করোনার মহামারী রোধে সরকারের জারি করা লকডাউন অমান্য করায় মণিরামপুরে দুই দোকানিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২২ এপ্রিল) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ দেবনাথ নেহালপুর বাজারে অভিযান চালিয়ে এই দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন ওই বাজারের প্রসাধনী দোকানি আলমগীর হোসেন; ৫০০ টাকা ও হার্ডওয়ার দোকানি উজ্জ্বল কুমার; ২০০ টাকা।
এসময় করোনা রোধে সচেতনতামূলক প্রচারণা চালান এসিল্যান্ড।
ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চসহকারী ফাহিম আল মোমিন বলেন, লকডাউনে বিকেল চারটার পর দোকান বন্ধ রাখার নির্দেশনা রয়েছে। সেটা অমান্য করে নেহালপুর বাজারের আলমগীর হোসেন ও উজ্জ্বল কুমার দোকান খোলা রেখেছিলেন। তাই তাদের ৭০০ টাকা জরিমানা করা হয়েছে।
– মণিরামপুর (যশোর) প্রতিনিধি











































