Home আঞ্চলিক পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ‘মাদক কারবারি’ নিহত

পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ‘মাদক কারবারি’ নিহত

6

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. শহিদুল (৩৪) নামে একজন নিহত হয়েছে। মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) রাত ৩টার দিকে উপজেলার বাগোয়ান গ্রামের একটি পান বরজের পাশে এই ঘটনা ঘটেছে। পুলিশের দাবি, নিহত ব্যক্তি একজন মাদক কারবারি। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান জানান, উপজেলার বাগোয়ান গ্রামের একটি পান বরজের পাশে দুদল মাদক কারবারি মাদক কেনা-বেচা করছে এমন তথ্য ছিল। এই সংবাদের ভিত্তিতে দৌলতপুর থানা পুলিশের একটি টিম সেখানে অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা গুলি ছোড়ে, আতœরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এর কিছুক্ষণ পর মাদক কারবারিরা পালিয়ে যায়।

তিনি আরও জানান, পুলিশ ঘটনাস্থল তল্লাশি চালিয়ে গুলিবিদ্ধ অবস্থায় শহিদুলকে পড়ে থাকতে দেখে দ্রুত দৌলতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শহিদুলকে মৃত ঘোষণা করে। নিহত শহিদুলের লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত শহিদুল দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী জামালপুর গ্রামের মো. মানিকের ছেলে।