জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস এমপি বলেছেন, সল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশ, মধ্যম আয়ের দেশ থেকে উন্নয়নশীল দেশে পৌঁছানোর একমাত্র দাবীর বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী মুজিব কন্যা শেখ হাসিনা ও দেশের জনগণ। কিন্তু করোনা ভাইরাস জনিত কারণে সরকারের উন্নয়ন বাধাগ্রস্থ হচ্ছে। তাই করোনা মোকাবেলায় সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে।
তিনি রবিবার দুপুর ১ টায় বটিয়াঘাটা বাজার চত্ত্বরে খুলনা জেলা পুলিশের আয়োজনে “মাস্ক পরার অভ্যেস, কোভিড মুক্ত বাংলাদেশ এই স্লোগান কে সামনে নিয়ে এক আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। থানার ওসি মোঃ রবিউল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মান্যবর অতিথি ছিলেন সদ্য যোগদানকারী নবাগত খুলনা জেলা পুলিশ সুপার মাহাবুব হাসান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও যুদ্ধকালীন কমান্ডার শেখ আফজাল হোসেন, অধ্যক্ষ অমিতেষ দাস ও ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মনোরঞ্জন মন্ডল। অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, কোষাধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান, আ’লীগনেতা বিবেক বিশ্বাস, যুবলীগ নেতা অনুপম বিশ্বাসসহ অনেকে।
– ইন্দ্রজিৎ টিকাদার, বটিয়াঘাটা









































