নগরীর গগণ বাবু রোডের ইজিবাইক চালক রাজু আহম্মেদ (২২) কে হত্যা করে ইজিবাইক ছিনতাই মামলার আরও আসামী আদালতে স্বীকারেক্তিমুলক জবানবন্দি প্রদান করেছেন।
শনিবার (৩ এপ্রিল) মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশ পরিদর্শক মো. শাাহিদুল ইসলাম শাহীন দু’আসামীকে আদালতে হাজির করেন। এসময় তাদের দেয়া ফৌজধারী কার্যবিধির ১৬৪ ধারার জবানবন্দি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শাহীদুল ইসলাম রেকর্ড করেছেন। আসামীরা হলেন রূপসা ওয়াপদা ভেড়ীবাধ এলাকার আশ্বাব গলির মৃত. আলী হোসেনের ছেলে মো. জাকির হোসেন (৪১) ও লবনচরা থানার নিজখামার স্বর্ণ মসজিদ এলাকার মো. শাহ আলম তালুকদারের ছেলে রনি তালুকদার (২৩)। এর আগে শুক্রবার মামলার অপর আসামী নগরীর রূপসা ওয়াপদা ভেড়ীবাধ এলাকার হায়দারের বাড়ির ভাড়াটিয়া মৃত. সামসুল হক ফরাজীর ছেলে আব্দুল হালিম ফরাজী (৩২) একই আদালতে স্বীকারেক্তিমুলক জবানবন্দি প্রদান করেন।
মামলার বিবরণে জানা যায়, নগরীর ২নং কাস্টম ঘাটস্থ গগণ বাবু রোডের রহিম সাহেবের বাড়ির ভাড়াটিয়া ইজিবাইক চালক রাজু আহম্মেদ ২০২০ সালের ১০ আগস্ট রাতে হত্যা করে তার ইজিবাইকটি ছিনতাই করে লবনচরা থানার সুঁড়িখাল নামক স্থান ফেলে রেখে চলে যায়। এঘটনায় নিহতের বাবা বাদী হয়ে অজ্ঞানামাদের নামে মামলা দায়ের করেন যার নং- ১৪।
কেএমপির অভিযানে মাদকসহ গ্রেফতার ৫
স্টাফ রিপোর্টার
মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে ৫১৬ বোতল ফেন্সিডিল, ২০০ পিস ইয়াবা ও ৪১৫ গ্রাম গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর গোবরচাকা গাবতলার মোড়ের মৃত. লুৎফর রহমানের ছেলে আরিফুজ্জামান (২১), টুটপাড়া ইষ্ট লিংক রোডের মো. মিলন খানের ছেলে মো. রাজু খান (৩০), মাগুরা জেলার শ্রীপুর থানার দোরান নগর পূর্বপাড়ার স্বপন সরকারের ছেলে সুজন সরকার (২৮), যশোর জেলার ঝিকরগাছা থানার রঘুনাথ নগরের মো. মহিউদ্দিন খানের ছেলে মাসুদ রানা (২৫) ও একই এলাকার মো. কামরুল মোড়লের ছেলে কুদ্দুস মোড়ল (৩০)।
কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জাহাঙ্গীর আলম জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় ৫১৬ বোতল ফেন্সিডিল, ২০০ পিস ইয়াবা ও ৪১৫ গ্রাম গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৫টি মাদক মামলা রুজু করা হয়েছে।
নগরীতে র্যাবের অভিযানে ১৫৫ পিস ইয়াবাসহ গ্রেফতার ১
স্টাফ রিপোর্টার
খালিশপুর থানাধীন পুর্ব বয়রা বন্দগেট এলাকায় অভিযান চালিয়ে ১৫৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬। ২ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক ব্যবসায়ী হলেন নগরীর পশ্চিম টুটপাড়ার গোলাম মোস্তফার ছেলে মো. সাব্বির মোস্তফা সোহাগ (৩০)।
র্যাব-৬ জানায়, ২ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর খালিশপুর থানাধীন পুর্ব বয়রা বন্দগেট এলাকায় অভিযান পরিচালনা করে র্যাবের একটি আভিযানিক দল। এসময় সাব্বির মোস্তফা সোহাগ এর মুদি দোকানের সামনে ১৫৫ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে খালিশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।
সাতক্ষীরায় র্যাবের অভিযানে ২ কেজি গাঁজাসহ গ্রেফতার ১
স্টাফ রিপোর্টার
সাতক্ষীরা জেলার সদর থানাধীন কাথন্ডা বাজার এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬। ২ এপ্রিল রাত ১১টার দিকে গোপন সংবাদের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক ব্যবসায়ী হলেন সাতক্ষীরা জেলার সদরের বৈকারী এলাকার সেরাজুল ইসলামের ছেলে মো. রাসেদুজ্জামান বাপ্পি (৩৫)।
র্যাব-৬ জানায়, ২ এপ্রিল রাত ১১টার দিকে সাতক্ষীরা জেলার সদর থানাধীন কাথন্ডা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে র্যাবের একটি আভিযানিক দল। এসময় বাজারের ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এটিএম বুথ এর সামনে থেকে ২ কেজি গাঁজাসহ বাপ্পিকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।











































