সিনিয়র সাংবাদিক আবু তৈয়েব’র নিঃশর্ত মুক্তির দাবী করেছে খুলনা মহানগর বিএনপি
খবর বিজ্ঞপ্তি
ভোট ডাকাতির মাধ্যমে নির্বাচিত খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক ও খুলনার বিতর্কিত ব্যবসায়ী আমজাদ হোসেন’র মালিকানাধীন মুন স্টার পলিমার এক্সপোর্ট লিঃ শুল্ক ফাঁকি দেয়ায় মোংলা কাস্টমস কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটিকে অর্থদন্ড ও লাইসেন্স বাতিলের ঘটনা জনসম্মুখে তুলে ধরায় তালুকদার আব্দুল খালেক মঙ্গলবার বিকেলে সিনিয়র সাংবাদিক আবু তৈয়ব মুন্সির বিরুদ্ধে খুলনা সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মিথ্যা মামলা দায়ের করেন এবং রাতেই পুলিশ তাকে গ্রেফতার করে এবং সকালে দ্রুত সময়ের মধ্যে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়।
খুলনা মহানগর বিএনপি ডিজিটাল নিরাপত্তা আইনের নামে স্বাধীন ও বিরোধী মত দমনের কালো আইনে খুলনা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি, এনটিভির ব্যুরো প্রধান ও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নে সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক আবু তৈয়েব মুন্সির বিরুদ্ধে মিথ্যা সাজানো মামলা দায়েরে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবী জানিয়েছেন। প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, একজন সরকারি দলের রাজনৈতিক জনপ্রতিনিধি ক্ষমতার অপব্যবহার করে বিতর্কিত ব্যবসায়ীর পার্টনার হিসেবে তার ব্যবসা প্রতিষ্ঠানের শুল্ক ফাঁকির ঘটনা ধামাচাপা দিতে তৈয়ব মুন্সির মতো একজন সিনিয়র সাংবাদিককে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও নির্যাতনের ঘটনা খুলনাবাসী ও সাংবাদিক সমাজ কখন মেনে নেবে না। বিবৃতিতে নেতৃবৃন্দ তালুকদার আব্দুল খালেককে অবিলম্বে বিতর্কিত ব্যবসায়ী আমজাদ হোসেন’র সাথে তার ব্যবসায়ীর সম্পর্ক ও কাস্টমস শুল্ক ফাঁকি ঘটনা সম্পর্কে স্পষ্ট ব্যাখ্যা খুলনা জনগনের সামনে তুলে ধরার আহ্বান জানান। নেতৃবৃন্দ উল্লেখিত বিতর্কিত ব্যবসায়ীর সকল ব্যবসা প্রতিষ্ঠান যাতে বর্তমান সরকারের অবৈধ ক্ষমতা ব্যবহার করে সকল অপকর্ম ধামাচাপা দিতে না পারে তার জন্য দুর্নিতী দমন কমিশনকে দ্রুত আইনগত পদক্ষেপ গ্রহণের দাবী জানায়। বিবৃতিতে বিএনপি’র নেতৃবৃন্দ বর্তমান অত্যাচারি জালেম সরকার বিগত ১৩ বছরের দুর্নিতী নির্ভয়ে সাহসিকতার সাথে জনসম্মুখে তুলে ধরতে জাতির বিবেক সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
বিবৃতিদাতারা হলেন, খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল¬াহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, এড. বজলুর রহমান, এড. এস আর ফারুক, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আমজাদ হোসেন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মো. মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু ও ইকবাল হোসেন খোকন প্রমুখ।
বিএনপি নেতা সিদ্দিকুর রহমান ও নুরুন্নাহার হেনার মৃত্যুতে বিএনপির শোক
খবর বিজ্ঞপ্তি
বুধবার সকাল আনুমানিক ৫ টায় সময় দৌলতপুর থানার বিএনপি’র শ্রম বিষয়ক সম্পাদক ও থানা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি সিদ্দিকুর রহমান সিকো (৫৫) হৃদযন্ত্রের ক্রিয়াবন্ধ হয়ে ইন্তেকাল করেন। (ইন্না……………রাজিউন)। বিএনপি নেতা মৃত্যুকালে মা, ভাই, স্ত্রী ও তিন কন্যা সহ অসংখ্যা গুণগ্রাহী রেখে যান। বিএনপি নেতার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পারিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল¬াহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, এড. বজলুর রহমান, এড. এস আর ফারুক, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আমজাদ হোসেন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মো. মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু ও ইকবাল হোসেন খোকন প্রমুখ। বিবৃতিদাতারা অপর এক বিবৃতিতে খুলনা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী, সাবেক পিপি এড. মঞ্জুরুল আলমের স্ত্রী নুরুন্নাহার হেনার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। মরহুমা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইন্তেকাল নগরীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন। এছাড়া করোনা ভাইরাসে আক্রান্ত এড. মঞ্জুরুল আলমের সুস্থতা কামনা করেন।
খুলনা জিলা স্কুলের প্রধান শিক্ষক মালেকা বেগমের মৃত্যুতে মহানগর বিএনপির শোক ও সমবেদনা
খবর বিজ্ঞপ্তি
খুলনা জিলা স্কুলের সাবেক প্রধান শিক্ষক মালেকা বেগমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদা জানিয়েছেন খুলনা মহানগর বিএনপি নেতৃবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বলেন, মালেকা বেগম খুলনা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দায়িত্ব পালনকালে শিক্ষা প্রসারে ও শিক্ষার্থীদের মেধা বিকাশে নিরলস প্রচেষ্টার মাধ্যমে তিনি শিক্ষাঙ্গনকে আলোকিত করেছেন। শিক্ষার মানোন্নয়নে সততা, নিষ্ঠা ও কর্ম পরিকল্পনায় সমৃদ্ধ শিক্ষাঙ্গন তৈরীতে তাঁর অবদান খুলনাবাসি শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে। বিএনপি নেতৃবৃন্দ মরহুমার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
বিবৃতিদাতারা হলেন, মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল¬াহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, এড. বজলুর রহমান, এড. এস আর ফারুক, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আমজাদ হোসেন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মো. মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু ও ইকবাল হোসেন খোকন প্রমুখ।
করোনা ভাইরাসে আক্রান্ত বিএনপি নেতা অধ্যক্ষ তারিকুল ইসলামের সুস্থতা কামনা
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ তারিকুল ইসলাম করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসকের পরামর্শে নিজ বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন আছেন। খুলনা মহানগর বিএনপির নেতৃবৃন্দ অধ্যক্ষ তারিকুল ইসলামের সুস্থতা কামনা করেছেন। একই সাথে বিএনপি নেতার সুস্থতা কামনায় সকলের দোয়া কামনা করেছেন। বিবৃতিদাতারা হলেন, মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল¬াহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, এড. বজলুর রহমান, এড. এস আর ফারুক, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, শেখ জাহিদুল ইসলাম, শেখ আমজাদ হোসেন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মো. মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু ও ইকবাল হোসেন খোকন প্রমুখ।
রূপসায় গোসল করতে গিয়ে ইটভাটা শ্রমিকের পুএের মৃত্যু
রূপসা প্রতিনিধি:
রূপসায় নদীতে গোসল করতে গিয়ে দ্বীন ইসলাম (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। প্রায় ৪ঘন্টা পর লাশ উদ্বার করেছে ডুবুরি দল। স্থানীয়রা জানায়, ২১এপ্রিল বেলা অনুমান ১১ঘটিকার সময় উপজেলার নৈহাটি ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে (এসবিএম) ইট ভাটা শ্রমীক ওয়াদুদ গাজীর ছেলে দ্বীন ইসলাম আঠারোবেকী নদীতে গোসল করতে গিয়ে ডুবে যায়। এরপর শিশুটিকে আর খুজে পাওয়া না গেলে ফায়ার সার্ভিস ডুবুরি টিম নদীতে তল্লাশি করে বেলা অনুমান সাড়ে ৩টার সময় চর-শ্রীরামপুর নামক স্থানে শিশুটিকে মৃত অবস্থায় উদ্বার করে। নিহত শিশুটির পিতা ও মাতা এসবিএম ইট ভাটায় শ্রমীকের কাজ করে। খুলনার ডুমুরিয়া উপজেলার বুল বাড়ীয়া গ্রামের বাসিন্দা এবং ইট ভাটার শ্রমিকদের আবাসনে থাকেন।
সাংবাদিক আবু তৈয়বের মুক্তি ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি নগর বিএনপির
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি তালুকদার আব্দুল খালেকের দায়ের করা মামলায় এনটিভির খুলনা প্রতিনিধি, খুলনা প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি সিনিয়র সাংবাদিক আবু তৈয়বকে গ্রেফতারের তীব্র নিন্দা, মামলা প্রত্যাহার, অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল এবং সাংবাদিক আবু তৈয়বের নিশর্ত মুক্তি দাবি করেছেন খুলনা মহানগর বিএনপির নেতৃবৃন্দ।
বিবৃতিদাতার হলেন, সাহারুজ্জামান মোর্ত্তজা, শফিকুল আলম তুহিন, আজিজুল হাসান দুলু, কে এম হুমায়ুন কবির, জামাল হোসেন তালুকদার, এহতেশামুল হক শাওন, মাসুদ পারভেজ বাবু, মাহবুব হাসান পিয়ারু, শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, আজিজা খানম এলিজা, আব্দুল আজিজ সুমন, হেলাল আহমেদ সুমন, নেহিবুল হাসান নেহিম, ইশতিয়াক হোসেন ইস্তি, তাজিম বিশ্বাস, শামসুন নাহার লিপি, মেহেদী মাসুদ সেন্টু, জাকির ইকবাল বাপ্পী, আসাদুজ্জামান আসাদ, মনিরুজ্জামান মনি, শরিফুল ইসলাম টিপু, ওয়াহিদুজ্জামান হাওলাদার, মুনতাসির আল মামুন, তারিকুল ইসলাম তারেক, সোলায়মান মোল্লা, হারুন অর রশিদ মাসুম, মাহমুদ হাসান বিপ্লব, ইয়াজুল ইসলাম এ্যাপোলো, জসীমউদ্দিন ডেভিড, জুবের আলম তুয়াজ, সোহেল রানা, মিজানুর রহমান বাবু, মুজাহিদুল ইসলাম টনি, সিরাজুল ইসলাম সানি, কে এম হেলাল হোসেন প্রমুখ।
মালেকা বেগম ও সিকোর মৃত্যুতে মহানগর বিএনপির শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা জিলা স্কুলের সাবেক প্রধান শিক্ষিকা, দেশের খ্যাতনামা শিক্ষাবীদ মালেকা বেগম করোনায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। এছাড়া দৌলতপুর থানা শ্রমিক দলের সহ সভাপতি বিশিষ্ট রাজনীতিবীদ সিদ্দিকুর রহমান সিকো হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন।
তাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ, তাদের রুহের মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর বিএনপির নেতৃবৃন্দ।
বিবৃতিদাতার হলেন, সাহারুজ্জামান মোর্ত্তজা, শফিকুল আলম তুহিন, আজিজুল হাসান দুলু, কে এম হুমায়ুন কবির, জামাল হোসেন তালুকদার, এহতেশামুল হক শাওন, মাসুদ পারভেজ বাবু, মাহবুব হাসান পিয়ারু, শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, আজিজা খানম এলিজা, আব্দুল আজিজ সুমন, হেলাল আহমেদ সুমন, নেহিবুল হাসান নেহিম, ইশতিয়াক হোসেন ইস্তি, তাজিম বিশ্বাস, শামসুন নাহার লিপি, মেহেদী মাসুদ সেন্টু, জাকির ইকবাল বাপ্পী, আসাদুজ্জামান আসাদ, মনিরুজ্জামান মনি, শরিফুল ইসলাম টিপু, ওয়াহিদুজ্জামান হাওলাদার, মুনতাসির আল মামুন, তারিকুল ইসলাম তারেক, সোলায়মান মোল্লা, হারুন অর রশিদ মাসুম, মাহমুদ হাসান বিপ্লব, ইয়াজুল ইসলাম এ্যাপোলো, জসীমউদ্দিন ডেভিড, জুবের আলম তুয়াজ, সোহেল রানা, মিজানুর রহমান বাবু, মুজাহিদুল ইসলাম টনি, সিরাজুল ইসলাম সানি, কে এম হেলাল হোসেন প্রমুখ।
সার্ক মানবাধিকার ফাউন্ডেশন খুলনা মহানগর শাখার ভার্চুয়াল সভা
খবর বিজ্ঞপ্তি
দক্ষিণ এশিয়ার অন্যতম মানবাধিকার সংগঠন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন খুলনা মহানগর শাখার এক ভার্চুয়াল আলোচনা সভা বুধবার বিকাল ০৪ টায় সংগঠনের সভাপতি রোটাঃ মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। নেতৃবৃন্দ পবিত্র মাহে রমজানের শেষ দশকে অসহায় দুঃস্থ রোজাদারদের সম্মানে ইফতার সামগ্রী, পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে ঈদ সামগ্রী, ইয়াতীম শিশুদের ঈদ বস্ত্র, মসজিদ-মাদ্রাসায় কোরআন শরীফ এবং করোনামুক্ত থাকার লক্ষ্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণের সিদ্ধান্ত গ্রহণ করেন। একই সাথে সভা থেকে নেতৃবৃন্দ করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারের পাশাপাশি অধিকতর জনসচেতনতা সৃষ্টিতে কার্যকর ভূমিকা গ্রহণের জন্য সকল মানবাধিকার সদস্যদের প্রতি উদাত্ত আহবান জানান।
খুলনা মহানগর সাধারণ সম্পাদক অধ্যাপক এম. এ. মান্নান বাবলুর সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় অন্যান্যের মধ্যে সংযুক্ত ছিলেন এবং বক্তব্য রাখেনÑগাজী আলাউদ্দিন আহমদ, আলহাজ্ব রোটাঃ সরদার আবু তাহের, শেখ মোঃ নাসির উদ্দিন, আব্দুস সালাম শিমুল, মোঃ আজিজুল হক, হুমায়ুন কবির বালি, এস কে রানা আহমেদ, এইচ এম জহিরুল ইসলাম, মোঃ বদিউজ্জামান, মোঃ হাসানুর রহমান তানজির, এসকে এমডি বাহালুল আলম, মোঃ মনির হোসেন, মোঃ রকিব উদ্দিন মোল্যা, বিপ্লব কান্তি দাস, শায়খুল ইসলাম বিন হাসান, কাজী আব্দুল মান্নান, মোঃ সোহাগ হোসেন, ইউনুস সানা প্রমুখ।
সভার শেষ প্রান্তে সংগঠনের অসুস্থ্য উপদেষ্টা রোটাঃ এস. এম. শাহনওয়াজ আলীর দ্রুত সুস্থ্যতা, মহামারী করোনার ছোবলে মৃত্যুবরণকারীদের আত্মার মাগফিরাত, অন্যান্য করোনা আক্রান্তদের আরোগ্য এবং এই মহামরী থেকে পরিত্রাণের উদ্দেশ্যে মহান সৃষ্টিকর্তার রহমত কামনা করে দোয়া মুনাজাত পরিচালনা করেন নগর সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন।
সাতক্ষীরায় মৎস্য ঘেরে বিষ প্রয়োগে ১০ লক্ষাধিক টাকার মাছ নিধন
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা সদর উপজেলার শিবনগরের একটি মৎস্য ঘেরে দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করে প্রায় ১০ লক্ষাধিক টাকার মাছ নিধন করেছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতের কোন এক সময় এ ঘটনাটি ঘটতে পারে বলে জানা গেছে।
ঘের মালিক সদর উপজেলার শিবনগর গ্রামের রাকিব হাসান রনি জানান, স্থাণীয়দের দেয়া খবরের ভিত্তিতে বুধবার সকালে মৎস্য ঘেরে গিয়ে তিনি দেখতে পান তার ঘেরের রুই, কাতলা, সিলভারসহ বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠছে। এতে তার প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। তিনি আরো জানান, গত ১০ দিন আগে তার মৎস্য ঘের থেকে একটি মটর চুরি হয়ে যায়। এ ঘটনায় তিনি তার প্রতিবেশী রাজনগর গ্রামের মিন্টু, মনিরুল ও আজহারুলকে সন্দেহ করেন। তিনি আরো বলেন, পূর্ব শত্রতার জের ধরে তারা এ কাজটি করতে পারে বলে তিনি প্রাথমিকভাবে ধারনা করছেন। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
তবে, এ ব্যাপারে রাজনগর গ্রামের মিন্টু জানান, তারা আমাদেরকে মিথ্যা অপবাদ দিয়ে মার ধর করায় আমরাও থানায় একটি অভিযোগ দায়ের করেছি।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বুরহান উদ্দীন জানান, এ ঘটনায় উভয় পক্ষই থানায় দুটি অভিযোগ দায়ের করেছেন। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
লকডাউন সফল করতে দিন আনা-দিন খাওয়া মানুষের ঘরে খাদ্য দিন ওয়ার্কার্স পার্টি
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, খুলনা জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দ আজ এক বিবৃতিতে বলেন, করোনা ভাইরাস রোধ করতে লকডাউনের যেমন বিকল্প নেই, তেমনি লকডাউন সফল করতে দিন আনা-দিন খাওয়া মানুষের ঘরে খাদ্যের ব্যবস্থা করাটা অত্যন্ত জরুরী। কারণ খাবার না থাকলে কারু পক্ষেই কোনো বিধিনিষেধ মানা সম্ভব হয় নাÑএটাই বাস্তবতা। আর এই লকডাউন সফল করতে আইন-শৃঙ্খলার বাহিনীর সদস্যরা যে ধরনের আচরণ করতে বাধ্য হচ্ছেন তাও অমানবিক। মনে রাখতে হবে, দিন আনা-দিন খাওয়া নি¤œবিত্ত মানুষের জীবিকার সন্ধানে ঘর হতে বের হওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই। মাঝে-মাঝে কোথাও কোথাও খাদ্যসামগ্রী বিতরণ যা করা হচ্ছে তা অত্যন্ত অপ্রতুল ও লোক দেখানোর সামিল। এটা খুবই হতাশা ও দুঃখজনক। সে কারণে নেতৃবৃন্দ সরকারের ঘোষিত কঠোর লকডাউন সফল করতে দিন আনা-দিন খাওয়া নি¤œবিত্ত মানুষের ঘরে খাদ্য সরবরাহের ব্যবস্থা এবং সকল শ্রেণিপেশার মানুষের জন্য ক্রমবর্ধমান বাজারমূল্য স্থিতিশীল রাখতে রেশনিং ব্যবস্থা প্রবর্তনের বাস্তবায়নের জোর দাবী করেন। উল্লেখ্য, রেশনিং ব্যবস্থাই মানুষের কাছে যেমন সঠিকভাবে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌছানো যায়, তেমনি প্রয়োজনমত দ্রব্যসামগ্রীর হিসাব রাখাও সম্ভব হয়, যা আমরা ইতোপূর্বে বার বার বলেছি। বিবৃতিদাতা নেতৃবৃন্দ হলেনÑওয়ার্কার্স পার্টি খুলনা জেলা সভাপতি কমরেড এড. মিনা মিজানুর রহমান, মহানগর সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলাম, জেলা সাধারণ সম্পাদক কমরেড আনসার আলী মোল্লা, মহানগর সাধারণ সম্পাদক কমরেড এস এম ফারুখ-উল ইসলাম, জেলা ও মহানগর সম্পাদকম-লীর সদস্য কমরেড দেলোয়ার উদ্দিন দিলু, কমরেড গৌরাঙ্গ প্রসাদ রায়, কমরেড শেখ মিজানুর রহমান, কমরেড মনির আহমেদ, কমরেড খলিলুর রহমান, কমরেড আব্দুস সাত্তার মোল্লা, কমরেড নারায়ণ সাহা, কমরেড আমিরুল ইসলাম, নির্বাহী সদস্য শেখ সাহিদুর রহমান, কমরেড মনিরুজ্জামান, কমরেড সন্দীপন রায়, কমরেড রেজাউল করিম খোকন, কমরেড আঃ হামিদ মোড়ল, কমরেড কৌশিক দে বাপী, কমরেড মোঃ আলাউদ্দিন, কমরেড মনির হোসেন, কমরেড বাবুল আখতার, কমরেড আরিফুর রহমান বিপ্লব, কমরেড অজয় দে, কমরেড এড. কামরুল হোসেন জোয়ার্দ্দার, কমরেড হাফিজুর রহমান, কমরেড গৌরী ম-ল প্রমুখ নেতৃবৃন্দ।
শরণখোলায় সংকট মোকাবেলায় সরকারি উদ্যোগে পানি সরবারহ শুরু
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
শরণখোলায় অবশেষে খাওয়ার পানির সংকট মোকাবেলায় মোবাইল ট্রিটমেন্ট প্লান্টের মাধ্যমে পানি সরবারহ শুরু করা হয়েছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ব্যবস্থাপনায় বুধবার (২১এপ্রিল) বিকেল তিনটা থেকে শরণখোলা প্রেসক্লাবের সামনের পুকুরে শুরু হয়েছে ভ্রাম্যমাণ এ পানি সরবরাহ কার্যক্রম।
উপজেলা সদর রায়েন্দা বাজার ও আশপাশের শত শত মানুষ কলস, বালতি, ড্রাম নিয়ে ছুটছেন প্লান্টের কাছে। লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন একটু পানির আশায়।
পানির জন্য অপেক্ষমান রায়েন্দা বাজারের বাসিন্দা কামাল তালুকদার, নূর জাহান বেগম, কল্পনা রাণী, রেনু বেগমরা জানান, পানি কিনে খাওয়ার মতো সামর্থ তাদের নেই। পুকুরের পানি ফিটকিরি দিয়ে খেতে হয় তাদের। এমন পরিস্থিতিতে একটু বিশুদ্ধ পানি পেয়ে সস্তির নিশ্বাস ফেলেন তারা।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মো. মেহেদেী হাসান জানান, মোবাইল ট্রিটমেন্ট প্লান্টের মাধ্যমে ঘন্টায় ৬০০লিটার পানি সরবরাহ করা সম্ভব। কোনোরকম কেমিক্যাল ছাড়াই এই প্লান্টের মাধ্যমে ঘোলা পানি স্বচ্ছ, জীবাণু এবং লবণাক্ততামুক্ত শতভাগ বিশুদ্ধ পানি পাওয়া যায়। এই প্লান্টের যাবতীয় খরচ জনস্বাস্থ্য প্রকৌশ বিভাগ বহন করবে বলে তিনি জানান ।
শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রায়হান উদ্দিন শান্ত ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন বলেন, শুষ্ক মৌসুমের শুরু থেকেই উপজেলার সর্বত্র সুপেয় পানির সংটক চলছে। এ কারণে এলাকায় ডায়রিয়াসহ নানা রকম পানিবাহিত রোড় ছড়িয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে মঙ্গলবার উপজেলা পরিষদের জরুরী সভার সিদ্ধান্তে পানি সমস্যা সমাধানের জন্য তাৎক্ষণিক এই ব্যবস্থা নেওয়া হয়েছে। চলমান সংকট নিরসন না হওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে।
শরণখোলায় মাদকসেবীদের হামলায় নৈশ প্রহরীসহ আহত ২: গ্রেফতার- ৩
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
শরণখোলায় কলেজ ভবনে মাদক সেবনে বাধা দেয়ায় সন্ত্রাসীদের হামলায় মাতৃভাষা কলেজের নৈশ প্রহরীসহ দুইজন গুরুতর আহত হয়েছে। বুধবার দুপুরে পুলিশ ৩ সন্ত্রাসীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে।
শরণখোলা থানায় মামলা ও ভূক্তভোগীদের অভিযোগে জানা যায়, মঙ্গলবার (২০ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে ধানসাগর এলাকার চিহ্নিত সন্ত্রাসী মাদকসেবী তারেক হাওলাদার, আসাদুল শেখ, রাজু তালুকদার, নাইম তালুকদার, রাসেল তালুকদার ও আরমান হাওলাদার সহ আরো ৫/৬ জন মাতৃভাষা কলেজের তৃতীয় তলার ছাদে বসে মাদক সেবন করতে গেলে কলেজের নৈশ প্রহরী আঃ জব্বার খান (৫১) তাদের বাধা দেয়। এতে সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে নৈশ প্রহরীকে বেদম মারপিট করে গুরুতর আহত করে। এ সময় নৈশ প্রহরীর ডাক চিৎকারে তার ভাইপো সুজন খান এগিয়ে এলে সন্ত্রাসীরা তাকেও বেদম মারধর করে চলে যায়। পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে রাত ৮টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। পুলিশ অভিযান চালিয়ে বুধবার ভোর রাতে ধানসাগর গ্রাম থেকে ৩ নেশাখোরকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে, নাইম তালুকদার, রাসেল তালুকদার ও আরমান হাওলাদার।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুর রহমান জানান, নৈশ প্রহরীকে মারধর করায় মাতৃভাষা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুল ইসলাম মোল্লা বাদী হয়ে ৬ জনের নামে বুধবার থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ তিন আসামীকে গ্রেফতার করে আদালতে চালান দিয়েছে।
দৌলতপুর থানা বিএনপি’র নেতা সিকোর ইন্তেকাল
খবর বিজ্ঞপ্তি
গতকাল বুধবার ভোর আনুমানিক ৫ ঘটিকায় সময় দৌলতপুর থানার বিএনপি’র শ্রম বিষয়ক সম্পাদক ও থানা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি সিদ্দিকুর রহমান সিকো (৫৫) হৃদযন্ত্রের ক্রিয়াবন্ধ হয়ে ইন্তেকাল করেন। (ইন্না……………রাজিউন) মৃত্যুকালে তিনি মা, ভাই, স্ত্রী ও তিন কন্যা সহ অসংখ্যা গুণগ্রাহী রেখে যান। বাদ যোহর পাটশিল্প জামে মসজিদ সংলগ্ন মাদ্রাসা মাঠে মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানাযায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপি’র সভাপতি সাবেক সংসদ সদস্য জনাব নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক সাবেক মেয়র জনাব মনিরুজ্জামান মনি, শেখ মুর্শাররফ হোসেন, সিরাজুল হক নান্নু, সাজ্জাত হোসেন তোতন, মুর্শিদ কামাল, লিয়াকত হোসেন লাভলু, মুজিবুর রহমান, আলহাজ্ব বেলায়েত হোসেন, শেখ ইমাম হোসেন, শরিফুল আনাম, তরিকুল ইসলাম, শেখ আনছার আলী, আজম সরোয়ার, সরদার আরব আলী, সৈয়দ আনোয়ার, রুবায়েত হোসেন বাবু, আশরাফ হোসেন, এজাজ আহম্মেদ, আরমান হোসেন, মতলেবুর রহমান মিতুল, নেহিমুল হাসান নেহিম, সেলিম মোল্যা, মুজিবুর রহমান, সাইফুল ইসলাম, মিজানুর রহমান, রাকিবুল ইসলাম মিঠু,মোল্যা সোহেল, এম এম জসিম, এরশাদ হোসেন, খোশনুর রহমান জনি, মোঃ নাদিম, মোঃ রতন সরদার, হেদায়েত উল্লাহ দিপু, সৈয়দ গাজী মোঃ হুমায়ূন, শওকত হায়াত, মোঃ মৃদুল, আলামিন লিটন সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জানাযা নামাজ পরিচালনা করেন- পাট শিল্প জামে মসজিদের পেশ ইমাম।
সালাম মূর্শেদী সেবা সংঘের উদ্যোগে গরীব কৃষকের ধান কর্তন
আসাদ, দিঘলিয়া
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে করোনা মহামারীতে অসহায় গরীব কৃষকদের বোরোধান কর্তন করার উদ্যোগ নিয়েছে খুলনা-০৪ আসনের মাননীয় সংসদ সদস্য আব্দুস সলাম মূর্শেদী এর নিজস্ব অর্থায়নে ও পৃষ্টপোষকতায় গঠিত সালাম মূর্শেদী সেবা সংঘ।গতকাল বারাকপুর ইউনিয়নের জনৈক কৃষক এর ধান কর্তনের মধ্য দিয়ে দিঘলিয়ায় এ বছরের কার্যক্রম শুরু হয়। মজুরের অভাবে যাতে আগত ঝড় ও বর্ষায় কৃষকদের ধানের ক্ষতি না হয় এজন্য মাননীয় প্রধান মন্ত্রী দলীয় নেতা কর্মীদের এই নির্দেষ প্রদান করেন। এরই ধারাবাহিকতায় গত বছরের ন্যায় এ বছরও সালাম মূর্শেদী সেবা সংঘ রুপসা, তেরখাদা ও দিঘলিয়ায় কৃষকদের ধান কর্তন করে দিচ্ছে। গতকাল চলমান কার্যক্রমে উপস্থিত থেকে ধান করতন করেছেন বারাকপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গাজী জাকির হোসেন, সালাম মূর্শেদী সেবা সংঘের টিম লিডার সামসুল আলম বাবু, হাবিবুর রহমান তারেক, শেখ আনিসুর রহমান, শহিদুল ইসলাম চৌধুরী, শেখ রিয়াজ হোসেন, নিউটন শেখ, গাজী জিয়া, শেখ রাজিবুল ইসলাম, গাজী প্রিন্স, সাহাবুদ্দিন শেখ, পরাগ পারভেজ রুবেল, সৈয়দ মাসুম, আলামীন শেখ, নিয়ামুল রাব্বি সহ সালাম মূর্শেদী সেবা সংঘের সদস্য বৃন্দ।
ধারাবাহিক সংবাদ প্রকাশে হরিঢালী ক্যাম্পের এস আই মনিরুজ্জামান বেসামাল
কপিলমুনি (খুলনা) প্রতিনিধি
হরিঢালী ক্যাম্পের ইনচার্জ এস আই মনিরুজ্জামান হাজরার নানা অনৈতিক কর্মকান্ডের ধারাবাহিক সংবাদ প্রিন্ট ও অনলাইন পত্রিকায় প্রকাশিত হওয়ায় তিনি বেসামাল হয়ে পড়েছেন। নিজের অসংখ্য অপকর্ম ঢাকতে ও শাস্তির হাত থেকে রেহাই পেতে রাজনৈতিক নেতা ও পুলিশের পদস্থ কর্মকর্তাদের আনুকূল্য লাভের আশায় যোগাযোগ শুরু করেছেন। এমনকি স্থানীয় একাধিক সংবাদিককে পত্রিকায় তার বিরুদ্ধে সংবাদ প্রকাশ না করতে বার বার অনুরোধ করেছেন। যদিও তিনি ক’দিন আগে মেডিকেল ছুটি নিয়ে খুলনায় অবস্থান করছেন। প্রায় এক বছরের বেশি সময় ধরে তিনি হরিঢালী পুলিশ ক্যাম্পে ইনচার্জ হিসাবে যোগদান করেন। যোগদানের পর থেকেই তিনি বেপরোয়া হয়ে উঠেছেন। একের পর এক ঘুষ দুর্নীতি সহ নানা অপকর্ম করেই চলেছেন। টাকার ধান্দায় তিনি এলাকা চষে বেড়ান এমনটি জানালেন এলাকাবাসী।
হরিঢালী ইউনিয়নের নগর শ্রীরামপুর মৌজার বিল এলাকায় দিন মজুর মান্দার গাজী বসত ঘর নির্মানের জন্য এক খন্ড জমি ক্রয় করে। সেখানে বসত ঘর নির্মানের শেষ পর্যায়ে এস,আই মনিরুজ্জামান এসে খাস জমিতে ঘর বানানোর মনগড়া অভিযোগ তুলে ঘর নির্মানে বাঁধা দেয়। ক্যাম্পে আমার সঙ্গে দেখা না করে পুনরায় ঘর নির্মানের কাজ শুরু করলে নির্মিত বসত ঘর ভেঙ্গে দেওয়াসহ তাকে জেলে দেয়ার হুমকি দেয়। নির্মিত বসত ঘর ভেঙ্গে দেয়ার হুমকি ও জেলে যাওয়ার ভয়ে পরদিন সকালে তার দুইজন প্রতিবেশিকে নিয়ে ক্যাম্পে দেখা করেন। এ সময় একজন দিন মজুরের কষ্টার্জিত টাকা দিয়ে নিষ্কন্টক জায়গা ক্রয় করে বসত ঘর নির্মানের বৈধতার কথা জানালেও তাতে কর্নপাত করেননি তিনি। এক পর্যায়ে এস,আই মনিরুজ্জামান তাদেরকে ভয় দেখিয়ে ২০ হাজার টাকা দাবি করলেও প্রতিবেশি নাছিরপুর গ্রামের কামরুল ও মজিদের মধ্যস্থতায় নগদ ১০ হাজার টাকা ওই ক্যাম্পে তাকে দেয়া হয়। এছাড়া গত লকডাউনে রাতে বাড়ির বাইরে প্রস্রাব করতে আসার অপরাধে শ্রীরামপুর গ্রামের হাবিবুর সরদার, স’মিল শ্রমিক মোস্তাক সরদার, দিন মজুর হালিম সানার কাছ থেকে হাতিয়ে নেয়া হয় দেড় হাজার টাকা। এর আগে টাকা দিতে অস্বীকার করলে তাদেরকে ক্যাম্পে নিয়ে যাওয়ার জন্য ভ্যানে তোলে। এরপর টাকা দিলে তাদেরকে ছেড়ে দেয়া হয়। এ দিকে এস,আই মনিরুজ্জামানের আরও অপকর্মের তথ্য বেরিয়ে আসতে শুরু করেছে।
কপিলমুনিতে ১১৪ বছর বয়সী বৃদ্ধের মৃত্যু
কপিলমুনি ( খুলনা) প্রতিনিধি ঃ
কপিলমুনিতে ১১৪ বছর বয়সের বৃদ্ধ কোনাই মোড়ল ইন্তেকাল করেছন (ইন্না……রাজেউন)। জানাযায়, কপিলমুনির সিলেমানপুর গ্রামের মৃত ঝড়– মোড়লের ছেলে প্রবীন বৃদ্ধ কোনাই মোড়ল বার্ধক্য জণিত রোগে ভূগছিলেন। মঙ্গলবার দিনগত রাত ১২ টা ৫০ মিনিটে তিনি নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ৬ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন। বুধবার সকালে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় এবারও পথে নামলেন কপিলমুনি ফাঁড়ির পুলিশ কর্মকর্তা সঞ্জয় দাশ
কপিলমুনি (খুলনা) প্রতিনিধি
মহামারি করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় জনসচেনতার জন্য আবারও পথে নেমেছেন করোনাজয়ী কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইনসপেক্টর সঞ্জয় দাশ। করোনার দ্বিতীয় ঢেউ শুরু হলে বসে থাকলেন না এই পুলিশ কর্মকর্তা। বিশাল বানিজ্যিক মোকাম কপিলমুনির উপশহরের অলিতে গলিতে তার ক্লান্তিহীন পথচলা। করোনা মোকাবেলায় চিরচেনা এই পুলিশ কর্মকর্তা উপশহরের প্রতিটি বানিজ্যিক প্রতিষ্ঠান, মিল কারখানা এমনকি উপশহর কেন্দ্রিক বাড়িতে বাড়িতে গিয়ে স্বাস্থবিধি মেনে চলার আহবান জানাচ্ছেন। সরকারী নির্দেশনা মানতে স্থানীয় ব্যবসায়িদের দোকানপাট বন্ধ রাখতে তার নিরন্তর প্রচেষ্টা অব্যাহত রয়েছে। প্রায় প্রতিদিন সঙ্গীয় ফোর্স নিয়ে উপশহরের গুরুত্বপূর্ন ও ব্যাস্ততম জায়গায় কিম্বা রাস্তার উপর ঠায় দাঁড়িয়ে পথচারি থেকে শুরু করে ভ্যানচালক ও বিভিন্ন যানবাহন চালকদের মুখে নিজ হাতে পরিয়ে দিচ্ছেন মাস্ক। কারো কারো হাতে দিচ্ছেন হ্যান্ড স্যানিটাইজারের ড্রপ। আর সাপ্তাহিক দুটি হাটের বার বেলায় হ্যান্ড মাইক কাঁধে ঝুলিয়ে রাস্থায় হেটে হেঁটে হাটুরে পথচারি সহ সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলতে মাইকে ডেকে ডেকে আহবান জানাচ্ছেন। তার এই দায়িত্বশীল ভূমিকায় কপিলমুনিতে চলছে কঠোর লকডাউন।
দেশজুড়ে করোনার দ্বিতীয় ধাপে করোনা আক্রান্তের ভয়াবহতা থাকলেও জনসচেতনতার কারণে কপিলমুনি উপশহর ও শহরতলী এলাকায় কারো আক্রান্তের খবর এখনো পাওয়া যায়নি। করোনা বোকাবেলায় ইনসপেক্টর সঞ্জয় দাশের দায়িত্বশীল ভূমিকা ও কঠিন পরিশ্রমে তিনি সর্ব মহলে প্রশংসিত হয়েছেন। আর গতবারের করোনার প্রথম ধাপে ঠিক একই ভূমিকা ও দায়িত্ব পালন করতে গিয়ে গতবছর ২৩ জুন তিনি করোনায় আক্রান্ত হয়ে খুলনা পুলিশ হাসপাতালে ভর্তি হন এবং ৫ জুলাই তিনি সুস্থ হয়ে ১৪ দিনের হোমকোয়ারেন্টাইনে থাকেন। গতবার করোনায় আক্রান্ত হলেও এবারও সেই চিরচেনা ভূমিকা পালনে ভীত নন তিনি। ৫৫ বছর বয়সের এই পুলিশ কর্মকর্তা দৃঢ়তার সাথে এমনটি জানালেন।
করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় এবারও পথে নামলেন কপিলমুনি ফাঁড়ির সেই পুলিশ কর্মকর্তা সঞ্জয় দাশ
এইচ এম এ হাশেম, কপিলমুনি
মহামারি করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় জনসচেনতার জন্য আবারও পথে নেমেছেন করোনাজয়ী কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইনসপেক্টর সঞ্জয় দাশ। করোনার দ্বিতীয় ঢেউ শুরু হলে বসে থাকলেন না এই পুলিশ কর্মকর্তা। বিশাল বানিজ্যিক মোকাম কপিলমুনির উপশহরের অলিতে গলিতে তার ক্লান্তিহীন পথচলা। করোনা মোকাবেলায় চিরচেনা এই পুলিশ কর্মকর্তা উপশহরের প্রতিটি বানিজ্যিক প্রতিষ্ঠান, মিল কারখানা এমনকি উপশহর কেন্দ্রিক বাড়িতে বাড়িতে গিয়ে স্বাস্থবিধি মেনে চলার আহবান জানাচ্ছেন। সরকারী নির্দেশনা মানতে স্থানীয় ব্যবসায়িদের দোকানপাট বন্ধ রাখতে তার নিরন্তর প্রচেষ্টা অব্যাহত রয়েছে। প্রায় প্রতিদিন সঙ্গীয় ফোর্স নিয়ে উপশহরের গুরুত্বপূর্ন ও ব্যাস্ততম জায়গায় কিম্বা রাস্তার উপর ঠায় দাঁড়িয়ে পথচারি থেকে শুরু করে ভ্যানচালক ও বিভিন্ন যানবাহন চালকদের মুখে নিজ হাতে পরিয়ে দিচ্ছেন মাস্ক। কারো কারো হাতে দিচ্ছেন হ্যান্ড স্যানিটাইজারের ড্রপ। আর সাপ্তাহিক দুটি হাটের বার বেলায় হ্যান্ড মাইক কাঁধে ঝুলিয়ে রাস্থায় হেটে হেঁটে হাটুরে পথচারি সহ সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলতে মাইকে ডেকে ডেকে আহবান জানাচ্ছেন। তার এই দায়িত্বশীল ভূমিকায় কপিলমুনিতে চলছে কঠোর লকডাউন।
দেশজুড়ে করোনার দ্বিতীয় ধাপে করোনা আক্রান্তের ভয়াবহতা থাকলেও জনসচেতনতার কারণে কপিলমুনি উপশহর ও শহরতলী এলাকায় কারো আক্রান্তের খবর এখনো পাওয়া যায়নি। করোনা বোকাবেলায় ইনসপেক্টর সঞ্জয় দাশের দায়িত্বশীল ভূমিকা ও কঠিন পরিশ্রমে তিনি সর্ব মহলে প্রশংসিত হয়েছেন। আর গতবারের করোনার প্রথম ধাপে ঠিক একই ভূমিকা ও দায়িত্ব পালন করতে গিয়ে গতবছর ২৩ জুন তিনি করোনায় আক্রান্ত হয়ে খুলনা পুলিশ হাসপাতালে ভর্তি হন এবং ৫ জুলাই তিনি সুস্থ হয়ে ১৪ দিনের হোমকোয়ারেন্টাইনে থাকেন। গতবার করোনায় আক্রান্ত হলেও এবারও সেই চিরচেনা ভূমিকা পালনে ভীত নন তিনি। ৫৫ বছর বয়সের এই পুলিশ কর্মকর্তা দৃঢ়তার সাথে এমনটি জানালেন।
কলারোয়ায় ভ্যান চালকের কুড়ে ঘর দখলের চেষ্টা: জীবননাশের হুমকি
কলারোয়া সংবাদদাতা
সাতক্ষীরার কলারোয়ায় এক অসহায় ভ্যান চালকের অকুতি। তাকে না জানিয়ে বসত বাড়ীর ৩শতক জমির অর্ধেক পরিমাণ খুটি ও বেড়া দিয়ে ঘর ভেঙ্গে দেওয়া হুমকি দেয়া হয়েছে। তিনি এঘটনায় স্থানীয় সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন-আমি উপজেলার পশ্চিম খোর্দ্দ (উলুডাঙ্গা) গ্রামের আফিল উদ্দীনের ছেলে বাবলা গাজী। পেশায় তিনি ভ্যান চালক। প্রতিবেশী মিজানুর রহমান, সাজেদা খাতুন, মোখলেছুর রহমান দীর্ঘ দিন ধরে তার পিছনে লেগে রয়েছে। এমনকি তারা ভ্যান চালক বাবলা গাজীকে এলাকা ছাড়া করার জন্য প্রায় সময় হুমকি দিয়েও আসছে।
অভিযোগ কারীর ভাগ্নে আরিফ হোসেন জানান, বুধবার ( ২১ এপ্রিল) দুপুরে ওই এলাকার কাওসার গাজী, আইয়ুব গাজী, নেছার গাজী, আকবর গাজী, সরদার মুনছুর আলী (আমিন) ও তার সহযোগি জামানকে সাথে নিয়ে তার বাড়ীতে উপস্থিত হয়। এসময় ভ্যান চালক বাবলা গাজী বাড়ীতে না থাকায় তারা ওই বাড়ীর জমি পরিমাপ করে। এক পর্যায়ে তারা ভ্যান চালক বাবলা গাজীর বসত বাড়ীর ৩শতক জমির অর্ধেক পরিমাণ খুটি ও বেড়া দিয়ে ঘিরে নেয়। এর পরে খোরদো ফাড়ির ইনচার্জকে দিয়ে ভ্যান চালক বাবলা গাজীকে তলব করেন। এসময় খোরদো ফাড়ির ইনচার্জ জমির দলিল, পর্চা না দেখে এক তরফা ভাবে ভ্যান চালকের বসত ঘর ভেঙ্গে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করে। এঘটনায় ওই ভ্যান চালক নিরুপায় হয়ে স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে জেলা পুলিশ সুপার ও জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন।
বাগেরহাটে করোনার দ্বিতীয় ডোজ নিয়েছেন ২৪ হাজার, ২৪ ঘন্টায় আক্রান্ত ২৬
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটে ৮ দিনে ২৪ হাজার ১৭ জন করোনা ভাইরাসের দ্বিতীয় ডোজ গ্রহন করেছেন। এর মধ্যে ১৬ হাজার ৩‘শ ৩৯ জন পুরুষ এবং ৭ হাজার ৬‘শ ৭৮ জন নারী রয়েছেন। এছাড়া ৫৪ হাজার ৪‘শ ৭জন করোনা ভাইরাসের প্রথম ডোজ গ্রহন করেছিলেন। টিকা গ্রহন ও সচেতনতামূলক কার্যক্রম চালু থাকলেও বাগেরহাটে দিন দিন সংক্রমনের পরিমান বৃদ্ধি পাচ্ছে। গেল ২৪ ঘন্টায় বাগেরহাটে ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে বাগেরহাটে সর্বমোট ১ হাজার ২‘শ ৮৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ১ হাজার ১‘শ ২৬ জন সুস্থ্য হয়েছেন এবং ৩১ জন মারা গেছেন।বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে ১‘শ ২০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির জানান, গেল ২৪ ঘন্টায় বাগেরহাটে ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে।আমরা রোগীদেরকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসা ও আইসোলেশনের ব্যবস্থা করছি। জন সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন কার্যক্রম অব্যাহত রয়েছে।এর পাশাপাশি দ্বিতীয় ডোজের টিকা কার্যক্রমও চলমান রয়েছে আমাদের। গেল ৮ দিনে আমরা ২৪ হাজার ১৭ জনকে করোনা ভাইরাসের দ্বিতীয় ডোজ প্রদান করেছি।এই টিকাদান কার্যক্রম চলমান থাকবে বলে জানান তিনি।
বাগেরহাটে করোনা ও রমজান উপলক্ষে কর্মহীনদের মাঝে অর্থ সহায়তা
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটে করোনা সংক্রমণ ও পবিত্র রমজান উপলক্ষে কর্মহীনদের মাঝে অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার সকালে ইংল্যান্ড প্রবাসী ব্যারিস্টার সৈয়দ খালিদ হায়দারের পক্ষ থেকে বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া এলাকার ৫০ টি কর্মহীন পরিবারের মাঝে ৭০০ টাকা করে সহায়তা দেওয়া হয়। স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন রংধনু ইয়ূথ গ্রুপ আয়োজনে খালিদ হায়দারের পিতা সৈয়দ আলী হায়দার এলাকায় ঘুরে ঘুরে এই অর্থ প্রদান করেন।
সৈয়দ আলী হায়দার জানান, করোনাকালীন সময়ে অনেক মানুষই অসহায় অবস্থায় রয়েছেন। অর্থ কষ্টে ঠিকমত ইফতারও করতে পারছেন না। তাই ছেলে কাছ থেকে কিছু টাকা এনে এলাকার মানুষকে দিয়েছি। ভবিষ্যতেও আমাদের এই সহযোগিতার হাত প্রসারিত থাকবে।
খুলনায় করোনার ভ্যাকসিন নিয়েছেন চার হাজার চারশত ১৪ জন
তথ্য বিবরণী
খুলনায় বুধবার মোট চার হাজার চারশত ১৪ জন করোনার ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়েছেন। এর মধ্যে খুলনা সিটি কর্পোরেশন এলাকায় দুই হাজার ৯৬ জন এবং নয়টি উপজেলায় মোট দুই হাজার তিনশত ১৮ জন। উপজেলাগুলোর মধ্যে দাকোপ একশত ৫৩ জন, বটিয়াঘাটায় দুইশত ৪৯ জন, দিঘলিয়া দুইশত আট জন, ডুমুরিয়া দুইশত ৪৭ জন, ফুলতলা দুইশত ৫২ জন, কয়রা চারশত ৫৮ জন, পাইকগাছা তিনশত ৯৬ জন, রূপসা দুইশত ৭৫ জন এবং তেরখাদায় ৮০ জন দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করেছেন। টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ দুই হাজার ছয়শত ৯১ এবং মহিলা এক হাজার সাতশত ২৩ জন। এ পর্যন্ত খুলনা জেলায় মোট ৫৩ হাজার ৪৩ জন দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করেন। এর মধ্যে পুরুষ ৩৪ হাজার আটশত ৪৮ এবং মহিলা ১৮ হাজার একশত ৯৫ জন। বুধবার প্রথম ডোজে মোট পাঁচশত ৬৪ জন ভ্যাকসিন নিয়েছেন। এর মধ্যে সিটি কর্পোরেশন এলাকায় দুইশত ৩৮ জন এবং নয়টি উপজেলায় মোট তিনশত ২৬ জন। টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ তিনশত ২৭ এবং মহিলা দুইশত ৩৭ জন। এপর্যন্ত মোট এক লাখ ৭৩ হাজার নয়শত ৪৩ জন করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন। এর মধ্যে পুরুষ এক লাখ তিন হাজার ১৯ এবং মহিলা ৭০ হাজার নয়শত ২৪ জন। খুলনা সিভিল সার্জন দপ্তর এক প্রেস বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে।
লকডাউন অমান্য : ফুলবাড়ীগেট ও শিরোমণি বাজার এলাকায় ৭জনকে ৩’হাজার টাকা জরিমানা
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
লকডাউন উপেক্ষা করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা, মূল্য তালিকা না থাকায় ও হেলমেট পরিধান না করায় ৭জনকে ৩’হাজার টাকা জরিমানা করা হয়েছে। নগরীর ফুলবাড়ীগেট ও শিরোমণি বাজার এলাকায় ২১এপ্রিল বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাহমিনা সুলতানা নীলা এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে ফুলবাড়ীগেট বাজার গোস্ত পট্টির শেখ নজরুল ইসলামকে ৫’শ টাকা, বণিক ষ্টোরের মুদি দোকানের সত্বাধিকারী প্রকাশ’ কে ৫’শ টাকা, মুন ষ্টোরের মুদি দোকান শেখ শামসুর রহমানকে ৫’শ টাকা এবং শিরোমণি রিফাত এন্টার প্রাইজের সত্বাধিকারী মোঃ লুৎফর রহমানকে ৫’শ টাকা, শেখ এন্টারপ্রাইজ টিনের দাকান এর সত্বাধিকারী শেখ শামসুর রহমানকে ৫’শ টাকা, মোঃ শাইদুল ইসলাম হেলমেট পরিধান না করায় ৩’শ টাকা ও শেখ রিয়াজ উদ্দিনকে ২’শ টাকা সর্ব মোট ৩ হাজার টাকা জরিমানা করে। এসময় সাধারণ মানুষকে মাস্ক পরিধান, স্বাস্থবিধি মেনে চলা এবং সকল দোকানে মূল্য তালিকাসহ অপ্রয়োজনে ঘোরাফেরা না মানলে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহনের ব্যপারে প্রচারণা চালানো হয়।মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগীতা করেন খানজাহান আলী থানার এস আই আব্দুল হক এবং এস আই হাসানসহ পুলিশ সদস্যগণ।
বর্ষিয়ান নেতা মেয়র তালুকদার আব্দুল খালেকের সম্মান ক্ষুন্ন করায় সাংবাদিক তৈয়ব মুন্সির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আ’লীগের
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেককে জড়িয়ে এনটিভি’র সাংবাদিক আবু তৈয়ব মুন্সি যে অসত্য, ভিত্তিহীন, বানোয়াট এবং উদ্দেশ্যে প্রনোদিত দালিলিক প্রমান ছাড়া তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে ব্যক্তি আক্রোশে সংবাদ দিয়েছেন। সংবাদের মধ্যে কোন তথ্যই সত্য নয় বলে বিবৃতি দিয়েছেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ। আবু তৈয়ব মুন্সি তার ব্যক্তিগত আইডিতে বলেছেন, “বন্ড লাইসেন্স ম্যানেজিং ডাইরেক্টর খুলনা সিটি মেয়র? শুল্ক ফাঁকির জন্য আড়াই কোটি টাকার অর্থদন্ড, ৫ কোটি টাকা ৫৩ লাখ টাকা দাবিনামা। বন্ড লাইসেন্স বাতিল।” যা পুরোটাই মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত। তিনি ফেসবুকে এই মিথ্যা সংবাদ দিয়ে তার ব্যক্তিগত ক্ষোভ প্রকাশ করেছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেককে নিয়ে যে সংবাদ তার আইডিতে প্রকাশিত হয়েছে সেটা শুধুমাত্র তার ব্যক্তিগত আক্রোশ, এখানে সাংবাদিকতার লেশমাত্র দেখা যায়নি। কারন সাংবাদিক হিসেবে কোন সংবাদ লিখলে তার জবাবদিহিতা থাকে। সেখানে কোন মিথ্যা, ব্যক্তি আক্রোশ বা উদ্দেশ্য প্রণোদিত তথ্য থাকে না। যা তার ব্যক্তিগত আইডিতে প্রকাশ করা হয়েছে। এটি পরিপূর্ণ সাংবাদিকতা ইথিক্সের পরিপন্থী। প্রকৃত পক্ষে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক ২০১৭ সালের পূর্বে এই কোম্পানির সাথে জড়িত ছিলেন। পরবর্তীতে ২০১৭ সালের শেষের দিকে কোম্পনীর মিটিং করে তিনি ওই সকল দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছিলেন। ২০১৮ সালে সিটি কর্পোরেশনের নির্বাচনে মেয়র পদে নির্বাচন করার সময় তার হলফনামায় সকল ঘটনা তুলে ধরেছেন। যা খুলনার সকল সাংবাদিক ও রাজনীতিবিদরা জানেন। কারন এই ঘটনা নিয়ে ২০১৮ সালে সিটি নির্বাচনে বিএনপি সিটি মেয়রের নির্বাচন কমিশনে আপিল করেছিলেন। সেই আপিলে বিএনপি তালুকদার আব্দুল খালেকের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমান করতে না পারায় সেটি খারিজ হয়ে যায়। এই ঘটনা থেকে স্পষ্ট হয়ে যায় যে, তালুকদার আব্দুল খালেকের বিরুদ্ধে সাংবাদিক আবু তৈয়ব মুন্সি যে সংবাদ করেছেন সেটি ব্যক্তিগত আক্রোশের বর্হি:প্রকাশ মাত্র। আমরা এই সংবাদের তীব্র নিন্দা, প্রতিবাদ ও এই মিথ্যা, উদ্দেশ্যেমূলক ভিত্তিহীন সংবাদ করে দক্ষিণাঞ্চলের গ্রহণযোগ্য বর্ষিয়ান নেতা, কর্মবীর তালুকদার আব্দুল খালেকের সম্মান ক্ষুন্ন করায় সংশ্লিষ্ট প্রশাসনের কাছে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। নেতৃবৃন্দ এ ধরনের হলুদ সাংবাদিকতা থেকে বিরত থাকার জন্য সাংবাদিক সহ সকল গণমাধ্যমের কর্মী ও সোশাল মিডিয়ার সকলের প্রতি আহবান জানিয়ে বিবৃতি দিয়েছেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহ উদ্দিন জুয়েল, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, খুলনা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারী।
বাঁওড়ে বালু উত্তোলণ, ১০ হাজার টাকা জরিমানা
মণিরামপুর (যশোর) প্রতিনিধি :
যশোরের মণিরামপুরের হরিহরনগর ইউপির খাটুরা বাঁওড় দখল করে বালু উত্তোলণের অভিযোগে মনিরুজ্জামান মনি নামে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২১ এপ্রিল) বেলা ১০ টায় সহকারী কমিশনার (ভূমি) পলাশ দেবনাথ অভিযান চালিয়ে এই দ- দেন। একই সাথে বালু উত্তোলণ বন্ধ করে দেন তিনি।
একই সময়ে মাস্ক না থাকায় খাটুরা বাজারে দুই পথচারীকে ১০০ টাকা করে ২০০ টাকা জরিমানা করেন এসিল্যান্ড।
এরআগে মঙ্গলবার (২০ এপ্রিল) খাটুরা বাঁওড়ে বালু উত্তোলণ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি সম্বলিত একটি পোষ্ট দেন শাহ জালালা নামে এক যুবক। সেখানে তিনি বালু উত্তোলণ বন্ধ করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এসিল্যান্ড পলাশ দেবনাথ বলেন, খাটুরা বাঁওড় থেকে বালু তোলায় স্থানীয় মনিরুজ্জামান নামে এক যুবককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বালু তোলা বন্ধ করে মেশিন তুলে নিতে বলা হয়েছে তাকে। বিকেল তিনটা পর্যন্ত সময় চেয়েছে মনিরুল। এই সময়ের মধ্যে সে মেশিন তুলে নেবে।
সম্প্রতি একই বাঁওড় থেকে বালু তোলার অপরাধে মিকাইল হোসেন নামে এক যুবককে ২০ হাজার টাকা জরিমানা করে বালু তোলা বন্ধ করেন ইউএনও সৈয়দ জাকির হাসান।
এরআগে এদিকে করোনার মহামারী রোধে মঙ্গলবার বিকেলে সচেতনতামূলক প্রচারণা চালিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ দেবনাথ। এসময় লকডাউন অমান্য করায় চিনাটোলা বাজারে দুই মুদি দোকানিকে দুইশ’ টাকা জরিমানা করেন তিনি।
ছাগলে ধান খাওয়ার প্রতিবাদ করায় গাদায় আগুন
মণিরামপুর (যশোর) প্রতিনিধি :
যশোরের মণিরামপুরে ছাগলে ধান খাওয়ার প্রতিবাদ করায় হাসিনা বেগম নামে এক স্বামী পরিত্যাক্তা অসহায় নারীর ধানের গাদায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২০ এপ্রিল) সন্ধ্যা রাতে উপজেলার রাজগঞ্জ বনিকপাড়ায় ঘটনাটি ঘটে।
আগুন দেখতে পেয়ে আশপাশের লোকজন তা নিভিয়ে ফেলেন। খবর পেয়ে রাতে রাজগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ, স্থানীয় ইউপি চেয়ারম্যান শামসুল হক মন্টু ও ইউপি সদস্য তাজু হোসেন ঘটনাস্থলে গেছেন।
স্বামী পরিত্যাক্তা হয়ে হাসিনা বেগম পিতা মৃত মুজহার আলী গাজীর ভিটায় থেকে অন্যের জমিতে কাজ করেন।
হাসিনা বেগম বলেন, মাঠে কাজ করে খাই। কষ্ট করে ১০ কাঠা জমিতে ভাগে বোরো ধান লাগাইছি। সেই ধান উঠনে গাদা দিয়ে রাখা ছিল। মঙ্গলবার সন্ধ্যায় প্রতিবেশী মৃত শাহজাহানের স্ত্রী রহিমার একটি ছাগল গাদার ধান খাচ্ছিলো। প্রতিবাদ করায় আমার সাথে ঝগড়া করে। পরে আমি রাজগঞ্জ বাজারে চলে যাই। এই সুযোগে রহিমা ও তার মেয়ে খালেদা গাদায় আগুন ধরিয়ে দেয়। আগুনে গাদার ধান পুড়ে ছাই হয়েছে।
হাসিনা আর্তনাদ, ধান ঝেড়ে জমির মালিকের ভাগ দেওয়ার কথা ছিল। এখন মালিকের ধান দেব কি করে। আমি খাব কি! হাসিনার ভাইপো শরিফুল ইসলাম বলেন, ছাগলে ধান খাওয়ায় বকাবকি করাতে রহিমা বেগম, তার মেয়ে খালেদা এবং বড় ছেলের বউ ডলি মিলে ধান গাদায় আগুন দেয়। আগুন দেকে আমরা এসে নিভিয়ে ফেলি।
তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা। ডলি খাতুন বলেন, সন্ধ্যায় আমি বাড়ি ছিলাম না। কারা আগুন দেছে দেখিনি। স্থানীয় ইউপি সদস্য তাজু হোসেন বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছি। হাসিনা খুব কান্নাকাটি করছিলে। তারে সান্তনা দিয়ে এসেছি।
রাজগঞ্জ ক্যাম্পের এসআই আজমল হোসেন বলেন, কে বা কারা ধান গাদায় আগুন দিয়েছে সেটা দেখেনি কেউ। আগুনে কিছুটা ধান পুড়েছে। আজ (বুধবার) সকালে হাসিনা বেগম লিখিত আভিযোগ দিয়ে গেছে। এই ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ পুরুষ নির্যাতন বিরোধী সোসাইটির বিভাগীয় কমিটি অনুমোদন
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ পুরুষ নির্যাতন বিরোধী সোসাইটির বিভাগীয় কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। গত ১৮ই এপ্রিল সন্ধ্যায় ভার্চুয়ালি সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ রাকিবুল ইসলাম শামীম ও সাধারণ সম্পাদক ও মুখ পাত্র রোটারিয়ান জহুরুল ইসলাম তারেকের সাক্ষ্যরিত ও অনুমোদিত এই আহবায়ক কমিটি ঘোষণা করেন অত্র সংগঠনের প্রচার সম্পাদক ডাঃ মাওঃ আমির উদ্দিন কাশেম। খুলনা বিভাগীয় আহবায়ক কমিটিতে যারা আছেন তারা হলেন, কামাল হোসেন ব্যাপারি আহবায়ক, মেজ বাউল ইসলাম সদস্য সচিব, নূর হাসান জনি,রবিউল ইসলাম খান,হুমায়ুন কবির, এম পারভেজ মাসুম,মোঃ রেজাউল ইসলাম, জিল্লুর রহমান, এনামুল হক,মোঃ খলিলুর রহমান ও ইলিয়াস হোসেনকে সদস্য করে ১১ সদস্য বিশিষ্ট খুলনা বিভাগীয় কমিটি অনুমোদন করা হয়।
সাংবাদিক আবু তৈয়ব মুন্সির নিঃশর্ত মুক্তি দাবী এমইউজের
খবর বিজ্ঞপ্তি
মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনা’র (এমইউজে) নেতৃবৃন্দ এক বিবৃতিতে খুলনা প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি, এমইউজের সাবেক সভাপতি ও এনটিভির খুলনা ব্যুরো প্রধান, সিনিয়র সাংবাদিক আবু তৈয়েব মুন্সির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের ও গ্রেফতারের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জ্ঞাপন করেছেন। বুধবার (২১ এপ্রিল) প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, দলকানা সাংবাদিকের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে পেশাদার সাংবাদিকদের সঠিক তথ্য উপাত্ত নিয়েও কাজ কঠিন হয়ে পড়েছে। দলীয় লেজুড়বৃত্তির কারণে পেশাদার সাংবাদিকরা হরহামেশা বিপদে পড়ছেন। নেতৃবৃন্দ অবিলম্বে সাংবাদিক আবু তৈয়ব মুন্সির নামে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও তাঁর নিঃশর্ত মুক্তির দাবী করেন। মুক্তি না দিলে শিগগিরই কঠোর আন্দোলনের মাধ্যমে তাকে মুক্ত করা হবে। বিবৃতিদাতারা হলেন, ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার পারভেজ, সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, যুগ্ম সাধারন সম্পাদক মুহাম্মদ নুরুজ্জামান, কোষাধ্যক্ষ এ এইচ এম শামীমুজ্জামান, সদস্য মিজানুর রহমান মিলটন ও এম এ হাসান।
তেরখাদায় ভটভটির ধাক্কায় শিশুর মৃত্যু
তেরখাদা প্রতিনিধি
গত ২১ এপ্রিল দুপুরের দিকে তেরখাদা উপজেলার মল্লিকপুর এলাকায় ভটভটির চাকায় পিষ্ট হয়ে মোঃ ইয়াহিয়া মোল্যা(৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ২১ এপ্রিল দুপুর পোনে ১২টার সময় মধুপুর থেকে ছেড়ে আসা মল্লিকপুর অভিমুখী ইট ভর্তি একটি ভটভটি মল্লিকপুর এলাকায় পৌছালে ইয়াহিয়া মোল্যা নামে এক শিশুকে ধাক্কা দিয়ে চাকার নীচে ফেলে দেয়। এসময় সে চাকায় পড়ে গুরুতর আহত হয়। ঘটনাস্থলেই সে মৃত্যুবরণ করে। মোকামপুর ক্যাম্প পুলিশ এ ঘটনার খবর শুনে স্পটে যান। শিশুটির লাশ উদ্ধার করেন। শিশুর পরিবারের পক্ষে কোনো অভিযোগ না থাকায় তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করেন। পুলিশ ভটভটি আটক করেছে। ইয়াহিয়া উপজেলার মল্লিকপুর এলাকার মোঃ জাকির হোসেন মোল্যার পুত্র।
শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ
খবর বিজ্ঞপ্তি
যশোর শহরের চারখানা মোড়ে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ভাস্কর্য ভাঙ্গে এক দুষ্কৃতী কারিরা। শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ এর খুলনা মহানগর এর পক্ষ থেকে এসকল দুষ্কৃতিকারীদের পিছনে থাকা স্বাধীনতা বিরোধীদের দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি প্রতিবাদ ও নিন্দা জানায় শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ খুলনা মহানগর।
শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ খুলনা মহানগর এর পক্ষ থেকে প্রতিবাদ জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ খুলনা মহানগর সভাপতি আনিছুর রহমান কবির,সাধারণ সম্পাদক নাছিমা সুলতানা রঞ্জু, সহ সভাপতি নাহিদ রেজা রানা, যুগ্মসাধারণ সম্পাদক নুর হাসান জনি, সাংগঠনিক সম্পাদক কলিন হোসেন আরজু, দপ্তর সম্পাদক মোঃ রায়হান মোল্লা, প্রচার সম্পাদক এসএম মিশকাতুল ইসলাম, কোষাধক্ষ্য রহিমা আফরোজ সোভা, সাংস্কৃতিক সম্পাদক কাজী মিকু, শেখ রেজাউল করিম,আরাফাত রাহিব, মনিরুল ইসলাম পিন্স, রবিউল ইসলাম খান, নুরুল ইসলাম নুর কামাল বেপারী,মোহাম্মদ আরিফুল ইসলাম ,সাগর খান, মোহাম্মদ নাইমুল ইসলাম, মোহাম্মদ সিয়াম শেখ, আইজাজ কবির আলিফ, মোঃ তৌহিদুজ্জামান, শেখ রফিকুল ইসলাম রাজু, ওসমান গনি জুয়েল,। মাহফুজা আক্তার চম্পা মাহফুজা।
জাতীয় পার্টির সাবেক আহ্বায়ক এড. মঞ্জুরুল আলমের স্ত্রীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন
খবর বিজ্ঞপ্তি
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর আহ্বায়ক এবং আইনজীবী ফেডারেশনের সভাপতি এড. এস এম মঞ্জুর উল আলমের স্ত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টি নেতৃবৃন্দ। প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। বিবৃতিদাতার নেতৃবৃন্দ হলেনÑজাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক সাংসদ আলহাজ্ব শেখ আবুল হোসেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক সাংসদ আলহাজ আব্দুল গফফার বিশ্বাস, সাবেক কেন্দ্রীয় সদস্য আব্দুল্লাহ্ আল মামুন, সাবেক কেন্দ্রীয় সদস্য এড. মাসুদুর রহমান, সাবেক সদস্য সচিব মোল্লা শওকত হোসেন বাবুল, মহানগর যুগ্ম আহ্বায়ক শাহ মোহাম্মদ লায়েক উল্লাহ, অধ্যাপক গাউসুল আজম, খান আকরামুজ্জামান, আব্দুর সামাদ খান, মল্লিক আসাদুজ্জামান আসাদ, মোঃ মামুস হায়দার, মোঃ দেলোয়ার হোসেন, মুন্সি সিরাজুল ইসলাম, জি এম কাওসার, মোঃ আব্দুর রাজ্জাক হাওলাদার, ডাঃ হাফিজুর রহমান, মোঃ রাসেল হোসেন, মোঃ শাহাবুদ্দিন, মোঃ শহিদুল ইসলাম, আব্দুল গফফার মোড়ল, এম এ কালাম, মোঃ কালাচাঁদ, মাজাহার জোয়ার্দ্দার পান, মোঃ এজাজ মিয়া, প্রিন্স হোসেন কালু, বাবুল হাসান রাজু, শহিদ হাওলার, জাহিদুল ইসলাম, গাজী খোকন, জি এম জাকির হোসেন, মোঃ আলমগীর হোসেন, কালাম হোসেন সেণ্টু, কাজী মুনীর, শরীফ মোঃ ইউনুস, মোঃ জাহিদ, মোঃ মিণ্টু হাওলাদার, মোঃ রফিজুল ইসলাম, মোঃ রিপন হাওলাদার, আব্দুল হাকিম, গোলাম সরোওয়ার, মোঃ সোহাগ হাওলাদার প্রমুখ।
কুষ্টিয়ায় বৃষ্টির জন্য ইস্তেখারার নামাজ আদায়
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় বৃষ্টির জন্য দোয়া চেয়ে দ্বিতীয়বারের মতো নামাজ (সালাতুল ইস্তেখারা) আদায় করেছেন কুষ্টিয়া ও পাবনা জেলার দুই ইউনিয়নের কয়েকশ মানুষ। করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে দেশে চলমান ‘কঠোর লকডাউনের’ মধ্যেই বুধবার (২১ এপ্রিল) সকালে শতশত মানুষ চর মহেন্দ্রপুর স্কুলের পাশে মাঠে জড়ো হয়ে এ নামাজ আদায় করেন। কুমারখালীর জগন্নাথপুর এবং পার্শ্ববর্তী পাবনা জেলার চর ভবানীপুর গ্রামের মানুষ এ নামাজে অংশ নেন। নামাজ শেষে অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য বিশেষ মোনাজাত করা হয়। আগের মতোই নামাজ আদায়কালীন মানা হয়নি কোনো সামাজিক দূরত্ব কিংবা স্বাস্থ্যবিধি। পাশাপাশি বসেই তারা নামাজ পড়েন।
বৃষ্টির জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন চর জগন্নাথপুর গ্রামের স্থানীয় জামে মসজিদের ইমাম ইদ্রিস আলী। তিনি বলেন, দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় মানুষ পানির জন্য খুব বিপদে আছে। বৃষ্টি বা পানির জন্য আল্লাহ সালাতের মাধ্যমে চাইতে বলেছেন। আর এই চাওয়াকে আরবিতে সালাতুল ইস্তেখারা বলা হয় অর্থাৎ পানির জন্য দোয়া করা। এ রকম পরিস্থিতে প্রয়োজন পূরণের জন্য আল্লাহপাকের দরবারে পানি প্রার্থনা করে দোয়া করা সুন্নত। তাই এই নামাজের আয়োজন করা। হাদিস শরিফে বর্ণিত আছে যে, রাসুলুল্লাহ (সা.) বৃষ্টি প্রার্থনার সময় বলতেন, ‘হে আল্লাহ, তুমি তোমার বান্দাকে এবং তোমার পশুদের পানি দান করো আর তাদের প্রতি তোমার রহমত বর্ষণ করো এবং তোমার মৃত জমিনকে জীবিত করো।’ প্রসঙ্গত, এর আগে সোমবার (১৯ এপ্রিল) একই স্থানে ওই এলাকার মানুষ প্রথমবারের বৃষ্টির জন্য সালাতুল ইস্তেখারা নামাজ আদায় করেছিলেন।
ক্ষেত দেখতে গিয়ে মৌমাছির কামড়ে কৃষকের মৃত্যু
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জে মৌমাছির কামড়ে গোপাল কিশোর পাল (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (২১ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে। মৃত গোপাল উপজেলার বালিয়াডাঙ্গা পালপাড়া গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানান, সকালে দিনমজুর নিয়ে নিজের ক্ষেতে কাজ করতে যান গোপাল। তাদের কাজ দেখিয়ে দিয়ে তিনি পাশের আরেকটি ক্ষেত দেখতে যান। সেখানে বাঁধা দুটি গরু মারামারি করার সময় মৌমাছির চাকে আঘাত লাগে। এতে চাক ভেঙে যায়। এ সময় চাকের মৌমাছি এসে গোপালকে কামড়াতে থাকে। তার চিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেল কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দেবহাটার কুলিয়ায় কালভার্ট নির্মান কাজ ইউএনওর পরিদর্শন
কে এম রেজাউল করিম দেবহাটা
দেবহাটার কুলিয়ায় একটি কালভার্ট নির্মান কাজ সরেজমিনে পরিদর্শন করেছন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার। একটি অভিযোগের ভিত্তিতে উক্ত কাজের স্থান পরিদর্শন করা হলেও অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বলে ইউএনও জানান।
জানা যায়, দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সাহাজীপাড়ার দুই শতাধিক পরিবারের পানি নিষ্কাশনের স্বার্থে কুলিয়া ইউনিয়ন পরিষদের একটি রেজুলেশনের মাধ্যমে একটি কালভার্ট নির্মান কাজ চলমান রয়েছে। উক্ত কালভার্টটির সংযোগস্থলে ৮ লক্ষাধিক টাকা ব্যয়ে জাইকার অর্থায়নে একটি ড্রেন নির্মান প্রকল্পের কাজ আগামী কয়েকদিনের মধ্যে শুরু হবে বলে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আসাদুল ইসলাম জানান। উক্ত ড্রেনের কার্যকারিতা বৃদ্ধির জন্য ২০২০-২১ইং অর্থবছরে এডিপির অর্থায়নে প্রায় এক লক্ষ টাকা ব্যয়ে একটি কালভার্ট নির্মান কাজ চলমান আছে। একটি অভিযোগের ভিত্তিতে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার উক্ত কালভার্টটি পরিদর্শনে আসেন এবংতিনি কালভার্ট নির্মানের সমগ্র বিষয় অবগত হন। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার জানান, একটি অভিযোগের ভিত্তিতে অত্র কালভার্ট নির্মানের স্থান সরেজমিনে পরিদর্শন করা হয় তবে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বলে তিনি জানান। কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম জানান, দক্ষিন কুলিয়া ৫ নং ওয়ার্ডের সাহাজীপাড়ার দুই শতাধিক পরিবারের পানি নিষ্কাশনের স্বার্থে ইউনিয়ন পরিষদের একটি রেজুলেশনের মাধ্যমে এই কালভার্টটি নির্মান করা হচ্ছে। সাথে সাথে ৮ লক্ষাধিক টাকা ব্যায়ে জাইকার প্রস্তাবিত একটি ড্রেন নির্মান প্রকল্পের সম্মুখে অত্র ড্রেনের কার্যকারিতা বৃদ্ধির জন্য এই কালভার্টটি ভূমিকা রাখবে বলে তিনি জানান। উপজেলা নির্বাহী অফিসার নির্মান স্থান পরিদর্শন করেছেন। তিনি তদন্ত করে দেখেছেন এখানে ব্যক্তি স্বার্থে নয় বরং সাধারন জনগনের বৃহৎ স্বার্থে এই কালভার্টটি নির্মান করা হচ্ছে।
সাতক্ষীরা সোনেরগাতি খাল ভরাট করে ঘর নির্মানের অভিযোগে পানি উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপে বন্ধ
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা
সাতক্ষীরা তালা উপজেলার সোনেরগাতি খাল ভরাট করে ঘর নির্মানের অভিযোগে পানি উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপে বন্ধ হয়েছে। বুধবার (২১ এপ্রিল) দুপুর ১২ টার সময় সোনেরগাতি মানিকহার খালে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগে সাতক্ষীরা পানি উন্নয়নবোর্ড ২ কতৃক ঘটনা স্থান পরিদর্শন করে সকল কাজ বন্ধ করে দেয়। এতে মানিকহার মৌজার ২ নং সিটের ২৯২৩, ২৯২০ ও অন্যন্য দাগের জমি সাতক্ষীরা পানি উন্নয়ন বিভাগ ২ কর্তৃক এল এর ৫৮/৮০,৮১ নং দাগের কেসের মানিকহার সোনেরগাতি খালে ভরাট পূর্বক দখল দ্বারিত্ব প্রতিকারের দাবিতে এলাকার সচেতন মহলের গন স্বাক্ষর কৃত অভিযোগের ভিত্তিতে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ঘটনা স্থাল পরিদর্শন পূর্বক এ খালের সকল অবৌধ স্থাপনা নির্মানের কাজ বন্ধ করে দেন।
এবিষয়ে অভিযোগের বাদি মানিকহার মৃত হাফিজ উদ্দীন মোড়ল এর পুত্র আঃ রহিম মোড়ল বলেন,অভিযোগের ২ ঘন্টা মধ্যে সাতক্ষীরা পানি উন্নয়ন ২বোর্ড কতৃপক্ষ সহ পাটকেলঘাটা থানা পুলিস টিম ঘটনা স্থালে এসে সকল কার্জক্রম বন্ধ করে দেয়, আমরা এর সুস্থ প্রতিকার চাই।
এ বিষয়ে বিবাদী মানিকহার আঃ রউফ মল্লিক এর পুত্র শাহারিয়া আরিফ বলেন ৪৬৯৭,৪৬৯৮ দাগের আমাদের পৈতিক সম্পত্তি এর ভিতরে আমার দাদা জনস্বার্থে মানিকহার কমিনিটি ক্লিনিকের নামে ৫ শকত জমি দান করেন, বাকি ৩০ শকত জমিতে প্রতি বছর সরকারি দাখিলা কাটি,খালের পুরাতন ম্যাপ অনুযায়ী সারর্ভিয়ার দিযে মাপ জরিপ করলে আমরা প্রকৃত জমি বুঝোপাব। এ বিষয়ে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশালী সুধাংসরকার কাছে এ প্রতিবেদক, জানতে চাইলে তিনি বলেন, সকল কার্জক্রম বন্ধ করা হয়েছে এবং উভাই পক্ষে মসলিকা নিয়ে হয়েছে সরকারি সার্ভিয়ার দিয়ে মাপ জরিপের পরে কাজ শুরু হবে,।
ডুমুরিয়ায় সরকারি ঘর পাওয়ার দাবিতে ছিন্নমূল মানুষদের উপজেলা নির্বাহী অফিসারের অফিসের সামনে অবস্থান
ডুমুরিয়া প্রতিনিধি
ঘর-বাড়ি, সহায়-সম্বলহীন ৪৩ পরিবার। দীর্ঘ ৫ যুগ আগে কাজের সন্ধানে ভিটে-মাটি ছেড়ে বসবাস শুরু করে ডুমুরিয়ার ভদ্রা তীরে ওয়াপদার রাস্তার পাশে। এসব পরিবার ঝুপড়ি ঘর বেধে সেবাধি এখানে বসবাসরত। এসব ছিন্নমূল মানুষরা সরকারি ঘর পাওয়ার দাবিতে আজ বুধবার সকালে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে দীর্ঘ সময় অবস্থান করেছে।
অবস্থানরত ছিন্নমূল মানুষদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় ৫ যুগ আগে খুলনার কয়রা পাইকগাছা-সহ বিভিন্ন এলাকা থেকে ঘর-বাড়িহারা বহু অভাবী মানুষ তাদের পরিবার পরিজন নিয়ে ডুমুরিয়া উপজেলা সদরে ভদ্রানদীর উত্তর পাশে পানি উন্নয়ন বোর্ডের রাস্তার স্লোপে ঝুপড়ি ঘর বেধে কোনো রকমে বসবাস শুরু করে। সময়ের বিবর্তনে তারা ডুমুরিয়া সদর ইউনিয়নের ৮ ওয়ার্ডে ভোটারও হয়েছে। এইসব ছিন্নমূল মানুষরা কেউ রিক্স-ভ্যান চালান, আবার কেউ দিন মজুরী করে জীবিকা নির্বাহ করে।
বর্তমান সরকার ছিন্নমূল মানুষদের ঘর তৈরি করে দেওয়া শুরু করলে এখানকার ৪৩টি পরিবারের পক্ষ থেকে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসারের কাছে ঘর পাওয়ার দাবিতে আবেদন করা হয়। ওই আবেদনের বিষয়ে একাধিকবার দেন-দরবারও করেছে। কিন্তু আজাবধি তাদের বিষয়টিতে কোনো আশার আলো দেখা যায়নি। তার প্রেক্ষিতে আজ বুধবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসারের দৃষ্টি আকর্ষনের জন্য তারা কার্যালয়ের সামনে অবস্থান করতে থাকে। শেষে ১১ টার দিকে তিনি অবস্থানকারীদের আশ্বাস্ত করেন।
এ প্রসঙ্গে অবস্থানকারী রুমা বেগম(৪০) বলেন, আমাগে দাবি, আগে ঘর দেয়া লাগবে না, শুধু স্যার( উপজেলা নির্বাহী অফিসার) যায়ে আমাগে পলিথিনির ঘর বা ছাবড়া ঘরগুলোর অবস্থা একটু দেখে আসুক। আইয়ুব আলী শেখ(৫৫) বলেন, আমরা নদীর ভাঙ্গনে ও অভাবে পড়ে কয়রা-পাইকগাছাত্তে অনেক বছর আগে বাপ-দাদার ভিটে ছাড়ে এই ডুমুরিয়ায় আসে ওয়াবদার স্লোপে ঝুপড়ি ঘর বান্দে কোনো রকমে জীবন-যাপন কত্তিছি। এখন ওয়াবদা অলারাও আমাগে উঠোয়ে দেচ্ছে। তাই আমরা নিরুপায় হয়ে সরকারি ঘরের জন্নি এই লকডাউনির মদ্দিও স্যারের কাছে আইছি। ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল ওয়াদুদ বলেন, অগ্রাধিকারের ভিত্তিতে তাদের বিষয়টি বিবেচনা করা হবে।
কেশবপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা
আলমগীর হোসেন, কেশবপুর
বৈধ কাগজপত্র না থাকায় ইট প্রস্তুত ও ভাটা ব্যবস্থাপনা আইন ২০১৩ এর (৪) ধারা মোতাবেক কেশবপুরের সন্নাস গাছা এলাকার মের্সাস হামজা ব্রিকসকে ৫০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বুধবার সকালে কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ্ইরুফা সুলতানা সঙ্গীয় ফোর্স নিয়ে ঐ ভাটায় অভিযান চালায়। এসময় ভাটার মালিককে না পেয়ে ম্যানেজার তপন চক্রবর্ত্তির কাছে উক্ত ভাটার বৈধ কাগজপত্র দেখতে চান। ভাটার কোন বৈধ কাগজপত্র না থাকার অভিযোগে ঘটনাস্থলে ভ্রাম্যমান আদালত বসিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট এর ক্ষমতাবলে এ্যসিল্যান্ড ইরুফা সুলতানা ভাটার ম্যানেজার তপনকে ৫০ হাজার টাকার অর্থদন্ডাদেশ প্রদান করেন। অভিযানকালে ভুমি অফিসের পেশকার ফারুক হোসেনসহ পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
দেবহাটায় পুলিশ লকডাউনে কঠোর অবস্থানে ঘরে থাকার আহ্বান
কে এম রেজাউল করিম দেবহাটা ব্যুরো:
বিশ্ব ব্যাপী করোনা মহামারী অধিক হারে বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশ সরকারের বিধি নিষেধ ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল ৭দিনের লকডাউন বাস্তবায়নে মাঠে কাজ করছে দেবহাটা থানা পুলিশ সদস্যরা। বাংলাদেশ সরকারের ঘোষনা অনুযায়ী লকডাউন বাস্তবায়নে বুধবার (২১ই এপ্রিল) সকাল থেকে দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা, পুলিশ পরিদর্শক (তদন্ত) ফরিদ আহমেদ ও সেকেন্ড অফিসার এসআই নয়ন চৌধুরীর নের্তৃত্বে থানা পুলিশের সদস্যরা প্রধান প্রধান সড়ক সহ উপজেলার বিভিন্ন প্রান্তে চেক পোস্ট বসান। এসময় সাধারণ মানুষকে করোনার ভয়াবহতা সম্পর্কে সচেতন ও সরকারের নির্দেশনা মানাতে মাইকিং ও পথচারীদের মাস্ক পরার অনুরোধ জানান তারা।
এবিষয়ে দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা জানান, সম্মূখ সারির যোদ্ধা হিসাবে পুলিশ করোনা প্রতিরোধে কাজ করছে। করোনা মহামারি থেকে দেশবাসীকে নিরাপদ রাখতে জীবনের মায়াত্যাগ করে কাজ করছে পুলিশ। মানুষকে বাড়িতে নিওরাপদ অবস্থানে রাখার জন্য আমরা রাস্তায় নেমেছি। এছাড়া বিভিন্ন পয়েন্টে টহল বসিয়ে বহিরাগতদের অনুপ্রবেশ বন্ধের ব্যবস্থা করছি। আপনারা যে যেখানে আছেন সেখানে নিরাপদে অবস্থান করুন। অযাথা এক এলাকা থেকে অন্য এলাকায় এসে নিজেকে এবং অন্যকে ঝুঁকির মধ্যে ফেলবেন না। বাহিরে বের হলে অবশ্যই মাস্ক পরবেন। বাইরে থেকে বাসায় ফিরে কমপক্ষে ২০ সেকেন্ড ভালো ভাবে হাত ধুয়ে নিন। সর্বদা সাবান পান বা হ্যান্ড স্যানিটাইজ দিয়ে হাত ধুয়ে ফেলুন। মনে রাখবেন আপনি নিরাপদ থাকলে আপনার পরিবার নিরাপদ থাকবে। তাই নিজের নিরাপত্তার কথা ভেবে বাসায় থাকুন সরকারের নিয়মনীতি মেনে চলুন। আপনার যে কোন প্রয়োজনে সেবা দিতে পুলিশ আপনার পাশে নিয়েজিত রয়েছে।
রূপসার চাষিরাও পারে ফসল ফলাতে; ব্যাপক লাভবান বাঙ্গি চাষ করে
মোস্তাফিজুর রহমান মোস্তাফিজ, রূপসা প্রতিনিধি
খুলনা জেলার রূপসা উপজেলায় সবুজ-হলুদের সংমিশ্রণে চৈত্রের বাহারী মৌসুমী ফল বাঙ্গির সমারোহ। প্রায় সাড়ে তিন মাস নিবিড় পরিচর্যার পর মাঠে-মাঠে এখন চলছে বাঙ্গি ফল তোলার উৎসব। চাষিদের চোখমুখে এখন হাসির ঝিলিক। কোভিড-১৯ এর মহামারী, বিশ্ব জুড়ে মরণ ব্যাধীর আতঙ্ক ছড়িয়ে পড়লেও কৃষকরা জীবনঝুঁকি নিয়ে রূপসা অঞ্চলে চালিয়েছে চাষাবাদের কার্যক্রম। এ কারণে বাঙ্গি আবাদের কিছুটা বিঘœতা সৃষ্টি হয়েছিল। গত বছর বাঙ্গিচাষ করার পর মহামারী মরণ ব্যাধীর কারনে কৃষি শ্রমিক সংকট, বাজার ব্যবস্থা ধীরগতি ও নানান সমস্যা চাষিদের কিছুটা বিঘœতা পোহাতে হয়েছিল। তাই গেলোবারের ক্ষতি পোষাতে এবারও বাঙ্গিচাষ করছেন তারা। রূপসার চাঁদপুর গ্রামের চাষি মোঃ ছাবের মোল্লা কাছ থেকে জানাযায়, তিনি প্রায় ১০ বছর যাবৎ বাঙ্গি চাষ করে আসছেন। সে এবার ১৪০ শতক নিজস্ব জমিতে বাঙ্গি ও অল্পস্বরে তরমুজ এবং খুবিই সীমিতহারে ‘সামপান’ চাষ করেছেন। এ চাষির ৩০/৩৫ হাজার টাকা খরচ হয়েছে। তিনি আরও বলেন- তার এক বন্ধু বিদেশ থেকে ২০ পিচ সামপান জাতের বীজ এনেদেন। এ বছর সামপানের চাষ নতুন শুরু করেছি এবং বেশ ফলও হচ্ছে, এ ফলটা দেখতে তরমুজের মতই, খেতে বেশ স্বাদও আছে।
চাঁদপুর গ্রামের চাষি- মোঃ ইনামুল শেখ জানান, চাঁদপুর গ্রামের ১২০ শতক বর্গা নেওয়া জমিতে বাঙ্গি চাষ করেছি। এ বছর সময় মত বৃষ্টি তেমন না হওয়ায় বাঙ্গি ফলণ একটু কম, গাছে স্বেচপনি বেশি দিতে হয়েছে, তাতে খরচও অনেক বেশী হয়েছে। তারপরও আল্লাহ রহমতে ভালাই ফলন পাচ্ছি। জমির বর্গার টাকা পরিশোধ করেও আমার বেশ লাভ হবে বলে আশা রাখি। আমার এই জমিতে বাঙ্গির ফসল উঠার পর পরই এখানে পাটচাষ শুরু করবো।
কৃষকরা আরও জানাযায়, অন্য বছরের তুলনায় এবছর লাভের সংখ্যা একটু কম হবে, কারন- বৃষ্টি না পাওয়া এবং অধিক খরায় তাপ সৃষ্টির জন্য। দ্রুত রফতানি এবং লকডাউনের জন্য পরিবহন ব্যয় বাড়ায় খরচ পুষিয়ে অন্যত্র বিক্রি করতে পারছেন না। ফলে অনেক ফসল ক্ষেতেই নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। স্থানীয় বাজারে মৌসুমের শুরুতে দাম ভালো পেলেও তিন-চার সপ্তাহের মধ্যে সে দাম দ্রুত হ্রাস পেতে শুরু করে। বর্তমানে স্থানীয় বাজারে বড় আকারের বাঙ্গির দাম ৮০-৯০ টাকা, মাঝারির দাম ৬৫-৭০ টাকা এবং ছোটটির দাম ৫০-৫৫ টাকা।
এ ব্যাপরে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ফরিদুজ্জামান বলেন- অন্য বছরের তুলনায় রূপসা অঞ্চলে বাঙ্গির আবাদ অনেক ভাল ফলণ হবে। গত বছর উৎপাদন হার যা ছিল তা এবার ছাড়িয়ে যাবে বলে আশা করা যায়। তিনি আরও জানান, বর্তমান সরকার-কৃষিবান্ধব সরকার, কৃষকদের গুরুত্ব, সময় মত পরামর্শ, বীজ প্রোমদনা ও সার দিয়েছি। ‘বাঙ্গির বাম্পার ফলন দেখে মন জুড়িয়ে যায়। যে কোনো সহযোগিতার জন্য আমরা প্রস্তুত। কৃষকরা একটু পরিশ্রমী হলে বহুমুখী ফসল উৎপাদন করে আরও বেশি লাভবান হতে পারেন।’ রূপসা বিভিন্ন এলাকা ঘুরে দেখাগেছে, কৃষকের ঐক্লান্তিক পরিশ্রমের ফসল উঠতে শুরু করেছে। পুরো বৈশাখ মাসজুড়ে কৃষদের ফসল তোলা আর বিক্রির মৌসুম। তাই কৃষকের মুখে হাঁসি।











































