লকডাউনের দ্বিতীয় দিনে রূপসায় জনসচেতনতায় প্রশাসন কঠোর, জরিমানা আদায়
রূপসা প্রতিনিধি
করোনা ভাইরাস প্রতিরোধ লকডাউন শতভাগ পালনের লক্ষে উপজেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনি দ্বিতীয় দিনে রূপসা উপজেলায় জনসাধারণের মাঝে মাক্স বিতরণ ও সচেতনতা বৃদ্ধির লক্ষে প্রচার প্রচারণা এবং ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) খান মাসুম বিল্লাহ। গত ৬ এপ্রিল সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও সচেতনতামূলক অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট। তাছাড়া মদক দ্রব্য সেবন ও মজুদ রাখার অপরাধে নৈহাটি ইউনিয়নের আ:হোসেন এর ছেলে রোমান (১৯) কে মাদক রাখার অপরাধে ৩ মাস কারাদন্ড প্রদান করেন এবং একই ইউনিয়নের মোঃ আলী আকবর শেখের পুত্র মনিরুল ইসলাম শেখ (২৫) কে ৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা জরিমানা করেন এবং লকডাউনের দ্বিতীয় দিনে করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষে ১১টি মামলা দায়ের ও ৪১০০ টাকা জরিমানা আদায় করেন।
উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত খান মাসুম বিল্লাহ জানান খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের নির্দেশনায় এ অভিযান অব্যাহত থাকবে।
অপরদিকে জেলা পুলিশের এএসপি (প্রোফেশনাল) মো:এমদাদুল ইসলাম রূপসা থানা পুলিশের অফিসার ইনচার্জ সরদার মোঃ মোশাররফ হোসেন সকাল থেকে রূপসার গুরুত্বপূর্ণ এলাকা রূপসা ঘাট, সেনেরবাজার ঘাট, উপজেলা সদর, পালেরহাট বাজারসহ বিভিন্ন এলাকায় সচেতনতা সৃষ্টির লক্ষে প্রচার প্রচারণা, মাক্স বিতরণ ও দোকানের সামনে ক্রেতাদের উদ্দেশ্যে ৩ ফুট দুরত্ব বজায় রাখার জন্য বিভিন্ন কালারের বৃত্ত তৈরী করেন।
এমপি বাবুকে পাইকগাছা উপজেলা ও পৌর শ্রমিক লীগ নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা
খবর বিজ্ঞপ্তি
পাইকগাছা উপজেলা ও পৌরসভা শ্রমিক লীগের নব-গঠিত কমিটির নেতৃবৃন্দ মঙ্গলবার (৬ এপ্রিল) রাতে খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবুকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, ইউপি চেয়ারম্যান আবু জাফর সিদ্দিকী রাজু, সাবেক চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাবু, জেলা যুবলীগ নেতা শামীম সরকার, আ’লীগ নেতা দাউদ শরীফ, কাউন্সিলর কবিতা রানী দাশ, জেলা শ্রমিক লীগ নেতা কামরুল গাজী, কৃষক লীগ নেতা প্রভাষক মঈনুল ইসলাম, পাইকগাছা উপজেলা শ্রমিক লীগের নব-গঠিত কমিটির সভাপতি শেখ শাহজাহান কবির, সাধারণ সম্পাদক কাউন্সিলর মোঃ আব্দুল গফফার মোড়ল, সহ-সভাপতি মোঃ রুহুল আমিন, যুবলীগ নেতা এম এম আজিজুল হাকিম, ছাত্রলীগ নেতা মোঃ শরিফুল ইসলাম টিংকু, পার্থ প্রতিম চক্রবর্তী, মাসুদুর রহমান মানিক, রায়হান পারভেজ রনি, মোঃ তরিকুল ইসলাম, পাইকগাছা পৌরসভা শ্রমিক লীগের নব-গঠিত কমিটির সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, সহ-সভাপতি রথীন্দ্র নাথ রায় প্রমুখ।
৮ম আইফুল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট নূরানী মহল্লা একাদশ ও সেভেন স্টারের দুর্দান্ত জয়
খবর বিজ্ঞপ্তি
৮ম ক্রিকেট আইফুল স্মৃতি টুর্নামেন্টের দ্বিতীয় দিনের নিজ নিজ খেলায় জয় পেয়েছে নূরানী মহল্লা একাদশ ও সেভেন স্টার। গতকাল মঙ্গলবার সোনাডাঙ্গা আইফুল স্মৃতি সংঘের আয়োজনে খুলনা টেক্সটাইল মিল কলোনী মাঠে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের দ্বিতীয় দিনের খেলায় প্রতিপক্ষের সাথে বড় জয় পায় তারা। এর আগে দ্বিতীয় দিনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক মো. নূর ইসলাম ফরাজী। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক আলম শরীফ, যুবলীগ নেতা জালাল মৃধা, জয়নাল ফরাজী, মনিরুল ইসলাম, মাহবুব সরদার, সুজন আকন।
দিনের প্রথম ম্যাচে সকাল ৯টায় ফাতেমা এন্টারপ্রাইজকে ২৩ রানে পরাজিত করে নূরানী মহল্লা একাদশ। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১২ ওভারে ৯ উইকেট হারিয়ে তারা ১১০ রান সংগ্রহ করে। দলের পক্ষে অপু ২৫ ও আলাল ২২ রান সংগ্রহ করে। ফাতেমা এন্টারপ্রাইজের রাব্বি ৪টি উইকেট সংগ্রহ করে। জবাবে খেলতে নেমে নির্ধারিত ১২ ওভারে ৯ উইকেট হারিয়ে তারা ৮৭ রান সংগ্রহ করে ফাতেমা এন্টারপ্রাইজ। নূরানী মহল্লা একাদশের সাব্বির ও সিয়াম তিনটি করে উইকেট শিকার করে। দারুণ বোলিংয়ের জন্য সাব্বির ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।
দিনের দ্বিতীয় খেলায় বিকাল ৩টায় গত আসরের রানার্সআপ দুরন্ত পার্টনার্সকে ৮০ রানের বিশাল ব্যবধানে পরাজিত করেছে সেভেন স্টার। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে সেভেন স্টারের খেলোয়াড়রা ১৩৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রান করে সাদাব। এছাড়া রমজান (১) ২৭, বাপ্পি ২৫ ও রমজান (২) ১৯ রান করে আউট হন। দুরন্ত পার্টনার্সের শাকিল তিনটি, জুম্মান ও অন্তর দুটি করে উইকেট শিকার করে। জবাবে খেলতে নেমে নির্ধারিত ১২ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ৫৯ রান করে দুরন্ত পার্টনার্স। দলের পক্ষে দেবা সর্বোচ্চ ১৩ রান সংগ্রহ করে। বিজয়ী দলের রমজান (২) তিনটি উইকেট লাভ করে। ব্যাটিং ও বোলিংয়ে দারুণ পারফরমেন্সে তিনি ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।
এদিকে আজ টুর্নামেন্টের দুটি খেলা অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচে সকাল ৯টায় ফাতেমা এন্টারপ্রাইজের মুখোমুখি হবে শেখ স্বাধীন ক্রীড়া চক্র। বিকেল ৩টায় দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে শেখ শহীদুল হক স্মৃতি সংঘ ও নূরানী মহল্লা একাদশ।
সোনাডাঙ্গা থানা আওয়ামীলীগের শোক বিবৃত্তি
খবর বিজ্ঞপ্তি
প্রবীন আওয়ামীলীগ নেতা আব্দুল জলিল (৭৫) বার্ধক্যজনিত কারনে আজ রাত ৮ টা ঘটিকার সময় শেখ পারাস্থ নিজ বাস ভবনে ইন্তেকাল করিয়াছেন। ইন্না ……………রাজিউন। তার মৃত্যুতে শোকাহত পরিবারকে শান্তনা দিয়ে শোক বিবৃত্তি প্রদান করেন সোনাডাঙ্গা থানা আওয়ামীলীগ নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা হলেন – সোনাডাঙ্গা থানা আওয়ামীলীগের সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, সাধারন সম্পাদক সাবেক ছাত্রনেতা তসলিম আহম্মেদ আশা, মোঃ আমির হোসেন, মোঃ মোজাফফার হোসেন, জান্নাতুল ফেরদৌস পিকুল, রফিকুল ইসলাম পিটু, জাহাঙ্গির আলী মন্টু, আঃ কাইয়ুম গোরা, এস এম রাজুল হাসান রাজু, এস এম কবির উদ্দিন বাবলু, টি এম আরিফ, কাউন্সিলর আমেনা হালিম বেবী, শরীফ এনামুল কবীর, মোক্তার হোসেন, এজাজ পারভেজ বাপ্পি, কামরুজ্জামান, এড এনামুল হক, আলী আকবর, মোঃ রুহুল আমীন খান, এড শামীম আহম্মেদ পলাশ, আইয়ুব আলী, মেহেজাবিন খান, তোতা মিয়াঁ ব্যাপারী, ইঞ্জিনিয়ার আঃ জব্বার, খাজা মঈনুদ্দিন, শিপন চৌধুরী, খান হুমায়ুন কবীর, এড সোহেল পারভেজ, তৌহিদুর রহমান দিপু, শাহাদাৎ হোসেন, মঈন খান সেলিম,আসাদুজ্জামান মিলটন, নাসরিন ইসলাম, হায়দার আলী খোকন, মোঃ রাজ্জাক হোসেন, আরজুল ইসলাম আরজু, মুন্সি আইয়ুব আলী, চম মুজিবুর রহমান, শেখ নুর ইসলাম, শেখ জাহিদুল হক, শেখ আবিদউল্লাহ, শেখ আব্দুল আজিজ,মোঃ জাহিদুল ইসলাম,সরদার আঃ হালিম,শেখ হাসান ইফতেখার চালু, ইউসুফ আলী খান, হাজি মোতালেব মিয়াঁ, শেখ রুহুল আমিন, মীর মোঃ লিটন, জাকির হোসেন হাওলাদার,রেজাউল করিম, মোঃ সবুর হোসেন,শেখ কুদ্দুস হোসেন, মহাদেব সাহা, মোস্তাক আহম্মেদ টুটুল, সোহেল চৌধুরী, আলী রেজা হায়দার রনি, আনিসুর রহমান, মীর মাসুদ আলী, রকিবুল ইসলাম রকি, এম এম সিপার হায়দার, শেখ সিদ্দিকুর হক, মোঃ মামুন উকিল, মাহবুব মম, জিয়াউর রহমান বাবু সাহেব, এড রাকিবুল ইসলাম, এ এম আল মামুন চৌধুরী, এস এম মনির হোসেন, মশিউজ্জামান খান মশি, এড জসিমউদ্দিন খান লিটন প্রমুখ।
আশাশুনিতে ৭০% ভর্তূকিতে কম্বাইন্ড হারভেষ্টার বিতরণ
আশাশুনি প্রতিনিধি
আশাশুনিতে সরকারি ভর্তূকির আওতায় কম্বাইন্ড হারভেষ্টার যন্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৬ এপ্রিল) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সামনে এ যন্ত্র বিতরণ করা হয়।
সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আশাশুনির বাস্তবায়নে এলাকার কৃষক, কৃষি কাজের উন্নয়নে ভর্তূকি মূল্যে বিভিন্ন কৃষি যন্ত্রপাতি বিতরণ কার্যক্রম হাতে নেন। এরই আওতায় সরকারি অভাবনীয় ভর্তূকিতে কম্বাইন্ড হারভেস্টার, রিপার ও রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্র বিতরণের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। মঙ্গলবার ৭০% ভর্তূর্কি মূল্যে কমন্বাইন্ড হারভেষ্টার বিতরণ করা হয়। বুধহাটা ইউনিয়নের নওয়াপাড়া গ্রামের আঃ মোতালেব ঢালীর পুত্র মোশাররফ হোসেন এই কম্বাইন্ড হারভেষ্টার ক্রয় করেন। ১২ লক্ষ টাকা মূল্যমানের হারভেষ্টারটির মূল্যের ৭০% অর্থাৎ ৮ লক্ষ ৪০ হাজার টাকা সরকার পরিশোধ করেছেন। বাকী ৩০% বাবদ ৩ লক্ষ ৬০ হাজার টাকা ক্রেতা বহন করবেন। আরও ২টি কমন্বাইন্ড হারভেষ্টার ও একটি রিপার হস্তান্তরের কাজ প্রসেসিং এর কাজ চলছে। উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে হারভেষ্টার হস্তান্তর করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হসেইন খাঁন, কৃষি অফিসার কৃষিবিদ রাজিবুল হাসান, ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন ও আলমগীর আলম লিটন, এইও জীবন ইসলাম, এসিআই মটরস লিঃ এর সহকারী টেরিটরি ম্যানেজার লিটন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
হাড়িভাংগা মৎস্য সেটে করোনা ভাইরাস প্রতিরোধ কার্যক্রম
আশাশুনি প্রতিনিধি
দেশব্যাপী লকডাউনের সাথে তাল মিলিয়ে করোনা ভাইরাসের ২য় ঢেউ যখন উদ্বেগের সৃষ্টি করে চলেছে, আশাশুনি উপজেলার হাড়িভাংগা (পূর্ব পাশ) মৎস্য সেট কর্তৃপক্ষ তখন ভাইরাস প্রতিরোধে ব্যাপক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। মঙ্গলবার (৬ এপ্রিল) এই কার্যক্রমের অংশ হিসাবে মাস্ক বিতরণ ও সচেতনা মূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
মৎস্য সেট কমিটির সভাপতি আঃ হক, সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের নেতৃত্বে কমিটির সদস্য ও ব্যবসায়ীরা সেট এলাকাকে করোনা বিস্তার রোধে কার্যকর করে তুলতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। মঙ্গলবার সকাল থেকে স্বাস্থ্য বিধি মেনে চলা, নিত্য প্রয়োজনীয় নয় এমন দোকান পাট বন্ধ রাখা, মাস্ক ব্যবহার করা, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা, পাশাপাশি ও কাছাকাছি অবস্থান গ্রহন না করার জন্য সনেচতন করা হয়। সাথে সাথে কেউ সরকারি বিধি নিষেধ অমান্য করছে কিনা সে ব্যাপারে নজরদারী করা হয়। কমিটির পক্ষ থেকে ব্যবসায়ী মনিরুল ইসলাম, খায়রুল ইসলাম, আজিজুল ইসলাম, হোসেন আলি মঙ্গলবার বিনামূল্যে মাস্ক বিতরণ করেন। এদিকে মৎস্য সেটে কাটা মালিক, ব্যবসায়ী ও আগতরা এবং বাজারের সকল ব্যবসায়ী ও ক্রেতাসাধরণকে সচেতন করে সরকারি বিধি নিষেধ সম্পর্কে ব্যাপক মাইকিং এর ব্যবস্থা করেছেন আশাশুনি সদর ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন।
প্রতাপনগর ছাদ থেকে পড়ে শিশু আহত
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার প্রতাপনগর দ্বিতল বিল্ডিং’র ছাদদ থেকে পড়ে এক শিশু গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার দুপুর আড়াই টার দিকে ইউনিয়নের প্রাণ কেন্দ্র তালতলা বাজারে এ ঘটনা ঘটে।
শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের গুচ্ছ গ্রামের নুরুজ্জামান ঢালীর পুত্র আব্দুর রহিম (১০) ও তার চাচাতো ভাই হোসাইন তাদের দুলাভাই প্রতাপনগর গ্রামের আল আমিন ফকিরের বাড়িতে বেড়াতে এসেছিল। দুপুরে খাওয়া দাওয়া শেষে তারা বাড়িতে রওয়ানা হয়। পথে তারা বাজারের বাইতুল্লাহ গ্যারেজ ও ইসলামী ব্যাংক আউটলেট শাখার ভবনের ছাদ উঠেছিল। অসাবধানতাবশতঃ ছাদ থেকে শিশু আঃ রহিম বাইতুল্লাহ গ্যারেজের টিনের চালের উপর পড়ে যায় এবং পরে পিচের রাস্তার উপর ছিটকে পড়ে। এতে সে মাথা ফেটে গুরুতর আহত হয়। তাৎক্ষণিক স্থানীয় চিকিৎসকের কাছে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হয়।
মহেশ্বরকাটি মৎস্য আড়তে কোভিট ’১৯ প্রতিরোধে মাস্ক বিতরণ
আশাশুনি প্রতিনিধি
দেশব্যাপী করোনা ভাইরাসের ২য় ঢেউ উদ্বেগের সৃষ্টি করে ছড়িয়ে পড়ায় নিজেদেরকে আত্মরক্ষার জন্য সচেতন ও প্রয়োজনীয় কার্যক্রম করার তাগিদ দেখাগেছে আশাশুনি উপজেলার বৃহত্তর মৎস্য বাজার মহেশ্বরকাটি (পঞ্চিম পাশ) মৎস্য আড়ৎ-এ। আড়ৎ কর্তৃপক্ষ ভাইরাস প্রতিরোধে ব্যাপক কার্যক্রম পরিচালনা শুরু করেছে। এই কার্যক্রমের অংশ হিসাবে মঙ্গলবার (৬ এপ্রিল) মাস্ক বিতরণ ও সচেতনা মূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
মৎস্য আড়তে প্রতিদিন ২০০ কাটায় মাছ ক্রয় বিক্রয় কাজ পরিচালনা করা হয়ে থাকলেও করোনার কারণে ও সরকরি বিধি নিষেধের প্রতি শ্রদ্ধা রেখে সমাগম কমিয়ে আনা হয়েছে। দেশের বিভিন্ন জেলায় এখান থেকে মাছ প্রেরণ করা হলেও বর্তমানে ঐ সব জেলা থেকে মানুষের আগমন বন্ধ রয়েছে। এষানকার ব্যবসায়ীরাই মাছ ক্রয় করে প্রেরন করে আসছে। মৎস্য আড়ৎ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব সাজ্জাদুল হক লাভলু, সাধারণ সম্পাদক অনাঙ্গ কুমার দাশ, বিকাশ চন্দ্র বাছাড়ের নেতৃত্বে কমিটির সদস্য ও ব্যবসায়ীরা সেট এলাকাকে করোনা বিস্তার রোধে কার্যকর করে তুলতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন। মঙ্গলবার সকাল থেকে স্বাস্থ্য বিধি মেনে চলা, নিত্য প্রয়োজনীয় নয় এমন দোকান পাট বন্ধ রাখা, মাস্ক ব্যবহার করা, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা, পাশাপাশি ও কাছাকাছি অবস্থান গ্রহন না করার জন্য সনেচতন করা হয়। সাথে সাথে কেউ সরকারি বিধি নিষেধ অমান্য করছে কিনা সে ব্যাপারে নজরদারী করা হয়।
বুধহাটায় গোয়াল ঘরে অগ্নিকান্ড
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের নওয়াপাড়া গ্রামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
নওয়াপাড়া গ্রামের মৃত বিনয় সানার পুত্র গোবিন্দ সানা ৩টি গরু লালন পালন করছেন। সোমবার রাতে গরু গোয়ালে উঠিয়ে মশার আক্রমন রোধে কয়েল জ্বালিয়ে রাখেন। রাতের কোন এক সময় কয়েলের আগুন থেকে গোয়ালে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। রাত্র ৩ টার দিকে আগুন শিখা বেরিয়ে এলে পাশের লোকজন দেখতে পায়। দ্রুত স্থানীয়রা পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে গোয়ালের চাল ও মশারির নেটের অংশ বিশেষ পুড়ে যায়। জ্বলন্ত নেট একটি গরুর উপর পড়লে সামান্য অগ্নিদগ্ধ হয়।
যশোরে গাঁজাসহ ৫ জন আটক
যশোর অফিস
যশোর জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি) পুলিশ পৃথক দুইটি অভিযানে সাড়ে ৩ কেজি গাঁজাসহ ৫ জনকে আটক করেছে।
সোমবার সন্ধার দিকে চৌগাছা উপজেলার মাধবপুর দক্ষিণপাড়া গ্রাম থেকে ৩ জনকে ২কেজি গাজাসহ ও কেশবপুর উপজেলার চিংড়া পশ্চিমপাড়া বাজার থেকে দেড় কেজি গাজাসহ ২জনকে আটক করে। আটককৃতরা হলো চৌগাছা উপজেলার মাধবপুর গ্রামের মৃত আজিজ মন্ডলের ছেলে মনির হোসেন (৬০), একই উপজেলার গদাধরপুর গ্রামের এনায়েত আলী মন্ডলের ছেলে ইসমাইল হোসেন (৩০), মাসিলা গ্রামের মৃত শফিউল্লাহর ছেলে শুক্কুর আলী (৩৫), কেশবপুর উপজেলার বিষ্ষূপুর গ্রামের মৃত আলিম উদ্দিন মোড়লের ছেলে মতিনুর মোড়ল (৪২) ও একই উপজেলার চিংড়া পশ্চিম পাড়া গ্রামের মোজাম্মেল বিশ্বাসের ছেলে জাহিদুল ইসলাম (৩৭)।
যশোরে জাগপা’র ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
যশোর অফিস
জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা’র ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে বড়বাজার হাঁটচান্নি মার্কেট ২০ দলীয় জোটের জাগপা’র প্রেসিডিয়াম সদস্য, সভাপতি যশোর জেলা, নিজামদ্দিন অমিত কেক কেটে ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন। অনুষ্ঠানে অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, জাগপা জেলা শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কামাল চৌধুরী। কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আফসানা ইয়াসমিন অনুরূপা, জেলা শাখার সহ-সভাপতি ইদ্রিস মৃধা, সাবিত্রী বিশ্বাস, বজলু হাওলাদার, সহ সাধারণ সম্পাদক খন্দকার জাহিদ হাসান, শেখ কায়েম আলী, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মধু, প্রচার সম্পাদক শাহজাহান মল্লিক, দপ্তর সম্পাদক ডা: রবিউল ইসলাম, সহ-প্রচার সম্পাদক সৈয়দ মঞ্জুরুল হাসান রাব্ব, সহদপ্তর সম্পাদক ইলিয়াস হােসেন, জাগপা নেতা মুকুল শেখ, সুরুজ খান, প্রতাপ বিশ্বাস, সৌরভ বিশ্বাস, রঘুনাথ বিশ্বাস, মতিউর রহমান মতি,প্রিন্স চৌধুরী প্রমুখ।
যশোরে ৪৩জন করোনা শনাক্ত
যশোর অফিস
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পরীক্ষায় মঙ্গলবার আরো ৬২টি নমুনা পজেটিভ শনাক্ত হয়েছে। এগুলো যশোর, মাগুরা এবং নড়াইল জেলার সন্দেহভাজন রোগীদের শরীর থেকে সংগ্রহ করা।
বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও পরীক্ষণ দলের সদস্য ড. ইকবাল কবির জাহিদ জানান, সোমবার রাতে তাদের ল্যাবে তিন জেলার মোট ২০৫টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে যশোর জেলার ছিল ১৬৪টি। যশোরের এই নমুনাগুলোর মধ্যে ৪৩টি পজেটিভ বলে শনাক্ত হয়।
এছাড়া এদিন মাগুরার ২৮টি নমুনা পরীক্ষা করা হয়েছিল। এর মধ্যে ১২টি পজেটিভ বলে শনাক্ত হয়। আর নড়াইলের ১৩টি নমুনার মধ্যে সাতটি ছিল পজেটিভ।
পরীক্ষার বিস্তারিত ফলাফল সংশ্লিষ্ট তিন জেলার সিভিল সার্জনদের অফিসে পাঠিয়ে দেওয়া হয়েছে।
এদিকে, স্বাস্থ্য বিভাগের হিসেব মতে, সোমবার রাত আটটা পর্যন্ত যশোর জেলায় মোট পাঁচ হাজার ২৯২ ব্যক্তির শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে। এদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন চার হাজার ৮৭৬ জন। মারা গেছেন ৬৩ জন। হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন আছেন যথাক্রমে ১৩ ও ৩৪০ জন।
ঝিকরগাছার রাম অপহরণ মামলায় আটক সাগর রিমান্ডে
যশোর অফিস
যশোরের ঝিকরগাছার রেললাইন এলাকার হরিজনপল্লীর রাম প্রসাদ দাসকে অপহরণ করে চাঁদা আদায়ের মামলায় সাগর হোসেনকে (২৮) দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। সাগর হোসেন পৌরসদরের ডাকবাংলো এলাকার বাসিন্দা।
এ ঘটনায় রাম প্রসাদ দাস দুই জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩/৪ জনকে আসামি করে থানায় মামলা করেছেন। পুলিশ সাগর হোসেনকে গতকাল রাতে আটক করে মঙ্গলবার আদালতে প্রেরণ করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করলে তা দুই দিনের মঞ্জুর করেন। এর আগে সাগরের নামে থানায় আরো ১১ টি মামলা রয়েছে।
মামলায় উল্লেখ করা হয়েছে, রাম প্রসাদ দাস গত রবিবার দুপুরে শার্শার এক ব্যক্তির কাছ থেকে পাওনা ২৫ হাজার টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। উপজেলার নাভারন পুরাতন বাজার ব্রিজের নিকটে আসলে সাগর হোসেন ও তার সঙ্গীরা তাকে অস্ত্রের মুখে অপহরণ করে মোটরসাইকেলে করে ঢাকাপাড়া মাঠে নিয়ে আটকায়ে রাখে। তখন তার কাছে থাকা ২৫ হাজার টাকা নিয়ে আরো টাকার দাবিতে মারপিট করে। এক পর্যায় তার ছেলে প্রতাপ দাস মোবাইল বিকাশের মাধ্যমে আরো ২৫ হাজার টাকা পাঠায়। টাকা পেয়ে রাত ৮ টার সময় ওই ব্রিজের সামনে তাকে রেখে ঘটনা জানাজানি না করার হুমকি দিয়ে ছেড়ে দেয়া হয়। এর আগে থেকে সাগর হোসেন তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিল বলেও উল্লেখ করা হয়েছে।
আটক সাগর হোসেনের স্ত্রী রেখা খাতুন জানান, রাম প্রসাদ দাসের কাছে সাগর টাকা পাবে। রাম প্রসাদ তার কাছ থেকে টাকা ধার নিয়ে টাল বাহানা করছিল। পাওনা টাকা আদায় করতে সে তাকে আটক রেখে ছিল। সাগর কোন চাঁদাবাজি করেনি।
থানার সেকেন্ড অফিসার কামরুজ্জামান জানান, সোমবার রাতে সাগর হোসেনকে তার বাড়ি থেকে আটক করা হয়। তার নামে এর আগে থানায় ৫টি মাদক, দুইটি করে অস্ত্র ও মারামারি, একটি করে বিস্ফোরক ও চাঁদাবাজী মামলা রয়েছে।
ওসি আব্দুর রাজ্জাক জানিয়েছেন, সাগর হোসেনকে পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তা দুই দিনের মঞ্জুর করেছেন। বাকি আসামিদেরকে আটকের অভিযান চলছে।
খরার কবল থেকে তরমুজ ক্ষেত রক্ষা: পানি সরবরাহ শুরু
খবর বিজ্ঞপ্তি
পানির অভাবে খুলনার বটিয়াঘাটা উপজেলার গংগারামপুর এলাকার ১হাজার ২শ’ বিঘা জমিতে রোপণকৃত তরমুজ খরার কবলে পড়ে ক্ষেতে নষ্ট হয়ে যাবার উপক্রম হয়েছে। চাষিরা তাদের উৎপাদিত ফসল তরমুজ বাঁচাতে দিশেহারা হয়ে পড়েন। সেচ দিতে না পারায় দিশেহারা হয়ে পড়ে তারা। তখন তাদের ফসল বাঁচাতে এগিয়ে আসছে কৃষি মন্ত্রণালয়ের জিকেবিএসপি। মঙ্গলবার বিকেলে তাদের তরমুজ ক্ষেতে গভীর নলকুপ স্থাপন করে পানি সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। প্রায় ৫০হাজার টাকা ব্যয়ে এই গভীর নলকুপটি স্থাপন করা হয়েছে। এতে কৃষকদের ফসল রক্ষা পাবে। কৃষকদের পানির একমাত্র উৎস ভরাখালী খালটি সম্পূর্ণ ভাবে শুকিয়ে যায়। ফলে তারা তাদের ফসল রক্ষায় দিশেহারা হয়ে পড়েনু।
গভীর নলকুপটি উদ্বোধন করেন গোপালগঞ্জ-খুলনা- বাগেরহাট- সাতক্ষীরা- পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্প পরিচালক সচীন্দ্র নাথ বিশ^াস। এ সময় বটিয়াঘাটা উপজেলা কৃষি কর্মকর্তা মো: রবিউল ইসলাম, লবণাক্ততা ব্যবস্থাপনা ও গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা অমরেন্দ্র্রাথ বিশ্বাস, জিকেবিএসপি প্রকল্পের বৈজ্ঞানিক কর্মকর্তা শামসুর নাহার রতœা, উপজেলার কাতিয়ানাংলা গ্রামের কৃষক মো: লিপটন শেখ, মো: সাঈদ গাজী, মো: রোকনুজ্জামান শেখ , ফুলতলা গ্রামের বণমালী রায় ও ব্রজ বিশ্বাসসহ এলাকার কৃষক ও কৃষানী উপস্থিত ছিলেন। এই কার্যক্রমে সহযোহিতা করেন বটিয়াঘাটা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
করোনা সংক্রমণ রোধে কয়রা উপজেলা ছাত্রলীগের মাস্ক বিতরণ
খবর বিজ্ঞপ্তি
করোনাভাইরাসের সাম্প্রতিক সংক্রমণ বৃদ্ধি প্রতিরোধের জন্য খুলনার কয়রা উপজেলায় জনসচেতনতামূলক ক্যাম্পেইন ও মাস্ক বিতরণ করেছে কয়রা উপজেলা ছাত্রলীগ। মঙ্গলবার (৬ এপ্রিল) সকালে উপজেলার বিভিন্ন স্থানে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু’র নির্দেশনা ও সহযোগিতায় কয়রা উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা মাস্ক বিতরণ কার্যক্রম শুরু করেন। এসময় উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শরিফুল ইসলাম টিংকু, সাধারণ সম্পাদক আমিনুল হক বাদল, সহ-সভাপতি তরিকুল ইসলাম, ছাত্রলীগ নেতা ফেরদাউস, বেলাল হোসেন বিল্লু, আমিনুর রহমান রাজা, রিজভী, মোক্তারুল ইসলাম, শান্তু, জুবায়েরসহ ছাত্রলীগের বিভিন্নস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জনসচেতনতামূলক ক্যাম্পেইন ও মাস্ক বিতরণকালে উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শরিফুল ইসলাম টিংকু বলেন, আবারও বিশ্বব্যাপী করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। সর্বসাধারণ যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ না করায় মূলত সংক্রমণ বেড়েই চলছে। তাদেরকে সচেতন করার ক্ষুদ্র প্রয়াস থেকেই আমরা মাস্ক বিতরণ করছি। এসময় কয়রা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে শুরু করে কয়রা সদরের বিভিন্ন স্থান, কাঁচা বাজার, মোটরসাইকেল চালক, পথচারী ও ছিন্নমূল মানুষের মাঝে মাস্ক বিতরণ করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।
করোনা থেকে বাঁচতে শুধু নিজে নয় অন্যকেও সচেতন করতে হবে -খুলনার পুলিশ সুপার
ফুলতলা প্রতিনিধি
খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহাবুব হাসান বলেছেন, করোনা ভাইরাস ব্যাপকহারে ছড়িয়ে পড়ছে। শুধু নিজে সচেতন হলে রক্ষা পাওয়া যাবে না, অন্যকেও সচেতন করতে হবে। স্বাস্থ্য বিধি মেনে চলা ও মাস্ক ব্যবহার এবং সরকারি নির্দেশনা মোতাবেক সামাজিক দুরত্ব বজায় রাখতে হবে।
মঙ্গলবার বিকালে ফুলতলা বাজারের বিভিন্ন সড়ক ও মার্কেটে করোনা ভাইরাস সংক্রান্ত সচেতনামুলক প্রচারণা ও মাস্ক বিতরণকালে তিনি এ কথা বলেন। এ সময় অন্যান্যের উপস্থিত ছিলেন খুলনার অতিরিক্ত পুলিশ সুপার মাঃ খায়রুল আলম (বি সার্কেল), ওসি মাহাতাব উদ্দিন, ওসি (তদন্ত) মোস্তফা হাবিবুল্লাহ, বাজার বণিক কল্যাণ সোসাইটির সভাপতি এস রবিন বসু, প্রেসক্লাব সভাপতি তাপস কুমার বিশ্বাস, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, এসআই আবুল কাইয়ুম, এসআই মধুসূধন পান্ডে, এসআই মাহমুদ হোসেন, এসআই তাপস দত্ত, সোসাইটির সহ-সাধারণ সম্পাদক সাঈদ আলম মোড়ল, দপ্তর সম্পাদক মোঃ আবুল খায়ের, সদস্য মোঃ জুলহাস আহমেদ প্রমুখ।
বাগেরহাটে হামলা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটের মোড়েলগঞ্জে বহরবুনিয়া ইউনিয়নে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে হামলা ও বাড়িঘর ভাংচুরের ঘটনায় মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৬ এপ্রিল) দুপুরে ইউনিয়নের কলেজ বাজারে জাকির ফরাজীর শাস্তির দাবিতে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ করে। হামলার ঘটনায় আহত শাহ আলী হাওলাদারের স্ত্রী মারুফা বেগম বাদি হয়ে জাকির ফরাজীকে প্রধান আসামি করে ১২ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানাগেছে, ২৯ মার্চ রাত ৮টার দিকে বহরবুনিয়া গ্রামের নৌকা প্রতিকের সমর্থনকারী হেমায়েত হাওলাদার নির্বাচনী কার্যক্রম শেষ করে বাড়ি ফেরার পথিমধ্যে তালতলা এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে একই এলাকার জাকির ফরাজীর নেতৃত্বে ১০/১২ জনের স্বতন্ত্র প্রার্থীর সমর্থনের একটি সংঘবদ্ধ দল। ইউপি সদস্য হেমায়েত উদ্দিনের ওপর হামলা করে। গুরুত্বর আহতরা হলেন শাহ আলী হাওলাদার (৫০), হেমায়েত হাওলাদার(৩৫) ও চানমিয়া জোমাদ্দার (৪৪)। এ সময় তার ডাকচিৎকারে তার বড় ভাই শাহ আলী স্থানীয়দের নিয়ে উদ্ধার করতে আসলে তাকেও ধারালো অস্ত্র দিয়ে গুরুত্বর জখম করে। থানা পুলিশ ওই রাতেই ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয়।
ঐ ঘটনার জের ধরে জাকির ফরাজীর স্ত্রী মোসাঃ তানজিলা বেগম বাদি হয়ে ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইউপি সদস্য মো. মাসুদ বিল্লাহ মাসুদকে প্রধান আসামি করে ১১ জনের বিরুদ্ধে থানায় একটি হয়রানী মূলক মিথ্যা মামলা দায়ের করেন। সেই থেকেই জাকির ফরাজী ও তার লোকজন বিভিন্ন ভাবে হুমকী ধামকি দিয়ে আসছেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান হাওলাদার, প্রাক্তণ প্রধান শিক্ষক গৌরাঙ্গ চন্দ্র মন্ডল, হেমায়েত উদ্দিন হাওলাদার, শাহ আলী হাওলাদার, রাসেল হাওলাদার সহ একাধিকরা বলেন, জাকির ফরাজীর নেতৃত্বে একদল সন্ত্রাসী এলাকার সাধারন মানুষের শত শত বিঘা জমি দখল, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপকর্ম করে বেড়াচ্ছে। এলাকায় যদি কেউ তার বিরুদ্ধে কথা বলে তার উপর নেমে আসে হামলা ও মিথ্যা মামলা। এখন এই জাকির ফরাজী তার স্ত্রীকে দিয়ে মিথ্য মালা দিয়েছে। বক্তারা জাকির ফরাজীর দায়ের করা ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার ও শাস্তির দাবি জানান।
এ ব্যাপারে জাকির ফরাজী বলেন, আমরা আওয়ামী লীগ করি দলের বাইরে নই, ঘটনাটি সুষ্ঠু তদন্ত পূর্বক প্রশাসনের প্রতি দাবী জানান।
এ সর্ম্পকে ইউপি চেয়ারম্যান নৌকার মনোনীত প্রাথী রিপন তালুকদার বলেন, স্বতন্ত্র প্রার্থীর লোকজন আমার ৩ কর্মীকে পিটিয়ে আহত করেছে। তারা এলাকায় নৈরাজ্য সৃষ্টি করে সাধারণ ভোটারদের মাঝে আতংক সৃষ্টি করছে। জাকির ফরাজীর নেতৃত্বে হামলা হয়। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশিল, পুলিশ প্রসাসন তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।
বাগেরহাটে আট পা ওয়ালা ছাগলের বাচ্চার জন্ম, জানেনা প্রাণি সম্পদ বিভাগ
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটের ফকিরহাটে আট পা ওয়ালা একটি ছাগলের বাচ্চার জন্ম হয়েছে। মঙ্গলবার (৬ এপ্রিল) ভোরে ফকিরহাট উপজেলার পাগলা-শ্যামনগর গ্রামের মিজান শেখের একটি ছাগল বিষ্ময়কর এই বাচ্চা প্রসব করে।তবে প্রসবের পরপরই মারাযায় ছাগলের বাচ্চাটি। তবে এই বিষয়টি এখন পর্যন্ত জানেন না বলে দাবি করেচেন ফকিরহাট উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ পুস্পেন কুমার সিকদার।
ছাগলের মালিক মিজান শেখ বলেন, ভোরে ফজরের আজানের কিছু আগে আমার একটি ছাগল দুটি বাচ্চা প্রসব করে। এর মধ্যে একটি বাচ্চা স্বাভাবিক এবং অন্য বাচ্চাটির আটটি পা ছিল।আট পা ওয়ালা ছাগলটি দেখে আমরা অবাক হয়েছি। এ ধরণের ছাগল আগে দেখিনি। কিন্তু দূর্ভাগ্যের বিষয় হচ্ছে জন্মের ঘন্টা দুয়েক পড়ে আট পা ওয়ালা ছাগলটি মারা গেছে।আট পা ওয়ালা ছাগলের জন্মের খবর পেয়ে সকালে অনেকেই ভীর জমিয়েছিল আমাদের বাড়িতে।
ফকিরহাট উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ পুস্পেন কুমার সিকদার বলেন, বিষয়টি আমার জানা নেই।আমার এখানে খোজ নেওয়ার মত কোন জনবলও নেই।
বাগেরহাটে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে খোলা মাঠে হাট-বাজার
স্টাফ রিপোটার,বাগেরহাট
করোনা সংক্রমন প্রতিরোধে মানুষের মধ্যে সামাজিক দুরত্ব বাড়াতে বাগেরহাটের জনসমাগম হওয়া বড় বড় হাটবাজারগুলোকে স্থানান্তর করা হয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় জেলা প্রশাসনের পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করেছে। মঙ্গলবার (০৬ এপ্রিল)সকাল থেকে বাগেরহাট জেলার বিভিন্ন হাট বাজার সামাজিক দূরত্ব মেনে খোলা মাঠে বসতে শুরু করেছে। দুপুরে বাগেরহাট সদর উপজেলার অন্যতম বড় হাট খানজাহান আলী দরগার হাটে দেখা যায় নির্দিষ্ট স্থানে কোন ব্যবসায়ীর চটি (দোকান)নেই। বাজারের নির্ধারিত স্থানের পাশে ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের সামনে রনবিজয়পুর ফুটবল মাঠের মধ্যে দুইশতাধিক ব্যবসায়ী পন্য নিয়ে বেচা-বিক্রি করছেন।স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে প্রশাসন ও জপ্রতিনিধিরা হাট বাজারগুলো পরিদর্শন করছেন।খোলাবাজারে হাট-বাজার স্থানন্তর হওয়ায় স্বস্তি ফিরেছে ক্রেতা বিক্রেতা ও স্থানীয়দের মাঝে। মঙ্গলবার দুপুর পর্যন্ত জেলার ৯ উপজেলার দেড় শতাধিক বড় হাটবাজার খোলা স্থানে নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
খানজাহান আলী দরগার হাটে ডিম বিক্রির জন্য খোলা মাঠে বসা রকিবুল ইসলাম বলেন, হাটের মধ্যে আমাদের স্থায়ী তাবু থাকে। সেখানে নির্দিষ্ট স্থানে প্রতি হাটের দিন আমরা কেনা-বেচা করি। হঠাৎ করে করোনা সংক্রমনের কারণে মাঠের মধ্যে বসতে বলা হয়েছে। রোদের মধ্যে বসে বিক্রি করছি। কষ্ট হলে মানসিক দিক থেকে শান্তি পাচ্ছি। শুনেছি এভাবে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে পারলে করোনা সংক্রমন প্রতিরোধ করা যাবে।
সবজি বিক্রেতা আল আমিন বলেণ, সকালে মালামাল নিয়ে এসে শুনি মাঠের মধ্যে দোকান বসাতে হবে।মাঠের মধ্যেই সবকিছু নিয়ে বসে পড়েছি। ক্রেতারাও আসছে। প্রশাসনের নির্দেষনা অনুযায়ী মাস্ক না থাকলে আমরা বিক্রি করছি না। এক বারে শুধু একজনকেই আসার জন্য অনুরোধ করছি।
বাজার করতে আসা সিরাজুল ইসলাম বলেন, করোনা সংক্রমন প্রতিরোধে প্রশাসন যে উদ্যোগ নিয়েছে আমরা তাকে সাদুবাদ জানাই। রোদের মধ্যে কষ্ট করে কেনা-বেচা করতে হচ্ছে সত্যি, তারপরও হাটে যে প্রচুর ভীড় থাকে এখানে সে ভীড় নেই। যে কেউ ইচ্ছে করলেই ভীড় এড়িয়ে স্বাস্থ্যবিধি মেনে তার প্রয়োজনীয় ক্রয়-বিক্রয় শেষ করতে পারবেন।
বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন বলেন, করোনা সংক্রমন বৃদ্ধি পাওয়ায় জনসমাগমের বড় স্থল হাটবাজারগুলোতে যাতে সবাই দুরত্ব মেনে বাজারঘাট করতে পারে সেজন্য একেক হাটের বাস্তবতা বুঝে স্থানান্তর করেছি। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা সুন্দরভাবে হাটবাজার গুলোতে সামাজিক দূরত্ব বজায় রাখার চেষ্টা করছি।
বাগেরহাটের জেলা প্রশাসক আনম ফয়জুল হক বলেন, স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে সকল উপজেলার হাট-বাজার গুলোকে খোলা মাঠে স্থানান্তর করতে বলা হয়েছে। এই বিষয়ে সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে। উন্মুক্ত স্থানে বসা বাজারগুলোতে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে মনিটরিং ও সচেতনা বৃদ্ধির জন্য মাস্ক বিতরন অব্যাহত রাখা হয়েছে।
শরণখোলায় বনরক্ষীর রহস্যজনক মৃত্যু!
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটের শরণখোলায় রুহুল আমীন খাঁন (৪২) নামে এক বনরক্ষীর রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার (৫এপ্রিল) বেলা ১১টায় অসুস্থ্য রুহুল আমীন খানকে শরণখেলা উপজেলাস্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। হাসপাতাল থেকে অস্বাভাবিক মৃত্যু কাগজ পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠায়।
নিহত রুহুল আমিন খান, পূর্ব সুন্দরবন বন বিভাগের শরণখোলা রেঞ্জের দুবলা জেলেপল্লী টহল ফাঁড়িতে কর্মরত ছিলেন। তিনি শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের বকুলতলা গ্রামের আ. জব্বার খানের ছেলে। কর্মস্থল থেকে ছুটি নিয়ে রবিবার (৪এপ্রিল) সকাল ১১টার দিকে বাড়িতে আসেন দুই মেয়ের বাবা রুহুল আমীন।
ভাবীর ওপর ক্ষুব্ধ হয়ে ভাই চালের পোকাদমনের ঔষধ খেয়ে আত্মহত্যা করেছেন বলে দাবী করেছেন নিহতের ছোট বোন রোকেয়া বেগম।তিনি বলেন, ভাবীর স্থানীয় কারো সঙ্গে পরকীয়ার কথা শুনে ভাই অস্থির হয়ে পড়েন।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, হাসপাতাল থেকে চিকিৎসকরা অস্বাভাবিক মৃত্যুর একটি অভিযোগ থানায় পাঠান। মৃত্যুর সঠিক কারণ জানতে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি।থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো. জয়নাল আবেদীন বলেন, রুহুল আমীন দুবলা জেলেপল্লী টহল ফাঁড়িতে কর্মরত ছিলেন। রবিবার ছুটি নিয়ে বাড়িতে যান রুহুল আমীন খান। নিহতের বাড়িতে খোঁজখবর নেওয়া হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
ফকিরহাটে করোনা মোকাবিলায় জনসাধারনের মাঝে মাস্ক বিতরণ
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে করোনা ভাইরাস দ্বিতীয় ধাপ মোকাবিলায় স্বাস্থ্য বিধি নিশ্চিতের লক্ষ্যে বাজার মনিটরিং করছেন উপজেলা প্রশাসন। এছাড়া করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য বিধি অনুসরণের জন্য জনসচেতনতা বৃদ্ধি, মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধকরণ ও মাস্ক বিতরণ করছেন উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন। মাস্ক বিতরণের পাশাপাশি সচেতনতার সৃষ্টির লক্ষ্যে জনসাধারণকে সচেতনতা মূলক পরামর্শ প্রদান করেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তানভীর রহমান বলেন করোনা ভাইরাস এর প্রাদুর্ভাব দ্বিতীয় ধাপ মোকাবেলায় সচেতনতা মূলক পরামর্শ ও মাস্ক বিতরণ করছেন এবং সরকারি স্বাস্থ্য বিধি নিশ্চিত করতে বাজার মনিটরিং করছেন। এই উদ্যোগ অব্যাহত থাকবে বলেও তিনি জানান। উল্লেখ্য, প্রথম ও দ্বিতীয় ধাপে ফকিরহাটে এ পর্যন্ত ৮৩০জনের নমূনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছেন ২৬০জন। তার মধ্যে মারা গেছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী সহ ১২জন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অসিম কুমার সমাদ্দার(পিকেএ)।
মোড়েলগঞ্জে জহিরুল ইসলাম মধু’র ৫শ’ মাস্ক বিতরণ
মোড়েলগঞ্জ প্রতিনিধি
প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধ জনসাধারণকে সচেতন করতে বাগেরহাটের মোড়েলগঞ্জ সদর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মুক্তিযোদ্ধা প্রজন্ম মো. জহিরুল ইসলাম মধু জনসাধারণের মাঝে ৫ শতাধিক মাস্ক বিতরণ করেন।
সোমবার বিকেলে তিনি মোড়েলগঞ্জ সদর ইউনিয়নের বিশারীঘাটা, সন্ধ্যা বাজার, জানেরখালপাড় ও সিআরসিতে জনসাধারনকে তিনি নিজে মাস্ক পরিয়ে দেন।
এছাড়াও তিনি পথচারীদেরকেও মাস্ক বিতরণ করেন। এ সময় তার সাথে ছিলেন মুক্তিযোদ্বা সন্তান বাদশা সিকদার, মো. হাফিজুল সিকদার, শ্রমীক লীগ সদস্য ইলিয়াস মল্লিক, ছাত্রলীগ নেতা সান্ত সিকদার, ফুহাত বিন ফরহাদ ও ফরিদ শেখ।
ডুমুরিয়ার শোভনায় বাগআঁচড়া-বাদুরগাছা গ্রামরক্ষা বাঁধ সেচ্ছাশ্রমে নির্মাণ
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ার শোভনায় ইউপি চেয়ারম্যান-মেম্বরের নেতৃত্বে সেচ্ছাশ্রমে ভাঙ্গন কবলিত বাগআঁচড়া-বাদুরগাছা গ্রামরক্ষা বাঁধ মেরামত করা হয়েছে।গতকাল মঙ্গলবার সকালে তিন শতাধিক গ্রামবাসি নিয়ে এ কাজ করা হয়।তবে এলাকাবাসি টেকসই বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন।এলাকাবাসি সূত্রে জানা যায়,উপজেলার শোভনা ইউনিয়নের প্রায় ৪ কিলোমিটার ব-দ্বীপ বেষ্টিত গ্রাম বাগআঁচড়া-বাদুরগাছা।এ গ্রামের চারপাশ দিয়ে খর¯্রােতা তেলিগাতী নদী আর নদীর পাশ দিয়ে রয়েছে গ্রামরক্ষা বাঁধ।বছরে প্রায়ই সময় ভাংগন আতংক ও ঝুঁকি নিয়েই বাস করতে হয় গ্রামবাসির।প্রতিবছর সরকারী অর্থায়নে ভেড়ীবাঁধের সংস্কার কাজ হলেও স্থায়ী কোন সমাধান পাচ্ছেনা গ্রামবাসি।গত পূর্নিমা গোনে নদীতে অস্বাভাবিক হারে পানি বৃদ্ধিতে আবারও বাঁধের একাধিক স্থানে ফাঁটল ও ছিদ্র হয়ে পানি ভিতরে প্রবেশ করে।এতে ওই ভেড়ীবাঁধ সংলগ্ন বসবাসকারীরা ছিল মহা আতংকে।বিষয়টি আমলে নিয়ে স্থানীয় চেয়ারম্যানের নির্দেশনায় গতকাল প্রায় তিন শতাধিক গ্রামবাসি সেচ্ছাশ্রমে বাঁধ মেরামতের কাজ সম্পন্ন করেছে।স্থানীয় বাসিন্দা সাধন সরদার,মোহন সরদার,দীপক সরদার,মোকছেদ গাজীসহ অনেকেই বলেন,নদীতে যখন পানি বৃদ্ধি হয় তখন আমাদের নির্ঘুম রাত কাটে,কখন না জানি বাঁধ ভেঙ্গে আমরা প্লাবিত হই।ওয়ার্ড সদস্য দেব্রত সরদার বলেন,সরকারী ভাবে প্রতিবছর বাঁধ সংস্কারে বরাদ্দ দেয়া হয় কিন্তু তা চাহিদার তুলনায় অপ্রতুল।এখানে টেকসই বাঁধ নির্মাণ করতে না পারলে জন ভোগান্তির শেষ হবে না। ইউপি চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈদ্য বলেন,বাঁধটি মেরামতের জন্য বিভিন্ন সময় টিআর,কাবিখা ও নগদ অর্থ দেয়া হয়েছে।এছাড়া মাননীয় সংসদ সদস্য নারায়ন চন্দ্র চন্দ ভাংগন কবলিত বাঁধটি সংস্কারের জন্য লক্ষাধিক অর্থ দিয়েছেন।ঝুঁকিপূর্ণ বাঁধটি নাজুক পরিস্থিতি উত্তরনের জন্য এলাকাবাসিকে সাথে নিয়ে সেচ্ছাশ্রমে বাঁধের কাজ চালিয়ে যাচ্ছি।এ প্রসঙ্গে উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ কুমার দাস বলেন,স্থানীয় সরকার অধীনস্থ প্রতিবছর নদীগর্ভে বিলিন হয়,সংস্কারের জন্য প্রকল্পের মাধ্যমে মাটির কাজ করানো হয়ে থাকে।ঝুঁকিপূর্ণ এ বাঁধটি টেকসই করার লক্ষে উর্ধ্বতন একটি টিম ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং নকসা তৈরী হয়েছে।অচিরেই একটি প্রকল্পের বরাদ্দ হবে বলে তিনি জানান।
ডুমুরিয়ায় প্রতিপক্ষের হামলায় মা-ছেলেসহ জখম ৩
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় জমি-জমা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় মা-ছেলেসহ ৩জন গুরুতর আহত হয়েছে।আহতরা ডুমুরিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।গতকাল মঙ্গলবার সকালে উপজেলার খর্ণিয়া এলাকায় এ ঘটনা ঘটে।আহত’র পরিবার সূত্রে জানা যায়,উপজেলার খর্ণিয়া গ্রামের আজিজ ফকিরের সাথে ভদ্রদিয়া এলাকার শরীফুল গাজীর জমি-জমা নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে।তারই জের ধরে ঘটনার দিন সকালে প্রতিপক্ষ শরীফ গাজীর নেতৃত্বে ১০/১৫জন দা,লাঠিসোটা নিয়ে আজিজের দখলীয় জমিতে জোরপূর্বক ঘর বাঁধতে যায়।এতে বাঁধা দিলে প্রতিক্ষের হামলায় ওই জমির বর্গাদার রাবেয়া বেগম (৫০) মাথা ফেটে রক্তাক্ত জখম,আজিজের ছেলে আলম ফকির ও স্ত্রী সামত্ববান বিবি গুরুতর আহত হয়।পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্ততি চলছিল।
পাইকগাছায় লকডাউনের নির্দেশনা অমান্য করায় ১১ ব্যক্তিকে ভ্রাম্যমান আদালতে প্রায় ৭ হাজার টাকা জরিমানা
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় লকডাউনের দ্বিতীয় দিনে নির্দেশনা অমান্য করে দোকান খোলায় ও গাড়ী চালানোর অভিযোগে ১১ জন কে ৬ হাজার ৯’শ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম খালিদ হোসেন সিদ্দিকী ও সহকারী কমিশনার (ভুমি) মোঃ শাহরিয়ার হক ভ্রাম্যমান আদালতে এ জরিমানা আদায় করেন। জরিমানা আদায় করা হয়েছে, গ্যারেজ মালিক মমিনুর রহমান ১ হাজার, মহেন্দ্র চালক ওসমান আলী ১ হাজার, অটো চালক ইমরান হোসেন ১ হাজার, ইজিবাইক চালক হাবিবুর রহমান ১ হাজার, গৌতম সাধু ৫’শ, ফয়সাল আলম ৫’শ, মোস্তাফা ৫’শ, ইবাদুল ইসলাম ৫’শ, হাবিবুর ৫’শ, ইব্রাহিম ২’শ ও সামাদ গাজী ২’শ টাকা। পাইকগাছা পৌর সদরে এ আদালত পরিচালিত হয়। এসময় মাস্ক বিতরণ করা হয়েছে।
পাইকগাছায় যৌন নিপীড়নের অভিযোগে যুবক আটক
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় জোরপুর্বক যৌন নিপীড়ন করায় নুরুজ্জামান গুড্ডু (২৭) নামে এক যুবককে জনতা ধরে পুলিশে দিয়েছে। সে পৌরসভার ৫ নং ওয়ার্ডের আব্দুল বিশ্বাসের ছেলে। সে সোমবার রাত পৌনে ৯ টায় সে প্রতিবেশী হাসান আলীর বাথরুমের পাশে অন্ধকারে ওৎপেতে ছিল। হাসানের স্ত্রী ঐ সময় বাথরুমে গেলে তাকে গুড্ডু মুখ চেপে ধরে স্পর্শকাতর জায়গায় হাত দিয়ে যৌন নিপীড়ন করে। এসময় তার ধস্তাধস্তি ও চিৎকারে পাশের লোকজন এসে তাকে ধরে পুলিশের কাছে সোপর্দ করে। এব্যাপারে গুড্ডুর কাছে জানতে চাইলে সে বিষয়টি স্বীকার করে। ওসি এজাজ শফী জানান, ধৃত নুরুজ্জামান গুড্ডুর নামে রাজিয়া খাতুন বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছে। তার নামে থানায় ভুয়া পুলিশ সেজে চাঁদাবাজীর ঘটনায় আরো একটি মামলা রয়েছে।
ইন্দুরকানী প্রেসক্লাবে আনোয়ার হোসেন মঞ্জু’র রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধিঃ
পিরোজপুরের ইন্দুরকানী প্রেসক্লাবে পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মঞ্জু’র রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে প্রেসক্লাব মিলনায়তনে ক্লাবের সভাপতি আজাদ হোসেন বাচ্চুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহাদুল ইসলাম শিমুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন ক্লাবের সাবেক সভাপতি এইচ এম ফারুক হোসাইন, ইনকিলাব সংবাদদাতা মনিরুজ্জামান খান, ভোরের কাগজ প্রতিনিধি ইকরামুল সিকদার, ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন হোসেন প্রমুখ। পরে আনোয়ার হোসেন মঞ্জুর পূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন বাটাজোড় আলিম মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা মোস্তাইজ বিল্লাহ।
এছাড়া সদ্য প্রয়াত ইন্দুরকানীর সংবাদকর্মী ও টগড়া দারুল ইসলাম কামিল মাদ্রসার শিক্ষক মাওলানা ইয়াছিন হাওলাদারের রুহের মাগফেরাত কামনা করা হয়।











































