Home জাতীয় শীতলক্ষ্যায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে লঞ্চডুবি

শীতলক্ষ্যায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে লঞ্চডুবি

7

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে অর্ধশতাধিক যাত্রী নিয়ে একটি লঞ্চ ডুবে গেছে।

 রোববার (০৪ এপ্রিল) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে উদ্ধারকারী জাহাজ রওয়ানা দিয়েছে। জানা গেছে, ডুবে যাওয়া লঞ্চটির নাম রাবিতা আল হাসান।

নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ রুটে যাত্রী নিয়ে চলাচল করে লঞ্চটি। প্রতিদিনের মতো যাত্রী নিয়ে গন্তব্যে যাওয়ার পথে শীতলক্ষ্যা নদীতে একটি ট্যাংকারের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায় লঞ্চটি।

-ঢাকা অফিস