Home আঞ্চলিক বিকালে ঘরে ঢুকে স্কুলছাত্রীকে ধর্ষণ

বিকালে ঘরে ঢুকে স্কুলছাত্রীকে ধর্ষণ

6

সাতক্ষীরার দেবহাটায় ঘরে ঢুকে দশম শ্রেণির এক ছাত্রীকে জোরপূর্বক যৌন নিপীড়নের অভিযোগে লাজিম নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

লাজিম দেবহাটা উপজেলার বহেরা গ্রামের রুহুল আমিনের ছেলে।

দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা যৌন নিপীড়নের শিকার স্কুলছাত্রীর মায়ের দেওয়া এজাহারের বরাত দিয়ে জানান, বহেরা গ্রামের লাজিম নামের এক যুবক তার মেয়েকে প্রায়ই উত্ত্যক্ত করতো। এ বিষয়ে ছেলেটির অভিভাবকের কাছে জানিয়েও কোনো লাভ হয়নি।

তিনি তার লিখিত অভিযোগে আরও বলেন, গত রোববার বিকালে বাড়িতে কেউ না থাকার সুযোগে লাজিম তার মেয়ের ঘরে ঢুকে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে সে পালিয়ে যায়।

ওসি জানান এ অভিযোগে লাজিমকে সোমবার রাতে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মেয়েটির ডাক্তারি পরীক্ষাও করানো হয়েছে বলে জানান ওসি।

– সাতক্ষীরা প্রতিনিধি