ডুমুরিয়ায় যুবদল নেতা মোল্যা সিরাজুলের ১৯তম শাহাদাৎ বার্ষিকী পালিত
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়া উপজেলা বিএনপির আয়োজনে খুলনা জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক যুব স¤্রাট মোল্যা সিরাজুল ইসলামের ১৯তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন উপলক্ষে কোরান খানি,কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।গতকাল শনিবার সকালে মরহুমের কবর জিয়ারত শেষে জোহর নামাজ বাদ পুরাতন সাব-রেজিষ্ট্রি জামে মসজিদে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হযরত ওমর বিন খাত্তাব (রাঃ) জামে মসজিদের খতিব মাওলানা শরিফুজ্জামান শরীফ।এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি এ্যাড.শফিকুল আলম মনা,যুগ্ম-সম্পাদক শেখ আবু হোসেন বাবু,উপজেলা বিএনপি আহবায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ,যুগ্ম-আহবায়ক শেখ সরোয়ার হোসেন,ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালিম,চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন দিদার,মোল্যা কবির হোসেন,শেখ শাহিনুর রহমান,মশিউর রহমান লিটন,শেখ ফরহাদ হোসেন,জহুরুল আকুঞ্জি,আঃ সালাম মহলদার,জহুরুল হক,আহম্মদ ফকির,শাহাদাত হোসেন,শেখ ছালাম,শফিউর রহমান গোলদার,মোল্যা মশিউর রহমান,শেখ মাহাবুর রহমান,ইকরামুল শেখ,ডাঃ আলম,শফিকুল খান,সরদার দৌলত হোসেন,মোঃ শহিদুজ্জামান,মাষ্টার আইউব আহমেদ,আজমল হুদা মিঠু,সেলিম হালদার,শাহানুর রহমান,গোলাম সরোয়ার,হুমায়ুন কবির স্বপন,আঃ গফ্ফার,নজরুল ইসলাম,আবু বক্কার,আয়ুব আহমেদ,আঃ রশিদ,আবুল শেখ,বাবলুর রহমান,রবিউল শেখ,পারভেজ গাজী,সরদার বিল্লাল,আজিজ মোড়ল,জাহাতাপ গাজী,শেখ সিরাজ,জোনাব আলী,মগবুল গাজী,দেলোয়ার হোসেন,সৈকত মোল্যা,রফিকুল ইসলামইমরান হোসেন।
ডুমুরিয়ায় সবজি ক্ষেতে ঘাস নিধন ক্যামিক্যাল স্প্রে করে ৩ লক্ষাধিক টাকার ক্ষতি
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে হতদরিদ্র এক কৃষকের সবজি ক্ষেতে ঘাস নিধন ক্যামিক্যাল স্প্রে করে ৭৫ শতাংশ জমিতে রোপিত ফলন্ত উচ্ছে গাছ মেরে সাবাড় করে দিয়েছে দূর্বৃত্তরা।এতে ওই কৃষকের প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ পরিবার।শুক্রবার দিবাগত রাতে উপজেলার উলা গ্রামস্থ ডোলভাঙ্গা বিলে এ ঘটনা ঘটে।সরেজমিনে গিয়ে ক্ষতিগ্রস্থ কৃষক ও এলাকাবাসির সাথে কথা বলে জানা যায়,উলা গ্রামস্থ মৃত আঃ মজিদ সানার ছেলে ছলেমান সানা প্রতি বছরের ন্যায় এ বছরেও ডোলভাঙ্গা বিলে ৭৫ শতাংশ জমি চড়ামূল্যে হারিতে নিয়ে লক্ষাধিক টাকা ব্যয়ে উচ্ছে চাষ করেছে।ওই উচ্ছে ক্ষেতে ব্যাপক ফলন দেখা দেয়ায় সোনালী স্বপ্নে বুক বেধেঁছিল পরিবারটি।কিন্তু সে আশায় বালি।সম্প্রতি ওই ক্ষেতে ছাগল আসাকে কেন্দ্র করে বিরোধ সৃষ্টি হয় পার্শ্ববর্তি এক পরিবারের সাথে।তারই জেল ধরে ঘটনার রাতে ফলন্ত ক্ষেতে ঘাস নিধন ক্যামিক্যাল স্প্রে করে ৩ লক্ষাধিক টাকার ক্ষতি করা হয়েছে বলে পরিবারটি জানান।স্থানীয় ইউপি সদস্য মোঃ মহিউদ্দিন জানান,এ কেমন শত্রুতা !এতে পথে বসবে পরিবারটি।যেই এ ঘটনা ঘটাক তাদের খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানান তিনি।
পাটকল শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবীতে ১২ এপ্রিল সাংবাদিক সম্মেলন
খবর বিজ্ঞপ্তি
শনিবার বেলা ১১:৩০টায় অস্থায়ী কার্যালয়ে পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদের এক সভা সংগঠনের আহ্বায়ক এড. কুদরত-ই-খুদার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সদস্য সচিব ও সিপিবি কেন্দ্রীয় সদস্য এস এ রশীদের সঞ্চালনায় বক্তব্য রাখেনÑপরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এড. আ ফ ম মহসীন, বাম গণতান্ত্রিক জোট ও গণসংহতি আন্দোলন খুলনা জেলা সমন্বয়ক মুনীর চেীধুরী সোহেল, ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) খুলনা জেলা সভাপতি মোজাম্মেল হক খান, ইউনাইটেড কমিউনিস্ট লীগ খুলনা জেলা সাধারণ সম্পাদক ডাঃ সমরেশ রায়, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলÑবাসদ খুলনা জেলা সমন্বয়ক জনার্দন দত্ত নাণ্টু, ইউসিএলবি’র খুলনা জেলা সম্পাদকম-লীর সদস্য আনিসুর রহমান মিঠু, ছাত্র ফেডারেশন খুলনা মহানগর আহ্বায়ক আল আমিন শেখ, বদলী শ্রমিকনেতা শামস শারফিন শ্যামন প্রমুখ। সভায় রাষ্ট্রায়ত্ত পাটকলের বদলী, দৈনিক ভিত্তিকসহ শ্রমিকদের বকেয়া পরিশোধ, অবিলম্বে পাটকল চালু, আধুনিকায়ন, রমযানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও লকডাউনে অসহায় দরিদ্রের মাঝে খাদ্য সহায়তা প্রদানসহ ১৪ দফা দাবিতে আগামী ১২ এপ্রিল সোমবার সকাল ১১টায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সাংবাদিক সম্মেলনে সকল সাংবাদিকদের যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানান হয়।
বঙ্গবন্ধু পরিষদ খুলনা মহানগর নেতৃবৃন্দের মাস্ক বিতরণ
খবর বিজ্ঞপ্তি
মহামারী করোনা সংক্রমন প্রতিরোধে ও জনসচেতনতা বৃদ্ধি করার লক্ষে শনিবার বিকাল ৫.৩০ মিঃ হতে খুলনা নগরীর পিকচার প্যালেস মোড়, কেডি ঘোষ রোড, আপার যশোর রোড, শামীমস্কয়ার মার্কেট, সিমেন্ট্রে রোড, ডাকবাংলা মোড়, ধর্মসভা রোড, ময়লপোতা মোড়, শিববাড়ী পাবলিক হল চত্বর সহ বিভিন্ন এলাকায় বঙ্গবন্ধু পরিষদ খুলনা মহানগর নেতা আলহাজ্ব মোঃ শাহাদাৎ হোসেন মল্লিক এর সৌজন্যে ব্যবসায়ী, সাধারন মানুষ, অটো চালক, রিক্সা চালক, ভ্রাম্যমান ব্যবসায়ী, পথচারী ও প্রান্তিক ছিন্নমূল মানুষের মাঝে মাস্ক বিতরন করা হয়। মাস্ক বিতরন কালে উপস্থিত ছিলেন আওয়ামী যুবলীগ খুলনা মহানগর আহবায়ক মোঃ শফিকুর রহমান পলাশ, জাতীয় শ্রমিকলীগ খুলনা মহানগর সাধরন সম্পাদক বাবু রনজিৎ কুমার ঘোষ, পরিষদের খুলনা মহানগর সাধারন সম্পাদক এম আসাদুজ্জামান মুন্না, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাসমত আলী, সাবেক ছাত্রলীগ নেতা মোঃ নূর হোসেন, আলহাজ্ব রফিকুল ইসলাম বাবু, ইঞ্জি. মিজানুর রহমান, কবি স.ম হাফিজুল ইসলাম, ডা. হাফিজুর রহমান সোহেল, আব্দুর রহিম খান, আলিনুর মাতুব্বর, নুরুল ইসলাম বেবী, মোঃ রেজাউল করিম, আলহাজ্ব শেখ আসলাম, শেখ জাহাঙ্গীর হোসেন, ইঞ্জি. তানভীর আহম্মেদ নয়ন, কাজী হাসনাত হোসেন কমিট, মশিউর রহমান মিলন, মহিদুল ইসলাম নান্নু, শারাফাৎ উল্লাহ স্বপন, ইঞ্জি. শান্তুনু বৈরাগী, এইচ এম আরিফ, আওলাদুল আমিন, আফজাল হোসেন আনজালা, আঃ জব্বার কমান্ডার, আঃ সালাম সরদার, বিশ্বজিত মন্ডল, কাজী ফয়সাল হক জনি, আওলাদুল আমিন, মেহেদী হাসান প্রিন্স, রতন সাহা, মোঃ ইউনুছ মোল্লা, কামরুল ইসলাম, আনোয়ার হোসেন মনু, আয়নাল হোসেন, মোঃ রাজু, মিজানুর রহমান মিরান, মোঃ কামাল হোসেন, লুৎফর রহমানসহ পরিষদের নেতৃবৃন্দ।
ডুমুরিয়ায় চেয়ারম্যান প্রার্থী আ’লীগ নেতা সাংবাদিক জাহাঙ্গীরের গনসংযোগ
ডুমুরিয়া প্রতিনিধি
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ডুমুরিয়া সদর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ণ প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম গতকাল শনিবার দিনব্যাপী নানা কর্মসূচীতে অংশ গ্রহন করেন। শুক্রবার রাতে ঘুমের মধ্যে স্টোক করে মৃত্যুবরণ করেন খলশী গ্রামের ভাইছত্যা খ্যাত আব্দুল হামিদ মোল্লা( ইন্না… রাজেউন)। খবর পেয়ে গতকাল শনিবার সকালেই মরহুমের বাড়িতে যান সাংবাদিক জাহাঙ্গীর। তার পরিবারের সদস্যদের সমবেদনা জানান। গতকাল বিকেল ৪ টায় মৃত্যুবরণ করেন সাজিয়াড়া গ্রামের ওমর শেখ( ইন্না… রাজেউন)। খবর পেয়ে সন্ধ্যায় তার বাড়িতে যান। রাত ৯ টায় আরাজি ডুমুরিয়া শাহী জামে মসজিদে নামাজে জানাজায় অংশ নেন। এছাড়া ডুমুরিয়া হাসপাতালে চিকিৎসাধীন ডুমুরিয়া বাজারের সাবিনা বেগম, ফাতেমা ক্লিনিকে চিকিৎসাধীন দক্ষিন ডুমুরিয়া গ্রামের মতিন মোল্লার স্ত্রীকে দেখতে যান। তাদের চিকিৎসার খোজঁ খবর নেন। এছাড়া সকালে দক্ষিণ ডুমুরিয়া গ্রামের নলঘোনা বিলে কৃষকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। রাতে মির্জাপুর পবিত্র বৈরাগীর বাড়িতে কালীপূজায় আগত ভক্তদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময়ে উপস্থিত ছিলেন আবুল কালাম সরদার, সোহরাব শেখ, সাঈদ ফকির, নওশের সরদার, আজমত শেখ, কালাম ঢালী, রিজাউল শেখ, আতিয়ার শেখ, আলমগীর মোড়ল, সুমন শেখ, কবির মোড়ল, ইনামুল হালদার, পলাশ রায়, বাধঁন মন্ডল, সুব্রত বিশ্বাস, হারুনুর রশীদ বাবু, এস কে বাপ্পি, জাহাঙ্গীর মোড়ল প্রমুখ।
খুলনা জেলা যুবলীগের উদ্যোগে তেরখাদার মধুপুরে মাস্ক বিতরণ
খবর বিজ্ঞপ্তি
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনা জেলা যুবলীগের উদ্যোগে তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়নের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে জনসচেতনতামূলক ক্যাম্পেইন ও মাস্ক বিতরণ করা হয়েছে। শনিবার (১০ এপ্রিল) বিকেলে এ কর্মসূচির উদ্বোধন করেন খুলনা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু এমপি। এ সময় জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ ও দলীয় নেতা-কর্মীদের মাঝে মাস্ক প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা যুবলীগ নেতা শেখ মোঃ আবু হানিফ, জেলা যুবলীগ নেতা শামীম সরকার, আ’লীগ নেতা কাজী আক্তার হোসেন, কাজী কামাল হোসেন, বিএম কামরুজ্জামান, যুবলীগ নেতা ফরিদ আহম্মেদ, ফারুক আহম্মেদ, শাহ আলম, আনার হোসেন, মহাসিন আলী, সাইফুল ইসলাম, মনির হোসেন প্রমুখ।
কেশবপুরে নারী শ্রমিকরা ধান কাটতে মুজুরি বৈষম্যের শিকার
আলমগীর হোসেন, কেশবপুর
যশোরের কেশবপুরে ইরি-বোরো ধান কাটা শুরুতেই নারী শ্রমিকরা মুজুরি বৈষম্যের শিকার হচ্ছে বলে অভিযোগ উঠেছে। কৃষকের ক্ষেতের পাকা ধান কাটতে পুরুষের পাশাপাশি নারী শ্রমিকরাও কাজ করছেন। ইতিমধ্যেই উপজেলার গৌরিঘোনা ও সুফলাকাটি ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় কৃষকের ক্ষেতের পাকা ধান কাটা শুরু হয়েছে।
সরেজমিন উপজেলার গৌরিঘোনা ইউনিয়নের বুড়–লি বিলে গিয়ে দেখা যায়, নারী শ্রমিকরা কৃষকের ক্ষেতের ধান কেটে বিচালীর আটি বাধছেন। বিচালীর আটি করার সময় নারী শ্রমিক শ্যামাপদি বিশ্বাস, ময়না রাণী ও বন্ধনা বৈরাগী বলেন, ধান কাটা শুরুতেই তারা মুজুরির বৈষম্যের শিকার হচ্ছেন। সকাল থেকে দুপুর পর্যন্ত একজন পুরুষ শ্রমিক কাজ করে মুজুরি পাচ্ছেন ৩০০ টাকা। একই পরিমাণ কাজ করে তারা পাচ্ছেন মাত্র ১৫০ টাকা। নারী শ্রমিক শ্যামাপদি বিশ্বাস বলেন, তারা (নারী শ্রমিক) নিখুঁতভাবে ধান কাটা, বিচালী বাধাসহ ঝাড়াইয়ের কাজ করলেও তাদের মুজুরি বৃদ্ধি হচ্ছে না। দীর্ঘদিন ধরে দাবি করে আসলেও ক্ষেত মালিকরা (কৃষক) তাদের ন্যায্য মুজুরি বৃদ্ধি করছেন না। কেশবপুর উপজেলা নাগরিক সমাজের সভাপতি অ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিকী বলেন, পুরুষ শ্রমিকের সঙ্গে নারী শ্রমিকরা সমানতালে কাজ করে গেলেও তারা (নারী শ্রমিক) মুজুরি বৈষম্যের শিকার হচ্ছেন। অথচ নারী শ্রমিকরা পরিচ্ছন্নভাবে কাজ করে থাকেন। এ কারণে তাদের মুজুরি বৃদ্ধি করা উচিত।
উপজেলা কৃষি অফিসার মহাদেব চন্দ্র সানা বলেন, কেশবপুরে ১৫ হাজার ৪০০ হেক্টর জমিতে ইরি-বোরো ধান আবাদ হয়েছে। ইতিমধ্যেই কৃষকের ক্ষেতের ৩ ভাগ ধান পেকে গেছে। কিছু এলাকায় কৃষকরা পাকা ধান কাটা শুরু করেছেন।
লকডাউন ও মাহে রমযানে মুরগীর ডিম-মাংস-দুধের সরবরাহ ও মূল্য কম থাকবে
খবর বিজ্ঞপ্তি
করোনার ২য় ঢেউ প্রতিরোধ লকডাউন ও পবিত্র মাহে রমযানে পুষ্টিকর ও নিরাপদ মুরগীর ডিম-মাংস-দুধের উৎপাদন ও সরবরাহের কোনো ঘাটতি থাকবে না এবং মূল্য থাকবে ভোক্তা সাধারণের ক্রয় ক্ষমতার নাগালে। আসন্ন কঠোর লকডাউনে ভ্রাম্যমান পিক-আপে ডিম, মাংস ও দুধ পাওয়া যাবে সড়কের ভোক্তাদের দোরগোড়ায়। এভাবে বললেন বিপিআইএ-এর খুলনা বিভাগীয় কমিটি : খুলনা পোল্ট্রি ফিশ ফিড শিল্প মালিক সমিতির নির্বাহী পরিষদের ভার্চুয়াল সভায় নেতৃবৃন্দ। শনিবার বিকেল ৫টায় সংগঠনের সভাপতি সভাপতি আলহাজ্ব মাওলানা ইব্রাহিম ফয়জুল্লাহর সভাপতিত্বে এবং মহাসচিব ও কেন্দ্রীয় প্রচার-প্রকাশনা সম্পাদক প্রাণিপ্রেমী এস এম সোহরাব হোসেনের পরিচালনায় এক সভা অনুষ্ঠিত হয়। সভায় পোল্ট্রি ও ডেইরী খামারীরা তাঁদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করে ক্ষতিগ্রস্তদের প্রণোদনা প্রদানে ও পাইকারী ডিম, মাংস ও দুধের বাজার স্থাপনের দাবী জানিয়ে আলোচনা করেনÑসংগঠনের ঊর্ধ্বতন সহ-সভাপতি মোঃ ইকবাল, সহ-সভাপতি সৈয়দ বিল্লাহ, প্রফুল্ল কুমার রায়, গোলাম সরোয়ার পিণ্টু, মোঃ জাফর, এইচ এম সিদ্দিকুর রহমান, ইলিয়াস চৌধুরী, শেখ রেজানুল ইসলাম, আলমগীর খান, তরিকুল ইসলাম, কোষাধ্যক্ষ আলহাজ্ব মামুনুর রহমান, যুগ্ম মহাসচিব আলহাজ্ব আরিফুল রহমান বাবু, হাফিজুল রহমান লিপু, তপন পাল, সাংগঠনিক সম্পাদক তালুকদার হেলালুজ্জামান, প্রচার সম্পাদক শেখ আব্দুল হালিম, দপ্তর সম্পাদক শামসুর রহমান বাবুল, মহিলা সম্পাদক এড. সাহারিয়া মোকসেদা আহমেদ শম্পা, সঞ্চয় ও সমাজকল্যাণ সম্পাদক মোজাম্মেল হক, নির্বাহী সদস্য শাহ জাফর মামুদ মেহেতা, মোঃ সালাহ উদ্দিন, মোঃ আব্দুল আহাদ, শ্যামল বিশ্বাস, ইনসান আলী প্রমুখ।
ইসলামী আন্দোলন খুলনা মহানগরীর জরুরী সভা
খবর বিজ্ঞপ্তি
শনিবার (১০ এপ্রিল) বিকাল সাড়ে ৫ টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের জরুরী সভা নগরীর পাওয়ার হাউজ মোড়স্থ দলীয় কার্যালয়ে নগর সভাপতি মুফতি আমানুল্লাহ ‘র সভাপতিত্বে ও সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
সভায় বৈশ্বিক করোনা মহামারি বৃদ্ধির কারণে সকলের প্রতি স্বাস্থ্যবিধি পালন ও সতর্ক থাকাসহ সর্বপরি আল্লাহর কাছে মহামারি হতে পরিত্রানের জন্য দোয়া করার আহবান জানানো হয়।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নগর সহ সভাপতি মুফতি মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওঃ দ্বীন ইসলাম, সহ সাংগঠনিক মোঃ সাইফুল ইসলাম, মোঃ ফেরদাউস গাজী সুমন, মোঃ শরিফুল ইসলাম, মোঃ মঈন উদ্দিন ভূইয়া, মোল্লা রবিউল ইসলাম তুষার, মুফতি আমিরুল ইসলাম, মুক্তিযোদ্ধা জি এম কিবরিয়া, মাওঃ শায়খুল ইসলাম বিন হাসান, আলহাজ্ব আমজাদ হোসেন, আলহাজ্ব হাফেজ আব্দুল লতিফ, আলহাজ্ব আবু তাহের, আলহাজ্ব সরোয়ার হোসেন বন্দ শ্রমিক নেতা আবুল কালাম আজাদ, যুবনেতা আলহাজ্ব আবুল কাশেম, ছাত্র নেতা মোঃ মঈনুল ইসলাম, মোঃ ইব্রাহিম ইসলাম আবীর প্রমুখ।
যুবলীগ নেতা শওকত ও তার সহধর্মিনীর সুস্থ্যতা কামনায় দোয়া
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর যুবলীগের সদস্য ও ২৬নং ওয়ার্ড যুবলীগের আহবায়ক শওকত হাসান ও তার সহ ধর্মিনীর সুস্থ্যতা কামনা করে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, খুলনা মহানগর শাখার উদ্যোগে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ মাগরিব খুলনা মহানগরীর শঙ্খ মার্কেটস্থ আজমেরী জামে মসজিদে এই দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন, আব্দুল কাদের শেখ, মসিউর রহমান সুমন, রফিকুল ইসলাম, অভিজিৎ পাল, জব্বার আলী হীরা, জহির আব্বাস, ইমতিয়াজ উদ্দিন রিপন, মেহেদী, হিরণ হাওলাদার, মোক্তাদির সোহাগ, মাসুম আহমেদ ডলার, জামিল আহমেদ সোহাগ, দেবু সাহা, নিশাত ফেরদাউস অনি, সিরাজুল ইসলাম প্রমূখ।
এ সময় নেতৃবৃন্দ যুবলীগ নেতা শওকত হোসেন ও তার সহধর্মিনীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। সকলের নিকট তাদের সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করেন।
অনুরূপভাবে আগামীকাল ১১এপ্রিল’২১ তারীখ রবিবার ২৬নং ওয়ার্ড যুবলীগের উদ্যোগে বাদ মাগরিব দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। উক্ত দোয়া ও মিলাদ মাহফিলের যুবলীগের নেতা কর্মীদের মাস্ক পরিধান করে স্বাস্থ্যবিধি মেনে অংশগ্রহনের আহ্বান জানিয়েছেন নেতৃবৃন্দ।
এছাড়াও সকালে নগরীর ২২নং ওয়ার্ড যুবলীগের উদ্যোগে রূপসা বাসস্ট্যান্ডমোড়ে করোনা সংক্রমন রোধে মাস্ক বিতরণ ও স্বাস্থ্যবিধি মানতে সচেতনতা মূলক প্রচারনা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, তাজুল ইসলাম, আব্দুল মালেক, বাদল সিপাহী, খেলাফত হোসেন, মুক্তাজুল ইসলাম সোহাগ প্রমূখ।
খুলনা বাজার ব্যবসায়ী মালিক সমিতির রমজানে দ্রব্যমূল্য সহনশীলতা রাখার আহবান
খবর বিজ্ঞপ্তি
আসন্ন পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা করা, রমজান মাসে দ্রব্যমূল্যের সহনশীলতা বজায় রাখা, ভোক্তা অধিকার নিশ্চিতকরণ ও সরকারি নিয়ম অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনা করার জন্য খুলনা বাজার ব্যবসায়ী মালিক সমিতির প্রধান উপদেষ্টা ও খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাট্রি’র সভাপতি কাজি আমিনুল হকের নির্দেশ অনুযায়ী খুলনা বাজার ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি শ্যামল হালদার ও সাধারণ সম্পাদক মোঃ সোহাগ দেওয়ান সমিতির অন্তর্ভূক্ত সকল ব্যবসায়ীদেরকে অনুরোধ জানিয়ে বিবৃতি দিয়েছেন পাশাপাশি সমিতির পক্ষ থেকে খুলনা অঞ্চলের সকল ব্যবসায়ীবৃন্দকে পবিত্র রমজানুল মোবারক এবং বাংলা নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
নেতৃবৃন্দ বলেন, কোন পণ্যের সংকট সৃষ্টির কারণে দ্রব্যমূল্য যেন বৃদ্ধি না হয়, সেজন্য সকল ব্যবসায়ীদের বেশী করে পণ্য সামগ্রী সংগ্রহ করার জন্য অনুরোধ করা হয়। প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য-সামগ্রীর বিক্রয় মূল্য, মূল্যতালিকাবোর্ডে লিপিবদ্ধ করার জন্য এবং সঠিক ওজন বজায় রেখে মালামাল বিক্রির জন্য ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানানো হয়। স্ব-স্ব ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, কর্মচারী এবং ক্রেতাবৃন্দের বাধ্যতামূলক মাস্ক পরিধান পূর্বক সামাজিক দুরত্ব বজায় রেখে সরকারী স্বাস্থ্যবিধি অনুযায়ী সকল নির্দেশনা মেনে ব্যবসা পরিচালনা করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়।
খেয়াঘাটের ভাংচুরকৃত টোল আদায় ঘর পরিদর্শন
ফুলবাড়ীগেট, (খুলনা ) প্রতিনিধি
গিলাতলা বারাকপুর খেয়াঘাটের টোল আদায় ঘর ভাংচুর এর ঘটনায় শনিবার বেলা ১ টায় সরেজমিনে পরিদর্শনে আসেন খুলনা জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান পরিদর্শনের সময় তিনি ঘাটের যাত্রি সাধারন ও মাঝিদের সাথে কথা বলেন , গত ২৬ মার্চ সন্ধায় একদল সন্ত্রাসী বাহিনি তাদের চাহিদা মোতাবেক চাঁদা দিতে না পারায় বারাকপুর খেয়াঘাটের ইজারাদার ইয়াজুল শেখ এর টোল আদায় ঘর ভাংচুর ও ঘাট টেন্ডারের জন্য কাছে রাখা নগদ ২ লক্ষ ১২ হাজার টাকা লুট করে নেয় , খুলনা জেলা প্রশাসকের নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান বলেন ঘাট ইজারাদার এর অভিযোগের ভিত্তিতে সরেজমিনে দেখতে আসা হয়েছে , তাছাড়া জেলা পরিষদের পক্ষ থেকে অতিদ্রত টোল ঘর নির্মানের ব্যাবস্থ্যা করার আশ্বাস প্রদান করেন তিনি । এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সচিব বিঞ্চুপদ পাল, উচ্চমান সহকারী অজিতেস্ক বর্ধন , ঘাট ইজারাদার সহ স্থানিয় গন্যমান্য ব্যক্তিবর্গ ।
সাংবাদিক মুক্তি মাহমুদের পিতা অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা ফজলুল হকের ইন্তেকালঃ বিভিন্ন মহলের শোক
ফুলবাড়ীগেট (খুলনা ) প্রতিনিধি
খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির যুগ্ন সম্পাদক ও দৈনিক আমার একুশের সহ-সম্পাদক সাংবাদিক মুক্তি মাহমুদের এবং মহানগর ছাত্রলীগের মহিলা সম্পাদিকা হাসিনা শিকদারের পিতা অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা আলহাজ্জ এস এম ফজলুল হক শিকদার(৯০) গতকাল শনিবার সকাল ১০টায় খুলনার সোনাডাঙ্গার আবাসিকের নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন(ইন্না ল্লিাহি রাজিউন)। তিনি স্ত্রী, ৩ ছেলে ৪ মেয়ে সহ অসংখ্য গুনোগ্রাহী রেখেগেছেন। বাদ আছর সোনডাঙ্গা আবাসিকের সামিয়াতুল বিদা জামে মসজিদ সংলগ্নে প্রথম জানাযা এবং গোপালগঞ্জ সদরে নিজ গ্রামের বাড়ীতে দ্বিতীয় জানাযা শেষে গোপালগঞ্জের পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়।
সাংবাদিক মুক্তি মাহমুদ ও মহানগর ছাত্রলীগের মহিলা সম্পাদিকা হাসিনা শিকদারের পিতার ইন্তেকালে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র আলহাজ্জ তালুকদার আব্দুল খালেক, সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, সহ সভাপতি বেগ লিয়াকত আলী , সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক হোসেন, দৌলতপুর থানা আওয়ামী লীগের সভাপতি শেখ সৈয়দ আলী, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বন্দ, ওয়ার্ড কাউন্সিলর এ্যাড. মেমোরী রহমান শুনু, খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন, সাধারণ সম্পাদক শেখ আনিছুর রহমান, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ শাহাবুদ্দিন আহম্মেদ, সাধারন সম্পাদক মুন্সি মনিরুজ্জামান মুকুল, ৩৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ ইউসুফ আলী খলিফা , সাধারন সম্পাদক মোড়ল হাবিবুর রহমান, খানজাহান আলী থানা যুবলীগের আহবায়ক মোঃ সাজ্জাদুর রহমান লিংকন, যুগ্ন আহবায়ক মিজানুর রহমান রুপম, অলিয়ার রহমান রাজু, সাবেক ছাত্রলীগ ফোরামের আহবায়ক শেখ জাহাঙ্গীর হোসেন, আবু হেনা বাবলু, অনুরুপ শোক বিবৃতি জানিয়েছেন খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতি শেখ বদর উদ্দিন, সাধারণ সম্পাদক হাফেজ সরকার, সহ-সভাপতি মোঃ শফিউদ্দিন শফি, সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ তারেক, কোষাধ্যক্ষ গাজী মাকুল উদ্দিন, দপ্তর সম্পাদক রবিউল ইসলাম, অনিমেষ মন্ডল, শংকর বিষ্ণু, মোঃ হেলাল ফকির, মিহির বিশ^াস সহ থান্ াএলাকায় কর্মরত সকল সাংবাদিক বৃন্দ।
পাইকগাছায় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কার্যালয় খুলতে বাঁধা : দু’কর্মীকে হুমকি দেয়ার অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় ইউপি নির্বাচনে রাড়ুলী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কার্যালয় খোলায় বাঁধা। দু’ কর্মীকে হুমকি ধামকি দেয়ার অভিযোগ। আ’লীগ সমর্থিত নৌকা প্রতিকের প্রার্থী আবুল কালাম আজাদের কর্মী আরশাদ আলী বিশ্বাস এমন ঘটনা ঘটিয়েছে বলে স্বতন্ত্র চশমা প্রতিকের প্রার্থী শাহিন গাজী সাংবাদিকদের কাছে এমন অভিযোগ করেন। ঘটনাটি ঘটেছে, শুক্রবার সন্ধ্যায় উপজেলার রাড়ুলী ইউপির শ্রীকন্ঠপুরস্থ চশমা প্রতিকের নির্বাচনী কার্যালয়ে।
অভিযোগে জানা যায়, ১১ এপ্রিল ইউপি নির্বাচন উপলক্ষে রাড়ুলী ইউনিয়নে এ নির্বাচনী কার্যালয়টি স্থাপন করেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ শাহিন গাজী। ইতোমধ্যে নির্বাচন স্থগিত হলেও প্রার্থীর কর্মী এ কার্যালয়টি খুলে মাঝে মধ্যে সময় কাটান। এ অপরাধে আ’লীগ মনোনীত নৌকা প্রতিকের কর্মী শুক্রবার সন্ধায় আরশাদ আলী বিশ্বাস ঘটনাস্থলে যেয়ে চশমা প্রতিকের কর্মী খুরশিদ মোড়ল ও হায়দার মোড়লের সাথে অসৌজন্যমুলক আচরণ করে কার্যালয় থেকে বের করে দেয় বলে জানান স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শাহিন গাজী। শাহিন গাজী আরো জানান, মহামারী করোনা সংক্রমণ বিষয়ে সাধারণ মানুষের সেবা মুলক কার্যক্রম নিয়ে কর্মীদের সাথে আলাপ আলোচনা করা হয় ঐ কার্যালয়ে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। এবিষয়ে আরশাদ আলী বিশ্বাস বলেন, অভিযোগটি সম্পুর্ণ মিথ্যা, শ্রীকন্ঠপুরে শাহিন গাজীর কোন অফিস ঐখানে আছে কিনা আমার জানা নেই। আমি রাত ১০/১১ টা পর্যন্ত নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদের সাথে ছিলাম। নিরপেক্ষ তদন্ত করে দেখারও তিনি অনুরোধ করেন।
পাইকগাছায় ২০ পিস ইয়াবা সহ মাদক বিক্রেতা আটক
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা সহ এক মাদক বিক্রেতাকে আটক করেছে। আটককৃতকে পাইকগাছা থানায় হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
জানা গেছে, খুলনা জেলা ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তালা থানার খেশরা গ্রামের মৃত জব্বার মোড়লের ছেলে আসাফুর (৪০) পাইকগাছার চাঁদখালী ইউনিয়নের শাহাপাড়া গ্রামের মিলনের ‘স’মিলের নিকটে ইয়াবা বিকিকিনির জন্য অবস্থান করছিল। এ সময় ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে তাকে ২০ পিস ইয়াবা সহ হাতে নাতে গ্রেফতার করে। খুলনা জেলা ডিবি ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানিয়েছেন, সে দীর্ঘ দিন ধরে মাদক দ্রব্য বিক্রি সহ অপরাধ কর্মকান্ড করে আসছিল। এ ঘটনায় পাইকগাছা থানায় মামলা হয়েছে। যার নং- ১১।
রামপালে দেড় সহস্রারাধিক ভূমিহীন পরিবার দুষ্টচক্রের কাছে জিম্মি: প্রশাসনের হুশিয়ারি
স্টাফ রিপোর্টার
রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়নের কৈগর্দাসকাঠি চর এলাকায় প্রায় দেড় হাজারের মতো ভুমিহীন পরিবার একটি দুষ্ট চক্রের হাতে জিম্মি হয়ে পড়েছে। তাদের ভয়ে ওই এলাকা থেকে গত একমাসে শতাধিক মানুষ পালিয়ে গেছে। অনেকে নিরাপত্তার অভাবে ভয়ে দিন কাটাচ্ছে। তারা প্রশাসনের কাছে নিরাপত্তার দাবী করেছে। ইউপি নির্বাচন কে ঘিরে এমন উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে স্থানীয়রা দাবী করেছেন।
শনিবার সকালে উপজেলার গৌরম্ভা ইউনিয়নে সরেজমিনে গিয়ে বিবাদমান দুই পক্ষের সাথে আলোচনা করে শান্তি শৃঙ্খলা রক্ষার স্বার্থে কঠোরভাবে হুশিয়ার করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কবীর হোসেন ও থানা ইনচার্জ মো. সামসুদ্দিন। সরেজমিনে ওই এলাকা ঘুরে ভুমিহীনদের সাথে কথা বলে এমন অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, পশুর নদীর তীরে রামপাল উপজেলার গৌরম্ভা ইউয়িনে অবস্থিত একটি আলোচিত এলাকার নাম কৈগর্দাসকাঠি চর। সরকারি মালিকানাধীন এই বিশাল চরে বর্তমানে দেড় হাজারের মতো ভুমিহীন পরিবার ভুমি ডিসিআর নিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করছে। স্থানীয় একটি দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে পড়েছে ওই দেড় সহশ্রাধিক পরিবার।
নাম প্রকাশ না করে ওই চরে দীর্ঘদিন ধরে বসবাস করছে এমন বেশ কয়েটি পরিবারের লোকজন বলেন, সরকার বদলের সাথে সাথে ওই চরের দুষ্টচক্রেরও বদল হয় এই বিশাল চর। যখন যে দল ক্ষমতায় আসে সেই দলের ছত্র ছায়ায় গড়ে ওঠে এক একটি চক্র। তারা আমাদের জিম্মি করে লাভবান হয়। আর আমরা গরীব নিরপরাধ। আমরা কষ্ট করে ঘেরে মাছ ছেড়ে বড় করি আর তারা রাতে এসে মাছ ধরে নিয়ে যায়। আমরা ভয়ে কথা বলতে পারি না। ছেলে মেয়ে নিয়ে আমরা কি ভাবে বাঁচবো তা বুঝতে পারছিনা। রাস্তা- ঘাট বিহিন দুর্গম এলাকায় সহসা জনপ্রতিনিধি কিংবা প্রশাসনের তেমন কোন যাতায়াত নেই। আর এই সুযোগে দুষ্ট চক্রটি ভুমিহীনদের জিম্মি করে লুটেপুটে খাচ্ছে।
কথা হয় কৈগর্দাসকাঠি সাইক্লোন সেল্টারের পাশে বসা জনা বিশেক নারী ও পুরুষের সাথে। তারা বলেন, আগে এই চর নিয়ন্ত্রন করতো জামাল। তাকে মারপীট করে তাড়িয়ে দিয়ে এখন নিয়ন্ত্রন নিয়েছেন বনদস্যু আ. হান্নান, উজ্জল, হানিফ, ইনা গাজী, রফিকুল সহ একটি চক্র। তবে অভিযুক্ত হান্নান, উজ্জল ও এনা গাজী তাদের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেন। আব্দুল হান্নান উল্টো অভিযোগ করে বলেন আমার বাড়ি ঘর ভাংচুর করা হয়েছে। আমি এখন বাড়ি ঘরে থাকতে পারছিনা। জানা গেছে, গত একমাসে তারা অসংখ্য ঘের থেকে জোর করে রাতে মাছ ধরে নিয়ে গেছে। এখনও ধরছে। মারধরের ভয়ে লোকজন কথা বলতে পারছেনা। ওই চরে বসবাস করা এমন একজন ভুমিহীন নারী মোবাইল ফোনে জানান, আমার স্বামীকে মারপীট করে চর থেকে তাড়িয়ে দিয়ে ঘের দখল করে নেওয়া হয়েছে। আমি ছেলেমেয়ে নিয়ে আমার বাবার বাড়িতে আশ্রয় নিয়েছি। আমার স্বামীর ঘের রক্ষা করতে হলে এক লাখ টাকা দিতে হবে এই চরের হান্নান, উজ্জল, কালা নুরোল, চম্পাকে। আমি টাকা দিতে পারিনি তাই পালিয়ে এসেছি।
এদিকে কৈগর্দাসকাঠির চরের ভূমিহীনদের জিম্মি করে রেখেছে একটি চক্রের বিষয় প্রসংগে স্থানীয় ইউপি চেয়ারম্যান গাজী গিয়াস উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি নৌকা প্রতিকের মনোনয়ন প্রাপ্ত রাজিব সর্দারের সমার্থকদের প্রতি ইংগিত করে বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে তফশিল ঘোষনার পর অতি উৎসাহি হয়ে তার কিছু লোক কৈগর্দাসকাঠি, কাপাসডাংগা, বর্ণি, গৌরম্ভা ও ছায়রাবাদ এলাকায় আমার সমার্থকদের উপর হামলা ও ঘের লুটপাট করেছে।
এ ব্যাপারে রাজীব সরদার বলেন, আমি সন্ত্রাসের রাজনীতি করিনা। যারা এসব কাজ করছে তারা আমার কোন লোক নয়। তারা সুযোগ বুঝে অপকর্ম করে আমার দূর্নাম ছড়াচ্ছে। প্রশাসনের কাছে আমি এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। অপর দিকে গত ৮ এপ্রিল রামপাল উপজেলা পরিষদের মাসিক আইন শৃংখলা কমিটির সভায় এবিষয় বিস্তারিত আলোচনা হয়।
রামপাল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সামসুদ্দিন বলেন, শনিবার সকালে আমি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় গৌরম্ভা গিয়েছিলাম বিবাদ মন উভয় পক্ষের সাথে কথা বলেছি। গৌরম্ভা এলাকায় ইউপি চেয়ারম্যান গাজী গিয়াস উদ্দিন ও নৌকা প্রতীক পাওয়া চেয়ারম্যান প্রার্থী মো রাজীব সরদারসহ গন্যমান্য ব্যক্তির সাথে মত বিনিময় করেছি। কেউ আইন হাতে নিলে তাকে ক্ষমা করা হবেনা।
রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কবীর হোসেন এর সাথে কথা হলে তিনি জানান, এ উপজেলার আইন শৃঙ্খলা রক্ষায় সব ধরনের ব্যবস্থা গ্রহন করা হবে। কেউ ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করলে তাকে ছাড় দেয়া হবে না।
খুলনায় করোনার ভ্যাকসিনের নিয়েছেন তিন হাজার চারশত ৬১ জন
তথ্য বিবরণী
খুলনায় শনিবার মোট তিন হাজার চারশত ৬১ জন করোনার ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়েছেন। এর মধ্যে খুলনা সিটি কর্পোরেশন এলাকায় এক হাজার পাঁচশত ৭২ জন এবং নয়টি উপজেলায় মোট এক হাজার আটশত ৮৯ জন। উপজেলাগুলোর মধ্যে দাকোপ ৭৯ জন, বটিয়াঘাটায় চারশত ৬৯জন, দিঘলিয়া একশত ৮৫ জন, ডুমুরিয়া তিনশত ৩১ জন, ফুলতলা একশত ৬৮ জন, কয়রা দুইশত ২৭ জন, পাইকগাছা দুইশত ৯২ জন, রূপসা ৫০ জন এবং তেরখাদায় ৮৮ জন দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করেছেন। টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ দুই হাজার পাঁচশত ১৬ এবং মহিলা নয়শত ৪৫ জন।
এ পর্যন্ত খুলনা জেলায় মোট পাঁচ হাজার পাঁচশত ১৬ জন দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করেন। এর মধ্যে পুরুষ চার হাজার একশত ১০ এবং মহিলা এক হাজার চারশত ছয় জন।
এছাড়া প্রথম ডোজের কার্যক্রম চলমান রয়েছে। প্রথম ডোজে মোট ছয়শত চার জন ভ্যাকসিন নিয়েছেন। এর মধ্যে সিটি কর্পোরেশন এলাকায় তিনশত ৪১ জন এবং আটটি উপজেলায় মোট দুইশত ৬৩ জন। উপজেলাগুলোর মধ্যে দাকোপ ৭১ জন, দিঘলিয়া পাঁচ জন, ডুমুরিয়া ৭৮ জন, ফুলতলা ৪৩ জন, কয়রা ৩৯ জন, পাইকগাছা আট জন, রূপসা আট জন এবং তেরখাদায় ১১ জন টিকা গ্রহণ করেছেন। টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ একশত ৯০ এবং মহিলা একশত ৫১ জন। এপর্যন্ত মোট এক লাখ ৬৮ হাজার পাঁচশত ৫০ জন করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন। এর মধ্যে পুরুষ ৯৯ হাজার নয়শত ১৭ এবং মহিলা ৬৮ হাজার ছয়শত ৩৩ জন।
ফকিরহাটে জটার খালের কিছু অংশ অবৈধ দখলে
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট প্রধান বাজার সংলগ্ন দিয়ে বয়ে যাওয়া জটার খালের কিছু অংশ স্থানীয় একটি প্রভাবশালী মহল কর্তৃক অবৈধ ভাবে দখল করেছে বলে অভিযোগ উঠেছে। ফলে আগামী বর্ষা মৌসুমে পানি নিস্কাশনে বাধাগ্রস্থ হয়ে জলবদ্ধতার সৃষ্টি হওয়ার আশংকা করা হচ্ছে। স্থানীয়রা জানান, ফকিরহাটের প্রধান বাজার সংলগ্ন আট্টাকী, ব্রাহ্মণরাকদিয়া, সাতশৈয়া ও সিংগাতীসহ আশাপাশের গ্রামের দীর্ঘদিনের জলাবদ্ধতা থেকে নিরসনের জন্য বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের হস্তক্ষেপে গত এক বছর পূর্বে জটার খালটি পূনঃ খনন করা হয়। বর্তমানে একটি স্বার্থান্বেশী মহল এই খালের বিভিন্ন স্থান দখল প্রক্রিয়া শুরু করেছে। পাশাপাশি খালের বিভিন্ন স্থানে ময়লা আবর্জনা ফেলে খালের নাব্যতা হারানোর উপক্রম হচ্ছে। এমন পরিস্থিতিতে বর্ষার মৌসুমে পানি নিস্কাশনে বাধাগ্রস্থ হয়ে জলবদ্ধতার সৃষ্টি হওয়ার আশংকা করছেন স্থানীয়রা। সরেজমিন পরিদর্শন করে স্থানীয়রা জানিয়েছেন, সম্প্রতি ফকিরহাট বাজারের কালী মন্দিরের পেছনে খালেক মোল্লা নামের এক ব্যক্তি তার বসত বাড়ীর সংলগ্ন জটার খালের কিছু অংশ অবৈধ ভাবে ঘিরে রেখেছে। এ ব্যাপারে মুঠোফোনের মাধ্যমে সাংবাদিকদের সাথে আলাপকালে খালেক মোল্লা বলেন, সরকারি খালের জায়গা না তিনি তার নিজস্ব জায়গা ঘিরে রেখেছেন। এদিকে, সরকারি খাল অবৈধ ভাবে দখল করা জায়গা অবিলম্বে উচ্ছেদের জন্য সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্মকর্তাদের নিকট জোর দাবী জানিয়েছেন এলাকাবাসী। এ ব্যাপারে ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর রহমানের সাথে আলাপ কালে তিনি জানান, বিষয়টি তিনি অবগত হয়েছেন। সরেজমিন তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্বপ্ন কি পূরণ হবে রিকসা চালক হালিমের !
আনোয়ার হোসেন, মণিরামপুর :
ছোটবেলা থেকে অধম্য মেধাবী আব্দুর রহিম। ২০১৮ সালে মণিরামপুরের নেংগুড়াহাট স্কুল এন্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এসএসসিতে জিপিএ-৫ পেয়েছিলেন তিনি। এরপর ভর্তি হন ঢাকার পিলখানা বীরশ্রেষ্ঠ নূরমোহম্মদ পাবলিক কলেজে। বিজ্ঞান বিভাগে ১৫০ জনের মধ্যে প্রথম হওয়ায় বিনা খরচায় সেখানে পড়ার সুযোগ পান। ২০২০ সালে করোনাকালীন সরকারের অটোপাশের সিদ্ধান্তে এইচএসসিতে গোল্ডেন জিপিএ পান তিনি।
এইচএসসির ফলাফল পাওয়ার আগে ভর্তি হন মেডিকেল শিক্ষার্থীদের জন্য গড়ে ওঠা মেডিকো কোচিং সেন্টারে। অংশ নেন মেডিকেল ভর্তি পরীক্ষায়। প্রথমবারেই বাজিমাত করেন তিনি।
মেধাতালিকায় ৭২৪তম স্থান পেয়ে সুযোগ পান ময়মনসিংহ মেডিকেল কলেজে ডাক্তারি পড়ার।
মণিরামপুরের চালুয়াহাটি ইউপির গৌরিপুর গ্রামের রিকসা চালক আব্দুল হালিম বিশ্বাসের ছেলে আব্দুর রহিম। মা জেসমিন বেগম একজন গৃহিণী। দুই ভাই এক বোনের মধ্যে বড় তিনি।
আব্দুল হালিম বলেন, বিয়েরপর স্বপ্ন দেখতাম আল্লাহ আমাকে একটা ছেলে দিলে তাকে ডাক্তার বানাবো। আল্লাহ ছেলে দিলেন। সে মেডিকেলে চান্সও পেয়েছে। এখন পড়াব কি করে তা নিয়ে চিন্তা। মাঠান সম্পত্তি বলতে মাত্র দুই কাঠা জমি। আর দুই শতকের উপর ঘর। ঢাকায় রিকসা চালাই। মাঝেমধ্যে গ্রামে কামলা দিই। এখন ছেলের ভর্তি, বই কেনা; মেলা খরচ। পাব কোথায় তাই নিয়ে চিন্তা। তারপরও কষ্ট করে যোগাড় করতে হবে। গরিব মানুষ। আল্লাহ ভরসা।
এদিকে আব্দুর রহিমের মেডিকেলে চান্স পাওয়ায় খুশি এলাকাবাসী। তারা চান তিনি যেন ডাক্তার হয়ে এলাকার অসহায় দরিদ্র মানুষের সেবা করতে পারেন।
স্থানীয় রাজু আহম্মেদ নামে এক যুবক বলেন, রহিম আমাদের অহংকার। সে মেডিকেলে চান্স পাওয়ায় আমরা সবাই খুশি। ওর বাপ তো গরিব। রিকসা চালায়। এত খরচ যোগাড় করবে কি করে।
আব্দুর রহিম বলেন, আমি চাই ডাক্তার হয়ে পিতার স্বপ্ন পূরণ করতে। সাধ্যমত মানুষের সেবা করতে। আব্বু গরিব মানুষ। কষ্টতো করতে হবে।
নেংগুড়াহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সামছুল হক বলেন, আব্দুর রহিম মেধাবি ও খুব পড়ুয়া ছেলে। ওর রোল ক্লাসে সবসময় চার পাঁচের মধ্যে থাকত। রহিমের ব্যাচে একাই সে মেডিকেলে চান্স পেয়েছে। ওর বাপের তো কিছু নেই; রিকসা চালায়। পড়ার খরচ দেবে কি করে সেটাই ভাবার বিষয়। আমি আব্দুর রহিমের সার্বিক কল্যাণ কামনা করি।
খুলনায় করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভা
তথ্য বিবরণী
করোনাভাইরাস প্রতিরোধ সংক্রান্ত জেলা ও মহানগর কমিটির সভা শনিবার সকালে জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে খুলনা সার্কিট হাউজ সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মোঃ কামাল হোসেন অনলাইনে যুক্ত ছিলেন। খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এতে প্রধান অতিথি ছিলেন। সভায় সিটি মেয়র বলেন, জেলায় প্রতিদিনই করোনা রোগী বাড়ছে। করোনা সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব বজায় রাখা ও বাধ্যতামূলকভাবে মাস্কের ব্যবহার নিশ্চিত করা এবং লকডাউন কঠোরভাবে মেনে চলতে হবে। তিনি করোনাভাইরাস প্রতিরোধে সরকারের পাশাপাশি সকলকে সহযোগিতা করার আহবান জানান। সভায় করোনা রোগীর সুচিকিৎসা নিশ্চিতে সার্বিক সমন্বয়ের জন্য কমিটি গঠন করা হয়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালকে করোনা চিকিৎসার জন্য নিদিষ্ট করার প্রস্তাব করা হয়। মেডিকেল কলেজ হাসপাতালে বিদ্যমান একশটি করোনা বেডের সাথে আরো একশটি বেড বাড়ানোর প্রস্তাব করা হয়। দ্রুততার সাথে করোনা টেস্টের রেজাল্ট দেয়ার সিদ্ধান্ত হয়। এছাড়া সভায় এক বিভাগ থেকে অন্য বিভাগে টিকা প্রদানে নিরুৎসাহিত করা হয়েছে।
সভায় খুলনা স্বাস্থ্য বিভাগের পরিচালক ডাঃ রাশেদা সুলতানা, মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ এটিএম মঞ্জুর মোর্শেদ, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান, সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ, উপপুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ এহসান শাহ, জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ ইকবাল হোসেন, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার জিনাত আরা আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুপ আলী, খুলনা চেম্বার অব কমার্সের প্রতিনিধি ডা: সেখ ফরিদ উদ্দিন, সরকারি কর্মকর্তাসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অনুপ্রবেশের সময় ৪জন আটক
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতে যাবার সময় ৪ জনকে আটক করেছে বিজিবি। শনিবার ভোর রাতে একজন পুরুষ, একজন নারী ও দুইজন শিশুকে আটক করা হয়। আটকৃকতদের বাড়ি ভোলা জেলায়।
৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির সদস্যরা মাটিলা বিওপির দায়িত্বপুর্ণ এলাকা থেকে এই চারজনকে আটক করা হয়। তারা অবৈধ ভাবে বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে ভারতে যাবার চেষ্টা করছিল। এ ঘটনায় মহেশপুর থানায় একটি পাসপোর্ট আইনে মামলা হয়েছে।
বেনাপোলে বন্দরে ২০ হাজার শ্রমজীবী মানুষ করোনা ঝুঁকিতে
বেনাপোল প্রতিনিধি
বেনাপোল বন্দরে ২০ হাজার ট্রাক চালক, হেলপার ও বন্দর শ্রমিক সহ শ্রমজীবী মানুষ করোনা ঝুঁকিতে রয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে দুই দেশের পণ্য পরিবহনকারী ট্রাক চালকদের মধ্যে নেই স্বাস্থ্য সচেতনতা। এতে সংক্রমণ ঝুঁকিতে পড়েতে পারেন বাণিজ্যের সঙ্গে সরাসরি সম্পৃক্ত সরকারি, বেসরকারি কর্মকর্তা-কর্মচারী ও পণ্য খালাসের শ্রমিকসহ প্রায় ২০ হাজার কর্মজীবী মানুষ।
স্থানীয়রা বলছেন, যেহেতু ভারতের বিভিন্ন স্থান থেকে এসব ট্রাক চালকেরা দেশের বেনাপোল বন্দরে আসছেন, বাংলাদেশের চাইতে ভারতে করোনা সংক্রমণের হার বেশি। তাই সংক্রমণ প্রতিরোধ ব্যবস্থা কার্যকর করা খুব জরুরি। এ ব্যাপারে বন্দর কর্তৃপক্ষ বলছেন, স্বাস্থ্য বিভাগের সঙ্গে আলোচনা করে খুব দ্রুত সুরক্ষা নিশ্চিত করা হবে।
সরেজমিনে শনিবার বন্দর এলাকায় ঘুরে দেখা যায়, ভারত অংশে প্রতিরোধ ব্যবস্থা সচল থাকলেও বাংলাদেশ অংশের পণ্য প্রবেশদ্বারে ট্রাকে জীবাণুনাশক স্প্রে ও চালকদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। কোনো সামাজিক দূরত্ব নেই।
বন্দর কর্তৃপক্ষের তদারকি না থাকায় অবাধে মাস্ক-পিপি ছাড়া চলাফেরা করছেন ভারত ও বাংলাদেশি ট্রাক চালকেরা। দেখা করছেন স্থানীয়দের সঙ্গে। তবে কারো কাছে মাস্ক বা পিপি থাকলেও তা ঠিক মতো ব্যবহার করছেন না। কারো মাস্ক থাকলেও তা ঝুলছে গলায়। আবার কারো কাছে পিপি থাকলে তা রয়েছে গাড়িতে। এমনটি বন্দরের নিরাপত্তাকর্মীরাও অনেকে দায়িত্ব পালন করছেন মাস্ক ছাড়া। এতে করোনা সংক্রমণ ঝুঁকির মধ্যে পড়েছে।
জানা যায়, দেশ জুড়ে করোনা সংক্রমণ ও মৃত্যুহার বেড়ে যাওয়ায় প্রতিরোধ ব্যবস্থায় সরকার সাতদিনের টানা লকডাউন ঘোষণা করেছেন। পাশাপাশি আগামী ১৪ এপ্রিল থেকে কঠোরতম লকডাউনের ঘোষনা এসেছে সরকারের তরফ থেকে। তবে এ লকডাউনের মধ্যে দেশের শিল্প কলকারখানাগুলোতে উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা সচল রাখতে বিশেষ ব্যবস্থায় বেনাপোল বন্দর লকডাউনের আওতামুক্ত রাখা হয়েছে। এতে স্বাভাবিকভাবে রেল ও স্থলপথে বেনাপোল-পেট্রাপোল দুই দেশের মধ্যে চলছে আমদানি-রফতানি বাণিজ্য।
ভারত থেকে আমদানিকৃত পণ্য বহনকারী ভারত ও বাংলাদেশি ট্রাক চালকেরা জানান, বেনাপোল বন্দরে এখন আর কেউ ট্রাকে জীবাণুনাশক স্প্রে করে না। স্বাস্থ্য পরীক্ষাও হয় না। তবে সুরক্ষার জন্য ট্রাক চালকদের মাস্ক, পিপি পরা উচিত। কিন্তু কেউ কিছু বলে না বলে পরা হয় না।
বেনাপোল বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি কলিম উদ্দিন জানান, প্রতিদিন বেনাপোল ও পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি ও রফতানি পণ্য পরিবহনের কাজে প্রায় দেড় হাজার ট্রাক চালক দুই দেশের মধ্যে যাতায়াত করে থাকে। শ্রমিকরা এসব পণ্য খালাস করছে। বন্দরে করোনা প্রতিরোধ ব্যবস্থা ভালো না থাকায় ২০ হাজার অসহায় শ্রমিকরা পড়েছেন স্বাস্থ্য ঝুঁকির মধ্যে।
বেনাপোল স্টেশন মাস্টার সাইদুজজামান জানান, আগে করোনা সংক্রমণ রোধে রেলষ্টেশনে বন্দরের পক্ষে স্বাস্থ্যবিভাগের কর্মীরা কাজ করতেন। এখন আর কেউ আসে না। তবে নিরাপত্তার জন্য প্রতিরোধ ব্যবস্থা সচল রাখা জরুরি।
বেনাপোল সিন্ডএফ এজেন্টের সভাপতি মফিজুর রহমান সজন বলেন, যেহেতু ভারতের বিভিন্ন প্রদেশ থেকে ট্রাক চালকেরা বেনাপোল বন্দরে আসছে। বাংলাদেশ থেকেও চালকেরা যাচ্ছে ভারতে। এদের মাধ্যমে সহজে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তাই বন্দরে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেয়া জরুরী। বর্তমানে করোনা সংক্রমণের ভয়াবহতার এ সময়ে সুরক্ষা নিশ্চিত করতে বন্দরে যাতে সব ধরনের স্বাস্থ্যবিধি মানা হয় তার জন্য বন্দর কর্তৃপক্ষের সব ধরনের সুরক্ষা নিশ্চিত করা উচিত। বন্দরে কোনো স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। ইতিমধ্যে এ অঞ্চলের অনেকেই করোনা আক্রান্ত হয়েছেন। জরুরি পদক্ষেপ নেওয়া দরকার।
বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল জানান, আগে প্রতিরোধ ব্যবস্থা সব ছিল। জনবল সংকটে এখন কিছুটা সমস্যা হচ্ছে। তবে স্বাস্থ্য বিভাগের সঙ্গে আলোচনা করে বন্দরে করোনা সংক্রমণ প্রতিরোধের সব ব্যবস্থা খুব দ্রুত কার্যকর করা হবে।
করোনায় খুমেকে আরও তিনজনের মৃত্যু
স্টাফ রিপোর্টার,আহাদ আলী
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে একদিনে করোনায় আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার (১০ এপ্রিল) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসা চলাকালীন তাদের মৃত্যু হয়। তারা হলেন, খুলনার রূপসা উপজেলার মরিয়ম বেগম (৫০), পিরোজপুর সদরের ইদ্রিস আলী (৭০) ও যশোর সদরের রওশন আরা (৪৫)।
খুমেক হাসপাতালের করোনা ইউনিট সূত্রে জানা যায়, শনিবার সকাল সোয়া ৮টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মরিয়ম বেগমের (৫০) মৃত্যু হয়।
তিনি রূপসা উপজেলার কাজদিয়া এলাকার মৃত আঃ আজিজ শেখের স্ত্রী। তিনি গত ৭ এপ্রিল করোনা ইউনিটে ভর্তি হলে ১০ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
একইদিন দুপুর পৌনে ২টার দিকে পিরোজপুর উপজেলার পালপাড়া এলাকার ইদ্রিস আলীর (৭০) মৃত্যু হয়েছে। তিনি ওই এলাকার মোবারক আলীর ছেলে। ৩ এপ্রিল খুমেক করোনা ইউনিটে ভর্তি হয়ে আজ দুপুরে তার মৃত্যু হয়। এছাড়া দুপুর আড়াইটার দিকে যশোর সদরের রেলগেট এলাকার নওশের আলীর স্ত্রী রওশন আরার (৪৫) মৃত্যু হয়েছে। গত ৮ এপ্রিল খুমেক করোনা ইউনিটে ভর্তি হন তিনি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে তার মৃত্যু হয়।
মোড়েলগঞ্জে বিশিষ্ট সমাজ সেবক ডা. আব্দুল খালেক তালুকদার আর নেই
স্টাফ রিপোর্টার মোড়েলগঞ্জ
বাগেরহাটের মোড়েলগঞ্জ পৌর সদরের বিশিষ্ট সমাজ সেবক সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল বিশ্ববিদ্যালয় কলেজের প্রতিষ্ঠাতা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি ডা. আব্দুল খালেক তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….রাজিউন)।
পারিবারিক সূত্রে জানাগেছে, শুক্রবার সন্ধ্যায় খুলনায় একটি বে-সরকারি হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৫ বছর।
তিনি স্ত্রী, ১ ছেলে ও ৬ মেয়েসহ বহুআত্মীয় স্বজন রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন। শনিবার বাদ আসর নামাজ বাদ জানাজা শেষে তার মরদেহ সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজ কবরস্থানে দাফন করা হয়েছে। এদিকে ডা. আব্দুল খালেক তালুকদারের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন মানবাধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান সাবেক অতিরিক্ত আইজিপি ড. আব্দুর রহিম খান সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
সিপিবি সোনাডাঙ্গা থানার উদ্যোগে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ
খবর বিজ্ঞপ্তি
করোনা সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি পালনে উদ্বুদ্ধ করার লক্ষ্যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সোনাডাঙ্গা থানা কমিটির উদ্যোগে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেন দলের খুলনা মহানগর সাধারণ সম্পাদক এড. মোঃ বাবুল হাওলাদার। এ সময়ে নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন থানা সভাপতি বীর মুক্তিযোদ্ধা শিক্ষক নিতাই পাল, সাধারণ সম্পাদক রুস্তম আলী হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা প্রধান শিক্ষক পঙ্কজ রঞ্জন পাল, বীর মুক্তিযোদ্ধা আনন্দ মোহন রায়, অধ্যাপক সঞ্জয় সাহা, এড. গৌরাঙ্গ সরকার প্রমুখ। এ সময়ে নেতৃবৃন্দ জনসাধারণকে স্বাস্থ্যবিধি পালন বিশেষ করে মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করেন।
নগর আ’লীগের স্মরণ সভা ও দোয়া মাহফিল রোববার
খবর বিজ্ঞপ্তি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজীবন সহচর বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সাবেক সদস্য আলহাজ্ব শামসুর রহমানের মৃত্যু দিবস উপলক্ষে আজ রবিবার বাদ মাগরিব দলীয় কার্যালয় খুলনা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। উক্ত দোয়া মাহফিলে মহানগরীর সকল ওয়ার্ড, থানা, মহানগর আওয়ামী লীগ, মহানগর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের যথাসময়ে স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে আহবান জানিয়েছেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক, মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা।
গাঁজা কেনার ২০০ টাকার জন্য বন্ধুকে গলা কেটে হত্যা
খান নাজমুল ইসলাম, সাতক্ষীরা
সাতক্ষীরা সদরে গাঁজা কিনতে দেয়া ২০০ টাকার জন্য ঘরে ঢুকে নিজের বন্ধুকে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে অপর বন্ধু। এ ঘটনায় নিহতের বন্ধু সাগর হোসেনকে (১৫) গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১০ এপ্রিল) বিকেলে শহরের পলাশপোলের সরকারি গোরস্থানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সাগর হোসেন শহরের রসুলপুর এলাকার শহিদুল ইসলামের ছেলে। নিহত সালাহউদ্দীন আহমেদ (১৪) সদরের কাশেমপুর মালিপাড়া গ্রামের শাহজান আলী ওরফে বাবু সরদারের ছেলে। এর আগে শনিবার (১০ এপ্রিল) বেলা দেড়টার দিকে সাতক্ষীরা শহরতলীর কাশেমপুর মালিপাড়া এলাকায় নিজ ঘর থেকে সালাহউদ্দীনের গলাকাটা মরদেহ উদ্ধার করে।
সাতক্ষীরার গোয়েন্দা পুলিশের পরিদর্শক ইয়াসিন আলম চৌধুরী জানান, ঘাতক সাগর হোসেনকে শনিবার বিকেলে গ্রেফতার করা হয়েছে। তার স্বীকারোক্তি অনুযায়ী শহরতলির লাবসা বাইপাসের কাছে একটি গ্যারেজ থেকে হত্যাকা-ে ব্যবহৃত ধারালো ছুরি জব্দ করা হয়েছে। তার দেয়া জবানবন্দি অনুযায়ী শুক্রবার রাত ৩টায় সে তার বন্ধু সালাউদ্দিনকে হত্যা করে।
জবানবন্দির বরাত দিয়ে তিনি আরও বলেন, ‘বন্ধু সাগর হোসেন সালাউদ্দিনের কাছে গাঁজা কেরনার জন্য ২০০ টাকা দিয়েছিল। কিন্তু সালাউদ্দিন গাঁজা কিংবা টাকা কোনোটাই ফেরত না দেয়ায় সে তাকে খুন করেছে বলে জানিয়েছে। তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’
মাকে মারধর করায় বাবাকে পিটিয়ে হত্যা
যশোর অফিস
যশোরে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু হয়েছে। শুক্রবার গভীর রাতে মারপিটের শিকার হলে শনিবার ভোরে মৃত্যু হয় সরোয়ার হোসেনের (৪৫)। এ ঘটনায় ছেলে নয়ন হোসেনকে (২৫) আটক করেছে পুলিশ। নিহত সরোয়ার হোসেন (৪৫) যশোর সদর উপজেলার বসুন্দিয়া মীরপাড়া এলাকার আমজেদ মীরের ছেলে।
নিহতের ভগ্নিপতি এসকেন্দার ব্যাপারী বলেন, শুক্রবার রাতে সরোয়ার হোসেন দোকান বন্ধ করে বাড়ি ফেরেন। এরপর তার সাথে স্ত্রী হাসিনা বেগমের পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। সরোয়ার হোসেন কথা কাটাকাটির একপর্যায়ে হাসিনাকে মারপিট করেন। এ সময় তাদের ছেলে নয়ন হোসেন ঘুমিয়ে ছিলেন। হাসিনা ঘুমন্ত ছেলেকে ডেকে মারপিটের বিষয়টি জানান। এতে নয়ন ক্ষুব্ধ হয়ে ঘরের দরজার ডাসা (কাঠের খিল) দিয়ে তার বাবাকে বেধড়ক মারপিট করেন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সরোয়ার হোসেনের অবস্থা গুরুতর হওয়ায় রাতেই তাকে খুলনায় রেফার করা হয়। খুলনায় নেয়ার পথে তার মৃত্যু হয়।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, স্বামী-স্ত্রীর কলহের জের ধরে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত নয়নকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
দেবহাটায় মোবাইল গেমসের প্রতি আসক্তিতে কিশোর যুবকদের অবক্ষয়
কে এম রেজাউল করিম দেবহাটা
দেবহাটায় মোবাইল গেমসের প্রতি আসক্তে কিশোর যুবকদের অবক্ষয় হচ্ছে। দিন দিন এই মোবাইলের বিভিন্ন গেমসের প্রতি তাদের আগ্রহে একদিকে যেমন যুবসমাজ ধ্বংসের দিকে যাচ্ছে তেমনি পড়াশুনা থেকে বিচ্ছিন্ন হয়ে ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকারে ধাবিত হচ্ছে। তবে অভিভাবকদের অসচেতনতা ও সন্তানদেরকে ঠিকমতো খেয়াল না করার কারনে এই ধরনের অবক্ষয়ে আমরা ধাবিত হচ্ছি বলে সচেতন মহলের অভিমত। সংশ্লিষ্ট সূত্র মতে, গত ২০২০ সালের মার্চ মাসের ১৮ তারিখের পর থেকে দেশের সব স্কুল কলেজ বন্ধ ঘোষনার পর থেকে বেশি আসক্ত হয়ে পড়েছে স্কুল কলেজগামী কিশোর ও যুবকেরা। কারন পড়াশুনা নেই, স্কুল নেই তাই তারা বিভিন্ন স্থানে একত্রে বসে এই মোবাইল গেমিংয়ের প্রতি ঝুকে পড়ছে। বিশেষ করে বিভিন্ন পরিত্যক্ত ভবন, ফাকা মাঠ, কোন নির্জন জায়ড়ায় জড়ো হয়ে একত্রে বসে এই মোবাইল গেমিং করা হয়। এখন থেকে কিছু বছর আগে দেখা যেত যুবকেরা বিকাল হলে ব্যাট বল নিয়ে ফাঁকা জায়গা দেখে খেলা করতো আর এখন বিকাল হলে সবাই মিলে এক জায়গায় বসে ইন্টারনেট ভিডিও গেমম খেলে। তবে এই আসক্তিকে সম্প্রতি “মানসিক রোগের’ তালিকায়” অন্তর্ভূক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মনরোগ বিশেষজ্ঞরা বহুদিন ধরে বলছিলেন, ভিডিও গেমের অতিরিক্ত আসক্তিতে একদিকে যেমন শিশু-কিশোরদের সামাজিকীকরন বাধাগ্রস্থ হয়, তেমনি মেধা বিকাশেও নেতিবাচক প্রভাব পড়ে। বিষয়টিকে নজরে নিয়ে ব্রিটেনসহ কয়েকটি দেশ বিশেষ ক্লিনিক স্থাপনের পাশাপাশি পর্যাপ্ত মনিটরিং শুরু করলেও এক্ষেত্রে অনেকটাই পিছিয়ে বাংলাদেশ। প্লে স্টেশনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে তৈরি করা একটা গেমের প্রায় পুরোটা জুড়েই দেখা যায় যুদ্ধ, সহিংসতা আর রক্তপাত। এই খেলাগুলো আসলে শিশুদের ওপর কেমন প্রভাব ফেলে? বিশ্ব স্বাস্থ্য সংস্থার আন্তর্জাতিক রোগ শ্রেণীকরণ সংক্রান্ত প্রতিবেদন থেকে জানা যায়, গেমিংয়ে আসক্ত ব্যক্তি মূলত অন্য সব কিছুর প্রতি আকর্ষণ হারিয়ে ফেলে। এছাড়া কারো সঙ্গে মিশতে না পারা, ঘুম, খাওয়াদাওয়াই অনিয়নতো রয়েছেই। গেমিং ডিজঅর্ডারের লক্ষণ কী? ‘গেমিং ডিজঅর্ডার’ এর এমন বিভিন্ন লক্ষণের ব্যাপারে, “লক্ষ্য রাখতে হবে শিশু কতটুকু সময় ধরে গেম খেলছে। মা-বাবা খেলা বন্ধ করতে বললে সে কেমন প্রতিক্রিয়া দেখায়। কিছু কিছু বাচ্চা আছে যাদের গেম খেলতে নিষেধ করলে তারা ভীষণ রেগে যায়, ভীষণ চেঁচামেচি করে। সেক্ষেত্রে বুঝতে হবে সে হয়তো গেমে আসক্ত। “বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, বিশ্বে গেমারদের দুই থেকে তিন শতাংশ ‘গেমিং ডিজঅর্ডারে’ ভোগে। শতাংশের হিসেবে সংখ্যাটি কম মনে হলেও বিশ্বের অনেক দেশই গেমিংয়ের আসক্তি নিয়ে চিন্তিত। “সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন তারা যদি এই বাচ্চাদের কথা ভেবে কিছু উদ্যোগ নেন তাহলে হয়তো পরিস্থিতি বদলে যাবে। এই যে আশেপাশে কিছু মাঠ আছে সেগুলো যদি সংস্কারের সুযোগ করে দেয় তবে হয়তো যুবকেরা এই গেমিং থেকে বেরিয়ে আসতে পারে। দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা মোবাইল গেমসের বিভিন্ন খারাপ দিক উল্লেখ করে জানান, শিক্ষা প্রতিষ্ঠান করোনা পরিস্থিতির কারনে বন্ধ থাকায় কিশোর যুবকেরা এই মোবাইল গেমসের প্রতি আসক্তিতে ভুগছে। তবে এক্ষেত্রে অভিভাবকদের একটু সচেতনতার প্রয়োজন। দামী মোবাইল কিনে দেয়ার ক্ষেত্রেও সবাইকে সতর্ক হওয়া উচিত জানিয়ে ওসি বলেন, কিশোর অপরাধ দমনে পুলিশ বিভিন্ন অভিযান পরিচালনা করছে। কিশোররা যাতে কোন অপরাধ কর্মকান্ডে না জড়ায় সেজন্য অভিভাবকদের একটা গুরুত্বপূর্ন ভূমিকা রয়েছে বলে তিনি জানান।
ফুলতলায় জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদের পক্ষে মাস্ক বিতরণ
ফুলতলা প্রতিনিধি
খুলনা জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশিদের পক্ষে জেলা আওয়ামীলীগ ও উপজেলা ছাত্রলীগের উদ্যোগে শনিবার বিকালে ফুলতলার বিভিন্ন স্থানে করোনা সংক্রমন প্রতিরোধে সচেতনমুলক প্রচারণা ও মাস্ক বিতরণ করা হয। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামীলীগের সহসভাপতি বিএমএ সালাম, সাবেক কৃষি বিষয়ক সম্পাদক মোঃ আসলাম খান, কৃষকলীগ নেতা সৈয়দ তুরাণ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আশরাফুল আলম মোড়ল, মাকিত হোসেন, মিরাজুল ইসলাম বাঁধন, সাদমান খান সুপ্ত প্রমুখ।
কেশবপুরে মাস্ক ব্যবহার না করায় ৮ ব্যক্তিকে জরিমানা
কেশবপুর প্রতিনিধি
কেশবপুরে মাস্ক ব্যবহার না করায় ভ্রাম্যমাণ আদালত ৮ ব্যক্তিকে জরিমানা করেছে। শনিবার দুপুরে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা। কেশবপুর শহরের বিভিন্ন স্থানে মাস্কবিহীন চলাফেরা করার সময় ওই ৮ ব্যক্তিকে ২২শ টাকা জরিমানা করা হয়। এ সময় সকলকে সরকারি নির্দেশনা মেনে চলার জন্য সচেতন করা হয়।
বাগেরহাটে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এক বৃদ্ধ মায়ের সংবাদ সম্মেলন
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে সদর উপজেলার ডেমা গ্রামে ইউনিয়ন পরিষদ নির্বাচন কেন্দ্র করে ইউপি সদস্য প্রার্থী সজিব তরফদার ও তার সমর্থকদের উপর হামলার ঘটনায় আদালতে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও সুষ্ঠ বিচার করার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ইউপি সদস্য প্রার্থী সজিব তরফদারের গুলিবিদ্ধ বৃদ্ধ মা ছকিনা বেগম বুলু। তিনি ১৬ দিন চিকিৎসাধীণ থাকার পরে সন্তানদের বাঁচাতে শনিবার (১০ এপ্রিল) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন তিনি।
তিনি বলেন, ১৮ মার্চ রাতে আমার ছেলে ইউপি সদস্য প্রার্থী সজিব তরফদার ও তার সমর্থকরা ডেমা গ্রামের আমাদের বাড়ির পশ্চিম পাশে নির্বাচনী প্রচারণার প্রস্তুতি নিচ্ছিল। এসময় পূর্ব শত্রুতার জেরে ডেমা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মকবুল হোসেন তরফদার ও তার ছেলে মহিবুল হাসান মিন্টুর নেতৃত্বে একদল সন্ত্রাসী আমার ছেলেদের উপর গুলি বর্ষণ শুরু করে। এসময় আমার ছেলেকে রক্ষা করতে এলে তাদের ছোড়া গুলিতে আমিও আহত হই। এসময় আমার ছেলের নির্বাচনী সমর্থকসহ ১০-১৫ জন গুলিবিদ্ধ হয়। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের বন্দুক জব্দ করে এবং সাবেক ইউপি চেয়ারম্যান মকবুল হোসেন তরফদারসহ চারজনকে আটক করে। পরে জেল হাজতে প্রেরণ করে। গুলিবিদ্ধ অবস্থায় দীর্ঘদিন চিকিৎসা গ্রহন করি। এরই মধ্যে নিজেদের অপরাধ আড়াল করার জন্য মকবুল হোসেনের নিকট আত্মীয় বনি আমিনের স্ত্রী নুরুন নাহার বেগম আমার তিন ছেলে, ও ভাসুরের তিন ছেলেসহ মোট ১১জনকে আসামী করে আদালতে একটি ভিত্তিহীন মামলা দায়ের করেন।
তিনি আরও বলেন, বিএনপি জামায়াত সরকারের আমলে তরফদার মকবুল হোসেন ভূমি দস্যুতা থেকে শুরু করে এমনকোন অন্যায় নেই যা তিনি করেননি। এলাকার মানুষের ধানের জমিতে জোরপূর্বক ঘের করেছেন। কোনদিন হাড়ির টাকা দেননি তিনি। সেসব অন্যায়ের বহিপ্রকাশ ঘটেছে এই হামলার ঘটনায়। এছাড়াও ১৯৭১ সালেও তিনি হিন্দুদের বাড়ি ঘরে লুটপাট ও নারীদের সম্ভ্রমহানীরমত অপরাধ করেছিলেন। আমরা সঠিক তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন ও আমাদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে ছকিনা বেগম বুলুর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ভাসুরের ছেলে ইয়াছিন তরফদার। এসময় ইউপি সদস্য প্রার্থী সজিব তরফদারের স্ত্রী নাঈমা বেগম, চাচী ইসমত আরা, ডেমা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মল্লিক আব্দুল আজিজসহ সাবেক চেয়ারম্যান মকবুল হোসেন তরফদারের অত্যাচারে ক্ষতিগ্রস্থ অন্তত ১০জন উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত মনিরুজ্জামান লিটু বলেন, সাবেক ইউপি চেয়ারম্যান মকবুল হোসেন তরফদার এলাকায় অনেক মানুষকে অত্যাচার করেছেন। তার ঘেরের মধ্যে আমার ১০ কাঠা জমি রয়েছে। দীর্ঘদিন তিনি আমাকে কোন হাড়ির টাকা দেননা। আমি হাড়ির টাকা চাইতে গেলে, তার ছেলে আমাকে মেরে ফেলার হুমকীও দেয়।
তেরখাদায় আব্দুস সালাম মূর্শেদীর সেবা সংঘের উদ্যোগে ফ্রি মাক্স বিতরণ
তেরখাদা প্রতিনিধিঃ
গতকাল সকাল ১১টায় তেরখাদা উপজেলা কাটেংগা বাজার চত্বরে আব্দুস সালাম মূর্শেদী সেবা সংঘের উদ্যোগে করোনা মোকাবেলায় সাধারণ জনগণের মাঝে মাক্স বিতরণ করা হয়। দিনব্যাপী করোনা প্রতিরোধে সচেতনতামূলক প্রচার প্রচারণা কার্যক্রম চালানো হয়। এসময় আব্দুস সালাম মূর্শেদী সেবা সংঘের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অধ্যক্ষ ফ.ম আব্দুস সালাম, সামসুল আলম বাবু, তেরখাদা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তি, তেরখাদা সদর ইউনিয়নের চেয়ারম্যান এফএম অহিদুজ্জামান, প্রেসক্লাবের সভাপতি নুর মোহাম্মদ সিফাত ও সেক্রেটারী বাছিতুল হাবিব প্রিন্স, সাংবাদিক সেলিম আহমেদ, অরবিন্দ প্রসাদ সাহা, মিয়া আলী হোসেন, ফরহাদ হোসেন, হারুন শেখ,আরিফুজ্জামান অরুন, হাসিনা বেগম প্রমুখ।
স্বল্প সময়ে ইউনিয়নকে ঢেলে সাজাতে স্বচেষ্ট ছিলেন কুল্যা ইউপি চেয়ারম্যান
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়ন সাতক্ষীরা সদর ও তালা উপজেলার সীমান্ত বেষ্টিত হওয়ায় নানাবিধ কারণে খুবই ব্যস্ত ও গুরুত্ববহ ইউনিয়ন হিসাবে পরিচিত। সাথে সাথে দেশের অন্যতম পীর কেবলার দরবার খানকায়ে আজিজীয়ার অবস্থান এই ইউনিয়নে হওয়ায় বড়বড় ব্যক্তি, প্রতিষ্ঠান, ধর্মীয় ও রাজনৈতিক প্রসন্ন দৃষ্টি ও আশীর্বাদ বরাবর ছিল এই ইউনিয়নের উপর। যে কারনে ইউনিয়নের মর্যাদা প্রতিষ্ঠায় স্বল্প সময়ে নিজের সবটুকু সদিচ্ছা দিয়ে দায়িত্ব পালনে ব্যস্ত ছিলেন ইউপি চেয়ারম্যান আব্দুল বাছেত আল হারুন চৌধুরী।
কুল্যা ইউপি চেয়ারম্যান আব্দুল বাছেত আল হারুন চৌধুরী আওয়ামীলীগ নেতা কর্মী, সমর্থক ও শুভাকাঙ্খীদের উদ্দেশ্যে বলেন, জনগণের অকুষ্ঠ সমর্থন নিয়ে স্বল্প সময়ের জন্য ইউপি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে এলাকার জনগণ ও এলাকার উন্নয়নে কাজ করে এসেছি। ১৮ লক্ষ টাকার অনুদান দিয়ে রাস্তা উন্নয়ন কাজ করেছি, ১০টি মসজিদ, ৬টি মন্দির সংস্কার কাজ করেছি। ইউনিয়নের অধিকাংশ কাচা রস্তা সোলিং করেছি। ১ ও ৭নং ওয়ার্ডে শতভাগ রাস্তা সোলিং করেছি। কুল্যাং ১টি, গুনাকরকাটি ১টি, আগরদাড়ি ২টি হামকুড়া ১টি রাস্তায় পিচের কাজ হয়েছে বা চলছে। হাজীরহাটে বাজার ভিত্তিক মসজিদসহ ২টি নতুন মসজিদ (কাজ) করেছি। ৩টি হাই স্কুল সংস্কার করেছি। বাহাদুরপুর গণ করস্থান নিজ উদ্যোগে কাজ করেছি। ৬টি শ্মশান সংস্কার করেছি। তিনি আরও বলেন, ইউনিয়ন পরিষদকে কার্যকর ও দুর্নীতি মুক্ত করতে বয়স্ক ও প্রতিবন্ধী ভাতা তালিকা মাইকিং করে অন লাইনে আবেদন নিয়েছি। বয়স্ক ও বিধবা ভাতা শতভাগ অর্জনের লক্ষ্যে এগিয়ে চলেছি। ১৯০০ জনকে ১০ টাকা কেজি কার্ডের চাউল দেওয়া হচ্ছে। ৩৩০ জনকে ভিজিডি ও ৫০০০ জনকে ভিজিএফ এর আওতায় আনা হয়েছে। গ্রাম আদালতের মাধ্যমসহ দু’ শতাধিক আবেদন ফয়সালা করা হয়েছে। গ্রাম আদালতের মাধ্যমে দীর্ঘকালের তথা দীর্ঘদিন বিচার বঞ্চিত (১০ থেকে ৫০ বছর পুরনো) অর্ধ শতাধিক দ্বন্দ্ব মিমাংসা করতে সক্ষম হয়েছি। ১৭ স্থানে স্ট্রিট লাইন স্থাপন করেছি। ডিজিটাল সেন্টারের সেবা মূলক কার্যক্রমে কুল্যা ইউনিয়ন উপজেলার মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। ৬০টি পানির ট্যাংকি, ২০টি টিউবওয়েল স্থাপন ও ১৫টি সিঙ্গার মেশিন দিয়েছি। কুল্যার ইউনিয়নের বড় দুর্নাম ডলার চক্র নির্মূল, চাঁদাবাজী, চুরি ডাকাতি, মদগাঁজা দূর করতে সক্ষম হয়েছি। লিগ্যাল এইডসহ বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে বাল্য বিবাহবন্ধ করতে সক্ষম হয়েছি। ৭নং ওয়ার্ডকে ১০০% স্যানিটেশন ব্যবস্থা, শতভাগ বিদ্যুৎ সংযোগ নিশ্চিত হয়েছে। তিনি আরও বলেন, নির্বাচিত হওয়ার পর থেকে বুলবুল, আম্ফান ও করোনার কবলে পড়ে কাজে স্থবিরতা থাকলেও দিবারাত্র নিরলসভাবে কাজ করেছি, সরকারি সহায়তা যথাযথ প্রদানের সাথে সাথে ব্যক্তিগতসহায়তা নিয়ে গ্রামে গ্রামে ছুটেছি। স্বাস্থ্যবিধি উপকরণ বিতরণ ও সচেতনতা সৃষ্টিতে সর্বদা তৎপর থেকেছি। কিন্তু ভুল তথ্য সরবরাহ, অপপ্রচার ছড়িয়ে ভাবমূর্তি নষ্ট ও কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি ও আইন জটিলতার চেষ্টা ছিল অধিকাংশ সময় ধরে। কিন্তু দৃঢ়তার সাথে কাজের ঘাটতি ঘটাতে দেয়নি। আমি আশা করি সচেতন ও সাধারণ জনগণ আমার প্রতি স্বচ্ছ ধারনা নিয়ে আমার পাশে থাকবে। আমি পুনরায় নির্বাচিত হতে পারলে ইউনিয়নের ১০০% রাস্তা পাকা করা হবে। ইতিমধ্যে ৭১টি রাস্তা আইডি করার আবেদন করেছি। ইউপি কমপ্লেক্স আধুনিক করে নাগরিক সুযোগ সুবিধা সহজ করতে চাই। অসহায় শিক্ষার্থীদের সকাল সন্ধ্যা শিক্ষাদান, ওয়ার্ডে একটি করে মাক্তব প্রতিষ্ঠা করা, ১০০% স্যানিটেশন ব্যবস্থা, সুপেয় পানি নিশ্চিত করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই। সর্বোপরি জনগণের পাশে থেকে ইউনিয়নকে গণমূখী ইউনিয়নে পরিণত করতে চাই।
আশাশুনিতে মোবাইল কোর্টে ১৩ জনকে জরিমানা
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার শ্রীউলা ও সদর ইউনিয়নে করোনা প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করে ১৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৩ হাজার ২০০টাকা জরিমানা করা হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
সাতক্ষীরা জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন সুলতানা আশাশুনি সদরের হাড়ীভাঙ্গা বাজার, শ্রীউলা ইউনিয়নের মহিষকুড়, নাকতাড়া কালিবাড়ি এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় কোদন্ডা গ্রামের হোসেনকে ২০০ টাকা, হাড়িভাঙ্গা বাজারের নন্দি স্টোর মালিক রাম প্রসাদ নন্দিকে ৫০০ টাকা, ফতেপুর কালিগঞ্জ এর রফিকুল, ফিরোজ ও কওছারকে ৫০০টাকা, মহিষকুড়ের শাহবাজ, রমজান ও হাফিজুলকে ৩০০ টাকা, নাকতড়ার সততা ট্রাভেলস সেন্টারের মালিক জুলফিকর আলীকে ১০০০ টাকা, নাটানার স্বপন, বিক্রম ও দোলনকে ৫০০ টাকা এবং শ্রীউলার মোজাম ও মহাতাবকে ২০০ টাকা মোট ৭টি মামলায় ৩ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।
প্রতাপনগরে বিশ্ব পানি দিবস উপলক্ষে আলোচনা সভা
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার প্রতাপনগরে বিশ্ব পানি দিবস উদযাপনে সামাজিক দূরত্ব বজায় রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে প্রতাপনগর ইউপি চেয়ারম্যানের কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
এসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম এ্যান্ড ডেভলপমেন্ট এর সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংস্থা স্বদেশ-সাতক্ষীরার বাস্তবায়নে সভায় প্রোগ্রাম ম্যানেজার ফারুক রহমান এর পরিচালনায় সম্মানিত অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন। “পানি পণ্য নয়- অধিকার, অপচয় রোধে পানির মূল্যায়ন করি” এই শ্লোগানকে সামনে রেখে বক্তব্য রাখেন, স্বদেশ-সাতক্ষীরা’র নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত। বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলীয় অঞ্চলগুলোতে লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে। অপরিকল্পিত ভাবে নদীর বেড়িবাঁধ নির্মাণ, স্লুইস গেট, কালভার্ট, সেতু, সড়ক ও অবকাঠামো নির্মাণে খাল-বিল, নদী-নালা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সার্বিক অবস্থার উন্নয়নে বাঁধ নির্মাণে স্থানীয় জনপ্রতিনিধিদের সংপৃক্ততা যৌক্তিক ও সময়ের দাবি। অনুষ্ঠান অন্যদের মধ্যে প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলাম, প্রতাপনগর জলবায়ু পরিষদ চেয়ারম্যান দৃষ্টিপাত সাংবাদিক মাসুম বিল্লাহ, সাংবাদিক মিলন, ইউপি সদস্যা শাহানারা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।
খাজরায় অসহায় মানুষের মাঝে ইফতারের খাদ্য সামগ্রী বিতরণ
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে অসহায় মানুষের মাঝে পবিত্র রমজান মাসকে সামনে রেখে ইফতারের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার গদাইপুর হাইস্কুল মাঠে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
লাইফ হোপ ফাউন্ডেশন এর অর্থয়ানে ম্যানগ্রোভ সমাজ কল্যাণ সংস্থা রমজানের ইফতার খাদ্য সামগ্রী ও মানবিক সাহায্যের ব্যবস্থা করে। করোনা ভাইরাস (কোভিড-১৯) বিশ্ব মহামারীতে পুরো দেশ সরকারি ভাবে লকডাউন করা হয়েছে। দিনমুজর গরীব অসহায় মানুষ কাজের সংস্থান না থাকায় পরিবার পরিজন নিয়ে দিন কাটাতে কষ্ট পাচ্ছে। এসব মানুষের কথা চিন্তা করে প্রতিষ্ঠানটি সাতক্ষীরা জেলায় ৪০০০ পরিবারকে সহায়তা প্রদানের কার্যক্রম হাতে নিয়েছে। যার মধ্যে আশাশুনি উপজেলার ১১ ইউনিয়নে ২২০০ গরীব অসহায় ও দুস্থ পরিবারের মানুষের মাঝে সহায়তা প্রদান করা হবে। প্রত্যেক ইউনিয়নের ২০০ জন মানুষের জন্য রমজানের ইফতার সামগ্রীর অংশ হিসাবে খাজরা ইউনিয়নের ৯টি ওয়ার্ডে প্রতি ওয়ার্ডে ২০ জন মানুষের মাঝে রমজানের ইফতার সামগ্রী প্রদান করা হচ্ছে। যে মহান ব্যক্তির অশেষ কৃপায় ম্যানগ্রোভ সমাজ কল্যাণ সংস্থা ইফতার সামগ্রী বিতরণ করছেন তিনি সাতক্ষীরার কৃতি সন্তান, গণমানুষের নেতা, যুব সমাজের অহংকার, নর্দান ইউনিভার্সিটি ট্রাস্ট বোর্ডের চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ প্রফেসর শিক্ষাবিদ ড. আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ। খাজরা ইউনিয়নে তৃতীয় বারের ন্যায় এবারও ইফতার খাদ্য সামগ্রী বিতরণের দায়িত্বে আছেন, ম্যানগ্রোভ সমাজ কল্যাণ সংস্থার কামিনুর হোসেন, রেজাউল ইসলাম, মাসুদুর রায়হান প্রিন্স, আক্তার হোসেন, মোঃ রাসুলসহ অন্যান্য সদস্যবৃন্দ। বিতরণকালে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিতি ছিলেন।
বাজার কালিবাড়ি মন্দিরে বার্ষিক শীতলা পূজা করোনা থেকে মুক্তি লাভের জন্য প্রার্থানা
খবর বিজ্ঞপ্তি
পুরাতন বাজার কালিবাড়ি মন্দিরে বার্ষিক শীতলা পূজা অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য বিধি মেনে শনিবার সকাল
১০টায় এই পূজার আয়োজন করা হয়। এ সময় পূজা ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালিন করা হয়। ভক্তবৃন্দ
করোনা থেকে মুক্তি লাভের জন্য ঈশ^ারের কাছে প্রার্থানা করা হয়। পূজা পরিচালনায় ছিলেন ধর্মীয় সংবাদ
পরিবেশক সুব্রত হালদার তপা, সুশান্ত ব্যানার্জী ও উজ্জল ব্যানার্জী।
এসময় মন্দিরের সেবায়েত ও পুরোহিত শিবচন্দ্র ব্যানার্জী, নগর পূজা উদ্যাপন পরিষদের সভাপতি শ্যামল হালদার, সাবেক সভাপতি গোপী কিষান মুন্ধাড়া, সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডু, ভোলানাথ ভট্টচার্য, প্রশান্ত ব্যানার্জী, তোতন হালদার, আকাশ ব্যানার্জী, অনিক ব্যানার্জী, শংকর ঘোষ, কেয়া রানী ব্যানার্জী, শিউলী রানী ব্যানার্জী, মুক্তি রানী ব্যানার্জী, কবিতা মৃধা, গনেশ হাজরা, মনি সাহনীসহ ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।











































