Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবরা খবর

সারা খুলনা অঞ্চলের খবরা খবর

78

খুলনা মহানগর ও জেলা বিএনপির প্রার্থনা কর্মসূচি আজ

খবর বিজ্ঞপ্তি

কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে আজ রবিবার (৪ এপ্রিল) দেশব্যাপী মসজিদ ও ধর্মীয় উপাসনালয়ে দোয়া ও প্রার্থনা কর্মসূচি ঘোষণা করবে বিএনপি। সে লক্ষ্যে খুলনা মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে বাদ জোহর হেরাজ মার্কেট জামে মসজিদে দোয়া কর্মসুচি পালিত হবে। দোয়া কর্মসুচিতে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা, ভয়াল কোভিড-১৯ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিএনপির জাতীয় নেতৃবৃন্দসহ সারাদেশের যেসব নেতাকর্মী ও দেশবাসী ইন্তেকাল করেছেন তাদের রুহের মাগফিরাত কামনায় প্রার্থনা করা হবে। কর্মসুচিতে সকলকে অংশ গ্রহনের আহবান জানানো হয়েছে।

এছাড়া দলটির নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন, অ্যাডভোকেট আহমদ আযম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলসহ সারাদেশের নেতাকর্মী ও দেশের মানুষ যারা অসুস্থ অবস্থায় আছেন, তাঁদের সুস্থতা কামনায় দোয়া করা হবে কর্মসূচিতে।

অপরদিকে বাদ আসর খুলনা মহানগর ও জেলার সকল থানা, ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে দোয়া ও প্রার্থনার ব্যবস্থা গ্রহণের জন্য মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক আমীর এজাজ খান আহবান জানিয়েছেন।

খুলনা জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিতদের খুলনা উন্নয়ন কমিটির অভিনন্দন

খবর বিজ্ঞপ্তি

খুলনা জেলার ক্রীড়া সংস্থার নির্বাচনে নবনির্বাচিত সাধারণ সম্পাদক এস এম মোয়াজ্জেম রশিদী দোজাসহ নবনির্বাচতি সকল কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ-উজ-জামান ও মহাসচিব শেখ মোহাম্মাদ আলী বলেন, নতুন নেতৃত্ব খুলনা ক্রীড়াঙ্গণে সকল প্রতিবন্ধকতা দূর করে সামনের দিকে আরও এগিয়ে নেবেন। খুলনার ক্রীড়াঙ্গণে হারানো ঐতিহ্য ফিরে পাবে। আরও অভিনন্দন জানিয়েছেন উন্নয়ন কমিটিরÑশাহীন জামান পন, মোঃ নিজাম-উর রহমান লালু, মিনা আজিজুর রহমান, শিক্ষক বদিয়ার রহমান, অধ্যাপক মোঃ আবুল বাসার, মিজানুর রহমান বাবু, চৌধুরী মোঃ রায়হান ফরিদ, শেখ হাফিজুর রহমান হাফিজ, আরজু ইসলাম আরজু, মোঃ মনিরুজ্জামান রহিম, এড. শেখ হাফিজুর রহমান হাফিজ, মিজানুর রহমান জিয়া, মীর বরকত আলী, জুবায়ের আহমদ খান জবা, মফিদুল ইসলাম টুটুল, মাস্টার মনিরুল ইসলাম, এস এম ইকবাল হোসেন বিপ্লব, কামরুল করিম বাবু, মোঃ খলিলুর রহমান, প্রমিতি দফাদার প্রমুখ।

মোড়েলগঞ্জে বিস্ফোরণে আঙ্গুল উড়ে গেল শিশুর

এম.পলাশ শরীফ, স্টাফ রিপোর্টার

বাগেরহাটের মোড়েলগঞ্জ খেলনা বারুদ বিস্ফোরণে মাহিন শেখ(১৩)নামে এক শিশুর হাতের একটি আঙ্গুল উড়ে গেছে। শনিবার বেলা ১১টার দিকে পৌরসভার সেরেস্তাদার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের মনির শেখের ছেলে। এ ঘটনা মাহিনের আরো একটি আঙ্গুল পুড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে। হতদরিদ্র পরবারের সন্তান মাহিন বন্ধুদের সাথে সাইকেলের স্পোক দিয়ে বানানো ক্ষুদ্র হাতুড়ি বোম্ব(আতুর বোম) এর ভিতরে দিয়াশলাইয়ের বারুদ দিয়ে বিস্ফোরণ ঘটিয়ে খেলছিলো।

এ সময় নিজের খেলনার বিস্ফোরণে বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলটি বিচ্ছিন্ন হয়ে উড়ে যায়। শিশুটিকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

রূপসায় ৩ ভাটা মালিককে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

রূপসা প্রতিনিধি  : 

সরকারী জমি থেকে মাটি কেটে নেওয়ার অপরাধে রূপসায় ৩ ইট ভাটা মালিককের জরিমানা ও মুচলিকা দিয়ে রক্ষা। এঘটনায় ভাটা মালিকদের মধ্যে আতংক বিরাজ করছে।

জানাগেছে, রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের নন্দনপুর এলাকায় আজাদ বিক্সস নামের ইট ভাটায় কয়েক বছর ধরে সরকারী জমি থেকে মাটি কেটে ইট তৈরীর কাজে ব্যবহার করছে। এমনকি মাটি কাটার ফলে নদী ব্যাপক ভাঙ্গনের সৃষ্টি হচ্ছে। এ সকল বিষয় জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন এর নজরে এলে জেলা প্রশাসকের নির্দেশে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশিষ বসাক ৩ এপ্রিল(শনিবার) বেলা ১১টার দিকে ৩টি ইট ভাটায় অভিযান চালায়।

এসময়  আজাদ বিক্সস এর মালিক শ্রীফলতলা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এসহাক সরদারকে মুচলিকার দিয়ে রক্ষা পান এবং ভাটা চালানোর উপযুক্ত কাগজপত্রদি না থাকায় ও সরকারী জমি দখল করে মাটি কাটার অপরাধে বি বি আই ও মদিনা বিক্সস এর মালিক শ্রীফলতলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার মিজানুর রহমান কে ৫০ হাজার টাকা জরিমানা  প্রদান করেন। ভাটা মালিক মিজান দীর্ঘক্ষণ অপেক্ষা করে না আসায় ভাটার কর্মচারীকে নির্বাহী ম্যাজিস্ট্রেট গ্রেফতার করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মিজানের উপস্থিতিতে তাদের ছেড়ে দেওয়া হয়।

এসময় ভাটা মালিকদ্বয় সরকারের অনুমতি ছাড়া সরকারী খাস জমিতে ইট ভাটার কোন রুপ কার্যক্রম পরিচালনা করিব না বলে লিখিত ভাবে অঙ্গিকার প্রদান করেন।  

এছাড়া, ২০২০ সালের ২১ ডিসেম্বর ইট ভাটা মালিক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এসহাক সরদারকে সংশ্লিষ্ট  নদীর মাটি কাটার অপরাধে একই ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনা করে ৩ লাখ টাকা জরিমানা করেন। এসময় সহযোগিতা করেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন, ও রূপসা থানার পুলিশ সদস্যবৃন্দ।

কয়রায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত-২

কয়রা প্রতিনিধি

কয়রায় মহেশ্বরীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন কে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থীর সমার্থকদের মধ্যে সংঘর্ষে উভয় প্রার্থীর ২ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। গেছে,ক্ষমতাসীন আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী প্রফেসার শাহনেওয়াজ এবং আওয়ামীলীগের  বিদ্রোহী প্রার্থী বাবু বিজয় কুমার সরদারের সমার্থকদের মধ্যে সংঘর্ষ হয়। সংশিষ্ট সূত্র জানায়, শনিবার সকাল সাড়ে ৯ টায় কালিকাপুর গ্রামের মোড়লের চকে আওয়ামীলীগ প্রার্থীর সমার্থক জাহিদ এবং আওয়ামী বিদ্রোহী প্রার্থীর সমার্থক আফজাল নামে দুই যুবকের সঙ্গে  ভোট নিয়ে আলোচনা শুরু হয় এসময় উভয়ই নিজ নিজ প্রার্থীর বিষয়ে আলোচনান্তে দুজন উত্তেজিত হয়ে পড়ে। একপর্যায় দু’ জনের মধ্যে হাতাহাতি শুরু হলে আশেপাশের লোকজন ছুটে আসলে সংষর্ষে রুপ নেয় এবং দু’ পক্ষেই একাধীক নারী ও সংষর্ষে জড়িয়ে পড়ে। প্রতক্ষদর্শীরা জানায়, বৃহত্তর মোড়লগোষ্ঠির মধ্যে সংঘর্ষ বাধার প্রায় ২০ মিনিট দু’ পক্ষের মধ্যে হাতাহাতি এবং পরে লাঠিশোঠা ব্যবহার হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসার আগেই সংঘর্ষ থেমে যায় এবং এ ঘটনায় দু’ পক্ষের জাহিদ ও সাবিনা নামে দুই জন আহত হয়ে জায়গীরমহল হাসপাতালে ভর্তি হয়েছে। এ বিষয় উভয় প্রার্থীর সাথে কথা বললে তারা একে অপরের সমার্থকদরে দোষারোপ করেন। 

এনইউবিটি খুলনা ক্যাম্পাসে প্রাচীন ‘মুদ্রা প্রদর্শনী’

খবর বিজ্ঞপ্তি

মুদ্রা। ছোট্ট এক টুকরো ধাতু। অথচ সেটাই কিনা এখন ইতিহাস রচনার গুরুত্বপূর্ণ উপাদান! এ বার  সেই উপাদান অর্থাৎ অসংখ্য সোনা-রুপোর মদ্রায় সেজে উঠেছে নর্দন ইউনিভাসিটি অব বিজনেস এন্ড টেকনোলোজি খুলনার ক্যাম্পাস। শনিবার সকালে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে কম্পিউটার সাইন্স এন্ড ইজ্ঞিনিয়ারিং বিভাগের ডিন প্রফেসর ড. আনোয়ারুল হক জোয়াদ্দারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রাচীন ‘মুৃদ্রা প্রদর্শনী’র উদ্বোধন করেন রেজিস্ট্রার ড. শাহ আলম। তিনি বলেন, উত্তর-পূর্ব ভারত সহ বিশ্বের প্রায় শতাধিক দেশের বেশ কিছু দু®প্রাপ্য মুদ্রা এখানে প্রদর্শিত হয়েছে। এই মুদ্রাগুলি থেকে সেই সময়ের মানুষের জীবনযাত্রা, সামাজিক, রাজনৈতিক, শিক্ষা ও অর্থনৈতিক অবস্থান এবং সমাজচিত্রের একটা স্পষ্ট ধারণা পাওয়া যাবে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের কাছে প্রায় ২৫০০ বছরের অধিক সময়কার প্রাচীন মুদ্রাকে আকর্ষণীয় করে তুলতেই এই উদ্যোগ। উক্ত উদ্যোগকে স্বাগতম জানিয়ে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ১৮ টি স্টল দিয়ে প্রদর্শন করেন প্রায় ২’শতাধিক সোনা, রুপো, তামা এবং অন্যান্য ধাতুর মুদ্রা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইজ্ঞিনিয়ারিং বিভাগের উপদেষ্টা মোঃ রবিউল ইসলাম। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, প্রক্টর, কর্মকর্তারা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

বেনাপোলে মায়ের ফেলে যাওয়া উদ্ধারকৃত শিশুকে পিতার কাছে ফেরত দিল পুলিশ

বেনাপোল প্রতিনিধি

বেনাপোলে ২ বছরের একটি শিশুকে তার মা ফেলে যাওয়ার পর বেনাপোল পোর্ট থানা পুলিশ উদ্ধার করে থানা হেফাজতে নেয়। গত শুক্রবার শিশুটিকে উদ্ধারের একদিন পর শনিবার (৩ এপ্রিল) তার পিতার কাছে শিশুটিকে ফেরত দিল পুলিশ। উদ্ধার হওয়া শিশুটি বেনাপোল পৌর্ট থানার সাদিপুর গ্রামের কালু মিয়ার ছেলে আলিফ হাসান (২)। বেনাপোল পোর্ট থানার এস আই মাসুম বিল্লাহ বলেন বেনাপোল বাজারের সোনালী ব্যাংকের পাশে একটি চায়ের দোকানে শিশুটিকে রেখে তার মা পালিয়ে যায়। চায়ের দোকানদার তোফাজ্জেল হোসেন শিশুটিকে থানায় হস্তান্তর করে। পরে ওই শিশুর ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হলে শিশুটির পিতার নজরে আসে। শিশু আলিফকে আজ তার পিতা থানার সাদিপুর গ্রামের কালু মিয়ার কাছে হস্তান্তর করা হয়েছে।

শিশুটির বাবা কালু মিয়া বলেন তার স্ত্রী তাকে ফোন করে বলে ছেলেকে বেনাপোল বাজারে একটি চায়ের দোকানে রেখে সে চলে গেছে। পরে খোজ খবর নিয়ে কোথাও না পেয়ে তার এক আতœীয়র মাধ্যেমে জানতে পারি ছেলে বেনাপোল পোর্ট থানায় রয়েছে। ওই আতœীয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এর মাধ্যেমে জানতে পেরে সংবাদ জানায়।

বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান বলেন শিশুটির পিতা থানায় এসে উপযুক্ত প্রমান দিলে তার হাতে শিশুকে হস্তান্তর করা হয়।

মোংলায় টমটম চালককে পেটালেন বিনা ভোটের চেয়ারম্যান!

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

বিনা প্রতিদ্বন্ধীতায় চেয়ারম্যান হওয়াকে কেন্দ্র করে মোংলায় টমটম চালককে মারধর করার অভিযোগ উঠেছে এক চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে। এ ঘটনায় উপজেলার সুন্দরবন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত ওই চেয়ারম্যান প্রার্থী একরাম ইজারাদারের বিরুদ্ধে থানায় অভিযোগও হয়েছে। টমটম চালক নজরুল শেখ মামলা রুজু করার জন্য শনিবার থানায় এ অভিযোগ করেন। এর আগে শুক্রবার রাতে স্থানীয় চটেরহাট বাজারে নজরুলকে বিনা প্রতিদ্বন্ধিতায় চেয়ারম্যান হওয়া একরাম ইজারাদার বেধড়ক মারপিট করে।

মোংলা থানার ওসি মোঃ ইকবাল বাহার চৌধুরী জানান, একরাম ইজারাদারের বিরুদ্ধে একটা অভিযোগ পেয়েছি, তদন্ত কওে এর ব্যবস্থা নেওয়া হবে।

থানায় দায়ের হওয়া অভিযোগ থেকে জানা যায়, শুক্রবার রাতে বাঁশতলা বাজারে এক চায়ের দোকানে বসে টমটম চালক নজরুল অন্যদের সাথে স্থগিত হওয়া ইউপি নির্বাচন নিয়ে আলোচনা করছিলেন। এ সময় সুন্দরবন ইউনিয়নে বিনা প্রতিদ্বন্ধীতায় চেয়ারম্যান হওয়া একরাম ইজারাদারের এখন কি হবে (এখনও তো চেয়ারম্যানের গেজেট হয়নি, নির্বাচনও স্থগিত) এসব বলে আলোচনা করেন সে। তবে বিনা ভোটের চেয়ারম্যান সম্পর্কে কেন এ সব আলোচনা? তা মেনে নিতে পারেনি একরাম ইজারাদার। তাই ওই টমটম চালক নজরুলকে খবর দিয়ে ওই দিন রাতে চটেরহাট বাজারে ডেকে নিয়ে তিনি বেধড়ক মারপিট করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এ বিষয়ে জানতে একরাম ইজারাদারকে ফোন করা হলে তিন ফোন রিসিভ করেননি।

এদিকে টমটম চালককে মারধরের ঘটনায় বিচারের দাবিতে শনিবার বাঁশতলা বাজারে বিক্ষোভ প্রদর্শন করেছে স্থানীয়রা। এ সময় তারা একরামের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেন এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণেও দাবী জানান।

করোনাভাইরাস প্রতিরোধ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি

তথ্য বিবরণী

করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের বিদ্যমান পরিস্থিতি নিয়ন্ত্রণে জনসমাগম, সামাজিক ও রাজনৈতিক অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ন্ত্রণ এবং যান চলাচল, পর্যটন/বিনোদন কেন্দ্রে জনসমাগম নিয়ন্ত্রণের জন্য খুলনা জেলা করোনাভাইরাস সংক্রমণ ও প্রতিরোধসহ সার্বিক ব্যবস্থাপনা কমিটি বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করছে।

সিদ্ধান্তসমূহ হলো: খুলনা জেলার দাকোপ, পাইকগাছা ও কয়রা উপজেলাধীন সুন্দরবন কেন্দ্রিক সকল ধরণের পর্যটন কার্যক্রম বন্ধ রাখা, সুন্দরবন কেন্দ্রিক ট্যুর আয়োজনকারীদের পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত ট্যুর কার্যক্রম বন্ধ রাখা এবং খুলনা জেলা ও মহানগরের সকল ধরণের পর্যটন কেন্দ্র/পার্ক/পিকনিক স্পট/বিনোদন কেন্দ্র বন্ধ রাখা। এছাড়া ক্লিনিক, হাসপাতাল, ওষুধের দোকান ব্যতীত অন্যান্য সকল দোকান/বাজার প্রতিদিন সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকবে এবং খাবারের দোকান রাত আটটা পর্যন্ত খোলা থাকবে। ক্লিনিক, হাসপাতাল ও ওষুধের দোকান সার্বক্ষণিক খোলা রাখা যাবে। সন্ধ্যা সাতটা পর কোন দোকান বা বাজার খোলা থাকলে এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। উপরোক্ত আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এই আদেশ আগামী ৫ এপ্রিল-২০২১ তারিখ থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত কার্যকর থাকবে।

খুলনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে সকল তথ্য জানানো হয়েছে।

খুলনায় এ পর্যন্ত করোনা ভ্যাকসিন নিয়েছেন এক লাখ ৬৭ হাজার দুইশত ৭৫ জন

তথ্য বিবরণী

খুলনা জেলায় শনিবার পর্যন্ত মোট এক লাখ ৬৭ হাজার দুইশত ৭৫ জন করোনা ভ্যাকসিন গ্রহণ করেছেন। এর মধ্যে পুরুষ ৯৯ হাজার একশত ৬৯ এবং মহিলা ৬৮ হাজার একশত ছয় জন।

খুলনার ডুমুরিয়া উপজেলায় মোট দুইশত ৫০ জন কারোনা ভ্যাকসিন নিয়েছেন। টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ একশত ৩০ এবং মহিলা একশত ২০ জন।

ডুমুরিয়া সদর তহশিল অফিসে নানা বিড়ম্বনা!

ডুমুরিয়া প্রতিনিধি

ইছহাক গাজী। বাড়ি ডুমুরিয়া গ্রামে । মাত্র ৫০ গজ দুরে তহশিল অফিস। এক সপ্তাহ ধরে জমির খাজনা দিতে যেয়েও তিনি ব্যর্থ হয়েছেন। মির্জাপুরের অনিমেষ সরদার। গত ২ সপ্তাহেও খাজনা দিতে পারেননি। শুধু ইছহাক বা অনিমেশ না। প্রতিদিন অনেক ব্যক্তি খাজনা না দিতে পেরে নিরাস হয়ে বাড়ি ফিরছেন। হয়রানীর স্বীকার হচ্ছেন অধিকাংশই। নয়া সহকারী তহশিলদার কোন কাজ না বোঝায় এবং নানা ব্যস্থতায় অধিকাংশ কাজ না করায় এমন বিড়ম্বনায় পড়েছে সদর তহশিলের ৪৮ মৌজার অধিকাংশ বাসিন্দা। সরেজমিন যেয়ে এবং একাধিক দায়িত্বশীল সুত্রে এসব তথ্য জানা গেছে।

সরেজমিন যেয়ে এবং বিভিন্ন সুত্রে জানা যায়, গত বছর জুড়ে ইমাম হোসেন নামে একজন উপ-সহকারি ভূমি কর্মকর্তা সদর তহশিলে কর্মরত ছিলেন। হঠাৎ তিনি চুকনগরে বদলী হলে গত ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে বিপ্লব সরদার নামে একজন উপ সহকারি ভূমি কর্মকর্তা যোগদান করেন। তিনি যোগদানের পর থেকে জমির মিউটেশন ও খাজনা নেয়া অনেকটা বন্ধ হয়ে যায়। নিরুপায় হয়ে অনেকেই বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করেন বলে ভূক্তভোগিরা জানান। কিন্তু কোন অভিযোগই কাজে আসেনি বলে তাদের অভিযোগ। সবেধন নীলমনি বিপ্লব সরদার কোন ব্যক্তি দাখিলা কাটতে গেলে নানা অজুহাতে তাকে ফিরিয়ে দিচ্ছেন বলে ভূক্তভোগিরা জানিয়েছেন। বিষয়টি নিয়ে সরেজমিন যেয়ে কথা হয় মাত্র ৫০ গজ দুরের বাসিন্দা ইছহাক গাজীর সঙ্গে। তিনি বলেন গত ১ সপ্তাহে ৩ বার এসেছি। আমার কোন কথা না শুনেই বলেন আগামী মঙ্গলবার আসেন। মঙ্গলবার গেলে বলেন বৃহস্পতিবার আসেন। এভাবে ঘুরাচ্ছেন। ওই অফিসে আগতদের কয়েকজনই একই অভিযোগ করেন। এ ব্যাপারে অভিযুক্ত উপ সহকারি ভূমি কর্মকর্তা বিপ্লব সরদারের কাছে জানতে চাইলে তিনি নানা ব্যস্ততায় সকল কথা এড়িয়ে যান। পরে আরও দু’দিন যেয়ে এসব কারণ যানতে চাইলে তিনি কৌশলে সকল কথা এড়িয়ে যান। এ ব্যাপারে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল ওয়াদুদ বলেন, অনেক সময় কাগজপত্র ঠিক না হলে খাজনায় সমস্যা হয়। কেউ কোন অভিযোগ করেননি দাবি করে তিনি বলেন, কোন ব্যস্ততা দেখায়ে কাজে ফাঁকি দেয়ার ঘটনা প্রমান হলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।

রামপালে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আধিপত্য ধরে রাখতে পক্ষে ও বিপক্ষের অভিযোগ; আইন শৃঙ্খলা পরিস্থিতি উত্তপ্ত 

স্টাফ রিপোর্টার

ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে রামপালের গৌরম্ভা ইউনিয়নের সার্বিক আইন সৃংখলা পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে। মারধর, ঘের দখল, ভয়ভীতি প্রদর্শন করায় গোটা এলাকায় আতংক ছড়িয়ে পড়েছে। এখনই আইন সৃংখলা রক্ষা বাহিনী কঠোর না হলে পরিস্থিতি নিয়ন্ত্রনের বাইরে চলে যেতে পারে বলে সাধারন মানুষ মনে করেন।

গৌরম্ভা ইউনিয়নের কাপাসডাঙ্গা, কৈগর্দাসকাঠি, বর্ণি ও গৌরম্ভা এলাকা ঘুরে সাধারন মানুষের সাথে কথা বলে জানা গেছে এসব তথ্য।  স্থানীয় আওয়ামীলীগের দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে মনস্তাত্তিক দ্বন্দ্ব চলে আসছে।

ওই দুই গ্রপের একটির নেতৃত্ব দিচ্ছেন বর্তমান ইউপি চেয়ারম্যান গাজি গিয়াস উদ্দিন ও  অপর গ্রপের নেতৃত্ব দিচ্ছেন সাবেক ইউপি চেয়ারম্যান মো. সেলিম সরদারের পুত্র মো. রাজিব সরদার। ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন পাওয়া না পাওয়া নিয়ে ওই দ্বন্দ্ব তীব্র আকার ধারণ করেছে।

সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নৌকা প্রতীকে মনোনয়ন পান সাবেক চেয়ারম্যান সেলিম সরদারের পুত্র মো. রাজিব সরদার।

বর্তমান চেয়ারম্যান গাজী গিয়াস উদ্দিন ও তার সমর্থকদের অভিযোগ রাজিব সরদার মনোনয়ন পাওয়ার পর থেকে তার সমর্থকরা ঘের দখল ও ঘেরের বেড়িবাধ কাটা, মারধর, ও ভয়ভীতি প্রদর্শন করায় নির্বাচনের আগে সাধারন মানুষের মধ্যে একটা আতংক ছড়িয়ে পড়েছে।

অভিযোগের সুত্র ধরে সরেজমিনে কৈগর্দাসকাঠির চর ঘুরে ওই এলাকার মানুষের সাথে কথা বলে জানা গেছে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আ. খালেকের কৈগর্দাস কাঠি এলাকায় নিজের জমিতে করা ঘেরের বেড়ি বাধ কেটে অন্য ঘেরের সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। কৈগর্দাসকাঠি এলাকায় আকতার হোসেন ও আকরাম হোসেনের ঘের দখল করে নেয়ার অভিযোগ করা  হয়েছে। বিগত সময়ে গৌরম্ভা পুলিশ ফাড়ি দখল চেষ্টা, অস্ত্রধারী সন্ত্রাসী জামাল, জুলহাস গাজী ও আক্তারসহ বেশ কিছু সন্ত্রাসী কৈগর্দাসকাঠি এলাকার প্রায় ৩০/৩৫ টির মতো মৎস্যঘের প্রায় ৫/৬ বছর ধরে দখল করে কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় চরের বাসিন্দা হানিফ শেখ, আ. হান্নান, উজ্জলসহ অনেকেই অভিযোগ করে বলেন, জুলহাস, জামাল ও আক্তার এই এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। হান্নান দাবি করেন চেয়ারম্যানের নির্দেশে তার বাড়ি ঘরে ভেঙ্গে লুটপাট ও ঘের দখল করে তার পরিবারসহ তাড়িয়ে দেয়া হয়েছে। ওই সব সন্ত্রাসীরা বিদ্যুৎ কেন্দ্রের তামার তার চুরি করে রাতারাতি কোটিপতি বনে গেছে। 

গত ২৩ মার্চ বর্ণি হাই স্কুল মোড়ে যুবলীগের কার্যালয়ের সামনে কথা কাটকাটির জের ধরে ওই ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মল্লিক সাজ্জাদসহ কয়েকজনকে গালিগালাজ ও মারপিট করতে উদ্যত হলে পুলিশ ও  স্থানীয় লোকজন ঠেকিয়ে দেন। গত ২৫ মার্চ বিকেলে কাপাসডাঙ্গা মাদরাসার সামনে রাস্তার উপর ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের ভারপাপ্ত সাধারন সম্পাদক সাহাগীর হোসেনকে মারপীট করা হয়েছে। এ ছাড়া আ. হান্নান ও এনামুল হোসেন নামের দুই আওয়ামীলীগ কর্মিকে মারধর করা হয়েছে। কাপাশডাঙ্গার গেরনখালি এলাকার আ. ছালাম ফকিরকে মারধর করা হয়েছে।  জারিয়াত হোসেন ও সাবেক ইউপি সদস্য সেকেন্দার আলীকে বাড়ি থেকে বের হতে নিষেধ করা হয়েছে।

ভুক্তভোগী বেশ কয়েকজন নারী ও পুরুষ বলেন, জামাল ও জুলহাসের নেতৃত্বে অন্তত ৩০টির মত চিংড়ি ঘের এতোদিন তারা দখল করে নিয়েছিল। জামাল, জুলহাস পুরো কেগর্দাসকাঠির চরে পাঁচ বছর ধরে মানুষের উপর অনেক  অত্যাচার  নির্যাতন করেছে। তার অত্যাচারে দেড় শতাধিক লোক চর ছেড়ে চলে গেছে। ভুমিহীনরা জামালকে ইউপি চেয়ারম্যানের কাছের লোক দাবী করে বলেন,  চেয়ারম্যান গাজী গিয়াস উদ্দিন সব জেনেও  কোন ব্যবস্থা নেননি।

ইউপি চেয়ারম্যান গাজী গিয়াস  উদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, আমার কোন লোক বিগত পাঁচ বছরে কারো কোন ক্ষতি করেনি। রাজিব সরদার নৌকা প্রতীকে চেয়ারম্যান পদে মনোনয়ন পাওয়ার পর থেকে এক শ্রেনীর লোক অতি উৎসাহী হয়ে ঘের দখল, মারধর, হুমকি দিয়ে পুরো গৌরম্ভা ইউনিয়নে একটা তান্ডব চালাচ্ছে।

এ ব্যাপারে বর্তমান নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. রাজিব সরদারের সাথে কথা হলে তিনি জানান, আমার সমর্থকদের বলেছি কোন টু শব্দ করা যাবেনা। কারো মারধর কিংবা কারো কোন ঘের দখল করা যাবে না। যেখানে সমস্যার কথা শুনেছি সেখানে আমি ছুটে গিয়েছি। কারো কোন ক্ষতি হোক তা আমি চাই না। নির্বাচনে আমি জয়লাভ করতে পারলে জনগনের সেবা করতে চাই। আমি সন্ত্রাসের রাজনীতি করি না। আমার বিরুদ্ধে করা সব অভিযোগই মিথ্যা বানোয়াট। আমার পিতার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে বিগত সময়ে আমার পিতাকে একটি মহল কোন ঠাসা করে রাখার চেষ্টা করেছে। জামালসহ কিছু ব্যক্তি এতটা বেপরোয়া ছিল যে, তারা ভূমি দখল, লুটপাট, অন্যের মাছের ঘের দখলসহ নানান অপকর্মের সাথে যুক্ত ছিল।  আমি আমার পিতা মরহুম সেলিম সরদারের আদর্শ অনুসরন করে জনগনের সেবা করতে চাই।

এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ মো. সামসুদ্দিন এর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, গৌরম্ভা ইউনিয়নে যাতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না হয় সে জন্য নজরদারি বাড়ানো হয়েছে।বর্তমানে শান্ত পরিবেশ বিরাজ করছে। তিনি রামপাল থানাকে সন্ত্রাসমুক্ত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

নির্মাণের ২৪ বছরেও হয়নি কয়রায় গোলখালী খালের উপর ব্রীজের দু’ পাড়ের সংযোগ সড়ক

কয়রা প্রতিনিধি

খুলনার উপকূলীয় উপজেলা কয়রার গোলখালী খালে নির্মিত একটি ব্রীজ নির্মানের ২৪ বছর পরও সংযোগ সড়ক নির্মাণ না হওয়ায় বাঁশের সাঁকোই পারাপার হচ্ছে দু’ পাড়ের মানুষ। অনুসন্ধানে জানা গেছে , কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের গোলখালী গ্রামে গোলখালী খালের উপর ১৯৯৮ সালে ৮ লক্ষাধিক টাকায় উক্ত ব্রীজ নির্মাণ করেন উপজেলা প্রকৌশলী দপ্তর। তবে ব্রীজের দু’ পাড়ে সংযোগ সড়ক না হওয়ায় স্থানীয়রা  ব্রীজের নিচ দিয়ে বাঁশের সাঁকো তৈরি করে পারাপার হয়ে আসছে। এছাড়া বিশেষ বিশেষ সময়ে উক্ত ব্রীজটি সাইক্লোন শেল্টার হিসেবে ব্যবহার হয়ে আসছে বলে জানিয়েছেন এলাকাবাসী। স্থানীয়রা আরো জানায় ১৯৯৮ সালে ব্রীজটি নির্মাণের পর ২০০৭ সালে ঘূর্ণিঝড় সিডর, ২০০৯ সালে আইলা, ২০১৯ সালে ফণী, বুলবুল ও সর্বশেষ ২০২০ সালে ঘূর্ণিঝড় আম্পানের সময় আশ্রয় নিয়েছিল এলাকার কয়েকটি পরিবার। যে কারনে ব্রীজের দু’ পাড়ের মানুষ ব্রীজটির নাম করণ করেছে বিপদের বন্ধু। সরেজমিনে দেখা যায় ব্রীজটির উপর স্থানীয় মোস্তফা মোড়ল নামে এক ব্যক্তি পরিবার নিয়ে প্রায় ২০ বছর ধরে বসবাস করছেন। বিপদের বন্ধু নামে পরিচিত এই ব্রীজ নির্মাণের উদ্যোগতা স্থানীয় আওয়ামীলীগ নেতা মরহুম রহিম মোড়লের পুত্র সাবেক ছাত্রলীগ নেতা মিজানুর রহমান জানান, ১৯৯৬ সালে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর তার পিতা তৎকালীন সরকার দলীয় সংসদ সদস্য এ্যাডঃ শেখ নুরুল হকের মাধ্যমে এই এলাকার বৃহৎ গোলখালী খালের উপর ১৯৯৮ সালে এই ব্রীজ নির্মিত হয়। তিনি বলেন, বর্তমানে গোলখালী খাল অনেকটা ভরাট হওয়ায় ব্রীজের গুরুত্ব কমলেও মানুষ দীর্ঘদিন ধরে বাঁশের সাঁকোয় পারপার হচ্ছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান কবি শামছুর রহমান ও সাবেক চেয়ারম্যান ্্ এ্যাডঃ মঞ্জুরুল আলমের সাথে কথা বললে উভয়ই একই সুরে উত্তর দেন। অথ্যাৎ তাদের দু’ জনরই বক্তব্য গোলখালী ব্রীজের সংযোগ সড়ক নির্মাণের জন্য উপজেলা পরিষদের সভায় বারবার উপস্থাপন করেও বরাদ্ধ পাওয়া যায়নি। এ বিষয় উপজেলা প্রকৌশলী ফকরুল রহমান তালুকদারের সাথে কথা বললে, তিনি উপজেলার মধ্যে  এমন কোন বিপদের বন্ধু নামে ব্রীজ আছে তার জানা নেই। এছাড়া লক্ষ লক্ষ টাকা ব্যয়ে ২ যুগ আগে নির্মাণ করা ব্রীজে সংযোগ সড়ক কেন করা হয়নি, সে জন্য স্থানীয় জনপ্রতিনিধিরাই ভাল বলতে পারবেন বলে তিনি জানান।

খুলনায় শিশুদের বিনোদনে স্বাস্থ্যবিধি মেনে চালু রয়েছে বনবিলাস

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি

খুলনায় শিশুদের বিনোদনের পার্কগুলো বন্ধ থাকলেও গিলাতলা জাহানাবাদ ক্যান্টনমেন্ট বনবিলাস চিড়িয়াখানাটি কোভিড-১৯ এর ২য় ধাপে স্বাস্থ্যবিধি মেনে চালু রয়েছে। খানজাহান আলী থানাধীন জাহানাবাদ বনবিলাস চিড়িয়াখানার চারিদিকে সবুজে অপূর্ব সমারোহ, পুরোপ্রাচীর এলাকাটা আধুনিক বনজ ইউকিলিপটাসে ঘেরা। বলা যায় এক অনন্য দর্শনীয় স্থান, আয়তনে খুববেশী বড় না হলেও বহু বিচিত্র জীবজন্তুর সমাবেশ এ চিড়িয়াখানায় রয়েছে। খুলনা যশোর মহাসড়কের গিলাতলা নামক স্থানে জাহানাবাদ সেনানিবাসের নিয়ন্ত্রনাধীন এই বনবিলাস চিড়িয়াখানা। ১৯৮৬ সালের ৭ নভেম্বর তৎকালিন সেনাবাহিনী প্রধান লেঃ জেনারেল মোহাম্মদ আাতিকুর রহমান বনবিলাস চিড়িয়াখানার শুভ উদ্বোধন করেন। পূর্বে এর আয়তন ছোট থাকলেও পরবর্তীতে এটা বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে প্রায় ৮ একর জমির উপর বনবিলাস চিড়িয়াখানাটি অবস্থিত। চিড়িয়াখানাটি সবার জন্য উন্মুক্ত, নানা বিচিত্র জীবজন্তু এর অভ্যন্তরে রয়েছে। বাঘ, সিংহ, ভাল্লুক, হরিণ, কুমির, সাপ, ময়ুর , বানর, সজারু, অজগর,গুইসাপসহ নানা প্রজাতীর পাখি প্রভৃতি তবে এখন সবচেয়ে আকর্ষনীয় জন্ত হলো রয়েল বেঙ্গলটাইগার ও সিংহ, যেটি সরাসরি সুন্দরবন থেকে আনা হয়েছে। এদিকে ভাল্লুক ও ২টি বড় ধরনের কুমির এখানে রয়েছে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও অষ্ট্রেলিয়ায় এর প্রাপ্তিস্থান। চিড়িয়াখানার পশ্চিমপ্রান্তে লোহার শক্ত বেস্টনির মধ্যে রয়েছে বড় ধরনের অজগর সাপ। বনবিলাসে প্রায় ১৫/২০টির মত নানাজাতের হরিণ রয়েছে যাহা সুন্দরবন থেকে এদের সংগ্রহ করা হয়েছে। এছাড়া জন্তুর মধ্য রয়েছে বিভিন্ন জাতের বানর, চিতা বাঘ, সজারু, মেছবাঘ। নানা প্রজাতির পাখিদের সমারোহে চিড়িয়ানার সৌন্দর্য্য অনেকটা বাড়িয়ে দিয়েছে। এছাড়া ২টি আকর্ষনীয় ময়ূর রয়েছে যার কাছে গেলে পেখম তুলে দেখায় তার কত সৌন্দর্য্য। সকাল ৮টা থেকে সন্ধা ৬টা পর্যন্ত বনবিলাস চিড়িয়াখানা উন্মুক্ত থাকে। প্রবেশ মূল্য ১জনের জন্য ৩০ টাকা । চিড়িয়াখানাটি সেনানিবাসের লোকজন নিয়ন্ত্রন করছে বলে কোন সময় অপ্রিতিকর কোন ঘটনা ঘটেনা। বনবিলাস চিড়িয়াখানার চারপাশ দিয়ে তৈরী করা হয়েছে লেক,  বিনোদনের জন্য রাখা হয়েছে নৌকা(বোট) যার ভ্রমণ ফি ৪জনের জন্য ৫০ টাকা। এছাড়াও রয়েছে ঘোড়ার গাড়ী যার বিনোদন ফি ২০ টাকা।  চিড়িয়াখানার কোল ঘেষে গড়ে উঠেছে একটি বনবিলাস শিশুপার্ক যেটা নতুন করে শিশুদের বিনোদনের জন্য তৈরী হচ্ছে বিভিন্ন প্রকার খেলার সরঞ্জাম, যার কাজ চলছে দ্রুত গতিতে, খুব শিঘ্রই এটা চালু হবে। ফলে এখানকার গুরুত্ব অনেকাংশে বেড়ে যাবে। ফুলবাড়ীগেটের বাসিন্দা আবু কাইয়ুম বলেন, জাহানাবাদ চিড়িয়াখানার পরিবেশটা খুব সুন্দর , বাচ্চাদের অনেক রাইট আছে এখানে এবং আছে অনেক পশু পাখি যা দেখে বাচ্চারা খুবই আনন্দ পায়। ডাক্তার কামাল মজুমদার সপরিবারে যশোরের নওয়াপাড়া থেকে এসেছেন গিলাতলা জাহানাবাদ সেনানিবাসের চিড়িয়াখানায়। কি উপলক্ষ্যে আসা প্রশ্নে তিনি বলেন, জাহানাবাদ সেনানিবাসের চিড়িয়াখানায় সবাইকে নিয়ে আনন্দ উপভোগ করার মতো স্থান, যেখানে বখাটেদের কোন উৎপাত নেই। ছেলে মেয়েরা নয়নাভিরাম চিড়িয়াখানা এবং শিশুপার্কে এসে খুবই আনন্দ পায়। চিড়িয়াখানার অভ্যন্তরে একটি রেষ্টুরেন্ট রয়েছে যার নাম “অবসরে  কিছুক্ষণ”।

মণিরামপুরে ফের করোনা, আক্রান্ত ৫

মণিরামপুর (যশোর) প্রতিনিধি :

যশোরের মণিরামপুরে দ্বিতীয়ধাপে পাঁচ জনের করোনা সনাক্ত হয়েছে। এদের মধ্যে সোনালী ব্যাংক কর্মকর্তা, হাসপাতালের স্টাফ নার্স, শিক্ষক ও শিক্ষার্থী রয়েছেন। শনিবার (৩ এপ্রিল) মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অনুপ বসু বিষয়টি নিশ্চিত করেছেন। নতুন করোনা পজেটিভ পাঁচজন হলেন, মণিরামপুর সোনালী ব্যাংকের কর্মকর্তা বিল্লাল হোসেন (৩২), মণিরামপুর হাসপাতালের স্টাফ নার্স আসমা বিশ্বাস (৫০), তার স্বামী শিক্ষক সাজ্জাত হোসেন (৬৩), কলেজ শিক্ষার্থী ইভানা আজিজ (২৪) ও ব্যবসায়ী তারেক হোসেন (৩১)। আক্রান্তদের সবার জ্বর, সর্দি ও কাঁশি রয়েছে। ডা. অনুপ বসু বলেন, গত বৃহস্পতিবার (১ এপ্রিল) জ্বর, সর্দি ও কাঁশি নিয়ে হাসপাতালে নমুনা দেন সাত জন। আজ শনিবার ( ৩ এপ্রিল) তাদের মধ্যে চার জনের করোনা পজেটিভ রিপোর্ট আসে। এরআগে গত সপ্তাহে একজনের পজেটিভ রিপোর্ট এসেছে। আজ নতুন সাত জনের নমুনা সংগ্রহ করে যশোর সিভিল সার্জন অফিসে পাঠানো হয়েছে। দ্বিতীয় ধাপে এইপর্যন্ত হাসপাতাল থেকে মোট ৩৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। ডা. অনুপ বলেন, আক্রান্তদের সবার সাথে কথা হয়েছে। চিকিৎসাসহ তাদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। তারা বাড়িতে কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নেবেন। কোয়ারেন্টাইন নিশ্চিত করতে উপজেলা প্রশাসনকে নাম ঠিকানা দেওয়া হয়েছে।

যশোরে যৌন নিপীড়নের অভিযোগে বৃদ্ধ শ্বশুর আটক

যশোর অফিস

যশোর উপশহর সেক্টর ৭ এলাকার একটি বাসায় শ^শুরের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছে ছেলের বউ। এ ঘটনায় পুলিশ হারুনুর রশিদ (৬৬) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করে শনিবার আদালতে সোর্পদ করেছে। সে যশোর উপশহর সেক্টর নং ৭ এর বাসা এ/১৫ এর মৃত ওসমন আলী বিশ^াসের ছেলে। শুক্রবার রাতে ছেলের বউয়ের অভিযোগ মামলা হিসেবে রেকর্ড করেছে পুলিশ।

মামলায় ছেলের বউ (২৭) বলেছেন, আসামী হারুনুর রশিদ তার শ^শুর। শ^শুরের ৫ম তলা বিশিষ্ট ভবনের চতুর্থতলায় গৃহবধূ তার স্বামী ও সন্তান নিয়ে বসবাস করে। শ^শুর হারুনুর রশিদ ভবনের তৃতীয়তলায় বসবাস করে। গৃহবধূর স্বামী ব্যবসার কাজে বাড়ির বাইরে অবস্থান করার সুযোগে শ^শুর ছেলের বউকে তার হাত পা ম্যাসেস করার জন্য বারবার অনুরোধ করে। শ^শুর পিতা সমতুল্য হওয়ায় ভাল মনে করে তাকে অনুমান ২/৩ বছর পূর্ব হতে হাত পা ম্যাসেস করে দেয়। ছেলের বউ অভিযোগ করেন, ম্যাসেস করার সময় শ^শুর শ^শুর তাকে কু-প্রস্তাব দেয়। কু-প্রস্তাবে রাজি না হলে গৃহবধূকে তার ছেলের সাথে ঘর সংসার করতে দেবেনা বলে এবং বাড়ি হতে তাড়িয়ে দেওয়ার হুমকি দেয়। এক পর্যায় শ^শুর ছেলের বউকে তার নামের বাড়ি দিয়ে দেওয়ার প্রলোভন দেখায়। গত ১২ মার্চ দুপুর ২ টায় শ^শুর হারুনুর রশিদ তার শয়ন কক্ষের মধ্যে খাটের উপর বসা অবস্থায় ছেলের বউকে  ডেকে তাকে ম্যাসেস করে দেওয়ার জন্য ছেলের বউকে বলে। ঘরে ঢুকে ছেলের বউ শ^শুরী কোথায় জিজ্ঞাসাবাদ করলে ঘরে নেই বললে শ^শুরের উদ্দেশ্যে বুঝতে পেরে ছেলের বউ দৌড়ে ঘর হতে বের হওয়ার সময় শ^শুর ছেলের বউকে জাপটে ধরে স্পর্শকাতর স্থানে হাত দেয়। পরনের  থ্রীপিস ও ওড়না টানা হেচড়া করে শ্লীলতাহানী ঘটায়। ছেলের বউয়ের চিৎকারে স্বামী ও দেবর এগিয়ে আসলে বিষয়টি দেখে।

অপরদিকে, বৃদ্ধ হারুনুর রশিদ জানান, তার দুই ছেলে দীর্ঘদিন যাবত তাকে জিম্মি করে বাড়িটি নেশার আসরে পরিনত করেছে। গত মাসে উপশহর পুলিশ ক্যাম্পের সদস্যরা উক্ত বাড়িতে হারুনুর রশিদের অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে দুই ভাইকে ও তাদের সহযোগী আরো কয়েকজনকে গ্রেফতার করে। পরে দুই ভাইকে ছেড়ে দেয়। বাকীদের মাদক সেবনের প্রমান পাওয়ায় তাদেরকে আইনের আওতায় নেয়। দুই ছেলের অত্যাচারে বৃদ্ধ হারুনুর রশিদ অতিষ্ঠ। তাকে দুই ছেলে হত্যা করবে বলে হুমকী ধামকী দেয়। বিধায় বৃদ্ধ কোতয়ালি মডেল থানায় ইতিপূর্বে দুই ছেলের বিরুদ্ধে অভিযোগ পর্যন্ত দায়ের করেন বলে তিনি জানান।

যশোরে ছাগল চুরির অভিযোগে গণধোলাই: আটক

যশোর অফিস

সদর উপজেলার চাঁচড়া শিব মন্দিরের পাশে খোলা মাঠ থেকে ছাগল চুরি  করে পালাবার কালে স্থানীয় জনগন শেফালী খাতুন নামে এক গৃহবধূকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। তিনি বাগেরহাট জেলার সদর উপজেলার পাইকপাড়া ৭নং ওয়ার্ড বিষ্টুপুর গ্রামের মৃত আব্দুল হকের ও আরমান শেখ এর স্ত্রী। বর্তমানে যশোরের ঝিকরগাছা উপজেলার বোটঘাট রোড,স্বর্ণপট্টি মান্নান হাজীর বাড়ির ভাড়াটিয়া। ছাগল চুরির অভিযোগে ছাগল মালিক চাঁচড়া শিব মন্দিরের পাশে মতিয়ার রহমানের ছেলে মিজানুর রহমান বাদি হয়ে শুক্রবার রাতে মামলা করেন।

মামলায় মিজানুর রহমান বলেন, শুক্রবার তার ছাগল চাঁচড়া শিব মন্দিরের পাশে খোলা মাঠে তার কালো রংয়ের পোষা ছাগল ঘাস খাচ্ছিল। ওই দিন বিকেল ৫ টায় প্রতিবেশী এক ছেলে দৌড়ে এসে বাদিকে জানান,তার ছাগল একজন মহিলা চুরি করে নিয়ে যাচ্ছে। তাৎক্ষনিক মিজানুর রহমান ঘটনাস্থলে যান। সেখানে দেখতে পান স্থানীয় লোকজন ছাগলসহ এক নারীকে আটক করে। সেখানে আসামীদের সাথে স্থানীয় লোকজনের ধস্তাধস্তির এক পর্যায় নারী চোর শেফালী খাতুন সামান্য আঘাত পান। এর পর জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ ফোন করি। ওই দিন বিকেল সোয়া ৫ টার পর থানা হতে পুলিশ এসে উক্ত নারীকে গ্রেফতার করে। পরে তাকে শনিবার আদালতে সোপর্দ করে।

যশোরে ৬২ জন করোনা শনাক্ত

যশোর অফিস

যশোর জেলায় গত ২৪ ঘন্টায় ৬২জন করোনা শনাক্ত হয়েছে। ১৩২ নমুনা পরিক্ষায় এ ফল দিয়েছে। এদিন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের জেনোম সেন্টারে ১৬১টি নমুনা পরীক্ষা করা ৭০জন করোনা শনাক্ত হয়েছে।

শনিবার যবিপ্রবি থেকে যে ফলাফল পাঠানো হয়েছে, তাতে দেখা যাচ্ছে, গেল রাতে তাদের ল্যাবে মোট ১৬১টি নমুনা পরীক্ষা করা হয়; যেগুলো সন্দেহভাজন করোনা রোগীদের শরীর থেকে সংগ্রহ করা। এর মধ্যে ৭০টি নমুনাই পজেটিভ রেজাল্ট দিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালেয়ের অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও পরীক্ষণ দলের সদস্য প্রফেসর ড. ইকবাল কবির জাহিদ।

এদিন যশোর জেলার মোট ১৩০টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৬২টি পজেটিভ ফল দেয়। এছাড়া এদিন নড়াইল জেলার ছয়টি নমুনার মধ্যে একটি এবং মাগুরার ২৫টি নমুনার মধ্যে সাতটিতে কোভিড-১৯-এর অস্তিত্ব পাওয়া যায়। শতাংশের হারে নড়াইলের অবস্থা খুব খারাপ না হলেও মাগুরার অবস্থা উদ্বেগজনক।

পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য সংশ্লিষ্ট জেলাগুলোর সিভিল সার্জন অফিসে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

খুলনা মহানগর যুব সংহতির উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি

শনিবার বিকেল ৪টায় জাতীয় যুব সংহতি’র ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে খুলনা মহানগর যুব সংহতির উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালী খুলনা ফেরীঘাট মোড় থেকে শুরু হয়ে নগরীর পিকচার প্যালেস মোড়, খুলনা থানা মোড় ও হাদিস পার্ক মোড় হয়ে ডাকবাংলাস্থ জাতীয় পার্টির কার্যালয় নগর যুব সংহতির সভাপতি ও জাতীয় পার্টি কেন্দ্রীয় সদস্য শেখ মোঃ তোবারেক হোসেন তপুর সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় সভাপতি, জাপা কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, সাবেক এমপি আশিফ শাহরিয়ার মূল্যবান দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। বর্ণাঢ্য র‌্যালীর শুভ উদ্বোধন করেন জাপা নগর ভারপ্রাপ্ত আহ্বায়ক এড. মাহাতাব উদ্দিন। সমাবেশে বক্তব্য রাখেনÑজাপা নগর যুগ্ম আহ্বায়ক শেখ নাজমুল কবির সাদী, তৈমুর হোসেন শাহীন, এস এম আনিসুর রহমান, স্বেচ্ছাসেবক নগর যুগ্ম আহ্বায়ক এড. হাফিজুর রহমান শান্ত, সদস্য সচিব দেশ আহমেদ রাজু, খুলনা থানা জাপা সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল রিপন, নগর যুব সংহতির সহ-সভাপতি হানিফ শিকদার, যুব সংহতির সাবেক কেন্দ্রীয় সদস্য ও নগর যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা, খালিশপুর যুব সংহতির আহ্বায়ক শাকিল আহমেদ লাল, সদর থানা আহ্বায়ক আব্দুস সালাম, সোনাডাঙ্গা আহ্বায়ক এস এম হাফিজুর রহমান বাবলু, থানা সাধারণ সম্পাদক জি এম মিলন, থানা যুব সংহতির সদস্য সচিব শেখ মোঃ মাসুদ রানা, মাসুদ আকুঞ্জি, মোঃ মিলন খান, থানা যুগ্ম আহ্বায়ক মোঃ মাকসুদ, হাবিব মুন্সী, শাহ আলম, ছাত্র সমাজের নগর সদস্য সচিব ইমানা আক্তার ইমু, যুব নেতা গাজী মোশাররফ হোসেন, এস কে রনি, মোঃ মনির শেখ, মোঃ মাসুদ, মোঃ কামাল, আতিকুর রহমান হাসান, জিয়াউল ইসলাম বাবু, মোঃ সুমন, মোঃ রাজু হাওলাদার, মোঃ আলী, মোঃ বাপ্পী, মোঃ শামীম, জাকির হোসেন মুন্না, মোঃ মামুন, মোঃ শফি প্রমুখ।  

লকডাউন চলাকালে সরকারিভাবে খাদ্য সহায়তার আহ্বান নগর যুব ইউনিয়নের

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশ যুব ইউনিয়ন খুলনা মহানগর কমিটির সভা শনিবার সন্ধ্যা ৬:৩০টায় সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের মহানগর সভাপতি আফজাল হোসেন রাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য এড. মোঃ বাবুল হাওলাদার। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সদস্য ও জেলা সভাপতি এড. নিত্যানন্দ ঢালী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেনÑমহানগর সাধারণ সম্পাদক সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ, জেলা সাংগঠনিক সম্পাদক জামসিদ হাসান জিকু, যুবনেতা শাহ ওয়াহিদুজ্জামান জাহাঙ্গীর, শেখ রবিউল ইসলাম রবি, রামপ্রসাদ রায়, হরষিৎ ম-ল, মিঠুন ম-ল, এড. ত্রিদীপ কুমার ম-ল, ডাঃ গৌরাঙ্গ সমাদ্দার, ভবেশ রায় প্রমুখ। সভায় বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আকাশচুম্বী, বিশেষ করে রমযানকে সামনে রেখে বরাবরের ন্যায় অসাধু ব্যবসায়ীরা অবৈধ সিন্ডিকেটের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি করায় ক্রেতা সাধারণের নাভিশ্বাস উঠেছে। এ ব্যাপারে প্রশাসনকে যথাযথ দায়িত্ব পালন করতে হবে। নেতৃবৃন্দ করোনা সংক্রমণ প্রতিরোধে লকডাউন চলাকালে সরকারিভাবে খাদ্য সহায়তার আহ্বান জানান। বক্তারা মশার উপদ্রব ঠেকাতে মশা নিধন কার্যক্রম জোরদার করার আহ্বান জানান। সভায় মহানগরীর পানি সংকট নিরসনে ওয়াসার দৃষ্টি আকর্ষণ করেন।

খুলনা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি

খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)’র কার্যনির্বাহী কমিটির সভা গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি মো. মুন্সি মাহবুব আলম সোহাগ। সভা পরিচালনা করেন ইউনিয়নের সাধারণ সম্পাদক ও বিএফইউজে’র নির্বাহী সদস্য মো. সাঈয়েদুজ্জামান সম্রাট।

সভায় বক্তৃতা করেন সহ-সভাপতি মো. হুমায়ুন কবীর ও মহেন্দ্রনাথ সেন, যুগ্ম সম্পাদক নেয়ামুল হোসেন কচি, দপ্তর সম্পাদক জয়নাল ফরাজী, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক এস এম নূর হাসান জনি, নির্বাহী সদস্য আনোয়ারুল ইসলাম কাজল, আল মাহমুদ প্রিন্স ও বিমল সাহা।

সভায় সর্বসম্মতিক্রমে করোনাভাইরাসের মহামারী পরিস্থিতি বিবেচনা করে ও পবিত্র মাহে রমজান মাসকে সম্মান জানিয়ে কেইউজে’র বর্ষবরণ অনুষ্ঠান (পহেলা বৈশাখ) স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় আগামী ১৪ এপ্রিলের মধ্যে খুলনার স্থানীয় পত্রিকাগুলোর ইউনিট কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া ইউনিয়নের সদস্যদের বকেয়া চাঁদা দ্রুততম সময়ের মধ্যে কোষাধ্যক্ষের নিকট জমা দিতে অনুরোধ করা হয়। সভায় থেকে খুলনার পত্রিকা মালিকদের প্রতি কর্মরত সাংবাদিকদের বৈশাখী ভাতা ও ঈদ বোনাস প্রদানের জন্য আহ্বান জানানো হয়।

সভায় জানানো হয়, সাংবাদিকদের নৈতিক অবক্ষয় ও সামগ্রিক বিষয়ে ইউনিয়নের নজর রাখা উচিত। বিশেষ করে সম্প্রতি সাংবাদিক সোহাগ দেওয়ান ও নাইমুর রহমানের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তার সুষ্ঠু তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় এবং তাদের সামগ্রিক কর্মকা-কে ধিক্কার জানানো হয়। সভায় আরও জানানো হয়, সাংবাদিক সোহাগ দেওয়ান ও নাইমুর রহমান কেইউজে’র সদস্য নন। তারা যদি অপরাধে যুক্ত হন তা তাদের ব্যক্তিগত বিষয়। তবে সাংবাদিকদের পেশার সম্মানহানি করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। এ বিষয়ে ইউনিয়নের সদস্যসহ পেশাদার সাংবাদিকদের আরও সতর্ক হওয়ার আহ্বান জানানো হয়।

কপোতাক্ষ, খোলপেটুয়া ও চুনা নদীর ১৭ কিলোমিটার বেড়িবাঁধে ব্যাপক ভাঙন

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার উপকূলীয় আশাশুনি এবং শ্যামনগর উপজেলা সংলগ্ন কপোতাক্ষ, খোলপেটুয়া ও চুনা নদীতে প্রবল জোয়ারের কারণে বেড়িবাঁধে ব্যাপক ফাটল ও ভাঙন দেখা দিয়েছে। চরম ঝুঁকিতে পড়েছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের ১ ও ২ এর আওতায় প্রায় ১৭ কিলোমিটার বেড়িবাঁধ।

ইতিমধ্যে নদীর প্রবল জোয়ারে শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়নের পশ্চিম দূর্গাবাটি ও দাঁতনেখালি খোলপেটুয়া নদীর বাঁধ ভেঙে দূর্গাবাটি এবং দাঁতনেখালি গ্রাম প্লাবিত হয়।

অপরদিকে আশাশুনি উপজেলা সদরের দয়ারঘাট এলাকাসহ মোট ৫টি পয়েন্টের বেড়িবাঁধ ভেঙে ৩টি গ্রামসহ বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। সহস্রাধিক চিংড়ি ঘের ও ছোট-বড় পুকুর ভেসে যায়। কয়েক হাজার বসতবাড়ি, খাল-বিল এবং ফসলি জমি পানিতে তলিয়ে আছে। চরম দুর্ভোগে পড়ে এলাকাবাসী।

শুক্রবার ভেঙে যাওয়া এলাকা কপোতাক্ষ নদের দয়ারঘাট স্পটটি বলিভর্তি জিও ব্যাগ ফেলে কোনোরকমে সংস্কার করা হয়। এছাড়া শ্যামনগরের খোলপেটুয়া নদীর পশ্চিম দূর্গাবাটি ও দাঁতনেখালি বাঁধে জিও ব্যাগ ফেলে পানি আটকানোর চেষ্টা করা হলেও সম্পূর্ণভাবে ব্যর্থ হয় পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদার। ফলে দিনে কমপক্ষে দুইবার জোয়ারের লোনা পানি ঢুকছে লোকালয়ে।

সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-২ এর তথ্যমতে, আশাশুনি উপজেলাসহ পানি উন্নয়ন বোর্ড-২ এর আওতায় ৭/১, ৭/২ ও পোল্ডার ৪ এর আওতায় মোট ৪২৬ কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। এর মধ্যে ঘূর্ণিঝড় আম্পানে স্থানভেদে ৪৫ কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়, তথা ভেঙে যায়।

আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম মোস্তাকিম বলেন, ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ সংস্কারের জন্য বারবার তাগিত দেয়া হচ্ছে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাদের। ২৯ মার্চ কপোতাক্ষ নদের প্রবল জোয়ারে পানি বৃদ্ধি পেয়ে চরম ঝুঁকিতে থাকা আশাশুনি উপজেলা সদরের দয়ারঘাট ও জেলেখালী এলাকা মুহূর্তের মধ্যে বাঁধ ভেঙে প্লাবিত হয়।

‘এখনো ঝুঁকির মধ্যে রয়েছে আশাশুনি সদরের খোলপেটুয়া নদীর দয়ারঘাট, জেলেখালী, বলাবাড়ীয়া প্রতাপনগর ইউনিয়নের কপোতাক্ষ নদের কুড়িকাউনিয়া, চাকলা, শুভাদাকাটি, হিজরাকুলা ও হরিষখালী, আনুলিয়া ইউনিয়নের মনিপুর, বিছট, খাজরা বাজার ও শ্রীউলা ইউনিয়নের হাজরাখালী, গরালি এবং বড়দলের কেয়ারগাঁতি এলাকা।’

চেয়ারম্যান মোস্তাকিম জানান, অচিরেই এসব বাঁধ সংস্কার করা না হলে এই বর্ষা মৌসুমের মধ্যেই নদীর প্রবল জোয়ারে বাঁধ ভেঙে প্লাবিত হবে লোকালয়। ভেসে যাবে কোটি কোটি টাকার চিংড়ি ঘের।

এদিকে পানি উন্নয়ন বোর্ড-২ এর নির্বাহী প্রকৌশলী শুধাংশু কুমার সরকার জানান, পানি উন্নয়ন বোর্ড-২ এর ৪ নং পোল্ডারের আওতায় ঘূর্ণিঝড় আম্পানে ভেঙে যাওয়া বাঁধগুলো ১ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে সংস্কারের কাজ চলছে। জোয়ারের পানিতে গত মঙ্গলবার ভেঙে যাওয়া দয়ারঘাট বাঁধটি ইতিমধ্যে সংস্কার করতে সক্ষম হয়েছে সংশ্লিষ্ট ঠিকাদার।

তিনি বলেন, দ্রুত গতিতে চলছে বাঁধ নির্মাণের কাজ। দীর্ঘমেয়াদী টেকসই বাঁধ নির্মাণ করার জন্য পানিসম্পদ মন্ত্রণালয়ে প্রস্তাব দেয়া হয়েছে। প্রস্তাব ও বরাদ্দ পাশ হলে টেকসই বাঁধ নির্মাণের কাজ শুরু করা হবে।

এদিকে শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চেয়ারম্যান জি এম মাসুদুল আলম, বুড়িগোয়ালিনী ইউনিয়নের চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল ও কলবাড়ী গ্রামের মোস্তাফিজুর রহমান জানান, সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-১ এর আওতায় ১৫ নম্বর পোল্ডারের অধীনে চারদিকে নদীবেষ্টিত ব-দ্বীপ ইউনিয়ন গাবুরা। ঘূর্ণিঝড় আম্পানের পরে বেশকিছু স্পটে বাঁধ সংস্কারের কাজ করে পানি উন্নয়ন বোর্ড। কিন্তু কালিবাড়ী, ট্যাকেরহাট, পাশ্মেমারি, জেলেখালী বেড়িবাঁধ এখনো রয়েছে চরম ঝুঁকিতে।

এছাড়া বুড়িগোয়ালিনী ইউনিয়নের পশ্চিম দূর্গাবাটি, দাঁতনেখালী আজিজ ম্যানেজারের বাড়ি থেকে প্রায় ১ কিলোমিটার ও শাহ-আলম গাজীর বাড়ির সামনে থেকে গাবুরা-বুড়িগোয়ালিনী কলেজ পর্যন্ত ২ কিলোমিটার এবং বুড়িগোয়ালিনী ও আটুলিয়া ইউনিয়নের মাদিয়া ও ভামিয়া এলাকার ১ কিলোমিটার বাঁধ চরম ঝুঁকিতে রয়েছে বলে জানান তারা।

এছাড়া বুড়িগোয়ালিনী ফরেস্ট ক্যাম্পের সামনে থেকে বুড়িগোয়ালীনি বাজার পর্যন্ত এবং মুন্সিগঞ্জ বাসস্ট্যান্ড থেকে মৌখালী পর্যন্ত ৩ কিলোমিটার বাঁধে ভাঙন ও ব্যাপক ফাটল রয়েছে। আগামি বর্ষা মৌসুমের আগে ঝুঁকিপূর্ণ বাঁধগুলো সংস্কার করা না হলে সুন্দরবন ঘেঁষা আশাশুনি ও শ্যামনগর উপজেলার বসবাসরত প্রায় ৬ লক্ষ মানুষ চরম দুর্ভোগে পড়বে। ফলে এখন থেকেই নদী ভাঙন আতঙ্কে রয়েছে দেশের সর্বদক্ষিণের জনপদের মানুষ।

এ ব্যাপারে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-১ এর নির্বাহী প্রকৌশলী আবুল খায়ের জানান, পাওবো-১ এর অধীনে সাতক্ষীরা সদর, দেবহাটা, কালিগঞ্জ ও শ্যামনগর এ চারটি উপজেলায় ঘূর্ণিঝড় ফণী ও আম্পান পরবর্তী ২ কোটি ২৪ লাখ টাকার বাঁধ সংস্কার করা হয়।

রঙ মিশিয়ে ভেজাল আখের গুড় তৈরি, আ.লীগ নেতার জেল

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার খোকসায় একটি কারখানায় পচা গুড়, ফিটকিরি, চিনি, রঙ ও রাসায়নিক দ্রব্যাদি ব্যবহার করে দীর্ঘদিন ধরে ভেজাল আখের গুড় তৈরি করে আসছিল একটি চক্র। এর অভিযোগে ওই কারখানার মালিক আওয়ামী নেতা দিলীপ বিশ্বাস ও তার ভাই রাজকুমার বিশ্বাসকে জেল জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে কারখানাটি সিলগালা করে দেয়া হয়েছে।

শনিবার (৩ এপ্রিল) দুপুরে দিলীপ ট্রেডার্স নামের ওই ভেজাল আখের গুড় তৈরির কারখানায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইসাহক আলী। দিলীপ বিশ্বাস খোকসা পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক।

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসাহক আলী জানান, দীর্ঘদিন ধরে এই প্রতিষ্ঠানটি নকল গুড় উৎপাদন করে আসছে এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। ভেজাল গুড় তৈরির কেমিক্যাল উদ্ধার করা হয়। এ সময় আটক প্রতিষ্ঠানের মালিক আওয়ামী লীগ নেতা দিলীপ বিশ্বাসকে একমাসের জেল এবং তার ভাইকে একলাখ টাকা জরিমানা করা হয়। তিনি আরও জানান, এ ব্যাপারে মামলা রুজু করা হয়েছে।

পবিত্র করার নামে নববধূর শরীরে ছেটানো হলো বাংলা মদ!

চুয়াডাঙ্গা প্রতিনিধি

ডোমের ছেলে হয়ে বাশফোঁড় সম্প্রদায়ের মেয়েকে বিয়ে করায় ডোম সমাজের সমাজপতিদের নানা হেনস্তার শিকার হচ্ছেন হৃদয়-রিতা দম্পতি। পবিত্রতার কথা বলে প্রকাশ্যে নববধূর শরীরে ছেটানো হয়েছে বাংলা মদ। একঘরে করে দেয়ার ভয় দেখিয়ে তাদের ওপর চালানো হচ্ছে মানসিক নির্যাতন। বিচার বসিয়ে করা হয়েছে জরিমানাও।

এখানেই শেষ নয়, ২০ দিনের মধ্যে সারাদেশের ডোম সমাজের লোকজনকে দাওয়াত করে খাওয়ানোরও নির্দেশ দিয়েছেন বিচারপতিরা।

ঘটনাটি ঘটেছে চুয়াডাঙ্গার স্টেশন সংলগ্ন মাছের আড়তপট্টি এলাকায়। গত ২৩ মার্চ রাত আনুমানিক ৯টার দিকে বিচার বসিয়ে এ নির্দেশ দেন ডোম সমাজের সমাজপতিরা।

এদিকে বিচারের নামে অপমান হেনস্তা ও মানসিক নির্যাতন বন্ধ এবং নির্যাতিত পরিবারের নিরাপত্তার দাবি জানিয়েছে বাংলাদেশ জয়ভীম ছাত্র-যুব ফেডারেশন। এ দাবিতে শুক্রবার চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর আবেদন করেন ফেডারেশনের নেতৃবৃন্দ।

আবেদনপত্রে বলা হয়েছে, চুয়াডাঙ্গার সাতগাড়ি এলাকার স্বর্গীয় বিরু ডোমের ছেলে হৃদয় ডোম মাস দুয়েক আগে বড়বাজার মাথাভাঙ্গা ব্রিজ এলাকার কালীচরণের মেয়ে রিতা বাশফোঁড়কে বিয়ে করেন। ডোমের ছেলে হয়ে বাশফোঁড় সমাজের মেয়ে বিয়ে করায় ডোম সমাজের জাত গেছে বলে অভিযোগ তুলে বিচারের আয়োজন করে সমাজিপতিরা। হৃদয় ডোমের পরিবারকে একঘরে করে দেয়ার ভয় দেখিয়ে গত ২৩ মার্চ বিচার বসান রতন, দুখু, চলুয়া, ভুটকা, বাদল হিরু ডোমসহ ডোম সমাজের সমাজপতিরা। বিচারে নববধূ রিতাকে বাশফোঁড় সম্প্রদায় থেকে ডোম সমাজে রূপান্তরিত করে পবিত্র করার নির্দেশ দেয়া হয়। নির্দেশ মোতাবেক ৫০-৬০ পুরুষের সামনে নববধূ রিতা বাশফোঁড়ের শরীরে বাংলা মদ ছিটিয়ে দেন তারা।

শুধু তাই নয়, বিচারে হৃদয় ডোমের পরিবারকে নগদ ৬ হাজার টাকা জরিমানা, আগামী ২০ দিনের মধ্যে বাংলাদেশের সকল ডোম সম্প্রদায়ের লোকজনকে দাওয়াত করে খাওয়ানোর নির্দেশ এবং নববধূ রিতা বাশফোঁড় তার বাবার বাড়িতে গেলেও কোনো প্রকার খাদ্যগ্রহণ করতে পারবে না বলেও নির্দেশ দেয়া হয়।

বাংলাদেশ জয়ভীম ছাত্র-যুব ফেডারেশনের নেতৃবৃন্দসহ স্থানীয়রা জানিয়েছেন, বর্তমান যুগেও বিচারপতিদের এ ধরনের বিচার মেনে নিতে হচ্ছে। তবে যুবসমাজের অনেকেই জাতে তোলার নামে হেনস্তা করার বিষয়টির প্রতিবাদ করতে চায়। ইচ্ছা থাকলেও তারা সমাজপতিদের বিরুদ্ধে কোনো কথা বলতে পারে না। কেননা তাদের বিরুদ্ধে কথা বলতে গেলেই সেই পরিবারকে ঢেকি বা একঘরে করে রাখা হবে। ফলে সমাজপতিদের অন্যায় অত্যাচার দিন দিন বেড়েই চলেছে।

হৃদয়-রিতা দম্পতির বিয়ের ঘটনায় সমাজপতিদের অন্যায় বিচারের রায় বাতিলসহ আগামীতে বিচারের নামে যেন কোনো নারী বা কোনো পরিবারকে হেনস্তা-অপমানের শিকার না হতে হয় তাই জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর আবেদন জানানো হয়। একইসাথে সমাজপতিদের বিচার পরিচালনা বন্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানান বাংলাদেশ জয়ভীম ছাত্র-যুব ফেডারেশনের নের্তৃবৃন্দ।

এ ব্যাপারে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ খান ফখরুল আলম জানান, ভুক্তভোগী পরিবারের সদস্যরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের লিখিত অভিযোগ দিয়েছেন।

বিপ্লব ডোম বলেন, আমি বুঝতে পারছি না আমার ভাইয়ের ছেলে ও তার বউকে কেন এমন বিচারের মুখোমুখি হতে হলো। এর প্রতিকার দাবি করছি প্রশাসনের কাছে। বিচারের নামে বাংলা মদ ছিটিয়ে তার সম্মানহানি করা হয়েছে।

চুয়াডাঙ্গা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্ট্রান ঐক্য পরিষদের সভাপতি ডা. মার্টিন হিরোক চৌধুরী বলেন, বিচারের নামে এগুলো করা যাবে না।

সংকুচিত হয়ে পড়ছে রূপালী পর্দার বিনোদন

স্টাফ রিপোর্টার

ভালো সিনেমা না থাকায় হলে দর্শক সংখ্যা কমছে। কমছে এ শিল্পের প্রতি হল মালিকদের আগ্রহও। ফলে একে একে বন্ধ হচ্ছে এক সময়ের দর্শকমুখর সিনেমা হলগুলো। দু-একটা সিনেমা হল চালু থাকলেও গুটিকয়েক দর্শক নিয়ে শো চলায় লোকসান গুনতে হচ্ছে মালিকদের।

এক সময় খুলনার ২০টি সিনেমা হলে হাজার হাজার দর্শক আসতেন বিনোদনের জন্য। সময়ের পরিক্রমায় ১৭টি হলের কোনো অস্তিত্ব নেই। বাকি তিনটি চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। ফলে খুলনায় দিন দিন সংকুচিত হয়ে পড়ছে রূপালি পর্দার বিনোদন।

জানা যায়, স্বাধীনতার আগে ও পরে খুলনা মহানগরী এবং বিভিন্ন উপজেলায় অন্তত ২০টি সিনেমা হল গড়ে ওঠে। মহানগরীর প্রাণকেন্দ্রে শঙ্খ, পিকচার প্যালেস, সোসাইটি, উল্লাসিনী, সঙ্গীতা, স্টার, ঝিনুক; খালিশপুরে চিত্রালী, লিবার্টি সিনেপ্লেক্স, বৈকালী; দৌলতপুরের মীনাক্ষী; ফুলবাড়িগেট এলাকার জনতা, গ্যারিসন; ডুমুরিয়ায় শঙ্গমহল; চুগনাগরের হিরামণ; দিঘলিয়া সেনহাটির রূপসা; ফুলতলার শাপলা; রূপসার রূপসাগর; পাইকগাছার বাসুরী ও কপিলমুনির সোহাগ হল বিনোদনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

এসব সিনেমা হলের মধ্যে চিত্রালী, লিবার্টি সিনেপ্লেক্স ও সঙ্গীতা টিকে থাকলেও চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে।

পিকচার প্যালেস হলের এক সময়ের নিয়মিত দর্শক মো. রউফুর রহমান আক্ষেপ করে বলেন, ‘এখন আর দেবদাস, বেদের মেয়ে জোসনা ও লাইলি মজনুর মতো ছবি নেই, নেই রাজ্জাক, কবরী, আনোয়ার হোসেন, ইলিয়াস কাঞ্চন, শাবানা, ববিতার মতো অভিনেতা। ফলে ভালো সিনেমা হয় না, দর্শকও হয় না।’

তিনি বলেন, পিকচার প্যালেসে ‘বেদের মেয়ে জোসনা’ দেখার সময় এক নারী সন্তান প্রসব করেছেন। জন্ম দেয়া কন্যাসন্তানের নাম রাখা হয়েছিল জোসনা। এক বছর ধরে সেই সিনেমা এই হলে চলে। কিন্তু এখন এসব অতীত।’

ফেরি করে কাঁচামাল বিক্রি করা জমির উদ্দিন বলেন, ‘মানসম্মত ছবি না হওয়ায় হল দর্শকশূন্য হয় পড়েছে। লোকসানের ঘানি থেকে মুক্তি পেতে মালিকপক্ষ বাধ্য হয়ে একের পর এক হল বন্ধ করছে।’

চিত্রালীর পরিচালক তপু খান বলেন, ‘মানসম্মত ছবি না পাওয়া, সিন্ডিকেট, বাজে ছবির কারণে দর্শক কমেছে। করোনার কারণে বন্ধ ছিল সিনেমা হলগুলো। তখন ৮-১০ জন কর্মচারী নিয়ে টিকে থাকা দায় ছিল। পরে চালু হলেও একটি মাত্র নতুন ছবি ‘বিশ্ব সুন্দরী’ ছাড়া আর কোনো ছবি আসেনি। সেখানেও দর্শক স্বল্পতা। সিনেমা হলের ধারণক্ষমতা ১১০০ কিন্তু এখন ১১ জন দর্শক খুঁজে পাওয়ায় দায়। তবুও ভালো ছবির আশায় রয়েছি।’

তিনি বলেন, ‘সরকার যদি একটু সহযোগিতা করে এবং নির্মাতারা যদি আগের মানের ছবি তৈরি করতে পারে তাহলে রূপালি পর্দা আগের অবস্থানে ফিরবে। হলগুলো সরকারি অনুদানে আধুনিকায়ন করা হবে শুনেছি। সেই অনুযায়ী অডিটও হয়েছে। তবে অগ্রগতি নেই।’

লিবার্টি সিনেপ্লেক্সের মালিক মো. শাহাজাহান আলী বলেন, ‘হলে দর্শক এখন শূন্যের কোঠায়। যে কারণে হল বন্ধ হয়ে গেছে। আমি নিজেও সঙ্গীতা হল ছেড়ে দিয়েছি। এখন অন্যজন চালাচ্ছে। অনেকের মতো পেশা পরিবর্তন করে এখন ঠিকাদারি করছি।’

নগরীর ‘সঙ্গীতা’ ও ‘শঙ্ক’ সিনেমা হলে ছবি দেখতে আসা শামীম, নুর ইসলাম ও মোক্তার হোসেন জানান, এক সময় হলে প্রচুর দর্শক সমাগম হতো। কিন্তু অশ্লীলতার করণে হলে দর্শক নেই। বাসায় বসে নানা মাধ্যমে নতুন ছবি দেখা যায়। এ কারণে হলে এখন আর দর্শক আসতে চান না।

শঙ্ক হলের ব্যবস্থাপনা পরিচালক আকবর হোসেন রাজু বলেন, ‘ডিশ লাইন, ভিডিও পাইরেসি, অশ্লীল ছবির প্রভাব ও মানসম্মতভাবে নির্মাণ না হওয়ায় দর্শকরা হল থেকে দূরে চলে যাচ্ছে। দর্শক না থাকায় লোকসানের মুখে পড়ছেন মালিকরা। ফলে ব্যবসা গুটিয়ে নিয়ে তারা বাধ্য হচ্ছেন।’

পিকচার প্যালেসের ম্যানেজার মুজিবুর রহমান বলেন, ‘হলে দর্শক না আসায় আয় থেকে ব্যয় বেড়েছে। লোকসানের কারণে হল বন্ধ করতে হচ্ছে।’

নিরাপত্তার অভাবে গ্রামের বাড়ি যান না নায়িকা মৌসুমী

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা

চিত্রনায়িকা আরিফা পারভিন জামান ওরফে মৌসুমীর আদি বাড়ি সাতক্ষীরার তালা উপজেলার তৈলকুপী গ্রামে। তার বাবার নাম নাজমুজ্জামান বিশ্বাস (মৃত)। মৌসুমীরা তিন বোন। সবার বড় মৌসুমী। অপর দুই বোনের একজন ইরিন জামান (মেজ) ও ছোট বোন স্নিগ্ধা জামান। তাদের কোনো ভাই নেই। বর্তমানে মেজ ও ছোট বোন জামাই যুক্তরাষ্ট্রের  বাসিন্দা।

প্রিয়দর্শিনী এ চিত্রনায়িকার ছয় চাচা ও চার ফুফু। চাচাদের মধ্যে জীবিত আছেন ছোট চাচা শহিদুজ্জামান। তিনি ঢাকার উত্তরায় ব্যবসা করেন। বাকিরা মারা গেছেন। তার দাদা মৃত আদিলুজ্জামান বিশ্বাস যুগিপুকুরিয়া বিশ্বাস বাড়ি বসবাসকালে বাবা নাজমুজ্জামান বিশ্বাস তৈলকুপী গ্রামের দুই একর ৬ শতক জমি কিনে বসবাস শুরু করেন। সেখানে বর্তমানে তার একমাত্র চাচাতো ভাই ইমরান হোসেন, চাচি শফিকুন নাহার লিলি এবং পালিত ফুফু কোহিনুর বেগম বসবাস করেন।

গ্রামের বাড়িটি বর্তমানে দোচালা এসবেসটর দিয়ে ছাউনি ও ইটের গাঁথুনি। মৌসুমীর বাবা পাকিস্তান আমলে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষে (কেডিএ) ঠিকাদারির কাজ করাকালে খুলনা সোনাডাঙ্গা এলাকায় জমি কিনে বসবাস শুরু করেন। সোনাডাঙ্গার সেই বাড়িতেই মৌসুমী লালিত-পালিত হন। এই অভিনেত্রীর নানা বাড়ি খুলনার খালিশপুর নিউজপ্রিন্ট মিল এলাকায়।

চিত্রনায়িকা মৌসুমীর চাচি শফিকুন নাহার লিলি বলেন, ‘মৌসুমী ছোটবেলা থেকেই ঠান্ডা প্রকৃতির ছিল। গ্রাম্য পরিবেশে সে খুবই সাদামাটাভাবে চলত। তার মনে কোনো অহংকার ছিল না। সে ছোটবেলাই গ্রামের বাড়ি এসে গাছে উঠে আম পেড়ে বেড়াত। মাঝে মধ্যে দুষ্টুমি করে আখবাগান থেকে আখ চুরি করে কেটে খেত। তবে মৌসুমী চিত্রনায়িকা হবে কখনও ভাবতে পারিনি। খুলনায় যাওয়ার পর মৌসুমীর মা শামীমা খাতুনের ইচ্ছায়ই সে চিত্রজগতে পা দেয়।’

মৌসুমীর চাচাতো ভাই ইমরান (৩৫) বলেন, “আমার গায়ের রঙ শ্যামলা হওয়ায় মৌসুমী আপা আমাকে ‘ব্ল্যাক ডায়মন্ড’ বলে ডাকেন। আপা গ্রামে বেড়াতে আসতে চান, তবে গ্রামের বাড়িতে এলে ভক্তদের চাপ সামাল দেয়ার মতো নিরাপত্তা ব্যবস্থা না থাকায় আসতে চান না। আমরা চাই মৌসুমী আপা ও দুলাভাই চিত্রনায়ক ওমর সানী মাঝে মধ্যে গ্রামে এসে এলাকার লোকজনের খোঁজখবর নিক। আর্থিক দুর্দশাগ্রস্ত লোকদের সহায়তা করুক। কারণ এলাকার হতদরিদ্র জনগোষ্ঠী তাদের কাছে অনেক কিছু প্রত্যাশা করে। তাদের নিরাপত্তার প্রয়োজনে আলগা বাড়িটির প্রাচীর দেয়া বিশেষ প্রয়োজন।”

তিনি আরও বলেন, ‘এখানে তাদের দুই একর ৬ শতক জমি আমাকে দেখাশোনা করতে হয়। এ ভিটেবাড়িতে পুকুরসহ আম, জাম, নারিকেল, কলা, পেয়ারা, আমলকি, করমচা, লেবু, জলপাই, কামরাঙাসহ সব ধরনের ফলের গাছ আছে।’

গ্রামে এই চিত্রনায়িকার আত্মীয়স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, মৌসুমীর দাদা-দাদির গ্রামের বাড়ি যুগিপুকুরিয়া বিশ্বাস বাড়িতে দুই একর ৬৮ শতক জমিতে শুধু একটি কবরস্থান ছাড়া বাকি জমি তার দূর সম্পর্কের চাচাতো ভাইয়রা ভোগদখল করেন। বর্তমান তার দূর সম্পর্কের চাচাতো ভাই আবু হাসান বিশ্বাস সেই বাড়িতে বসবাস করেন।

ফুলতলা আ’লীগ নেতার অসুস্থ পিতার শয্যাপাশে জামাল

খবর বিজ্ঞপ্তি

ফুলতলা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের রিপনের পিতা মোঃ মুছা মোল্লা অসুস্থ অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অসুস্থতার খবর পেয়ে গতকাল শনিবার দুপুর ১ টায় হাসপাতালে দেখতে যান খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান জামান। তিনি তার চিকিৎসার খোজঁ খবর নেন এবং কর্তব্যরত ডাক্তারদের সাথে পরামর্শ করেন। এসময়ে তার সাথে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য জামিল খান, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সরদার জাকির হোসেন,ফুলতলা উপজেলা যুবলীগের সভাপতি এ কে আলী ইয়াসিন, জেলা যুবলীগ নেতা বিধান চন্দ্র রায়, জহির রায়হান প্রমুখ।

কেশবপুরে অবৈধ ট্রাক্টর দাপিয়ে বেড়াচ্ছে, নিরব প্রশাসন

আলমগীর  হোসেন, কেশবপুর প্রতিনিধি

প্রশাসনের কতিপয় অসাধু ব্যক্তিদের ম্যানেজ করে কেশবপুর শহরসহ উপজেলাব্যাপী দাপিয়ে বেড়াচ্ছে শতাধিক অবৈধ ট্রাক্টর। প্রতিনিয়ত ছোট-বড় দূর্ঘটনা ঘটায় আতংকিত হয়ে পড়ছে জনসাধারণ। গত ০৮ মার্চ উপজেলা আইন শৃংখলা কমিটির সভায় উপজেলা প্রশাসন  ভ্রাম্যমান আদালত ও থানা পুলিশ ট্রাফিক আইনের প্রয়োগ করে ট্রাক্টরের চলাচল বন্ধের ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত নেয়া হয়। সম্প্রতি ট্রাক্টরের ছবি তুলতে গিয়ে চ্যানেল এস প্রতিনিধিকে হুমকি ও তার ক্যামেরা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এতকিছুর পরো অদ্যবধি ট্রাক্টর চলাচল বন্ধে কার্যকরী কোন ব্যবস্থা গ্রহন না করায় প্রশাসনের ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। ট্রাক্টর চালক ও মালিকদের গঠিত কমিটি প্রশাসন ও রাজনৈতিক এবং প্রভাবশালী ব্যক্তিদের নিয়মিত মাসোহারা দিচ্ছে যে কারনে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে না বলেও অভিযোগ উঠেছে।

চাষাবাদের জন্য আমদানি করা ট্রাক্টর এখন ব্যবহার হচ্ছে ট্রাক হিসেবে। ফলে সর্বনাশ ঘটতে শুরু করেছে শহরসহ গ্রামীন জনপদে।  ট্রাক্টরের বেপরোয়া চলাচল গ্রামীন সড়ক ভেঙে চুরমার করে দিচ্ছে, করছে পরিবেশ দুষণ। এর বিরামহীন চলাচলে শব্দ দুষণে শহরসহ গ্রামের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে।  কৃষি জমির টপ সয়েল কেটে ইটভাটায় সরবরাহ করা হচ্ছে। জমি খুঁড়ে গ্রাম থেকে বালু বহন করে নিয়ে যাওয়া হচ্ছে শহরে। রুট পারমিটবিহীন এসব ট্রাক্টর  ও সনদবিহীন ড্রাইভারদের কারণে সড়কে চলাচলকারীরা সার্বণিক উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। চোখের সামনে অবৈধ এই বাহনের অবাধ চলাচল দেখেও সংশ্লিষ্ট কর্তৃপ এদের বিরুদ্ধে কোনো পদপে গ্রহণ না করায় জনমনে ক্ষোভ দেখা দিয়েছে।

জানা গেছে, জেলার প্রতিটি উপজেলাসহ দেশের কৃষি উন্নয়ন তথা চাষাবাদে ব্যবহারের করার জন্য এসব ট্রাক্টর আমদানির সুযোগ দেয় সরকার। এ সুযোগে একশ্রেণীর আমদানিকারক অবাধে আমদানি করে ট্রাক্টর। এসব তারা বিক্রি করে ইটভাটার মালিক, মাটি ও বালু ব্যবসায়ী, কাঠ ব্যবসায়ী, লোহা ব্যবসায়ী, শিল্প মালিকসহ সাধারণ পরিবহন ব্যবসায়ীদের কাছে। ট্রাক্টর ও এর ড্রাইভারের কোনো লাইসেন্সের প্রয়োজন হয় না,যে কারণে এসব পরিবহন ব্যবসায়ী কম দামে সহজেই কিনে আনে ট্রাক্টর। তারা এসব ট্রাক্টর কিনে কৃষির পরিবর্তে ব্যবহার করে পরিবহন কাজে। অন্যদিকে  ট্রাকের চেয়ে  ট্রাক্টরের ভাড়া কম হওয়ায় এর চাহিদাও বেড়ে যায় কয়েকগুণ।

কেশবপুর উপজেলার বৈধ অবৈধ সবকটি  ইটভাটায় মাটি সংগ্রহের জন্য  ট্রাক্টর ব্যবহার করা হচ্ছে। ভাটার ব্যবহৃত ট্রাক ও ট্রলি বিভিন্ন জায়গা থেকে মাটি নিয়ে মেইন রোড ব্যবহার করে স্ব-স্ব ভাটায় যাওয়ার সময় রাস্তায় মাটি পড়ে  ধুলা ঝড়ের সৃষ্টি হয়। যার ফলে সকাল থেকে বিকাল পর্যন্ত সড়কে চলাচলকারী যাত্রীদের ভোগান্তির শেষ থাকে না। হাজার হাজার মানুষ নিজের প্রয়োজন মিটাতে শহরমুখী হতেই ভাটার ট্রলি ও ট্রাক্টরের অত্যাচারে নাকাল হয়ে পড়ছে।  ধুলার তান্ডবে দিশেহারা হয়ে পড়ছেন তারা। পথচারীদের ধুলোয় গোসল করতে হয় প্রতিদিন। ইটভাটা নিয়ন্ত্রন আইন যথাযথ না মেনে এসব ভাটা নির্মিত হলেও প্রশাসনের তেমন খবরদারিত্ব না থাকায় সাধারণ মানুষের সমস্যা আমলে নিচ্ছেন না এসব ভাটা মালিকরা। এই ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে পাকা সড়কের পিচ উঠে যাচ্ছে। গ্রামের  মেঠো পথগুলোর মাটি আলগা হয়ে যাচ্ছে। ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন না হওয়ায় ১৫ থেকে ২০ বছরের শিশু-কিশোররাও এসব ট্রাক্টর অবাধে চালাবার সুযোগ পাচ্ছে। বেপরোয়া গতি ও কানফাটা আওয়াজে চলাচলকারী এসব ট্রাক্টরের কারণে গ্রামগুলোতে ব্যাপকভাবে পরিবেশ দূষণ দেখা দিয়েছে। শব্দ ও বায়ূদুষণ এখন গ্রামের প্রত্যন্ত  অঞ্চলে পৌঁছে দিয়েছে এসব ট্রাক্টর। সনদবিহীন ট্রাক্টর ড্রাইভারদের ভয়ে সচেতন মানুষ সার্বণিক আতঙ্কের মধ্যে দিনাতিপাত করছেন। বিশাল চাকার এই জটিল প্রযুক্তির কৃষিযান রাস্তায় চলাচলের সময় কার উপর গিয়ে উঠে তা নিয়ে উৎকন্ঠায় থাকেন পথচারীরা। এসব ট্রাক্টরের চাকার নিচে পিষ্ট হলে তাৎণিকভাবে মৃত্যু ঘটে তার। শুধু তাই নয় ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষ ঘটলে সিএনজি, ইজিবাইক, নছিমন, করিমন, ইঞ্জিন চালিত ভ্যান,ছোট হলার, মোটর সাইকেলসহ বহুসংখ্যক ক্ষুদে যানবাহন ভেঙে চুরমার হয়ে যায়। প্রায় প্রতিদিনই ছোট-বড় দূর্ঘটনা ঘটেই চলেছে। সবকিছু জেনেও প্রশাসন নীরব ভূমিকা পালন করছে।  দ্রুত এবিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের উর্দ্ধোতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন কেশবপুরের সচেতন মহল ।

এ বিষয়ে উপজেলা নাগরিক সমাজের আহবায়ক এ্যাডভোকেট আবু বকর সিদ্দিকী বলেন, সড়কে অবৈধ এই মরনযান ট্রাক্টরের বেপরোয়া চলাচলের কারনে মারাত্মক পরিবেশ দূষন হচ্ছে যার কারনে মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়ছে। চলাচলের ক্ষেত্রে বিঘœ সৃষ্টি হচ্ছে সড়কে ছোট বড়  দূর্ঘটনা ঘটেই চলেছে। মানুষের জীবনমান উন্নয়নের জন্য সড়কে অবৈধ ট্রাক্টর চলাচল বন্দের জন্য প্রশাসনের উর্দ্ধতন কত্র্পক্ষের সৃদৃষ্টি কামনা করেন তিনি।

উপজেলা ট্রাক্টর সমিতির সভাপতি মিন্টু জানান, কেশবপুরে প্রায় অর্ধ শতাধিক ট্রাক্টর রয়েছে এর মধ্যে ৩৪ টি ট্রাক্টরে মাটি, বালি ও ইট বহন করার কাজে ব্যবহৃত হয়।  ট্রাক্টর সড়কে চলাচল করা অবৈধ সেটা আমরা জানি কিন্তু সরকারি কাজ ও মানুষের প্রযোজনে অহরহ ট্রাক্টর ব্যবহার করা হয়। অবৈধ হওয়ায় সড়কে চলাচল করতে গিয়ে অনেক ঝুটঝামেলা হয় যে কারনে ৫ বছর আগে ৩৪ জন ট্রাক্টর মালিকদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়। সড়কে সমস্যা হলে ওই কমিটির মাধ্যমে সবকিছু ম্যানেজ করা হয়।  সড়কে অনেক অবৈধ যানবাহন চলাচল করে তাদের বিরুদ্ধে তেমন ব্যবস্থা নেয়া হয় না কিন্তু  ট্রাক্টর মালিকদের নানাবিধ ভোগান্তির শিকার হতে হয়।

কেশবপুর প্রেসকাবের সভাপতি আশরাফ উজ জামান খান বলেন, উপজেলা আইন শৃংখলা কমিটির সভায় ট্রাক্টরের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের অনুরোধ করা হয়। সভায় উপস্থিত সকল সদস্যদের মতামতের ভিত্তিতে উপজেলা প্রশাসন ভ্রাম্যমান আদালত ও থানা পুলিশ ট্রাফিক আইনের মাধ্যমে ট্রাক্টর চলাচল বন্ধে ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত নেয়া হয়।

কেশবপুর থানার অফিসার ইনচার্জ জসীম উদ্দীন সমবার্তাকে বলেন, ট্রাক্টরের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। ইতিমধ্যে তিনটি ট্রাক্টর আটক করে ট্রাফিক আইনে মামলা দেয়া হয়েছে। ট্রাক্টরের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যহত রয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন  সমবার্তাকে বলেন, উপজেলা আইন শৃংখলা কমিটির সভায় ট্রাক্টরের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ায় সিদ্ধান্ত গ্রহন করা হয়। ওই সিদ্ধান্ত মোতাবেক উপজেলা প্রশাসনের পক্ষ থেকে  ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ট্রাক্টরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

বুধহাটায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আশাশুনি প্রতিনিধি

আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়েছে। শনিবার (৩এপ্রিল) সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত বুধহাটা মালেক মার্কেটে এ ফ্রি ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ইসলামি হাসপাতাল বাংলাদেশ লিঃ এর আয়োজনে ইসলামী ব্যাংক লিঃ বুধহাটা আউট লেটে অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন, খুলনা গাজী মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডাঃ মোঃ আসলাম হোসেন। ক্যাম্পে ডায়াবেটিস, স্ট্রোক, মৃগিরোগ, সকল প্রকার বাত, ব্যথা, মাথা ঘোরা, হাত-পা অবস, প্যারালাইসিস ও ¯œায়ু রোগ, হৃদরোগ, বক্ষব্যধি, বার্ধক্য জনিত সকল সমস্যাগ্রস্ত রোগি দেখা হয়। ক্যাম্পে ১০৩ জন রোগি দেখার পর ব্যবস্থাপত্র দেওয়া হয়। সার্বিক সহযোগিতায় ছিলেন, ব্যাংকের আউট লেটের স্বত্ত্বাধিকারী।

আশাশুনিতে মোবাইল কোর্টে ৭ জনকে জরিমানা

আশাশুনি প্রতিনিধি

আশাশুনিতে করোনা ভাইরাস প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করে মাস্ক ব্যবহার না করার অপরাধে ৭ জনকে ২৬০০ টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (৩ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

করোনা ভাইরাসের ২য় ঢেউ মোকাবেলার জন্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস এ মোস্তফা কামালের নির্দেশনা মোতাবেক উপজেলার মহেশ্বরকাটি মৎস্য সেটে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় মুখে মাস্ক না পরার অপরাধে আরএস ফিসের স্বত্ত্বাধিকারী আঃ ছাত্তারকে ১০০০ টাকা, রফিকুল ইসলাম ও সনদ কুমারকে ১০০০ টাকা, শাহাবুদ্দিন ও আমিরুল ইসলামকে ৩০০ টাকা এবং সাইদুল ইসলাম ও জমাত আলিকে ৩০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া মৎস্য সেটের ব্যবসায়ী ও ক্রেতা-বিক্রেতাদেরকে মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে সতর্ক ও সচেতনতা সৃষ্টিতে প্রচার করা হয়।

ফুলতলায় দৈনিক খুলনা পত্রিকার কার্যনির্বাহী সম্পাদক মাহাবুবুর রহমানের সুস্থ্যতা কামনায় দোয়া অনুষ্ঠান

ফুলতলা প্রতিনিধি

দৈনিক খুলনা পত্রিকার কার্যনির্বাহী সম্পাদক ও খুলনা জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস এম মাহাবুবুর রহমানের আশু সুস্থ্যতা কামনায় প্রেসক্লাব ফুলতলার উদ্যোগে শনিবার বিকালে কার্যালয়ে এক দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি তাপস কুমার বিশ্বাসের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, সহকারী অধ্যাপক মোঃ নেছার উদ্দিন, প্রভাষক মোঃ আঃ মান্নান মহলদার, খুলনা জেলা যুবলীগের সদস্য মোঃ রবিউল ইসলাম মোল্যা, সাংবাদিক মাহিদুল ইসলাম, দৈনিক খুলনার ফুলতলা প্রতিনিধি অনুপ কুমার বিশ্বাস, মটর শ্রমিক ইউনিয়ন ফুলতলা শাখার সভাপতি ওয়াহিদ মুরাদ পিন্টু, শিক্ষক মুরাদুল ইসলাম, শিহাব উদ্দিন ওমর, মহাসিন বিশ্বাস, খোরশেদ আলম প্রমুখ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন বাসষ্টান্ড মসজিদের ইমাম বাদরুল ইসলাম।  

শিরোমণি বিশিষ্ট পাট ব্যবসায়ী ও সমাজ সেবক বজলুর রহমানের ইন্তেকাল

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি

নগরীর খানজহান আলী থানাধীন শিরোমণি বিশিষ্ট পাট ব্যবসায়ী ও সমাজ সেবক কাজী বজলুর রহমান (৮৮), ৩ এপ্রিল শনিবার দিবাগত রাত ১টায় বার্ধক্যজনিত কারণে বয়রা আদ্ব-দীন হাসপাতালে চিকিৎসারতবস্থায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ পুত্র ও ১ কন্যাসহ বহু গুণগাহী রেখে গেছেন। শনিবার বাদ জোহর শিরোমণি শহীদমিনার চত্বরে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযায় উপস্থিত ও মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন, মহানগর বিএনপির সহ-সভাপতি শেখ ইকবাল হোসেন, খানজাহান আলী থানা আওয়ামীলীগের সভাপতি শেখ আবিদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা স.ম রেজওয়ান আলী, গিলাতলা ইউপি চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান শেখ জাহাঙ্গীর হোসেন, শেখ আকতার হোসেন, কাজী মনোয়ার হোসেন,কাজী গিয়াস উদ্দীন, শেখ ইকবাল হোসেন, খ.ম লিয়াকত আলী, সরদার আলী আহম্মেদ, হাফেজ আতাউর রহমান, হাফেজ মোহাম্মদ ইব্রাহীম, শেখ ইবাদত হোসেন, এসএ রহমান বাবুল,  অধ্যাপক ওয়াহিদুজ্জামান, মোঃ রফিকুল ইসলাম শুকুর,  অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, কমিশনার সাইফুল ইসলাম, কাজী মিজানুর রহমান, জাহিদুল ইসলাম, ইউপি সদস্য শেখ আব্দুস সালাম, সোহরাব হোসেন, শেখ হাসিবুল হাসান, মোল্যা সোলায়মান হোসেন, ডাক্তার মোঃ মন্টু, আলহাজ্ব আল আমিন, সম বাবর আলী, মিজানুর রহমান, কাজী হুমায়ুন কবির, মিনা মুরাদ হোসেন,  ফকির রবিউল ইসলাম, মোল্যা আইউব হোসেন,জাহাঙ্গির হোসেন খোকা, শেখ নাসির উদ্দিন , সৈয়দ শাহজাহান আলী, ফরহাদ হোসেন, আনোয়ার হোসেন, খয়বার হোসেন, ফকরুল ইসলাম, মোঃ সেলিম, নাসির উদ্দিন, বিল্লাল হোসেন, মিয়া রফিকুল ইসলাম, সরদার নজরুল ইসলাম, মিয়া এখলাস হোসেন, শেখ কওসার আলী, সাংবাদিক মোড়ল মুজিবর রহমান, সাংবাদিক গাজী মাকুল উদ্দীন, ইয়াসিন কাগজী,কাজী আনিচুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। জানাযায় ইমামতি করেন শিরোমণি বায়তুস সালাম জামে মসজিদের খতিব মাওলানা বেলাল হোসেন।

ফকিরহাটে ধাক্কায় মটর সাইকেল আরোহী নিহত

ফকিরহাট প্রতিনিধি

খুলনা-মোংলা মহাসড়কের ফকিরহাটের লখপুরে নৌবাহিনীর বাসের ধাক্কায় মটরসাইকেল আরোহী খোকা জামসেদ (৬৫) নামের এক ব্যাক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তি সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার কুলিয়া গ্রামের মৃতঃ আবু সরদারের ছেলে। এসময় মটরসাইকেলে থাকা মো: শহিদুল ইসলাম (৪০) গুরুত্বর আহত হয়েছেন। আহত ব্যাক্তি সাতক্ষীরার সদর উপজেলার পদ্মশাখরা গ্রামের আ: আজিজের পুত্র। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, শনিবার বিকেল আনুমানিক সাড়ে ৩টা দিকে হতাহতরা মটরসাইকেলযোগে সাতক্ষীরা থেকে মোংলায় যাওয়ার পথে ফকিরহাটের লখপুর এলাকায় এসে পৌছালে বিপরীত দিক থেকে আসা খুলনাগামী নৌবাহিনীর একটি বাসের সাথে ধাক্কা লেগে এই দুর্ঘটনার ঘটনা ঘটেছে। কাটালাখালী হাইওয়ে থানা পুলিশের ওসি আলী হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

ফকিরহাটে মুক্তিযোদ্ধা কওসার হাওলাদারের দাফন সম্পন্ন

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটে বীর মুক্তিযোদ্ধা কওসার হাওলাদার (৮৫) গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় শুভদিয়া নিজ বাস ভবনে বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেন (ইন্না ইল্লাহি …রাজিউন)। শনিবার সকাল ১০টায় মরহুমের নিজ বাস ভবনে উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ মরহুমের কফিনে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করেন। এসময় মরহুমের রুহের মাগফিরাত কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর তাকে গার্ড অব অনার প্রদান করেন জেলা পুলিশের একটি দল। গার্ড অব প্রদানকালে উপজেলা নির্বাহী অফিসার মো: তানভীর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার সৈয়দ আলতাফ হোসেন টিপু, ইউপি চেয়ারম্যান মো: শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সুবীর কুমার মিত্র, শেখ মো: আবু বকর, মধুসুদন রায়, গৌর চন্দ্র বিশ্বাস সহ বিভিন্ন বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে তার নামাজে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। তিনি স্ত্রী, ১ পুত্র ও ৩ কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

ফকিরহাট উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাট উপজেলা প্রেসক্লাবের মাসিক সমন্বয় সভায় ব্রহ্মণবাড়িয়া প্রেসক্লাব সহ বিভিন্ন গণমাধ্যম কর্মীদের উপর হামলার প্রতিবাদ ও নিন্দা জানানো হয়। এ সময় প্রেসক্লাব ও গণমাধ্যম কর্মীদের উপর হামলায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবী করা হয়। শুক্রবার সন্ধ্যায় ফকিরহাট উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি শেখ ফারুক হোসেন। সভার সঞ্চালন করেন ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শেখ মনি। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি মান্না দে, পি কে অলোক, শেখ আজমল হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক সুমন দে, এম জাকির হোসেন, অর্থ-সম্পাদক ফকির মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহসান টিটু, দপ্তর সম্পাদক সুমন কর্মকার, প্রচার সম্পাদক সৈয়দ অনুজ, ক্রীড়া সম্পাদক মোঃ বাদশা আলম, কার্যনির্বাহী সদস্য খান মাহামুদ আরিফুল হক, মোঃ মাহবুবুর রহমান দুলু, মোঃ কামরুল আহসান হীরক, মোঃ মোজাহিদুর রহমান, এস কে নাজমুল হাসলাম, সাধারন সদস্য শেখ আজমল, মোঃ সাইদুর রহমান, ইমরান শিকদার, সোনাতন কর্মকার, হিরামন দেবনাথ, দাউদ হায়দার বাবু, মোঃ বিল্লাল খান। সভায় দেশে ক্রমবর্ধমান সহিংসতার সময়ে পেশাগত কাজ করতে গিয়ে যে সকল গণমাধ্যম কর্মিরা আহত হয়েছেন তাদের প্রতি সহমর্মিতা জানানো হয়। সাথে সাথে উদ্দেশ্য প্রনোদিতভাবে যারা প্রেসসক্লাব ও সংবাদকর্মীদের উপর হামলা করেছে তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি প্রদানের জন্য সরকারের প্রতি আহব্বান জানানো হয়।

ফকিরহাটে প্রতিপক্ষের হামলায় আহত-১

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘরে প্রতিপক্ষের হামলায় গুরুত্বর আহত হয়েছে মূলঘর সরকারি উচ্চ বিদ্যালয়ের অফিস সহায়ক মো: তরিকুল ইসলাম (৩৫)। তিনি বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে চিকিৎসাধিন অবস্থায় রয়েছেন। ঘটনাটি ৩১ মার্চ সন্ধ্যায় মূলঘর নিজ বাড়িতে ঘটেছে। এ ব্যাপারে ফকিরহাট মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন বলে ভূক্তভোগি জানিয়েছেন। তিনি জানান, নিকট আত্মিয় এর সাথে টাকা লেন- দেন সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। আহত তরিকুল ইসলাম মূলঘর প্রামের মৃত ফারুকুল ইসলামের পুত্র।

কার্ত্তিকদিয়া ভলিবল টুর্নামেন্ট ও হকি প্রশিক্ষণ ক্যাম্পের সমাপনী

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাট জেলা ক্রীড়া অফিসের আয়োজনে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ২এপ্রিল (শুক্রবার) বিকেল ৩টায় কার্ত্তিকদিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে ৪দলীয় বঙ্গবন্ধু ভলিবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ ও মাসব্যপি হকি প্রশিক্ষণ ক্যাম্পের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মো: মোছাব্বেরুল ইসলাম। অনুষ্ঠানে সম্মানীত অতিথি ছিলেন খুলনা বিভাগীয় শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ রতন কুমার সরকার। কাগেরহাট জেলা ক্রীড়া কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বারুইপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসলাম ফকির, বারুইপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হায়দার আলী মোড়ল, সাধারন সম্পাদক এস এম জাহিদ হাসান। অনুষ্ঠান পরিচালনা করেন বারুইপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মুস্তাহিদুর রহমান মুক্ত।

কেশবপুরে ৩৬৯ শিশু শিক্ষার্থীর মধ্যে খাদ্যসামগ্রীসহ বিভিন্ন উপকরণ বিতরণ

কেশবপুর প্রতিনিধি

কেশবপুরে কালভেরী ব্যাপ্টিস্ট চার্চের উদ্যোগে তিনশ’ ৬৯ শিশু শিক্ষার্থীর মধ্যে খাদ্যসামগ্রীসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার সকালে বালিয়াডাঙ্গা ও জাহানপুর কালভেরী ব্যাপ্টিস্ট চার্চে এ উপলক্ষে পৃথক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কালভেরী ব্যাপ্টিস্ট চার্চের সাউথ ক্লাস্টারের চেয়ারম্যান স্টিফেন বিশ্বাসের সভাপতিত্বে বালিয়াডাঙ্গা চার্চে খাদ্যসামগ্রীসহ উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ স¤পাদক প্রভাষক মশিউর রহমান, কেশবপুর প্রেসক্লাবের যুগ্ম স¤পাদক উৎপল দে, প্রজেক্ট ম্যানেজার প্রদীপ সিংহ, উজ্জ্বল দাস, হিসাবরক্ষক জীবন বাড়ৈ, লেবিও গোলদার, এলসিসি চেয়ারম্যান অনুপ বিশ্বাস ও সমাজকর্মী মৃদুল সরকার।

বালিয়াডাঙ্গা কালভেরী ব্যাপ্টিস্ট চার্চের একশ’ ৮২ জন এবং জাহানপুর কালভেরী ব্যাপ্টিস্ট চার্চের একশ’ ৮৭ জন শিশু শিক্ষার্থীর মধ্যে খাদ্য ও বিভিন্ন উপকরণ হিসেবে চাল, ডাল, তেল, সাবান, পেস্ট, লোশন, মশারি এবং শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

কালভেরী ব্যাপ্টিস্ট চার্চের সাউথ ক্লাস্টারের চেয়ারম্যান স্টিফেন বিশ্বাস বলেন, গতবছর মার্চ মাস থেকে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হলে প্রতিমাসে ওই দু’টি চার্চের ৩৬৯ জন শিশু শিক্ষার্থীর মাঝে প্রতিমাসে খাদ্যসামগ্রীসহ বিভিন্ন উপকরণ বিতরণ অব্যাহত রয়েছে।

ঝিনাইদহে আলী বাই এক্সপ্রেস’র আনুষ্ঠানিক যাত্রা শুরু

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহে আলী বাই এক্সপ্রেস লিমিটেড এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। এ উপলক্ষে শনিবার দুপুরে বিএম আর এস গ্রুপের সহযোগিতায় এইড ফাউন্ডেশন মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান ট্রেইনার ও এ্যাডমিন ডিরেক্টর সবুজ হোসেন এর সার্বিক তত্বাবধানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলী বাই এক্সপ্রেস লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ আলী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এম এম রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাষা সৈনিক এ্যাডভোকেট আমির হোসেন মালিতা, ঝিনাইদহ প্রেসক্লাবের সহ-সভাপতি ও এস এ টিভির জেলা প্রতিনিধি ফয়সাল আহমেদ, প্রতিষ্ঠানের সিইও আবু বক্কর সিদ্দিক শুভ, এজিএম সাইফুজ্জামান রিন্টু মুন্সি, ইতমাম চৌধুরি প্রমুখ। এসময় খুলনা বিভাগের দুই শতাধিক আলী বাইয়ের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন আলী বাইয়ের প্রতিনিধি এস আর সুমন। এসময় বক্তারা বলেন, অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠান ‘আলী বাই এক্সপ্রেস লিমিটেডে’র মাধ্যমে সকল শ্রেণীপেশার মানুষ উন্নতমানের পন্য ঘরে বসেই সুলভমূল্যে ক্রয় করতে পারবে।

দেশব্যাপী নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহসহ সারা দেশব্যাপী ধর্ষন ও নারীর প্রতি সকল প্রকার সহিংসতা বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

শনিবার সকালে শহরের মডার্ন মোড় এলাকায় এ কর্মসূচীর আয়োজন করে এইড’র জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলা প্রকল্প।

এসময় ব্যানার ফেস্টুন নিয়ে মানবাধিকার কর্মীসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। ঘন্টাবাপী চলা এই কর্মসূচীতে বক্তব্য রাখেন, এইড’র উপজেলা সামাজিক সহায়তা কমিটির সভাপতি ও মানবাধিকার কর্মী আমিনুর রহমান টুকু, জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলা প্রকল্প’র সমন্বয়কারী খ.আশাফুন্নাহার আশা, এইড’র সহকারী পরিচালক সুরাইয়া পারভীন শিল্পী, কিশোর দলের সদস্য মুন্না হুসাইনসহ অন্যান্যরা। ধর্ষনসহ নারীর প্রতি সহিংসতা বন্ধে সরকারের কঠোর হস্তক্ষেপ কামনা করেন। পাশাপাশি সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।

ঝিনাইদহে ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক, পিকআপ ভ্যান জব্দ

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহ সদর উপজেলার ভেটেরিনারী কলেজের সামনে থেকে ২০ কেজি গাঁজাসহ মহসীন হোসেন (২২) নামের একজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

শনিবার সকালে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের ওই স্থান থেকে তাকে আটক করা হয়। আটককৃত মহসীন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদি গ্রামের হারুন মাতব্বর’র ছেলে।

ঝিনাইদহ ডিবি পুলিশের ওসি আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে জীবননগর থেকে ফরিদপুরে মাদক পাচার হচ্ছে। এসময় সংবাদের ভিত্তিতে আনোয়ার হোসেনের নেতৃত্বে ডিবি পুলিশের এসআই আবু জার গিফারী, মাহফুজ হোসেন, এস এস আই প্রশান্ত কুমার ভেটেরিনারী কলেজের সামনে চেকপোস্ট বসায় পুলিশ। এসময় সন্দেহ হলে একটি পিকআপ ভ্যানের গতিরোধ করলে গাড়ি ফেলে ২ জন পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় ধাওয়া করে মহসীন হোসেন নামের একজনকে আটক করা হয়। পরে গাড়ী তল্লাসী করে উদ্ধার করা ২০ কেজি গাজা। জব্দ করা হয় মাদক বহনকারী পিকআপ ভ্যানটি।

যোগীপোল ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্বাসের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি

নগরীর খানজাহান আলী থানাধীন যোগীপোল ্ইউািনয়ন বিএনপির সভাপতি, ৪বার নির্বাচিত ইউপি সদস্য ও বর্তমান যোগীপোল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু সাইদ হাওলাদার আব্বাসের বিরুদ্ধে সড়যন্ত্রমুলক কাল্পনিক অভিযোগে মিথ্যা মামলা দায়েরের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দ্বা জানিয়েছেন ১নং আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপি’র নেতৃবৃন্দ। এক বিবৃতিতে বলেন, রাজনৈতিক প্রতি হিংসা পরায়ন ও উদ্দেশ্য প্রদোনিত ভাবে প্রতিপক্ষ জনবিচ্ছিন্ন আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী ও খানজাহান আলী থানা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শেখ আনিসুর রহমান তার নিকট আত্বীয়কে দিয়ে মিথ্যা মামলা দায়ের করিয়েছেন। কাল্পনিক মামলায় জনপ্রিয় বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্বাস যেমন পালিয়ে বেড়াচ্ছেন, সামজিকভাবে হেয়প্রতিপন্ন হচ্ছেন, ঠিক অপরদিকে এলাকার সাধারণ মানুষ ইউনিয়ন পরিষদের সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। গিলাতলা ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবী জানিয়েছেন। বিবৃতিদাতারা হলেন, খুলনা মহানগর বিএনপির সহ সভাপতি শেখ ইকবাল হোসেন, জেলা বিএনপির সহ সভাপতি এসএ রহমান বাবুল, ইউনিয়ন বিএনপি সভাপতি অধ্যাপক ওয়াহিদুজ্জামান, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম শুকুর, থানা বিএনপি সাংগঠনিক সম্পাদক কাজী মিজানুর রহমান,জেলা বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক শেখ আব্দুস সালাম, মিনা মুরাদ হোসেন, শেখ হাসিবুল হাসান, মোঃ জাহিদুল ইসলাম, ফকির রবিউল ইসলাম, মোল্যা আইউব হোসেন,জাহাঙ্গির হোসেন খোকা, শেখ নাসির উদ্দিন , সৈয়দ শাহজাহান আলী, ফরহাদ হোসেন, আনোয়ার হোসেন, খয়বার হোসেন, ফকরুল ইসলাম, মোঃ সেলিম, মোল্যা সোলায়মান হোসেন, আলহাজ্ব শেখ আল আমিন, নাসির উদ্দিন, বিল্লাল হোসেন, মিয়া রফিকুল ইসলাম, সরদার নজরুল ইসলাম, মিয়া এখলাস হোসেন, শেখ কওসার আলী প্রমুখ।

দাকোপে তরমুজের দ্বিগুণ আবাদ সেচ সংকটে চাষীরা দিশেহারা

মোঃ জাহিদুর রহমান সোহাগ

গত বছরের তুলনায় এবছর খুলনার দাকোপে দ্বিগুণের বেশি জমিতে তরমুজের আবাদ হয়েছে। তবে সেচের পানির অভাবে তরমুজ চাষ মারাত্মক ভাবে ব্যহত হচ্ছে। লোকসানের আশঙ্কায় এলাকার চাষীরা দিশেহারা হয়ে পড়েছেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে গত বছর উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ১ হাজার ৫৩৫ হেক্টর জমিতে তরমুজের আবাদ হয়েছিল। ভালো ফলন ও লাভ বেশি পাওয়ায় এবার চাষ হয়েছে ৩ হাজার ৪০৭ হেক্টর জমিতে। কিন্তু প্রচন্ড খরার কারণে পানির উৎস খাল ও পুকুরগুলো শুকিয়ে যাওয়ায় তরমুজ ক্ষেতে সেচ দিতে পারছেন না কৃষকরা।

সরেজমিনে স্থানীয় একাধিক কৃষকের সাথে আলাপ করে জানা গেছে, এ অঞ্চলের প্রধান ফসল আমনের পর রবি মৌসুমে সবচেয়ে বেশি লাভ হয় তরমুজ চাষে। ১ বিঘা জমিতে তরমুজের বীজ রোপন থেকে ফসল তোলা পর্যন্ত খরচ হয় ১২ থেকে ১৪ হাজার টাকা। আর বিক্রি হয় ৩০ হাজার থেকে সর্বোচ ১ লাখ ২০ হাজার টাকা পর্যন্ত। কৃষকরা লাভ অনেক বেশি পাওয়ায় প্রতি বছর অনেক নতুন নতুন এলাকায় এ আবাদ বৃদ্ধি পেয়ে চলেছে। উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে বেশির ভাগ জমিতে তরমুজ গাছ অনেক বড় হয়ে গেছে। গাছে ফুল ও ফল আসা শুরু করেছে। কিছু ক্ষেতে আবার তরমুজ বড় হয়ে উঠেছে। অধিকাংশ ক্ষেতে সার ও কীটনাষক ছিটানোয় ব্যস্ত সময় পার করছেন নারী-পুরুষরা। তবে প্রচন্ড খরার কারণে মাঠের মধ্যে খাল বিলগুলো শুকিয়ে যাওয়ায় ক্ষেতে সেচের পানির তীব্র সংকট দেখা দিয়েছে। প্রথম দিকে অনেকে মাঠে ছোট ছোট কুয়ো কেটে সেখান থেকে ক্ষেতে সেচ দিলেও সে সব পানির উৎসগুলো এখন শুকিয়ে গেছে। আবার অনেক কৃষক পাম্প ও লম্বা পাইপ দিয়ে দুরের খাল থেকে সেচ দিলেও সে সব খালে এখন আর পানি নেই বললেই চলে।      

পূর্ব বাজুয়া এলাকার কৃষক রনজিত কুমার রায় বলেন, তিনি এবছর ১৩ বিঘা জমিতে তরমুজের আবাদ করেছেন। প্রথম দিকে তিনি মাঠে ছোট ছোট কুয়ো কেটে ক্ষেতে সেচ দিয়েছেন। এখন সেখানে পানি শুকিয়ে গেছে। কেবল মাত্র তার তরমুজ গাছে ফুল ও ফল আসা শুরু করেছে। পাশের বাজুয়া খাল থেকে পাম্পের মাধ্যমে লম্বা পাইপ দিয়ে সেচ দিচ্ছেন। খরার কারণে সেখানেও পানি শুকিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। তাছাড়া খালগুলোতে পলি পড়ে অগভির অবস্থা পড়ে আছে। কয়েক দিনের মধ্যে যদি বৃষ্টি না হয় সে আর ক্ষেতে সেচ দিতে পারবেন না। আর সেচ দিতে না পারলে ফল ভালো বড় হবে না, গাছও মরে যেতে পারে। এতে তার ব্যাপক লোকসান হতে পারে। আর লোকসান হলে ধার দেনা ও ঋণ শোধ করতে না পারলে তিনি পথে বসবেন বলে জানান। পানখালী এলাকার কৃষক ফাল্গুনী হালদার জানান, এবছর সর্ব প্রথম তিনি ধার দেনা করে ৫ বিঘা জমিতে তরমুজের আবাদ করেছেন। এতে তার প্রায় ৭০ হাজার টাকা খরচ হয়ে গেছে। প্রথমে সে ক্ষেতে ভালো ভাবে সেচ দিতে পারলেও এখন সে ভাবে পারছেন না। বর্তমানে তার পুকুরে পানি প্রায় শুকিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। সেখান থেকে অল্প একটু করে গাছে পানি দিচ্ছেন। ইতি মধ্যে পানির অভাবে তার কয়েকটি গাছ মরেও গেছে। প্রয়োজন মত ক্ষেতে সেচ দিতে না পারলে তার অনেক লোকসান হবে। তাছাড়া তার পাশ^াবর্তী বেশ কয়েকটি তরমুজ ক্ষেত খলিসা স্লুইচ গেট সংলগ্ন ওয়াপদা বেড়িবাঁধ কাজিবাচা নদী গর্ভে বিলিন হয়ে লবণ পানিতে তলিয়ে সম্প্রর্ণ ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানান।

উপজেলা সিনিয়র কৃষি কর্মকর্তা মেহেদী হাসান খান বলেন মাঠের খাল ও জলাশয়গুলোতে পলি পড়ে ভরাট হওয়ায় এবং নাব্যতা কমে যাওয়ায় পানি শুকিয়ে গেছে। তাছাড়া দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে। নদীর পানিও প্রচন্ড লবণ থাকায় ব্যবহার করতে পারছেন না কৃষকরা। আগামী কয়েক দিনের মধ্যে বৃষ্টি না হলে কৃষকদের তরমুজ ক্ষেতে সেচ সংকট আরোও তীব্র আকার ধারণ করবে। তিনি বিএডিসিকে ১০২টি খাল খননের প্রস্তাব পাঠিয়েছেন। ইতি মধ্যে কামারখোলা এলাকায় ১৪ কিঃ মিঃ খাল খনন করা হয়েছে। অন্যান্য এলাকায় স্থানীয় কিছু সমস্যার কারণে খনন কাজ ব্যহত হচ্ছে। সব খালগুলো খনন করতে পারলে সেচের পানি সংকট সমাধান হবে বলে তিনি মনে করেন।  

যশোরে সিঙ্গিয়ায় বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত স্থান সংরক্ষণের দাবি

যশোর অফিস

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার ঘনিষ্ট সহচর, যশোর সদর উপজেলার জঙ্গলবাধাল গ্রামের বীরমুক্তিযোদ্ধা, আজিজুল হক খোকন এবং বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত সিঙ্গিয়া স্টেশনের ইতিহাস ভুলতে চলেছে বর্তমান প্রজন্ম। তাই এলাকাবাসী বঙ্গবন্ধুর স্মৃতি মাখা স্টেশনের ঐতিহ্য তুলে সংরক্ষণ করার দাবি জানিয়েছেন।

স্থানীয়রা জানান, কলিকাতার পুলিশ কর্মকর্তা (ওসি) যশোর সদর উপজেলার জঙ্গলবাধাল গ্রামের বাসিন্দা আজাহারুল হক চাকুরির সূত্রে কলকাতায় অবস্থান করতেন। তার বড় ছেলে আজিজুল হক খোকন ১৯২২ সালে জন্মগ্রহণ করেন। পিতার চাকুরির সুবাদে এবং কলকাতায় ইসলামিয়া কলেজে পড়াশোনার করার কারণে প্রায় সিঙ্গিয়া স্টেশন থেকে ট্রেন যোগে কলিকাতায় যেতেন। এসময় তিনি থাকতেন কলকাতার বেকার হোস্টেলে। বেকার হোস্টেলে থাকার সুবাদে এবং ট্রেন যোগে সিঙ্গিয়া স্টেশন থেকে কলকাতায় যাতাযাতের সুবাদে বঙ্গবন্ধুর সাথে আজিজুল হক খোকনের পরিচয় হয়। বঙ্গবন্ধু গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে কালনাঘাট হয়ে সিঙ্গিয়া স্টেশনে আসতেন। সেখান থেকে কলিকাতায় যেতেন। সিঙ্গিয়া স্টেশনে বিজয় ময়রা, ভোলা ময়রা, আতাউর রহমান আতা মিয়া টিস্টলে বসতেন বঙ্গবন্ধু। এক পর্যায়ে তারা সবাই বঙ্গবন্ধুর ভক্ত হয়ে যান।

আজিজুল হক খোকন মাঝে মধ্যে বঙ্গবন্ধুকে তাদের জঙ্গলবাধাল গ্রামের বাড়িতে নিয়ে যেতেন। যাওয়ার সময় খোকনও মাঝে মধ্যে টুঙ্গিপাড়ায় যেতেন বঙ্গবন্ধুর সাথে। স্বাধীনতার পর বঙ্গবন্ধুর নির্দেশে ১৯৭২ সালে আজিজুল হক খোকন বসুন্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। তিনি ১৯৮৯ সাল পর্যন্ত এ দায়িত্ব পালন করেন। এছাড়া বঙ্গবন্ধুর নির্দেশে ১৯৫২ সালে ভাষা আন্দোলন, স্বাধীনতার জন্য সকল আন্দোলনে অংশ নেন এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বঙ্গবন্ধুর সিঙ্গিয়া স্টেশন থেকে কলিকাতায় যাতায়াতের আরেকজন থাকতেন। তিনি হলেন, কলিকাতার হাইকোর্টের আইনজীবী, জঙ্গলবাধাল গ্রামের বাসিন্দা জমিদার সুরেশ চন্দ্র বসু। সুরেশ চন্দ্র বসু ১৯২১ জঙ্গলবাধাল স্কুল প্রতিষ্ঠা করেন। প্রথমে ওই স্কুলের নাম ছিল তপোবন ইংরেজী বিদ্যালয়। পরবর্তীতে স্কুলের নাম পরিবর্তন করা হয়। আজিজুল হক খোকনের মেঝভাই বীরমুক্তিযোদ্ধা মাহমুদুল হক ছিলেন প্রখ্যাত সাংবাদিক। প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সদস্য। ২০১১ সালে এই বীর মুক্তিযোদ্ধা মারা যাওয়ার পর রাষ্ট্রীয় মর্যাদায় তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। আজিজুল হক খোকনের ছোট ভাই মাহফুজুল হক নান্নু ও ছিলেন বীর মুক্তিযোদ্ধা। সম্মুখ যুদ্ধে রূপদিয়ায় রাজাকারদের হাতে নির্মমভাবে শহীদ হন।

বঙ্গুবন্ধুর ঘনিষ্ট সহচর আজিজুল হক খোকন ২০০৮ সালে মারা গেলে তাকে জঙ্গলবাধাল গ্রামের পারিবারিক গোরস্থানে দাফন করা হয় । আজিজুল হক খোনের বড় ছেলে মাহবুবুল হক পিন্টু ¯œাতক ডিগ্রী অর্জন করে বর্তশানে আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে সক্রিয় সম্পৃক্ত এবং নানা সমাজ সেবামূলক কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন।

প্রেমবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাকিম সিঙ্গিয়া স্টেশন থেকে বঙ্গবন্ধু কলিকাতায় যাতায়াত করতেন বলে জানিয়ে তিনি বলেন, বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত সিঙ্গিয়া স্টেশনটি বঙ্গবন্ধুর স্মৃতি সংরক্ষণ করা বিশেষ প্রয়োজন।

জঙ্গলবাধাল গ্রামের আফজাল হোসেন মনি, মাতব্বর আবুল কাশেম জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলকাতায় যাতাযাত করতেন। জঙ্গলবাধাল গ্রামের প্রবীণ ব্যক্তি সুলতান মোল্যা, উজির মোল্যা, এরাদত মোল্যা, লতিব মোল্যা, কিব্বার শেখ, ইব্বার শেখ জীবিত থাকা অবস্থায় টিস্টলে বসে  গল্প করতেন এবং এই স্টেশন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলকাতায় যাতায়াত করতেন।

যশোরে করোনা রোগীদের জন্য আইসিইউ চালুর দাবিতে মানববন্ধন

যশোর অফিস

যশোর জেনারেল হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালে ভেন্টিলেশনসহ আইসিইউ চালু, জেলার সব ইউনিয়ন থেকে করোনার নমুনা সংগ্রহের দাবি জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) যশোর জেলা শাখা।

শনিবার বিকালে দলীয় কার্যালয়ের সামনে মানববন্ধন করে এই দাবি জানানো হয়। একই সাথে গ্রামীণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সব ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে একজন করে এমবিবিএস ডাক্তার নিয়োগের দাবি জানানো হয়।

মানববন্ধন থেকে সেনাবাহিনী বা পুলিশ সদস্যদের দেয়া মূল্যে রেশনিং ব্যবস্থা চালু করে করোনাকালীন খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি করা হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, জেলা সভাপতি নাজিমউদ্দিন, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ভিটু, গাজি আব্দুল হামিদ, মিজানুর রহমান, সখিনা বেগম দিপ্তি, বিপুল বিশ্বাস, চৈতন্য পাল, নূর আলম, হাসান আলি প্রমুখ।