খুলনায় হাসিবুল ইসলাম শাওন (২০) নামে এক কলেজ ছাত্রকে বাসা থেকে ডেকে নিয়ে কুপিয়েছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে খুলনা সার্কিট হাউজ সংলগ্ন মোহামাডান ক্লাবের সামনে এ ঘটনাটি ঘটে। হাসিবুল সরকারি আযমখান কমার্স কলেজের ম্যানেজমেন্ট এর অনার্স প্রথম বর্ষের ছাত্র।
রক্তাক্ত ও গুরুতর যখম অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে খুলনা সদর হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থা গুরুতর হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
কর্তব্যরত চিকিৎসক জানান হাসিবুল এর শরীররের পিঠের ডান পাশে ০৭টি, বুকের বাম পাশে একটি, পেটের নিচে ডান পাশে একটি, দুই হাতে ০৪-০৫টি, পুরুষাঙ্গের উপরে একটি ও দুই পায়ে অসংখ্য কোপের চিহ্ন রয়েছে।
-স্টাফ রিপোর্টার










































