Home আঞ্চলিক ডুমুরিয়ায় সেচ্ছাশ্রমে বাগআঁচড়া-বাদুরগাছা গ্রামরক্ষা বাঁধ নির্মাণ

ডুমুরিয়ায় সেচ্ছাশ্রমে বাগআঁচড়া-বাদুরগাছা গ্রামরক্ষা বাঁধ নির্মাণ

108

ডুমুরিয়ার শোভনায় ইউপি চেয়ারম্যান-মেম্বরের নেতৃত্বে সেচ্ছাশ্রমে ভাঙ্গন কবলিত বাগআঁচড়া-বাদুরগাছা গ্রামরক্ষা বাঁধ মেরামত করা হয়েছে।গতকাল মঙ্গলবার সকালে তিন শতাধিক গ্রামবাসি নিয়ে এ কাজ করা হয়।তবে এলাকাবাসি টেকসই বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন।এলাকাবাসি সূত্রে জানা যায়,উপজেলার শোভনা ইউনিয়নের প্রায় ৪ কিলোমিটার ব-দ্বীপ বেষ্টিত গ্রাম বাগআঁচড়া-বাদুরগাছা।এ গ্রামের চারপাশ দিয়ে খর¯্রােতা তেলিগাতী নদী আর নদীর পাশ দিয়ে রয়েছে গ্রামরক্ষা বাঁধ।বছরে প্রায়ই সময় ভাংগন আতংক ও ঝুঁকি নিয়েই বাস করতে হয় গ্রামবাসির।প্রতিবছর সরকারী অর্থায়নে ভেড়ীবাঁধের সংস্কার কাজ হলেও স্থায়ী কোন সমাধান পাচ্ছেনা গ্রামবাসি।গত পূর্নিমা গোনে নদীতে অস্বাভাবিক হারে পানি বৃদ্ধিতে আবারও বাঁধের একাধিক স্থানে ফাঁটল ও ছিদ্র হয়ে পানি ভিতরে প্রবেশ করে।

এতে ওই ভেড়ীবাঁধ সংলগ্ন বসবাসকারীরা ছিল মহা আতংকে।বিষয়টি আমলে নিয়ে স্থানীয় চেয়ারম্যানের নির্দেশনায় গতকাল প্রায় তিন শতাধিক গ্রামবাসি সেচ্ছাশ্রমে বাঁধ মেরামতের কাজ সম্পন্ন করেছে।স্থানীয় বাসিন্দা সাধন সরদার,মোহন সরদার,দীপক সরদার,মোকছেদ গাজীসহ অনেকেই বলেন,নদীতে যখন পানি বৃদ্ধি হয় তখন আমাদের নির্ঘুম রাত কাটে,কখন না জানি বাঁধ ভেঙ্গে আমরা প্লাবিত হই।ওয়ার্ড সদস্য দেব্রত সরদার বলেন,সরকারী ভাবে প্রতিবছর বাঁধ সংস্কারে বরাদ্দ দেয়া হয় কিন্তু তা চাহিদার তুলনায় অপ্রতুল।এখানে টেকসই বাঁধ নির্মাণ করতে না পারলে জন ভোগান্তির শেষ হবে না। ইউপি চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈদ্য বলেন,বাঁধটি মেরামতের জন্য বিভিন্ন সময় টিআর,কাবিখা ও নগদ অর্থ দেয়া হয়েছে।

এছাড়া মাননীয় সংসদ সদস্য নারায়ন চন্দ্র চন্দ ভাংগন কবলিত বাঁধটি সংস্কারের জন্য লক্ষাধিক অর্থ দিয়েছেন।ঝুঁকিপূর্ণ বাঁধটি নাজুক পরিস্থিতি উত্তরনের জন্য এলাকাবাসিকে সাথে নিয়ে সেচ্ছাশ্রমে বাঁধের কাজ চালিয়ে যাচ্ছি।এ প্রসঙ্গে উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ কুমার দাস বলেন,স্থানীয় সরকার অধীনস্থ প্রতিবছর নদীগর্ভে বিলিন হয়,সংস্কারের জন্য প্রকল্পের মাধ্যমে মাটির কাজ করানো হয়ে থাকে।ঝুঁকিপূর্ণ এ বাঁধটি টেকসই করার লক্ষে উর্ধ্বতন একটি টিম ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং নকসা তৈরী হয়েছে।অচিরেই একটি প্রকল্পের বরাদ্দ হবে বলে তিনি জানান।

ডুমুরিয়ায় প্রতিপক্ষের হামলায় মা-ছেলেসহ জখম ৩

ডুমুরিয়ায় জমি-জমা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় মা-ছেলেসহ ৩জন গুরুতর আহত হয়েছে।আহতরা ডুমুরিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।গতকাল মঙ্গলবার সকালে উপজেলার খর্ণিয়া এলাকায় এ ঘটনা ঘটে।আহত’র পরিবার সূত্রে জানা যায়,উপজেলার খর্ণিয়া গ্রামের আজিজ ফকিরের সাথে ভদ্রদিয়া এলাকার শরীফুল গাজীর জমি-জমা নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে।তারই জের ধরে ঘটনার দিন সকালে প্রতিপক্ষ শরীফ গাজীর নেতৃত্বে ১০/১৫জন দা,লাঠিসোটা নিয়ে আজিজের দখলীয় জমিতে জোরপূর্বক ঘর বাঁধতে যায়।এতে বাঁধা দিলে প্রতিক্ষের হামলায় ওই জমির বর্গাদার রাবেয়া বেগম (৫০) মাথা ফেটে রক্তাক্ত জখম,আজিজের ছেলে আলম ফকির ও স্ত্রী সামত্ববান বিবি গুরুতর আহত হয়।পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্ততি চলছিল।

– ডুমুরিয়া প্রতিনিধি