তুচ্ছ ঘটনা কেন্দ্র করে ঝিনাইদহ কালীগঞ্জের বেদে পল্লীতে দুই গ্রুপের সংঘর্ষে নারীসহ ৬ জন আহত হয়েছে। এ সময় ৭ টি বাড়ী ও ২ টি ব্যবসা প্রতিষ্ঠান ভাংচৃরের ঘটনা ঘটেছে। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হয়েছে। সংঘর্ষে আহত সালমা খাতুন (২৫)সহ ২ জনের অবস্থ গুরুতর। বুধবার গভীর রাতে এক গ্রুপ অন্য গ্রুপকে মুচি বলায় সংঘর্ষের সূত্রপাত হয়। কাশীপুর বেদে পল্লীর মনিরুল গ্রুপ ও আরিফ গ্রুপের কর্মীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনাটি ঘটেছে।
স্থানীয়রা জানায়, বুধবার তারাবি নামাজের পর কাশীপুরের বেদে পল্লীতে মুচি বলা নিয়ে মনিরুল গ্রুপের এক কর্র্র্র্মীর সাথে রাসেল গ্রুপের এক কর্মীর কথা কাটাকাটি হয়। এ নিয়ে এক পর্যায়ে উভয় গ্রপের মধ্যে উত্তেজনা দেখা দিলে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করলেও একই কথা নিয়ে রাত ১১ টার দিকে আবারো উভয় গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র দিয়ে অপর গ্রুপের লোকজনের বাড়ী ও ব্যবসা প্রতিষ্টানে হামলা চালায়। এ সময়ে নারীসহ উভয় পক্ষের ৬ জন আহত। আহতদের কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে বেদে পল্লীতে চরম উত্তেজনা বিরাজ করছে।
কালিগঞ্জ থানার অফিসার্স ইনচাজ মাহফুজুর রহমান মিয়া জানান, বুধবার রাতে বেদে পল্লীতে উত্তেজনার খবর পেয়ে পুলিশ গিয়ে শান্ত করে এসেছিল। পরে গভীর রাতে আবারো উভয় পক্ষ মারামারিতে জড়িয়ে কয়জন আহত হয়। উভয় গ্রুপই মামলার প্রস্ততি নিচ্ছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে জানান।
– বিশেষ প্রতিনিধি ॥











































