Home আঞ্চলিক রাজশাহীতে দুর্ঘটনার পর অগ্নিকাণ্ডে নিহত ১১

রাজশাহীতে দুর্ঘটনার পর অগ্নিকাণ্ডে নিহত ১১

7



রাজশাহী মহানগরের কাটাখালী এলাকায় বাস এবং মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৬ মার্চ) দুপুর পৌনে দুইটার দিকে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, রাজশাহী থেকে যাত্রীবাহী একটি হানিফ বাস ঢাকার দিকে যাচ্ছিলো। অন্যদিকে একটি যাত্রীবাহী মাইক্রোবাস ঢাকার দিক থেকে রাজশাহীর দিকে আসছিলো। বাস এবং মাইক্রোবাসটি রাজশাহীর কাটাখালীর কাপাশিয়া এলাকায় পৌঁছানোমাত্র নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের ভিতরেই আগুনে পুড়ে ১১জন নিহত হন। তবে এ ব্যাপারে এখনো দায়িত্বশীল কোনো সূত্রের বক্তব্য পাওয়া যায়নি।

-রাজশাহী প্রতিনিধি