Home আঞ্চলিক উপকূলীয় অঞ্চলে টেকসই উন্নয়নে শেখ হাসিনা’র সরকার কাজ করছেন-সাংসদ বাবু

উপকূলীয় অঞ্চলে টেকসই উন্নয়নে শেখ হাসিনা’র সরকার কাজ করছেন-সাংসদ বাবু

13

খবর বিজ্ঞপ্তি

খুলনা-৬ ( পাইকগাছা-কয়রার) সংসদ সদস্য আকতারুজ্জামান বাবু বলেছেন, উপকূলীয় এ অঞ্চলে টেকসহ উন্নয়নে শেখ হাসিনা’র সরকারের মহাপরিকল্পনা রয়েছে। উন্নত যোগযোগ, ওয়াপদার মজবুত বেঁড়িবাধ নির্মান, সুপেয় পানি ব্যবস্থাপনা, অবকাঠামো উন্নয়নের কাজ চলমান রয়েছে বলে জানিয়েছেন। তিনি সোমবার নির্বাচনী এলাকা সোলাদানা ইউপির বিভিন্ন এলাকা ঘুরে দুপুরে আমুরকাটা বালিকা বিদ্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এছাড়া সুন্দরবন অঞ্চলের গোলখালীতে পর্যটন কেন্দ্র প্রতিষ্ঠার জন্য সংসদে উর্থাপনের কথা বলে এমপি বাবু আরোও জানান,নির্বাচনী এলাকার মানুষের মান-সম্মান ধরে রাখতে ও জীববনমান উন্নয়নে জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে কাজ করে যাবার ঘোষনা দেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আলীগ সসভাপতি আনোয়ার ইকবাল মন্টু, আ’লীগ নেতা ও জেলা পরিষদ সদস্য আঃ মান্নান গাজী, ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, আবুল বাসার বাবুল সরদার, দেলুটি ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, পঞ্চানন সানা, প্রভাষক ময়নুল ইসলাম, কুমুদ রঞ্জন ঢালী, তপন বাইন, জসীম উদ্দীন বাবু, শামিম সরকার, সায়েদ আলী মোড়ল কালাই, শাহাবুদ্দীন শাহিন, সুভাষ রায়, রবিউল ইসলাম রবি, এমএম আজিজুল হাকিম, পরিমল সানা, রনি সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।