Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবরা খবর

সারা খুলনা অঞ্চলের খবরা খবর

13

খুলনা মহানগর সিপিবি’র উদ্যোগে মহান মে দিবস পালিত

খবর বিজ্ঞপ্তি

মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা মহানগর কমিটির উদ্যোগে এক আলোচনা সভা শনিবার বিকেল ৫টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। খুলনা মহানগর সিপিবির সভাপতি এইচ এম শাহাদাতের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিষয়ভিত্তিক আলোচনায় অংশগ্রহণ করেন সিপিবি’র কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি ডাঃ মনোজ দাশ, মহানগর সাধারণ সম্পাদক এড. মোঃ বাবুল হাওলাদার, সোনাডাঙ্গা থানা সভাপতি বীরমুক্তিযোদ্ধা নিতাই পাল, সাধারণ সম্পাদক রুস্তম আলী হাওলাদার, সদর থানা সাধারণ সম্পাদক এড. নিত্যানন্দ ঢালী, সিপিবি নেতা নীরজ রায়, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি)’র খুলনা মহানগর সভাপতি রঙ্গলাল মৃধা, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাবু, টিইউসি নেতা কামরুল ইসলাম খোকন প্রমুখ। আলোচনা সভার শুরুতে শ্রমিক অধিকার আদায়ের লড়াইয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে ১ মিনিট নিরবতা পালন করা হয়। এ সময়ে নেতৃবৃন্দ বলেন, শ্রমিকের শ্রম ঘণ্টা নির্ধারণ করা, মজুরী বৃদ্ধি এবং শ্রমিকদের অধিকার সম্পর্কে সচেতনতা মহান মে দিবসের মূল তাৎপর্য। শিল্প বিপ্লবের শুরুতে মালিকশ্রেণীর শ্রমিকদের উপর শোষণের প্রতিবাদ করতে যেয়েই জীবন ও রক্তের বিনিময়ে মহান মে দিবসের উৎপত্তি হয়, যা পরবর্তীতে সারা দুনিয়ার মার্কসবাদী সমাজতন্ত্রীদের দ্বিতীয় আন্তর্জাতিকে প্রস্তাবনার মাধ্যমে গৃহীত হয়। পরবর্তীতে জাতিসংঘ এ দিবসটিকে শ্রমিক দিবস বা মে দিবস হিসেবে স্বীকৃতি দেয়। সা¤্রাজ্যবাদীদের চক্রান্ত ও ষড়যন্ত্রের বেড়াজালে শ্রমিকরা মে দিবসের মূল তাৎপর্যই জানে না। মালিক-শ্রমিক ঐক্যের নয়া স্লোগান তুলে বুর্জোয়ারা শ্রমিক স্বার্থ খর্ব করার পায়তারায় লিপ্ত। প্রকৃত অর্থে শ্রমিক স্বার্থ রক্ষা করতে হলে বিপ্লবী ধারার শ্রমিক আন্দোলন গড়ে তোলার এবং এ ব্যাপারে শ্রমিকদের সচেতন করা ছাড়া কোনো বিকল্প নেই।    

  খুলনার সাংস্কৃতিক আন্দোলন সমন্বয় কমিটি

  খবর বিজ্ঞপ্তি

  গতকাল সকাল ১১টায় খুলনা নাট্যনিকেতন কার্যালয়ে খুলনা সাংস্কৃতিক আন্দোলন সমন্বয় কমিটির এক গুরুত্বপূর্ন সভা সমস্বয় কমিটির আহ্বায়ক মুক্তিযোদ্ধা মোকলেসুর রহমান বাবলুর সভাপতিত্বে এবং সদস্য সচিব এ্যাড. এম এম সাজ্জাদআলীর পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে শিল্পকলা একাডেমীর গণতান্ত্রিক উপায়ে পরিচালনার জন্য অবিলম্বে নির্বাচনের দাবি করা হয়। করোনা কালীন কর্মহীন শিল্পীদের মাঝে খুলনা শিল্পকলার মাধ্যমে প্রধানমন্ত্রীর দেয়া অর্থের তালিকা অসচ্ছলতা নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়। সাংস্কৃতিক কর্মকান্ডকে অর্থবহ করার জন্য যে সকল কর্মসূচি গ্রহণ করা হলো তারই দাবিতে আগামী ৫ মে ২১ইং খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলানায়তনে  সকাল ১১টায় সাংবাদিক সম্মেলন করার সিদ্ধান্ত হয়।

    গল্লামারী সৃতিসৌদ্য পূর্ণাঙ্গ বাস্তবায়ন করা এবং ফুলতলায় দক্ষিণ দিহি রবীন্দ্র কমপ্লেক্স এর পূর্ণাঙ্গ বাস্তবায়ন করার দাবি করা হয়। এসময় উপস্থিত সদস্যরা জেলা শিল্পকলা একাডেমির নবর্নিমিত ভবন দ্রুততম সময়ের মধ্যে উদ্বোধন করে খুলনার সাংস্কৃতিক সংগঠন ও কর্মীরা যাতে ন্যায্যমূল্যে ব্যাবহার করতে পারে তার ব্যবস্তা গ্রহণের দাবী জানান। পরিশেষে এ্যাড. মিনা মিজানুর রহমান উপস্থিত সাংস্কৃতিক কর্মীদের বলেন,আমাদের একশো এক সদস্য বিশিষ্ঠ কমিটি বাদেও আজ যারা উপস্থিত হলেন সকলেই এই কমিটির সদস্য। এ সময় আরও উপস্থিত ছিলেন আশরাফুজ্জামান বাবুল, শাহিন জামান পন, এস এম শেরআলী শেরবাগ ,এনামুল হক বাচ্চু, সেখ সিরাজুল ইসলাম,শেখ আব্দুস সালাম, জাবেদ আহমেদ সাইদ, ইকবাল মাহমুদ, নাসির জাবেদ,এম এম জাফর ইকবাল,জেসমিন জামান, এ্যাড. হেমন্ত সরকার, এস এম ইকবাল হাসান, ইফফাত সানিয়া ন্যান্সি,  নাজমুল তারেক তুষার, নাসির আহমেদ, শেখ ওমর আলী, শেখ আব্দুর রহমান, কামরুল কাজল, আজগর হোসেন,এ কে এম আলাউদ্দিন, চিশতী মোস্তারী বানু, সনদ্বীপ কুমার ঘোষ, এন সায়মন, এ্যাড. অসীম কুমার বৈদ্য,সরদার মিসাউর রহমান, বনানী ঘোষ, মোঃ আব্দুল মান্নান, শেখ আছাদুজ্জামান মিঠুন, মইন উদ্দিন ঢালী, শাহনাজ, এস এম আলমগীর হোসেন বাবু, হাসিবুজ্জামান বাবু, উজ্জ্বল কুমার সাহা, বিএম সোলায়মান, এস কে উৎপল, মোঃ আনিছুর রহমান বাবু, মোঃ ওয়ালীদ হাসান, বিলাস মন্ডল, মাধবী, লাবনী, শেখ গোলাম রসুল খোকন, পলাশ চন্দ্র ঢালী, মোঃ সোয়েব হোসেন, আতাউল করিম, ডা. এম আলমগীর,রীনা জাহান মিঠাসহ আরও অনেকে।

করোনা মোকাবেলায় খুলনা, মোংলা ও পটুয়াখালিতে নৌবাহিনীর মানবিক সহায়তা

খবর বিজ্ঞপ্তি

করোনা মোকাবেলায় দেশব্যাপী অসহায় ও দুঃস্থ মানুষের জন্য নৌবাহিনীর মানবিক সহায়তা অব্যাহত রয়েছে। শনিবার কমান্ডার খুলনা নেভাল এরিয়ার তত্ত্বাবধানে নৌ ঘাঁটি তিতুমীর এর পাশর্¡বর্তী জোড়া গেইট সংলগ্ন এলাকায় ৩০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়। এর পাশাপাশি খুলনা শহর এলাকায় ২০০ পরিবারের মাঝে অনুরূপ মানবিক সহায়তা প্রদান করা হয়। খাদ্য সহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে চাল, ডাল, চিনি, তেল, আটা, ছোলা ও লবণসহ বিভিন্ন খাদ্য ও ইফতার সামগ্রী প্রদান করা হয়। এছাড়া পটুয়াখালির শের-ই-বাংলা নৌ ঘাঁটির পার্শ্ববর্তী বানতি পাড়া, লালুয়া ও গোলবুনিয়া এলাকার ২০০ পরিবারে এবং নৌ ঘাঁটি মোংলা কর্তৃক রামপাল, মোংলা ফেরীঘাট ও বুরির ডাঙ্গা এলাকায় ৩০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে নৌবাহিনী।

করোনায় উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় নৌসদস্যরা দেশব্যাপী সামাজিক সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। দেশের করোনা পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত নৌবাহিনীর এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

পাইকগাছায় চার জুয়াড়ী আটক

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছায় থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪ জুয়াড়ী আটক ও নগদ টাকা উদ্ধার করেছে। আটককৃতদের নাম থানায় জুয়া আইনে মামলা হয়েছে।

জানা যায়, উপজেলার চাঁদখালী ইউনিয়নের দেবদুয়ার-কাঁটাখালী এলাকার একটি চিংড়ি ঘেরে শুক্রবার রাত ৮ দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ অভিযান চালায়। অভিযান চলাকালে পালানোর সময় হাজরাকাটি গ্রামের শহর মোল্যা ছেলে রজব মোল্যা (৫০), কাঁটাখালী গ্রামের লিয়াকত সরদারের ছেলে ইসমাইল সরদার (৩৫), কৃষ্ণনগর গ্রামের মতিয়ার গাজীর ছেলে খলিলুর রহমান (৪০), দেবদুয়ারের আয়নুদ্দীন শেখের ছেলে ফিরোজ শেখ (৪২) কে এসআই সুজিত ঘোষ সঙ্গীয় ফোর্স নিয়ে তাদের আটক করে। ঘটনাস্থল থেকে পুলিশ নগদ ৩ হাজার ৭৮০ টাকা ও তাস খেলার সরঞ্জাম উদ্ধার করেছে। ওসি এজাজ শফী জানান, গোপনে তারা দীর্ঘদিন জুয়া খেলার পাশাপাশি অপরাধমুলক কর্মকান্ড করে আসছিল। গোপন সংবাদ পেয়ে তাদেরকে আটক করা হয়েছে। এঘটনায় থানায় মামলা হয়েছে।

রামপালে নৌবাহিনীর পাঁচ শতাধিক হতদরিদ্রদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ

মেহেদী হাসান (রামপাল) প্রতিনিধি

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের ছোবলে কর্মহীন, দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে নৌবাহিনী। শনিবার সকাল ও দুপুরে এরিয়া কমান্ডার খুলনার তত্ত্বাবধানে রামপাল ও মোংলায় পাঁচশত হতদরিদ্র পরিবারের মাঝে এই ত্রাণসামগ্রী বিতরণ করেছে নৌবাহিনী।

ত্রাণ বিতরণের দায়িত্বে ছিলেন বাগেরহাটের মোংলার দিগরাজ নৌঘাঁটির সাঃ লেঃ জুয়েল চন্দ্র সরকার।

তার নেতৃত্বে দুপুরে রামপালের কাপাশডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ২শতাধিক নারী ও পুরুষের মাঝে এই ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। ত্রাণসামগ্রীর মধ্যে ছিল  ৫ কেজি চালু, ৫শ গ্রাম ডাল, ১ কেজি চিনি, ১ কেজি আলু, ১ কেজি তেল ও ৫শ গ্রাম লবণ।

এর আগে সকাল ১০ টায় মোংলা উপজেলার বাসস্ট্যান্ড পিকনিক কর্নার এলাকায় প্রায় ৩শতাধিক  অসহায় ও হতদরিদ্রদের মাঝেও সমপরিমাণ ত্রাণসামগ্রী বিতরণ করেছেন নৌবাহিনী।

রামপালে চিংড়ী ঘেরের ভেড়ীতে গরু যাওয়ায় পিটিয়ে মারলেন ঘের মালিক

মেহেদী হাসান,  (রামপাল)

রামপালে একটি ঘেরের ভেড়ীতে গরু যাওয়ায় ক্ষিপ্ত হয়ে তিনটি গরুকে পিটিয়ে গুরুতর জখম করেছেন ঘের মালিক। এতে একটি গরু মারা গেছে, বাকী দুটিও মৃত প্রায়। এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে।

অভিযোগকারী রামপালের গাববুনিয়ার জিয়াউর রহমান, রকিব ইজারদার ও বনি আমিন জানান, উপজেলার নলবুনিয়া খালের পাশের চারণভূমিতে শুক্রবার তাদের তিনটি গরু বিচরণ করছিল। গরু তিনটি এক পর্যায়ে ঝনঝনিয়ার জামাল উদ্দিনের ছেলে বাবুর (২৮) চিংড়ি ঘেরের ভেড়ী বাঁধে যায়। এ সময় বাবুসহ তার ঘেরের লোকজন গরু তিনটিকে বাঁশ  ও লোহার রড দিয়ে পিটিয়ে জখম করে। পরে শনিবার সকালে একটি গরু মারা যায়। বাকী দুইটির অবস্থাও আশংকাজনক, যখন তখন মৃত্যুর ঝুঁকি রয়েছে। গরুর মালিকেরা বলছেন, তাদের তিনটি গরুর দাম তিন লাখ টাকা। গরুই তাদের জীবিকার একমাত্র মাধ্যম। তাই ক্ষতিপূরণ দাবী তাদের। এদিকে এই ঘটনায় শনিবার সকালে রামপাল থানায় অভিযোগ দায়েরের পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন এসআই মোঃ বাসার। তিনি বলেন, তদন্ত সাপেক্ষে অভিযুক্ত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে। #

খুলনা বিভাগের বিভিন্ন জেলায় করোনায় কর্মহীন শ্রমিকের মাঝে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ

তথ্য বিবরণী

করোনায় কর্মহীন মানুষের কষ্ট লাঘবে শনিবার বাগেরহাট জেলা প্রশাসনের উদ্যোগে মহান মে দিবস উপলক্ষ্যে তিনশত ১০ জন শ্রমিকের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিলো চাল ১৫ কেজি, আলু, ডাল, তেল ও পেঁয়াজ। বাগেরহাটের জেলা প্রশাসক এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন।

এদিকে যশোর জেলায় ১২ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। আজ এক হাজার ৮৮ টি পরিবারের মাঝে পাঁচ লাখ ৫২ হাজার টাকা বিতরণ করা হয়েছে। এছাড়া নড়াইল জেলা প্রশাসনের উদ্যোগে মহান মে দিবস উপলক্ষ্যে চারশত শ্রমিকের মাঝে চাল, ডাল, আলু, সাবান ও মাস্ক বিতরণ করা হয়।

খুলনা বিভাগের অন্যান্য জেলাগুলোতে অনুরূপ খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।

মে দিবস উপলক্ষে নাগরিক পরিষদের র‌্যালী ও সমাবেশ

খবর বিজ্ঞপ্তি

মহান মে দিবস উপলক্ষে পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদের উদ্যোগে আজ সকাল ১০:৩০টায় খুলনা মহানগরীর খালিশপুর প্লাটিনাম গেট থেকে পিপলস গোল চত্বর পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে র‌্যালী এবং র‌্যালী শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন পরিষদের যুগ্ম আহ্বায়ক ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) খুলনা জেলা সভাপতি মোজাম্মেল হক খান এবং পরিচালনা করেন পরিষদের সদস্য সচিব ও সিপিবি কেন্দ্রীয় সদস্য এস এ রশীদ। বক্তব্য রাখেনÑবাম গণতান্ত্রিক জোট ও গণসংহতি আন্দোলন খুলনা জেলা সমন্বয়ক মুনীর চৌধুরী সোহেল, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলÑবাসদ খুলনা জেলা সমন্বয়ক জনার্দন দত্ত নাণ্টু, টিইউসি খুলনা জেলা সভাপতি এইচ এম শাহাদাৎ, মহানগর সভাপতি রঙ্গলাল মৃধা, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট খুলনা জেলা সভাপতি আব্দুল করিম, যুব ইউনিয়ন খুলনা জেলা সভাপতি এড. নিত্যানন্দ ঢালী, মহানগর সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রবি, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম খুলনা জেলা সভাপতি কোহিনুর আক্তার কণা, সিপিবি খালিশপুর থানা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রাসেল, গণসংহতি আন্দোলন খালিশপুর থানা নেতা আর এস বিপ্লব, ছাত্র ইউনিয়ন জেলা সভাপতি সৌরভ সমাদ্দার, সাধারণ সম্পাদক সৌমিত্র সৌরভ, ছাত্র ফেডারেশন খুলনা মহানগর আহ্বায়ক আল আমিন শেখ, শ্রমিক নেতা মোঃ নুরুল ইসলাম, আব্দুর রাজ্জাক তালুকদার, আবুল কালাম, শামসেদ আলম শমশের, শামস শারফিন শ্যামন প্রমুখ। বক্তারা বলেন, মে দিবসের মৌলিকত্ব আজ ভূলুণ্ঠিত। বক্তারা রাষ্ট্রায়ত্ত পাটকল চালু, আধুনিকায়ন, ঈদের পূর্বে বদলী-দৈনিকভিত্তিক, অবসরপ্রাপ্তসহ সকল শ্রমিকের বকেয়া পরিশোধ এবং রমজানে চাল-ডাল-তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মূল্য নিয়ন্ত্রণের দাবী জানান।

সদর উপজেলা মৎস্য শ্রমিক কর্মচারী ইউনিয়ের উদ্যোগে মহান মে দিবস উদযাপন

খবর বিজ্ঞপ্তি

সাতক্ষীরা সদর উপজেলা মৎস্য শ্রমিক কর্মচারী ইউনিয়ের আয়োজনে মহান মে দিবস উদযাপন করা হয়েছে। শনিবার (০১ মে) সকাল ১১ টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ এ দিবস উদযাপন করা হয়। দিবসের আলোচনা সভায় সংগঠনের সভাপতি মো: শিহাব উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ হুমায়ন কবীর বাবলুর সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আ.স.ম আব্দুর রব। এ সময় আবু বক্কর সিদ্দিকী, মিজানুর রহমান (বাবলু), সিরাজুল ইসলাম, মিজানুর রহমান, রবিউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, রক্তের বিনিময়ে প্রাপ্ত ১৮৮৬ সালের অর্জন আজ নিশেঃষ হওয়ার পথে। দেশীয় অর্থনীতির চাকা আমাদের শরীরের ঘামের ওপর দাঁড়িয়ে আছে। অথচ করোনা সংক্রমণের কালে সংকটের মুখে আমরা। এখন শ্রেণী বৈষম্য বাড়ছে, বাড়ছে চরম দারিদ্রের সংখ্যা। আরতাই শাসকশ্রেণীর অযোগ্যতা, স্বাস্থ্যখাতসহ সর্বত্র চরম অব্যবস্থাপনা, চুরি-চামারী, লুটপাট আর ঘুষ দুর্নীতির কারণে দেশের শ্রমজীবী মেহনতী মানুষের জীবন জীবিকা ও অধিকার প্রতিষ্ঠায় মহামারী ও পুঁজিবাদ বিদায় করার দিপ্ত শপথ নেবার ডাক দিয়ে যাচ্ছে আজকের মে দিবস।

মহান মে দিবস উপলক্ষে সাতক্ষীরায় আলোচনাসভা অনুষ্ঠিত

সাতক্ষীরা প্রতিনিধি

মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সাতক্ষীরায় আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা মৎস্য শ্রমিক কর্মচারী ইউনিয়নের আয়োজনে শনিবার বেলা ১১ টায় শহরের সুলতানপুর বড়বাজারে উক্ত দিবস আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনটির অর্থসম্পাদক মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সুলতানপুর বড়বাজার মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আসম আব্দুর রব, সহ-সভাপতি আমিনুর রহমান, সাধারন সম্পাদক আব্দুল আলিম, সদর উপজেলা মৎস্য শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি শিহাব উদ্দিন, সাধারন সম্পাদক হুমায়ন কবির বাবলু প্রমুখ।