Home আঞ্চলিক খানজাহান আলী থানা এলাকায় সড়কের দু’পাশ অবৈধ দখল করে চলছে ইট...

খানজাহান আলী থানা এলাকায় সড়কের দু’পাশ অবৈধ দখল করে চলছে ইট বালুর ব্যবসা

7

নগরীর খানজাহান আলী থানা এলাকার  মহাসড়ক ও বিভিন্ন বাইপাস সড়কের দু’পাশ অবৈধ দখল করে চলছে জমজমাট ইট  বালুর ব্যবসা। আর এই ব্যবসার খেসারত দিচ্ছে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী, পথচারী, যাত্রী ও যানবাহন চালকরা। যার ফলে নষ্ট হচ্ছে সড়ক ও সাধারণ মানুষের চলাচল ও যানবাহনের যাত্রীদের প্রতিনিয়ত ভোগান্তিতে পড়তে হচ্ছে।

ব্যস্ত সড়কের পাশের ফুটপাত গুলো অবৈধ দখল করে ইট ,বালুর ব্যবসা করার অনুমতি না থাকলেও নিয়মনীতির তোয়াক্কা না করে দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখের সামনে প্রকাশ্যে চলছে এই ব্যবসা এবং দিন দিন বৃদ্ধি পাচ্ছে ব্যবসার পরিধি। ফলে সড়কের দু’পাশের ফুটপাত বন্ধ হয়ে জনসাধারণের চলাচলের দুর্ভোগ পোহাচ্ছে হচ্ছে প্রতিনিয়তই, এতে করে ছোট-বড় দুর্ঘটনায় পড়ছে বিভিন্ন যানবাহন এবং পথচারী। সরেজমিনে যেয়ে দেখা যায়, খানজাহান আলী থানা এলাকার গ্যারিশন থেকে শুরু করে পথের বাজার পর্যন্ত মহাসড়কের দু’পাশ অবৈধ দখল করে গড়ে উঠেছে ছোট-বড় প্রায় ২০/২৫ টি ইট  বালুর ব্যবসা। তাছাড়া থানা এলাকার কেডিএ আবাসিক এলাকার বিআরটিসি রোড, কুয়েট রোড, ফুলবাড়ীগেট টিভি হাসপাতাল রোডসহ বিভিন্ন স্থানে  রাস্তার দু’পাশ অবৈধদখল করে ব্যবসা চালিয়ে যাচ্ছে ব্যবসায়ীরা ।

 বিশেষ করে সড়কের পাশে বালুর স্তুপ করে রাখায় সর্বক্ষণই বাতাসে উড়ে রাস্তার উপর ছড়িয়ে ছিটিয়ে জনগণের চলাচলের বিঘœ ঘটছে। তাছাড়া সড়কের পাশে বালুর ব্যবসা করায় স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীসহ সাধারণ মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এতে করে সড়ক দিয়ে চলাচলকারী যাত্রী ও যানবাহনের চালকদের চোখে মুখে ঢুকে পড়ে ধুলা-বালু আর এতেই  প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। এমনকি দুর্ঘটনায় প্রাণও হারাচ্ছে সাধারণ মানুষ। সিএনজি চালক, মালেক  কবির বলেন, এই সড়কে ছোট বড় যানবাহন চলাচলে চরম ভোগান্তির স্বীকার হতে হয়। বালুবাহী ট্রাকের উপর পর্দা না থাকায় বালু উড়ে চালক ও যাত্রীদের চোঁখে মুখে যাচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে কখনো পদক্ষেপ গ্রহন করতে দেখা যায়নি। এব্যপারে ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন এর নিকট জানতে চাইলে তিনি বলেন, জনসাধারণের চলাচলের পথে এ ধরনের ব্যবসা করে সাধারণ মানুষের ক্ষতি হবে তা কোন ভাবেই মেনে নেওয়া যায় না। সরেজমিনে যেয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

মিরেরডাঙ্গা নদীর ঘাটে দেহ বিচ্ছিন্ন মাথা উদ্ধার

নগরীর খানজাহান আলী থানাধীন রংমিল রোড সংলগ্ন মিরেরডাঙ্গা ঘাটে সোমবার বেলা পৌনে ১ টায় দেহ বিচ্ছিন্ন মাথা উদ্ধার করেছে নৌ পুলিশ। স্থানীয় আলমগির হোসেনের পুত্র সিয়াম (১০) নদীতে গোসল করতে গেলে একটি দেহ বিচ্ছিন্œ মাথা ভেসে যেতে দেখে নিজেই নদী থেকে উপরে এসে লোকজনকে খবর দিলে তারা খানজাহান আলী থানা পুলিশকে খবর দেয় । খানজাহান আলী থানা পুলিশ ঘটনা স্থলে এসে খুলনা নৌ পুলিশে খবর দিলে নৌ পুলিশের ওসি অনিমেশ বেলা ৩ টার দিকে ঘটনাস্থলে এসে দেহ বিচ্ছিন্ন মাথাটি উদ্ধার করে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য খুমেক হাসপাতালে প্রেরণ করে। ঘটনার সত্যতা স্বীকার করে খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ প্রবীর কুমার বিশ্বাস জানান, যেহেতু মাথাটি নদীর ভিতর থেকে উদ্ধার হয়েছে সেহেতু সকল দায়দায়ীত্ব এবং করণীয় নৌ পুলিশের।

–  ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি