গত ২৯ মার্চ খুলনা মহানগর বিএনপির কর্মসূচীতে পুলিশের লাঠিচার্জে মারাত্মক আহত ৩১ নং ওয়ার্ড বিএনপির নেতা মো. কাজী বাবুল হোসেন চিকিৎসাধিন অবস্থায় মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)।

খুলনা মহানগর বিএনপির প্রচার সম্পাদক আসাদুজ্জামান মুরাদ খুলনাঞ্চলকে মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। মুরাদ জানান, পুলিশের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে প্রচুর রক্তক্ষরন হয়। সেই থেকেই তিনি অসুস্থ ছিলেন। আজ (রবিবার) রাত আনুমানিক ১০টায় তিনি মারা গেছেন।
– স্টাফ রিপোর্টার











































