিলগেট চেকপোষ্টের ইনচার্জ এস আই আনোয়ার হোসেন জানান নিয়মিত তল্লাশি চলাকালে বুধবার বেলা ১ টায় উক্ত মটর সাইকেলে তল্লাশি চালিয়ে তেলের ট্যাংকির নিচে বিশেষ ব্যবস্থায় রাখা ৪৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় । আটককৃত ব্যক্তি যশোর জেলার শার্শা থানার বাগআচড়া গ্রামের মৃত আঃ আজিজের পুত্র আবদুল্লাহ (৩০) এ ঘটনায় থানায় মাদক আইনে মামলা হয়েছে।
খুলনায় স্প্রীডবোর্ড দুর্ঘটনায় নিহত পরিবারের পাশে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ
খবর বিজ্ঞপ্তি
মাওয়ায় স্প্রীডবোর্ড দুর্ঘটনায় খুলনার তেরখাদায় একই পরিবারের ৪ নিহত হয়, বেচে থাকেন পরিবারের একমাত্র কন্যা ৮ বছরের মিম। শোকাহত পরিবার ও মিমকে স্বান্তনা দেয়ার জন্য তাদের পাশে এসে দাড়িয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ও ইসলামী শাসনতন্ত্র ছাত্র খুলনা জেলা শাখার নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ শোকাহত পরিবারকে স্বান্তনা দেন এবং ধৈর্য্য ধারণ করার আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা তেরখাদা উপজেলা শাখার সভাপতি মাওলানা মুফতি ফয়জুল্লাহ, সেক্রেটারী মোঃ হাফিজ শেখ, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা নাইমুল ইসলাম, সদস্য মোঃ হুমায়ুন, ইশা ছাত্র আন্দোলন খুলনা জেলা শাখার সভাপতি মোঃ নাজমুস সাকিব, সাংগঠনিক সম্পাদক মোঃ ফরহাদ মোল্লা, জেলা শূরার সদস্য শরিফুল ইসলাম, আবদুল্লাহ আল আমিন, মুহিব্বুল্লাহ, ইশা ছাত্র আন্দোলন তেরখাদা থানার সভাপতি আব্দুল আলিমসহ নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ নিহত ৪ জনের কবর জিয়ারত করে দোয়া করেন।
কার্লমার্ক্স-এর জন্মদিন উপলক্ষে কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র আলোচনাসভা
খবর বিজ্ঞপ্তি
কালজয়ী বিশ্বখ্যাত অর্থনীতিবিদ, সমাজতান্ত্রিক অর্থনীতির প্রবক্তা মহামতি কার্লমার্ক্স-এর ২০২তম জন্মবার্ষিকী উপলক্ষে খুলনায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র উদ্যোগে এক আলোচনা সভা বুধবার বিকেল ৫টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সিপিবি’র কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি ডাঃ মনোজ দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় অন্যান্যের মধ্যে অংশগ্রহণ করেনÑসিপিবি’র কেন্দ্রীয় সদস্য এস এ রশীদ, খুলনা জেলা সাধারণ সম্পাদক অ্যাডঃ এম এম রুহুল আমিন, মহানগর সাধারণ সম্পাদক অ্যাডঃ মোঃ বাবুল হাওলাদার, সিপিবি নেতা সুতপা বেদজ্ঞ, খালিশপুর থানা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রাসেল, সাবেক ছাত্র ইউনিয়ন নেতা গাজী আবজাল, রিয়াজুর রহমান প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, কালজয়ী অর্থনীতিবিদ মহামতি কার্লমার্ক্স প্রবর্তিত সমাজতান্ত্রিক অর্থনীতি সময়ের সাথে সাথে আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠছে। শোষণমূলক বুর্জোয়া মুক্ত বাজার অর্থনীতিতে ধনী-দরিদ্রের ব্যবধান ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। লুটেরা ধনিকশ্রেণির রাষ্ট্রসমূহ বেপরোয়া হয়ে উঠছে। ব্যক্তি পুঁজির দাপটে শ্রমিকশ্রেণি অসহায়। সা¤্রাজ্যবাদী রাষ্ট্রসমূহ ব্যক্তি পুঁজিবাদীদের পুঁজি বাড়াতে দেশে দেশে আগ্রাসন চালাচ্ছে। ফলশ্রুতিতে অপেক্ষাকৃত দুর্বল জাতি-রাষ্ট্র আগ্রাসনের শিকার হচ্ছে। বিশেষ করে বৈশ্বিক মহামারী করোনা সামাজিক মালিকানার প্রাসঙ্গিকতা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল। একশ্রেণি বিলাসবহুল জীবনযাপন করছে, অর্থের বিনিময়ে চিকিৎসাসেবা ক্রয় করছে আর সিংহভাগ মানুষ খাদ্য-চিকিৎসার অভাবে হাহাকার করছে। অর্থনৈতিক এ বৈষম্য কার্লমার্ক্স-এর সমাজতান্ত্রিক অর্থনীতির সূত্রের মাধ্যমে দূরীকরণ করা সম্ভব।
এখনও জ্বলছে সুন্দরবনের আগুন, আলো না থাকায় অভিযান সমাপ্ত
বাগেরহাট প্রতিনিধি
পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের দাসে ভারানি এলাকায় এখনও আগুন জ্বলছে। আলোর স্বল্পতা থাকায় বুধবার (০৫ মে) বিকেল পাঁচটায় আগুন নির্বাপন অভিযান সমাপ্ত করেছে ফায়ার সার্ভিস। বৃষ্টি বা প্রাকৃতিক কারণে রাতের মধ্যে আগুন না নিভলে বৃহস্পতিবার (০৬ মে) ভোরে আবারও আগুন নির্বাপন অভিযান শুরু করবে ফায়ার সার্ভিস। বন বিভাগের কিছু সংখ্যক কর্মকর্তা-কর্মচারীরা রাতেও ওই এলাকায় অবস্থান করবে বলে জানিয়েছেন সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারি বন সংরক্ষক জয়নাল আবেদীন।
তিনি বলেন, সোমবার (০৩ মে) দুপুরে যে আগুন লেগেছিল সকলের চেষ্টায় মঙ্গলবার বিকেলে আমরা আুগন নেভাতে সক্ষম হই। কিন্তু বুধবার সকালে আবারও অগ্নিকান্ডের স্থানের দক্ষিন পাশের কিছু কিছু জায়গা থেকে ধোয়া বের হতে দেখা যায়। পরবর্তীতে বিভিন্ন জায়গায় আগুন জ্বলে ওঠে। এখনও অনেক জায়গায় আগুন জ্বলছে। বিকেল ৫টায় ফায়ার সার্ভিস আগুন নির্বাপন কাজ সমাপ্ত করেছে। তবে পর্যবেক্ষনের জন্য আমাদের লোকজন বনের মধ্যেই থাকবে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাগেরহাটের সহকারি পরিচালক মোঃ গোলাম সরোয়ার বলেন, সকাল থেকে আমাদের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। প্রথমে ২৫টি ডেলিভারী পাইপ লাগিয়ে ভোলা নদী থেকে আগুন লাগার স্থান পর্যন্ত পানি দেওয়া হয়েছে। পরবর্তীতে আরও ১০টি পাইপ লাগিয়ে অন্যান্য স্থানে পানি দেওয়া হয়েছে। বন বিভাগ ও আমাদের কর্মীরা আগুনের চারপাশে ফায়ার লাইন তৈরি করেছে। আগুন আর ছড়ানোর সম্ভাবনা নেই। এখনও আগুন জ্বলছে। পর্যাপ্ত আলো না থাকায় আমরা অভিযান সমাপ্ত করেছি। আমাদের মেশিনসহ সকল যন্ত্রপাতি বনের মধ্যে থাকছে। যদি রাতের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে তাহলে বৃহস্পতিবার সকালে আবারও অভিযান করার আশ্বাস দেন তিনি।
তিনি আরও বলেণ, সোমবারের অগ্নিকান্ডের থেকে বুধবারের আগুনের তীব্রতা ও ব্যপ্তি অনেক বেশি। আমরা ধারণা করছি অন্তত ১০ একর বন জুড়ে বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে আগুন জ্বলছে। যে স্থানে আগুন লেগেছে ওখানে শুকনো পাতার পুরু স্তর রয়েছে। যার ফলে পানি দেওয়ার সাথে সাথে সম্পূর্ণ আগুন নিভে যায় না। সাধারণ আগুনের থেকে অতিরিক্ত পানি ব্যবহার করতে হয় সুন্দরবনের আগুন নেভাতে।
সোমবার (০৩ মে) দুপুর ১২টার দিকে শরণখোলা রেঞ্জের দাসের ভারানি এলাকায় আগুন লাগে। ফায়ার সার্ভিস, বন বিভাগ ও স্থানীয়দের প্রায় ৩০ ঘন্টার চেষ্টায় মঙ্গলবার (০৪ মে) বিকেল ৫টায় আগুন নিভে যায়। পরবর্তীতে বুধবার (০৫ মে) সকালে পূর্বের আগুনের স্থানের এক কিলোমিটার দক্ষিন পাশে আবারও অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এই নিয়ে গেল ২০ বছরে সুন্দরবনে ২৬ বার অগ্নিকান্ডের ঘটনা ঘটল।
পশুর নদী ড্রেজিংয়ের বালু কৃষি জমিতে না ফেলে বিকল্প ব্যবস্থার দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন
বাগেরহাট প্রতিনিধি
মোংলা বন্দর কর্তৃক পশুর নদী ড্রেজিংয়ের বালু কৃষি জমিতে না ফেলে বিকল্প ব্যবস্থার দাবি ও ড্রেজিং ঠিকাদার কর্তৃক জমির মালিকদের ভয়-ভীতি প্রদর্শনের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে মোংলা উপজেলার চিলা ইউনিয়নের সাত গ্রামের জমির মালিকরা বাগেরহাট প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন করেন। মানববন্ধন শেষে প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেণ জমির মালিকরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সুন্দরতলা এলাকার জমির মালিক মোঃ আলম গাজী বলেন, আমরা মোংলা উপজেলার চিলা ইউনিয়নের সুন্দুরতলা, তেলিখালী, আমতলা, গাববুনিয়া, কলাতলা, কেয়াবুনিয়া ও চিলা গ্রামে দীর্ঘদিন ধরে বংশপরম পড়ায় বসবাস করে আসছি। মোংলা বন্দরের ইনার বার ড্রেজিংয়ের বালু আমাদের কৃষি জমি ও বসতবাড়িতে ফেলার পায়তারা করছে। আমরা জানতে পেরেছি এই সাত গ্রামের মানুষের প্রায় ৭‘শ একর কৃষিজেিত এই বালু ফেলা হবে। আমাদের কোন কিছু না জানিয়ে ড্রেজিং কর্মকান্ড শুরু করেছে। ইতোমধ্যে প্রায় দুইশ একর জমি ঘিরে নিয়েছে তারা। আমরা বাঁধা দিলে ড্রেজিং কাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের ভাড়া করা গুন্ডারা আমাদেরকে ভয়ভীতি দেখাচ্ছে। এলাকা ছেড়ে যাওয়ার জন্যও হুমকি-ধামকি দিচ্ছে। এঅবস্থায় এলাকায় আতংক বিরাজ করছে এবং যেকোন সময়ে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছে গ্রামবাসী।
লিখিত বক্তব্যে তারা আরও বলেন, আমাদের না জানিয়ে জমিতে বালু ফেলার ব্যবস্থা করেেেছ বন্দর কর্তৃপক্ষ। আমরা যখন বাঁধা দিয়েছি, তখন জেলা প্রশাসনের মাধ্যমে এক একর জমির জন্য ২০ হাজার টাকা বাৎসরিক ভাড়া দেওয়ার কথা বলা হচ্ছে। আমাদের এসব গ্রামে এক একর জমিতে বছরে আমরা এর থেকে অনেক বেশি টাকা আয় করি। কোনভাবেই এক একর জমির বাৎসরিক ভাড়া ২০ হাজার টাকা হতে পারে না। ৭‘শ একর জমিতে বালু ফেললে কয়েকশ কৃষক নিস্ব হয়ে যাবে। না খেয়ে মরতে হবে আমাদের। বন্দরের উন্নয়নের জন্য যদি আমাদের জমি প্রয়োজন হয় তাহলে সরকার অধিগ্রহন করে নিক। কিন্তু জমি ভাড়া নিয়ে সারা জীবনের জন্য জমিকে অনাবাদী বানাতে চাই না।
তারা আরও বলেন, সরকার হয়ত দুই বছর বা তিন বছর ভাড়া দিবে, কিন্তু বালু ভরাট করা যায়গায় আগামী ৫০ বছরেও কিছু হবে না। তাহলে দুই বছরের টাকায় আমাদের কি হবে। আমরা কোন হুমকী ধামকী মানিনা। প্রয়োজনে জীবন দিব তবু বাপ-দাদার জমিতে বালু ভরাট করতে দিব না। প্রয়োজনে আদালতের দারস্ত হওয়ারও ঘোষনা দেন তারা।
এছাড়া সংবাদ সম্মেলনে মাফতুন মুকুল, আলী রেজা মুকুল শিকদার, নজরুল ইসলাম হাওলাদার, আবু হানিফ ফকির, হুমায়ুন কবির, ওবায়দুল সরদার, বিজন কুমার বৈদ্য, মোঃ আলাউদ্দিন শেখ, জাকির মোসাল্লি, হেম মন্ডল, ঝুমুর বেগম, সোমা মন্ডলসহ ওই এলাকার অর্ধশতাধিক জমির মালিক উপস্থিত ছিলেন।
জাতীয় পার্টি খুলনা জেলা ও মাহনগরের যৌথ উদ্যোগে কোরআন খতম, দোয়া মাহফিল ও শোক সভা
খবর বিজ্ঞপ্তি
বুধবার দুপুর সোয়া ২টায় ডাকবাংলাস্থ জাতীয় পার্টির কার্যালয় জাতীয় পার্টি খুলনা জেলা ও মহানগর কমিটির যৌথ উদ্যোগে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগরের সাবেক আহ্বায়ক এবং খুলনা বারের সাবেক পিপি এড. এস এম মঞ্জুর উল আলম-এর মৃত্যুতে কোরআন খতম, দোয়া মাহফিল এবং শোকসভা জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও খুলনা জেলা সভাপতি শফিকুল ইসলাম মধুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। শোকসভায় উপস্থিত ছিলেনÑযথাক্রমে জাতীয় পার্টি খুলনা মহানগরের ভারপ্রাপ্ত আহ্বায়ক এড. মাহতাব উদ্দিন, জাপার কেন্দ্রীয় নেতা ও খুলন জেলা সাধারণ সম্পাদক এম হাদিউজ্জামান, জাপা নগর যুগ্ম আহ্বায়ক শেখ নাজমুল কবির সাদি, তৈমুর হোসেন শাহীন, আশরাফুল ইসলাম সেলিম, জেলা জাপা সহ-সভাপতি ফরহাদ আহম্মেদ, জাপা কেন্দ্রীয় নেতা ও নগর যুব সংহতির সভাপতি তোবারেক হোসেন তপু, ওয়াদুদ মোড়ল, কেন্দ্রীয় মহিলা পার্টির নেত্রী ফরিদা ইয়াসমিন, জেলা জাপার যুগ্ম সাধারণ সম্পাদক জি এম বাবুল, সরদার জিয়াউল হক, স্বেচ্ছাসেবক জেলা নেতা আমিরুল ইসলাম সাদ্দাম, শাহজাহান আলী সাজু, নগর জাপা নেতা খান আকরামুজ্জামান, জেড এম মান্নু, সোনাডাঙ্গা থানা জাপার সদস্য সচিব কাজী শহিদুল কাদির উৎসব, সদর থানা জাপা সাধারণ সম্পাদক কাজী হাসানুর রমীদ রাসেল, জেলা জাপা নেতা শফিকুল ইসলাম বাচ্চু, খান রহমত আলী, থানা জাপা সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল রিপন, জাপা নেতা আলাউদ্দিন ফকির, গাজী খোকন, মাহমুদ কাগজী, জেলা জাপা নেতা মাহাতাব চৌধুরী, তাজুল ইসলাম, নগর জাপা নেতা কবির হোসেন, গাজী মোশারেফ হোসেন, নগর যুবসংহতির যুগ্ম সাধারণ সম্পাদক মাছুদ রানা, থানা যুব সংহতির আহ্বায়ক শাকিল আহম্মেদ লাল, মোঃ মিলন খান, শেখ মাসুদ রানা, মোঃ মাসুদ আকুঞ্জি, মোঃ মাকসুদ, রাজু হাওলাদার প্রমুখ। শোকসভায় জাপার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের আত্মার মাগফিরাত এবং জাপার প্রধান পৃষ্ঠপোষক বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের সুস্থতা কামনা করা হয়।
পাইকগাছা থানা পুলিশ উন্নত প্রযুক্তি ব্যবহার করে বিকাশের টাকা উদ্ধার
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় একটি বিকাশ একাউন্ট থেকে ভুলবসত অন্য একাউন্টে টাকা চলে যাওয়ায় টাকা না দেয়ার জন্য মোবাইল বন্ধ রাখার ঘটনায় থানায় সাধারণ ডায়রী। পুলিশ উন্নত প্রযুক্তি ব্যবহার করে টাকা উদ্ধার করেছে।
জানা গেছে, উপজেলার গড়ইখালী ইউনিয়নের উত্তর বাইনবাড়িয়ার মৃত্যু নন্দরাম মন্ডলের ছেলে নভতোষ মন্ডল (৪৫) গত সোমবার সকাল ৮টার দিকে তার নিজস্ব পার্সোনাল বিকাশ একাউন্ট ০১৯২৭৪১১৭৫৯ থেকে ০১৯১৫০৮৭৯৩১ একাউন্টে ১০ হাজার টাকা চলে যায়। উক্ত টাকা ফেরত দিতে বললে সে বিভিন্ন প্রকার তালবাহানা করে মোবাইল বন্ধ রাখে। উপায়ন্ত না পেয়ে নভতোষ মন্ডল বাদী হয়ে পাইকগাছা থানায় ঐ দিনই একটি সাধান ডায়রী করে, যার নং- ১২৯ । ওসি এজাজ শফী জানান, উন্নত প্রযুক্তি ব্যবহার করে এ টাকা উদ্ধার করে মালিকের নিকট দেয়া হয়েছে।
পাইকগাছার নৈরনদী বদ্ধ জলমহলের দু’লক্ষাধিক টাকার মাছ লুটপাট : প্রতিপক্ষের হামলায় আহত ১
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছার নৈরনদী বদ্ধ জলমহল খাস আদায় বন্দোবস্ত পেয়ে ইজারাদারের লাগানো আনুমানিক দুই লাখ টাকার মাছ ধরে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার জেরে খাস আদায়কারীরা রড দিয়ে পিটিয়ে এক যুবকের মাথা ফাটিয়ে দিয়েছে। আহত যুবক রাসেলের অবস্থা গুরুতর হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে উপজেলার পুর্ব গজালিয়া গ্রামে।
জানা গেছে,উপজেলার চাঁদখালীর নৈরনদী বদ্ধ জলাশয় অবস্থিত। বাংলা ১৪২৪ সাল থেকে ২৪২৭ সাল পর্যন্ত ইজারা নিয়ে ভোগ দখলে থাকে পুর্ব গজালিয়া মৎস্য সমবায় সমিতি। ৩০ চৈত্র ইজারার মেয়াদ শেষ হলে গজালিয়ার মাহবুবুর রহমানকে সংশ্লিষ্ট ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা মীর রেজওয়ান আলী ২২ এপ্রিল খাস আদায় বন্দোবস্ত প্রদান করেন। এঘটনার জের ধরে বুধবার সকালে রাসেল ঢালী (৪০) কে চৌমুহনী বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার পথে রড দিয়ে পিটিয়ে মাথা ফাটিয়ে রক্তাক্ত জখম করে। তাকে পাইকগাছা হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মঙ্গলবার সকালে নৈরনদীতে মাছ ধরা নেয়। নেট-পাটা ভেঙ্গে আনুমানিক ২লাখ টাকার ক্ষয় ক্ষতি করেছে বলে ইউপি সদস্য আক্কাজ আলী ঢালী জানায়। এ ব্যাপারে বিধান চন্দ্র জানায়, আমরা খাস আদায় নিয়ে দখলে গিয়েছি। এছাড়া রাজু সরদার (২৩) কে মারপিট করে আহত করেছে। এদিকে ২০ একরের উর্দ্ধে হওয়ায় নদীটিকে টেন্ডারে দিলে দুটি স্থানীয় মৎস্যজীবী সমিতি সিডিউল দেয়। যাতে কানাখালী মৎস্যজীবী সমিতি সর্বোচ্চ করদাতা হিসেবে বিবেচিত হলে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী ইজারা প্রদানের জন্য প্রতিবেদন পাঠিয়েছেন বলে তিনি জানায়।
নেই বিএসটিআই’র অনুমোদন মেয়াদ উত্তীর্ণর তারিখ, মণিরামপুরে জরিমানা ১৯ হাজার
মণিরামপুর (যশোর) প্রতিনিধি :
মণিরামপুরের তাহেরপুরে অবস্থিত জনপ্রিয় মুড়ি মিলে অভিযান চালিয়ে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৫ মে) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করেন।
বিএসটিআই’র অনুমোদন না থাকায় এবং পণ্যের মোড়কে মেয়াদ উত্তীর্ণর তারিখ না থাকায় মুড়ি মিলের মালিক নারায়ন চন্দ্রকে এই জরিমানা গুনতে হয়েছে।
এছাড়া ট্রেড লাইসেন্স নবায়ন না থাকায় এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য হেফাজতে রাখায় উপজেলার রাজগঞ্জ বাজারের মেসার্স রায় এ- ব্রাদার্সের মালিক গৌতম রায়কে একই অভিযানে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ইউএনও।
এসময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যশোর অঞ্চলের সহকারী পরিচালক খালিদ বিন ওয়ালিদ উপস্থিত ছিলেন।
এদিকে ইউএনও’র উপস্থিতিতে ভোক্তা অধিকারের সহকারী পরিচালক খালিদ বিন ওয়ালিদ রাজগঞ্জ বাজারের তামিম স্টোরে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য রাখার অপরাধে মালিককে চার হাজার টাকা জরিমানা করেছেন।
ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চসহকারী সাইফুল ইসলাম বলেন, বিএসটিআই’র অনুমোদন না থাকায় এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখাসহ নানা অভিযোগে পৃথক অভিযানে তিন প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও সৈয়দ জাকির হাসান জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন।
সাতক্ষীরার দেবহাটায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার দেবহাটায় বিরোধপূর্ণ জমিতে ছাই ও ময়লা মাটি ফেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক আম ব্যবসায়ী নিহত হয়েছে। মঙ্গলবার সকাল ৯ টার দিকে উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের মাটিকোমড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম রফিকুল ইসলাম (৫৫)। তিনি মাটিকোমড়া গ্রামের মোজাম্মেল সরদারের ছেলে।
নিহতের স্বজনরা জানান, প্রতিবেশি বাসারাত হোসেন বিরোধপূর্ণ ওই জমিতে বাড়ির চুলার ছাই ও ময়লা মাটি ফেলতে গেলে এতে বাধা দেন মাটিকোমড়া গ্রামের রফিকুল ইসলাম। এনিয়ে বাসারাত হোসেনের সাথে তার তীব্র বাগবিতন্ডা হয়। একপর্যায়ে বাসারাত হোসেন, তার স্ত্রী বাশিনুর নাহার তাঁরা ও প্রতিবেশী শাহজাহান আলী একযোগে লাটি-সোটা নিয়ে তার উপর হামলা চালায়। এতে ঘটনাস্থলে রফিকুল ইসলাম নিহত হন। এঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, ময়না তদন্ত শেষে তার মৃত্যুর আসল রহস্য জানা যাবে।
সময় গড়ালেও মণিরামপুরে শুরু হয়নি বোরো সংগ্রহ
মণিরামপুর (যশোর) প্রতিনিধি :
সরকারিভাবে চলতি মৌসুমে বোরো ধান সংগ্রহ শুরু হয়েছে এক সপ্তাহ আগে। ইতিমধ্যে দেশের অন্য উপজেলায় বোরো সংগ্রহ শুরু হলেও মণিরামপুরে এখনো শুরু হয়নি এই কার্যক্রম। আর কবে শুরু হবে সেটাও সুনির্দিষ্ট করে বলতে পারছেন না উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস। তবে বৃহস্পতিবার (৬ মে) এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে ইউপি চেয়ারম্যানদের নিয়ে আলোচনায় বসার কথা রয়েছে উপজেলা ক্রয় কমিটির।
মণিরামপুরে চলতি মৌসুমে একহাজার ৮০ টাকা মণ দরে সাড়ে তিন হাজার টন বোরো ধান এবং ৪০ টাকা কেজি দরে এক হাজার টন চাল সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত ২৭ এপ্রিল এই সংক্রান্ত খাদ্য মন্ত্রণালয়ের চিঠি পেয়েছে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস। তাতে ২৮ এপ্রিল থেকে ধান ক্রয়ের সিদ্ধান্ত দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে লটারির মাধ্যমে ধান ক্রয়ের কথা থাকলেও পরবর্তীতে তা শিথিল করে কার্ডধারী কৃষকের কাছ থেকে উন্মুক্তভাবে ক্রয়ের কথা বলা হয়েছে নীতিমালায়। তবে নির্ধারিত সময়ের এক সপ্তাহ পার হলেও এখনো ক্রয় নিয়ে কোন সিদ্ধান্তে আসতে পারেননি উপজেলা ধান চাল ক্রয় কমিটি।
মণিরামপুর উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সেলিম বলেন, ২৭ টাকা কেজি দরে সাড়ে তিন হাজার টন বোরো ধান ও ৪০ টাকা কেজি দরে এক হাজার টন চাল কেনার বরাদ্দ এসেছে। ২৮ এপ্রিল থেকে ধান এবং ৭ মে থেকে চাল কেনার নির্দেশনা ছিল। মণিরামপুরে ৪৬ জন মিলার রয়েছেন। চাল দেওয়ার ব্যাপারে তারা ৯ মে পর্যন্ত চুক্তি করতে পারবেন।
মণিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা আবু হাসান বলেন, গত মঙ্গলবার কার্ডধারী ৫২ হাজার ৬৫৭ জন কৃষকের তালিকা দেওয়া হয়েছে খাদ্য অফিসে। কার্ডধারী যে কোন কৃষক ধান গুদামে দিতে পারবেন।
মণিরামপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ইন্দ্রজিৎ সাহ বলেন, অন্য উপজেলায় বোরো সংগ্রহ শুরু হয়েছে। আমাদের কিছুটা দেরি হচ্ছে। বৃহস্পতিবার (৬ মে) এই সংক্রান্ত আলোচনা সভা রয়েছে। সভার সিদ্ধা অনুযায়ী দ্রুত বোরোর ধান চাল সংগ্রহ শুরু হবে।
তালায় স্কুল শিক্ষকের ৬৮ হাজার টাকা চুরি
ইলিয়াস হোসেন, তালা
তালায় স্কুল শিক্ষকের ৬৮ হাজার টাকা চুরির ঘটনা ঘটেছে। (৫ মে) দুপুরে সোনালী ব্যাংক তালা শাখা থেকে উত্তোলনের পর তালা বাজারের মহিলা কলেজ মোড় সংলগ্ন মর্জিনা টেলিকমের সামনে থেকে এই চুরি সংঘটিত হয়।
তবে প্রতি বছর ঈদকে সামনে রেখে এমন ধরনের টোটাপাটা চুরি সংঘটিত হয়েই থাকে একটি চোর সিন্ডিকেটের মাধ্যমে। এ যেন একটি নিয়মিত অধ্যায়ে পরিণত হয়েছে। ফলে ঐ সকল পরিবারে ঈদ ইৎসব শ্নান হয়ে যায়, আর নেমে আসে দুঃখের ছায়া।
চুরি হয়ে যাওয়া ৬৮ হাজার টাকার মালিক হলেন, উপজেলার ইসলামকাটি ডি এন এ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ঢ্যাংশাখোলা গ্রামের মৃত এরফান মোড়লের ছেলে এম এ করিম মোড়ল।
প্রধান শিক্ষক এম এ করিম মোড়ল’র ছেলে মুজাহিদুল ইসলাম জানান, বুধবার সকালে একটি অফিসিয়াল ব্যাগে স্কুলের কিছু কাগজ, চাবি এবং নিজ নামিও একাউন্টের চেকবই নিয়ে তিনি তালায় গিয়েছিলেন। সোনালী ব্যাংক তালা শাখা থেকে ঈদের খরচের জন্য বেতন এবং বোনাসের ৬৮ হাজার টাকা উত্তোলন করেন। উত্তোলনের পর বাজারের ভিতরে মহিলা কলেজ মোড় সংলগ্ন মর্জিনা টেলিকমের সামনে সাইকেলে টাকার ব্যাগটি ঝুলিয়ে রেখে উক্ত দোকান থেকে কাগজ নিয়ে পিছন ফিরে দেখেন সাইকেলে ঝোলানো টাকার ব্যাগ নেই। তিনি আরোও বলেন, প্রধান শিক্ষক এম এ করিম পর পর চারবার ষ্টোক করেছেন এবং শারিরীক ভাবে খুবই অসুস্থ্য। তবে তার এই আর্থিক ক্ষতি আসন্ন ঈদে পরিবারের প্রতি বড় একটা কষ্টের প্রভাব ফেলবে বলে জানালের পরিবারে এই সদস্য। তিনি এটাও বলেন, প্রতি বছর তালা বাজারে ঈদের আগে এমনি চুরি সংগঠিত হয় এর কি কোন প্রতিকার নেই।
তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি শুনেই ঘটনা স্থলে পুলিশ উপস্থিত হয়ে প্রাথমিক ভাবে শোনাবোঝা করা হয়েছে। তবে বিষয়টি খতিয়ে দেখা হবে।
বেনাপোল স্থলবন্দরে ২ বছর ধরে বন্ধ আছে মোবাইল স্ক্যানার মেশিন
বেনাপোল প্রতিনিধি
বেনাপোল বন্দরে দুই বছর ধরে বন্ধ আছে মূল্যবান মোবাইল স্ক্যানার মেশিনটি। কাস্টমস ও ঠিকাদারি প্রতিষ্ঠান সমঝোতায় না আসায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সমঝোতার কোনো উদ্যোগও দৃশ্যমান নয়।
বন্দর ব্যবহারকারীরা বলছেন, অত্যাধুনিক এ স্ক্যানার মেশিন বন্ধ থাকায় বাড়ছে চোরাচালান। তবে, কাস্টমস কর্তৃপক্ষ বলছেন, স্ক্যানিং মেশিন পরিচালনার জন্য অর্থের প্রয়োজন। বিষয়টি ইতোমধ্যে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) জানানো হয়েছে।
বাণিজ্যিক সম্পর্ক জোরদারে প্রায় তিন বছর আগে চারটি স্ক্যানার বাংলাদেশকে অনুদান হিসেবে দেয় চীন সরকার। ২০১৮ সালে বেনাপোল স্থলবন্দরে ভারতীয় পণ্যবাহী ট্রাকের প্রবেশদ্বারে একটি মেশিন বসানো হয়। অত্যাধুনিক মেশিনটি পণ্যবাহী ট্রাকে আসা রাসায়নিক, মাদক, অস্ত্র শনাক্ত করতে সক্ষম।
মেশিনটি ঠিকাদারি প্রতিষ্ঠান ফাইবার অ্যাসোসিয়েটস বিনামূল্যে পরিচালনা করেছে ছয় মাস। পরে কাস্টমস কর্তৃপক্ষ টেন্ডারের মাধ্যমে চুক্তিতে না আসায় বন্ধ হয়ে যায় এর কার্যক্রম।
ব্যবসায়ী নেতারা বলছেন, নিরাপদ আমদানি-রফতানি বাণিজ্য সচল রাখতে স্ক্যানিং কার্যক্রম চালু করা জরুরি।
আমদানি পণ্যবহনকারী বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক আজিম উদ্দীন গাজী বলেন, ‘স্ক্যানারটি সচল থাকলে আমরাও নিরাপদ থাকতে পারি। কোনো দুষ্কৃতির মাধ্যমে বন্দর থেকে ট্রাকে অবৈধ পণ্য চালান পরিবহন হতে পারবে না।’
বেনাপোল বন্দরের আমদানি-রফতানিকারক সমিতির সহ-সভাপতি আমিনুল হক বলেন, ‘বেনাপোল বন্দরের স্ক্যানারটি দীর্ঘ দুই বছর বন্ধ থাকলেও কর্তৃপক্ষের কোনো মাথাব্যথা নেই। আমরা মনে করি, নিরাপত্তার স্বার্থে স্ক্যানারটা পুনরায় চালু করা অতি জরুরি।’
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন বলেন, ‘নিরাপদ বাণিজ্যের ক্ষেত্রে স্ক্যানারটি সচল রাখা খুব জরুরি। কাস্টমস কর্তৃপক্ষ দ্রুত এ ব্যাপারে পদক্ষেপ নেবে বলে আশা রাখছি।’
বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক (প্রশাসন) আব্দুল জলিল বলেন, বন্দরে স্ক্যানার চালু থাকলে স্বচ্ছতার দিক দিয়ে অনেকটা নিশ্চিত থাকা যায়।
ফাইবার অ্যাসোসিয়েটসের পক্ষে প্রকৌশলী শপু বড়ুয়া জানান, কাস্টমস কর্তৃপক্ষ চুক্তিতে না আসায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে স্ক্যানিং কার্যক্রম দুই বছর ধরে বন্ধ রাখা হয়েছে। চুক্তি হলে আবার তারা কাজ শুরু করবেন।
বেনাপোল কাস্টমস হাউজের অতিরিক্ত কমিশনার ড. মো. নেয়ামুল ইসলাম বলেন, স্ক্যানার পরিচালনার জন্য এখনো সরকারের বাজেট পাওয়া যায়নি। এনবিআর থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন করে চুক্তি হবে। টেন্ডার যাচাই-বাছাই করে এনবিআরের অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। যেকোনো স্থলবন্দরে স্ক্যানিং মেশিন থাকা খুব জরুরি। স্ক্যানিং মেশিন স্বচ্ছ বাণিজের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে বছরে প্রায় ৪৮ হাজার কোটি টাকার পণ্য আমদানি-রফতানি হয়।
যশোরে লকডাউন উপেক্ষা করে পটল বাবু গং এর “পন্যমেলা”
কে এম রফিক, যশোর
করোনা মহামারির মধ্যে যেখানে সবকিছু থেমে আছে সেখানে পটল বাবু গং অনেকটা গায়ের জোরে প্রশাসনের অনুমতি ব্যাতিরেকে মাইক বাজিয়ে বেশ জোরেশোরেই চালাচ্ছে সস্তা বাজার নামের “পন্যমেলা”। কোন প্রকার বিধিনিষেধের তোয়াক্কা করছে না এই মেলার পরিচালকেরা। যেখানে সকাল থেকে রাত ৮পর্যন্ত শপিংমল বাজার খোলা থাকার কথা থাকলেও রাত ১১টা নাগাদ চলছে এই পন্যমেলা। এখানেও থেমে থাকেনি তাদের মেলার কার্যক্রম। এখন মেলার বাইরের সড়ক দখল করে চলছে দোকান তৈরীর কাজ।
করোনাভাইরাস মহামারি আর লকডাউনের মধ্যে যশোর গাড়িখানাস্থ পুলিশ ক্লাব মাঠে চলছে অস্থায়ী সস্তা বাজারের নামে ‘পণ্যমেলা’ চালাতে পটল বাবু গং প্রশাসনকে ভুল বুঝিয়ে চালাচ্ছে অনুমতিহীন এ মেলা। এক প্রকার বাতাসে লাখ লাখ টাকা আয় করা চক্রটির ব্যাপারে প্রশাসন বরাবরই উদাসীন। অভিযোগ উঠছে প্রশাসনের কয়েকজন কর্মকর্তার দিকেও। তার কারণ মেলাটি আরম্ব হয়েছে খোদ পুলিশ প্রশাসনের জায়গায়।
সূত্র বলছে, কৌশল হিসেবে ‘শিল্প-বাণিজ্য বা পণ্য মেলার’ পরিবর্তে সাইনবোর্ড টাঙানো হয়েছে ‘করোনাকালীন সংক্রমণ সতর্কতা অস্থায়ী বাজার’। করোনা সংক্রমণ ঝুঁকির মধ্যেই মেলার আয়োজন করে ‘সংক্রমণ সতর্কতার’ সাইনবোর্ড টাঙানোকেও অনেকেই হাস্যকর বলেও অভিহিত করেছেন। তাছাড়া জেলা প্রশাসন থেকেও এই মেলার কোনো অনুমোদন নেয়া হয়নি।
সংশি¬ষ্ট সূত্র ও যশোরের বড়বাজারের ব্যবসায়ীদের অভিযোগে জানা গেছে, করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের কারণে মধ্য এপ্রিলে লকডাউন শুরু হলে দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, শপিংমল সবকিছুই বন্ধ হয়ে যায়। এরপর ব্যবসায়ীদের দাবির মুখে সীমিত পরিসরে স্বাস্থবিধি মেনে ব্যবসা প্রতিষ্ঠান খোলার অনুমতি পাওয়া গেছে। যেখানে করোনা সংক্রমণ রোধে কঠোর বিধিনিষেধ বা লকডাউন চলমান রয়েছে। এই অবস্থায় শহরের গাড়িখানা সড়কের পাশে ‘অস্থায়ী বাজারের’ নামে পণ্যমেলার আয়োজন করা হয়েছে। গত ১ মে থেকে এই মেলা শুরু হয়েছে। এখানে প্যান্ট, শার্ট, থ্রিপিস, জুতা, অলঙ্কার-প্রসাধনীসহ বিভিন্ন পণ্যের প্রায় ৩০টি স্টল স্থাপন করা হয়েছে। আরও ১৫টি স্টল স্থাপনের পর্যায়ে রয়েছে। অবশ্য গত বছর একইস্থানে প্রায় ১০ মাস ধরে এ ধরণের মেলা করে প্রায় ৩ কোটি টাকা হাতিয়ে নেয় পটল বাবু গং।
এ প্রসঙ্গে নাগরিক আন্দোলন যশোরের আহ্বায়ক মাস্টার নূর জালাল বলেন, ‘করোনা মহামারির সময়ে এই ধরনের মেলার আয়োজন কোনোভাবেই কাম্য হতে পারে না।’
তিনি অস্থায়ী বাজারের নামে এই মেলা আয়োজনের তীব্র নিন্দা জানিয়ে দ্রুত তা বন্ধ করে দেয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
এদিকে, নাম প্রকাশ না করার শর্তে যশোরের বড়বাজার ব্যবসায়ী মালিক সমিতির একাধিক নেতা বলেন, ‘মেলার নামে গাড়িখানা সড়কের ওই অস্থায়ী বাজার প্রায় বছর জুড়েই চলে। গত বছর করোনা ছড়িয়ে পড়লে মেলা বন্ধ করে দেয়া হয়। পরে আবারো তা চালু করে কয়েকমাস স্থায়ী ছিল। এই মেলার কারণে স্থানীয় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হন। এ বিষয়টি তারা জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনকে একাধিকবার জানিয়েছেন। কিন্তু কোনো লাভ হয়নি।’
যশোরের বড়বাজার ব্যবসায়ী মালিক সমিতির নেতা ও ছিটকাপড় ব্যবসায়ী সমিতির এক নেতা জানান, এই মেলা নিয়ে বাজারের ব্যবসায়ীরা তাদের কাছে অভিযোগ দেন। ব্যবসায়ীদের বক্তব্য, মেলা একমাস চলতে পারে। কিন্তু মাসব্যাপী মেলা বছর জুড়েই চলতে থাকে। এতে তারা ক্ষতিগ্রস্ত হন।
করোনাকালে এই অস্থায়ী বাজারের বিষয়ে যশোর সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বলেন, ‘বড়বাজারসহ অধিকাংশ মার্কেটেই ক্রেতা-বিক্রেতারা মাস্কপরাসহ স্বাস্থ্যবিধি ঠিকমত মানছেন না। ফলে করোনা ঝুঁকি বাড়ছে। গাড়িখানা সড়কের অস্থায়ী বাজারেও কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানা না হলে সংক্রমণের ঝুঁকি বাড়বে।’
যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মো. সায়েমুজ্জামান বলেন, ‘গাড়িখানা সড়কের অস্থায়ী বাজার বা মেলার কোনো অনুমতি তারা দেননি। আর করোনা মহামারির সময়ে যখন কঠোর বিধিনিষেধ মেনে চলার বাধ্যবাধকতা রয়েছে, তখন এ ধরণের মেলার আয়োজন সঙ্গত নয়। তারপরও কিভাবে এটি হচ্ছে, তা খতিয়ে দেখা হবে।’
যশোর পতিতালয় এলাকায় জাকিরের নেতৃত্বে মদ সিন্ডিকেটের ১০ সদস্য বেপরোয়া
কে এম রফিক, যশোর
গতবছর বাংলা মদকান্ডের পর কিছুদিন ঝিমিয়ে থাকলেও চাঙ্গা হয়ে উঠেছে মদকারবারীরা। তবে এবার আলোচিত হাসান সিন্ডিকেট নয় নতুন গজিয়ে উঠা জাকির সিন্ডিকেট তৎপরতা চালাচ্ছে। এই সিন্ডিকেটের ১০ সদস্য নানা কৌশলে চালিয়ে যাচ্ছে মদ বিকিকিনি। আইনশৃংখলাবাহিনীর নজর এড়িয়ে এরা মাড়–য়ামন্দির সংলগ্ন আবগারির ডিলারের কর্মচারী গৌর এর কাছ থেকে গ্যালন গ্যালন মদ তুলে তাতে ট্যাবেলট ও পানি মিশিয়ে সরবরাহ করছে খদ্দেরদের কাছে। অনেকে বলছে হাসান সিন্ডিকেট একটি গন্ডির মধ্যে ব্যবসা করলেও এরা শহরে ছড়িয়ে ছিটিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছে। ফলে বিশৃংখলা হওয়ার আশংকা করছে অনেকে। সেই সাথে চলছে হোম ডেলিভারিও। অবশ্য যশোর সদর ফাড়ি পুলিশ এব্যাপারে কিছু জানেনা বলে দাবি করেছে।
গত বছর ফেব্রুয়ারি মাসে বিষাক্ত মদ পান করে শহরে অন্তত ১৭ জনের মৃত্যু হয়। মদকান্ডের পর প্রশাসন নড়েচড়ে বসে। মামলাও হয়। গ্রেফতার হয়ে অনেকে জেল খাটে। এসময় বেশকিছুদিন থমকে ছিল মদ ব্যবসা । কিন্তু এরপর কৌশলে ঝালাইপট্টি বাবুবাজার এলাকায় এই সিন্ডিকেট শুরু করে মদের ব্যবসা। বেশ কিছুদিন চলছিল তাদের কর্মকান্ড। কিন্তু পত্রপত্রিকায় বিষয়টি ফাঁস হওয়ায় আইনশৃংখলা বাহিনী তৎপর হয়ে ওঠে। এসময় জাকির সিন্ডিকেটের সদস্য কোরবান আটক হওয়ার পর আবারো কিছুদিন বন্ধ থাকে এই অবৈধ ব্যবসা ও সিন্ডিকেট ছিন্নভিন্ন হয়ে যায়। কিন্তু তারা বসে থাকেনি। সুযোগ খুঁজতে থাকে কিভাবে আবারো ব্যবসা করা যায়। একপর্যায়ে জাকিরের নেতৃত্বে সিন্ডিকেট আবারো ঐক্যবদ্ধ হয়ে ইদানিং নানা কৌশলে নতুনভাবে মদের ব্যবসা শুরু করেছে। তাদের ব্যবসার ধরনও ভিন্ন রকম। প্রথমে বুঝে ওঠার উপায় নেই যে তারা মদের ব্যবসা করছে।
এরমধ্যে সিন্ডিকেট সদস্য পাপ্পু তাড়িখানার গলিতে পেঁয়াজু আলুর চপ বিক্রির আড়ালে বিক্রি করছে মদ। গোপনে বাক্সের মধ্যে পানির বোতলে মদ রেখে সরবরাহ করছে।
আরেক সদস্য সেলিম চায়ের দোকানের আড়ালে করছে মদ বিকিকিনি। ঝালাইপট্টির পতিতালয়ের সামনে রশিদ চায়ের দোকানের ফ্রিজের মধ্যে রেখে অন্যান্য পানীয়ের সাথে বোতলে রেখে মদ বিক্রি করে। আবার একইসাথে অনুমোদক যৌন উত্তেজক পানীয় হর্সপাওয়ার ও ট্যাবলেট জাতীয় বিক্রি করছে।
আরেক সদস্য ফারুক চায়ের দোকানের আড়ালে একই পন্থায় মদ ও অন্যান্য দ্রব্য বিক্রি অব্যাহত রেখেছে।
সিন্ডিকেট সদস্য রাসেল বাবুবাজার পতিতালয়ের গেটের পাশে চায়ের দোকানের আড়ালে মদসহ অবৈধ মালামাল বিক্রির কাজে নিয়োজিত। পাশাপাশি পতিতালয়ে দালালি ব্যবসা চালিয়ে যাচ্ছে। গ্রামগঞ্জ থেকে খদ্দেরদেও ভুলভাল বুঝিয়ে হাতিয়ে নিচ্ছে মোটা অংকের টাকা।
পতিতালয়ের নাইটগার্ডের আড়ালে আনারুল ভ্রাম্যমাণভাবে মদ বিক্রি চালিয়ে যাচ্ছে। তার পতিতালয়ে এক সর্দারণী বউ থাকায় অনকেটা নিরাপদে সেখানে মদ রেখে চাহিদা অনুযায়ী সরবরাহ করে থাকে বলে অভিযোগ রয়েছে।
আরেক সদস্য ছোট মহসীন ও রহমান। তারা মোবাইলের মাধ্যমে খরিদ্দারের সঙ্গে যোগাযোগ করে মদ পৌছে দিচ্ছে। তাদের কোন নির্দ্দিষ্ট বসার স্থান নেই।
সিন্ডিকেটের সদস্য ইলেকট্রিক মিস্ত্রি মনির ভ্যাসপায় করে মদ আনা নেয়ার কাজ করে যাচ্ছে। তার দাবি ‘সে মদ আনা নেয়া করলেও ব্যবসা করে না, পান করে থাকে’।
এই সিন্ডিকেটের পালের গোদা জাকির আছে মহা দাপটে। সদরের ইছালী গ্রামে তার বাড়ি। কিন্তু সারাক্ষণ পড়ে থাকে পতিতালয় এলাকায়। সকালে চোখ মুছতে মুছতে ঝালাইপট্টি ও বাবুবাজার এলাকায় আসে আর সন্ধ্যার পর গ্রামে ফেরে।
খোঁজ নিয়ে জানা গেছে, বাবুবাজার পতিতালয়ের যৌনকর্মী নুপুরের কথিত স্বামী এই জাকির দালারির সাথেও জড়িত। সে নিজেই মদ হোম ডেলিভারি ব্যবস্থা চালু করেছে। তার ব্যবহৃত মোবাইল নম্বরে ফোন করলেই বাংলামদ চাহিদা অনুযায়ি পৌছে যাচ্ছে খদ্দেরের বাড়ি অথবা প্রয়োজনীয় স্থানে। এছাড়াও জাকির প্রতিদিন সন্ধ্যায় তার ব্যবহৃত মোটর সাইকেলে করে বাজারের ব্যাগে মদ নিয়ে ইছালী চলে যায়। তারপর সেখান থেকে ইছালির বিভিন্ন স্পটে মদ বিক্রির জন্য পাঠিয়ে দেয়। এছাড়া তার সদস্যদের নানাভাবে কাজে লাগাচ্ছে জাকির।
সিন্ডিকেট সদস্য জাকির বলেন, এসব ব্যাপারে লেখার দরকার নেই। আমি পরে দেখা করে বিস্তারিত জানাবো।
খুলনা বিভাগে করোনায় কর্মহীনদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ
তথ্য বিবরণী
খুলনা বিভাগের সাতক্ষীরা, যশোর, মাগুরা, মেহেরপুর, ও নড়াইল জেলায় করোনায় কর্মহীন মানুষের মাঝে বুধবার নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। নড়াইল জেলা প্রশাসন একশত ৫০ জন শ্রমিকের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিলো চাল, আলু, ডাল ও তেল। নড়াইলের জেলা প্রশাসক এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন। মাগুরা জেলা প্রশাসনের নিজস্ব বরাদ্দ হতে দুইশত দুস্থ রিক্সা চালকদের সাত কেজি চাল ও এক কেজি করে ডাল বিতরণ করা হয়। এছাড়া জেলা ত্রাণ ও পুনর্বাসন দপ্তর ২১টি পরিবারের প্রত্যেককে পাঁচশত টাকার খাদ্যসামগ্রী প্রদান করে। মেহেরপুর জেরা প্রশাসনের উদ্যোগে এক হাজার উপকারভোগী পরিবারের মাঝে চার লাখ টাকার খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। যশোর জেলায় এ পর্যন্ত অসহায় মানুষের মাঝে ত্রাণ হিসেবে ২৯ হাজার তিনশত ৭৭টি পরিবারের মাঝে এক কোটি ৪৬ লাখ ৮৮ হাজার পাঁচশত টাকার নগদ অর্থ এবং ভিজিএফ কর্মসূচির আওতায় এক লাখ ৫৫ হাজার তিনশত ৯৯টি পরিবারের মাঝে ছয় কোটি ৯৯ লাখ ২৯ হাজার পাঁচশত ৫০ টাকা নগদ অর্থ বিতরণ করা হয়। এছাড়া ৩৩৩ কল এর মাধ্যমে এক হাজার চারশত ২০টি পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়। সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে এ পর্যন্ত ত্রাণ হিসেবে পাঁচ হাজার পাঁচশত পরিবারের মাঝে ২৭ লাখ ৫০ হাজার টাকার ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া ভিজিএফ কর্মসূচির আওতায় তিন হাজার পরিবারের মাঝে ১৫ লাখ টাকার নগদ অর্থ বিতরণ করা হয়। খুলনা বিভাগের অন্যান্য জেলাগুলোতে অনুরূপ খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।
খুলনায় এ পর্যন্ত করোনা ভ্যাকসিন নিয়েছেন এক লাখ এক হাজার আটশত ৪৩ জন
তথ্য বিবরণী
খুলনা জেলায় বুধবার এ পর্যন্ত এক লাখ এক হাজার আটশত ৪৩ জন করোনা ভ্যাকসিন গ্রহণ করেছেন। এর মধ্যে পুরুষ ৬৩ হাজার ৫৫ এবং মহিলা ৩৮ হাজার সাতশত ৮৮ জন। বুধবার মোট তিন হাজার তিনশত ৩১ জন করোনা ভ্যাকসিন নিয়েছেন। এর মধ্যে খুলনা সিটি কর্পোরেশন এলাকায় এক হাজার দুইশত ৩০ জন এবং নয়টি উপজেলায় মোট দুই হাজার একশত এক জন। উপজেলাগুলোর মধ্যে দাকোপ পাঁচশত ২৬ জন, বটিয়াঘাটায় দুইশত জন, দিঘলিয়া ৯৮ জন, ডুমুরিয়া সাতশত ৮০ জন, ফুলতলা ৮০ জন, কয়রা ৬৭ জন, পাইকগাছা একশত ৯০ জন, রূপসা একশত জন এবং তেরখাদায় ৬০ জন টিকা গ্রহণ করেছেন। টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ এক হাজার নয়শত ২৭ এবং মহিলা এক হাজার চারশত চার জন। খুলনা সিভিল সার্জন দপ্তর এক প্রেস বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে।
প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, সম্পদ: তালুকদার আব্দুল খালেক
তথ্য বিবরণী
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা সিটি ইউনিটের উদ্যোগে বুধবার দুপুরে শহিদ হাদিস পার্কে একশত অসহায় প্রতিবন্ধীদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও রেড ক্রিসেন্ট সোসাইটি সিটি ইউনিটের চেয়ারম্যান তালুকদার আব্দুল খালেক। ত্রাণ সামগ্রী বিতরণকালে সিটি মেয়র বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মানুষের পাশে থেকে আত্মমানবতার সেবায় কাজ করে। করোনাভাইরাস সংক্রমণ শুরু থেকেই রেড ক্রিসেন্ট সোসাইটি অসহায় মানুষকে সহযোগিতা করছে। তিনি বলেন, প্রতিবন্ধীরা সমাজের একটি অংশ। তাদের অবহেলার কোন সুযোগ নেই। সরকার প্রতিবন্ধীদের জন্য বিশেষ ভাতা চালু করেছে। প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, সম্পদ।
অনুষ্ঠানে মেয়র একশত প্রতিবন্ধীদের মাঝে মাথাপিছু সাড়ে সাত কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি চিনি, এক কেজি আলু, এক লিটার তেল, সুজি ৫০০ গ্রাম ও এক কেজি লবণ বিতরণ করেন। এসময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা সিটি ইউনিটের কর্মকর্তা মোঃ মঈনুল ইসলাম পলাশ প্রমুখ উপস্থিত ছিলেন।
‘দেশের মানুষ যাতে ভাল থাকে এ লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী সর্বদা কাজ করে চলেছেন’
খবর বিজ্ঞপ্তি
গতকাল বটিয়াঘাটা উপজেলার ডেউয়াতলা গ্রামে মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার পক্ষে রোজাদার মানুষের মাঝে ইফতার বিতরণ করেন খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারনুর রশীদ। ইফতার বিতরণ এর পূর্বে উপস্থিত জন সাধারণের উদ্দ্যেশে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা যতদিন রাষ্ট্রীয় ক্ষমতায় আছে ততদিন এদেশের একটি মানুষও খাদ্যাভাবে জীবণযাপন করবে না। বর্তমান মহামারী করোনা সংক্রমণ প্রতিরোধে মাননীয় প্রধানমন্ত্রীর গৃহীত সঠিক পদক্ষেপের কারণে আমাদের দেশে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় করোনা সংক্রমণের হার অনেক কম রয়েছে। দীর্ঘদিন চলা এই মহামারীতে সরকার দেশের নি¤œবিত্ত- নি¤œমধ্যবিত্ত সহ সকল শ্রেণীর মানুষকে পর্যাপ্ত খাদ্য সরবরাহ করেছে। মানবিক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে আগামী ঈদুল ফিতরের উপহার হিসাবে সাধারণ মানুষের মাঝে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে নগদ অর্থ প্রদান শুরু করেছে। সবকিছু মিলিয়ে দেশের মানুষ যাতে ভাল থাকে, দেশের মানুষের যাতে জীবণযাপনে কোন অসুবিধা না থাকে এ লক্ষ্যেই মাননীয় প্রধানমন্ত্রী সর্বদা কাজ করে চলেছেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বি এম এ সালাম, নিমাই চন্দ্র রায়, যুগ্ম-সাধারণ সম্পাদক সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, মোঃ কামরুজ্জামান জামাল, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. নবকুমার চক্রবর্তী, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মনোরঞ্জন মন্ডল, সদস্য বুলু রায় গাঙ্গুলী, শিউলি সরোয়ার, জামিল খান, জয়ন্তি রাণী সরদার, যুবনেতা সরদার জাকির হোসেন, আওয়ামী লীগ নেতা নারায়ন সরকার, মশিবর রহমান, ওবায়দুল শেখ, খান সাইফুল ইসলাম, মিজানুর রহমান বাবু, চেয়ারম্যান ইসমাইল হোসেন মোল্যা বাবু, সাবেক ছাত্রনেতা সাদিকুর রশীদ অভি, মাহাফুজুর রহমান সোহাগ, বিধান চন্দ্র রায়, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন, রেজাউল ইসলাম রেজা, তালিউর রহমান সানি, এসএম শাহারুজ্জামান শাহারিয়ার, দ্বীপ পান্ডে বিশ্ব, বিকাশ হালদার, ছাত্রনেতা তানভীর রহমান আকাশ, কাজী নাজিব, অভি রায়, চিশতি নাজমুল বাসার, রাকিব মাহমুদ, আবিদ হাসান ফাহিম, মিরাজ তালুকদার, ইসমাইল মৃধা ইমন, তনয় খন্দকার ইয়াছিন, শেখ আশিকুজ্জামান আসিক প্রমুখ।
কয়রা উপজেলা আওয়ামী লীগ নেতার শয্যাপাশে এমপি আক্তারুজ্জামান বাবু
খবর বিজ্ঞপ্তি
শারীরিকভাবে অসুস্থ হয়ে কয়রা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ঢালী আমিরুল ইসলাম বর্তমানে খুলনার বাসায় চিকিৎসাধীন আছেন। বুধবার (৫ মে) সকালে তাকে দেখতে যান খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। এ সময় তিনি তার শয্যাপাশে কিছু সময় অবস্থান করেন ও তার চিকিৎসার খোঁজ খবর নেন এবং আশু সুস্থতা কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাবু, জেলা যুবলীগ নেতা শামীম সরকার, হারুন আর রশীদ, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা এএইচএম কামাল হোসেন, খুলনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ আবু সাঈদ খান, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আতিক, জেলা ছাত্রলীগ নেতা শেখ মোঃ শাকিল, রাজিব সরকার, মোহাইমিনুল ইসলাম মাহিন ও আরাফাত প্রমুখ।
নগরীতে যুবক হত্যায় গ্রেপ্তার ৩, একজনের স্বীকারোক্তি
স্টাফ রিপোর্টার
নগরীর ছোট বয়রা এলাকায় নেওয়াজ মোর্শেদকে (৩৪) কুপিয়ে হত্যার ঘটনায় তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ২৪ ঘন্টা পার হওয়ার আগেই ঘটনার মোটিভ উদ্ধারের পাশাপাশি একজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিয়েছেন ম্যাজিষ্ট্রেট।
বুধবার (৫ মে) সকাল সাড়ে ১০টায় হাফিজনগরে অভিযান চালিয়ে নূর ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপর দুই জনকে দুপুর ২টার দিকে সোনাডাঙ্গা ময়লাপোতা নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে নূর ইসলাম (২৩) হত্যার সঙ্গে জড়িত স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। বুধবার (৫ মে) দুপুরে মহানগর হাকীম তরিকুল ইসলামের আদালতে হত্যাকা-ে নিজে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেন সে। আসামি নূর ইসলাম হাফিজনগর এলাকার রাঙ্গা মিয়ার বস্তির বাসিন্দা বাবু হাওলাদারের ছেলে। অন্যান্যরা হলেন, সোনাডাঙ্গা ময়লাপোতা এলাকার আবুল হোসেনের দুই ছেলে রানা হোসেন (২৫) ও শফিকুল হোসেন (৩২)। জানা গেছে, টাকা পয়সার বিরোধে নগরীর ১নং ছোট বয়রা ক্রস রোডের রুবির দোকানের পাশে সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে সোনাডাঙ্গা থানাধীন ময়লাপোতা এলাকার শেখ শাহজাহানের পুত্র নেওয়াজের মৃত্যু হয়। মঙ্গলবার (৪ মে) রাত আনুমানিক সাড়ে ৮টায় ১০/১২ জনের একটি সন্ত্রাসী দল নেওয়াজ মোর্শেদের ওপর হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দ্বারা নেওয়াজের ঘাড়, হাত ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়িভাবে কুপিয়ে জখম করে ফেলে রেখে যায়। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় মঙ্গলবার রাতেই নিহতের ভাই শামীম পারভেজ বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনকে আসামি করে সোনাডাঙ্গা মডেল থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা এস আই সোবহান মোল্যা বলেন, নুর ইসলাম (২৫) বিজ্ঞ আদালতে ফৌজদারী কার্যবিধি ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে এবং এজাহারনামীয় আসামি মোঃ রানা (২৫) ও শফিকুল হোসেন (৩২) দ্বয়কে আদালতে সোপর্দপূর্বক ০৫ (পাঁচ) দিনের পুলিশ রিমান্ডের আবেদন করা হয়। হত্যায় জড়িত অপরাপর আসামিদের গ্রেপ্তারের জোর প্রচেষ্টাসহ মামলাটি তদন্তাধীন রয়েছে।
সোনাডাঙ্গা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মমতাজুল হক জানান, এ হত্যায় এক আসামি আদালতে স্বীকারোক্তি দিয়েছেন। মোট তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। আরো পাঁচজন আসামি রয়েছে যাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
কচুয়া উপজেলা চেয়ারম্যান মাহফুজুর রহমান আর নেই
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট জেলার কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম মাহফুজুর রহমান আর নেই। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (০৫ মে) বিকেল পৌনে পাঁচটায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি দুই মেয়ে, দুই ছেলে ও তিন স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন রেখে গেছেন।
সন্ধ্যায় মরহুমের স্বজনরা মরদেহ নিয়ে কচুয়ার সাইনবোর্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। বাড়িতে পৌছানোর পরে জানাজার সময় জানানো হবে বলে জানিয়েছেন মরহুমের বড় ছেলে এসএম মেহেদী হাসান বাবু।
এস মাহফুজুর রহমান বেশকিছুদিন ধরে শ্বাসকষ্টসহ নানা সমস্যায় ভুগছিলেন। সব শেষে এপ্রিল মাসের প্রথম দিকে খুলনার সিটি মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখা চিকিৎসাধীন অবস্থায় শারীরিক অবস্থার অবনতি হলে (২ মে) রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এই জনপ্রিয় নেতাকে।
উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম মাহফুজুর রহমান কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। ২০০৯ সালে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে সর্বপ্রথম কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন।
২০১৪ সালেও তিনি একই দলের প্রার্থী হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন। সর্বশেষ ২০১৯ সালের সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনে টানা তৃতীয়বারের মত তিনি কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। যুবক বয়সে বাংলাদেশ বর্ডার গার্ড সদস্য হিসেবে কর্মজীবন শুরু করেন এসএম মাহফুজুর রহমান।
যশোরে টাকা ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনায় মামলা: আটক ২
যশোর অফিস
যশোর সদর উপজেলার বড় শেখহাটি গ্রামের নাজির সর্দারের ছেলে টিপু সর্দারের কাছে ২লাখ টাকা চাঁদাদাবি করে হামলা চালিয়ে নগদ ১লাখ ৭০ হাজার টাকা ও গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়েছে। এ ঘটনায় শ^াশুড়ী সদর উপজেলার ছোট শেখহাটি গ্রামের আবু হানিফের স্ত্রী মোছাঃ সাহিদা সুলতানা বাদি হয়ে মঙ্গলবার দিবাগত গভীর রাতে কোতয়ালি মডেল থানায় ৮ সন্ত্রাসী চাঁদাবাজীর নামসহ তাদের সহযোগী অজ্ঞাতনামা আরো ৩/৪জনের বিরুদ্ধে মামলা করেছেন। মামলায় আসামীরা হচ্ছে, যশোর সদর উপজেলার ছোট শেখহাটি গ্রামের কাশেম মোল্যার ছেলে তরিকুল ইসলাম, শরিফুল ইসলাম, জালাল মোল্যা,জহুরুল ইসলাম,জালাল মোল্যার ছেলে জাফর, ইসলামের ছেলে রাব্বী, মোবারেকের ছেলে মাইমুন, বড় শেখহাটি গ্রামের সরোয়ারের ছেলে রিপনসহ অজ্ঞাতনামা ৩/৪জন। পুলিশ এ ঘটনায় চাঁদাবাজ সন্ত্রাসী জালাল মোল্যা ও রাব্বীকে গ্রেফতার করে বুধবার আদালতে সোপর্দ করেছে।
মামলার বাদি শ^াশুড়ী মোছাঃ সাহিদা সুলতানা মামলায় বলেছেন, তার মেয়ে হুমাইয়ার স্বামী জামাই টিপু সর্দার নিজস্ব এসকোমিটার দ্বারা মাটি টানার ভাড়া খাটানোর কাজ করে জীবিকা নির্বাহ করে। উক্ত আসামীরা সন্ত্রাসী মূলক কর্মকান্ডসহ এলাকায় চাঁদাবাজী ও মাদক ব্যবসা করে বেড়ায়। উক্ত আসামীরা বেশ কিছুদিন পূর্ব হতে জামাই টিপু সর্দারের কাছে ২লাখ টাকা চাঁদা দাবি করে আসছে। জামাই চাঁদার টাকা দিতে রাজী না হওয়ায় আসামীরা টিপু সর্দারের মাটি কাটার ব্যবসা বন্ধসহ জামাইকে খুন করার হুমকী দিয়ে আসছে। গত মঙ্গলবার ৪ মে বেলা সাড়ে ১২ টায় টিপু সর্দার তার বড় শেখহাটি বাড়ির উত্তর পাশের্^ পুকুর পাড়ে অবস্থানকালে উক্ত আসামীসহ তাদের অজ্ঞাতনামা ৩/৪জন সহযোগী হাতে ধরালো গাছি দা,লোহার রড. চাকু ও দেশী অস্ত্রশস্ত্র নিয়ে টিপু সর্দারের পথরোধ করে। পরে চারিদিক থেকে ঘিরে ধরে টিপু সর্দারের কাছে তাদের দাবীকৃত ২লাখ টাকা চাঁদা দাবি করে। টিপু সর্দার চাঁদার টাকা দিতে রাজী না হওয়ায় তরিকুল ইসলামের হুকুমে সকল আসামীরা টিপু সর্দারকে এলোপাতাড়ীভাবে মারপিট শুরু করে। এসময় টিপু সর্দারের পকেটে থাকা ব্যবসায়ীক নগদ ১লাখ ৭০ হাজার টাকা ও গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। টিপু সর্দারের ডাক চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে চাঁদাবাজ সন্ত্রাসীরা হত্যার হুমকী দ্রুত চলে যায়। খবর পেয়ে শ^াশুড়ী ও বাড়ির লোকজন দ্রুত ছুটে যেয়ে টিপু সর্দারকে রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। থানায় অভিযোগ দায়ের করার পর পুলিশ জালাল মোল্যা ও রাব্বীকে গ্রেফতার করে।
বিগত নয় দিনে ভারত থেকে ফিরলো ১৫৮০ জন: করোনা পজেটিভ ১৮
যশোর অফিস
সীমান্ত বন্ধ হলেও গত ৯ দিনে আটকা পড়া একাহাজার ৫৮০ জন বাংলাদেশি দেশে ফিরেছে এবং ভারতে ফিরে গেছে ১৪৭ জন। এই সময়ে ভারতে চিকিৎসা নিতে যাওয়া ১৮ জন বাংলাদেশি করোনা পজিটিভ হয়ে দেশে ফিরেছেন।
বুধবার (৫ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেন বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব। তিনি জানান, বাংলাদেশ সরকার ভারতের করোনার নতুন ভ্যারিয়েন্ট সংক্রমণ রোধে ২৬ এপ্রিল থেকে দুই সপ্তাহের জন্য ভারত ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে।
এতে করে ভারতে আটকা পড়ে কয়েক হাজার বাংলাদেশি পাসপোর্ট যাত্রী। সেসব আটকা পড়া পাসপোর্ট যাত্রীদের নিজ দেশে ফিরতে হলে কলকাতায় নিযুক্ত বাংলাদেশি উপ-হাইকমিশন থেকে এনওসি নিয়ে ও ৭২ ঘণ্টার মধ্যে আরটিপিসিআর ল্যাবের করোনা টেস্টের সনদ নিয়ে দেশে ফেরার নির্দেশনা দেন বাংলাদেশ সরকার। সেই মোতাবেক গত ৯ দিনে একহাজার ৫৮০ জন বাংলাদেশি পাসপোর্ট যাত্রী দেশে ফিরেছেন এবং বাংলাদেশে আটকা পড়া ১৪৭ জন ভারতীয় পাসপোর্ট যাত্রী দেশে ফিরে গেছেন।
তিনি আরও জানান, বেনাপোল ও যশোরের আবাসিক হোটেলের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে জায়গা না থাকায় এখন থেকে খুলনার প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হচ্ছে। যেসব যাত্রী করোনায় আক্রান্ত বা উপসর্গ নিয়ে দেশে ফিরছেন তাদের যশোর ২৫০ শয্যা হাসপাতালে করোনা ইউনিটে পাঠানো হচ্ছে। বাংলাদেশ সরকার ভারতের করোনার নতুন ভ্যারিয়েন্ট সংক্রমণ রোধে ২৬ এপ্রিল থেকে দুই সপ্তাহের জন্য ভারত ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের স্বাস্থ্য বিভাগের মেডিক্যাল অফিসার ডা. আবু তাহের জানান, করোনা সংক্রমণ রোধে বাংলাদেশ সরকার ২৬ এপ্রিল থেকে ১৪ দিন ভারত ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে। তবে যারা ভারতে আটকা পড়েছে শুধু তারাই কলকাতায় নিযুক্ত বাংলাদেশি উপ-হাইকমিশন থেকে এনওসি নিয়ে দেশে ফিরছেন। এছাড়া সেসব পাসপোর্ট যাত্রীরা দেশে ফিরছেন তাদের বাধ্যতামূলক বেনাপোলের সব আবাসিক হোটেল, ঝিকরগাছার গাজিরদরগা এতিমখানায়, যশোরের বিভিন্ন হোটেল এবং খুলনার বিভিন্ন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হচ্ছে।
ভালো নেই ভারত ফেরত যাত্রীরা: নিজ এলাকায় কোয়ারেন্টাইন চান তারা
যশোর অফিস
খুলনার ডুমুরিয়া এলাকার সুমন সরকার ভারত গিয়েছিলেন পায়ের রানের হাড়ের সংযোগস্থলে অস্ত্রোপচার করাতে। চিকিৎসা শেষে দেশে ফেরার আগেই সীমান্ত বন্ধ হয়ে যায়। বিশেষ অনুমতি নিয়ে দেশে ফিরে এখন যশোরের ম্যাগপাই হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন।
ক্রাচে ভর দিয়ে সুমন সরকার জানান, ভারতে চিকিৎসায় প্রায় পাঁচ লাখ টাকা খরচ হয়েছে। চিকিৎসায় সব টাকা শেষ করে দেশে এসে হোটেলে খরচ করার মতো সঙ্গতি নেই। আবার ক্রাচে ভর দিয়ে চলাচল করতে হচ্ছে বলে দুর্ভোগও রয়েছে। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে এসে আর্থিক এবং শারীরিক দু’ভাবেই তিনি বিপর্যস্ত।
ফরিদপুরের চরভদ্রাসন এলাকার বর্ণা আক্তার তার পাঁচ বছরের অটিস্টিক শিশুকে ভারতে গিয়েছিলেন চিকিৎসার জন্য। অটিস্টিক শিশুকে সামলানো কঠিন বিধায় স্বামীসহ পরিবারের ছয় সদস্য গিয়েছিলেন সেখানে। এখন দেশে ফিরে এসে হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন করতে হচ্ছে। ছয় সদস্যের হোটেলে থাকা-খাওয়ার খরচ চালানো নিয়ে তিনি দুুশ্চিন্তায় রয়েছেন।
শুধু সুমন সরকার বা বর্ণা আক্তারই নয়; যশোরে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা ভারতফেরত পাসপোর্টধারী যাত্রীদের দুর্ভোগের চিত্র কমবেশি এমনই। তাই তারা নিজ এলাকায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন করতে চান। প্রশাসন বলছে, করোনাভাইরাসের ভারত ভ্যারিয়েন্ট (ধরন) রুখতে তারা সব ধরনের সতর্কতামূলক পদক্ষেপ নিচ্ছেন।
জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ সূত্র জানিয়েছে, করোনার দ্বিতীয় ঢেউয়ে ভারতে ব্যাপক হারে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ায় গত ২৬ এপ্রিল থেকে সীমান্ত বন্ধ করে দেয়া হয়। ফলে ভারতে আটকা পড়েন বিপুলসংখ্যক বাংলাদেশি পাসপোর্টধারী। তাদের ভারতের পশ্চিমবঙ্গের উপ-হাইকমিশন থেকে বিশেষ অনুমতি নিয়ে দেশে ফিরতে হচ্ছে। দেশে ফেরার পর তাদের থাকতে হচ্ছে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে। প্রথমে বেনাপোলে রাখা হলেও পরে যশোরের ২৯টি হোটেলে এই কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা হয়েছে।
সূত্র আরও জানায়, গত ২৬ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন দেড় হাজারেরও বেশি মানুষ। যশোর ও বেনাপোলের ২৯টি হোটেল ছাড়াও আশপাশের জেলাগুলোতে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য পাঠানো হচ্ছে এই পাসপোর্টযাত্রীদের। কিন্তু শারীরিক নানা অসুস্থতায় ভারতে চিকিৎসা শেষে ফেরা এ মানুষগুলো কোয়ারেন্টাইনে অর্থনৈতিক সংকটসহ নানা দুর্ভোগের মুখে পড়েছেন। পাশাপাশি অসুস্থরা চিকিৎসা সঙ্কটেও রয়েছেন। এজন্য তারা চাচ্ছেন তাদেরকে যশোরে না রেখে নিজ এলাকায় কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা হোক।
চাঁপাইনবাবগঞ্জ সদরের গোলাম জীবন কাদের বিশ্বাস ও তার মা রহিমা বেগম বেনাপোল বন্দর দিয়ে দেশে ফিরেছেন ২৮ এপ্রিল। নিয়ম অনুযায়ী তাদের হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে। কিডনি রোগী কাদের বিশ্বাসের খাবারের ক্ষেত্রে চিকিৎসকরা বিধিনিষেধ দিয়েছেন। সয়াবিন তেলের কোনো খাবার তিনি খেতে পারবেন না। আর তার মা রহিমা বেগম হার্টের রোগী হওয়ায় তারও চিকিৎসকের সংস্পর্শে থাকা দরকার। কিন্তু কোয়ারেন্টাইনে এসে এসবের কিছুই হচ্ছে না।
এদিকে, হোটেলে কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের সেবা দিতে গিয়ে আতঙ্কে রয়েছেন আবাসিক হোটেলের কর্মীরাও। যশোর ম্যাগপাই হোটেলের ব্যবস্থাপক আশিকুজ্জামান জানালেন, তাদের হোটেলে ২৭ জন কোয়ারেন্টাইনে আছেন। ভারতফেরত এই ব্যক্তিদের তারা শুধু মাস্ক পরেই সেবা দিয়ে যাচ্ছেন। তাদের অন্য কোনো স্বাস্থ্যসুরক্ষা ব্যবস্থা নেই।
নাম প্রকাশে অনিচ্ছুক হোটেলের একজন কর্মকর্তা জানালেন, করোনা বিধিনিষেধ-লকডাউনের কারণে এমনিতেই হোটেল ব্যবসা বন্ধ হয়ে আছে। এর ওপর হোটেলে কোয়ারেন্টাইনের জন্য ভারতফেরতদের রাখায় সাধারণ মানুষ আর হোটেলমুখো হচ্ছেন না।
যশোরের সিভিল সার্জন শেখ আবু শাহীন বলেন, ২৬ এপ্রিলের পর ভারত থেকে যারা বাংলাদেশে প্রবেশ করছেন তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন বাধ্যতামূলক। এদের মধ্যে যারা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত তাদেরকে হাসপাতালে রেফার করা হচ্ছে। বাকিরা হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছেন। এছাড়া এপ্রিল মাসে বেনাপোল দিয়ে ৩৫ জন করোনা রোগী দেশে ফিরেছেন। তাদের সবাইকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যশোরের জেলা প্রশাসক ও জেলা করোনা প্রতিরোধ কমিটির আহ্বায়ক মো. তমিজুল ইসলাম খান জানিয়েছেন, করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট সংক্রমণ রোধে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন নিশ্চিত করতে কঠোর নির্দেশনা রয়েছে। পাশাপাশি তারা কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের সুযোগ-সুবিধার বিষয়টিও দেখছেন।
তিনি আরও বলেন, যেসব স্থানে ভারতফেরত যাত্রীদের রাখা হয়েছে সেসব স্থানে নিরাপত্তার জন্য পুলিশ ও আনসার মোতায়েন করা হয়েছে। তাদের খাওয়া-দাওয়ার ব্যবস্থা আছে। আমাদের মেডিকেল টিম সেখানে যাচ্ছে এবং তাদের খোঁজ খবর নিচ্ছে। ১৪ দিন অবস্থানের পর করোনা নেগেটিভ সনদপ্রাপ্তি সাপেক্ষে এসব যাত্রীদের নিজ বাড়ির উদ্দেশে যেতে দেয়া হবে।
‘ভারত থেকে যে সংখ্যক পাসপোর্টযাত্রী ফেরত আসার কথা ছিল তার চেয়ে বেশি যাত্রী ফেরত আসায় জেলার কোয়ারেন্টাইন কেন্দ্রগুলো পরিপূর্ণ হয়ে যাচ্ছে। এ অবস্থায় ফেরত আসা যাত্রীদের খুলনা, সাতক্ষীরা, ঝিনাইদহ ও নড়াইলে পাঠানো হচ্ছে।’
তিনি আরও উল্লেখ করেন, আমাদের এখানে স্থলবন্দর আছে। এখান থেকে ভারতে লোকজন যাওয়া-আসা করে। কাজেই এই এলাকাটা, বিশেষ করে ভারতের সেই ভ্যারিয়েন্ট প্রবেশ রুখতে প্রশাসন সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে।
শার্শায় ফেসবুকে লাইভে এসে প্রবাসীর আত্মহত্যা মামলায় স্ত্রী সহ পাঁচ জনের বিরুদ্ধে চার্জশিট
যশোর অফিস
যশোরের শার্শায় ফেসবুক লাইভে এসে স্ত্রীকে দোষারোপ করে বিষপানে প্রবাসীর আত্মহত্যার ঘটনায় দায়েরকরা মামলায় স্ত্রী সহ ছয়জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ।
নিহত রফিকুল ইসলাম শার্শা উপজেলার নাভারন কাজিরবেড় গ্রামের দিদার আলীর ছেলে। অভিযুক্তরা হলেন, নিহতের স্ত্রী ও কাজীরবেড় গ্রামের মৃত নজরুল ইসলামের মেয়ে মনিরা ইয়াসমিন, মনিরার মা আয়শা খাতুন, শার্শা যাদবপুর গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী রিনা খাতুন, ঝিকরগাছা উপজেলার মাটশিয়া গ্রামের আব্দুস সাত্তার মল্লিকের ছেলে সাইদুর রহমান, শার্শা গাতীপাড়া গ্রামের সাহেব আলীর ছেলে সাইদুল ও একই গ্রামের হাতেমআলীর ছেলে আব্দুল হক। আত্মহত্যা প্ররোচনায় অভিযোগে ওই ছয়জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমাদের মামলার তদন্ত কর্মকর্তা র্শাশা থানার এসআই মেহেদি হাসান। একই সাথে এ মামলার অভিযোগের সাথে সম্পৃক্ততা না থাকায় শার্শা থানার চটকাপোতা গ্রামের মৃত কাউসার আলীর ছেলে হাবিবুর রহমানকে এ মামলা থেকে অব্যহতির আবেদন জানানো হয়।
মামলার অভিযোগে জানাযায়, নিহত রফিকুল ইসলাম মালেশিয়া থাকতেন। ঘটনার ১৩দিন আগে তিনি দেশে ফেরেন। বিদেশে থাকা সময় পাঠানো ১৪ লাখ যশোর শহরে শংকরপুরে ভাড়াবাড়িতে অবস্থান নেয় স্ত্রী মনিরা। দেশে এসে জানতে পারেন স্ত্রী ও মেয়েকে শার্শায় নিয়ে যাওয়ার জন্য যশোর শংকরপুরে যান। যেয়ে ন্ত্রী ও মেয়েকে বাড়িতে আনার জন্য অনুরোধ করেন। কিন্তু স্ত্রী মনিরা সহ অন্য আসামিরা রফিকুলকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও মরে যেতে বলে। এবং টাকা আসবাবপত্র ফেরত দিবেনা ও সংসার করবেনা বলে জানায়।
বিদেশ থেকে পাঠানো টাকা, স্ত্রী এবং মেয়েকে কাছে না পাওয়ার কারণে আত্মহত্যা করেছে রকিকুল। বিদেশ থেকে পাঠানো টাকা ও বাড়ির দামি মালপত্র নিয়ে পালিয়ে যায় স্ত্রী মনিরা। পরে রফিকুল স্থানীয় চেয়ারম্যানকে নিয়ে থানায় গিয়ে স্ত্রীকে অনুরোধ করলেও মনিরা বাড়িতে ফিরে আসেনি। স্ত্রী সন্তানকে না পাওয়ার ক্ষোভে অভিমানে বাড়িতে এসে ফেসবুক লাইভে আসে রফিকুল কয়েকজনকে দায়ী করে তাদের নাম স্ট্যাম্পে লিখে বিষ পান করে। ২০২০ সালের ১৬ সেপ্টেম্বর তিনি বিষপান করেন। পরের দিন যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এঘটনায় নিহতের পিতা দিদার হোসেন বাদী হয়ে শার্শা থানায় মামলা করেন। এ মামলায় স্ত্রী সহ ছয়জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমাদেয় পুলিশ।
খালিশপুরে সেফ দ্যা ফিউচার ফাউন্ডেশনের ইফতার বিতরণ
খবর বিজ্ঞপ্তি
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে খুলনা মহানগর শাখার নিদের্শনায় সেফ দ্যা ফিউচার ফাউন্ডেশন খালিশপুর থানা শাখার উদ্যোগে ৫ মে বুধবার বিকাল সাড়ে পাঁচটায় খালিশপুরস্থ সাগর পার্টি সেন্টার প্রাঙ্গণে রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়। সংগঠনের খালিশপুর থানা শাখার সভাপতি এস এম নূর হাসান জনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামাল হোসেন ব্যাপারীর পরিচালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেফ দ্যা ফিউচার ফাউন্ডেশন খুলনা মহানগর শাখার সভাপতি রোটাঃ ইঞ্জিনিয়ার ইমদাদুল ইসলাম,বিশেষ অতিথি ছিলেন মহানগর শাখার সাধারণ সম্পাদক তৌহিদা পারভীন রুমু, ১০নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক ইমরুল ইসলাম,সেফ দ্যা ফিউচার ফাউন্ডেশন খুলনা মহানগর শাখার সিনিয়র সহ সভাপতি শেখ আল রুবেল, সহ-সভাপতি নাজমুল হাসান, দপ্তর সম্পাদক শহীদুল ইসলাম শাওন,অর্থ সম্পাদক ফকরুল হাসান,লবণচরা থানা শাখার সভাপতি নূরে আলম সিদ্দিকী লিটন,খালিশপুর থানা শাখার সিনিয়র সহ সভাপতি হাসানুর রহমান তানজির, সহ সভাপতি রামিজ রেজা, যুগ্ম সম্পাদক এম এম মাসুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম রাজিব, দপ্তর সম্পাদক বেল্লাল হোসেন সজল, আলো সম্পাদক রবিউল হোসেন খান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ রেজওয়ানুল কবির শিবলু, পরিবেশ সম্পাদক সাজিদ হোসেন, নির্বাহী সদস্য মোহাম্মদ মিলন, হুমায়ুন কবীর বাদল, সামিউল ইসলাম প্রমূখ।
এক জেলায় দুই হাত কাটা লাশ, আরেক জেলায় মাথা
অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগর উপজেলার ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা (৪৫) এক ব্যক্তির মাথা ও দুই হাত কাটা লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যার পর নওয়াপাড়া নৌ পুলিশ বাহিনীর সদস্যরা ওই লাশ উদ্ধার করে যশোর মর্গে পাঠিয়েছে। এদিকে খুলনায় একটি মাথা উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে নওয়াপাড়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. আসাদুজ্জামান জানান, মাথা ও দুই হাত কাটা অজ্ঞাত এক পুরুষ ব্যক্তির লাশ ভৈরবনদে ভাসতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ ওই লাশ ভৈরব নদের ধূলগ্রাম খেয়াঘাট এলাকা থেকে উদ্ধার করা হয়। পরে ভৈরব নদের দেয়াপাড়া এলাকা থেকে মৃত ওই ব্যক্তির বাম হাতটি পাওয়া যায়।
তিনি আরও জানান, শোনা গেছে, খুলনা মেট্রোপলিটন পুলিশ একটি মাথা ভৈরব নদের রূপসা এলাকা থেকে উদ্ধার করেছে। তবে মাথাটি এই লাশের কিনা? তা এখনও জানা যায়নি। ধারণা করা হচ্ছে কে বা কারা অজ্ঞাতনামা ওই ব্যক্তির গলা ও দুই হাত কেটে তার লাশ ভৈরব নদে ফেলে দেয়।
লাশের ময়নাতদন্তের পর বিষয়টি নিশ্চিত হয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের কোনো পরিচয় মেলেনি। অভয়নগর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
নাশকতার জন্য গোপন বৈঠক, জামায়াত নেতাসহ আটক ৫
নড়াইল প্রতিনিধি
নাশকতার জন্য গোপন বৈঠকের গোপন খবর পেয়ে নড়াইলের নড়াগাতী থানা পুলিশ উপজেলার টোনা গ্রামে অভিযান চালিয়ে কলেজ অধ্যক্ষ ও জামায়াত নেতা এম এইচ বাহাউদ্দিনসহ (৬০) ৪ জামায়াত নেতাকর্মীকে আটক করেছে। তাদের কাছ থেকে নগদ অর্থসহ জিহাদী বই ও ল্যাপটপসহ বিভিন্ন কাগজপত্র উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে টোনা গ্রামে বাহাউদ্দিনের বাড়িতে গোপন বৈঠক করার সময় তাদেরকে আটক করা হয়। আটককৃত জামায়াত নেতা বাহাউদ্দিন উপজেলার বড়দিয়া মুন্সি মানিক মিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও টোনা গ্রামের মৃত সাখাওয়াত হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, জামাত নেতা বাহাউদ্দিনের বাড়িতে নাশকতা সৃষ্টিসহ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও সরকারের ভাবমূর্তি নষ্টসহ দেশে অস্থিতিশীল এবং নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে গোপন বৈঠকে মিলিত হয়েছে জামাত ও শিবিরের নেতাকর্মীরা। ওই সংবাদের ভিত্তিতে নড়াগাতি থানার ওসির নেতৃত্বে একদল পুলিশ মঙ্গলবার দুপুর ১টার দিকে এম এইচ বাহাউদ্দিনের বাড়িতে অভিযান চালায়।
সেখান থেকে বাহাউদ্দিনসহ খাশিয়াল গ্রামের আ. মালেক হোসেনের ছেলে ও নড়াগাতী থানা জামায়াত ইসলামীর আমীর মো.আলমগীর হোসেন (৪৮) লোহাগড়া উপজেলার সুজাপুর গ্রামের মৃত আ. সালামের ছেলে ও জেলা জামায়াত ইসলামী রোকন আবুল বাসার (৪২), টোনা গ্রামের মাওলানা মাওদুদুল হকের ছেলে নিয়ামতউল্লাহ (১৯) ফাউজুল্লাকে (২৩) আটক করে। ঘটনাস্থল থেকে পুলিশ ১৩ হাজার ৮০০ টাকা, জিহাদী বই, সদস্য ও কর্মী রিপোর্ট বই, চাঁদা আদায়ের রশিদ, সংগঠনের মাসিক রিপোর্ট ও দুইটি কম্পিউটার জব্দ করে।
উপজেলার নড়াগাতী থানার ওসি রোকসানা খাতুন বলেন, জামায়াত নেতা বাহাউদ্দিনের নেতৃত্বে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক গোপন বৈঠক চলাকালে তাদেরকে আটক করা হয়েছে। নগদ টাকা ও জিহাদী বইসহ বিভিন্ন ধরনের মালামাল উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে মামলা দায়ের করা হবে।
গৃহবধূকে অপহরণের পর ধর্ষণ, যুবককে গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
খুলনায় গৃহবধূকে (২০) অপহরণের পর ধর্ষণের দায়ে শাওন গাজী (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ মে) রাতে নগরীর দৌলতপুর থানার মধ্যডাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শাওন গাজী দৌলতপুরের মধ্যডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশের এলাকার বাসিন্দা আরিফ গাজীর ছেলে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূর স্বামী দৌলতপুর থানায় মামলা করেছেন। পুলিশ জানায়, গত ৩০ এপ্রিল রাত ৮টায় ওই গৃহবধূ বয়রায় খালার বাড়ি যাওয়ার জন্য মাহেন্দ্রযোগে রওনা দিয়েছিলেন। পথিমধ্যে শাওন গাজী তাকে অপহরণ করে নিজ বাড়ির একটি কক্ষে আটকে রাখেন এবং একাধিকবার ধর্ষণ করেন। পরে গৃহবধূর স্বামীর কাছে মুক্তিপণের জন্য ৫০ হাজার টাকা দাবি করেন শাওন। মঙ্গলবার তার স্বামী পুলিশকে জানালে রাতেই তাকে উদ্ধার করে। পরে রাত ১টার দিকে গৃহবধূর স্বামী বাদী হয়ে থানায় মামলা করেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আল মামুন বলেন, অভিযুক্ত যুবক শাওন গাজীকে গ্রেপ্তার করে বুধবার (৫ মে) আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে স্বাস্থ্য রীক্ষার জন্য পাঠানো হয়েছে।
১৬ নং ওয়ার্ড বিএনপির ঈদ সামগ্রী বিতরণ
খবর বিজ্ঞপ্তি
১৬ নং ওয়র্ড বিএনপির সভাপতি শেখ জামিরুল ইসলাম জামিলের সার্বিক সহয়োগিতায় বুধবার ( ৫ মে) রায়েরমহল বড়মসজিদের সামনে ওয়ার্ডের সুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সভাপতি সাবেত সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু।
এসময় উপস্থিত ছিলেন সোনাডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মুরাদ, সাদিকুর রহমান সবুজ, শেখ জাফিরুল ইসলাম জাফির, মোস্তফা কামাল, তরিকুল আলম তুষার, আমির হোসেন বাচ্চু, পারভেজ মোড়ল, আব্দুল গফ্ফার, মো. হানিফ, হাফিজুর রহমান টুটুল, আখিরুল ইসলাম, ফারুক খান, হারুন মোল্লা, শরিফুল ইসলাম বাদল, হাসান মোল্লা, নাভিল মোল্লা, তরিকুল ইসলাম প্রমূখ।
স্বাধীন বাংলা একাডেমি’র উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
বুধবার রমজান বুধবার স্বাধীন বাংলা একাডেমির উদ্যোগে নবপল্লী কমিউনিটি সেন্টারে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি শেখ আব্দুর রহিমের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.ডি. এ বাবুল রানা। বিশেষ অতিথি ছিলেন সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সহ-সভাপতি এস. এম. রাজুল হাসান রাজু ও ১৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ জাহিদুল হক। সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাড. মেহেদী ইনসারের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেনÑখুলনা মহানগর আওয়ামী লীগের সদস্য এস. এম. আকিল উদ্দিন, শেখ আব্দুর রশীদ, মোঃ আব্বাস উদ্দিন, মোঃ আকিকুর রহমান লাবু, মোঃ মাকসুদুল হক বাবু, মোঃ হাসিব, মোঃ সামছুল হক, মোঃ মাসুদ গাজী, মধু আক্তার মারিয়া, মোঃ খলিলুর রহমান, কাকলি আক্তার কথা, শেখ মাসুদুল হাসান রাহাদ, মোঃ আকাশ প্রমুখ। দোয়া পরিচালনা করেন হাফেজ মোঃ জাহাঙ্গীর।
মহেশপুরে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্থ ৭ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও নগত টাকা বিতরণ
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের খোদাবন্দেপাড়ায় আগুনে পুড়ে ক্ষতিগ্রস্থ সাত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও নগত টাকা বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ¦ শফিকুল আজম খান চঞ্চল। গতকাল গতকাল বুধবার দুপুরে সংসদ সদস্য আলহাজ¦ শফিকুল আজম খান চঞ্চল প্রতিটি পরিবারের হাতে খাদ্য সামগ্রী,শাড়ী,লুঙ্গী ও নগদ টাকা তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম,সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, নেপা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সামছুল আলম মৃধা,উপজেলা কৃষকলীগের যুগ্ন আহবায়ক আব্বাস উদ্দীন, উপজেলা স্বাচ্ছাসেবকলীগ নেতা আশরাফুল ইসলাম দোলনসহ স্থানীয় নেতৃ বৃন্দ।
উল্লেখ্য গত সোমবার (১৯ এপ্রিল) বিকালে মহেশপুরের নেপা ইউনিয়নের খোদাবন্দে পাড়ার মকলেস,মোজান্মেল,শরিফ,আরিফুল,আলী আরশাফ,ইসমাইলসহ ৭টি পরিবারের ৭টি বসত ঘর,৪টি গরুর গোয়ালসহ ১টি ইজিবাইক আগুনে পুড়ে ছায় হয়ে যায়।
মহেশপুরে করোনাকালেও স্বাস্থ্য বিধির বালাই নেই
শামীম খান মহেশপুর
ঝিনাইদহের মহেশপুরে ব্যাংক থেকে হাসপাতাল, শপিং মল থেকে মার্কেট কোথাও নেই কোন স্বাস্থ্য বিধির বালই। মানা হচ্ছে না শারীরিক দুরত্ব, মহামারী করোনাকে তোয়াক্কা করে সব জায়গাতেই উপচে পড়া ভীর দেখা যাচ্ছে। কোথাও মানা হচ্ছে না কোন সরকারী নির্দেশনা। ঈদকে সামনে রেখে শপিং মল ও মার্কেট গুলোতে ক্রেতারা হুমড়ি খেয়ে পড়ার মতো অবস্তা। তাদের মাঝে নেই কোন স্বাস্থ্য বিধির বালাই। এদিকে প্রশাসনেরও নেই কোন নজর দারি। যার কারনে হরহামেসে মানুষ চলাফেরা করছে। স্বাস্থ্য বিধি ও শারীরিক দুরত্ব না মেনে চলাফেরা করলে মহেশপুরেও মহামারী করোনা ভাইরাসের প্রকপ দেখা দিতে পারে এমনটিই বলছেন অনেকে।
স্বাস্থ্য বিধি ও শারীরিক দুরত্ব মেনে চলতে পৌর কতৃীপক্ষের প্রচার-প্রচারণা অব্যাহত থাকলেও কে শোনে কার কথা। জনসাধারনের মাঝে যেন করোনা ভাইরাসের কোন ভয়ভীতি নেই। মহেশপুর শহর ঘুরে দেখা যায়, মনেরেখো শপিং মল,ইত্যাদি গার্মেন্টস, ভাই ভাই বস্ত্রবিতান ,হাবিব বস্ত্রবিতান, শাড়ী হাউজ,লিবাটি সুজ,আরিফ সুজ,আলতাপ স্টোর,শফিক স্টোর,পলাশ গার্মেন্টস,মোজাম্মেল টাওয়ার মার্কেট,জুয়েলারী ,কসমেটিকের দোকানসহ নিত্য প্রয়োজনীয় দোকান গুলোতে ক্রেতা-বিক্রেতারা স্বাস্থ্য বিধি ও শারীারক দুরত্ব বজায় না রেখে বিকি কিনিতে ব্যস্ত।
মনেরেখো শপিং মলে ঈদের কেনা কাটা করতে আসা এক ক্রেতাকে স্বাস্থ্য বিধি ও শারীরিক দুরত্ব মেনে চলার বিষয়ে বললে তিনি বলেন করোনা আমাদের হবে না। করোনা হয় বড় লোকদের যারা এসি ঘরে থাকে। আরেক জন বলেন কেনা কাটা করতে আসা কেউ তো স্বাস্থ্য বিধি মেনে চলছে না।
পায়ে পায়ে সুজ এর একজন কর্মচারী বলেন, প্রথম দিকে আমরা স্বাস্থ্য বিধি মেনে ক্রেতাদের কাছে মাল বিক্রি করতাম। কিন্তু ক্রেতারা কেউ তা মানে না এমনকি আর কোন দোকানেও তা মানা হচ্ছে না। তিনি আরও বলেন ঈদকে সামনে রেখে ক্রেতাদের ভিড় একটু বেশি হওয়ায় স্বাস্থ্য বিধি মানা সম্ভব হচ্ছে না কারো।
মহেশপুর উপজেলা আবাসিক মেডিকেল অফিসার্স ডাঃ আকবার নেওয়াজ মাহমুদ বলেন, সাধারণ মানুষ যদি এভাবে স্বাস্থ্য বিধি ও শারীরিক দুরত্ব বজায় না রেখে চলাফেরা করে। তাহলে করোনা ভাইরাস মহামারী রুপ ধারন করতে পারে। কারন কার শরীরে করোনা ভাইরাসের জীবানু রয়েছে তা বলা অসম্ভব। সে কারনে সকলকে স্বাস্থ্য বিধি মেনে ও শারীরিক দুরত্ব বজায় রেখে চলাচল করতে হবে।
এ বিষয়ে মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাশ্বাতী শীলের কাছে জানতে চেয়ে তার মোবাইল নাম্বারে একাধিক বার ফোন করলেও রিসিফ হয়নি।
প্রেসক্লাব ফকিরহাটের সাথে নবনিযুক্ত ইউএনও মতবিনিময়
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার সানজিদা বেগম এর সাথে প্রেসক্লাব ফকিরহাট এর নের্তৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় সভা বুধবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব ফকিরহাট এর সভাপতি শেখ শিহাব উদ্দিন রুবেল, সাধারণ সম্পাদক এমএমসি মেহেদী হাসান, সহ-সভাপতি শেখ খাবির হোসেন, সাংগঠনিক সম্পাদক শেখ মাসুম বিল্লাহ, দপ্তর সম্পাদক মোঃ সাগর মল্লিক, প্রচার সম্পাদক মোঃ হাবিবুর রহমান, অর্থ বিষয়ক সম্পাদক মেহেদী হাসান নয়ন, সদস্য জায়েদ হুসাইন, রাজু আহম্মেদ, বাপ্পা দত্ত, বাধন, জুবায়ের ও নাঈমুল ইসলাম প্রমূখ। সদ্য যোগদানকৃত ইউএনও তাঁর বক্তৃতায় বলেন মডেল ফকিরহাট উপজেলা গঠনের জন্য তিনি সকল সংবাদকর্মিদের সার্বিক সহযোগীতা কামনা করেন।
দেবহাটায় করোনাক্রান্ত ক্ষতিগ্রস্থদের মধ্যে প্রধানমন্ত্রীর সহায়তা বিতরন
কে এম রেজাউল করিম দেবহাটা
দেবহাটায় করোনা আক্রান্ত ক্ষতিগ্রস্থদের মধ্যে প্রধানমন্ত্রীর সহায়তা বিতরন করা হয়েছে। বুধবার (৫ মে, ২০২১) বেলা সাড়ে ১২ টার সময় উপজেলা পরিষদের সামনে ইউএনও অফিস প্রাঙ্গনে উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ মুজিবর রহমান ও দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার উপজেলার বিভিন্ন এলাকায় করোনা আক্রান্ত ক্ষতিগ্র্স্থদের মধ্যে প্রধানমন্ত্রীর দেয়া নগদ অর্থ সহায়তা প্রদান করেন। এসময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম, নওয়াপাড়া ইউপির প্যানেল চেয়ারম্যান আবুল কাশেম প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলার মোট ৩০ জন করোনা আক্রান্ত ক্ষতিগ্রস্থ অস্বচ্ছল পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া প্রতিটি পরিবারকে ৩৫০০ টাকা করে চেক প্রদান করা হয়েছে। এসময় উপজেলা চেয়ারম্যান ও ইউএনও বলেন, করোনা ঝুকি মোকাবেলায় সরকার বিভিন্ন গুরুত্বপূর্ন সিদ্ধান্ত গ্রহন ও বাস্তবায়ন করে চলেছে। করোন থেকে রক্ষা পেতে নিজেদের সচেতনতার কোন বিকল্প নেই জানিয়ে তারা সকলকে সরকারের নির্দেশনা মেনে চলার আহবান জানান। সাধারন মানুষের কল্যানে সরকার কাজ করছে। মানুষের অধিকার রক্ষা ও এলাকার উন্নয়নে সরকারের সকল উন্নয়ন কর্মকান্ডে সকলকে একযোগে কাজ করার জন্য উপজেলা চেয়ারম্যান ও ইউএনও আহবান জানান।
ফকিরহাটে পুলিশ কর্মকর্তার কাছ থেকে টাকা চুরি
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার নিকট থেকে অভিনব কায়দায় ৭০হাজার টাকা চুরির ঘটনা ঘটেছে। খবর পেয়ে মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে সিন্ডিকেটের সদস্যদের শনাক্ত করার চেষ্টা করছেন। জানা গেছে, উপজেলার বাহিরদিয়া-মানসা ইউনিয়নের বাহিরদিয়া গ্রামের হাফিজুর রহমান নামের এক অবসরপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) তিনি বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ফকিরহাটের আট্টাকী (কাঠালতলা মোড় নাম স্থান) অবস্থিত সোনালী ব্যাংক লিমিটেড থেকে ৭০হাজার টাকা উত্তোলন করেন। এরপর দোতালা থেকে নীচে এসে তার টাকার ব্যগটি মটরসাইকেলে রাখেন। ঠিক সেই মুহুর্তে অজ্ঞাত এক ব্যক্তি আকস্মিক তাকে ধাক্কা দিলে সে পড়ে যায়। এই সুযোগে ব্যাগ থেকে ৭০হাজার টাকা নিয়ে সটকে পড়ে চোর চক্র। কিছুক্ষন পর তিনি দেখতে পান তার ব্যাগে টাকা নেই। বিষয়টি তাৎক্ষনিক পুলিশকে অবহিত করা হয়। এ ব্যাপারে অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ মো: খায়রুল আনাম ঘটনার সত্যতা স্বীকার করে বলে, বিষয়টির তদন্ত চলছে।
ফকিরহাটে প্রবীণ কৃষকলীগ নেতা মোসারেফ আর নেই
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে প্রবীণ কৃষকলীগ নেতা সকলের প্রিয় মুখ মোশারেফ হোসেন মোহন (৭২) মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ২টার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাহী রাজিউন)। তিনি উপজেলা পরিষদের অফিস সহায়ক খান রাসেলের পিতা। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩পুত্র ও ২কন্যা সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সূত্র জানা গেছে মরহুম মোশারেফ হোসেন মোহন দীর্ঘদিন অসুস্থ ছিলেন। বুধবার দুপুরে আট্টাকা জামে মসজিদ প্রাঙ্গনে তার নামাজে জানাযা শেষে আট্টাকায় পারিবারিক কবর স্থানে দাফন কার্যাদী সম্পন্ন হয়। এদিকে তার মৃত্যুর খবর পেয়ে মরহুমের বাড়ীতে ছুটে যান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ ও সাধারন সম্পাদক শিরিনা আক্তার সহ অন্যান্যরা। এসময় নেতৃবৃন্দ গভীর শোক ও শোকার্থ পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
মোড়েলগঞ্জে ধান ক্রয় শুরু
মোড়েলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাটের মোড়েলগঞ্জে সরকারিভাবে ২৭ টাকা কেজি দরে বোরো ধান ক্রয় শুরু হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলা চেয়ারম্যান অ্যাড.শাহ-ই-আলম বাচ্চু আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচীর উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন।
আভ্যান্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযান-২০২১ উপলক্ষ্যে উপজেলা খাদ্য গুদাম চত্বরে ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ এ প্রতিপাদ্য বিষয়ের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ধান বিক্রয়ের জন্য নির্ধারিত চাষী ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা অংশ গ্রহন করেন। সভায় অন্যান্যের মধ্যে আলোচনা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, উপজেলা কৃষি কর্মকর্তা সিফাত আল মারুফ ও খাদ্য কর্মকর্তা মনোতোষ কুমার মজুমদার।
মোড়েলগঞ্জে এ বছরে সরকার নির্ধারিত ২৭ টাকা কেজি দরে ৮ শ’ ২ মেট্রিক টন বেরো ধান সংগ্রহ করা হবে বলে খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানিয়েছেন।
মোড়েলগঞ্জে সুবিধাভোগী জেলের তালিকা বৃদ্ধির দাবি,চাল পাচ্ছেন ৩হাজার পরিবার
স্টাফ রিপোর্টার মোড়েলগঞ্জ
বাগেরহাটের মোড়েলগঞ্জে নিবন্ধনকৃত কার্ডধারী সুবিধাভোগী জেলেদের তালিকা বৃদ্ধির দাবি। ৩ হাজার পরিবার পাচ্ছেন ভিজিএফ চাল। সর্বত্রই চলছে বিতরণ।
বুধবার সকালে নিশানবাড়িয়ায় ১৭৫ ও খাউলিয়া ইউনিয়নে ৪২৫ জেলে পরিবারের মাঝে দুই মাসের জনপ্রতি ৮০ কেজি করে ভিজিএফ চাল আনুষ্ঠানিকভাবে বিতরণ করেন নিশানবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু, খাউলিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মো. আলমঙ্গীর হোসেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সচিব দেবাশিষ মল্লিক, শেখ সরিফুদৌল্লা, সংশ্লিষ্ট ট্যাগ অফিসারের প্রতিনিধি শিক্ষক আলমঙ্গীর হোসেন শিকদার, মাহফুজুর রহমান, ইউনিয়ন মৎস্যজীবী সমিতির সভাপতি ইউপি সদস্য আনোয়ার হোসেন, লুৎফর রহমান, বাকির হোসেন লুৎফর, মো. মিলন শেখ, নাসির উদ্দিন, মো. কামরুজ্জামান, মিলন মীর, মহিদুল ইসলাম, আব্দুল মালেক, শাহানাজ বেগম, পারভীন বেগম প্রমুখ।
এ সময় সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মো. আলমঙ্গীর হোসেন বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পরিকল্পনা অনুযায়ী সামাজিক বেষ্টনি প্রকল্পের আওতায় খাদ্য সহায়তা পাচ্ছেন জেলে পরিবার। প্রাণঘাতি করোনা মুর্হুতে এ চাল পেয়ে মৎস্যজীবী পরিবার অনেক খুশি। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা-এর জন্য দোয়া করেন। এদিকে স্থানীয় জেলেরা দাবি করছেন এ উপজেলায় নিবন্ধিত জেলে রয়েছে প্রায় ৯ হাজার। জাটকা আহরণ থেকে বিরত থাকা সুবিধাভোগী জেলের সংখ্যা প্রায় ৩ হাজার ও মা ইলিশ আহরণ থেকে বিরত থাকা ৬৫দিন সুবিধাভোগী ৩ হাজার। নিবন্ধনকৃত সকল জেলেদের সুবিধার আওতায় এনে তালিকা বৃদ্ধির জন্য প্রধানমন্ত্রীর প্রতি জোর দাবি জানান তারা।
এ বিষয়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায় বলেন, এক সপ্তাহ ধরে এ উপজেলার ১৬টি ইউনিয়নে ২ হাজার ৮৬৪ জন মৎস্যজীবী সুবিধাভোগীদের মাঝে ১১৪. ৫শ’ ৬০ মেট্রিকটন ভিজিএফ চাল বিতরণ অব্যাহত রয়েছে। তবে তালিকা বৃদ্ধির ক্ষেত্রে ইতোমধ্যে যারা মৃত্যুবরণ ও এ পেশার নতুন এসেছে তাদেরকে সঠিক যাচাই-বছাই করে তালিকা নিরুপন করার পরিকল্পনা রয়েছে।
কেশবপুরে কৃষক সমিতির ১০ দফা দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান
আলমগীর হোসেন, কেশবপুর প্রতিনিধি,
চলতি ইরি-বোরো মৌসুমে কৃষককে পর্যাপ্ত সহায়তা ও আবাদকৃত ধানের লাভজনক দামসহ ১০ দফা বাস্তবায়নের দাবি জানিয়েছে কেশবপুর উপজেলা কৃষক সমিতির নেতৃবৃন্দ। এ লক্ষ্যে বুধবার সকালে তারা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে।
স্মারকলিপিতে প্রান্তিক কৃষক ও গ্রামীণ মুজরদের ক্ষুদ্র ঋণ মওকুফ করা, চলতি বোরো মৌসুমে ২০ লাখ টন ধান ১২শ টাকা দরে সরাসরি কৃষকের কাছ থেকে এবং ১০ লাখ টন চাল চাতালের মাধ্যমে কেনা, প্রকৃত উৎপাদক কৃষকের তালিকা হালনাগাদ করে ব্যাংক একাউন্ট ও কৃষিকার্ড প্রদান করা, ইউনিয়ন পর্যায়ে অস্থায়ী ধানের গোদাম নির্মাণ, কৃষকের ধান কাটা, মাড়াই ও ঘরে তোলায় যথাসম্ভব হার্ভেস্টার মেশিন পাঠিয়ে সরকারি সহযোগিতা প্রদান করার কথা উল্লেখ করা হয়েছে।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, যশোর জেলা কৃষক সমিতির সাধারণ স¤পাদক মফিজুর রহমান নান্নু, উপজেলা কৃষক নেতা পীর আলী, রেজাউল, তরিকুল ইসলাম, আব্দুর রহিম ও মাজিদুল ইসলাম।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা আব্দুস সালাম খান স্মারকলিপি প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন।
ঝিনাইদহে ১ হাজার হতদরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে ১ হাজার হতদরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার বিতরণ করা হয়েছে। বুধবার সকালে সদর উপজেলার মধুহাটি ও গান্না ইউনিয়নে এ উপহার বিতরণ করা হয়। এ উপলক্ষে সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়।
সাধুহাটি ইউনিয়ন চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন জুয়েল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহীন।
অপরদিকে গান্না ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন মালিতা। সেখানেও উপস্থিত ছিলেন সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহীন।
আলোচনা সভা শেষে, ২ ইউনিয়নের ১ হাজার হতদরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহার ৫’শ টাকা করে বিতরণ করা হয়। করোনাকালে প্রধানমন্ত্রীর দেওয়া এ উপহার পেয়ে খুশি হতদরিদ্ররা।
কেশবপুরে তীব্র তাপদাহে পাটগাছ শুকিয়ে যাচ্ছে
কেশবপুর প্রতিনিধি,
যশোরের কেশবপুরে তীব্র তাপদাহে পাটগাছ শুকিয়ে যাচ্ছে। দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় ক্ষেতে সেচ দিতে ও আগাছা পরিষ্কার করতে গিয়ে কৃষকেরা পড়েছেন চরম বিপাকে। পাটের আবাদ নিয়ে কৃষকের মাঝে দেখা দিয়েছে শঙ্কা। এ অবস্থা চলতে থাকলে পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার আশঙ্কা করছেন তারা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে এ উপজেলায় ৪ হাজার ১শ হেক্টর জমিতে পাট আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এখন পর্যন্ত আবাদ হয়েছে ১ হাজার ৭শ হেক্টর জমিতে। আবাদকৃত ক্ষেতে পাটের চারা গজালেও তীব্র দাপদাহের কারণে অনেক কৃষকের ক্ষেতের কচি পাতা কুঁকড়ে যাচ্ছে। বৃষ্টি না হওয়ায় পাটের চারা রক্ষা করতে কৃষকরা দূর থেকে পাইপের মাধ্যমে সেচ দিতে ও ক্ষেতের আগাছা পরিষ্কার করতে গিয়ে কৃষকেরা সমস্যার মধ্যে পড়ছেন। এতে তাদের পাট উৎপাদন খরচও বেড়ে যাচ্ছে।
উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের জাহানপুর গ্রামের কৃষক সাখাওয়াত হোসেন বলেন, তিনি ১ বিঘা জমিতে ১৩ দিন আগে পাটের বীজ বপণ করেন। বৃষ্টি না হওয়ায় জমিতে ১ বার সেচ দিতে তাঁর ৬শ টাকা খরচ হয়েছে। তীব্র দাপদাহে ক্ষেতে পাটের বীজ থেকে এখনও পরিপূর্ণভাবে চারা বের হয়নি।
কেশবপুর সদর ইউনিয়নের দোরমুটিয়া গ্রামের কৃষক বজলুর রহমান জানান, গতবছর পাট চাষে লাভ হওয়ায় এবার বিলে প্রায় ২ বিঘা জমিতে আবাদ করেছেন। কিন্তু খরার কারণে ক্ষেতে সেচ দিতে তার বাড়তি খরচ হচ্ছে। এতে উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে। পানির অভাবে পাট গাছ সেভাবে বাড়ছে না।
পৌরসভার ভোগতীনরেন্দ্রপুর এলাকার পাটচাষী রেজাউল ইসলাম জানান, প্রচন্ড রোদ ও অনাবৃষ্টির কারণে তার ক্ষেতের পাট গাছের কচি পাতা কুঁকড়ে যাচ্ছে। ক্ষেতে পাটের চারা গজানোর থেকে ঘাস গজিয়েছে বেশি। ওই আগাছা পরিষ্কার করতে বাড়তি শ্রমিক নিতে হচ্ছে। এভাবে চলতে থাকলে পাট আবাদে এবার লোকসান গুনতে হবে। তার ক্ষেতে নিড়ানি দেওয়ার সময় নারী শ্রমিক আনোয়ারা বেগম ও হাজিরা খাতুন বলেন, সাবধানতা অবলম্বন করে ঘাস উপড়ে পাটের চারা রক্ষা করতে হচ্ছে। তীব্র গরমের মধ্যে আগাছা পরিষ্কার করাও কষ্টকর হয়ে যাচ্ছে।
উপজেলার মজিদপুর ইউনিয়নের বাগদহা গ্রামের কৃষক মশিয়ার রহমান জানান, তিনি ১ বিঘা ৬ কাটা জমিতে পাট বপণ করেছেন। দূর থেকে তিনি পাইপের মাধ্যমে সেচ কাজ চালিয়ে তার ক্ষেতের পাট রক্ষা করার চেষ্টা করে যাচ্ছেন। বৃষ্টি না হলে পাট আবাদের লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার আশঙ্কা করেন তিনি।
যশোরে ঈদ বাজারে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি
যশোর অফিস
স্বাস্থ্য ঝুঁকি নিয়েই কেনাকাটা করছেন লোকজন। শারীরিক বা নিরাপদ কোনো দূরত্ব মানার অবকাশ যেন নেই ক্রেতাদের মধ্যে। হাত ধোয়া বা হ্যান্ড স্যানিটাইজড করার জন্যও নেই কোনো সুব্যবস্থা। স্বাস্থ্যবিধি অমান্য করে সকাল থেকে বিকেল পর্যন্ত চলছে কেনাবেচা। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের শহরের বিভিন্ন সড়কে এবং মোড়ে মোড়ে অবস্থান নিতে দেখা গেলেও জনতার চাপে তারা অসহায় হয়ে পড়েছেন। বুধবার (৫ মে) সরেজমিনে যশোর শহরের মার্কেটগুলো ঘুরে দেখা যায়, বাজারে তৈরি পোশাক, দর্জির দোকান, শাড়ি কাপড়, জুতা স্যান্ডেল ও কসমেটিকসের দোকানে ক্রেতাদের ভিড়। ধাক্কাধাক্কি করেও পণ্য কিনছেন ক্রেতারা। এদিকে করোনা ভাইরাসকে পুঁজি করে দোকান বন্ধ হয়ে যাবে এমন কথা বলে দ্রুত বিক্রি করছে বিক্রেতারা। কোনো দরদাম ছাড়াই জামা-কাপড় কিনতে দেখা গেছে ক্রেতাদের। ছোট ছোট বাচ্চাদের নিয়ে নারী ক্রেতাদের চাপ দোকানগুলোতে সবচেয়ে বেশি লক্ষণীয়।
এদিকে মার্কেটগুলোতে মানুষের উপচেপড়া ভীড় দেখে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকেই। শারীরিক সুরক্ষার কথা ভুলে গিয়ে একে অপরের গা-ঘেঁষে কেনাকাটায় মগ্ন হয়ে পড়েছেন তারা। দেখে মনে হয় ঈদ উৎসবের আনন্দে ভুলে গেছেন লকডাউনের কথা। অনেকে বলছেন, যেহেতু আমরা সচেতন নই তাই কোনো কিছু দিয়েই মানুষের ভিড় ঠেকিয়ে রাখা যাবে না। তবে দোকানে নিরাপদ দূরত্ব মেনে কেনাবেচা করার জন্য দোকানদারদের নির্দেশনা দেয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। নির্দেশনা বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে।
মঙ্গলবার সকাল থেকে শুরু হয় বৃষ্টি। বেলা বাড়ার সাথে কমতে থাকে। যশোরের ঈদ বাজারে সকালে ভিড় কম থাকলেও দুপুরের পর থেকে বাড়তে থাকে মানুষের সমাগম। করোনার সংক্রমণের শঙ্কা যেন কেনাটাকা করতে আসা মানুষের কোনও তোয়াক্কা নেই। মানুষজন কেবল কোনোমতে মাস্কটা ঝুলিয়ে কেনাকাটা করতে ব্যস্ত। সামাজিক দূরত্ব বজায় রেখে শপিং করার কথা বারবার স্মরণ করিয়ে দিলেও তা যেন কারোরই কানে ঢুকছে না। সামাজিক দূরত্বের বিধিনিষেধ মানছেন না কেউ। ঈদে কেনাকাটা করতে আসা বেশিরভাগেরই সঙ্গে মাস্ক থাকলেও তা সঠিকভাবে পরা নেই। কারোরটা থুতনিতে, কারোরটা কেবল মুখ ঢেকে নাক বাইরে রাখা।
ব্যবসায়ীরা বলছেন, রোজার অর্ধেক সময় আমরা ব্যবসা করতে পারিনি। তারপর গণপরিবহন বন্ধ থাকায় অন্যান্য উপজেলা থেকে কাস্টমার আসতে পারছেন না। যার জন্য আমরা সেসব ক্রেতা বঞ্চিত হচ্ছি। নাম না প্রকাশ করার শর্তে একাধিক ব্যবসায়ী বলেন, একে তো ব্যবসা মন্দা, তারপর শহরের গাড়িখানাস্থ পুলিশ ক্লাব মাঠে সম্প্রতি শুরু হওয়া অস্থায়ী বাজারের নামে পণ্যমেলা শুরু হয়েছে। এতে স্থানীয় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্থ হচ্ছেন। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
সুমনা হক নামে এক তরুণী বলেন, এমনিতে রোজার অর্ধেক চলে গেছে। শুরুর দিকে মার্কেট বন্ধ থাকায় ঈদের জামা কেনা হয়নি। এরপরে তো টেইলার কাপড় নেবে না। তাই তাড়াহুড়ো করে গজ কাপড় ও থ্রিপিস কিনলাম। এবার যাবো টেইলার্সে।
সরেজমিনে যশোরের বাজারে দেখা যায়, শিশু পোশাকের দোকানে বেশি ভিড়। শহরের বারান্দি মোল্যাপাড়ার বাসিন্দা জিল্লুর রশিদ বলেন, বড়দের কথা তো বাদই দিলাম। তবে শিশুদের ঈদে নতুন পোশাক না হলে কীভাবে হয়। জানি না ঈদের সময় কি পরিস্থিতি হয়। তারপরও নতুন পোশাক তো লাগে।
গার্মেন্টস ব্যবসায়ী দেখা ফ্যাশনের প্রোপাইটর মান্না দে লিটু বলেন, গেল ২/৪ দিন বেচাকেনা বেড়েছে। তবে রাত ৮ টায় দোকার বন্ধ করার নির্দেশ থাকায় ইফতারের পরে কোনা কাস্টমার বাজার মুখি হচ্ছেন না। তিনি আরও বলেন এবার দেশি পোশাকের চাহিদা বেশি। ভিসা বন্ধ থাকায় ইন্ডিয়ান পোশাক আনতে পারেনি ব্যবসায়ীরা। তবে লকডাউনের কারণে ঢাকায় গিয়ে ঈদের পোশাক এবার আনা সম্ভব হয়নি। মোবাইল বা ল্যাবটপে পোশাকের ছবি বা ক্যাটালক দেখে পোশাকের অর্ডার দিতে হচ্ছে এবং তা কুরিয়ারে আসছে। এ ব্যবসায়ী আরও বলেন, এবছর পোশাকের দাম রিজেনেবল। রোজার প্রথম ১৫ দিনে ব্যবসা ভালো হয়। সেটা না পুষাতে পারলেও শেষ কদিনে বিক্রি ভালো হবে বলে আশা করছি।
ছিট কাপড় ব্যবসী যশোর ক্লথ স্টোরের প্রোটাইটর বজলুর রশিদ বলেন, মূলত রোজার প্রথম দিকে আমাদের দোকানে কাস্টমারের চাপ হয়। তবে এবছর করোনা ও লকডাউনের কারণে দোকান বন্ধ ছিলো। চলতি সপ্তাহে ব্যবসা ভালো হচ্ছে।
জুতা ব্যবসায়ীরা বলেছেন, বছরের অন্য সময়ের তুলনায় দুই ঈদে সবচেয়ে বেশি জুতা বিক্রি হয়। ঈদে বেচাকেনা ভালো হলে জুতাখাতের করোনার ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে নেওয়া সম্ভব হবে।
যশোর শাড়ি কাপড় ব্যবসায়ী সমিতির সভাপতি তন্ময় সাহা বলেন, দোকানে বেশি ভিড় করতে দেই না। পছন্দ না হলে ক্রেতাদের দ্রুত দোকান ত্যাগ করতে বলি। তাছাড়া এবার সামান্য লাভ হলেই বিক্রি করে দিচ্ছি। বর্তমান করোনা সমস্যা কারো একার সমস্যা নয় এটা সবার সমস্যা। তাই সব ক্রেতাদেরকে অনুরোধ করছি তারা যেন নিজেরা শারীরিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্য সুরক্ষা নিয়ম মেনে কেনাকাটা ও চলাফেরা করেন। সেই সঙ্গে ব্যবসা প্রতিষ্ঠানের মালিক পক্ষ ও সমিতির দোকান মালিকদের নির্দেশনা দেয়া আছে তারা নিজেরা স্বাস্থ্যবিধি অনুযায়ী ক্রেতাদের দূরত্ব বজায় রাখার চেষ্টার করার মাধ্যমেই ব্যবসা-বাণিজ্য অব্যাহত রাখবেন।
রিমা রহমান নামের এক ক্রেতা বলেন, দোকানপাট যদি আবারও সব বন্ধ করে দেয় সরকার। এজন্য তাড়াতাড়ি করে কেনাকাটা করতে এসেছি। বাচ্চাদের তো নতুন জামাকাপড় দিতে হবে ঈদে। এভাবে মার্কেটে বিচরণ করলে তো করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকি রয়েছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সবাই তো আসতাছেন। কেউ তো আর মার্কেট করা বাদ দেয় নাই। বাচ্চারা কান্নাকাটি করে।
কেনাকাটা করতে আসা ফাতেমা বেগম জানান, তিনি তার ১২ বছর বয়সী ছেলের জন্য জুতা আর নিজের জন্য একটি থ্রিপিস কিনতে এসেছেন। নিজে মাস্ক পড়লেও ছেলের মুখে মাস্ক ছিল না। এভাবে ঝুঁকি নিয়ে কেনাকাটার কারণ জানতে চাইলে ওই গৃহবধূ কিছুটা বিরক্তি নিয়ে বলেন, করোনা নিয়ে আর ভয় দেখাবেন না। যা হবার হবে। এখন একটু কেনা-কাটা করতে দিন।
শিশু পোশাক ব্যবসায়ী ডোরেমনের প্রোপাইটর রিপন হোসেন বলেন, করোনা ও লকডাউনের কারণে ব্যবসা এতো দিন বন্ধ ছিল। ঈদকে সামনে রেখে খোলার সুযোগ পেয়েছি। ক্রেতারাও আসছে অনেক। এত মানুষের জন্য তো স্বাস্থ্যবিধি মানা কষ্টকর। তবে আমরা মাস্ক ব্যবহার করছি। ক্রেতাদের মাস্ক পরতে সচেতন করছি।
রানা টেইর্লাসের পোপাইটর মো. রানা বলেন, গত বছরও করোনার জন্য ব্যবসা ভালো হয়নি। এবছরও লকডাউনের কারণে অর্ডার পায়নি। এপ্রিলের ২৫ তারিখে থেকে দোকান খুলছি। এর মধ্যে ভালো অর্ডার পাচ্ছি। তবে ডেলিভারি দিতে পারবো কি না তা নিয়ে চিন্তিত।
যশোরের পুরাতন কসবায় চুরি: চোর আটক
যশোর অফিস
শহরের পুরাতন কসবা কাজীপাড়া গোলামপট্টি বাসা নং ৭৩ এর দ্বিতীয় তলার বাড়ির মালিকের ঘরে দুঃসাহসিক চুরি সংঘঠিত হয়েছে। ঘরে কেউ না থাকার সুযোগে সংঘবদ্ধ চোরেরা ঘরের ভেন্টিলেটর দিয়ে ঘরে ঢুকে নগদ টাকা ৩ ভরি ৪ আনা ওজনের স্বর্ণালংকরসহ ২লাখ ৭০ হাজার টাকার মালামাল নিয়ে গেছে। চুরি করার সময় অন্যান্য ভাড়াটিয়া ও পুলিশের সহায়তায় আশিকুর রহমান বাপ্পি নামে এক চোরকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। সে শহরের বেজপাড়া কবরস্থান মোড় মান্নান মিয়ার বাড়ির ভাড়াটিয়া বাবু মোল্যার ছেলে। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে।
শহরের পুরাতন কসবা কাজীপাড়া গোলামপট্টি বাসা নং ৭৩ এর সালাউদ্দিন নয়নের বাড়ির ভাড়াটিয়া কামাল উদ্দিন খান রনি’র স্ত্রী তাসলিমা বেগম গ্রেফতারকৃত আসামী আশিকুর রহমান বাপ্পি ও পলাতক শহরের বেজপাড়া আনসার ক্যাম্পের পিছনে ফরিদ এর বাড়ির ভাড়াটিয়া মজিবুর রহমানের ছেলে মানিকসহ অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় মামলা করেন। বুধবার ৫ মে সকালে মামলায় বলেন, বাদি সালাউদ্দিন নয়নের বাড়ির ভাড়াটিয়া কাম টেয়ারকেটার হিসেবে কাজ করে। বাড়ির মালিক সালাউদ্দিন নয়ন উক্ত বাড়িতে স্থায়ীভাবে থাকেনা। মাঝে মধ্যে বাড়ির মালিক নয়ন দ্বিতীয় তলায় এসে অবস্থান করে। বাকি সময় তালাবদ্ধ অবস্থায় থাকে। বুধবার ৫ মে ভোর রাত সাড়ে ৪ টায় দ্বিতীয় তলা থেকে শব্দ শনতে পেয়ে ভাড়াটিয়া কাম কেয়ার টেকার তাসলিমা বেগম বাড়ির অন্যান্য ভাড়াটিয়াদের নিয়ে বাড়ির নীচে এবং দ্বিতীয়তলায় উপস্থিত হন। দ্বিতীয়তলা উপস্থিত হয়ে দেখতে পান ২য় তলার পূর্ব পাশে ভেন্টিলেটর ভেঙ্গে ভিতরে কেউ প্রভেশ করেছে। পরবর্তীতে কোতয়ালি মডেল থানা পুলিশকে জানানো হলে থানা থেকে পুলিশ এসে বাদি ও উপস্থিত ভাড়াটিয়া এবং আশপাশের অন্যান্য লোকদের সহযোগীতায় দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। ঘরে মধ্যে আশিকুর রহমান বাপ্পিকে দেখতে পান। পরবর্তীতে উক্ত বাড়ির মালিক সালাউদ্দিন নয়নের বাড়ির মধ্যে ঢুকে দেখা যায়,ঘরের আলমারি ড্রয়ার ভেঙ্গো নগদ ৭০ হাজার টাকা, আড়াই ভরি ওজনের ২টি স্বর্ণের চেইন, ৪ আনা ওজনের আংটি, ৮ আনা ওজনের এক জোড়া কানের দুল নাই। গ্রেফতারকৃত আশিকুর রহমান বাপ্পিকে জিজ্ঞাসাবাদ করলে সে পলাতক উক্ত আসামীর নাম প্রকশা করে বলে সে টাকা ও মালামাল নিয়ে পালিয়ে গেছে।
যশোরে গাঁজাসহ গ্রেফতার-২
যশোর অফিস
কোতয়ালি মডেল থানা ও বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা আলাদা অভিযান চালিয়ে সাড়ে তিন শ’ গ্রাম গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে, সীমান্তবর্তী বেনাপোল পোর্ট থানার অর্ন্তগত সাদিপুর গ্রামের মৃত মতিয়ার রহমান বিশ^াসের ছেলে নুর উদ্দিন বিশ^াস, যশোর সদর উপজেলার কেফায়েতনগর গ্রামের নওশের আলী সরদারের ছেলে সালাম সরদার। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় মাদক আইনে আলাদা দু’টি মামলা হয়েছে।
বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের এসআই জাকির হোসেন জানান, মঙ্গলবার রাত ৯ টার পর গোপন সূত্রে খবর পেয়ে সদর উপজেলার কেফায়েতনগর গ্রামের জনৈক বাবর আলী মুদির দোকানের সামনে সালাম সরদারকে গ্রেফতার করে। পরে তার দখলে থাকা বিক্রয়ের উদ্দেশ্যে ১শ’ গ্রাম গাঁজা উদ্ধার করে। অপরদিকে, কোতয়ালি মডেল থানার এসআই হারুন অর রশিদ জানান,বুধবার ৫ মে সকালে শহরে রেলরোডস্থ আবাসিক হোটেল শাহনাজ এর সামনে থেকে নুর উদ্দিন বিশ^াসকে গ্রেফতার করে। পরে তার দখল হতে আড়ইশ’ গ্রাম গাঁজা উদ্ধার করে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করে।
সাত দিনে যশোরে কৃষকের ১৫ বিঘা জমির ধান কাটলেন ভাইস চেয়ারম্যান বিপুল
যশোর অফিস
করোনাকালে শ্রমিক সংকটের কারণে মাঠের সোনালী ফসল নিয়ে বিপাকে পড়া কৃষকদের ১৫ বিঘা জমির ধান কেটে দিয়েছেন যশোর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল। এক সপ্তাহ ধরে যুবলীগের নেতাকর্মীদের সাথে নিয়ে কাস্তে হাতে মাঠে ছিলেন তিনি। এই সময়ে উপজেলার সাতটি ইউনিয়নের ১১ জন কৃষকের ধান কাটার পাশাপাশি তা বাড়িতে আনতে সহযোগিতা করেন বিপুলের নেতৃত্বে যুবলীগের নেতাকর্মীরা।
জানা যায়, গত ২৭ এপ্রিল থেকে যশোর সদর উপজেলার সংখ্যা কৃষকের ধান বাড়িতে আনতে মাঠে নামেন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল। প্রথম দিন তিনি সদর উপজেলার ইছালী ইউনিয়নের কয়েতখালী মাঠে কার্তিক চন্দ্র বিশ্বাসের দেড় বিঘা জমির ধান কেটে দেন। অসচ্ছল এই কৃষক বর্তমানে শারীরিকভাবে অসুস্থ। এজন্য চলাচলও করতে পারছেন না। খবর পেয়ে প্রথমে তার মাঠের ধান বাড়িতে তোলার উদ্যোগ নেন আনোয়ার হোসেন বিপুল। পরদিন বসুন্দিয়া ইউনিয়নের শাখারীগাতী গ্রারেম শহিদুল ইসলামের দুই বিঘা জমির ধান কাটেন যুবলীগের নেতাকর্মীরা। ২৯ এপ্রিল নরেন্দ্রপুর ইউনিয়নের ফারুক বিশ্বাস নামে এক কৃষকের আরো দেড় বিঘা জমির ধান কেটে দেন তারা। ১ মে কচুয়া ইউনিয়নের নিমতলী গ্রামের হাফিজুর রহমান নামে এক কৃষকের দুই বিঘা জমির ধান কাটেন। এর আগের দিন ফতেপুর ইউনিয়নের আশিক ইসলাম নামে একজনের ধান কাটা হয় আরো দুই বিঘা জমির। ২ মে দেয়াড়া ইউনিয়ন তেঘরিয়া গ্রামের কৃষক সাগর হোসেনের এক বিঘা জমির ধান কাটা হয়। এছাড়া আরবপুরের জামাত আলীর দুই বিঘা জমির ধান কাটেন আনোয়ার হোসেন বিপুলের টিমে ধাকা যুবলীগের নেতাকর্মীরা।
সপ্তাহব্যাপী এই কর্মকা-ে যুবলীগের শতাধিক নেতাকর্মী অংশ নেন। তাদের এই ধারাবাহিকভাবে পাশে দাঁড়ানোর কর্মসূচিতে খুশি সুবিধাভোগীরা। তাদেরই একজন ইছালী ইউনিয়নের হাসিমপুরের কার্তিক চন্দ্র বিশ্বাস। তিনি বলেন, বেশ কিছুদিন ধরে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে আছি। বিছানা থেকে উঠতে পারছি না। ধান কাটার শ্রমিকের অভাব। আর পাওয়া গেলেও পয়সা দিয়ে ধান কাটার সামর্থ ছিল না। যশোর শহর থেকে এসে যুবলীগের নেতাকর্মীরা আমার ধান কেটে বাড়িতে এনে দিয়েছে। আমি সত্যি তাদের প্রতি কৃতজ্ঞ।
একইভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন নরেন্দ্রপুর ইউনিয়নের ফারুক বিশ্বাস। তিনি বলেন, ধান কাটা নিয়ে সংকটে ছিলাম। যশোর সদর উপজেলা মুক্তিযোদ্ধা মঞ্চের সাধারণ সম্পাদক রাজু আহমেদকে বিষয়টি আমি বলেছিলাম। পরে যুবলীগের নেতাকর্মীরা এসে আমার ধান কেটে দিয়েছেন। আমি ভেবেছিলাম ওরা শহরের মানুষ, এসে সেলফি তুলে চলে যাবে। কিন্তু সত্যি সত্যি ওরা আমার ধান কেটে দিয়েছে। তারা খুবই কর্মঠ।
সুবিধাভোগী আরেকজন কচুয়া ইউনিয়নের নিমতলী গ্রামের হাফিজুর রহমান বলেন, মাঠে ধান পাকা ছিল। করোনার কারণে শ্রমিক পারছিলাম না। দুই একজন পাওয়া গেলেও অনেক খরচ। যুবলীগের নেতাকর্মীরা আমার ধান কেটে দেওয়ায় আমার বড় উপকার হলো।
এই ধান কাটা কর্মসূচিতে নিয়মিত অংশ নেওয়া জাবের হোসেন জাহিদ বলেন, আমাদের নেতা আনোয়ার হোসেন বিপুল কৃষকের পাশে দাঁড়ানোর সিদ্ধান্তের বিষয়টি আমাদের জানান। আমরা সবাই তার সাথে ধান কাটতে যাওয়ার জন্য প্রস্তুতি নিই। তবে তিনি আমাদের প্রথমেই জানিয়ে দিয়েছিলেন ধান কাটতে গিয়ে অবশ্যই ধান কাটতে হবে। শুধু সেলফি তোলার জন্য গেলে হবে না। আমরা প্রখর রোদের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা ধান কেটেছি। সেই ধান আবার কৃষকের বাড়িতে পৌঁছে দিয়েছে। বেশি সংকটে পড়া কয়েকজন কৃষকের ধান মাড়াই করেও দিয়েছি।
এই টিমের দলনেতা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল বলেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন কৃষক দরদী মানুষ। করোনাকালে কৃষক সংকটে পড়লে তিনি দলীয় নেতাকর্মীদের তাদের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন। যুবলীগের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকও আমাদের কৃষকের পাশে থাকার আহ্বান জানিয়েছেন। তাদের সেই নির্দেশনা অনুযায়ী আমি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে কৃষকদেও সহযোগিতা করার চেষ্টা করেছি। সত্যি সত্যি যাতে তাদের উপকার হয় সেই কাজ আমরা করেছি। যুবলীগের একজন কর্মী হিসেবে, যশোর সদর উপজেলার একজন জনপ্রতিনিধি হিসেবে আমি এসব খেটে-খাওয়া মানুষদের পাশে থাকতে চাই।
যশোর শহরের ষষ্টিতলার বুনোপাড়ায় ডোবার কারনে অতিষ্ট মানুষ
যশোর অফিস
যশোর শহরের ষষ্টিতলা এলাকার বুনোপাড়া রোডের শার্শার আসাদুজ্জামানের জমিতে থাকা পরিত্যাক্ত একটি ডোবার কারণে স্থানীয় এলাকাবাসীর ঘুম হারাম হয়ে পড়েছে । সন্ধা হলেও পরিস্থিতি হয়ে উঠে আরো ভয়াভয়। একদিকে ঝোপঝাড় ও ময়লার স্তুপ অন্যদিকে বখাটেদের আড্ডাখানায় পরিণত হয়েছে এ জায়গাটি। এ সমস্যা থেকে পরিত্রান পেতে বুধবার এলাকাবাসীর পক্ষথেকে পৌরসভা মেয়রের নিকট লিখিত দরখান্ত দিয়েছেন। পৌর মেয়রের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
স্থানীয়দের পক্ষে আজমির জোয়ারদার, আলতাফ কালাম শুদ্ধ, মহিনুর আহম্মেদ, দীপ কামাল, ইয়াসির আরাফাত, সাদ্দাম হোসেন, রফিতুল ইসলাম সহ আরো কয়েকজন এ দরখাস্তে সাক্ষর করেছেন। তাদের অভিযোগ ডোবাটির কারণে তাদের সমস্যার শেষ নেই। সেখানে ময়লা আবর্জনার স্তুপের কারণে একদিকে মশার উৎপাত অপরদিকে দূর্গেন্ধে এলাকায় বসবাসের অনুপযোগি হয়ে উঠেছে। এছাড়া ডোবার আশপাশ ঘিরে বসে বহিরাগতদের আড্ডাখানা। প্রতিদিন বিকেলে থেকে গভীর রাত পর্যন্ত এখানে মাদকসেবীদের আখরায় পরিণত হয়। দেয়াল বেষ্টিত বিভিন্ন ঝোপঝাড়ের ফাঁকে থেকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে সহজেই পার পেয়ে যাচ্ছেন বিভিন্ন অপরাধীরা। কখনো কখনো গভীর রাত পর্যন্ত সেখানে জুয়ার আড্ডাও চলে বলে অভিযোগ করা হয়।
দুর্ঘটনার শিকার অসহায় দিনমজুরের পাশে স্টেডিয়ামপাড়া কমিউনিটি পুলিশিং ফোরাম
যশোর অফিস
দুর্ঘটনার শিকার শ্রমজীবী এক যুবককে মানবিক সহযোগিতা করলো যশোর পৌরসভার ৫নং ওয়ার্ড স্টেডিয়ামপাড়া কমিউনিটি পুলিশিং ফোরাম আঞ্চলিক কমিটি। দুর্ঘটনার শিকার দিনমজুর আক্তার হোসেন (২২) স্টেডিয়ামপাড়ার বাসিন্দা। দুর্ঘটনার শিকার হয়ে দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ। চিকিৎসার জন্য তাকে এই ৪৫ হাজার টাকা প্রদান করা হয়।
বুধবার সন্ধ্যায় কমিউনিটি পুলিশিং ফোরাম আঞ্চলিক কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মানবিক সহায়তা হস্তান্তর করেন যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ পরিদর্শক (ইনটেলিজেন্স এ্যান্ড কমিউনিটি পুলিশিং) সুমন ভক্ত। এছাড়াও উপস্থিত ছিলেন, ৫নং ওয়ার্ড স্টেডিয়ামপাড়া কমিউনিটি পুলিশিং ফোরাম আঞ্চলিক কমিটির সভাপতি অ্যাড. বদরুদ্দোজা বদর, এটিএসআই সমাপ্ত বৈরাগী, কমিউনিটি পুলিশিং ফোরাম আঞ্চলিক কমিটির সহসভাপতি আবুল কালাম আজাদ লিল্লু, সাধারণ সম্পাদক মো. হায়াতুজ্জামান মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফেরদৌস আহমেদ বাবু, দপ্তর সম্পাদক মুয়িদ হোসেন সুমন, প্রচার সম্পাদক আহম্মেদ উল্লাহ তোহা, কোষাধ্যক্ষ ফিরোজ আহমেদ, সদস্য গোলাম মোর্শেদ লিন্টু, শেখ তৌফিক ইকবাল, মো. জলিলুর রহমান, মো. বজলুর রহমান, মোজাফফর হোসেন টিপু, সুজা উদ্দিন আহমেদ খান, শামীম হোসেন মিঠু, উপদেষ্টামন্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার নাজিম উদ্দিন, তাহাজ্জুত হোসেন মোল্লা, মো. মোসাদ্দেক, আবুল কালাম আজাদ, মো. নুরুল হক প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ওসি তাজুল ইসলাম স্টেডিয়ামপাড়া কমিউনিটি পুলিশিং ফোরাম আঞ্চলিক কমিটির এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং তিনি নিজেও অসহায় দিনমজুরকে তাৎক্ষণিক দুই হাজার টাকা প্রদান করেন। একইসাথে তিনি অন্যান্য এলাকার পুলিশিং কমিটিগুলোকেও মানবিক কর্মকা-ে অংশগ্রহণের আহ্বান জানান।
প্রসঙ্গত, এই আগেও স্টেডিয়ামপাড়া কমিউনিটি পুলিশিং ফোরাম আঞ্চলিক কমিটির পক্ষ থেকে দুর্ঘটনার শিকার আব্দুর রাজ্জাক কলেজের আয়া রাবেয়া খাতুনকে ১৬ হাজার টাকা, পাইপমিস্ত্রি আলামিনের ছেলে ব্রেন টিউমারে আক্রান্ত ইয়াসিনকে ৮০ হাজার, আলসারের রোগী চঞ্চল আহমেদকে ১৭ হাজার টাকা, লন্ড্রিদোকানি সলেমানকে হার্টের চিকিৎসার জন্য ৩২ হাজার টাকা, দিনমজুর শাহাবুদ্দিনের পায়ের চিকিৎসার জন্য ১৩ হাজার ও বাসারের ছেলে হত্যাকা-ের শিকার আলামিনের দোয়া মাহফিলের জন্য ২৫ হাজার টাকা প্রদান করা হয়। প্রথম করোনাকালীন সময়ে গরীব ও অসহায় ১২০ পরিবারকে ৮০ হাজার টাকার চাল, ডাল, তেল, আলুসহ বিভিন্ন দ্রব্যাদি প্রদান করা হয়। এছাড়াও বিভিন্ন সময়ে এই কমিটি অসহায়, দরিদ্র মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।











































