২৮ নং ওয়ার্ড বিএনপি দোয়া মাহফিল
খবর বিজ্ঞপ্তি
করোনাভাইরাসে আক্রান্ত সাবেক সফল প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এবং ৩১ নং ওয়ার্ড বিএনপির সাবেক সহ সভাপতি মরহুম বাবুল কাজির রুহের মাগফেরাত কামনা করে শুক্রবার (১৬ এপ্রিল) ২৮ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বাদ জুম্মা বসুন্ধরা জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সভাপতি ইসাহাক তালুকদার, সাধারণ সম্পাদক ওহিদুর রহমান দিপু, হাবীবুর রহমান, মঞ্জুরুল ইসলাম, জাহিদ হোসেন, আশিকুর রহমান সেলিম, জুয়েল বাবু, হেমায়েত হোসেন, সাহাবুদ্দিন, আরিফুর রহমান আরিফ, শফিসহ অনেকে।
সাবেক কাউন্সিলর মিয়া মজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি করপোরেশনের ১১নং ওয়ার্ড এর সাবেক কাউন্সিলর ও ভারপ্রাপ্ত মেয়র, বিশিষ্ট লেখক, বীর মুক্তিযোদ্ধা ড. মিয়া মজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনায় শুক্রবার বাদ আছর মরহুমের পরিবারের পক্ষ থেকে মরহুমের মিয়া বাড়ীস্থ সাগর পার্টি সেন্টারে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন খুলনা মহানগর আ’লীগের যুগ্ম সম্পাদক আশরাফুল ইসলাম, খালিশপুর থানা আ’লীগের সভাপতি সানাউল্লাহ নান্নু, ১১নং ওয়ার্ড কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা মুন্সী আব্দুল ওয়াদুদ, বীর মুক্তিযোদ্ধা আরব আলী, ওয়ার্ড আ’লীগের সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক সরদার আলী আহম্মেদ, আ’লীগ নেতা তাওহিদুল ইসলাম ঝন্টু, মসজিদে তৈয়্যেবার সাধারণ সম্পাদক এস এম মনিরুজ্জামান, বঙ্গবন্ধু পরিষদ খুলনার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মুন্না, খুলনা প্রেসক্লাবের সহকারী সম্পাদক এস এম নূর হাসান জনি, বীর মুক্তিযোদ্ধা মকিদুর রহমান, মো: মজিবুর রহমান, এস এম মুজিবর রহমান, রিপন খান, আকরাম মন্ডল ও মরহুমের পুত্র এ এস এম মুরাদ উল্লাহ সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ। দোয়া মাহফিলে তার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য গত মঙ্গলবার রাতে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বীরমুক্তিযোদ্ধা মিয়া মুজিবুর রহমান ইন্তেকাল করেন। বুধবার বাদ জোহর মসজিদ তৈয়ৈবায় নামাজে জানাযা শেষে গোয়ালখালী কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি মৃত্যুকালে তিন ছেলে এক মেয়ে, স্ত্রীসহ অসংখ্যা আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
গিলাতলা ইউনিয়ন বিএনপি নেতা আনসারের ইন্তেকাল
ফুলবাড়ীগেট(খুলনা) প্রতিনিধি
গিলাতলা ইউনিয়ন বিএনপি নেতা ও ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ডের সদস্য আছিয়া বেগম এর স্বামী আনসার আলী শেখ ১৬ এপ্রিল শুক্রবার বেলা পৌনে ৪টায় গিলাতলা ৫নং ওয়ার্ড এলাকায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী, ১ মেয়ে সহ বহু গুণগ্রাহী রেখে যান। গতকাল মাগরিববাদ গিলাতলা মোল্যাপাড়া ঈদগাহ ময়দানে জানাযা শেষে কেডিএ আবাসিক এলাকায় কবর স্থানে দাফন করা হয়। জানাযায় উপস্থিত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মহানগর বিএনপি সহ-সভাপতি শেখ ইকবাল হোসেন, চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম,এসএ রহমান বাবুল, মিনা মুরাদ, মুক্তার বিশাস প্রমুখ।
খানজাহান আলী থানায় শতাধিক অটোরিক্রা আটক, এভাবে পড়ে থাকলে ব্যাটারী নষ্ট হওয়ার আশংকা
ফুলবাড়ীগেট(খুলনা) প্রতিনিধি
সর্বাত্মক বা কঠোর লকডাউনে সরকারি বিধি নিষেধ অমান্য করায় খানজাহান আলী থানা পুলিশ শতাধিক অটোরিক্রা আটক করে থানায় জব্দ করেছে। এ সকল যানবাহনের বিরুদ্ধে কোন মামলা না হওয়ায় লকডাউন শেষে স্ব-স্ব চালকের নিকট গাড়ী গুলোকে পুনরায় হস্থান্তর করা হবে বলছে পুলিশ। জরুরী প্রয়োজনে গাড়ী নিয়ে বের হওয়া আটককৃত এ সকল অটোরিক্রার ব্যাটারী নষ্ট হওয়ার আশংকায় ফেরৎ পেতে থানার সামনে অবস্থান নেয় আটককৃত গাড়ীর চালকরা। আয়ের একমাত্র বাহন এভাবে নষ্টের হাত থেকের রক্ষা করতে একটি বার সুযোগ চান তারা। দেশে গত ১৪ এপ্রিল থেকে শুরু হওয়া কঠোর লকডাউন বা সর্বাত্মক লকডাউনে খানজাহান আলী থানা পুলিশের হাতে আটক মাহেন্দ্র, ইজিবাইক, মটরভ্যান সহ অর্ধশতাধিকের উপর ছোট যান আটক করে থানার মধ্যে খোলা আকাশের নিচে রাখা হয়েছে। কঠোর লকডাউনের মাত্র দু দিনে থানার অভ্যন্তরে আটক অট্রোরিক্রায় ভরে গেছে। গতকাল শুক্রবার বেলা পৌনে ১২টায় এ সকল গাড়ীর চালকরা থানার সামনে অবস্থান নিয়ে গাড়ী গুলোকে মুচলেকা দিয়ে ফেরৎ নিতে বিক্ষোভ করে। তারা প্রশাসনের উর্ধতন মহলের দৃষ্টি আকর্শন করে বলেন পরিবার গুলোর বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা করতে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়ার। এদের মধ্যে ইজিবাইক চালক হাবিবুর রহমান বলেন আমার বাড়ীর সামনে থেকে আমার গাড়ীটি পুলিশ আটক করে নিয়ে এসেছে। আমি অনেক অনুরোধ করে তাদেরকে বলেছি আমি যাত্রী বহনের জন্য গাড়ী বের করেনি আমি ঔষধ আনতে শিরোমণি যাওয়ার জন্য বের হয়েছে। আমার কোন কথা না শুনে তারা আমার ইজিবাইকটি থানায় নিয়ে আটকে রেখেছে। এভাবে দু’তিন দিন থাকলে আমার গাড়ীর ব্যাটারী ডাউন হয়ে গাড়ীটি চালানোর অনুপযোগী হয়ে যাবে। প্রতিটি ব্যাটারীর মূল্য প্রায় ৭০ থেকে ৮০ হাজার টাকা আর এ ব্যাটারী গুলো নষ্ট হয়েগেলে পুনরায় ব্যাটারী কেনার সমার্থন তাদের নাই। মহেন্দ্র চালক আজগর জানান, মা.বাবা, স্ত্রী সন্তান সাত জনের সংসারে উপাজনের একমাত্র ব্যক্তি আমি। একদিন গাড়ী না চালালে সংসার চলে না তার পরও লকডাউনে গাড়ী বন্ধ রেখেছিলাম। জরুরী প্রয়োজনে রাস্তায় নামতেই আমার গাড়ীটি পুলিশ আটক করে নিয়ে যায়। মাহেন্দ্র চালক আজগর আরো বলেন সরকার আমাদেরকে আর্থিক কিছু সহযোগিতা করুক লকডাউনে আমরা গাড়ী বন্ধ রেখে ঘরে অবস্থান করবো কথা দিচ্ছে আমরা গাড়ী নিয়ে আমরা আর রাস্তায় বের হবো না। মটরভ্যান চালক ইব্রাহিম বলেন গরীবের কথা কেউ শোনেনা। বাসায় গেলে পরিবারের মানুষ গুলো তাকিয়ে থাকে বাজার থেকে কি নিয়ে আসলাম। সারাদিন গাড়ী চালিয়ে যা পাই তাই দিয়ে চাল-ডাল কিনে নিয়ে যাই। কিন্তু লকডাউনে সহযোগীতা না করে আয় বন্ধ করে মরার পথ হয়েছে। এর উপর এভাবে ভ্যানটি আটকে রাখলে আয়ের মাধ্যম ভ্যানটি নষ্ট হয়ে যাবে। থানার সামনে অবস্থান নেওয়া সকলে প্রথম বারের মতো মুচলেকা নিয়ে আটক ছোট যানগুলোকে ছেড়ে দেওয়ার দাবী জানান।
এ ব্যাপারে খানজাহান আলী থানার অফিসার্স ইনচার্জ প্রবীর কুমার বিশ^াস অটোরিক্রা আটকের কথা স্বিকার করে বলেন সর্বাত্মক লকডাউনে সরকারি আর্দেশ অমান্য করে এ সকল যানবাহন গুলো যাত্রী বহন করায় তাদেরকে থানায় নিয়ে আসা হয়েছে। লকডাউন শেষ হলে যানবাহন গুলোকে স্ব-স্ব ব্যক্তির কাছে হস্তান্তর করা হবে। এ সকল ছোট যানবাহনের বিরুদ্ধে কোন মামলা করা হয়নি। আটককৃত অট্রোরিক্রার ব্যাটারী যাতে নষ্ট না হয়ে যায় সে জন্য আমরা যারা ব্যাটারী খুলে নিতে আসছে তাদেরকে দিয়ে দিচ্ছি।
নতুনতারার উদ্যোগে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ
খবর বিজ্ঞপ্তি
নতুনতারা আন্তর্জাতিক সাহিত্য সংস্থার উদ্যেগে করোনা সংক্রমণ প্রতিরোধে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আজ ১৬ এপ্রিল সন্ধ্যায় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এ সময়ে নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেনÑনতুনতারা আন্তর্জাতিক সাহিত্যসংস্থার কেন্দ্রীয় উপদেষ্টা নাগরিক নেতা এড. মোঃ বাবুল হাওলাদার, কেন্দ্রীয় চেয়ারম্যান রোটারিয়ান পিপি কবি মোঃ নুরুল ইসলাম, প্রতিষ্ঠাতা কবি সাইফুর মিনা, জেলা সাধারণ সম্পাদক কবি শিরিনা পারভীন, এস এম দেলোয়ার হোসেন প্রমুখ। নেতৃবৃন্দ এ সময়ে সকলকে করোনা সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি পালন করে মাস্ক ব্যবহারের আহ্বান জানান।
শারীরিক প্রতিবন্ধীদের মধ্যে খানজাহান আলী থানা জামায়াতের হুইল চেয়ার বিতরণ
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামী খানজাহান আলী থানা শাখার উদ্যোগে শারীরিক প্রতিবন্ধীকে হুইল চেয়ার বিতরণ উপলক্ষে এক অনুষ্ঠান গতকাল উওর শিরোমণি মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার । থানা আমির হাসান মাহমুদ টিটোর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন খুলনা উত্তর জেলা আমীর মাওঃ এমরান হুসাইন , জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারী মুন্সি মইনুল ইসলাম, মুহাঃ আশরাফুল আলম, গাজী মোর্শেদ মামুন, মোস্তফা গোলাম সরওয়ার , আব্দুল খালেক, হেমায়েত হোসেন মোড়ল, কাগজী সোলায়মান, ওয়াহিদুল ইসলাম, দাউদ হোসেন প্রমুখ। অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্যে জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন আর্তমানবতার সেবায় নিরলসভাবে কাজ করতে হবে, ইসলামী শাসন ব্যাবস্থ্যা প্রতিষ্ঠা ছাড়া সুবিচার ও ইনসাফ প্রতিষ্ঠা করা সম্ভব নয় ।
বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় খানজাহান আলী থানা যুবদলের দোয়া অনুষ্ঠিত
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
সাবেক প্রধানমন্ত্রী বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং তার পূর্ণ শারীরীক সুস্থতা কামনায় কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে খানজাহান আলী থানা যুবদলের উদ্দ্যোগে ১৬ এপ্রিল শুক্রবার আছরবাদ ফুলবাড়ীগেট বায়তুল আমান জামে মসজিদে এক দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দোয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজী মিজানুর রহমান, মোল্যা সোলায়মান, গোলাম কিবরিয়া, সাহাদাৎ হোসেন সাজু, ফয়সাল কবীর বাবু, এনামুল হোসেন, মাসুম খান, মেহেদী হাসান বাপ্পি, মো. হাফিজ, ফারুক হাওলাদার, রফিকুল ইসলাম, শরীফ ওবায়দুর রহমান চয়ন, জিয়াউর রহমান জিয়া, মিরাজুল ইসলাম রানা, মো. ইাসির হোসেন, সজিব, মামুন, বিপ্লব, গিয়াস, আরিফুল ইসলাম অপু, আল মামুন সজিব, মাহাবুব প্রমুখ। দোয়া পরিচালনা করেন মুফতি হুমায়ুন কবির। এছাড়া খানজাহান আলী থানা এলাকায় সকল মসজিদে জুম্মাবাদ বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
অগ্রপথিক সাচিয়াদহের মাস্ক বিতরণ ও জনসচেতনতা মূলক প্রচারণা
খবর বিজ্ঞপ্তি
সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন অগ্রপথিক সাচিয়াদহ এর পক্ষ থেকে খুলনার তেরখাদায় করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধেকল্পে মাস্ক বিতরণ ও জনসচেতনতা মূলক প্রচারণা করা হয়েছে। শুক্রবার (১৬ এপ্রিল) উপজেলার বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্থানে সরকার ঘোষিত লকডাউনের নির্দেশনা সচেতনতা বৃদ্ধি ও স্বাস্থ্য বিধি মেনে মাস্ক বিতরণ এবং প্রচারণায় করে সংগঠনের সদস্যবৃন্দ। এক সপ্তাহব্যাপী এ কার্যক্রম চলমান থাকবে।
“অগ্রপথিক সাচিয়াদহ” সামাজিক সেচ্চাসেবী সংগঠন সাচিয়াদহ গ্রামের ১৯ জন তরুণ যুবকদের উদ্যেগে গঠিত হয়েছে। উক্ত সংগঠনের সদস্যদের মাধ্যমে এলাকার নানাবিধ উন্নয়নমূলক কর্মকা- সম্পাদিত হচ্ছে। উল্লেখ্য “অগ্রপথিক সাচিয়াদহ” সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি- ড. লিটন বিশ্বাস; উপদেষ্টা- নবেন্দু বিশ্বাস; সভাপতি- মিলন টিকাদার; সহ-সভাপতি- রাজেশ টিকাদার; সহ-সভাপতি- মিঠুন বিশ্বাস; সাধারণ সম্পাদক- ডাঃ অপূর্ব বিশ্বাস; সাংগঠনিক সম্পাদক- জয়ন্ত ঘরামী; কোষাধ্যক্ষ- অমিত বিশ্বাস-সহ কার্যনির্বাহী সদস্যবৃন্দ- উত্তম কুমার ঢালী; বিকাশ মন্ডল; রাজীব টিকাদার; লিপ্টন বিশ্বাস; শংকর মন্ডল; নিশিকান্ত বিশ্বাস, সৌরভ বিশ্বাস; প্রশান্ত বালা; নবজিৎ বিশ্বাস; নিতিশ বিশ্বাস এবং সোহাগ বিশ্বাস।
এছাড়াও ‘অগ্রপথিক সাচিয়াদহ’ সংগঠনের পক্ষে অত্র এলাকার অনেক সামাজিক উন্নয়নমূলক কর্মকা- সম্পাদিত হচ্ছে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে বস্ত্র বিতরণ, করোনা কালে অসচ্ছল পরিবারের হাতে নিত্য প্রয়োজনীয় দ্রবাদি তুলে দিয়েছে, মুজিবশতবর্ষ উপলক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে স্কুল কেন্দ্রিক ফলোজ, বনোজ, ঔষধি বৃক্ষ রোপন, বিশ্ব শান্তির জন্য কালীবাড়ি প্রর্থনা সভা, করোনা ও ডেঙ্গু বিষয়ক প্রচারণা, মাইকিং, লিপলেট বিতরণ ও ব্যনারের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি করা। এছাড়াও কামারোল সার্বজনীন মহাশ্মাশানের নিরাপত্তা উন্নয়নকল্পে ১০০ সুপারি গাছসহ ফলজ ও বনজ বৃক্ষ রোপন ও মাদক বিরোধী আলোচনা সভার মাধ্যমে এক অবিস্মরণীয় দৃষ্টান্ত স্থাপন করছে।
খাজরায় গভীর রাতে হামলা চালিয়ে লুটপাট ও ভাংচুর
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে গভীর রাতে হামলা চালিয়ে দোকান, মৎস্য ঘেরে লুটপাট ও বাড়ি ঘর ভাংচুরের ঘটনা ঘটেছে। হামলাকারীদের ভয়ে বাড়ির লোকজনের মধ্যে ত্রাসের সৃষ্টি ও দেশীয় অস্ত্র হাতে হুংকারে রাতের গ্রামবাসী হতচকিত হয়ে পড়ে। খবর পেয়ে টহল পুলিশ ঘটনাস্থানে পৌছলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাত্র সাড়ে ১২ টার দিকে খাজরা ইউনিয়নের গদাইপুর গ্রামে এ ঘটনা ঘটে।
গদাইপুর গ্রামের মৃত শরবত আলী মোল্যার পুত্র শিমুল, গোলাম রব্বানী মোল্যার পুত্র মফিজুল, গফুর মোল্যার পুত্র হাসানসহ এলাকার একাধিক ব্যক্তি জানান, পবিত্র রমজানের তারাবীর ছালাত আদায়ের পর মানুষ যখন ঘুমে কাতর বিছানায় অবস্থান করছেন। তখন নিস্তব্ধ গ্রামের মানুষকে ভীত সন্ত্রস্ত করে শরবত হত্যাসহ একাধিক মামলার আসামীসহ সন্ত্রাসীরা স্বশস্ত্র অবস্থায় বৃহস্পতিবার রাত্র সাড়ে ১২ টার দিকে হাসান ও মফিজুলের মৎস্য ঘের ডাঙ্গীর গাঙসহ ডিপ ঘেরে আক্রমন করে। ঘের মালিকরা বুঝতে পেরে দ্রুত পাশে পালালে আক্রমনকারী ঘেরের আটন ঝেড়ে ও বাসার সামনে ঝেনায় রাখা ৫০ সহ¯্রাধিক টাকার মাছ লুট করে নেয়। এরপর গদাইপুর-তুয়ারডাঙ্গা ব্রীজের মুখে শিমুল হোসেন এর দোকানে দরজা ভেঙ্গে দোকানে থাকা ফ্রিজ, টেবিল ফ্যানসহ ৬০/৭০ হাজার টাকার মালামাল লুট করে নেয়। এসময় খাজরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী অহিদুল ইসলাম মোল্যার নির্মানাধীন বাসভবনে, কয়েকটি দোকান বাড়িতে আক্রমন চালিয়ে গেট, শার্টার, টিনের চাল ভাংচুর করে। নিহত শরবতের কবরে আঘাত করা এবং নাম ধরে ধরে অনেকের জীবন নাশেল হুমকী দেওয়া হয়। মৃত দাউদ মোল্যার পুত্র আনারুল, জামশেদ মোল্যার পুত্র মোস্তাকিম, আনারুলের পুত্র মোস্তাকিম, মৃত জবেদ মোল্যার পুত্র ইউসুফ, ওমর শেখের পুত্র নুরুল, সাদ সরদারের পুত্র ছালামসহ গোলাম রসুল বাচ্চু, নুরুজ্জামান, বাচ্চু এবং তুয়ারডাঙ্গা গ্রামের লাঠিয়াল বাহিনীসহ ৫০/৬০ জন এই আক্রমনে যোগ দেয়। মোবাইলে পুলিশকে জানালে এসআই কায়ছার ও এসআই রুবেলসহ অন্যান্য ফোর্স ঘটনাস্থানে পৌছলে আক্রমনকারীরা দ্রুত গা ঢাকা দেয়। খাজরা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী অহিদুল ইসলাম জানান, প্রকাশ্য দিবালোকে শরবত হত্যাকান্ডসহ হত্যা, ধর্ষন, লুটপাটসহ একাধিক মামলার আসামীরা জামিনে ছাড়া পেয়ে পুনরায় এলাকায় ত্রাসের সৃষ্টি করছে। মাছ লুটসহ প্রতিপক্ষকে ঘায়েল করতে হুমকী ধামকী ও মারপিট করাসহ নানাবিধ অপরাধ করে তারা ইউনিয়নের নিরিহ মানুষকে ঘরছাড়া, এলাকা ছাড়া ও শান্তিতে বসবাস করতে দিচ্ছেনা। তিনি এলাকার মানুষের শান্তি ও নিশ্চিন্তে বসবাসের স্বার্থে প্রশাসনের কঠোর পদক্ষেপ কামনা করেন।
আশাশুনিতে পথ নিয়ে দু’পক্ষের মধ্যে হাঙ্গামা আহত-১
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি সদরে পথ নিয়ে দীর্ঘদিনের পারিবারিক দ্বন্দ্বের জের ধরে দু’পরিবারের মধ্যে কথা কাটাকাটি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে ও দুপুরে দু’দফা কথা কাটাকাটি ও সংঘর্ষের ঘটনায় কয়েকজন লাঞ্চিত ও একজন আহত হয়েছেন।
সদর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মৃত ইন্তাজ আলী মোড়ল, মৃত খয়রুল্লাহ মোড়ল ও মৃত শহর আলি মোড়লের ওয়ারেশরা পৈত্রিক সম্পত্তিতে বসবাস করে আসছেন। পারিবারিক পথ নিয়ে পরিবারগুলোর মধ্যে দ্বন্দ্ব দীর্ঘদিনের। মুত ইন্তাজের ওয়ারেশ করিম মোড়ল জানান, পথটি তাদের জমির উপরে, এজমালি নয়। তারাই তাদের জন্য পথ হিসাবে জমি দিয়ে ব্যবহার করেন। অপর দিকে খয়রুল্লাহর ওয়ারেশ হাসান জানান, পথটি এজমালি সম্পত্তিতে, তারা ব্যবহার করলে প্রতিপক্ষ বাধা দেয়। এনিয়ে অনেকবার মাপজোক হয়েছে। কিন্তু শেষ ফয়সালা না হওয়ায় যুগযুগ ধরে দ্বন্দ্ব বিবাদ দু’টি পরিবারকে সংকটাপন্ন অবস্থায় ফেলেছে। শুক্রবার সকালে হাসানের মা হাসিনা বেগম ঘরের পিছনে ভীত সংরক্ষণে ব্যবহৃত টালি খোলা দেখতে গেলে তাদের (করিম দিং) তোমাদের বাড়িতে গেলে বের করে দাও, আমাদের পথে এসেছ কেন? জানতে চেয়ে করিম মোড়লের মেয়ে মুনিরা ও তার মা গালিগালাজ করে। কথা কাটাকাটির এক পর্যায়ে হাসিনা বেগমকে চড় মারা হয়। সেখানে হাসান গেলে হুমকী উত্তপ্ত বাক্য বিনিময় হয়। বিষয়টি বেশিদূর না এগুলোলেও জুম্মার নামাজ শেষে করিম মোড়ল মসজিদের সামনে কালেকশানের চাউল বিক্রয় কাজে ছিলেন। হাসান বাইরের মসজিদে নামাজ শেষে বাড়িতে যেতে বাড়ির মসজিদের সামনে গিয়ে সাইকেল রাখলে করিম মোল্যার সাথে সকালের ঘটনা নিয়ে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে জামার কলার ধরা ও কিল ঘুষির ঘটনা ঘটে। করিম মোড়ল রক্তাক্ত জখম হন। করিমের বাড়ির লোকজন সেখানে পৌছে পাল্টা আক্রমনে এগিয়ে গেলে হাসান মসজিদের মধ্যে ঢুকে আত্মরক্ষা করেন। উপজেলা শ্রমিকলীগ সভাপতি ঢালী সামছুল আলম ঘটনাস্থানে পৌছে পরিস্থিতি নিয়েন্ত্রনে আনেন। পরবর্তীতে বসে বিষয়টি ফয়সালা হবে বলে তিনি আশ্বস্ত করেন। আহত করিমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দরগাহপুর ইউনিয়ন বিএনপির সেক্রেটারীর ইন্তেকাল
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার দরগাহপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য নজরুল ইসলামের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত্র ৩.২০টার দিকে তিনি ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি অইন্না ইলায়হি রাজেউন)।
সাবেক মেম্বার ও ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক নজরুল ইসলাম (৫৫) ৩ দিন আগে হৃদরোগে আক্রান্ত হলে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাত্র ৩.২০ টায় তিনি ইন্তেকাল করেন। শুক্রবার বাদ জুম্মা নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। নামাজে ইমামতি করেন, গুনাকরকারি খানকায়ে আজিজীয়ার মুরীদ মাওঃ আরিফুল্লাহ।
করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এক বৃদ্ধের মৃত্যু
সাতক্ষীরা প্রতিনিধি
করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এনিয়ে, জেলায় করোনার উপসর্গ নিয়ে আজ পর্যন্ত মারা গেছেন অন্ততঃ ১৬৩ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৩৭ জন। শুক্রবার ভোরে মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত ওই বৃদ্ধের নাম সামছুর রহমান (৮০)। তিনি শহরের পুরাতন সাতক্ষীরা এলাকার মৃত সেকেন্দার সরদারের ছেলে।
মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, জ¦র, সর্দি, কাশি, শ^াসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে গত ৩ এপ্রিল সামছুর রহমান সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৫টার দিকে মারা যান। তার নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।
সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত বিষয়টি নিশ্চিত করে জানান, স্বাস্থ্যবিধি মেনে মৃত ওই ব্যক্তির লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।
জেলা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন’র সভাপতি স্মরণে দোয়া মাহফিল
খবর বিজ্ঞপ্তি
নগরীর স্টেশন রোডস্থ খুলনা জেলা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (১২১২)’র সভাপতি নাছির খান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুম্মাবাদ এলাকা ভিত্তিক সকল মসজিদে এর আয়োজন করা হয়। খুলনা জেলা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন এর আয়োজন করে। নাছির খান বুধবার বিকেল ৫টায় স্থানীয় একটি ক্লিনিকে দুরারগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেন।
তার মুত্যুতে ৩দিনের কর্মসূচির মধ্যে ছিল বৃহস্পতিবার কালোব্যাজ ধারণ এবং আগামীকাল রোববার বাদআসর ইউনিয়ন কার্যালায় কোরআনখানি ও দোয়া মাহফিল। এজন্য রোববার সকল প্রকার মালামাল আমদানী ও রপ্তানী বন্ধ থাকবে বলে ইউনিয়নের সাধারণ সম্পাদক মো.শফিকুল ইসলাম শফি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন। মরহুমের আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয় এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ইউনিয়নের নেতৃবৃন্দ।











































