Home আঞ্চলিক বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন ৫১০ জন: অর্থ সংকটে পড়েছে কোয়ারেন্টাইনে থাকা...

বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন ৫১০ জন: অর্থ সংকটে পড়েছে কোয়ারেন্টাইনে থাকা যাত্রীরা (ভিডিও)

30

ভারতের করোনার ভেরিয়েন্ট যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারে সেজন্য স্থলপথে পাসপোর্টধারী যাত্রী পারাপার ১৪ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়। তবে ওপারে আটকেপড়া যাত্রীরা দূতাবাসের বিশেষ অনুমতি নিয়ে দেশে ফিরতে শুরু করেছেন।

গত তিন দিনে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত  ৩ জন করোনা আক্রান্ত রোগী সহ ৫১০ জন বাংলাদেশী বেনাপোল আন্তর্জাতিক চেকপোষ্ট দিয়ে দেশে ফিরেছে। অন্যদিকে বাংলাদেশ থেকে ১০৯ জন ভারতীয় নাগরিক ফিরে গেছে তাদের দেশে।

ফেরত আসা বাংলাদেশিরা বেনাপোলের ঘন জনবসতি এাকার ৭টি আবাসিক হোটেলে ১৪ দিনের জন্য প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদের মধ্যে করোনা আক্রাšত ৩ জন। ভারতে গিয়ে করোনা পজিটিভ হন তারা। তবে নতুন করে কোন পাসপোর্টযাত্রী যাতায়াত করছেন না।

চিকিৎসা শেষে হাতে খরচের টাকা না থাকায় ভারত ফেরত বাংলাদেশিরা নিজ খরচে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে দু:সময় পার করছেন বলে অভিযোগ সায়েম নামে যাত্রীর। তবে সরকারি নির্দেশনা মানতে তাদেরকে বাধ্য হয়ে় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে।           

বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার আশরাফুজ্জামান বলেন, ভারত ফেরত বাংলাদেশিরা  বেনাপোল বন্দর এলাকার সাতটি আবাসিক হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন। সেখানে সব খরচ যাত্রীদের বহন করতে হচ্ছে। এছাড়া ফেরত আসা তিন বাংলাদেশি করোনা পজিটিভ যাত্রীকে যশোর সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়েছে।

বেনাপোল ইমিগ্রেশন ওসি আহসান হাবিব বলেন, বাংলাদেশি উপ-হাইকমিশনারের ছাড়পত্র থাকায় আটকে পড়া ৫১০ জন যাত্রী ভারত থেকে দেশে ফিরেছেন। ভারতীয় নাগরিক ফিরেছেন ৬৭ জন। তবে নিষেধাজ্ঞার পর থেকে বাংলাদেশি কোনো পাসপোর্টধারী যাত্রী নতুন করে ভারতে যায়নি এবং ভারত থেকেও আসেনি।

মহসিন মিলন, বেনাপোল প্রতিনিধি