২৩ নং ওয়ার্ড আ’লীগের ইফতার বিতরণ
খবর বিজ্ঞপ্তি
খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েলের মাতা বেগম রিজিয়া নাসের, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সাবেক সদস্য এম এমদাদ মোল্লা, মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি এ্যাডঃ মঞ্জুরুল ইমাম সহ ওয়ার্ড এর সকল মৃত ব্যাক্তিদের রুহের মাগফেরাত কামনায় রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
গতকাল বিকাল সাড়ে ৫টায় ধর্মসভা গোলকমনি পার্ক চত্ত্বরে ২৩ নং ওয়ার্ড আওয়ামীলীগ খুলনা মহানগর শাখার উদ্যোগে এ ইফতার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর থানা আওয়ামী লীগ ও খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলাম। ২৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ফায়জুল ইসলাম টিটোর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা এ্যাড. তারেক মাহমুদ তারা, মো. আব্দুল জব্বার, বিপ্লব সাহা লব, শমসের আলী, শেখ আব্দুল কাদের, দেব দুলাল বাড়ই বাপ্পি, রাজিব সাহা, মো. আনোয়ার হোসেন প্রমূখ নেতৃবৃন্দ।
এমডিএ বাবুল রানা ও শেখ নাবিলার জন্মদিন পালনে মহানগর বঙ্গবন্ধু পরিষদ
খবর বিজ্ঞপ্তি
রবিবার দুপুর ১২টায় খুলনা মহানগর আ.লীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা এমডিএ বাবুল রানা ও জাতির পিতার ভ্রাতুষ্পুত্র শেখ সোহেল এর বড় কন্যা শেখ নাবিলার শুভ জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদ খুলনা মহানগর করোনা ভাইরাসের কারনে স্বাস্থ্যবিধি মেনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন পরিষদের খুলনা মহানগর সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ হাসমত আলী। প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর আ.লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, বাংলাদেশ বেতার ও টেলিভিশনের এ-গ্রেডের শিল্পী মোঃ কামরুল ইসলাম বাবলু। প্রধান আলোচক ছিলেন পরিষদের মহানগর সাধারণ সম্পাদক এম আসাদুজ্জামান মুন্না, মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক আলী নুর হোসেন মাতুব্বর ও দপ্তর সম্পাদক মোঃ রেজাউল করিম এর পরিচালনায় আরো বক্তব্য রাখেন মহানগর সহ-সভাপতি সাবেক ছাত্রনেতা মোঃ নূর হোসেন, রোটা. ইঞ্জি. মিজানুর রহমান, সোনাডাঙ্গা থানার সভাপতি ডা. হাফিজুর রহমান সোহেল, মোঃ এনায়েত হোসেন, কাজী হাসনাত হোসেন কমিট, নাবিলা ইয়াসমিন, ইঞ্জি. তানভীর আহমেদ নয়ন, ডা. অহিদুল শেখ, মোঃ মহিদুল ইসলাম নান্নু, শারাফাতউল্লাহ স্বপন, মোঃ মশিউর রহমান মিলন, ইঞ্জি. শান্তুনু বৈরাগী, বিশ্বজিত মন্ডল, আব্দুর জব্বার কমান্ডার, শেখ মোঃ রিপন, আওলাদুল আমিন, কাজী ফয়সাল হক জনি, রায়হান চৌধুরী প্রমুখ। সভায় পরিষদের কার্যক্রম বৃদ্ধি করার লক্ষ্যে খালিশপুর থানার আহবায়ক মোঃ কাজী হাসনাত হোসেন কমিটকে পরিষদের খুলনা মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। সভা শেষে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ শেখ আবু নাসের-এঁর সহ ধর্মিনী বেগম রিজিয়া নাসের এর রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনায় কর্মহীনদের কষ্টলাঘবে লাখ লাখ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করছেন:সালাম মূশের্দী
রূপসা প্রতিনিধি
বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নিদের্শে লকডাউনকালীন সময়ে সারাদেশে কর্মহীন দু:স্থ ও অসহায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করে হচ্ছে। মহান মে দিবস শ্রমজীবী-মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠার এক গৌরবোজ্জ্বল দিন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন বঞ্চিত, মেহনতি মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করে গেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনায় কর্মহীনদের কষ্টলাঘবে লাখ লাখ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করছেন। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শ্রমজীবী মানুষের জন্য কাজ করছেন। করোনা মোকাবেলায় সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে সরকার।
শনিবার বিকালে রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের হোসেনপুর মাদ্রাসা মাঠে ৪০০ শত অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
জেলা আ’লীগের সদস্য অধ্যক্ষ ফ ম আব্দুস সালাম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা, জেলা স্বেচ্চাসেবক লীগের ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ মোতালেব হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস এম হাবিব, ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এসহাক সরদার, শ্রমীকনেতা আলম হাওলাদার, সাবিনা ইয়াসমিন, স ম জাহাঙ্গির, সরদার মিজানুর রহমান, এমপির প্রধান সমন্বয়ক ও যুবলীগ নেতা নোমান ওসমানী রিচি, মিয়া আরিফ হোসেন, কামাল হোসেন লেলিন, সালাম মূর্শেদী সেবা সংঘের টিম লিডার ও যুবলীগ নেতা সামসুল আলম বাবু, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ:রাজ্জাক শেখ, তরিকুল ইসলাম, নাজিম মোড়ল, সোহরাব হোসেন,জামাল মোল্লা, সালাম মিনা,শারাফাত হোসেন উজ্জল, ইউপি সদস্য শিরিনা আকতার,নারগিজ পারভিন,রাশিদা বেগম, আসমা বেগম মোঃ শিমুল হোসেন,এস এম রিয়াজ, সাব্বির হোসেন, সাজ্জাদ হোসেন, সহ নেতৃবৃন্দ।
খুলনা উন্নয়ন পরিষদের নতুন কমিটি ঘোষণা: সোহেল ইসহাক চেয়ারম্যান, মির্জা নুরুজ্জামান মহাসচিব
খবর বিজ্ঞপ্তি
খুলনা উন্নয়ন পরিষদ (কেডিসি) এর ২০২০-২১ সালের জন্য পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। আজ রবিবার সকালে এ কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান তরুণ সমাজসেবক ও সংগঠক এস এম সোহেল ইসহাককে চেয়ারম্যান ও সরকারী এম এ মজিদ কলেজের অধ্যক্ষ এ্যাড. মির্জা নুরুজ্জামানকে মহাসচিব নির্বাচিত করা হয়।
কমিটিতে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক মো. মাহবুব আলম, খুলনা পাবলিক কলেজের উপাধ্যক্ষ প্রফেসর তাসরিনা বেগম, রয়্যাল ট্রান্সপোর্ট এন্ড কুরিয়ার সার্ভিসেস এর সিইও মো: শফিকুল আলম বিপ্লব, বাংলাদেশ আ’লীগের কেন্দ্রীয় স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য ডা. চয়ন বিশ্বাস, যুগ্ম মহাসচিব নির্বাচিত হয়েছেন আতাউর রহমান সিকদার রাজু, শামসুন্নাহার শিমুল, ইঞ্জি: মিজানুর রহমান, জি এম শহিদুল ইসলাম, শারমিন সুলতানা রুনা, ট্রেজারার মো. আব্দুল হান্নান, সাংগঠনিক সম্পাদক ডা. অনল রায়, সাইফুর রহমান সুজন, এস এম মিশকাতুল ইসলাম, মো. জয়নাল ফরাজী, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইয়াফেজ ইসতিহাদ দীপ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ বাপ্পী দাস, সমাজসেবা সম্পাদক কাজী আইনুল মুন, শিক্ষা বিষয়ক সম্পাদক নয়ন পাল, সংষ্কৃতি বিষয়ক সম্পাদক ইঞ্জি: সাব্বির হোসেন, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক তানজিমা জেসমিন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শেখ তানভীর বারী হামিম, সম্মানীত সদস্য ড. সৈয়দ হাফিজুর রহমান, আজিজুল হাসান দুলু, শেখ সাদিকুর রশিদ অভি, তাওহিদুল ইসলাম সোহাগ, মোঃ হাসিবুর রহমান ইমন। ০২ মে রবিবার থেবে এই কমিটি দায়িত্ব গ্রহণ করেন।
মহান মে দিবস উপলক্ষ্যে কেইউজে’র আলোচনা সভা: ঈদের আগে সাংবাদিকদের পাওনাদি ও বকেয়া পরিশোধের আহ্বান
খবর বিজ্ঞপ্তি
মহান মে দিবস উপলক্ষ্যে খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) এর উদ্যোগে গত শনিবার দুপুর ১২টায় ইউনিয়ন কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি মো. মুন্সি মাহবুব আলম সোহাগ। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক ও বিএফইউজে’র নির্বাহী সদস্য মো. সাঈয়েদুজ্জামান সম্রাট।
সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। বিশেষ অতিথির বক্তৃতা করেন ইউনিয়নের সাবেক সভাপতি ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহিদুল হক মিন্টু।
এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক হাওলাদার ও মো. শাহ আলম, সহ-সভাপতি মো. হুমায়ুন কবীর ও মহেন্দ্র নাথ সেন, যুগ্ম সম্পাদক নেয়ামুল হোসেন কচি, দপ্তর সম্পাদক জয়নাল ফরাজী, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক নূর হাসান জনি, নির্বাহী সদস্য বিমল সাহা, আসাদুজ্জামান খান রিয়াজ, দেবব্রত রায়, আলমগীর হান্নান, হেদায়েৎ হোসেন মোল্লা, মিলন হোসেন, তৌহিদুল ইসলাম তুহিন, দিলীপ বর্মন, সুনীল দাস, প্রবীর বিশ^াস, হাসানুর রহমান তানজির, আব্দুর রাজ্জাক, তুফান গাইন, সাংবাদিক শশাঙ্ক স্বর্ণকার, মাহফুজুল আলম সুমন প্রমুখ।
সভায় করোনাকালে সাংবাদিকদের সহায়তার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০ কোটি টাকা প্রদান করায় তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। সভায় আগামী ঈদ-উল-ফিতর এর আগে সাংবাদিকদের সকল পাওনাদি ও বকেয়া পরিশোধে মালিকদের প্রতি আহ্বান জানানো হয়। সভা থেকে সিটি মেয়রকে নিয়ে ফেসবুকে অপপ্রচারকারী সাংবাদিক আবু তৈয়ব মুন্সির বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণে খুলনা প্রেসক্লাব নেতৃবৃন্দের প্রতি আহ্বান আহ্বান জানানো হয়। সভায় উপস্থিত নেতৃবৃন্দ খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা ও বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল এর জন্মদিনের শুভেচ্ছা জানান।
যবিপ্রবির টিএসসি ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের উদ্বোধন
কেএম রফিক,যশোর
শিক্ষার্থীদের সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম আরও বেগবান করতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (যবিপ্রবি) ছাত্র-শিক্ষক মিলনায়তনের (টিএসসি) বর্তমান ভবনটি আরও সম্প্রসারিত হচ্ছে। যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেনসহ বিশ^বিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের সাথে নিয়ে ভবনটির ঊর্ধ্বমুখী সম্প্রসারণ নির্মাণকাজের উদ্বোধন করেন যশোর-৩ আসনের সংসদ সদস্য ও এ বিশ^বিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডের সদস্য কাজী নাবিল আহমেদ।
রোববার বেলা ১১টায় যবিপ্রবির প্রধান ফটক সংলগ্ন এলাকায় টিএসসির এই ঊর্ধ্বমুখী সম্প্রসারণ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। স্বাস্থ্যবিধি মেনে অত্যন্ত সংক্ষিপ্তভাবে এ ভবনটির ঊর্ধ্বমুখী সম্প্রসারণের কাজের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছয়তলা বিশিষ্ট ভবনটিতে মিলনায়তন, প্রশাসনিক, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের অফিস, ক্যানটিনসহ বিভিন্ন সুবিধা থাকবে।
ভবনটির ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্যে দেন যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। তিনি বলেন, গত চার বছরে এ বিশ^বিদ্যালয়কে যেভাবে গতিশীল করা হয়েছে, বেগবান করা হয়েছে; আশা করি, আগামি দিনেও তা চলমান থাকবে। যবিপ্রবির জিনোম সেন্টারের আরটি-পিসিআর টেস্টিং ল্যাবের করোনা পরীক্ষায় নিয়োজিতদের বেতন ও রক্ষণাবেক্ষণের জন্য তিনি প্রতি মাসে ৫০ হাজার টাকা করে আগামি ৬ মাস পর্যন্ত দেওয়ার ঘোষণা দেন। এরপর প্রথম মাসের ৫০ হাজার টাকা তিনি যবিপ্রবি উপাচার্যের হাতে তুলে দেন।
অনুষ্ঠানে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বলেন, যবিপ্রবির জিনোম সেন্টার বিদেশগামীদের করোনা পরীক্ষা করার অনুমতি পেয়েছে। আশা করি, ঈদের পর এটি আমরা শুরু করতে পারবো। এই অনুমতি প্রাপ্তির জন্য সংসদ সদস্য কাজী নাবিল আহমেদসহ যশোরের অনেকের প্রচেষ্টা ছিল। এ জন্য সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। একইসঙ্গে জিনোম সেন্টারের পাশে দাঁড়ানোয় কাজী নাবিল আহমেদকেও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। কিছুদিন আগে যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান জিনোম সেন্টার পরিচালনায় এক লাখ টাকার আর্থিক সহায়তা দিয়েছেন, এ জন্য তাঁকেও আমি ধন্যবাদ জানাচ্ছি।
ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল মজিদ, ডিন অধ্যাপক ড. সৈয়দ মো. গালিব, অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় বিশ^াস, অধ্যাপক ড. মো. জিয়াউল আমিন, ড. আব্দুল্লাহ আল মামুন, ড. সুমন চন্দ্র মোহন্ত, ড. মো. মেহেদী হাসান, জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. আনিছুর রহমান, অধ্যাপক ড. শেখ মিজানুর রহমান, অধ্যাপক ড. বিপ্লব কুমার বিশ^াস, অধ্যাপক ড. মো. ইকবাল কবীর জাহিদ, রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোঃ আলম হোসেন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন, ড.ইঞ্জি, কর্মকর্তা সমিতির সভাপতি ড. মো. আব্দুর রউফ, নির্বাহী প্রকৌশলী মো. নাজমুস সাকিব, কর্মচারী সমিতির সভাপতি শওকত ইসলাম সবুজ, সাধারণ সম্পাদক বদিউজ্জামান বাদল প্রমুখ। এ ছাড়া অনুষ্ঠানে শহীদ মসিয়ূর রহমান হল শাখা ছাত্রলীগের সভাপতি বিপ্লব দে শান্ত, ছাত্রলীগ নেতা আল-মামুন শিমন, রুহুল কুদ্দুস রোহিত, আশিক খন্দকার, নূর মোহাম্মদ টনি, কামরুল হাসান শিহাব, সাংবাদিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাজমুল হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন। ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া-মোনাজাত পরিচালনা করেন যবিপ্রবির কেন্দ্রীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মো. আকরামুল ইসলাম।
বসুন্ধরা গ্রুপের এমডিকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন
যশোর অফিস
মুনিরার মৃত্যুর সঠিক তদন্ত, বিচার ও অভিযুক্ত বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরকে গ্রেফতারের দাবিতে যশোর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি যশোরে উদ্যোগে রবিবার সকাল ১১টায় যশোর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঘন্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও রাজনৈতিক সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশ নেন। এসময় নেতৃবৃন্দ বলেন, মুনিয়াকে রক্ষিতা বলে গালী দেয়া হচ্ছে। অথচ অল্প বয়সী মুনিয়াকে যিনি রক্ষিতা বানালেন, যার জন্য সে মৃত্যুর পথ বেছে নিলো তাকে কেউ দোষারোপ করছে না। পুলিশ তাকে গ্রেফতার না করে তদন্তের নামে সময়ক্ষেপন করছে। আমাদের আশংকা দেশে সংগঠিত বিভিন্ন নারী নির্যাতন, ধর্ষণ ও হত্যার বিচারের মত মুনিয়ার হত্যার বিচারও ধামাচাপা পড়ে যাবে। প্রশাসন, সরকারের সহায়তায় অর্থশালী আনভীর বিনা বিচারে পার পেয়ে যাবে। এ আশংকা যাতে সত্যি না হয় এবং ন্যায় বিচার যাতে প্রতিষ্ঠিত হয় তার জন্য অবিলম্বে আনভীরকে গ্রেফতারের দাবি জানানো হয় মানববন্ধনে।
সংগঠনের নেতা বিথিকা সরকারের নেতৃত্বে মানববন্ধনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল কবীর জাহিদ, জেলা কমিটির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ভিটু, সিপিবি সভাপতি আবুল হোসেন, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মাহামুদ হাসান বুলু, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান মজনু, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তরিকুল ইসলাম তারু, মহিলা পরিষদের নেতা কামরুন নাহার কনা, আইনজীবী আমিনুর রহমান হিরু প্রমুখ।
করোনায় ক্ষতিগ্রস্ত খামারীদের তালিকাভুক্ত করার আহ্বান পোল্ট্রি শিল্প মালিক সমিতির
খবর বিজ্ঞপ্তি
মহামারী কোভিড-১৯ করোনায় ক্ষতিগ্রস্ত পোল্ট্রি-ডেয়ারী খামারীদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত প্রণোদনা প্রদান থেকে প্রথমে বাদ পড়া গরু, সোনারী লেয়ার, ব্রয়লার মুরগী ও হাঁসের খামারীদের নাম অন্তর্ভুক্তির জন্য স্ব-স্ব উপজেলা, মেট্রো ও জেলার প্রাণিসম্পদ কর্মকর্তার অফিস ও বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশন বিপিআইএ-এর বিভাগীয় অফিস ও খুলনা পোল্ট্রি ফিশ ফিড শিল্প মালিক সমিতি’র অফিসে প্রয়োজনীয় কাগজপত্রসহ সত্বর যোগাযোগ করার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছেন সমিতির কেন্দ্রীয় প্রচার-প্রকাশনা সম্পাদক ও খুলনার মহাসচিব প্রাণিপ্রেমী এস এম সোহরাব হোসেন, খুলনার সভাপতি আলহাজ্ব মাওঃ ইব্রাহিম ফয়জুল্লাহ, ঊর্ধ্বতন সহ-সভাপতি মোঃ ইকবাল, সহ-সভাপতি সৈয়দ মোঃ বেলাল হোসেন, প্রফুল্ল কুমার রায়, গোলাম সরোয়ার পিণ্টু, মোঃ জাফর, এইচ এম সিদ্দিকুর রহমান, ইলিয়াস চৌধুরী, শেখ রেজানুল ইসলাম, আলমগীর খান, তরিকুল ইসলাম, কোষাধ্যক্ষ আলহাজ্ব মামুনুর রহমান, যুগ্ম মহাসচিব আলহাজ্ব আরিফুল রহমান বাবু, এস এম হাফিজুর রহমান লিপু, তপন পাল, সাংগঠনিক সম্পাদক তালুকদার মোঃ হেলালুজ্জামান, প্রচার সম্পাদক শেখ আব্দুল হালিম, দপ্তর সম্পাদক শামসুর রহমান বাবুল, মহিলা সম্পাদক এড. শাহরিয়া মোর্শেদা আহমেদ শম্পা, সঞ্চয় ও সমাজকল্যাণ সম্পাদক মোজাম্মেল হক, নির্বাহী সদস্য শাহ জাফর মামুদ মেহেতা, মোঃ সালাহ উদ্দিন, মোঃ আব্দুল আহাদ, শ্যামল বিশ্বাস, ইনসান আলী, মোঃ মাহবুবুর রহমান মিঠু প্রমুখ।
সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এ প্রণোদনা উপহার বাস্তবমুখী ও সমায়োপযোগী উদ্যোগে প্রাপ্ত অর্থ খামারীদের নিজস্ব মোবাইলে বিকাশ-নগদের মাধ্যমে পায়। যা খামারীদের ফেরত দেয়া লাগবে না। এজন্য প্রধানমন্ত্রীসহ মন্ত্রী-সচিব-কর্মকর্তাদের খামারীদের পক্ষ থেকে ধন্যবাদ ও অভিনন্দন জানান হয়।
শ্রমজীবী মানুষরাই দেশের মূল চালিকা শক্তি: এমপি বাবু
খবর বিজ্ঞপ্তি
বর্তমান সরকার শ্রমবান্ধব সরকার উল্লেখ করে খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, জামায়াত-বিএনপি ক্ষমতায় আসলে দেশের কলকারখানা বন্ধ হয়ে যায়। আর আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বন্ধ কলকারখানা চালু হয়। তিনি বলেন, ২০০১ সালে খালেদা সরকার আদমজীসহ দেশের বেশিরভাগ কলকারখানা পানির দামে বিক্রি করে দিয়েছিল। এতে হাজার হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছিল। শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর মজুরী বৈষম্য নিরসন সহ শ্রমিকদের কল্যাণে নানামূখী পদক্ষেপ গ্রহণ করে। সরকার দেশের বন্ধ থাকা কলকারখানা চালু সহ নতুন নতুন শিল্প গড়ে তোলায় হাজার হাজার শ্রমিকের কর্মসংস্থান হয়েছে। এমপি বাবু বলেন, শ্রমজীবী মানুষরাই দেশের মূল চালিকা শক্তি। দেশের উন্নয়ন ও অগ্রগতিতে শ্রমজীবিরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। করোনাকালীন সময়ে দেশের কোন শ্রমিক যাতে না খেয়ে থাকে এ জন্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময়ে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। তিনি মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর হাদিসের বর্ণনা দিয়ে মালিকদের উদ্দেশ্যে বলেন, শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে তাদের প্রাপ্য মজুরী দিন। কর্মক্ষেত্রে শ্রমবান্ধব পরিবেশ নিশ্চিত করুন। তিনি গত শনিবার দুপুরে দলীয় কার্যালয়ে পাইকগাছা উপজেলা ও পৌরসভা শ্রমিকলীগ আয়োজিত মহান মে দিবসের আলোচনা ও শ্রমজীবী মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। উপজেলা শ্রমিকলীগের সভাপতি শাহজাহান কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাউন্সিলর মোঃ আব্দুল গফফার মোড়লের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, প্রভাষক ময়নুল ইসলাম, যুবলীগনেতা এমএম আজিজুল হাকিম, আকরামুল ইসলাম, পৌরসভা শ্রমিকলীগের সভাপতি আনারুল ইসলাম, শ্রমিকলীগ নেতা মনিরুল ইসলাম, মান্নাদে, রথীন মন্ডল, ছাত্রলীগ নেতা মাসুদুর রহমান মানিক, রায়হান পারভেজ রনি, মীর সদরুল আমিন, আশরাফুজ্জামান টুটুল, কামরুজ্জামান, শফিকুল ইসলাম, দীপংকর মন্ডর, হাবিবুর রহমান, পশাল, হাসানুর রহমান, হাফিজুর রহমান, বাচ্চু শেখ, শাহীদুর রহমান, স্বপ্নীল আহমেদ, আব্দুল গফফার ও শেখ সেলিম।#
ওয়ার্কার্স পার্টি খুলনা মহানগরের উদ্যোগে মহান মে দিবস পালিত
খবর বিজ্ঞপ্তি
যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালন করে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, খুলনা মহানগর কমিটি। ১ মে শনিবার বেলা ১১:৩০ টায় নগরীর গোলকমনি শিশু পার্কে করোনাকালে যথাযথভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করেই মহান মে দিবস উপলক্ষে দুঃস্থ শ্রমজীবীদের মধ্যে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। অর্থ সহায়তা প্রদানপূর্ব সংক্ষিপ্ত মে দিবস সমাবেশে বক্তৃতা করেনÑওয়ার্কার্স পার্টি, মহানগর সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলাম। তিনি তাঁর বক্তৃতায় বলেন, ১৮৮৬ সালের এ দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে হে মার্কেটে শ্রমিকরা ৮ ঘণ্টা কাজের দাবীতে জীবন উৎসর্গ করেছিলেন। ঐদিন তাঁদের আত্মদানের মধ্য দিয়ে শ্রমিকশ্রেণির অধিকার প্রতিষ্ঠা হয়েছিল। কিন্তু বর্তমানে মালিকরা সুকৌশলে শ্রমিকদের অতিরিক্ত কর্মঘণ্টায় লিপ্ত রাখছে। এছাড়া এবার করোনাকালে মে দিবস উদযাপন করতে যেয়ে দেখা যাচ্ছে একদিকে পাটকল-চিনিকল বন্দ হয়ে হাজার হাজার শ্রমিক বেকার আবার অন্যদিকে দেশে নতুন করে লকডাউনে পরিবহণ শ্রমিক, দীন মজুর, কৃষি শ্রমিক, দোকানদার, ফুটপাতের ছোট ব্যবসায়ী, রিকসা চালক, খেটে খাওয়া কর্মজীবী মানুষেরা এখন ঘরবন্দী। তাদেরকে বাঁচাতে নগদ সহায়তা ও রেশনিং ব্যবস্থা প্রবর্তনের জোর দাবী জানান। এ সময়ে উপস্থিত ছিলেনÑপার্টির মহানগর সম্পাদকম-লীর সদস্য কমরেড নারায়ণ সাহা, নির্বাহী সদস্য কমরেড মনির হোসেন, পার্টির মহানগর নেতা কৃষ্ণ কান্তি ঘোষ প্রমুখ নেতৃবৃন্দ।
পুত্রবধূর মামলায় গ্রেফতার শাশুড়ি ও তিন ননদ
মণিরামপুর (যশোর) প্রতিনিধি :
মণিরামপুরে পূত্রবধুর দায়ের করা নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় শাশুড়ি ও তিন ননদকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২ মে) বেলা সাড়ে ১০টার দিকে পলাশী গ্রামের নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, পলাশী গ্রামের মৃত গোলাম মোস্তফার স্ত্রী আলেয়া বেগম এবং তাদের তিন মেয়ে রুপা খাতুন, সাবিনা খাতুন ও তহমিনা খাতুন। রবিবার দুপুরে গ্রেফতার চরজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
স্থানীয়রা জানান, আলেয়া বেগমের বড় ছেলে হাবিবুর রহমান কয়েক বছর আগে বাঘারপাড়া উপজেলার এক নারীকে বিয়ে করেন। পরে পারিবারিক কলহের জেরে ২০১৯ সালে স্বামী, শাশুড়ি ও তিন ননদের বিরুদ্ধে আদালতে মামলা করেন ওই নারী। পরে হাবিবুরের সাথে তার স্ত্রীর বিচ্ছেদ হয়। সেই মামলায় কয়েকমাস আগে হাবিবুরকে ধরে নিয়ে যায় পুলিশ। এসআই যোগেশ ম-ল বলেন, এ মামলায় হাবিবুরের মা ও তিন বোন পলাতক জীবনযাপন করছিলেন। যে কারণে তাদের নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। আদালত থেকে কাগজ পেয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। এবং আজ দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
কপিলমুনিতে একই রাতে ৩ দোকানে চুরি
কপিলমুনি (খুলনা) প্রতিনিধি
কপিলমুনিতে একই রাতে ৩টি দোকানে চুরি সংঘটিত হয়েছে। জানাযায়, শুক্রবার দিনগত রাতে কপিলমুনি বাজারের জাফর আউলিয়া মাদ্রাসার পাশে তৈয়েবুরের কম্পিটারের দোকানের সাটারের লক কেটে ক্যাশ টেবিলে থাকা ৭শত টাকা চুরি হয়। পাশে অবস্থিত কুমারেশ ভৌমিকের চায়ের দোকানে সাটারের লক কেটে ৭/৮ শত টাকা, বেনসন, লিপ ও ডারবি সিগারেট নিয়ে যায় যার আনুমানিক মূল্য ৫ হাজার টাকা। শ্রীরামপুর মোড় এলাকার সুকান্ত কুমার মনা’র মুদি দোকানে একই কায়দায় সাটার খুলে ২ হাজার টাকা ও ৬/৭ হাজার টাকা মূল্যের বিভিন্ন ব্রান্ডের সিগারেট নিয়ে চোরেরা নির্বিঘেœ পালিয়ে যায়। জানাযায়, মার্চ মাসের শেষের দিকে একই রাতে দোকান ও বাড়ি মিলে মোট ৫ জায়গায় চুরি হলেও অদ্যবধি জড়িদের কাউকে আটক করতে পারেনি পুলিশ।
এ বিষয়ে কপিলমুনি পুলিশ ফাঁড়ীর ইনচার্জ পুলিশ পরিদর্শক দেবাশিষ দাশ বলেন, শনিবার সকালে খবর পেয়ে আমি চুরি হওয়া দোকানে গিয়েছিলাম। দোকানগুলোতে চুরির সাথে জড়িতদের আটকের চেষ্টা করছি।’
দুঃস্থদের মাঝে ইশা ছাত্র আন্দোলন খুলনা মহানগরের ইফতার বিতরণ
খবর বিজ্ঞপ্তি
রবিবার (২ মে) বিকেল সাড়ে ৫টায় নগরীর পাওয়ার হাউজ মোড়স্থ ইসলামী শাসনতন্র ছাত্র আন্দোলন খুলনা মহানগরী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ছিন্নমূল অসহায় দুঃস্থ মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মুফতী আমানুল্লাহ, বিশেষ অতিথি ছিলেন নগর সেক্রেটারী জননেতা শেখ মোঃ নাসির উদ্দিন, শেখ হাসান ওবায়দুল করীম, দাওয়াহ ও প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল নোমান।
আরো উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলন খুলনা মহানগরীর সাবেক সহ সভাপতি আব্দুস সালাম জায়েফ, ইশা ছাত্র আন্দোলন খুলনা মহানগর সভাপতি মোঃ মঈনুল ইসলাম, সাধারন সম্পাদক ইব্রাহিম ইসলাম আবির, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর, দাওয়াহ ও প্রশিক্ষন সম্পাদক মাহদী হাসান মুন্না, দফতর ও প্রকাশনা সম্পাদক মোঃ আব্দুল্লাহ, বিশ্ববিদ্যালয় সম্পাদক শাকির আহমাদ, কওমী সম্পাদক ইমাম হাসান, স্কুল ও কলেজ সম্পাদক রাকিব গোলদার, নির্বাহী সদস্য রিয়াজ হাওলাদার সহ প্রমুখ। নেতৃবৃন্দ নগরীর অসহায়, দরিদ্র ও দুঃস্থদের মাঝে ইফতারীর খাবার বিতরণ করেন।
ফকিরহাটে নারীদের স্বাবলম্বী করতে ৭২জনকে সেলাই মেশিন প্রদান
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে এসবিএসি করর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচীর আওতায় নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে ৭২জন নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়েছে। সাউথ বাংলা এগ্রিকালচার এ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের উদ্যোগে রবিবার সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামে আনুষ্ঠানিক ভাবে সেলাই মেশিন প্রদান করেন প্রধান অতিথি বাগেরহাট জেলা প্রশাসক আ.ন.ম ফয়জুল হক। উপজেলা নির্বাহী অফিসার মো: তানভীর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানীত অতিথি ছিলেন এসবিএসি ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান শিল্পপতি এস এম আমজাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম, সহকারী কমিশনার (ভুমি) রহিমা সুলতানা বুশরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন এসবিএসি ব্যাংক লিমিটেডের প্রধান জনসংযোগ কর্মকর্তা আছাদুল্লাহ গালিব। এদিন উপজেলার ৮টি ইউনিয়নের ৭২টি ওয়ার্ডের ৭২জন নারীর মাঝে সেলাই মেশিন প্রদান করা হয়েছে।
মোংলায় গরু ব্যবসায়ীকে পেটালেন যুবলীগ নেতা!
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মোংলায় এক গরু ব্যবসায়ী ও তার শ্যালককে বেধড়ক মারপিট করে গুরুতর আহত করেছেন এক যুবলীগ নেতা। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, উপজেলার চাঁদপাই ইউনিয়নের মালগাজী গ্রামের রাশেদ মল্লিকের ছেলে মনির মল্লিকের কাছে পাওনা ১০০ টাকা দিতে দেরি হওয়ায় তাকে চাঁদপাই ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মোঃ শাহালম ও তার ভাই মোঃ মাহালমসহ স্থানীয় কয়েকজন মিলে বেধড়ক মারপিট করে। এ সময় তার ডাক চিৎকারে স্থানীয় গরু ব্যবসায়ী ও মারপিটের শিকার মনির মল্লিকের দুলা ভাই মোঃ খোকন এগিয়ে আসলে তাকেও মারধর করা হয়। এ ঘটনায় গরু ব্যবসায়ী খোকন বাদী হয়ে মোংলা থানায় যুবলীগ নেতা শাহালমসহ চারজনের নামে অভিযোগ দিয়েছেন। এ ব্যাপারে থানার ওসি মোঃ ইকবাল বাহার চৌধুরী বলেন, অভিযোগের তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
তবে এ ব্যাপারে অভিযুক্ত শাহালমের বক্তব্য জানতে তাকে ফোন করা হলে সাংবাদিক পরিচয় পেয়ে তিনি লাইন কেটে দেন। এরপর একাধিকবারও চেষ্টা করেও তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এদিকে নাম প্রকাশ না করার শর্তে মালগাজী এলাকার একাধিক ব্যক্তি জানান, চাঁদপাই ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মোঃ শাহালমের বিরুদ্ধে মাদকের ব্যবসাসহ এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ রয়েছে। তিনি তার এলাকায় কিছুদিন আগে বিয়ে ছাড়াই এক যুবতী অন্তঃস্বত্তা হলে ক্ষমতা ও মোটা অংকের টাকার বিনিময়ে জোরপূর্বক ভয়ভীতি দেখিয়ে স্থানীয় শিমুল নামের এক যুবকের সাথে বিয়ে দিয়ে শালিস মিমাংসা করেন। শাহালম তার এসব কুকীর্তি ধামাচাপা দিতে একেক সময় স্থানীয় আ’লীগের কিছু কিছু নেতার সংস্পর্শে মিশে শেল্টার নিয়ে থাকেন বলেও জানান এলাকাবাসী।
ইউনিয়ন যুবলীগের নেতা হওয়ার দাপটে গত দুই বছর আগে স্থানীয় কোরবান আলী মাদ্রাসায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করে বিতর্কিত ও সমালোচিত হন এই শাহালম।
মে দিবস উপলক্ষে খুলনা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের শোভাযাত্রা
খবর বিজ্ঞপ্তি
মহান মে দিবস পালন উপলক্ষে নগরীর স্টেশন রোডের খুলনা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (১২১২) শোভাযাত্রা বের করে। সকাল ৮টায় স্বাস্থ্য বিধি মেনে শোভাযাত্রাটি বড় বাজার প্রদক্ষিণ শেষে ইউনিয়ন কার্যালয় এসে শেষ হয়।
এ সময় ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মো. জাকির হোসেন, মো. আবু তালেব সরদার, আ. রহমান সরদার, মো. শফিকুল ইসলাম শফি, মো. নূরুল ইসলাম খাঁ, আলহাজ¦ আবুল কাশেম সরদার, মো. মিন্টু পাঠান, মো. রিপন আকন, মো.কাওসার মোল্লা, মো.মানিক শিকদার, শাহজাহান মিজু, মো. ইসলাম খলিফা, শহীদুল ইসলাম, মো. সোহেল, মো. আ. জলিল, মো. শাওন খান, নজরুল ইসলাম ও মো. সিদ্দিকসহ ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনির্বাণ সম্পাদক’র মৃত্যুতে বিন্দু’র শোক
খবর বিজ্ঞপ্তি
দৈনিক অনির্বাণ সম্পাদক, খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও বাংলাদেশ আঞ্চলিক সংবাদ পত্র পরিষদের সভাপতি অধ্যক্ষ আলী আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন বিন্দু’র নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হচ্ছেন সভাপতি বদরুজ্জামান বদু, সাধারণ সম্পাদক মো.জাকির হোসেন, সহ-সম্পাদক মাসুম নবী, জাকিয়া মাসুম, ড. সৈয়দ আবু নাসের, আলহাজ¦ মো. শহীদুল ইসলাম, আফ্রিদি, আনোয়ারা জাকির, মাজেদুর রহমান মামুন, মো. সজিব, ফারজানা ইয়াসমিন ও ইতি সজিব। নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
বিশ্ব মুক্তগণমাধ্যম দিবসে সাংবাদিকদের ন্যায়ের পক্ষে থাকার আহবান এমইউজের
খবর বিজ্ঞপ্তি
আজ ৩ মে বিশ্ব মুক্তগণমাধ্যম দিবস। মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেন, বিশ্ব মুক্তগণমাধ্যম দিবসে গণমাধ্যমের পেশাগত দায়িত্ব পালনে এবং সংবাদ সন্ধানে প্রাণ হারানো সাংবাদিকদের স্মরণ করার দিন, জীবিতদের জীবন্ত সংগ্রাম উপলব্ধিরও দিন। নেতৃবৃন্দ এই দিনে সারা বিশ্বের নিপীড়িত নির্যাতিত সাংবাদিকদের পাশাপাশি ডিজিটাল নিরাপত্তা আইনে ইতিপুর্বে খুলনায় যে সকল সাংবাদিকের নামে মামলা হয়েছে তাদের সকল মামলাসহ সাংবাদিক আবু তৈয়বের মামলা প্রত্যাহার ও দ্রুত তাঁর মুক্তির দাবি জানিয়েছেন। একই সাথে নেতৃবৃন্দ সকল সাংবাদিককে ন্যায়ের পক্ষে থাকার জন্য আহবান জানিয়েছেন।
ফুলতলায় মোবাইলে কথা শেষ করেই কলেজ ছাত্রীর আত্মহত্যা
ফুলতলা প্রতিনিধি
মোবাইল ফোনে কথা বলতে বলতে ফোনটা ঘাটের উপর রেখে গলায় ওড়নার ফাঁস লাগিয়ে খাদিজা খাতুন (১৯) নামে এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটে রোববার বেলা ২টায় ফুলতলার ডাউকোনা গ্রামে। তিনি ঐ গ্রামের রেজাউল ইসলাম সরদারের কন্যা ও জামিরা বাজার আসমোতিয়া স্কুল এন্ড কলেজের বিএম শাখা থেকে এইচএসসি অটো পাস করেন।
পারিবারিক সূত্র জানায়, ঘটনার সময় খাদিজার পিতা রেজাউল বাজারে এবং মাতা মর্জিনা বেগম আত্মীয় বাড়িতে ছিলেন। একমাত্র ভাই ও একই শিক্ষা প্রতিষ্ঠানের ৮ম শ্রেণির ছাত্র টিটো বাড়ির আঙিনায় খেলছিল। ঘটনার বিবরণ দিয়ে টিটো জানায়, ঘরের ভেতর আপা মোবাইল ফোনে যেন কার সাথে কথা বলছিল। কিছুক্ষণ পরে ঘরে গিয়ে আড়ার সাথে গলায় ওড়নার ফাঁস লাগিয়ে তাকে ঝুলতে দেখা যায়। তার ব্যবহৃত মোবাইল ফোনটা ঘারের উপর তার পায়ের নিচেই পড়েছিল। খবর পেয়ে ফুলতলা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
ফুলতলায় বাসের ধাক্কায় ক্যান্টিন পরিচালকের মৃত্যু
ফুলতলা প্রতিনিধি
রোববার বেলা দেড় টায় খুলনা-যশোর মহাসড়কে ফুলতলার চৌদ্দমাইল এলাকার ফুলতলা ফিলিং স্টেশনের সামনে ফুলতলাগামী অজ্ঞাত বাসের ধাক্কায় ভ্যানের যাত্রী শাহাবুদ্দিন মোড়ল ওরফে শিহাব (৩৪) এর ঘটনাস্থলেই মৃত্যু ঘটে। এ সময় ভ্যান চালক বোরহান মোল্যা (২৫) আহত হন। পুলিশ ও এলাকাবাসী জানায়, যশোর মনিরামপুরের মুজগুন্নী গ্রামের আবুল কাশেম মোড়লের পুত্র ও ফুলতলার আইয়ান জুট মিলের ক্যান্টিন পরিচালক শাহাবুদ্দিন মোড়ল কিছু মালামাল নিয়ে ফুলতলা বাজার থেকে ভ্যানযোগে মিলে যাচ্ছিলেন। ফুলতলা ফিলিং স্টেশনের সামনে পৌছালে ফুলতলাগামী অজ্ঞাত বাসের ধাক্কায় রাস্তার উপর ছিটকে পড়ে। দ্রুত তাকে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তবরত চিকিৎসক তাকে মৃতঃ ঘোষনা করেন। আহত ভ্যান চালক গাড়াখোলা গ্রামের সরোয়ার মোল্যার পুত্র বোরহান মোল্যাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাইওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা হয়েছে।
রাজশাহী থেকে ফুসলিয়ে আনা মা ও মেয়ে পাইকগাছায় উদ্ধার
পাইকগাছা প্রতিনিধি
রাজশাহী থেকে ফুসলিয়ে আনা মা ও মেয়েকে উদ্ধার করছে পাইকগাছা থানা পুলিশ। রাজশাহীর বাগমারা থানায় জামিনুল হক ১৪ এপ্রিল ৫৯২ নম্বর জিডি করে। জিডি মোতাবেক গোপন সংবাদে পাইকগাছা থানা পুলিশ উপজেলার দেবদুয়ার গ্রামের মুনছুর গাজীর ছেলে তুহিন (২৭) র কাছ থেকে আসমা আক্তার রিয়া (২৭) ও শিশু জেরিন (৬) কে উদ্ধার ও তুহিনকে গ্রেপ্তার করে। রিয়া জামিনুল হকের স্ত্রী ও জেরিন তার কন্যা বলে জানা যায়। এ সংক্রান্তে রিয়া জানায়, জামিনুলকে তালাক দেয়া হয়েছে। তুহিনের সাথে বিয়ে হয়েছে বলে পুলিশকে জানিয়েছে। থানা অফিসার ইনচার্জ এজাজ শফী জানান, গ্রেপ্তারকৃত তুহিন ও রিয়ার জিজ্ঞাসাবাদে বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভ্রান্তিকর তথ্য দিয়েছে। তাদের বিষয়টি সন্দেহজনক হওয়ায় তুহিনকে আদালতের মাধ্যমে জেলহাজতে ও ভিকটিমদের আদালতে পাঠানো হয়েছে।
পাইকগাছায় প্রতিপক্ষের বাঁধায় পাকা ঘর বাঁধতে বাঁধাগ্রস্থ হচ্ছে ঘোষ পরিবার
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় প্রতিপক্ষের বাঁধায় পাকা ঘর বাঁধতে বার বার বাঁধা গ্রস্থ হচ্ছে একটি ঘোষ পরিবার। অতি সম্প্রতি উপজেলার রাড়ুলি ইউপি চেয়ারম্যান ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে দু- পক্ষের নিয়োগকৃত সার্ভয়ার দিয়ে চিরুজ্ঞিত ও প্রনব ঘোষদের বিরোধী জমির আইল সীমানা নির্ধারণ করা হয়। এ ব্যাপারে উভয়ই লিখিত আপোষ নামায় সহি স্বাক্ষর করে সিদ্ধান্ত মেনে নেন। এর পর প্রনব ঘোষরা তাদের সীমানায় এক হাত জায়গা রেখে ঘরের ভীত তৈরী করতে গেলে তাতে প্রতিপক্ষ চিরুজ্ঞিতরা ব্াঁধা দেয়। কাজ বন্ধ না করায় থানায় জিডি করে পুলিশ দিয়ে বন্ধ করে দিয়েছে বলে প্রনব অভিযোগ করেন। ২০১৫ সসল থেকে এ বিরোধ চলে আসছে বলে জানা যায়। প্রতিপক্ষ চিরঞ্জিত জানায় জায়গা জমির বিরোধ নিস্পত্তি না হওয়া পর্যন্ত ঘর করা যাবে না। ওসি এজাজ শফী জানান থানায় জিডি হয়েছে শান্তি শৃংখা রক্ষার্থে আপাততঃ উভয় পক্ষকে ধৈয্য ধরে থাকতে বলা হয়েছে।
খুলনা বিভাগের বিভিন্ন জেলায় করোনায় কর্মহীন শ্রমিকের মাঝে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত
তথ্য বিবরণী
করোনায় কর্মহীন মানুষের কষ্ট লাঘবে রবিবার নড়াইল জেলা প্রশাসনের উদ্যোগে আটশত ৯০ জন শ্রমিকের মাঝে খাদ্যসামগ্রী এবং নগদ অর্থ বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিলো চাল, আলু, ডাল, তেল, সাবান ও মাস্ক। নড়াইলের জেলা প্রশাসক এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন। এছাড়া যশোরে এক হাজার একশত ৭০ টি পরিবারের মাঝে পাঁচ লাখ ৯৫ হাজার টাকা বিতরণ করা হয়েছে। খুলনা বিভাগের অন্যান্য জেলাগুলোতে অনুরূপ খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।
খুলনায় এ পর্যন্ত করোনা ভ্যাকসিন নিয়েছেন ৯৩ হাজার চারশত ৫১ জন
তথ্য বিবরণী
খুলনা জেলায় রবিবার এ পর্যন্ত ৯৩ হাজার চারশত ৫১ জন করোনা ভ্যাকসিন গ্রহণ করেছেন। এর মধ্যে পুরুষ ৫৮ হাজার একশত ৮৯ এবং মহিলা ৩৫ হাজার দুইশত ৬২ জন। বুধবার মোট তিন হাজার তিনশত ৮১ জন করোনা ভ্যাকসিন নিয়েছেন। এর মধ্যে খুলনা সিটি কর্পোরেশন এলাকায় এক হাজার চারশত ২০জন এবং নয়টি উপজেলায় মোট এক হাজার নয়শত ৬১ জন। উপজেলাগুলোর মধ্যে দাকোপ তিনশত ৬৮ জন, বটিয়াঘাটায় দুইশত ৫০ জন, দিঘলিয়া ৮০ জন, ডুমুরিয়া পাঁচশত ৮৭ জন, ফুলতলা ৯০ জন, কয়রা একশত ৫৬ জন, পাইকগাছা দুইশত ৯০ জন, রূপসা একশত জন এবং তেরখাদায় ৪০ জন টিকা গ্রহণ করেছেন। টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ এক হাজার আটশত ৯৮ এবং মহিলা এক হাজার চারশত ৮৩ জন। খুলনা সিভিল সার্জন দপ্তর এক প্রেস বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে।
খুলনায় বাস চালুর দাবীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
বাস চালুর দাবীতে খুলনায় বিক্ষোভ সমাবেশ করেছে পরিবহন শ্রমিকরা। বেলা ১১টায় নগরীর সোনাডাঙ্গা আন্তঃজেলা বাস টার্মিনালে এই কর্মসূচী পালন করেন তারা। প্রায় এক মাস ধরে লকডাউনে পরবিহন চালাতে না পারা শ্রমিকরা এই সমাবেশ যোগ দেন। সমাবেশে বক্তরা বলেন, শ্রমিকরা দীর্ঘ দিন ধরে বেকার থাকলেও সেই ভাবে সহায়তা পায়নি। যার কারণে মানবতার জীবন-যাপন করছে তারা। এমতাবস্থায় পরিবহন মালিকরাও তাদের কোন খোঁজ খবর নেয়নি বলে অভিযোগ শ্রমিকদের। তাই অন্যদের মত স্বাস্থ্যবিধি মেনেই বাস চালাতে চায় শ্রমিকরা। আর এই দাবী বিবেচনা করে সরকার নতুন সিদ্ধান্ত নেবে বলে প্রত্যাশ করে শ্রমিকরা।
ঝিনাইদহে অসহায় কৃষকের ধান কেটে দিল ছাত্রলীগ
ঝিনাইদহ প্রতিনিধি
করোনার প্রাদুর্ভাবে অসহায় হয়ে পড়া ঝিনাইদহের এক কৃষকের পাকা ধান কেটে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার মুরারীদহ গ্রামের হতদরিদ্র কৃষক আক্কাস আলীর জমির ধান কেটে দেন জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। সামাজিক দুরুত্ব বজায় রেখে কৃষক আক্কাস আলীর ২ বিঘা জমির পাকা ধান কেটে দেন তারা। জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদ, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল’র নেতৃত্বে প্রায় ৩০ জন ছাত্রলীগ কর্মী এ কর্মসূচীতে অংশ নেয়।
জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদ বলেন, বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা সবসময় মানুষের কল্যাণে কাজ করে থাকে। আমরা জানতে পারি অর্থ সংকটের কারণে ভ্যানচালক কৃষক আক্কাস আলী জমির পাকা ধান কাটতে না পেরে বিপাকে পড়েন। খবর পেয়ে আমরা এই অসহায় কৃষকের ধান কেটে সহযোগিতা করতে পেরে আমরা গর্বিত। জমির ধান কেটে দেওয়ায় খুশি কৃষক আক্কাস আলী।
ঝিনাইদহে বাড়ী থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা, গ্রেফতার-২
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ সদর উপজেলার চুটলিয়া গ্রামে বাড়ি থেকে ডেকে নিয়ে স¤্রাট বিশ্বাস (২৭) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে তার বন্ধুরা। রোববার রাত ৯ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত স¤্রাট বিশ্বাস ওই গ্রামের সমীর বিশ্বাসের ছেলে। এ দিকে এ ঘটনায় জড়িত থাকার অপরাধে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
নিহতের মা রিনা বেগম জানান, রাত সাড়ে ৮ টার দিকে তার প্রতিবেশী গোলাপ হোসেনের ছেলে সবুজ স¤্রাটকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়।
পরে সবুজের বাড়ির পিছনের তার গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদ বলেন, একটি মার্ডারের ঘটনা ঘটেছে। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা তাৎক্ষনিক জানা যায়নি। এ ঘটনার সাথে যারা জড়িত তাদের গ্রেফতারে অভিযান চলছে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এদিকে এ ঘটনায় নিহতের মা রিনা খাতুন বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতদের আসামী করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে মামলার ৩ নম্বর আসামী শিমুল ও ৫ নম্বর আসামী সবুর আলীকে গ্রেফতার করা হয়েছে।
সাতক্ষীরায় ৩৫ বোতল ফেন্সিডিলসহ মোড়েলগঞ্জের অভি গ্রেফতার
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় ৩৫ বোতল ফেন্সিডিল সহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত যুবক মোড়লগঞ্জ পৌরসভার আদর্শপাড়ার শাহ আলম তালুকদারের ছেলে তারিকুল ইসলাম অভি।
পুলিশ জানায়, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম-বার এঁর দিক নির্দেশনা মোতাবেক অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) সজিব খানের তত্বাবধানে সাতাক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: শামসুল হকের পরামর্শ মোতাবেক সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত ওসি বুরহান উদ্দিনের নেতৃত্বে এসআই আহম্মদ আলী, এএসআই সাইফুল, এএসআই লালন, এএসআই সাজ্জাদ ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকালে লাবসার লস্কর পেট্রোল পাম্প এলাকায় অভিযান চালিয়ে তরিকুল ইসলাম অভিকে ৩৫ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করা হয়। এসময় অভির কাছ থেকে একটি ব্লু কালারের এ্যাপাচি ফোর ভি গাড়ি জব্দ করে পুলিশ। এ বিষয় সাতক্ষীরা সদর থানায় একটি মামলা হয়েছে যার নং ০১ তারিখ ০১/০৫/২১।
বিষয়টি নিশ্চিত করে সাতাক্ষীরা থানার ভারপ্রাপ্ত ওসি বুরহান উদ্দিন জানান, গ্রেফতারকৃত আসামির নামে সাতক্ষীরা থানা পুলিশ বাদী হয়ে মামলা রুজু করেছে। এ সময় তারিকুল ইসলাম অভি তার বাবা মোড়েলগঞ্জ পৌর শহরের বাসিন্দা শাহ আলম তালুকদার অবসরপ্রাপ্ত শিক্ষক।
কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে মামলা করে বাড়িছাড়া একটি পরিবার
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
মামলা তুলে না নিলে হত্যা করা হবে- সাতক্ষীরার শ্যামনগরে কিশোর গ্যাংয়ের এমন হুমকিতে বাড়িছাড়া হামলার শিকার অসহায় একটি পরিবার। আলোচিত এ ঘটনা ঘটেছে উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের বোল্লারটোপ গ্রামে। হামলার শিকার মৃত ছমির উদ্দীনের স্ত্রী বৃদ্ধা জেবুন্নেছা বেগম, তার দুই ছেলে, পুত্রবধূ, নাতনি ও নাতনী জামাইসহ পরিবারের অন্য সদস্যরা শ্যামনগর হাসপাতালে অবস্থান করছেন।
চিকিৎসা নিতে এসে অব্যাহত হুমকির ভয়ে বাড়ি ফিরতে না পেরে হাসপাতালকে বাড়িঘর বানিয়ে অসহায় পরিবারটি যেমন সমস্যায় পড়েছে। তেমনি উপজেলার একমাত্র সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা অন্য রোগী ও তাদের স্বজনরা এক পরিবারের ১০-১২ জনের সার্বক্ষণিক অবস্থান করা নিয়ে আপত্তি তুলেছে।
জানা গেছে, ক্রিকেট খেলা নিয়ে বিরোধে গত ২৯ এপ্রিল রাত সাড়ে সাতটার দিকে স্থানীয় সাত-আট জন তরুণ কাশিমাড়ী বাজারে যাওয়ার পথে বোল্লারটোপ এলাকার রাস্তায় আব্দুর রব নামে একজনকে মারধর করে। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দিলেও রাত আটটার দিকে ফিরোজ-শাওনের নেতৃত্বে স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্যরা বাড়িতে ঢুকে আবারও রবের উপর হামলা চালায়। তাকে বাঁচাতে এলে হামলাকারীরা লোহার রড ও লাঠিসহ হকিস্টিক দিয়ে তার পরিবারের অন্য সদস্যদের উপরও চড়াও হয়। এসময় রবের মা জেবুন্নেছা বেগমের ডান হাত ভেঙে যায়। তার ভাবি নাসরীন নাহারের মাথা ফেটে যায়। এছাড়া তার ভাই আব্দুর রহমান, ভাতিজি মনিমুক্তা, ভাতিজির স্বামী শাহিন হোসেন মারাত্মকভাবে আহত হয়।
শ্যামনগর হাসপাতালে চিকিৎসাধীন বৃদ্ধা জেবুন্নেছা বেগম জানান, তাদের ওপর হামলার ঘটনায় তার ছেলে আব্দুর রব শুক্রবার রাতে সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা করে। মামলার পর থেকে আসামীরা বাড়িতে ফিরলে মেরে ফেলার হুমকি দিচ্ছে। তিনি আরও জানান, সন্ত্রাসীদের ভয়ে বাড়িতে অবস্থানরত অন্যরাও হাসপাতালে তাদের সঙ্গে অবস্থান করছে।
হামলার শিকার আব্দুর রহমান জানান ফিরোজ ও শাওনের নেতৃত্বাধীন স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্য আশেক, শিমুল, মুছা, শমসের, বিল্লাল, সুরত, জাহিদ ও কামরুলসহ ১৬-১৭ জন হামলায় অংশ নেয়। তার ভাই হামলার ঘটনায় মামলা করায় আবার মারধরের হুমকি দিচ্ছে। মামলা তুলে নিতে বিভিন্ন মহল থেকে চাপ দিচ্ছে। আব্দুর রহমান বলেন, বাড়িতে ফিরলে হামলার ভয়ে তারা দুই ভাই সুস্থ অনুভব করার পরও বাড়িতে ফিরতে পারছে না।
অভিযুক্ত কিশোর গ্যাংয়ের প্রধান ফিরোজ হোসেন ও শাওনের মোবাইল ফোন বন্ধ পাওয়া গেলেও শাওনের বাবা এসএম আবুল হোসেন বলেন, এসব মিথ্যা। এসময় বিষয়টি নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানের সঙ্গে কথা বলার অুনুরোধ জানিয়ে তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
মামলার তদন্ত কর্মকর্তা শ্যামনগর থানার উপ-পরিদর্শক খবির হোসেন জানান, পুলিশ মামলার আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।
নেশার টাকা না পেয়ে শাশুড়িকে কুপিয়ে জখম
বেনাপোল প্রতিনিধি
নেশার টাকার জন্য শাশুড়িকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে জামাই হারুন অর রশিদের বিরুদ্ধে। রোববার (২ মে) দুপুরে বেনাপোলে নারায়নপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত মাছুরা বেগম (৫২) বেনাপোল পোর্ট থানার নারায়নপুর গ্রামের ফুল মোহাম্মাদের স্ত্রী। জামাই হারুন অর রশিদ একই গ্রামের আয়ুব আলীর ছেলে। স্থানীয়রা জানান, রোববার দুপুরে শাশুড়ি মাছুরা বেগমের কাছে নেশার টাকা দাবি করে জামাই হারুন অর রশিদ। টাকা দিতে অস্বীকৃতি জানালে শাশুড়ি মাছুরা বেগমকে কুপিয়ে জখম করে বাড়ি থেকে ধান লুট করে নিয়ে যায়। তার চিৎকারে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে রক্তাক্ত অবস্থায় শার্শা উপজেলা (নাভারণ) হাসপাতালে ভর্তি করায়।
স্থানীয় গ্রামবাসী বিল্লাল হোসেন বলেন, নেশার টাকা না পেয়ে শাশুড়িসহ ওই পরিবারের সবাইকে মারধর করে। প্রায়ই তার স্ত্রী স্বপ্নাকে মারধর করত। দীর্ঘদিন ধরে নির্যাতনের শিকার হয়েও স্বপ্না হারুনকে ভালো পথে ফেরানোর জন্য চেষ্টা করে। মারধর নির্যাতন সহ্য করতে না পেরে গত ১৯ মার্চ হারুনকে তালাক দেয় স্বপ্না।
হারুনের সাবেক স্ত্রী স্বপ্না বলেন, প্রায় ১৫ বছর তাদের বিয়ে হয়েছে। এরমধ্যে তাদের একটি ১১ বছরের কন্যা সন্তান রয়েছে। হারুন ইয়াবা, ফেনসিডিলসহ বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য সেবন করত। তাকে সু-পথে ফিরিয়ে আনতে দীর্ঘ দিন ধরে চেষ্টা করেও ব্যর্থ হয়েছি।
আহত মাছুরা বেগম বলেন, আমাকে কুপিয়ে হত্যা করতে চেয়েছিল হারুন। আমি এর বিচার চাই।
শার্শা উপজেলা (নাভারণ) হাসপাতালের চিকিৎসক ডাক্তার ইউসুফ আলী বলেন, মাছুরার মাথায় অনেক আঘাতের চিহ্ন রয়েছে। তার চিকিৎসা চলছে। তবে সে শঙ্কা মুক্ত।
বেনাপোল পোর্ট থানার এএসআই মাছুম বিল্লাহ বলেন, থানায় আসলে রক্তাক্ত অবস্থা দেখে হাসপাতালে পাঠিয়েছি। হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে আসার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এবার সাতক্ষীরার ৫০০ মেট্রিক টন আম যাবে বিদেশে
খান নাজমুল ইসলাম, সাতক্ষীরা
সাতক্ষীরার গোবিন্দভোগ, গোপালভোগ, হিমসাগর, ল্যাংড়া ও আম্রপালি আমের সুনাম দেশজুড়ে। এখন জেলার বেশ কিছু বাগানের আম বিদেশেও রফতানি হচ্ছে। আবহাওয়াজনিত কারণে দেশের অন্য সব জেলার আম পাকার আগেই সাতক্ষীরার আম পাকতে শুরু করে। এজন্য দেশের বাজারে সবার আগে বিক্রি শুরু হয় এই আম।
গতবছর আম পাড়ার ঠিক আগ মুহূর্তে ঘূর্ণিঝড় আম্ফানের আঘাতে লন্ডভন্ড হয়ে যায় সাতক্ষীরার প্রায় সব আমবাগান। আম ও বাগান নষ্ট হয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন আমচাষিরা। চলতি মৌসুমে তীব্র দাবদাহ ও সময়মতো বৃষ্টি না হওয়ায় এবার সাতক্ষীরার আম আকারে কিছুটা ছোট হয়েছে। তবে এবছর কোনো প্রাকৃতিক দুর্যোগ না হওয়ায় গাছের ফল গাছে রয়েছে, এতেই খুশি চাষিরা।
এবারও প্রশাসন ও কৃষি বিভাগ থেকে বেঁধে দেয়া সময়ের আগে কোনো চাষি আম পেড়ে বাজারজাত করতে পারবেন না। কিছু এলাকায় গোবিন্দভোগ আম পাড়ার অনুমতি মিললেও হিমসাগর, ল্যাংড়া আম এখন গাছ থেকে আম পেড়ে বাজারজাত করার অপেক্ষায় চাষিরা।
সাতক্ষীরা জেলা প্রশাসন সূত্র জানায়, অনাবৃষ্টি, খরা, কালবৈশাখী, ঘূর্ণিঝড় ও প্রাকৃতিক দুর্যোগের কথা মাথায় রেখে এ বছর আম সংগ্রহের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। সময়সূচি অনুযায়ী পহেলা মে থেকে গোবিন্দভোগ, গোপালভোগসহ আগামজাতের আম বাজারজাত করা যাবে। এছড়া ২১ মে থেকে হিমসাগর আম, ২৭ মে থেকে ল্যাংড়া আম ও ৪ জুন থেকে আম্রপালি আম বাজারজাত করা যাবে।
সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্য, জেলার সাত উপজেলায় চার হাজার ১০০ হেক্টর জমিতে সাড়ে পাঁচ হাজার আমবাগান আছে। জেলায় তালিকাভুক্ত আমচাষি ১৪ হাজার। চলতি মৌসুমে জেলায় আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪০ হাজার ১০০ মেট্রিক টন। পুরাতন সাতক্ষীরার এলাকার আমচাষি আব্দুল গফফার জাগো নিউজকে বলেন, ‘এবছর সময়মতো বৃষ্টি না হওয়ায় আম ঝরে গেছে, আম সাইজে কিছুটা ছোট হয়েছে। তারপরও ফলন বেশ ভালো। আশা করছি, ঝড় না হলে এবার ভালো দামে আম বিক্রি করতে পারব। এখন আমরা আম পাড়ার জন্য অপেক্ষা করছি।’
একই এলাকার আমচাষি আব্দুর রহিম বলেন, ‘গতবছর ঝড়ে বাগানের সব আম ঝরে যায়। অনেকগুলো গাছ ভেঙে যায়। এবছর এখনো ঝড়বৃষ্টি হয়নি। কৃষি বিভাগ থেকে আমাদের ১৭ তারিখের পর আম পাড়তে বলা হয়েছে। আমি এখন সেই সময়ের জন্য অপেক্ষা করছি। এরমধ্যে যদি কোনো দুর্যোগ না হয় তাহলে এবার আম বিক্রি করে কিছুটা ক্ষতি পুষিয়ে নেয়া যাবে।’
জেলার আমচাষি কল্যাণ সমিতির সভাপতি লিয়াকত হোসেন বলেন, ‘রাজশাহী অঞ্চলের আমের চেয়ে সাতক্ষীরার আম আগে পাকে। ল্যাংড়া, হিমসাগর, গোপালভোগ, বোম্বাই, গোলাপখাস ও ক্ষিরসরাইসহ বিভিন্ন জাতের আম বিদেশে রফতানি হয়। গতবছর করোনার কারণে বিদেশে আম পাঠানো যায়নি। এরপর বাজারে আম ওঠার ঠিক আগ মুহূর্তে ঘূর্ণিঝড় আম্ফানে সব আম নষ্ট হয়ে যায়। আমরা চাষিরা ক্ষতিগ্রস্ত হই। সে সময় জেলা প্রশাসক ও জেলার কৃষি কর্মকর্তারা বাগান পরিদর্শনে এসে সব দেখে যান। সে সময় চাষিদের সহযোগিতার কথা বলা হলেও আমরা কোনো অনুদান বা প্রণোদনা পাইনি।’
তিনি বলেন, এ বছর আবারো কয়েকটি কোম্পানি বিদেশে আম রফতানির জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। আমরা তাদের মান অনুযায়ী আম সরবারহ করতে পারব। বেশ কয়েকটি বাগানে তাদের নিয়ম অনুযায়ী আমের পরিচর্যা করা হয়েছে। স্থানীয় বাজারেও সাতক্ষীরার আমের ব্যাপক চাহিদা রয়েছে। তবে জেলা প্রশাসন থেকে বেঁধে দেয়া সময়ের আগে কোনো চাষি আম বাজারজাত করবেন না।
সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক নূরুল ইসলাম বলেন, ‘করোনা মহামারির কারণে গতবছর বিদেশে আম রফতানি হয়নি। ঘূর্ণিঝড় আম্ফানে জেলার প্রায় সব চাষির আম ও আমের বাগান ক্ষতিগ্রস্ত হয়। তবে এবার ১৪টি কোম্পানি বিদেশে আম রফতানির উদ্যোগ নিয়েছে। জার্মানি, ইতালি, ফ্রান্স ও ইংল্যান্ডের সুপারশপগুলোতে পৌঁছে যাবে সাতক্ষীরার আম। ইতোমধ্যে কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে জেলা কৃষি বিভাগের বৈঠক হয়েছে। সবকিছু ঠিক থাকলে এবার ৫০০ মেট্রিক টন আম বিদেশে রফতানি করা হবে।’
এবার লক্ষ্যমাত্রা পূরণের আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, তীব্র দাবদাহ ও বৃষ্টি না হওয়ায় কিছু আম গাছ থেকে ঝরে গেছে। এ বিষয়ে আমরা কৃষকদের সব ধরনের প্রশিক্ষণ ও পরামর্শ দিয়েছি।
বাগরেহাটে জমি জবর দখল ও হামলার অভিযোগে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে জবর দখলকৃত জমি ফেরত পেতে এবং জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন মো: হাবিবুর রহমান শাওন নামের এক ব্যবসায়ী। রবিবার (০২ মে) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে ব্যবসায়ী মো: হাবিবুর রহমান শাওন বলেন, বাগেরহাট সদর উপজেলার চাপাতলা মৌজায় কয়েকটি দাগে পত্রিক ও ক্রয়সূত্রে আমাদের এক একর ২৬ শতক জমি রয়েছে। ওই জমিতে আমাদের বাড়ি ঘর রয়েছে। বাগেরহাট শহরে ব্যবসা বানিজ্য করার কারণে আমরা শহরের বাড়িতেই থাকি। এই সুযোগে আমাদের প্রতিবেশী প্রতিবেশী রুস্তুম গাজী তার নিকট আত্মীয় মুশিদপুর এলাকার লিয়াকত গাজীর সহযোগিতায় আমাদের ২৫ দশমিক ৮৯ শতক জমি জোরপূর্বক দখল করে নিয়েছে। বিষয়টি আমরা জানতে পেরে স্থানীয়ভাবে শালীস মীমাংসার মাধ্যমে জমি উদ্ধারের চেষ্টা করেছি। কিন্তু শালীসদাররা আমাদের জমি ফেরত দিতে বলা স্বত্ত্ওে তিনি জমি ফেরত দেন নি। সর্বশেষ এবছরের ৪ ফেব্রুয়ারি যাত্রাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বেগ এমদাদুল হক বাচ্চুসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিদের মধ্যস্থতায় সার্ভেয়ার নিয়ে ওই জমি পরিমাপ করা হয়। জমি মেপে দেখা যায় রুস্তুম গাজীর আমাদের ২৫.৮৯ শতক জমি জোরপূর্বক দখল করে নিয়েছেন। শালীসে উপস্থিত ব্যক্তিগন রুস্তুম গাজীকে জমি ফেরত দিতে বলেন। এরপরে সে জমি ফেরত দিতে রাজি হননি। বরং আমাদেরকে বার বার হুমকী দিচ্ছে। তার কাছে জমি বিক্রি করার জন্য চাপ প্রয়োগ করছে।
এরই ধারবাহিকতায় ১৭ ফেব্রুয়ারী রুস্তুম গাজী ও লিয়াকত গাজী ,বাদশা গাজীসহ আরো ৫-৬ জন আমাদের বাড়িতে বাড়ির কেয়ার টেকার আঃ খালেক ও তার স্ত্রীকে মেরে ফেলার উদ্দেশ্যে হামলা করে। জীবন বাঁচাতে তারা ঘরের মধ্যে আশ্রয় নেয়। এসময় রুস্তুমসহ অন্যরা ঘরে প্রবেশ করে আঃ খালেক ও তার স্ত্রীকে ঘর থেকে বের করে দিয়ে ঘরে থাকা আমার মায়ের গহনা , নগদ টাকা, মূল্যবান মালামালসহ আড়াই লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। শুধু এই দিন নয় এর আগেও রুস্তুম ও তার দোশররা আমাদের লোকজনের উপর একাধিকবার হামলা করেছে। লুট করেছে আমাদের মূল্যবান সম্পদ। আসলে তারা কোন শালীস ও সমঝোতা মানেন না। জোরপূর্বক জমি ভোগদখল করাই তাদের কাজ। আমরা আমাদের ক্রয়কৃত ও পৈত্রিক জমি দাবি করলে বা জমির জন্য প্রশাসনের কাছে গেলে আমাকে ও আমার আম্মাকে মেরে ফেলারও হুমকী দিয়েছে রুস্তুম গাজী। এই অবস্থায় আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। জমি ও জীবনের নিরাপত্তার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
তবে শাওনের অভিযোগ অস্বীকার করে রুস্তুম গাজী বলেন, আমি কারও জমি দখল করিনি। প্রয়োজনে আপনারা কাগজপত্র অনুযায়ী মেপে দেখেন।
বটিয়াঘাটায় পিকআপ ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৩ জন গুরুতর
বটিয়াঘাটা প্রতিনিধি
বটিয়াঘাটার খুলনা-চালনা মহাসড়কের জলমা ইউনিয়নের দারোগার ভিটা নামক স্থানে পিকআপ ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৩ জন গুরুতর জখম হয়ে মহানগরীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার বেলা ১২ টার দিকে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বটিয়াঘাটা থেকে ছেড়ে আসা চালক পিয়াল মিস্ত্রি (২৫) খুলনা মেট্রো-১১-০৪৩৭ নম্বরের একটি পিকআপ নিয়ে উক্ত স্থানে এলে বিপরীত দিকে ছেড়ে আসা ভগবতীপুর গ্রামের সিএনজি চালক মোঃ রাসেল (২৪) এর খুলনা মেট্রো-১১-০৫৯১ নম্বরের গাড়ীটি দ্রুত গতিতে ক্রসিং করার সময় এ দুর্ঘটনা ঘটে। এসময় সিএনজিতে থাকা ৬ জন যাত্রীর মধ্যে ৩ জন যাত্রী গুরুত্বর জখম হয়। ঘটনার পর উভয় চালক পালিয়ে যেতে সক্ষম হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিকআপ ও সিএনজিকে আটক করে থানায় নিয়ে আসে এবং গুরুত্বর যাত্রীদের উদ্ধার করে মহানগরীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। খুলনা-চালনা ব্যস্ততম এই মহাসড়কে গত এক মাস ধরে একের পর এক দুর্ঘটনা লেগেই আছে। বিভিন্ন যানবাহনের যাত্রী ও সাধারণ মানুষ প্রতিদিন উক্ত রটে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে। সম্প্রতি এ অঞ্চলে ব্যাপক তরমুজ চাষ হওয়ায় দেশের বিভিন্ন জেলা থেকে প্রচুর মালবাহী ট্রাক ও পিকআপ এ রুটে ঢুকে পড়ায় এহেন দূর্ঘটনা ঘটছে। এদের অধিকাংশরাই অদক্ষ চালক। এব্যাপারে এলাকার সচেতন মানুষ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাবের বর্ধিত সভা
বটিয়াঘাটা প্রতিনিধি
বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে মহান মে দিবস এবং ১মে থেকে ৭মে পর্যন্ত জাতীয় গনমাধ্যম সপ্তাহ সফলতার লক্ষ্যে এক বিশেষ বর্ধিত সভা গত শনিবার বেলা ১১ স্থানীয় থানা মোড়ে সংগঠনের নিজস্ব কার্যালয়ে উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সিনিয়র সহ-সভাপতি পরিতোষ কুমার রায়, সহ-সভাপতি এডভোকেট প্রশান্ত কুমার বিশ্বাস, যুগ্ম-সাধারণ সম্পাদক বিপ্রদাস রায়, যুগ্ম –সাধারণ সম্পাদক মোঃ শাওন হাওলাদার, কোষাধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক বুদ্ধদেব মন্ডল, দপ্তর সম্পাদক মোঃ ইমরান হোসেন, কার্যনির্বাহী সদস্য যথাক্রমে এস এম এ ভূট্টো, নিখিলেশ গাইন, নিতিশ বাছাড়,পরাগ রায় প্রমূখ।
বটিয়াঘাটায় ছাত্রলীগের ইফতারি বিতরণ
বটিয়াঘাটা প্রতিনিধি
বটিয়াঘাটা উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে ছাত্রলীগনেতা আলভী খানের সৌজন্যে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে রোজাদারদের মাঝে গত বৃহস্পতিবার বিকালে স্থানীয় বাজার চত্ত্বরে ইফতার বিতরন করা হয়। মাওঃ হাফেজ মাহাবুবুর রহমানের দোয়া পরিচালনায় অনুষ্ঠিত বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, আ’লীগ নেতা বিবেক বিশ্বাস, উপজেলা শ্রমিকলীগের সভাপতি নজরুল ইসলাম খান, খুবির সেকশন অফিসার আজিজুর রহমান, মানবাধিকারকর্মী সরদার হাফিজুর রহমান, সাংবাদিক ইমরান হোসেন ও আহসান কবীর, জেলা ছাত্রলীগ নেতা কাজী নাজির, আবিদ হোসেন ফাহিম, চঞ্চল,সুমন, সামিদুর রহমান, চপল মল্লিক, শোভন বিশ্বাস, মেহেদী হাসান, অভিক দাশ, সাকিব সরদার, রাব্বি, তামিম, শেখর মিত্র, দীপ্ত দেবনাথ প্রমূখ।
মহেশপুরে অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরন
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি
গতকাল রোববার দুপুরে ঝিনাইদহের মহেশপুর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে এলাকার ৪০টি হতদরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুদানের চেক বিতরন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ¦ শফিকুল আজম খান চঞ্চল।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদের সভাপতিত্বে চেক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ ৩ আসনের সংসদ সদস্য আলহাজ¦ শফিকুল আজম খাঁন চঞ্চল।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ, কোটচাঁদপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি শাহাজান আলী,ফতেপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ডাঃ আতাউর রহমান, মান্দাবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হারুর অর রশিদ, মহেশপুর সরকারী মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুহুরুল ইসলাম,সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপক হুমায়ুন কবির প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার ১২টি ইউনিয়নে ৪০টি দরিদ্র পরিবারের মাঝে ১৫ লাখ ৯০ হাজার টাকার চেক বিতরন করা হয়।
মহেশপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে দুস্থ ও নিন্ম আয়ের মানুষের মাঝে ত্রান বিতরণ
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে শনিবার সকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলার নাটিমা ইউনিয়ন পরিষদ চত্তরে দুস্থ ও নিন্ম আয়ের ২০০ পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এম ও ডাঃ আকবার নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রান সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ¦ শফিকুল আজম খান চঞ্চল।
ত্রান সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাশ^তী শীল,উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, নাটিমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির আহাম্মদ মাষ্টার, নাটিমা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল লতিফ মাষ্টার, সাধারণ সম্পাদক আবুল কাশেম মাষ্টার প্রমুখ।
মহেশপুরে মে দিবস উপলক্ষে জাতির জনকের প্রতিকৃতিত্বে পুস্পমাল্য অর্পন
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুরে মে দিবস উপলক্ষে শনিবার সকালে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিক কৃতিত্বে পুস্পমাল্য অর্পন করেন উপজেলা জাতীয় শ্রমিকলীগের নেতৃ বৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, মহেশপুর উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি আলমগীর কবির, সাধারণ সম্পাদক আবু হানিফ সরকার,সহ সভাপতি দিদারুল ইসলাম সাজু,তহুরুল হক মল্লিক,নাসির উদ্দিন,আব্দুল আজিজ,কামাল হোসেন,যুগ্ন সাধারণ সম্পাদক আলমগীর হোসেন মোল্লা,কামাল হোসেন,সাংগঠনিক সম্পাদক বাবু শেথ,সহ সাংগঠনিক সম্পাদক কবির হোসেন,প্রচার ও প্রকাশনা সম্পাদক মাজহারুল ইসলাম মুক্ত,সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক ওহেদ আলী,দপ্তর সম্পাদক মারুফ হোসেন,সহ দপ্তর সম্পাদক আব্দূর খালেক প্রমুখ।
এর পুর্বে উপজেলা আওয়ামীলীগ কার্যালয় চত্তরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
মহেশপুরে ফেন্সিডিলসহ ব্যবসায়ী আটক
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুর থানা পুলিশ শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০ বোতল ফেন্সিডিলসহ ব্যবসায়ী আমিনুর রহমানকে (৩৫) আটক করেছে।
থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শনিবার রাতে উপজেলার গাড়াপোতা গ্রামের মোড় থেকে একই গ্রামের সাত্তার আলীর ছেলে আমিনুর রহমানকে ১০ বোতল ফেন্সিডিলসহ আটক করে। আটক কৃত আমিনুর রহমানকে ঝিনাইদহ আদালতে প্রেরণ করা হয়েছে। এঘটনায় মহেশপুর থানায় মাদক আইনে মামলা হয়েছে।
মহান মে দিবস উপলক্ষে যশোরে প্রতিবাদী গণসংগীত
যশোর অফিস
মহান মে দিবস উপলক্ষে যশোরে প্রতিবাদী গণসংগীত, আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে দড়াটানা ভৈরব চত্বরে প্রতিবাদী গণসংগীত দিয়ে দিনের কর্মসূচির সূচনা করা হয়।
শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত প্রতিবাদী গণসংগীতের পর একইস্থানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের আহবায়ক মাহাবুবুর রহমান মজনুর সভাপতিত্বে শ্রমিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সভা শেষে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে যশোর মণিহার বাসটার্মিনালে গিয়ে শেষ হয়।
যশোরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
যশোর অফিস
যশোর ডিবি পুলিশ শার্শার শ্যামলাগাছি কমিউনিটি ক্লিনিকের সামনে থেকে দেড়কেজি গাঁজাসহ মনিরুল ইসলাম মনি নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। সে শার্শার ট্রেনলাইন এলাকার মৃত মহাতাব সরদারের ছেলে।
যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ সোমেন দাশসহ একদল পুলিশ শনিবার দুপুরে অভিযান চালিয়ে মনিরুল ইসলাম মনিকে আটক করে। এসময় তার কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়। এতে মামলা হয়েছে।
মণিরামপুরে শ^াশুড়ি ও তিন ননদ গ্রেফতার
যশোর অফিস
মণিরামপুরে পূত্রবধুর দায়ের করা নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় শাশুড়ি ও তিন ননদকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সকালে পলাশী গ্রামের নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, পলাশী গ্রামের মৃত গোলাম মোস্তফার স্ত্রী আলেয়া বেগম এবং তাদের তিন মেয়ে রুপা খাতুন, সাবিনা খাতুন ও তহমিনা খাতুন। দুপুরে গ্রেফতার চরজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
স্থানীয়রা জানান, আলেয়া বেগমের বড় ছেলে হাবিবুর রহমান কয়েক বছর আগে বাঘারপাড়া উপজেলার এক নারীকে বিয়ে করেন। পরে পারিবারিক কলহের জেরে ২০১৯ সালে স্বামী, শাশুড়ি ও তিন ননদের বিরুদ্ধে আদালতে মামলা করেন ওই নারী। পরে হাবিবুরের সাথে তার স্ত্রীর বিচ্ছেদ হয়। সেই মামলায় কয়েকমাস আগে হাবিবুরকে ধরে নিয়ে যায় পুলিশ।
এসআই যোগেশ ম-ল বলেন, এ মামলায় হাবিবুরের মা ও তিন বোন পলাতক জীবনযাপন করছিলেন। যে কারণে তাদের নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। আদালত থেকে কাগজ পেয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।
গণপরিবহন চালুর দাবিতে যশোরে শ্রমিক সমাবেশ
যশোর অফিস
গণপরিবহন চালুর দাবিতে যশোরে বিক্ষোভ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১টায় যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়ন ও যশোর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে যশোর শহরের মণিহার বাস টার্মিনাল এলাকা ও চাঁচড়া চেকপোস্ট মোড়ে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
মণিহার চত্বরে আজিজুল আলম মিন্টুর সভাপতি ও চাঁচড়া চেকপোস্ট মোড়ে বিশ্বনাথ ঘোষ বিষুর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুল আলম মিন্টু, সাধারণ সম্পাদক সেলিম রেজা মিঠু, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ ফুলু, যশোর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি বিশ্বনাথ ঘোষ বিষু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সহ সভাপতি শহিদুর রহমান সবুজ, সহ সম্পাদক অহিদুল ইসলাম, প্রচার সম্পাদক আজিজুল ইসলাম সেলিম।
সভার আগে শ্রমিকরা একই দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
মানবিক সেবার উজ্জল দৃষ্টান্ত নবচেতনা
যশোর অফিস
নবচেতনা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে আজ যশোর সদর উপজেলার শিল্পকলা একাডেমীতে ৩৫ জন কর্মহীন অসহায় পরিবারের হাতে তুলে দেয়া হয় খাদ্য উপহার। করোনা ভাইরাসের কারনে দীর্ঘ দিন লকডাউনের কারনে মানুষ কর্মহীন হয়ে পড়ছে এবং খাদ্যকষ্টে দিন পার করছে, যে কারনেই নবচেতনা মানবিক সাড়া প্রদান কাজের অংশ হিসাবে ৩য় সপ্তাহের খাদ্য উপহার কর্মসূচী বাস্তবায়ন করলো।
গতবছর করোনাকালীন সময়ে যশোরের বিভিন্ন উপজেলাতে জীবনরক্ষাকারী সামগ্রী, সবজী বীজ এবং খাদ্য উপহার সহ ১০৮০ পরিবারের পাশে দাড়িয়েছিল এ স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনটি। এবছরও ৫০০ মানুষকে খাদ্য উপহার পৌছে দেবার লক্ষে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে নবচেতনার স্বেচ্ছাসেবকগণ।
নবচেতনার প্রতিষ্ঠতা তুষার চক্রবর্তী বলেন, আমরা ঈদ অনুষ্ঠানকে সামনে রেখে ঈদ উপহার দেবার জন্য অনুদান সংগ্রহের জন্য কাজ করে যাচ্ছি। তিনি বলেন এবছর আমরা অর্থনৈতিক সঙ্কটের কারণে লক্ষ পূরনে ব্যার্থ হচ্ছি, তারপরেও এ যাবৎ ৮০ টি পরিবারের কাছে ১ সপ্তাহের খাদ্য পৌছে দিতে পেরে আমরা সত্যি আনন্দিত। তিনি এ বছর সকল কার্যক্রম গুলি সফল করার জন্য সকল সমমনা দাতাদের ধন্যবাদ দেন বিশেষ করে, অষবশংধহফৎ ণধহঃংবারপয, মিশনারী, বন্ধুমহল, নবচেতনার সদস্য বৃন্দ, কানাডিয়ান প্রবাসী বাংলাদেশী কমিউনিটিদের।
সংগঠনের সভাপতি মনিরুজ্জামান মুনির বলেন, নবচেতনা সকলের সহযোগীতায় যশোরে দীর্ঘ দিন ধরে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে , যার মূল শক্তিই হচ্ছে নতুন প্রজন্ম এবং নবচেতনা দেশ, প্রকৃতি ও মানবিক কল্যানমুখী কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ, তিন বলেন আমরা নিজেদের চাদা এবং দান চেয়ে কাজ করছি কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠিত এনজিও, সরকারী দপ্তর এবং কোম্পানীগুলি যদি এমন ছোট ছোট সামাজিক সংগঠনগুলির পাশে এগিয়ে আসে তবে সরকারের পাশাপাশি দেশের উন্নয়ন হবে গতিশীল।
খাদ্য উপহার কর্মসূচিতে উপস্থিত ছিলেন নবচেতনার সহ-সভাপতি মো: মাসুদুর রহমান রনি, রওশন আরা রাশু, সাধারণ সম্পাদক শেকড় যশোর, শিল্পকলার পরিচালক মোঃ হায়দার আলী এবং নবচেতনার মানবিক যোদ্ধারা।
ফকিরহাটে সরকার নির্ধারিত মূল্যে বোরো ধান সংগ্রহ শুরু
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে আনুষ্ঠানিক ভাবে সরকার নির্ধারিত মূল্যে বোরো ধান সংগ্রহ শুরু হয়েছে। রবিবার দুপুরে ফকিরহাট উপজেলা খাদ্য গুদামে আনুষ্ঠানিক ভাবে এই ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন বাগেরহাটের জেলা প্রশাসক আ.ন.ম ফয়জুল হক। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো: আব্দুল হাকিম, উপজেলা কৃষি অফিসার মো: নাছরুল মিল্লাত, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (অ: দা:) মনোতোষ কুমার মজুমদার, সদর ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার প্রমূখ। খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা অচিন কুমার দাশের পরিচালনায় এসময় ধান বিক্রেতারা উপস্থিত ছিলেন। ২০২১ সালের বোরো মৌসুমে ফকিরহাট উপজেলা থেকে ২৭ টাকা ধরে ১ হাজার ২‘শ ৯২ মেট্রিকটন ধান সংগ্রহ করা হবে।











































