Home আঞ্চলিক আফিলগেট চেকপোষ্টে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

আফিলগেট চেকপোষ্টে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

18

নগরীর খানজাহান আলী থানাধীন আফিলগেট পুলিশ চেকপোষ্টে ৪৫ বোতল ফেনসিডিল ও একটি মটর সাইকেল (যশোর  হ –১৪-৯১৬২) সহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ । আফিলগেট চেকপোষ্টের ইনচার্জ এস আই আনোয়ার হোসেন জানান নিয়মিত তল্লাশি চলাকালে

বুধবার বেলা ১ টায় উক্ত মটর সাইকেলে তল্লাশি চালিয়ে তেলের  ট্যাংকির নিচে বিশেষ ব্যবস্থায় রাখা ৪৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় । আটককৃত ব্যক্তি যশোর জেলার শার্শা থানার বাগআচড়া গ্রামের মৃত আঃ আজিজের পুত্র আবদুল্লাহ (৩০) এ ঘটনায় থানায় মাদক আইনে মামলা হয়েছে ।

–  ফুলবাড়ীগেট (খুলনা) প্রতিনিধি