Home আঞ্চলিক খুলনা প্রেসক্লাব ব্যাংকুয়েট হলের উদ্বোধন সোমবার

খুলনা প্রেসক্লাব ব্যাংকুয়েট হলের উদ্বোধন সোমবার

19

খুলনা প্রেসক্লাবের দ্বিতীয় প্রকল্পে ‘খুলনা প্রেসক্লাব ব্যাংকুয়েট হল’ নির্মাণ কাজের উদ্বোধন আগামীকাল দুপুর ১.১৫ মিনিটে অনুষ্ঠিত হবে। খুলনা প্রেসক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ও জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘খুলনা প্রেসক্লাব ব্যাংকুয়েট হল’র নির্মাণ কাজের উদ্বোধন করবেন।

উক্ত উদ্বোধন অনুষ্ঠানে খুলনা প্রেসক্লাবের সদস্যদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন প্রেসক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন ও সাধারণ সম্পাদক হাসান অহমেদ মোল্লা।