Home জাতীয় সিপিবি নেতা প্রিন্স করোনায় আক্রান্ত

সিপিবি নেতা প্রিন্স করোনায় আক্রান্ত

11

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় নেতা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি রুহিন হোসেন প্রিন্স করোনায় আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (৪ মে) সকালে প্রিন্স ও তার বড় মেয়ের করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে।

সিপিবির ঢাকা মহানগর সাধারণ সম্পাদক আহাম্মদ সাজেদুল হক রুবেল বলেন, রুহিন হোসেন প্রিন্স নিজের বাসাতেই আছেন। চিকিৎসকের পরামর্শ মেনে চিকিৎসা নিচ্ছেন।

রুহিন হোসেন প্রিন্স বলেন, আমি এবং আমার বড় মেয়ে আক্রান্ত হয়েছি। বাসায় আমার মা আছেন, তার রিপোর্ট নেগেটিভ এসেছে কিন্তু উপসর্গ আছে।

করোনাভাইরাস সংক্রান্ত ‘গুরুতর কোনো অসুস্থতা’ তিনি এবং তার মেয়ের নেই বলেও জানান সিপিবি সম্পাদক প্রিন্স। মেডিসিন বিশেষজ্ঞ চন্দ্র শেখর বালার অধীনে তারা চিকিৎসা নিচ্ছেন।

-ঢাকা অফিস