খুলনা মহানগর বিএনপির নেতৃবৃন্দ এক বিবৃতিতে পাইকগাছার সোলাদানা ইউনিয়নে পোস্টার লাগানোকে কেন্দ্র করে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর নেতৃত্বে একদল সন্ত্রাসী অস্ত্রশস্ত্র নিয়ে বর্তমান জনপ্রিয় চেয়ারম্যান এস এম এনামুল হকসহ কমপক্ষে ২৫জনকে কুপিয়ে মারাত্মক জখম করার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন। শনিবার (২৭ মার্চ) বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সাবেক ছাত্রদল নেতা বর্তমান সবচেয়ে জনপ্রিয় চেয়ারম্যান, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর জনপ্রিয়তায় ঈষার্নিত হয়ে শাসক দলের সংসদ সদস্যের লালিত সন্ত্রাসীবাহিনী এস এম এনামুল হককে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে মারাত্মক আহত করেছে। একই সময় বাড়িঘর মোটরসাইকেল ভাঙচুর, লুটপাটের ঘটনা ঘটিয়েছে।
নেতৃবৃন্দ অবিলম্বে হামলার সাথে জড়িত নৌকা প্রতীকের প্রার্থীসহ সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়েছেন। বিবৃতিদাতা নেতৃবৃন্দরা হলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল¬াহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, এড. বজলুর রহমান, এড. এস আর ফারুক, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আমজাদ হোসেন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মো. মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু ও ইকবাল হোসেন খোকন প্রমুখ।
-খবর বিজ্ঞপ্তি











































