স্বাধীনতা দিবসে হত্যাকান্ডের প্রতিবাদে দুইদিনের বিক্ষোভ কর্মসূচী ঘোষণা করেছে বিএনপি। এ কর্মসূচী অনুসারে আগামীকাল সোমবার ঢাকাসহ সারাদেশের সকল মহানগরীতে বিক্ষোভ সমাবেশ ও মঙ্গলবার সকল জেলা সদরে বিক্ষোভ মিছিল করা হবে বলে শনিবার বিকেলে বিএনপি চেয়ারপাসের্েনর গুলশান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা করেন। বিএনপি হেফাজতের হরতালে সমর্থন জানাবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, হরতাল নয়, আমরা দলের পক্ষ থেকে হত্যাকা-ের প্রতিবাদে কর্মসূচী দিয়েছি।
- ঢাকা অফিস











































